কারখানায় ইতিমধ্যে যেসব পোশাক তৈরি সম্পন্ন হয়েছে, সেসব নেওয়ার ঘোষণা দিয়েছে সুইডেনভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম। একই সঙ্গে বিশ্বখ্যাত ব্র্যান্ডটি বলেছে, তারা চুক্তি অনুযায়ী এসব পোশাকের দাম সরবরাহকারীকে পরিশোধ করবে। এমনকি দাম কমানোর জন্য দর–কষাকষি করবে না।এইচঅ্যান্ডএম ঢাকা কার্যালয় রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছে। এইচঅ্যান্ডএম বলেছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের কারণে... বিস্তারিত
source http://www.prothomalo.com/economy/article/1647737/%E0%A6%AA%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%8F%E0%A6%87%E0%A6%9A%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%8F%E0%A6%AE
হজমজনিত নানা সমস্যা ‘কোভিড -১৯’ সংক্রমণের শিকার হওয়া ব্যক্তির ক্ষেত্রে প্রাথমিক লক্ষণ হতে পারে। সাম্প্রতিক গবেষণায় এমনটি দেখা গেছে। চীনের গবেষকেরা দেখেছেন যে করোনাভাইরাসের অর্ধেক রোগী অসুস্থতা শুরুর সময়ে হজম সমস্যার নানা উপসর্গের মুখোমুখি হয়েছিলেন।যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, উহান মেডিকেল ট্রিটমেন্ট এক্সপার্ট গ্রুপের বিশেষজ্ঞরা ১৮ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি...
তানহা তাবাসসুমের বয়স দেড় বছর। দুই দিন ধরে তার গায়ে জ্বর। এ নিয়ে খুবই উদ্বিগ্ন তার বাবা আরাফাত রহমান ও মা আছমা খাতুন। এই দম্পতি থাকেন যাত্রাবাড়ী এলাকায়। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি সিদ্ধান্তে ঘরেই থাকছেন তাঁরা।চার দিন ধরে ঢাকাসহ সারা দেশের মানুষ করোনাভাইরাস সংক্রমণ রোধ করার জন্য ঘরে অবস্থান করছে। এই সময় কেউ যদি জ্বর, সর্দি কিংবা কাশিতে আক্রান্ত হয়, তখন পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়ছেন। ভয়...
সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে নতুন করোনাভাইরাস। আক্রান্তের তালিকায় কোন দেশ নেই, তা খুঁজতে এখন রীতিমতো গলদঘর্ম হতে হবে। মহামারি ঠেকাতে নানা উদ্যোগ চলছে। একই সঙ্গে চলছে মহামারি-পরবর্তী বিশ্বের রূপটি কেমন হবে, তা নিয়ে নানা আলোচনা। এ নিয়ে নানা বিতর্ক হতে পারে, তবে একটা বিষয় নিশ্চিত, ভালো বা মন্দ—যেমনই হোক, এই সংকট অভাবনীয়ভাবে বদলে দেবে সামাজিক বিন্যাস। মার্কিন পত্রিকা পলিটিকো গত সপ্তাহে...
খাবার নিয়ে যে জিনিসটি বলে রাখা দরকার প্রথমেই, সেটা হলো, যে অঞ্চলে যে খাদ্য উপকরণ উৎপন্ন হয় সেটাই আপনার জন্য সঠিক খাবার। এটাও বলা হয়ে থাকে, যেসব খাবারের স্থানীয় নাম নেই, সেসব খাবার খাওয়া উচিত নয়। মোট কথা, স্থানীয়ভাবে উৎপন্ন খাবার খেতে হবে, সেটা সহজলভ্য তো বটেই, আমাদের শরীরের উপযোগীও। কাজেই অনেক দামি খাবার কিনে খেয়ে শরীর সুস্থ রাখতে চাওয়ার কোনো মানে নেই। চলছে বসন্তকাল, চলছে করোনাভাইরাসের তাণ্ডব।...
