Saturday, April 11, 2020

ফেনীতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ব্যক্তির করোনা ‘নেগেটিভ’

ফেনীতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। নমুনা পরীক্ষার প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন। মারা যাওয়া ব্যক্তির নাম নুরের নবী (৬০)। তিনি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরে তিনি জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার নিজ বাড়িতে মারা যান তিনি।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650043/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0

থানায় গাড়ি জমা দিলেই মিলছে খাদ্য সহায়তা

স্থানীয় পর্যায়ের ছোট যানবাহনের চালক ও শ্রমিকদের খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে শরীয়তপুরের নড়িয়া থানা–পুলিশ। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও যাদের জীবিকার প্রয়োজনে সড়কে নামতে হচ্ছে, তাদের তালিকা করে পুলিশ খাদ্য সহায়তা দিচ্ছে। এর খরচ বহন করা হচ্ছে নড়িয়া থানা–পুলিশের নিজেদের টাকা থেকে। পুলিশ জানায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে সাধারণ ছুটি।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650042/%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A4%E0%A6%BE

মুন্সিগঞ্জে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ করোনায় আক্রান্ত ৭

মুন্সিগঞ্জের ছয়টি উপজেলায় দুই নারীসহ সাতজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ঢাকার আইইডিসিআরের পক্ষ থেকে বিষয়টি মুন্সিগঞ্জের সিভিল সার্জনকে জানানো হয়। সিভিল সার্জন মো. আবুল কালাম শনিবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গজারিয়া উপজেলার দুজন। তাঁদের মধ্যে একজন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। এর বাইরে মুন্সিগঞ্জ সদর উপজেলার দুজন এবং সিরাজদিখান,... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650041/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B9-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F

মানুষের সাহায্যে এগিয়ে এসেছে ওরা, আপনিও আসুন

ভালোবাসাবাসির দিন তো প্রতিদিনই। তবু বসন্ত আলাদা। শীত শেষে প্রকৃতির নবজাগরণ সবাইকে ভালোবাসার বাণীতে অলক্ষ্যে অনুপ্রাণিত করে। এবারের বসন্ত অবশ্য আগের চেয়ে আলাদা। নারী-পুরুষের সরব উপস্থিতি নেই পথেঘাটে। যাঁরা আছেন বা থাকতে বাধ্য হচ্ছেন, তাঁদের চোখেমুখেও শঙ্কার ছায়া। সতর্কতার চিহ্ন হয়ে মুখবন্ধ মাস্ক শুধু করোনাভাইরাসকেই প্রতিহত করছে না, বাধা হয়ে দাঁড়াচ্ছে মানুষে-মানুষে হাসি বিনিময়েও। কিন্তু বসন্ত... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1650012/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AF%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%97%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%93%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%93-%E0%A6%86%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8

নিউইয়র্কে করোনায় বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কের ব্রংসে বাংলাদেশি ব্যবসায়ী গিয়াস উদ্দীন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার ভোর রাতের দিকে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) করেন। গিয়াস উদ্দীনের ছেলে আমিন উদ্দীন, কমিউনিটি নেতা আলমাস আলী, বিএনপি নেতা ইমরান শাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গিয়াস উদ্দীনের বয়স হয়েছিল ৬২ বছর। গিয়াস উদ্দীন নিউইয়র্কের কমিউনিটিতে... বিস্তারিত



source http://www.prothomalo.com/northamerica/article/1650040/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%89%E0%A6%87%E0%A7%9F%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

যুক্তরাষ্ট্র প্রথম দেশ, যেখানে এক দিনে করোনায় ২ হাজারের বেশি মৃত্যু

বিশ্বে যুক্তরাষ্ট্রই প্রথম দেশ, যেখানে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই হাজারের বেশি মানুষ মারা গেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে রেকর্ডসংখ্যক এই মৃত্যুর ঘটনা ঘটে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ১০৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। এএফপির খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ১৮ হাজার ৫৮৬ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা... বিস্তারিত



source http://www.prothomalo.com/northamerica/article/1650039/%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A7%A8

পাকিস্তানে ম্যাচ পাতানোর আইন চান লতিফ

করোনার বিরুদ্ধে সবাই এক হয়ে লড়ছে। মাঠে খেলা নেই তো কী হয়েছে, একাত্ম হয়ে লড়ছেন সবাই মিলে। এর মাঝেই অবশ্য পাকিস্তানের সাবেক ক্রিকেটারেরা তর্কে মাতছেন একের পর এক। ম্যাচ পাতিয়ে নিষিদ্ধ হওয়া ক্রিকেটারদের শাস্তি দেওয়া না দেওয়া নিয়ে প্রতিদিন নতুন কোনো মতামত দিচ্ছেন। কিছুদিন আগেই স্পট ফিক্সিং করার দায়ে পাওয়া নিষেধাজ্ঞা শেষ হয়েছে শারজিল খানের। পাকিস্তান সুপার লিগ খেলেছেন তিনি। জাতীয় দলেও ফিরতে পারেন এমন... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1650037/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AB

