Wednesday, April 15, 2020

সৌদি আরবে বাসায় তারাবিহর নামাজ আদায়ের ঘোষণা

সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রণালয় আসন্ন পবিত্র রমজান মাসে বাড়িতে তারাবিহর নামাজ আদায়ের নির্দেশনাসংবলিত একটি ঘোষণা দিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ শেষ না হওয়া পর্যন্ত দেশটির মসজিদগুলোতে জামাতে নামাজ আদায়ের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হবে না বলেও জানিয়েছে সরকার। সৌদি আরবের ধর্মমন্ত্রী আবদুল লতিফ আল শেখকে উদ্ধৃত করে আল রিয়াদ সংবাদপত্র এই খবর জানিয়ে বলেছে, ‘করোনাভাইরাস পরিস্থিতির কারণে... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1650889/%E0%A6%B8%E0%A7%8C%E0%A6%A6%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE

রেস্তোরাঁ বন্ধ, আয়ও বন্ধ, দুর্বিষহ অবস্থা রাজুদের

পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডর ৭০ নম্বর হোল্ডিং-এর দোকানটির কাঠের ভাঁজ করা দরজার একপাশ ভেতর থেকে বন্ধ । সামনে সরু বারান্দা। আধখোলা দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখা গেল ভর দুপুরেও আবছা অন্ধকার। এটি ঢাকার এক ঐতিহ্যবাহী খাবারের দোকান 'হাজির বিরিয়ানি'র হোটেল। চলছে সেই ১৯৩৯ সাল থেকে। এখন বন্ধ। হোটেলের ভেতর চেয়ারগুলো টেবিলের ওপরে রাখা। এক পাশে অন্দর মহলে প্রবেশের দরজা। সেটি দিয়ে ভেতরে গিয়ে দেখা গেল পাকা... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650881/%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%81-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%86%E0%A7%9F%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%B9-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0

করোনা চিকিৎসায় ঢাকার বাইরে শয্যা প্রস্তুত, আইসিইউর অভাব

সাত বিভাগে ৬ হাজার ৭১৯টি আইসোলেশন শয্যা প্রস্তুত। আইসিইউ হবে ২৬৬টি। করোনাভাইরাসের সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে ঢাকার বাইরে সাত বিভাগেও চিকিৎসা–সুবিধা বাড়ানো হচ্ছে। তবে সাত বিভাগে অনেকগুলো আইসোলেশন শয্যা প্রস্তুত করা হলেও সংকট নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ)। এখন ঢাকার বাইরে আইসিইউর সংখ্যা বাড়ানো শুরু হলেও তা পর্যাপ্ত নয়। সংকটাপন্ন রোগীকে ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650888/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%AF%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%87%E0%A6%89%E0%A6%B0

করোনায় ঘরবন্দী তারকাদের শরীরচর্চা

বিনোদন তারকাদের নিত্যদিনের সঙ্গী ব্যায়ামাগার। নিজেকে পর্দায় সুন্দরভাবে উপস্থাপন করার জন্য নিয়মিতই শরীরচর্চা করতে হয় তাঁদের। কিন্তু করোনার এই সময়ে সবাই ঘরবন্দী। ঘরে কি মিলছে শরীরচর্চার সুযোগ? কী করছেন তারকারা? বড় পর্দার তারকা আরিফিন শুভর সামাজিক যোগাযোগমাধ্যম ঘুরে এলে বোঝা যায় কতটা শরীরচর্চা ভক্ত এই চিত্রাভিনেতা। শুভর কথা, সিনেমাতে চরিত্র অনুযায়ী ব্যায়ামাগারে গিয়ে শারীরিক গঠন তৈরি করেন। কখনো... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1650870/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%98%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%80-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BE

অর্থনীতি আর আগের অবস্থায় ফিরবে না

নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্ব বলা যায় স্থবির হয়ে গেছে। বিদ্যমান এই স্থবির ও অবরুদ্ধ অবস্থা ইতিহাসের ঠিক কোন সময়কালের মতো, তা নিয়েও চলছে নানা জল্পনা। এই ২০২০ সাল অতীতের ঠিক কোন সময়ের সঙ্গে তুলনীয়? ১৯১৪, ১৯২৯ নাকি ১৯৪১? উত্তর খুঁজতে হলে নাকাল হতে হবে। কারণ, বর্তমান পরিস্থিতি দুটি বিশ্বযুদ্ধ ও তিরিশের মহামন্দা থেকে সম্পূর্ণ আলাদা। এমনকি ১৯১৮ সালে শুরু হওয়া স্প্যানিশ ফ্লুর সঙ্গেও এই... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1650869/%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE

শরীয়তপুরে চারজন করোনায় আক্রান্ত, ৮২ বাড়ি লকডাউন

শরীয়তপুরে প্রথমবারের মতো চার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের একজনের বাড়ি জাজিরা মুলনা ইউনিয়নে এবং অপর তিনজনের বাড়ি সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নে। করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় প্রশাসন ওই দুটি ইউনিয়নের ৮২টি বাড়ি লকডাউন করে দিয়েছেন। আক্রান্ত চারজনের মধ্যে জাজিরার মুলনা ইউনিয়নের বাসিন্দা ঢাকার আজিমপুরে থাকতেন। ওই ব্যক্তিকে গতকাল মঙ্গলবার সকালে কুর্মিটোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650887/%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A7%9F%E0%A6%A4%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A7%AE%E0%A7%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8