আজ ঘরে বসে টিভিতে যে খেলা দেখে সময় কাটাতে পারেন: ক্রিকেট সনি সিক্স রুদ্ধশ্বাস ম্যাচ: অস্ট্রেলিয়া–ভারত সকাল ৯–৩০ মি. দ্য গোল্ডেন জেনারেশন বেলা ১১টা গ্রেট সেঞ্চুরিস: বেন স্টোকস দুপুর ১২–৩০ মি., বিকেল ৫টা গ্রেট সেঞ্চুরিস: স্টিভ স্মিথ রাত ১১–৩০ মি. উয়েফা চ্যাম্পিয়নস লিগ সনি টেন ১...
‘আজ পেহলি বার মোহাব্বাত কি হ্যায়, আখরি বার মোহাব্বাত কি হ্যায়...’ বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘কামিনে’ (২০০৯) ছবিতে শহীদ কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়াকে এই গানে নাচতে নাচতে প্রেম করতে দেখেছেন। ভেবেছেন, শুটিংয়ে প্রেম করেছেন তাঁরা। না, যে প্রেমটা আপনি চিত্রনাট্যে লেখা ভাবছেন, অ্যাকশন আর কাটের মাঝের অভিনয় ভাবছেন, সেটা আদতে অভিনয় নয়, সত্যি। সে সময় সত্যিই প্রেম করছিলেন এই জুটি।...
সারা বিশ্বেই তাণ্ডব চালাচ্ছে নতুন করোনাভাইরাস। বাংলাদেশেও এসে গেছে। পরিবর্তন আসছে আমাদের জীবনাচরণে। সরকারের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন করোনাভাইরাস নিয়েই বেশ কিছু ছবি এঁকেছে মেহেরপুরের তাসনিম আলম রামিসা। তার বয়স ১৫ বছর। সে একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। মেহেরপুরের জিনিয়াস ল্যাব স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে সে। নতুন করোনাভাইরাস নিয়ে বেশ কিছু ছবি...
২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিস্ময় জাগিয়েছিলেন মুজীব-উর-রহমান। নামের পাশে লেখা লেগ স্পিনার। কিন্তু বল উইকেটে পড়ার পর বিশাল বিশাল সব বাঁক নিয়ে ডানহাতি ব্যাটসম্যানের ভেতরের ঢোকার চেষ্টা করছে। লেগ স্পিনার ট্যাগটা খসে পড়তে বেশি দিন লাগেনি। মাঝে কিছুদিন রহস্য স্পিনার শব্দটাও ব্যবহার করা হয়েছে।তাঁর স্বদেশি রশিদ খানের গল্পটা আবার অমন নয়। তাঁর নামের পাশে থাকা লেগ স্পিনার ট্যাগটা খসেনি। এখন লেগ স্পিনই...
বিশ্বে এখন ভয়াবহ এক আতঙ্কের নাম কোভিড-১৯। এ পর্যন্ত প্রায় ২৭ হাজারের বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে ভয়ংকর করোনা। ইতিমধ্যে বাংলাদেশেও ভাইরাসটি তার আগ্রাসী থাবা বসিয়েছে বিধায় আমরাও ঘরবন্দী অবস্থায় গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছি। চীন, ইতালি, ফ্রান্স, স্পেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরানসহ বিভিন্ন দেশ করোনা মোকাবিলায় ব্যর্থ হয়ে চরম বিপদে হাবুডুবু খাচ্ছে। শহর, এমনকি পুরো দেশ পর্যন্ত...
অবশেষে শেষ হচ্ছে মহেন্দ্র সিং ধোনি অধ্যায়? সেই বিশ্বকাপের পর থেকেই ব্যাপারটা চর্বিত চর্বণে রূপ নিয়েছে। সবাই যেন মাথা কুটে একটি প্রশ্নেরই উত্তর খুঁজছেন, কবে অবসর নেবেন ধোনি? এ প্রসঙ্গে ধোনিও কিছু বলেন না, ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) ইনিয়ে-বিনিয়ে এড়িয়ে যেত এ প্রসঙ্গ। তবে অবশেষে নাকি কৌতূহল মিটছে সবার। কারণ, ধোনিই নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অবসরের। ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টস কিডা এমনটাই...
