নিঃসঙ্গ থাকার বার্তা এসেছে পৃথিবীর কাছ থেকে। মানুষের কাছে একা থাকা, দূরে থাকার এই বার্তা পৌঁছে দিচ্ছেন সবাই। থাকছেন দূরে দূরে। দূর থেকেই প্রিয়জন ও পৃথিবীবাসীর মঙ্গল কামনা করছেন শিল্পীরা। নিজেদের ভঙ্গিতে এ কাজ করছেন বাংলাদেশের তারকা শিল্পীরাও। পৃথিবী ও দেশের বিভিন্ন জায়গা থেকে দল বেঁধে একটি গান গেয়ে মানুষের কাছে সেই মঙ্গলবার্তা পৌঁছে দিচ্ছেন তাঁরা। দূরে দূরে থাকলেও তাঁরা বিশ্বাস করেন, শিগগির... বিস্তারিত
source http://www.prothomalo.com/entertainment/article/1647364/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%98%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8
শুধু স্বাস্থ্য নয়, জীবনের সব দিক থেকেই করোনা ভয়ংকর হয়ে উঠছে। বিশ্বের অধিকাংশ বিত্তশালী দেশের অর্থনীতিকে স্থবির কর দেওয়া এই ভাইরাসের প্রভাবে চাকরি হারাচ্ছেন বহু মানুষ। খেলার জগতে পড়েছে এর আঁচড়। অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন তার ৭০ ভাগ কর্মী ছাঁটাই করেছে। বার্সেলোনা খেলোয়াড়দের বেতন কমানোর ব্যাপারে রাজি কমাতে না পেরে আইনি পথে হাঁটছে। এবার বেতন কমানোর পাশাপাশি লোক ছাঁটাই করল অ্যাটলেটিকো মাদ্রিদ।...
কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধের ঘটনায় তিনজন ইয়াবা পাচারকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে তাদের নাম জানাতে পারেনি বিজিবি। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের লেদার ছুরিখাল নাফ নদী এলাকা বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। বিজিবির দাবি, নিহত তিন...
প্রশাসনের একজন সহকারী কমিশনার বয়স্ক দুই ব্যক্তিকে কান ধরে ওঠবস করাচ্ছেন। পেছনে দুই পুলিশ সদস্য ও আরও একাধিক ব্যক্তি। তিনি নিজেই আবার ওই ঘটনার ছবি তুলছেন। এমন এক ছবি গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে আলোড়ন তোলে। প্রশাসনের দায়িত্বশীল সূত্র বলেছে, এমন কাণ্ড ঘটানোর বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি ওই কর্মকর্তা। যশোরের মনিরামপুর উপজেলার চিনেটোলা বাজারে এ ঘটনা ঘটে। যে সহকারী কমিশনার...
করোনাভাইরাস মহামারির এ সময়ে মানুষ সঠিক তথ্য পেতে চায়। কারণ এখন বিভিন্ন মিডিয়ায় নানা তথ্য। কোনটা ঠিক, কোনটা ভুল বোঝা কঠিন। এ সময়ে বরাবরের মতো মানুষের আস্থার জায়গা ছাপা পত্রিকা। কিন্তু ছাপা পত্রিকাও শিকার হচ্ছে গুজব আর ‘তথ্য-সংক্রমণের’। বিশেষজ্ঞরা বলছেন, পত্রিকার মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর কোনা ঘটনা নেই। বৈজ্ঞানিকভাবে এর কোনো ভিত্তি নেই। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে...
অদ্ভুত অবরুদ্ধ এই সময়ের কিছু ভালো দিকও খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার একে একে থেমে গেছে সব। বন্ধ হয়ে গেছে সব খেলা। মাঠ ছেড়ে খেলোয়াড়েরা এখন যে যাঁর বাড়িতে। উপায়ও তো আর নেই। করোনাভাইরাস সংক্রমণ থেকে নিজে বাঁচতে, অন্যকে বাঁচাতে এটাই তো সবচেয়ে ভালো উপায়। অদ্ভুত অবরুদ্ধ এই সময়ের কিছু ভালো দিকও খুঁজে পেয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। শিষ্যদের এই...