ঢাকায় রক্তের সংকট, অসহায় স্বজনেরা

থ্যালাসেমিয়ায় আক্রান্ত তরুণী মনিরা সুলতানার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা পাঁচে নেমেছিল। জরুরি রক্ত প্রয়োজন। দিনভর রক্তদাতা খুঁজে হয়রান মনিরা ও তাঁর শ্রমজীবী মা। অন্যান্য সময় খুব একটা সমস্যা হয় না, কিন্তু করোনাভাইরাস সংক্রমণকালে রক্তদাতাদের অনেকেই হাসপাতালে যেতে রাজি নন। গত সোমবার একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে মনিরা রক্তদাতার খোঁজ পেলেন, কিন্তু তাঁর বাসা পুরান ঢাকার নারিন্দায়। আর যে হাসপাতালে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650886/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F-%E0%A6%85%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE

করোনাকালের খাদ্যাভ্যাস

করোনাভাইরাসের সংক্রমণের এই সময় বাড়িতে থাকার কারণে অনেকের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসছে। কিন্তু এ সময় সবচেয়ে জরুরি সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকালের খাদ্যাভ্যাস ও আচরণ বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে। প্রয়োজন অনুযায়ী খাদ্যদ্রব্য কিনুন ও মজুত করুন। আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যপণ্য কিনলে খাদ্যের সুষম বণ্টন ও ক্রয়-বিক্রয় যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনই এতে অতিরিক্ত খাদ্য... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1650885/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8

এবার কি আমরা ঠেকে শিখব?

যুক্তরাষ্ট্র করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের কাছে চিকিৎসা সরঞ্জামের অনুরোধ করেছে, এই খবরে কোনো কোনো মহলে বিস্ময়ের সৃষ্টি করেছে। বাংলাদেশ নিজেই একটি ‘নাই নাই’-এর দেশ, সে কী করে বিশ্বের সবচেয়ে ধনী দেশটিকে সাহায্য করবে? কিন্তু কথাটা সত্যি। এটা আমার অনুমান নয়, আমি জেনেই বলছি। করোনা সংকট মোকাবিলায় সাহায্য হয় এমন ২৫ ধরনের সাজসরঞ্জাম চেয়ে বাংলাদেশের কাছে জরুরি অনুরোধ পাঠিয়েছে... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1650866/%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%A0%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%96%E0%A6%AC

Tuesday, April 14, 2020

আড়াই মাস পর মাঠে ফিরবেন নেইমাররা

আবার কবে থেকে দেখা যাবে নেইমার-এমবাপ্পেদের জাদু? জানিয়েছে ফরাসি লিগ কর্তৃপক্ষ ডর্টমুন্ডের বিপক্ষে দর্শকশূন্য স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচটার পর আর মাঠে নামেননি নেইমার-এমবাপ্পেরা। বাকি সব পেশার মানুষদের মতো করোনাভাইরাসের দ্রুত বিস্তার ঘরবন্দী করে রেখেছে তাঁদেরও। কিন্তু এভাবে আর কত দিন? অনির্দিষ্টকালের জন্য তো আর ফুটবল বন্ধ করে রাখা যায় না। কখনো না কখনো আবারও ফুটবল শুরু তো... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1650715/%E0%A6%86%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A0%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE

নড়াইলে প্রথম করোনা রোগী শনাক্ত, চার গ্রাম লকডাউন

নড়াইলের লোহাগড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। খুলনা মেডিকেল কলেজের ল্যাবে তাঁর নমুনা পরীক্ষার পর ওই তথ্য জানা যায়। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তির বয়স ২৫ বছর। তাঁর বাড়ি লোহাগড়া পৌর এলাকায়। ৭ এপ্রিল সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650720/%E0%A6%A8%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80-%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8

বগুড়ায় পুলিশকে গালাগালি করে ফেসবুক লাইভ, ছাত্র গ্রেপ্তার

করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে পুলিশের ভূমিকা নিয়ে ফেসবুক লাইভে গালাগালি ও আপত্তিকর কথা বলার অভিযোগে বগুড়ায় এক কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম বেলাল হোসেন (২২)। তাঁর বিরুদ্ধে গতকাল সোমবার তথ‍্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। পুলিশ জানায়, গতকাল পুলিশের বগুড়া ইউনিটের একটি দল বেলাল হোসেনকে তাঁর নিজের বাড়ি গাবতলী উপজেলার মহিষাবান পশ্চিমপাড়া থেকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় বগুড়া... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650719/%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A7%9C%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%95%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AD-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0