ইরানের ছোট্ট একটি গ্রাম। চাষি মাশত হাসানের ছেলেপুলে নেই। মনটা ভারী থাকে তাই। গ্রামের ছোট রাস্তার মুখে আজ লোকসমাগম। হাসানের মুখেও আনন্দের খেল। সবাই ছুটে আসে হাসানের কাছে। সে যে আজ নতুন করে ঢুকেছে গ্রামে। মলিন মুখে হাসির ছলক। কারণ, সঙ্গে আছে তারই সন্তান। হাসান যাকে নিয়ে ঘরে ফেরে, সে একটি গাভি। নিঃসন্তান হাসানের গাভটিই এখন সব, ছেলে কিংবা মেয়ে। হাসান ঘরে ঘুমায় না, ঘুমায় গাভিটির সঙ্গে গোয়ালঘরে।...
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের বিপরীতে আউটার সার্কুলার রোডে সবুজে ঘেরা কয়েক একর জায়গাজুড়ে রেলওয়ে জেনারেল হাসপাতাল। গতকাল শনিবার সেখানে গিয়ে দেখা যায়, হাসপাতাল ভবন, ড্রেনেজ লাইন সংস্কার ও রং করার কাজ চলছে। নিচতলা ও দোতলায় কাজ করছেন ২০-২৫ জন শ্রমিক। সংস্কারকাজের ঠিকাদার মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ছয় দিন আগে কাজ শুরু করেছেন তাঁরা। আরও তিন-চার দিনের মধ্যে সংস্কারকাজ শেষ হবে বলে আশা করছেন।...
জয়পুরহাটে এক যুবকের করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। তাই তাঁকেসহ পরিবারের চারজনকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। ওই পরিবারের সংস্পর্শে আসা ১১ জনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা আজ রোববার সকালে প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, এক পরিবারের চারজন এখন গোপীনাথপুর হেলথ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের আইসোলেশন ইউনিটে আছেন। ওই যুবেকের বাড়ি জেলার কালাই উপজেলায়।...
করোনাভাইরাসে এক মার্কিন শিশু মারা গেছে। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের কর্মকর্তারা শনিবার এই তথ্য জানান।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো শিশুর মারা যাওয়ার বিষয়টি একেবারেই বিরল। ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জেবি প্রিজকার এক সংবাদ সম্মেলনে জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছে, তাদের মধ্যে এক শিশুও...
হাতে প্রচুর কাজ। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ডাকে সাড়া দিতে হবে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে আনতে হবে। দম ফেলার ফুসরত নেই ইসরায়েলের আব্রাহাম মিন্টজ ও জোহর আবু জামার। এই মাত্র শ্বাসকষ্টে ভুগতে থাকা ৪১ বছর বয়সী এক নারীকে অ্যাম্বুলেন্সে করে বিয়ার শেভার শহর থেকে এনেছেন তাঁরা। এর আগে ৭৭ বছর বয়সী আরেক ব্যক্তিকে আনতে গিয়েছিল তাঁরা। সামনে আরও কাজ বাকি। সন্ধ্যা ঘনিয়ে আসছে। ঘড়ির কাঁটা ছয়টা ছুঁইছুঁই...
প্রায় দুই সপ্তাহ হলো পরিবারসহ খুলনায় দাদাবাড়িতে অবস্থান করছেন নায়িকা পপি। যাওয়ার পরই শহরের বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুরদের করোনাভাইরাস বিষয়ে সচেতন করেন। পাশাপাশি কিছু নিরাপত্তাসামগ্রীও বিতরণ করেন তিনি। ২৫ মার্চ থেকে যোগাযোগব্যবস্থা বন্ধ থাকায় তাঁর ঢাকায় ফেরা অনিশ্চিত। এসব নিয়ে তিনি কথা বলেন প্রথম আলোর সঙ্গে। খুলনায় গেছেন কবে? একা, নাকি পরিবারের কেউ আছে? ১৩ মার্চ মা-বাবা,...
করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে উঠতে চার মাসের বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুভেন্টাসের সকল খেলোয়াড় ও কোচ। এক বিবৃতিতে বিষয়টা জানিয়েছেন ক্লাবটি পৃথিবীর আজ ঘোর দুঃসময়। করোনাভাইরাসের আক্রমণে মানুষজন আজ কর্মহীন, প্রাণভয়ে গৃহে অলস সময় কাটাচ্ছেন সবাই। ফুটবলাররাও এর ব্যতিক্রম নন। কিন্তু শীর্ষ পর্যায়ের ফুটবলাররা যে বেতন পান সাধারণত, তাতে বেশ কয়েক মাস ঘরে শুয়ে-বসে কাটালেও সমস্যা হওয়ার কথা না। এমনটা...
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নেওয়ার পথে এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে তিনি মারা যান।হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন আজ রোববার সকালে ওই নারীর মৃত্যুর খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, ওই নারীর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল। কয়েক দিন আগে তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরিশাল সদর হাসপতালে চার দিন চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে গত...
করোনাভাইরাসের এ সময়টা খেলাহীন। পৃথিবীর প্রতিটি দেশে সব ধরনের খেলা বন্ধ। থমকে গেছে সব ধরনের যোগাযোগও। ক্রীড়া সাংবাদিকতা এখন কার্যত ঘরবন্দী। খেলার সাংবাদিকতার জন্য এ এক কঠিন সময়। এখন কী করবেন ক্রীড়া সাংবাদিকেরা? সেদিন অফিসে বসে ‘ছোট পর্দায় আজ’ কপিটা দেখে খুব হাসি পেল। যে সহকর্মী এটি তৈরি করেছেন, তাঁরও নিশ্চয়ই অদ্ভুত লেগেছে। এই তো সপ্তাহ দুই-এক আগেও ‘ছোট পর্দায় আজ’...
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন অবশেষে সম্পন্ন হয়েছে। এলাকাবাসীর বাধা উপেক্ষা করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে গতকাল শনিবার রাত আটটার দিকে তাঁর দাফন হয়। তাঁকে এলাকার সরকারি খাস জায়গায় পীরের মাজারের পাশে দাফন করা হয়। ইউএনও আলমগীর কবির বলেন, লোকালয় থেকে বেশ দূরে পীরের মাজারের পাশে ওই ব্যক্তিকে...
গানটি ‘শঙ্খবেলা’ সিনেমার। মুক্তির পর এই ৫৪ বছরে পুলক বন্দ্যোপাধ্যায়ের এ গান ভীষণ কাজে লেগেছে প্রেমের স্মৃতিচারণে—‘কে প্রথম কাছে এসেছি/ কে প্রথম চেয়ে দেখেছি...। ‘কে প্রথম ভালোবেসেছি/ তুমি না আমি।’ শানেইরাকে এমন স্মৃতিচারণই করলেন ওয়াসিম আকরাম। আবার ওয়াসিমকে নিয়েও বললেন শানেইরা। প্রথম দেখা, ভালো লাগা থেকে ভালোবাসা এরপর বিয়ে।...
চামড়া পাতলা থাকলে অনেক সমস্যা। একটু কিছুতেই গায়ে ফোসকা পড়ে। মোটা হলে সুবিধা প্রচুর। হাজার প্রতিকূল পরিস্থিতিতেও সুস্থির থাকা যায়, মেনে নেওয়া যায় লাখো অসংগতি। যেহেতু পাতলা চামড়ায় পড়া ফোসকার প্রতিকারে আমরা অক্ষম, তাই চামড়া মোটা করাতে মনোনিবেশ করাই হবে বুদ্ধিমানের কাজ। অন্তত একটা অজুহাত তো পাওয়া যাবে! ডান হাত, বাম হাতের চেয়ে ঢের কার্যকর, কিন্তু অজুহাত। এই ‘হাত’ তুলনাহীন। হয়তো রাস্তায়...