করোনা-সংকটকালে ত্রাণ প্যাকেজের চোরাবালি

ভারতে গরিব লোকেরা ২১ দিনের লকডাউনের মধ্যে খাবার পাবে কোত্থেকে? সরকার লকডাউনের মেয়াদ বাড়াতে পারে, তাহলে কাজ করার সুযোগ না পেয়ে গরিব লোকদের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠবে। দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক রিকশাচালক, নির্মাণ খাত ও পরিযায়ী শ্রমিকেরা এবং এ ধরনের আরও অন্যান্য খাতের শ্রমিকদের জীবনধারণ খুব কঠিন হয়ে পড়েছে। কিছু শ্রমিক ইতিমধ্যে অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছে। করোনাভাইরাসের বিস্তার গোটা... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1650014/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF

রাকুলের ইউটিউব চ্যানেলের টাকা যাবে করোনাসহায়তায়

লকডাউন সারা ভারত। বলিউড তারকারাও ঘরবন্দী। কী করা যায়। কেউ ঘরে বসে সিনেমা বানাচ্ছেন, কেউ গান করছেন। আর দক্ষিণ ভারতের অভিনেত্রী রাকুল প্রীত সিং ঘরবন্দী সময় কাটাচ্ছেন ইউটিউব ভিডিও বানিয়ে। আপাতত তাঁর ইনস্টাগ্রাম পোস্ট তা–ই বলে। এই ইউটিউব থেকে পাওয়া অর্থ চলে যাবে ভারতের প্রধানমন্ত্রীর করোনাসহায়তার জন্য তৈরি ‘কেয়ার ফান্ড’ তহবিলে। সামাজিক যোগাযোগমাধ্যমে রাকুল প্রীত একটি ভিডিও শেয়ার... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1650003/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%89%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%89%E0%A6%AC-%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F

এই কর্মযজ্ঞ যুদ্ধের চেয়ে অনেক বড়

ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। উন্নয়নশীল দেশের কাতারে সবচেয়ে পুরোনো সদস্য সে, এ নিয়ে আমাদের গর্বিত হওয়ার যথেষ্ট কারণ আছে। গণতন্ত্র যেমন সবাইকে কথা বলার সুযোগ দেয়, তেমনি অনেক ব্যবহারিক সুবিধাও দেয়। সে জন্য জিজ্ঞাসা করা সমীচীন, দেশ যখন ভয়াবহ স্বাস্থ্যসংকটের মুখে, তখন কি আমরা এই গণতন্ত্রের সদ্ব্যবহার করছি? প্রথমে কিছুটা ইতিহাসের দ্বারস্থ হই। ব্রিটিশ রাজের অবসানের পর পর নতুন আসা গণতন্ত্র... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1650021/%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%87%E0%A6%95-%E0%A6%AC%E0%A7%9C

১৯৯৬ বিশ্বকাপের সেই ম্যাচটা দেখবেন আজ

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ গোলস অব দ্য সিজন বেলা ১–৩০ মি. রিভিউ দ্য সিজন ১০–১১    বেলা ২–৩০ মি. ক্ল্যাসিক ম্যাচ বিকেল ৪–৩০ মি., সন্ধ্যা ৭–১৫ মি সকারবক্স বিকেল ৫–৩০ মি., রাত ৯টা ১৯৯৬ বিশ্বকাপ ফাইনাল স্টার স্পোর্টস সিলেক্ট ২... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1650036/%E0%A7%A7%E0%A7%AF%E0%A7%AF%E0%A7%AC-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%9C

কীভাবে বুঝেছিলেন, কী করেছিলেন করোনায় আক্রান্ত এই ৯ জন

করোনাভাইরাসে আক্রান্ত নয়জন ও তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশ পেয়েছে জ্বর আর কাশির মাধ্যমে। জ্বরের মাত্রা ছিল ১০০ থেকে ১০৪ ডিগ্রির মধ্যে। ওষুধ খাওয়ার পরও জ্বর, কাশি না কমায় ঢাকার করোনাভাইরাস শনাক্তের পরীক্ষাকেন্দ্রে হাজির হন তাঁরা। পরীক্ষায় ধরা পড়ে করোনাভাইরাসের উপস্থিতি। প্রথম আলোর সঙ্গে আক্রান্ত সাতজন টেলিফোনে কথা বলেছেন। আর দুজনের পরিবারের সদস্যদের সঙ্গে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650030/%E0%A6%95%E0%A7%80%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%81%E0%A6%9D%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%80-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%8F%E0%A6%87-%E0%A7%AF