বেড়ায় ২২৯ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলীকে ২২৯ বস্তা ভিজিডির চালসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার রাতে মাসুমদিয়া ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় তাঁর ব্যক্তিগত গুদাম থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে র‌্যাবের একটি একটি দল মাসুমদিয়া... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650718/%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%A8%E0%A7%A8%E0%A7%AF-%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%B8%E0%A6%B9-%E0%A6%87%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

করোনাকালে এমন আয়েশে জাপানের প্রধানমন্ত্রী

জাপানে করোনাভাইরাসের বিস্তার বাড়ছে। করোনোর সংক্রমণরোধে জরুরি অবস্থা জারির প্রথম সপ্তাহ পার করছে জাপানের অধিবাসীরা। এমন দু:সময়ে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের ঘরে কাটানো আয়েশি ভঙ্গির ভিডিও নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে জাপানের বেশির ভাগ মানুষ এ সময়টায় ঘরে কর্মস্থলের কাজ সামলাতে হিমশিম খাচ্ছে। বহুজাতিক অনেক প্রতিষ্ঠান ভিডিও কনফারেন্স এবং মেসেজের মাধ্যমে কর্মীদের সঙ্গে যোগাযোগ... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1650717/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%A8-%E0%A6%86%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

ঢাকায় দুই ফার্মেসিতে ডাকাতির হোতা বন্দুকযুদ্ধে নিহত: ডিবি

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলী হোসেন ওরফে টিটু নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ডিবির দাবি, আলী হোসেন রাজধানীর মোহাম্মদপুরের বিল্লাহ ফার্মা ও খিলগাঁওয়ের লাজ ফার্মায় ডাকাতির ঘটনার মূল হোতা ছিলেন। গতকাল সোমবার মধ্যরাতে মোহাম্মদপুরের বসিলায় ডিবির একটি দলের সঙ্গে বন্দুকযুদ্ধে আলী হোসেন নিহত হন। মহানগর ডিবির পশ্চিম বিভাগের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650716/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%95%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত

ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সাভারে এই প্রথম কারো করোনাভাইরাস শনাক্ত হলো। গতকাল সোমবার তাঁর নমুনা পরীক্ষার পর এ তথ্য জানা যায়। তাঁকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই চিকিৎসক ঢাকায় থাকেন। ঢাকা থেকে প্রতিদিনি সাভারে যাওয়া-আসা করতেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650714/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%95-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F

পশ্চিমবঙ্গে ড্রোন দিয়ে লকডাউন নজরদারি

ভারতের পশ্চিমবঙ্গে ড্রোন দিয়ে লকডাউনের নজরদারি শুরু করেছে রাজ্য সরকার। এই ড্রোনই রাজ্যের অলিগলিতে উড়ে ছবি তুলে খবর দিচ্ছে কোথায় লকডাউনের মধ্যে জটলা হচ্ছে, জমায়েত হচ্ছে, লকডাউন ভেঙে মানুষ পথে নেমেছে। এর আগে ভারতের অন্য রাজ্য, যেমন: গুজরাট, বেঙ্গালুরু, কেরালায় লকডাউন দেখতে আকাশে ওড়ানো হয় ড্রোন। পশ্চিমবঙ্গে লকডাউন চললেও মাঝেমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে তা অমান্যের অভিযোগ আসছে। আর এর... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1650713/%E0%A6%AA%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF

বরিশালে চিকিৎসক, নার্সসহ ছয়জন করোনায় আক্রান্ত

বরিশালে একজন চিকিৎসক, একজন নার্স, একজন স্বাস্থ্যকর্মীসহ মোট পাঁচজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পরীক্ষাগারে তাঁদের নমুনা পরীক্ষার পর সোমবার রাতে প্রতিবেদন হাতে পাওয়া যায়। আক্রান্ত পাঁচজন হচ্ছেন গৌরনদী, আগৈলঝাড়া ও বাবুগঞ্জের। তাঁরা সবাই বাড়িতে আলাদাভাবে চিকিৎসাধীন আছেন। এর বাইরে ঢাকায় নমুনা পরীক্ষা শেষে গৌরনদীর আরও এক নারীর করোনায় আক্রান্ত হওয়ার... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650712/%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%B9-%E0%A6%9B%E0%A7%9F%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4

সিরাজগঞ্জে ৫০ বস্তা সরকারি চাল উদ্ধার, আটক ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল সোমবার পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির চাল) ৫০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে একটি চাতালের মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ভূঞাগাঁতী বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে পাচারের সময় ৫০ কেজি ওজনের ৫০ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় ঘুড়কা বেলতলা এলাকার চাতাল মালিক আবদুস সাত্তার,... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650711/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A7%AB%E0%A7%A6-%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95-%E0%A7%A9

বান্ধবীর ‘জাদুটোনায়’ চাকরি হারিয়েছেন এমেরি!