করোনা মহামারির দিনে ভারত ইতিমধ্যে ২১ দিনের লকডাউনে চলে গেছে। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুলেছেন ‘পি এম কেয়ারস’ ফান্ড। আর এই ফান্ডে বলিউড আর দক্ষিণ ভারতীয় তারকারা দুহাত খুলে অর্থ দিচ্ছেন।নরেন্দ্র মোদির টুইট অনুসারে, ফান্ডের জমা হওয়া অর্থ খরচ হবে দুর্যোগ মোকাবিলা ব্যবস্থায় ও কী করলে দেশের মানুষের স্বাস্থ্যের উন্নতি হবে, সেই গবেষণায়।এই ফান্ডে বলিউডের হিট মেশিন ‘অক্ষয়...
বিশ্বজুড়ে ছড়াতে থাকা করোনাভাইরাস থেকে মুক্তির কোনো সহজ পথ নেই বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেই সঙ্গে সংস্থাটি বলেছে, এই মহামারি থেকে বাঁচতে হলে আমাদের লড়াই করতে হবে, একতাবদ্ধ থাকতে হবে ও আরও সক্রিয় হতে হবে। করোনা সংক্রমণে সৃষ্ট কোভিড–১৯ রোগ নিয়ে গত শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।...
অধ্যাপক রুবীনা ইয়াসমীন, বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা কোভিড-১৯ মোকাবিলার বিভিন্ন দিক ও উপায় নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। প্রথম আলো: কোভিড-১৯ মোকাবিলার জন্য সরকারের প্রস্তুতি, এ বিষয়ে স্বচ্ছতার গুরুত্ব—এসব বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী? রুবীনা ইয়াসমীন: আজকের দিন পর্যন্ত সরকারের বিভিন্ন পর্যায়ে নেওয়া পদক্ষেপসমূহ আমাদের আশার আলো দেখাচ্ছে। চীন থেকে যা সামগ্রী...
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে এক ইউপি সদস্যকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. গাজিউর রহমান গতকাল শনিবার বিকেলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী একজন ইউপি সদস্য হিসেবে তিনি জনসমাগম রোধে পীরগঞ্জের কালুপীর হাটে জনসমাগম...
সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে নতুন করোনাভাইরাস। আক্রান্তের তালিকায় কোন দেশ নেই, তা খুঁজতে এখন রীতিমতো গলদঘর্ম হতে হবে। মহামারি ঠেকাতে নানা উদ্যোগ চলছে। একই সঙ্গে চলছে মহামারি-পরবর্তী বিশ্বের রূপটি কেমন হবে, তা নিয়ে নানা আলোচনা। এ নিয়ে নানা বিতর্ক হতে পারে, তবে একটা বিষয় নিশ্চিত, ভালো বা মন্দ—যেমনই হোক, এই সংকট অভাবনীয়ভাবে বদলে দেবে সামাজিক বিন্যাস।মার্কিন পত্রিকা পলিটিকো গত...
কোভিড-১৯ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো বারবার হাত ধোয়া। এই ভাইরাসটির বাইরের দিকে একটা চর্বির আবরণ আছে যা সাবানের ক্ষারে ভেঙে যায়। সে কারণে বারবার সাবান পানি দিয়ে হাত ধুয়ে হাতে লেগে থাকা জীবাণুটি দূর করা সম্ভব। এ জন্য সারা পৃথিবীর সবাই এখন বারবার হাত ধোয়ার অভ্যাস করছেন। কিন্তু সমস্যা হচ্ছে তাঁদের, যাঁদের হাতের ত্বক খুব শুষ্ক, ফাটা বা যাদের আগে থেকে ত্বকের সমস্যা, যেমন, জেরোসিস, একজিমা,...