কৃষির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বড় বিপদের শুরু

এপ্রিল-মে দেশের কৃষির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই মাস। বোরোর পাকা ধান এখন মাঠে। হাওরের ধান পেকে মাটিতে পড়ে যাচ্ছে। কারণ কাটার জন্য দক্ষিণাঞ্চলের কৃষিশ্রমিকেরা সেখানে যেতে পারছেন না। বোরো কাটা হলে বোনা হবে আউশ, আমন ও পাট। সেগুলোর বীজ বুনবেই বা কে, সেচই বা কোথা থেকে দেবেন কৃষক। করোনা সংক্রমের এই সংকটে নগদ টাকা, কাঁচামাল ও শ্রমিক—সবই তো ঘরবন্দী। অন্যদিকে পরিমাণের দিক থেকে দেশের সবচেয়ে বেশি... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1650018/%E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%9C-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81

Friday, April 10, 2020

নারায়ণগঞ্জ থেকে মতলবে আসা নতুন ১৪৯ জন কোয়ারেন্টিনে

নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন গ্রামে আসা ১৪৯ ব্যক্তিকে নতুন করে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনার সংক্রমণ এড়াতে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে তাঁদের ওই কোয়ারেন্টিনে রাখা হয়। দু-তিন দিন ধরে নৌ ও সড়কপথে এসব লোক উপজেলার বিভিন্ন এলাকায় প্রবেশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক প্রথম আলোকে বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞা এড়িয়ে দুদিন ধরে নারায়ণগঞ্জ... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1649888/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A3%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A7%A7%E0%A7%AA%E0%A7%AF-%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87

চাঁদপুরে প্রথম করোনার রোগী শনাক্ত

লকডাউনে থাকা এলাকা থেকে বিধিনিষেধ ভেঙে নৌপথে চাঁদপুর আসা এক তরুণের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৫ এপ্রিল ওই তরুণ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শ্বশুরবাড়ি আসেন। বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। ওই তরুণের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ। তাঁর কার্যালয় থেকে জানানো হয়েছে, চাঁদপুরে এই প্রথম কোনো ব্যক্তির দেহে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1649884/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80-%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4

আবার রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা, সীমান্তে সতর্কতা

মিয়ানমার থেকে আবারও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা শুরু হয়েছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে দেড় শতাধিক রোহিঙ্গা অবস্থান করছে বলে দাবি স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের। রোহিঙ্গাদের সম্ভাব্য অনুপ্রবেশ নিয়ে সতর্ক অবস্থানে আছে বিজিবি। বৃহস্পতিবার রাতে সীমান্তের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুলতান আহমদ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1649883/%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE

গাজীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

গাজীপুরের জয়দেবপুর জংশনের আউটার সিগন্যালের পাশে আজ শুক্রবার সকালে একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আশপাশে থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের কোনো যানবাহনও জরুরি প্রয়োজনে পাশের সড়ক দিয়ে চলাচল করতে পারছে না। জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, রংপুরের সেতাবগঞ্জ থেকে ঢাকাগামী মালগাড়ির ইঞ্জিনটি জয়দেবপুর জংশনে ঢোকার পর সকাল সাড়ে নয়টার দিকে দুটি ওয়াগন... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1649882/%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%97%E0%A6%BF-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4

‘পাকিস্তান ক্রিকেটে কারওরই সততা নিয়ে বুলি ছাড়া উচিত নয়’

২০১০ সালে ইংল্যান্ডে সেই কুখ্যাত স্পট ফিক্সিংয়ের কারণে পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন সালমান বাট। এমন ফিক্সারদের জাতীয় দলে ফেরানো নিয়ে চারদিকে সমালোচনার ব্যাপারে মুখ খুলেছেন। সালমান বাট যেন আর থাকতে পারছিলেন না! কদিন ধরে ফিক্সারদের নিয়ে কী কী করা উচিত, তা নিয়ে নিজেদের মত দিয়ে চলছিলেন পাকিস্তানের একেকজন সাবেক ও বর্তমান ক্রিকেটার। একজন সাবেক ফিক্সার হিসেবে নিজেদের ‘অধিকার রক্ষা’য় তাই যেন... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1649877/%E2%80%98%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93%E0%A6%B0%E0%A6%87-%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE

পশ্চিমবঙ্গে লকডাউন বাড়ানোর পক্ষে মমতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে লকডাউনের সময় বাড়ানোর পক্ষে মত দিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয় নবান্নের সভাঘরে রাজ্যের বণিক সভার নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। ভারতে লকডাউনের মেয়াদ ১৪ এপ্রিল শেষ হচ্ছে। কাল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তিনি লকডাউন বাড়ানোর... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1649881/%E0%A6%AA%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE

গাজীপুরে ইঁদুর নিধনের জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার দিঘধা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই কৃষকের নাম মো. জসিম উদ্দিন (৬৫)। তিনি উপজেলার দিঘধা গ্রামের বাসিন্দা। ইঁদুর নিধনের জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদের তারে জড়িয়ে মারা যান তিনি। এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির পাশেই একটি কৃষি জমি রয়েছে জসিম উদ্দিনের। সেখানে শাকসবজি চাষ করেন তিনি। নিয়মিত কাজের অংশ... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1649880/%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%87%E0%A6%81%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A7%87