উনাই এমেরির আর্সেনালের চাকরি হারানোর কারণ কী? আর্সেনালের বাজে পারফরম্যান্স, বিরক্তিধরানো ফুটবল আর লিগের শীর্ষ চারে থাকতে না পারার ব্যর্থতার কথাই মাথায় আসে এ প্রশ্নের উত্তরে। তবে এমেরির ধারণা ভিন্ন। এই স্প্যানিশ কোচের ধারণা, তাঁর সাবেক বান্ধবীর 'জাদুটোনা'ই তাঁর এ দুর্ভাগ্যের কারণ। আর্সেন ওয়েঙ্গারের পর আর্সেনালকে নতুন যুগে নেওয়ার দায়িত্ব পেয়েছিলেন এমেরি। কিন্তু টিকেছেন মাত্র ১৮ মাস। শুরুটা ভালো... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1650710/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF

রোমানিয়া, নিভৃতে থাকা ইউরোপের বৈচিত্র্যপূর্ণ দেশের গল্প

আজ এমন এক দেশ সম্পর্কে আলোচনা করা হবে, যা অনেকের কাছে ‘কান্ট্রি অব ড্রাকুলা’ কিংবা ভ্যাম্পায়ারের দেশ নামেও পরিচিত। এটি এমন একটি দেশ, যেখানে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন করে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিককে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানকার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের উদ্যমতায় ওয়েলেসের যুবরাজ হিসেবে পরিচিত চার্লস এতটাই মুগ্ধ যে তিনি মাঝেমধ্যেই বেড়াতে আসেন। দারুণ এবং অদ্ভুত সুন্দর দেশটির নাম... বিস্তারিত



source http://www.prothomalo.com/durporobash/article/1650655/%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AD%E0%A7%83%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%87%E0%A6%89%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%88%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0

করোনা কেড়ে নিল পাকিস্তানের সাবেক ক্রিকেটারকে

ক্রিকেট বিশ্বের সবাই তাঁকে চিনবে, এই স্বপ্ন নিয়েই হয়তো ক্রিকেট খেলতে শুরু করেছিলেন জাফর সরফরাজ। সবার সব স্বপ্ন পূরণ হয় না, জাফরেরও হয়নি। ঘরোয়া ক্রিকেটের গণ্ডিই যে পেরোতে পারেননি পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত ক্রিকেট দুনিয়া জানল জাফর সরফরাজের নাম। তাঁকে চিনিয়েছে করোনাভাইরাস নামের প্রাণঘাতী এক রোগ। গতকাল করোনাভাইরাসে ভুগে মারা গেছেন সাবেক এই প্রথম শ্রেণির ক্রিকেটার। করোনায় প্রাণ... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1650709/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87

করোনায় মার্কিন রণতরির নাবিকের মৃত্যু

যুদ্ধবিমানবাহী মার্কিন রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্টের এক নাবিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মার্কিন নৌবাহিনী এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। গতকাল সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ কথা বলা হয়। ইউএসএস থিওডোর রুজভেল্টে থাকা কোনো ব্যক্তি এই প্রথম করোনায় মারা গেলেন। মারা যাওয়া নাবিকের নাম এখন পর্যন্ত প্রকাশ করেনি মার্কিন নৌবাহিনী। করোনা ‘পজিটিভ’ শনাক্ত হওয়ার পর ওই নাবিককে রণতরি... বিস্তারিত



source http://www.prothomalo.com/northamerica/article/1650708/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

টিভিতে যে খেলা দেখে সময় কাটাতে পারেন আজ

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ক্রিকেট সনি সিক্স গ্রেট সেঞ্চুরিস: স্টিভ স্মিথ সকাল ১০টা, বেলা ৩টা গ্রেট সেঞ্চুরিস: ডেভিড ওয়ার্নার রাত ৮টা গ্রেট সেঞ্চুরিস: ভিভিএস লক্ষ্মণ রাত ১১–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ গোলস অব দ্য সিজন বেলা ১–৩০ মি. রিভিউ দ্য সিজন... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1650706/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%9C

মানুষের সঙ্গে এটা অদৃশ্য শক্তির যুদ্ধ

বাংলা নতুন বছরকে বরণ করে নিতে দুটি বড় অনুষ্ঠানের আয়োজন করে থাকেন রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও তাঁর সংগীতশিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এবার বাংলা নববর্ষের সেই দুই আয়োজনের কোনোটিই থাকছে না। তারপরও ভিন্ন উপায়ে দেশের মানুষের সঙ্গে যুক্ত থাকবেন তিনি। সোমবার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই জানালেন। বললেন করোনা মহামারির এই সময়টায়... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1650673/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%A6%E0%A7%83%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7

ছুটির মধ্যে ইন্টারনেটে চাপ, সেবায় বিঘ্ন

সাধারণ ছুটির মধ্যে দেশে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। কিন্তু গ্রাহকেরা অভিযোগ করছেন, সেবার মান কমেছে। গ্রাহকের প্রথম অভিযোগ, কমেছে ইন্টারনেটের গতি; দ্বিতীয়ত, সমস্যা হলে সমাধান পেতে সময় বেশি লাগছে। কারণ, সমাধান দিতে যে কর্মী পাঠাতে হবে, তাতে ভোগান্তিতে পড়ছে সেবাদানকারীরা। ছুটিতে কর্মীদের একটি অংশ বাড়িতে গিয়ে আর ফিরতে পারছে না। আর যাঁরা কাজ করছেন, তাঁদের চলাচলে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ, যদিও... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1650659/%E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%98%E0%A7%8D%E0%A6%A8