নাটক আর টেলিছবি মিলিয়ে শতাধিক পরিচালনার অভিজ্ঞতা নির্মাতা কৌশিক শংকর দাশের। অনেক দিন ধরে তিনি ছবি বানানোর পরিকল্পনা করছিলেন। সবকিছু ঠিকঠাক করে ডিসেম্বরের প্রথম দিকে সিনেমার শুটিং শুরুর কথাও ছিল তাঁর। কাস্টিং নিয়ে জটিলতা তৈরি হওয়াতে শুটিং এসে ঠেকে ২৯ ফেব্রুয়ারিতে। ৯ দিন শুটিংয়ের পর দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে বাধ্য হয়ে শুটিং বন্ধ করে দিতে হয় পরিচালককে। এতে পরিচালকের মনমেজাজ ভীষণ খারাপ।...
আপনি যদি উল্লিখিত শিরোনাম দেখে অবাক হন, তবে আশার আলো দেখা যায়। বলা হয়, ‘জ্ঞানই শক্তি।’ আবার জ্ঞান অর্জনের সবচেয়ে উত্তম মাধ্যম হলো পড়া। মানুষ প্রকৃতি থেকেও শিখে থাকে। তবে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে শাস্ত্রীয় জ্ঞানের মেলবন্ধনে বিশেষজ্ঞ জ্ঞান তৈরি হয়। পৃথিবীর কল্যাণে বিশেষজ্ঞ জ্ঞানের ভূমিকাই মুখ্য। পড়াশোনার মাধ্যমে মানুষের জ্ঞান বাড়ে। এবার প্রশ্ন আসে জ্ঞান কী? জ্ঞান মানুষের কী কাজে লাগে?...
২০ মার্চ। আর দশটা দিনের মতোই সন্ধ্যা নামছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক, হল ছাড়তে শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভয়াবহ করোনাভাইরাস মোকাবিলার অংশ হিসেবে ছুটি ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়। শহীদুল্লাহ্ হলের আবাসিক শিক্ষার্থী ইসতিয়াক আহমেদও তল্পিতল্পা গুটিয়ে বের হচ্ছিলেন কক্ষ থেকে। এমন সময় একটি বিড়াল এসে দাঁড়ায় দরজার সামনে। বিড়ালটি নিয়ম করে আসে...
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বসতঘরে আগুন লেগে মাহফুজা আক্তার (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাহফুজা আক্তার উপজেলার দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া গ্রামের আবদুল ওহাবেব মেয়ে। তিনি স্থানীয় খান সাহেব আবদুল মজিদ জমাদ্দার কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,...
এক শ কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারতে করোনাভাইরাসের পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট নেই বলে কড়া সমালোচনা চলছিল। এর মধ্যেই সাফল্যের দেখা পেল দেশটি। প্রথমবারের মতো সম্পূর্ণ ভারতে তৈরি কোনো কিট শতভাগ নির্ভুল ফল পাওয়ার সাফল্য দেখিয়েছে। এই সাফল্য এসেছে একজন নারী বিজ্ঞানীর হাত ধরে। তাঁর নাম মিনাল দাখেভে ভোঁসলে। তিনি মহারাষ্ট্রের পুনের মাইল্যাব ডিসকোভারির গবেষণা ও উন্নয়ন প্রধান। তিনি একজন ভাইরোলজিস্ট,...
যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার সাইয়েমা হাসানকে উদ্বুদ্ধকরণ দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয় বলে আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসানউল্লাহ শরীফী জানান। তিনি জানান, সাইয়েমার বদলে সুফল গোলদার পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে উদ্বুদ্ধকরণের কাজ করবেন। মনিরামপুর উপজেলার চিনেটোলা বাজারে বয়স্ক দুই ব্যক্তিকে কান ধরে ওঠবস করানো...
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দূরত্ব বজায় না রেখে লোকসমাগমের মাধ্যমে পণ্য বিক্রি করার দায়ে দুই দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার আধুনগর ও বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।...