নোয়াখালীতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ইতালিপ্রবাসীর মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক ইতালিপ্রবাসীর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার সকালে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁর বাড়িসহ দুটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।এ ছাড়া জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের নির্দেশে সুধারাম থানা-পুলিশ ওই বাড়িতে লাল পতাকা... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1649879/%E0%A6%A8%E0%A7%87%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%B0

সেই ওভারটাই পন্টিংয়ের খেলা সেরা ওভার

টেস্ট আর ওয়ানডে মিলিয়ে ২৭০৮২ রান করেছেন ক্যারিয়ারে। কত শত ভয়ংকর বোলারকে সামলেই রানটা করেছেন। কিন্তু রিকি পন্টিংয়ের দুঃস্বপ্ন হয়ে এখনো হয়তো হানা দেয় ২০০৫ অ্যাশেজে এজবাস্টন টেস্টে অ্যান্ড্রু ফ্লিটনফের সেই ওভার। জীবনে তাবৎ বাঘা বাঘা বোলারদের সামলেছেন। ওয়াসিম আকরাম থেকে শুরু করে কোর্টনি ওয়ালশ, মুত্তিয়া মুরালিধরন থেকে শুরু করে শোয়েব আখতার, ওয়াকার ইউনিস থেকে শুরু করে ড্যানিয়েল ভেট্টোরি, কার্টলি... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1649876/%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%93%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%82%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%93%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0

চা-বাগান বন্ধ না করায় ‘১০ মিনিটের প্রতিবাদ’ কর্মসূচি

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অফিস-আদালত সবই এখন বন্ধ। তবে ছুটি নেই চা-বাগানের কর্মীদের। তাই কাল শনিবার সকালে ‘১০ মিনিটের প্রতিবাদ’ কর্মসূচি দিয়েছে চা-শ্রমিক ইউনিয়ন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরি বৃহস্পতিবার বিকেলে এ কথা জানিয়েছেন। আজ শুক্রবার এ কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু পবিত্র শবে বরাতের কারণে বিভিন্ন বাগান আজ বন্ধ। তাই তারিখ পিছিয়ে শনিবার নির্ধারণ করা... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1649874/%E0%A6%9A%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E2%80%98%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E2%80%99

যাঁর চোখে তাকিয়ে কথা বলার সাহস হয়নি মেসির

বার্সেলোনার আক্রমণভাগে লিওনেল মেসি যাদের উপযুক্ত সঙ্গী হিসেবে পেয়েছিলেন, তাঁদের মধ্যে ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি ছিলেন অন্যতম। সেই অঁরিকে প্রশংসা বাণে ভাসালেন মেসি তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা খেলোয়াড় মানা হয় তাঁকে। বিশ্বজোড়া অগণিত ভক্ত সমর্থক একবারের জন্য হলেও তাঁর দর্শন পাওয়ার জন্য বিভোর হয়ে থাকেন। মাঠে খেলা দেখে বিমোহিত হয়ে যান। হন অভিভূত। কিন্তু লিওনেল মেসি নিজে কাকে দেখে বিস্ময়াভিভূত... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1649875/%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%8B%E0%A6%96%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B8-%E0%A6%B9%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0

চুয়াডাঙ্গায় সড়কে সড়কে তল্লাশিচৌকি, প্রবেশে বিধিনিষেধ

চুয়াডাঙ্গা জেলায় করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। পার্শ্ববর্তী জেলা থেকে যানবাহন ও মানুষের প্রবেশ নিয়ন্ত্রণে জেলা সব কটি প্রবেশপথসহ ১১টি স্থানে পুলিশের তল্লাশিচৌকি বসানো হয়েছে। জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী গাড়ি ছাড়া কোনো যানবাহন জেলায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।একই সঙ্গে সাধারণ মানুষের চলাফেরায় আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1649873/%E0%A6%9A%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8C%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87

নারায়ণগঞ্জ থেকে ফেনীতে ফিরে মৃত্যু, বাড়ি লকডাউন

নারায়ণগঞ্জ থেকে ফেনীতে ফিরে বৃহস্পতিবার রাতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন নুরের নবী (৬০) নামের এক ব্যক্তি। পরে রাত তিনটার দিকে বিশেষ ব্যবস্থায় লাশ দাফন করা হয়েছে। তাঁর বাড়িসহ স্থানীয় তিনটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।নুরের নবী ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের একটি মাছের আড়তে চাকরি করতেন। গত ২৪ মার্চ গ্রামের বাড়িতে আসেন। কয়েক দিন আগে অসুস্থ... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1649872/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A3%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে গাইবান্ধায় আসা ৯২ শ্রমিক কোয়ারেন্টিনে