পত্রিকার পাতায় ‘দ্যাশের খবর’ খুঁজছেন লুৎফর রহমান

লকডাউনের আওতায় থাকা মোহাম্মদপুরের আদাবর ৭ নম্বর সড়কে মধ্য দুপুরে একজনকে সংবাদপত্র পড়তে দেখে এগিয়ে গেলাম। করোনাভাইরাসের ভয়ে যখন মানুষ পত্রিকা পড়া প্রায় ছেড়েই দিয়েছে, তখন পত্রিকার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন জলজ্যান্ত মানুষ পত্রিকা পড়ছেন, এর চেয়ে অভাবনীয় দৃশ্য আর কী হতে পারে! কাছে গিয়ে জানতে চাইলাম, ‘কী পড়েন?’ শুনে একটু হকচকিত হয়ে গেলেন তিনি। পত্রিকার পাতা থেকে মুখ তুলে বললেন,... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650614/%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E2%80%98%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0%E2%80%99-%E0%A6%96%E0%A7%81%E0%A6%81%E0%A6%9C%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B2%E0%A7%81%E0%A7%8E%E0%A6%AB%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8

আজ অন্য এক নববর্ষ

আজ নববর্ষের সূর্য উঠেছে। কিন্তু লাল-সাদা শাড়ি বা জামা পরে ঘর থেকে বাইরে বেড়ানোর তাড়া নেই কারোর। রাজধানীর রাজপথগুলো জনবিরল। রমনার বটমূলে হয়নি ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতি গানের অনুষ্ঠান। বিশ্ব ঐতিহ্যের খ্যাতি পাওয়া বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাও শুরু হবে না চারুকলার সামনে থেকে। বাংলা একাডেমির প্রাঙ্গণে বসবে না কারুপণ্যের মেলা। তবু আজ পয়লা বৈশাখ। বাংলা দিনপঞ্জিকায় আজ মঙ্গলবার শুরু হবে নতুন বছর ১৪২৭... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650705/%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7

চীনের প্রতিবেশী দেশে খেলা শুরু

সারা বিশ্ব কাঁপছে করোনাভাইরাসে। সে তুলনায় স্বাভাবিক বলতে হয় তাইওয়ানকে। চীনের নিকট প্রতিবেশি দ্বীপ দেশটিতে সুবিধা করতে পারেনি করোনাভাইরাস। আড়াই কোটি মানুষের দেশটিতে এ পর্যন্ত ৩৮৮ জন আক্রান্ত হয়েছেন করোনায়, মারা গেছেন ৬ জন। করোনার সংক্রমণ রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুফল পেয়েছে দেশটি। করোনার ভয়কে দূরে ঠেলে দেশটিতে গত পরশুই শুরু হয়ে গেছে ফুটবল ও বাস্কেটবল লিগ। দর্শকশূন্য স্টেডিয়ামেই অবশ্য হচ্ছে... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1650677/%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A7%80-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81

তিতা ও টকে নববর্ষের খাবার

‘নিম তিতা, নিশিন্দা তিতা আরও তিতা ফুলের মৌ।…’ নববর্ষের খাবার নিয়ে দু–চার কথা পেশ করার সময় তিতা আর টকের কথা উঠল কেন, এ প্রশ্ন করবেন জানি। তাই প্রথমেই বলে রাখি, নববর্ষের খাবারে তিতা আর টকের প্রাধান্য অবশ্যম্ভাবী। মিষ্টি কিংবা আরও অন্যান্য স্বাদের খাবার থাকবে পাতে, কিন্তু নববর্ষের খাবারের রাজা তিতা আর টক।কথাটা একেবারেই আমার নয়। আমাদের শত শত বছরের গড়ে ওঠা খাবারের সংস্কৃতির কথা। তবে আমি যেটা দিয়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1650662/%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%9F%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0

রমনার বটমূলে পরের বার আমরা দ্বিগুণ হব

রমনার অশ্বত্থমূলে সেই ১৯৬৭ সাল থেকে ছায়ানট আয়োজন করে আসছে বর্ষবরণের অনুষ্ঠান। বাংলা নতুন বছরের প্রথম সূর্যের আলো ফোটার ক্ষণটিতে সমবেত কণ্ঠে শিল্পীরা প্রতিবছর গেয়ে ওঠেন আবাহনী গান। শুরুতে আয়োজনটা ছোটই ছিল। ষাটের দশকে তোলা রমনা বটমূলের বর্ষবরণের আয়োজনের সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে কুড়িজনের মতো শিল্পী, সনজীদা খাতুনের হাতে হারমোনিয়াম, কিন্তু দর্শকশ্রোতার সংখ্যা কম নয়। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন তখন... বিস্তারিত



source http://www.prothomalo.com/onnoalo/article/1650658/%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%9F%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%97%E0%A7%81%E0%A6%A3-%E0%A6%B9%E0%A6%AC