চলমান ভাইরাস যুদ্ধের মধ্যেই ঢাকার খিলগাঁওয়ে স্থানীয় বাসিন্দারা সরকারের কাছে বিস্ময়কর এক দাবি তুলেছেন। করোনাভাইরাসে মৃতদের স্থানীয় কবরস্থানে দাফন করতে দিতে চান না তাঁরা। আপত্তির ধরন ছিল বেশ জোরালো ও সংগঠিত। ওই দাবিতে স্থানীয় বাসিন্দারা সেখানে ব্যানারও টাঙিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হতবিহ্বল হয়ে সেই ব্যানারের ছবি দেখেছেন দেশ-বিদেশের কোটি কোটি মানুষ। স্পষ্টই দেখা যাচ্ছে ‘সমাজ’ জীবিতদের...
৩৬ বছর আগের কথা। তখন আজকের ‘বলিউডের বাদশাহ’ শাহরুখ খান ১৮ বছরের তরুণ। প্রেমে পড়লেন গৌরী ছাব্বারের। অবশ্য এই ঘটনার ৭ বছর পর, অর্থাৎ ১৯৯১ সাল থেকেই তিনি গৌরী খান, শাহরুখ খানের স্ত্রী।শাহরুখের মুখেই শোনা যাক তাঁর প্রেমকাহিনির একাংশ। ‘১৯৮৪ সালে ঘটনা ঘটল। তুমুল প্রেমে পড়লাম গৌরী নামের এক মেয়ের। ওর বাড়ি ছিল পঞ্চশিলে আর আমার হুজ খাসে। আর সেই সময় অন্য যেকোনো তরুণ যা করত, আমিও বোকার...
টাঙ্গাইল শহরের বাইপাসে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে ৫ জন নিহত হয়েছেন। আহত ১১ জন। আজ শনিবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মো. কামাল হোসেন জানান, আজ সকালে টাঙ্গাইল শহর বাইপাসে দুর্ঘটনা ঘটেছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকটি সকাল ছয়টার দিকে শহর বাইপাসের কান্দিলা...
করোনাভাইরাসের থাবায় স্তব্ধ ক্রীড়াঙ্গন। খেলাধুলা বন্ধ তো বটেই, ভাইরাস সংক্রমণের ভয়ে বাসা থেকে বের হতে কঠোরভাবে নিষেধ করেছে সরকার। এমন অবস্থায় বাসায় বসে বসে খেলা বিষয়ক সিনেমা, সিরিজ কিংবা ডকুমেন্টারি দেখলে কেমন হয়? সরকারি ছুটি শুরু হয়েছে। বাসা থেকে বের হওয়ায় যেন অলিখিত ১৪৪ ধারা জারি করেছে সরকার। সবকিছুই শুধু একটা কারণে। করোনাভাইরাস! প্রাণঘাতী এ ভাইরাসের কারণে বিশ্ব থমকে গেছে যেন। বাংলাদেশও...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ক্রিকেট সনি সিক্স রুদ্ধশ্বাস ম্যাচ: ইংল্যান্ড–ভারত সকাল ৯–৩০ মি., বেলা ৩টা গ্রেট সেঞ্চুরিস: পূজারা দুপুর ১২–৩০ মি. রুদ্ধশ্বাস ম্যাচ: অস্ট্রেলিয়া–ভারত রাত ৮–৩০ মি. গ্রেট সেঞ্চুরিস: কুশল পেরেরা রাত ১১–৩০ মি. উয়েফা চ্যাম্পিয়নস লিগ সনি টেন ১...