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে নৌপথে আসা ৯২ জন শ্রমিককে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুইটি চরাঞ্চলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শুক্রবার সকালে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত ফুলছড়ি উপজেলা। এর মধ্যে ছয়টি ইউনিয়ন নদী ভাঙন কবলিত। ফুলছড়ি উপজেলার কয়েক হাজার শ্রমজীবী মানুষ দেশের বিভিন্ন জেলায় শ্রমিকের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1649871/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A3%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C-%E0%A6%93-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE-%E0%A7%AF%E0%A7%A8

লাশের পাশে মায়ের আহাজারি, ২১ ঘণ্টায় এগিয়ে আসেননি কেউ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের কলারগাঁও গ্রামের সুশান্ত কর্মকার (৩৪)। পা ফোলা ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার দুপুরে ভর্তি হন শরীয়তপুর সদর হাসপাতালে। করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির আশঙ্কায় তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে বুধবার বিকেল পৌনে চারটার দিকে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর স্বজন ও গ্রামবাসী কেউ লাশ দেখতে আসেননি। অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্যও এগিয়ে আসেননি কেউ। ছেলের লাশের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1649870/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A7%A8%E0%A7%A7-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%8F%E0%A6%97%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%A8%E0%A6%BF

ওপেক ও মিত্ররা প্রতিদিন এক কোটি ব্যারেল তেল উৎপাদন কমাবে

অবশেষে জ্বালানি তেলের উৎপাদন কমাতে রাজি হয়েছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) ও এর মিত্ররা। দাম বাড়ানোর লক্ষ্যে মে ও জুন মাসে দিনে এক কোটি ব্যারেল তেল উৎপাদন কমাতে রাজি হয়েছে এ জোট। ২০২২ সালের এপ্রিল পর্যন্ত এটি চলবে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ওপেকভুক্ত দেশ ও রাশিয়াকে নিয়ে গঠিত ওপেক প্লাস। তেলের দাম নিয়ে গতকাল বৃহস্পতিবার দেশগুলো একটি ভিডিও কনফারেন্সে... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1649869/%E0%A6%93%E0%A6%AA%E0%A7%87%E0%A6%95-%E0%A6%93-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%89%E0%A7%8E%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%A8

প্রাণহানি লাখের কাছে

বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই সংখ্যা ৯৫ হাজার ৭১৮ জন। এই সময় পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৬ লাখের বেশি। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ৯৭২জন। প্রাণহানিতে শীর্ষে ইউরোপের কয়েকটি দেশ। এর মধ্যে গতকাল শুক্রবার রাত পর্যন্ত ১৭ হাজার ৬৬৯ জন নিয়ে প্রাণহানিতে শীর্ষে রয়েছে ইতালি। এ... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1649868/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87

করোনা বাতাসে ছড়াচ্ছে যেভাবে

ফিনল্যান্ডের বিজ্ঞানীরা কীভাবে মুদি দোকানের কাঠামোর মতো ইনডোরে ক্ষুদ্রাতিক্ষুদ্র বায়ুবাহিত ভাইরাল কণা ছড়িয়ে পড়ে, এর মডেল তৈরি করেছেন। তাঁরা দাবি করেছেন, তাঁদের তৈরি এ মডেল নতুন করোনাভাইরাস কীভাবে ছড়ায়, আমাদের তা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। লাইভ সায়েন্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গবেষণাটির জন্য ফিনল্যান্ডের আলটো ইউনিভার্সিটি, ফিনিশ মেটেরোলজিক্যাল ইনস্টিটিউট, ভিটিটিস টেকনিক্যাল... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1649867/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%9B%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87

করোনার পর কী করবেন, কোথায় যাবেন তাঁরা

করোনার কারণে বেকার ঘরে বসে আছেন সবাই। অনেকে এটাও জানেন না, করোনাকাল শেষ হলে কী করবেন, কীভাবে জীবিকা নির্বাহ করছেন। এ চিন্তায় আছেন বেশ কিছু ফুটবলারও বর্তমান ক্লাবের সঙ্গে তাঁদের চুক্তি বাকি ছিল আর কিছুদিন। আসছে জুলাইয়ে চুক্তি শেষ হতো। অন্য সময় এমন খেলোয়াড়েরা চাইলেই ছয় মাস আগে থেকে অন্য ক্লাবের সঙ্গে চুক্তি করে রাখতে পারতেন। চুক্তি শেষ হওয়ার পর সেই অন্য নতুন ক্লাবে যোগদান করার ব্যবস্থা করে... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1649866/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%80-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B0%E0%A6%BE

কুষ্টিয়ায় করোনা সংক্রমিত জেলার ব্যক্তি ও পরিবহন প্রবেশে নিষেধাজ্ঞা

কুষ্টিয়া জেলায় প্রবেশের মহাসড়কসহ সবগুলো সড়কে সার্বক্ষণিক পাহারার জন্য তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে। করোনা সংক্রমিত এলাকার কোনো ব্যক্তি বা গাড়ি এ জেলায় যাতে প্রবেশ করতে না পারে সে জন্য এই ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1649865/%E0%A6%95%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%93-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%A8