‘তোর সুরে আর তোর গানে, দিস সাড়া তুই ওর পানে’

কথাগুলো রবিঠাকুরের। ঘোর কালবৈশাখীর কথা ভেবে তিনি লিখেছিলেন এই ছত্র। আকাশ কালো করে আসা ঝড়ের মুখেও ‘সাড়া’ দিতে বলেছিলেন বিশ্বকবি। এই পয়লা বৈশাখে ‘সাড়া’ দেওয়া খুবই প্রয়োজন। সময় ও পরিস্থিতি বুঝে সুর ও গান নাহয় আমরাই বেছে নিই। এ দেশে আজকাল কয়েকটি শব্দ বেশি শোনা যাচ্ছে। এর মধ্যে আছে ‘আক্রান্ত’, ‘মৃত্যু’, ‘সাহায্য’, ‘ত্রাণ’,... বিস্তারিত



source http://www.prothomalo.com/we-are/article/1650635/%E2%80%98%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%87-%E0%A6%93%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E2%80%99

Monday, April 13, 2020

সীতাকুণ্ডে সব ধরনের হাট–বাজার মাঠে নেওয়ার নির্দেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সব ধরনের হাট-বাজার, কাঁচা বাজার ও মাছ বাজার নিকটবর্তী খোলা মাঠে স্থানান্তরের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। সীতাকুণ্ডের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তালিকাভুক্ত ২২টিসহ সব হাট-বাজার এই নির্দেশের আওতায় পড়বে। গতকাল রোববার বিকেলে এ সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট ইজারাদার, মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়। আজ সোমবার... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650480/%E0%A6%B8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E2%80%93%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A0%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

ক্ষেতলালে জ্বর, ডায়রিয়ায় মারা যাওয়া তরুণ করোনায় আক্রান্ত ছিলেন না

নির্দোষ চন্দ্র রায় নামের এক তরুণ শ্রমিক একসঙ্গে কয়েকটি কাঁচা ডিম খেয়ে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হন। গত বুধবার তাঁকে কারখানা থেকে বাড়িতে রেখে যান সহকর্মীরা। এর পরদিন হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।তরুণের মৃত্যুর পর পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে গতকাল রোববার নমুনা পরীক্ষার ফলাফলে এসেছে, নির্দোষ চন্দ্র করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। ঘটনাটি... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650479/%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%A1%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F

স্বামীর সঙ্গে ঝগড়ার পর পাঁচ সন্তানকে গঙ্গায় ছুড়ে ফেললেন স্ত্রী

স্বামীর সঙ্গে বাড়িতে বসে ঝগড়ার পর রাগে পাঁচ সন্তানকে গঙ্গায় ছুঁড়ে ফেলেছেন এক নারী। ভারতের উত্তর প্রদেশের ভাধহি জেলায় শনিবার রাতে এই ঘটনা ঘটে। রোববার তা জানাজানি হয়। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা রাম বদন সিং জানান, গত প্রায় এক বছর ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী মৃদুল যাদবের সঙ্গে স্ত্রী মঞ্জু যাদবের ঝগড়াঝাটি চলে আসছে। সবশেষ গত শনিবার রাতে... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1650478/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%9D%E0%A6%97%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%97%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9B%E0%A7%81%E0%A6%81%E0%A7%9C%E0%A7%87

পটিয়ায় করোনায় ৬ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ৬ বছরের শিশু গতকাল রোববার দিবাগত রাতে মারা গেছে। আন্দরকিল্লার জেনারেল হাসপাতালে আনার পরপরই প্রতিবন্ধী ছেলে শিশুটি মারা যায়। গতকাল রাত আটটার দিকে শিশুটির নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। তখনো শিশুটি পটিয়া উপজেলার বাড়িতে ছিল। পরে রাতে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ বলেন, রাত ২টা ১০ এ শিশুটিকে ভর্তি করা... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650477/%E0%A6%AA%E0%A6%9F%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%AC-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

‘উফ্! আমার তো কান্না চলে আসছে’

প্রথমবারের মতো ভারতের ছবিতে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের অপর্ণার। এই ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে থাকার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। করোনাভাইরাসের কারণে ছবিটির কাজ আর শুরু করতে পারেননি পরিচালক। কলকাতার ছবির কাজ শুরু করবেন শুনেছিলাম...২৩ মার্চ কলকাতায় যাওয়ার কথা ছিল। ২৪ মার্চ থেকে শুটিং শুরুর প্ল্যান ছিল। কিন্তু করোনা তো সবকিছু উলট–পালট করে দিল। এই ছবির একটা অংশের কাজ বাংলাদেশেও করার কথা ছিল। এটি... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1650452/%E2%80%98%E0%A6%89%E0%A6%AB%E0%A7%8D-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A4%E0%A7%8B-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87%E2%80%99