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকটা দিন বেশ কঠিন সময় কেটেছে পাওলো দিবালার। এখন তিনি অনেকটাই সুস্থ শ্বাসপ্রশ্বাসে সমস্যা, মনে হতো এখনই মারা যাবেন! এর সঙ্গে ছিল তীব্র গা-ব্যথা। করোনাভাইরাসের আক্রমণে কয়েকটা দিন বেশ কঠিন সময়ই কেটেছে পাওলো দিবালার। তবে কঠিন দিন পার করে এখন অনেকটাই ভালো হয়ে উঠেছেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড। জুভেন্টাসের ওয়েবসাইটে এক ভিডিও বার্তায় বিশ্বজোড়া ভক্তকূলকে...
ভারতে কোভিড–১৯–এর তাণ্ডব ক্রমশ বেড়েই চলেছে। করোনার এই দাপটে সাধারণ মানুষের পাশাপাশি বলিউড তারকারাও রীতিমতো চিন্তিত ও আতঙ্কিত। তাই সব তারকাই এখন নিজেদের বাড়িতে কোয়ারেন্টিনে। নিজেরা তো লকডাউন মানছেনই, ভক্তদেরও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ঘর থেকে বের হতে নিষেধ করছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা ২১ দিনের লকডাউনে বলিউড তারকারা সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। অবশ্য...
করোনাভাইরাসের কারণে বাকি সবার মতো গৃহবন্দী পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও। ঘরে বসে থেকে স্ত্রীর কথা শুনতে শুনতে বিরক্ত এই তারকা বাইরে বের হওয়া মানা। বের হলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতায় চলে আসতে হবে। সব রকমের মানবসংস্পর্শ এড়িয়ে চলতে হবে। তবেই হার মানবে করোনাভাইরাসের মতো প্রাণঘাতী মহামারি। মোহাম্মদ হাফিজও তাই উপায় না পেয়ে ঘরে বসে আছেন। সারা বিশ্বে কোথাও খেলা হচ্ছে না। এমনকি...
সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে নতুন করোনাভাইরাস। আক্রান্তের তালিকায় কোন দেশ নেই, তা খুঁজতে এখন রীতিমতো গলদঘর্ম হতে হবে। মহামারি ঠেকাতে নানা উদ্যোগ চলছে। একই সঙ্গে চলছে মহামারি–পরবর্তী বিশ্বের রূপটি কেমন হবে, তা নিয়ে নানা আলোচনা। এ নিয়ে নানা বিতর্ক হতে পারে, তবে একটা বিষয় নিশ্চিত, ভালো বা মন্দ—যেমনই হোক, এই সংকট অভাবনীয়ভাবে বদলে দেবে সামাজিক বিন্যাস। এই করোনাভাইরাস অনেক আমেরিকানকে...
নিঃসঙ্গ থাকার বার্তা এসেছে পৃথিবীর কাছ থেকে। মানুষের কাছে একা থাকা, দূরে থাকার এই বার্তা পৌঁছে দিচ্ছেন সবাই। থাকছেন দূরে দূরে। দূর থেকেই প্রিয়জন ও পৃথিবীবাসীর মঙ্গল কামনা করছেন শিল্পীরা। নিজেদের ভঙ্গিতে এ কাজ করছেন বাংলাদেশের তারকা শিল্পীরাও। পৃথিবী ও দেশের বিভিন্ন জায়গা থেকে দল বেঁধে একটি গান গেয়ে মানুষের কাছে সেই মঙ্গলবার্তা পৌঁছে দিচ্ছেন তাঁরা। দূরে দূরে থাকলেও তাঁরা বিশ্বাস করেন, শিগগির...
শুধু স্বাস্থ্য নয়, জীবনের সব দিক থেকেই করোনা ভয়ংকর হয়ে উঠছে। বিশ্বের অধিকাংশ বিত্তশালী দেশের অর্থনীতিকে স্থবির কর দেওয়া এই ভাইরাসের প্রভাবে চাকরি হারাচ্ছেন বহু মানুষ। খেলার জগতে পড়েছে এর আঁচড়। অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন তার ৭০ ভাগ কর্মী ছাঁটাই করেছে। বার্সেলোনা খেলোয়াড়দের বেতন কমানোর ব্যাপারে রাজি কমাতে না পেরে আইনি পথে হাঁটছে। এবার বেতন কমানোর পাশাপাশি লোক ছাঁটাই করল অ্যাটলেটিকো মাদ্রিদ।...
কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধের ঘটনায় তিনজন ইয়াবা পাচারকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে তাদের নাম জানাতে পারেনি বিজিবি। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের লেদার ছুরিখাল নাফ নদী এলাকা বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। বিজিবির দাবি, নিহত তিন...
করোনাভাইরাস মহামারির এ সময়ে মানুষ সঠিক তথ্য পেতে চায়। কারণ এখন বিভিন্ন মিডিয়ায় নানা তথ্য। কোনটা ঠিক, কোনটা ভুল বোঝা কঠিন। এ সময়ে বরাবরের মতো মানুষের আস্থার জায়গা ছাপা পত্রিকা। কিন্তু ছাপা পত্রিকাও শিকার হচ্ছে গুজব আর ‘তথ্য-সংক্রমণের’। বিশেষজ্ঞরা বলছেন, পত্রিকার মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর কোনা ঘটনা নেই। বৈজ্ঞানিকভাবে এর কোনো ভিত্তি নেই। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে...
অদ্ভুত অবরুদ্ধ এই সময়ের কিছু ভালো দিকও খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার একে একে থেমে গেছে সব। বন্ধ হয়ে গেছে সব খেলা। মাঠ ছেড়ে খেলোয়াড়েরা এখন যে যাঁর বাড়িতে। উপায়ও তো আর নেই। করোনাভাইরাস সংক্রমণ থেকে নিজে বাঁচতে, অন্যকে বাঁচাতে এটাই তো সবচেয়ে ভালো উপায়। অদ্ভুত অবরুদ্ধ এই সময়ের কিছু ভালো দিকও খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। শিষ্যদের এই...
চলমান ভাইরাস যুদ্ধের মধ্যেই ঢাকার খিলগাঁওয়ে স্থানীয় বাসিন্দারা সরকারের কাছে বিস্ময়কর এক দাবি তুলেছেন। করোনাভাইরাসে মৃতদের স্থানীয় কবরস্থানে দাফন করতে দিতে চান না তাঁরা। আপত্তির ধরন ছিল বেশ জোরালো ও সংগঠিত। ওই দাবিতে স্থানীয় বাসিন্দারা সেখানে ব্যানারও টাঙিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হতবিহ্বল হয়ে সেই ব্যানারের ছবি দেখেছেন দেশ-বিদেশের কোটি কোটি মানুষ। স্পষ্টই দেখা যাচ্ছে ‘সমাজ’ জীবিতদের...
৩৬ বছর আগের কথা। তখন আজকের ‘বলিউডের বাদশাহ’ শাহরুখ খান ১৮ বছরের তরুণ। প্রেমে পড়লেন গৌরী ছাব্বারের। অবশ্য এই ঘটনার ৭ বছর পর, অর্থাৎ ১৯৯১ সাল থেকেই তিনি গৌরী খান, শাহরুখ খানের স্ত্রী।শাহরুখের মুখেই শোনা যাক তাঁর প্রেমকাহিনির একাংশ। ‘১৯৮৪ সালে ঘটনা ঘটল। তুমুল প্রেমে পড়লাম গৌরী নামের এক মেয়ের। ওর বাড়ি ছিল পঞ্চশিলে আর আমার হুজ খাসে। আর সেই সময় অন্য যেকোনো তরুণ যা করত, আমিও বোকার...
টাঙ্গাইল শহরের বাইপাসে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে ৫ জন নিহত হয়েছেন। আহত ১১ জন। আজ শনিবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মো. কামাল হোসেন জানান, আজ সকালে টাঙ্গাইল শহর বাইপাসে দুর্ঘটনা ঘটেছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকটি সকাল ছয়টার দিকে শহর বাইপাসের কান্দিলা...