করোনা মোকাবিলায় আরও সমন্বয় জরুরি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশ এখন সংক্রমণের শেষ স্তরে। এই পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু মানুষ রাস্তায় বের হচ্ছে, হাটবাজারে ঘুরছে, ত্রাণ নিতে ভিড় জমাচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, এটা ঠেকানোর দায়িত্ব কার—স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ত্রাণ মন্ত্রণালয় নাকি অন্য মন্ত্রণালয়ের? নাকি মন্ত্রণালয়গুলোর মধ্যে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1649811/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%9F-%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF

সারা বিশ্বে দেখা মিলছে মানবিক মানুষের

নতুন করোনাভাইরাসের এই বিস্তারের সময়ে চারপাশ যেন দুঃসংবাদে ভরে উঠেছে। প্রতিটি মৃত্যু বুকের ওপর ভারী পাথর হয়ে চেপে বসছে। বিশ্বের যে প্রান্তেই মানুষ মারা যাক না কেন, তা ব্যথিত করছে মানুষকে। হঠাৎ করে ঘরবন্দী হয়ে পড়ার এই অভিনব বাস্তবতায় আতঙ্ক ও নিরাশাই কি একমাত্র সত্য হয়ে উঠেছে তবে? না, আছে মানবতা, আছে প্রেম, সহমর্মিতা। মানুষ মানুষকে ভালোবাসছে। এগিয়ে আসছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে এই... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1649817/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0

‘জীবন থেকে নেয়া’র ৫০ বছর আজ

একটি দেশ। একটি সংসার। একটি চাবির গোছা। একটি আন্দোলন। নান্দনিক পোস্টারের এই স্লোগান পড়ে মনে হতে পারে কয়েকজন নারী আর একটি চাবির গোছা নিয়ে একটি আটপৌরে বাঙালি পরিবারের গল্প। কিন্তু সেটি ছিল আসলে একটি রাষ্ট্রের গল্প। রাষ্ট্রের অধিকার আদায়ের গল্প। মুক্তিযুদ্ধের পটভূমির গল্প। কালজয়ী নির্মাতা জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’ ছবির এই গল্প ছিল যেন স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের এক... বিস্তারিত



source http://35.227.245.191/entertainment/article/1649766/%E2%80%98%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E2%80%99%E0%A6%B0-%E0%A7%AB%E0%A7%A6-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%9C

Thursday, April 9, 2020

পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে করোনার তথ্য লুকানোর অভিযোগ

করোনাভাইরাসের বিস্তারে ভারতে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে। পশ্চিমবঙ্গেও আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। তবে অভিযোগ উঠেছে, রাজ্য সরকার মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমিয়ে দিচ্ছে। এর প্রতিবাদে স্থানীয় সময় গতকাল বুধবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন প্রখ্যাত চিকিৎসক ফুয়াদ হালিম। তিনি তাঁর আবেদনে দাবি করেন, রাজ্য সরকার করোনা নিয়ে প্রকৃত তথ্য এড়িয়ে যাচ্ছে, লুকাচ্ছে। করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1649657/%E0%A6%AA%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B2%E0%A7%81%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B0

‘ফিক্সিংয়ের পেছনে বড় ভূমিকা আছে বোর্ডেরও’

দুর্নীতি দমনে শুধু খেলোয়াড়দের নানা বিধিনিষেধ মেনে চলতে বলে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। কিন্তু টেকসই কোনো পদক্ষেপ নেয় না তারা। ম্যাচ পাতানোয় খেলোয়াড়েরা জড়ালে এর সঙ্গে সংশ্লিষ্ট বোর্ডেরও দায় দেখেন রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক কাল নিজের ইউটিউব চ্যানেলে এসব কথাই বলেছেন। রশিদ লতিফ বলেন, ‘ম্যাচ পাতানোয় অভিযুক্ত খেলোয়াড়কে সব সময় সমর্থন দিয়ে এসেছে বোর্ডগুলো। কিন্তু আমরা শুধু... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1649656/%E2%80%98%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%9B%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%9C-%E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0%E0%A6%93%E2%80%99

লক্ষ্মীপুরে মারা যাওয়া শিশু করোনায় আক্রান্ত ছিল না

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মারা যাওয়া শিশুর (২) নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়নি। বৃহস্পতিবার সকালে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট(আইইডিসিআর) থেকে প্রতিবেদন জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসেছে। এরপর ওই এলাকার একটি বাড়ির তিনটি পরিবারের ওপর থেকে লকডাউন প্রত্যাহার করে নেয় প্রশাসন।উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ গ্রামের ওই শিশু কাশি, খিঁচুনি ও... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1649655/%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%A8%E0%A6%BE