কোহলিকে হারিয়ে দেবেন বাবর আজম, আশা রমিজ রাজার

ভারতের অধিনায়ক ও তর্কযোগ্যভাবে বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে নিজেদের বাবর আজমের তুলনা করার সুযোগ মোটেও ছাড়েন না পাকিস্তানের ক্রিকেট সংশ্লিষ্ট তারকারা। এবার এই তালিকায় উঠল রমিজ রাজার নামও ভারত কখনই ক্রিকেটকে বিশ্বমানের ব্যাটসম্যান উপহার দিতে কার্পণ্য করেনি। সুনীল গাভাস্কারের পর শচীন টেন্ডুলকারের হাত ধরে এখন বিশ্বসেরা ব্যাটসম্যানের খেতাব ঝুলছে বিরাট কোহলির গলায়।... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1650476/%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%9C%E0%A6%AE-%E0%A6%86%E0%A6%B6%E0%A6%BE-%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9C-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0

করোনা মোকাবিলার সফল উদাহরণ বাড়ির পাশের কেরালা

কিউবার পর এ মুহূর্তে কেরালাকে নিয়ে বিশ্ব মিডিয়ায় মাতামাতি হচ্ছে। কিন্তু কেন? সেটা কি কেবল ভাইরাস–যুদ্ধে নতুন ধারার প্রশাসনিক পদক্ষেপের কারণে? নাকি ‘কেরালা মডেল’ আরও বেশি কিছু? বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য সেখানে শিক্ষণীয় কিছু আছে কি না? আলাপের শুরুতে করোনাকালে কেরালা কী করেছে, সেটাই জানা যাক। ১০০ দিনে মাত্র তিনজনের মৃত্যুকেরালা ভারতের ঘনবসতিপূর্ণ রাজ্য। এখানকার প্রচুর... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1650474/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%89%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE

নওগাঁয় ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম ইখতিয়ার উদ্দিন আজাদ। তিনি দৈনিক অবজারভার, দৈনিক ভোরের ডাক ও দৈনিক সোনার দেশ পত্রিকার পত্নীতলা উপজেলা প্রতিনিধি বলে জানা গেছে। রোববার রাতে উপজেলার নজিপুর পৌরসভার... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650475/%E0%A6%A8%E0%A6%93%E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A7%9F-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%97%E0%A7%81%E0%A6%9C%E0%A6%AC-%E0%A6%9B%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95

বাগেরহাটে সামাজিক দূরত্ব না মানায় ৩০২ জনের দণ্ড

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি নির্দেশনা না মেনে রাস্তায় ঘোরাফেরা ও সামাজিক দূরত্ব না মানায় বাগেরহাটে আরও ৫৮ জনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে চার দিনে জেলায় ৩০২ জনকে দণ্ড করা হয়েছে।রোববার বাগেরহাটের জেলা ও উপজেলা প্রশাসন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ৫৮ জনকে মোট ৬০ হাজার ১৮০ টাকা অর্থদণ্ড করে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650473/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%A6%E0%A7%82%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%A9%E0%A7%A6%E0%A7%A8-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1

ঈশ্বরদীতে অ্যালকোহল পানে দুই যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলা সদরে অ্যালকোহল পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন বিএনপির এক কেন্দ্রীয় নেতার ছেলে। গত শনিবার রাতে অ্যালকোহল পান করে ওই দুই যুবক অসুস্থ হন। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান অবস্থার অবনতির হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাদিন অবস্থায় রাতে তাঁদের মৃত্যু হয়। মারা যাওয়া দুজন হলেন, সজল রহমান (৩০) ও রাজু... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650472/%E0%A6%88%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%B2-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

বার্সেলোনা দেউলিয়া হওয়ার পথে

বার্সেলোনার শনির দশা যেন কাটছেই না। মাত্র এক মাস খেলা বন্ধ থাকাতেই ক্লাবের আর্থিক দৈন্য চোখে পড়েছে সবার। সকল কর্মী যেন এই সংকটে ক্ষতিগ্রস্ত না হন, এবং বেতন পুরোটাই পান; সেটা নিশ্চিত করতে খেলোয়াড়রা বেতনের ৭০ ভাগ কম নিচ্ছেন। ক্লাব পরিচালনায় সভাপতি হোসে মারিয়া বার্তোমেউর ব্যর্থতার কারণে ছয় বোর্ড পরিচালক এক সঙ্গে পদত্যাগ করেছেন। আর এখন ক্লাব সভাপতির দৌড়ে থাকা ভিক্টর ফন্ত বলছেন, আর্থিক ও মানসিকভাবে... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1650470/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%89%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87

যশোরে আইসোলেশনে থাকা হাজতির পলায়ন

যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে মো. সুজন ওরফে শাকিল (২৫) নামে এক হাজতি হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে গেছেন। রোববার রাত সাড়ে নয়টার দিকে তিনি পুলিশ ও কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান। দায়িত্বে অবহেলার জন্য নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও কারারক্ষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক মো. সুজন রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের রণজিত মল্লিকের ছেলে। তিনি... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650469/%E0%A6%AF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%87%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A8