কিশোর করোনায় আক্রান্ত, রংপুরে ১৬ বাড়ি লকডাউন

করোনাভাইরাসে ১৭ বছরের এক কিশোর আক্রান্ত হওয়ার ঘটনায় রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে জেলা প্রশাসক আসিব আহসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই কিশোর গত ১৬ মার্চ মুন্সিগঞ্জে তার নানার বাড়িতে বেড়াতে যায়। সে গত ২৭ মার্চ মুন্সিগঞ্জ থেকে বাড়িতে ফিরে আসে। পাঁচ দিন আগে তার জ্বর আসে। পরীক্ষায় তার শরীরে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1649654/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B0%E0%A6%82%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%AC-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8

সীতাকুণ্ডে করোনায় আক্রান্ত একজন, বাড়ি-দোকান লকডাউন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর শহরের এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ছয়টি বাড়ি ও তিনটি দোকান লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় সীতাকুণ্ড থানা-পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় যান। এ সময় বাড়িগুলো লকডাউন করার পাশাপাশি পুরো এলাকায় মাইকিং করে লোকজনকে সতর্ক করা হয়। করোনায় আক্রান্ত ওই ব্যক্তি বাংলাদেশ কমার্স ব্যাংকের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1649653/%E0%A6%B8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8

গৃহবন্দীর জবানবন্দি-৪

গৃহবন্দী হয়ে কীভাবে আছি, বর্ণনা করার আগে শোনেন আমার অনুভূতি। প্রতিটি জীবনই বাস্তব, প্রতিটি মৃত্যুই অকাল্পনিক। প্রতিটি মৃত্যুই বেদনাবিধুর। প্রতিটি মৃত্যুই কঠিন অসহনীয়। আমরা মৃতের সংখ্যা শুনতে চাই না। কিন্তু আমরা মৃতের সংখ্যাই এখন শুনি, এখন মৃতের সংখ্যা আমরা গণনা করি, আমরা সংখ্যা নির্ণয় করি। ২০২০ সালের ৪ এপ্রিল। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৭০৮। মৃতের সারিতে পাঁচ বছরের একটি বাচ্চা। সবচেয়ে ভারী... বিস্তারিত



source http://www.prothomalo.com/durporobash/article/1649458/%E0%A6%97%E0%A7%83%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF-%E0%A7%AA

মহামারির সূচনা পর্বে বাংলাদেশ

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি এখন বাংলাদেশে যেখানে গিয়ে ঠেকেছে, তাকে সর্বশেষ স্তরের শুরু হিসেবে ধরে নেওয়া যায়। অর্থাৎ বাংলাদেশে কোভিড–১৯ সংক্রমণ মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর্যায়ে রয়েছে। সামনের দিনগুলো আমাদের জন্য খুবই সংকটময়। এ ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন রয়েছে। এই আইনের আলোকে যথাযথ ব্যবস্থা নেওয়া এখন জরুরি হয়ে পড়েছে।  বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসের... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1649642/%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%82%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

পবিত্র শবে বরাত

আজ পবিত্র শবে বরাত। ইসলামের সর্বাধিক ফজিলতপূর্ণ ও বরকতময় রজনীগুলোর মধ্যে একটি হচ্ছে পবিত্র শবে বরাত। হাদিসের ভাষ্য অনুযায়ী, আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের এক বড় অংশের গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দেন। তাই এ রাতকে লাইলাতুল বরাত বলা হয়। এই রাতে ক্ষমা প্রার্থনার মাধ্যমে ভবিষ্যতে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর অনুগ্রহ লাভ করা যায়। পাপ-পঙ্কিলতায় জর্জরিত কোনো ব্যক্তির জন্য খাঁটি তওবা করে... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1649643/%E0%A6%AA%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4

বন্ধের মধ্যে চলছে ৬৭টি পোশাক ও বস্ত্র কারখানা

শ্রমিকদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে দেরিতে হলেও পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এবং বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ তাদের সদস্য কারখানা বন্ধের ঘোষণা দেয়। তারপরও বুধবার সাভার, আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নরসিংদী, ময়নসিংহ ও খুলনায় ৬৭টি পোশাক ও বস্ত্র কারখানা উৎপাদন কাজ চালিয়েছে। এসব অঞ্চলের অন্যান্য ৪৩৮টি শিল্পকারখানাও চালু ছিল। এই হিসাবে ঢাকা মহানগরের তথ্য... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1649625/%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A7%AC%E0%A7%AD%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE

নায়িকা হতে চাননি নায়িকা মিতু

শাকিব খান আর কলকাতার দেবের সঙ্গে দুটি ছবির কাজ চলছে জাহারা মিতুর। জীবনের সঙ্গে যুক্ত হলো দুটি ছবির নাম, তা–ও আবার দুই দেশের দুজন নামকরা তারকার সঙ্গে। কিন্তু এই অভিনয়শিল্পী জানালেন, নায়িকা হওয়ার কোনো স্বপ্নই নাকি তাঁর ছিল না। স্বপ্ন দেখতেন সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশে সুনাম কুড়াবেন এবং দেশের বাইরে বাংলাদেশের পতাকা ওড়াবেন। গতকাল বুধবার নিজের ফেসবুক পেজে এমন একটি কথা পোস্ট করেন... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1649613/%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%81