সেই গানের অজানা গল্প বললেন মাধুরী

মোহিনী! মোহিনী!!‘এক দো তিন...’। বলিউডের এই আইকনিক গান দশকের পর দশক ধরে মানুষের হৃদয় হরণ করছে। করোনার লকডাউনের দিনগুলোতে মানুষকে ঘরে পার্টি করার জন্য গানটি ‘প্লে’ করতে বলেছেন ‘মোহিনী’ মাধুরী দীক্ষিত। গানটি ১৯৮৮ সালের ব্লকবাস্টার হিট ছবি ‘তেজাব’–এর। গানটি সম্পর্কে অনেক মজার মজার তথ্যও শেয়ার করেছেন ৫২ বছর বয়সী ‘তরুণী’ মাধুরী।... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1650428/%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80

টিভিতে যে খেলা দেখে সময় কাটাতে পারেন আজ

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ গোলস অব দ্য সিজন বেলা ১–৩০ মি. রিভিউ দ্য সিজন ১০–১১ বেলা ২–৩০ মি. ক্ল্যাসিক ম্যাচ বিকেল ৪–৩০ মি., ৫–৩০ মি. সকারবক্স রাত ৮–৩০ মি. ২০০৭ বিশ্বকাপ ফাইনাল স্টার স্পোর্টস সিলেক্ট ২... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1650468/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%9C

ইউরোপে যুক্তরাজ্যের অবস্থা সবচেয়ে খারাপ হওয়ার আশঙ্কা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইউরোপের মধ্যে যুক্তরাজ্যের অবস্থা সবচেয়ে খারাপ হতে পারে। দেশটির সরকারের এক জ্যেষ্ঠ বৈজ্ঞানিক উপদেষ্টা এই বলে সতর্ক করেছেন। সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রোববার যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে করোনায় প্রাণহানী ১০ হাজার অতিক্রম করে। এমন প্রেক্ষাপটে ব্রিটিশ সরকারের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার জেরেমি ফারারের কাছ থেকে সম্ভাব্য ভয়ঙ্কর পরিস্থিতির... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1650467/%E0%A6%87%E0%A6%89%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%B9%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0

নেতারা যেখানে ব্যর্থ সেখানে পথ দেখাচ্ছেন গবেষকেরা

নতুন করোনাভাইরাস শুধু এর প্রকরণ, বিস্তার ও সঞ্চারিত আতঙ্কের দিক থেকেই অভিনব নয়। আরও নানা নতুন বাস্তবতা এটি সামনে এনে হাজির করেছে। এই মহাসংকটই একমাত্র দেখিয়ে দিয়েছে যে, এত দিনকার বিশ্বব্যবস্থায় রাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলো কতটা ব্যর্থ। বৈশ্বিক এ মহামারির বিষয়ে বড় বড় আন্তর্জাতিক সংস্থাগুলো বিশেষ কোনো ভূমিকাই রাখতে পারেনি। ভাগ্যিস বিশ্ববিদ্যালয়গুলো ছিল এবং এগুলো এখনো মরে যায়নি। এই সংকটে... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1650448/%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%A5-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%97%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE

লকডাউন না মানায় শোয়েবকে সমর্থকদের খোঁচা

লকডাউনের মধ্যেই ইসলামাবাদে সাইকেল চালিয়ে সমালোচনার মুখে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার সিনে তারকা থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের অ্যাথলেট—যে যাঁর মতো করেই এখন নিজ নিজ দেশের জনগণকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। নিজের জন্য, পরিবারের জন্য, দেশের মানুষের জন্য ঘরের বাইরে বের না হওয়ার আকুতি জানাচ্ছেন তাঁরা। কিন্তু শোয়েব আখতার করলেন উল্টোটা। বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন ইসলামাবাদের রাস্তায়।... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1650444/%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B6%E0%A7%8B%E0%A7%9F%E0%A7%87%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%8B%E0%A6%81%E0%A6%9A%E0%A6%BE

করোনাকালে ওএমএসের চাল বিক্রিতে উভয়সংকট

করোনা সংক্রমণের কারণে খাদ্যসংকটে পড়া মানুষকে স্বল্প মূল্যে চাল পৌঁছাতে গিয়ে উভয়সংকট তৈরি হয়েছে। একদিকে ওই চাল কালোবাজারে চলে যাচ্ছে, অন্যদিকে চাল আনতে গিয়ে তৈরি হচ্ছে ভিড়, ঠেলাঠেলি। এতে করোনা সংক্রমণের ঝুঁকিও নতুন করে বাড়ছে। এই পরিস্থিতিতে খাদ্য অধিদপ্তর ট্রাকে করে খোলাবাজারে চাল বিক্রি থেকে সরে আসার কথা ভাবছে। তারা দরিদ্রদের তালিকা করে তাঁদের এলাকার আশপাশে গিয়ে ওই চাল পৌঁছে দেওয়ার পরিকল্পনা... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650454/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%93%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%8F%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%89%E0%A6%AD%E0%A7%9F%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F

আড়ুশাহ ও মাড়ুশাহ (রহমাতুল্লাহ) এর মাজার - ওয়ার্ড নং ২১

গতকাল, ফুলার রোড ধরে ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে যখন জগন্নাথ হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক কোয়ার্টারের ভেত...