আবারও হানা দিতে পারে করোনা, আশঙ্কা সির

করোনাভাইরাস আবারও চীনে হানা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং। গতকাল বুধবার চীনা কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি–নির্ধারণী অংশ পলিট ব্যুরোর সভায় তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় চীন আপাতত সাফল্য দেখিয়েছে। উহান থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ার ১০০ দিনের দিকে এসে চীনে এই ভাইরাসে নতুন করে কারো মৃত্যু হয়নি। আক্রান্তের সংখ্যাও... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1649652/%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%B6%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0

সিলেটে দুদিন সব ধরনের যান চলাচল বন্ধ

সিলেটে আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার রিকশা-অটোরিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। শবে বরাতে জনসমাগম এড়াতে এ নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।জেলা প্রশাসনের এই নির্দেশনা বুধবার রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ছয়টি থানার পক্ষ থেকে মাইকযোগে নগরে প্রচার করা হয়েছে। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার মো.... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1649651/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%A7%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7

বাকি কর্মীদের কথা ভেবে বেতন কমাল...

করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে স্পেনে সবার আগে এই পদক্ষেপ নিয়েছিল বার্সেলোনা এ অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলোয়াড়দের বেতন কমিয়েছিল দুটি ক্লাব। এবার তাতে যোগ দিল রিয়াল মাদ্রিদও। বার্ষিক বেতন থেকে ১০ শতাংশ অর্থ কমানোয় একমত হয়েছেন রিয়ালের খেলোয়াড়েরা। মৌসুম শেষ করতে না পারলে এটি ২০ শতাংশ পর্যন্তও উঠতে পারে। রিয়ালের পরিচালক (সাধারণ) হোসে অ্যাঞ্জেল সানচেজ গত শুক্রবার খেলোয়াড়দের বেতন কমানোর প্রসঙ্গ... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1649650/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE-%E0%A6%AD%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2

‘পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আইপিএল গড়াবে’

পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আবারও বাজবে আইপিএলের দামামা, এমনটাই মনে করছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ করোনাভাইরাস আতঙ্কে আর দশটা দেশের মতো খেলাধুলা থামিয়ে রেখেছে ভারতও। মার্চের শেষদিকে যে আইপিএলের শুরু হওয়ার কথা ছিল, সেটাও স্থগিত। কবে শুরু হবে ঠিক নেই। এর মধ্যেই অস্ট্রেলিয়ার তারকা স্টিভ স্মিথ আশাবাদী অবস্থা একটু স্বাভাবিক হলেই আবারও আইপিএল মাঠে গড়াবে। নিউজিল্যান্ডের লেগ স্পিনার... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1649649/%E2%80%98%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A7%81-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%87-%E0%A6%86%E0%A6%87%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B2-%E0%A6%97%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E2%80%99

টাকার সংস্থান হবে ব্যাংক থেকেই

ক্ষতি পোষাতে সরকার ৭২ হাজার ৭৫০ কোটি টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে, যার প্রায় পুরো ভারই গিয়ে পড়বে ব্যাংক খাতের ওপর ব্যাংক খাতে তারল্যসংকট আছে। আট মাসে সরকারের রাজস্ব আয়ে ঘাটতি ৪৫ হাজার কোটি টাকা। আমদানি-রপ্তানি দুটোই কমছে। কমছে প্রবাসী আয়ও (রেমিট্যান্স)। সামনে আসছে নতুন বাজেট। এসবের মাঝখানেই অর্থনীতিতে যুক্ত হয়েছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। ক্ষতি পোষাতে সরকার ৭২ হাজার ৭৫০ কোটি টাকা... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1649621/%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%87

এ সংকট অচিরেই কেটে যাবে

এই করোনাকালে একটা শব্দের অর্থ বদলে গেছে। ‘আমরা’ শব্দটার বর্তমান অর্থ আমি হয়ে গেছে। করোনার সংক্রমণ থেকে বাঁচতে হলে আমাদের এখন আমি হয়ে বাঁচতে হবে। আমাকে বাঁচাতে পারলে আমরা বাঁচব। ‘আলাদা থাকার নামই এখন একতা, আলাদা থাকার একতা দিয়েই আমরা করোনাকে রুখে দিতে পারব’। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছি, আমাদের অনেকেই তা মেনে চলতে পারছেন না। নানা কারণে হয়তো করোনা-সতর্কতা মানা সম্ভব... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1649606/%E0%A6%8F-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F-%E0%A6%85%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87%E0%A6%87-%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87

আড়ুশাহ ও মাড়ুশাহ (রহমাতুল্লাহ) এর মাজার - ওয়ার্ড নং ২১

গতকাল, ফুলার রোড ধরে ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে যখন জগন্নাথ হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক কোয়ার্টারের ভেত...