সারা বিশ্বে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে নতুন করোনাভাইরাস। লকডাউন, সামাজিক দূরত্ব সৃষ্টি প্রভৃতি নানা উপায়ে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানো ঠেকানোর চেষ্টা চলছে। তারপরও বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন ত্রিশঙ্কু পরিস্থিতিতে সবার মনে একটি প্রশ্ন উঠছে, এই মহামারির শেষ কীভাবে? বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো মহামারির কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। সংক্রামক রোগ মহামারি আকারে দেখা দিলে তা অত্যন্ত ভয়ংকর রূপ...
কী সেই স্বর্ণ শীর্ষবিন্দু, যেটা মেসির সোনালি ক্যারিয়ারে নেই? এটা এখন আর না বললেও চলে, মেসির ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা যে বিশ্বকাপ না-জেতা, সেটা সবারই জানা। তবু বারবার চলে আসে সেই প্রসঙ্গ। অনিন্দ্যসুন্দর জন্মদিনের কেকের ওপর চেরি ফলটা না থাকলে কেমন হয়! সৌন্দর্যটা যেন অসম্পূর্ণ রয়ে যায়। লিওনেল মেসির সোনায় মোড়ানো ক্যারিয়ারটাও ঠিক যেন সে রকম—চেরি ফলবিহীন জন্মদিনের দুর্দান্ত সুন্দর কেক!...
সীমান্তে বন্দুক উঁচিয়ে এখনো কি দাঁড়িয়ে আছে সীমান্তরক্ষীরা? বহাল তবিয়তেই আছে কাঁটাতার? পৃথিবীর বুক দাগ টেনে ভাগ করে নেওয়া মানুষ কী করছে এখন? প্রথম দুই প্রশ্নের উত্তর নিশ্চিতভাবেই ‘হ্যাঁ’। তবে শেষ প্রশ্নই এখন মুখ্য, যার উত্তর খুঁজতে খুব একটা না ভাবলেও চলে। বিশ্বের বিস্তীর্ণ অঞ্চল এই মুহূর্তে স্থবির হয়ে পড়েছে। এই সময়ে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দের তালিকায় ঢুকে পড়েছে ‘লকডাউন’...
জার্মানিতে অন্যান্য দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর তুলনায় মৃত্যুর হার কম। নানা পরিসংখ্যান দেখিয়ে জার্মানির জীবাণুবিজ্ঞানীরা এ তথ্য তুলে ধরছেন। এ নিয়ে বিশ্বের অনেকেরই বেশ কৌতূহল। জার্মানির চিকিৎসাসেবার ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা বলে মনে করা হয়। জার্মানির প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য বিমা থাকা অত্যাবশ্যক। প্রত্যেক চাকরিজীবী নাগরিকের মাসিক বেতন থেকে স্বাস্থ্য বিমার অর্থ বিমা...
লকডাউন রিচার্ড হেন্ডরিক অনুবাদ: আনিসুল হক হ্যাঁ। আছে ভয়।হ্যাঁ। আছে বিচ্ছিন্ন করে রাখা।হ্যাঁ। আছে আতঙ্কের কেনাকাটা।হ্যাঁ। আছে অসুস্থতা।হ্যাঁ। এমনকি আছে মৃত্যু।কিন্তু তারা বলছে, উহানে অনেক বছরের গোলমালের পর আবারও শোনা যাচ্ছে পাখির কূজন।তারা বলছে, কয়েক সপ্তাহের নীরবতার পর আকাশে আর ধোঁয়া দেখা যাচ্ছে না;তার বদলে আকাশ এখন নীল, সাদা, পরিষ্কার।তারা বলছে, অ্যাসিসির রাস্তায় মানুষ গান...
‘অপারেশন ব্লিটজ’ ও ‘অপারেশন সার্চলাইট’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘একাত্তর’। এই সিরিজে সাংবাদিক রুহি চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা। বৃহস্পতিবার থেকে হইচই প্ল্যাটফর্মে প্রচার শুরু হয়েছে এই ওয়েব সিরিজের। কাজটিসহ অন্যান্য প্রসঙ্গে গত বুধবার বিকেলে ‘প্রথম আলো’র সঙ্গে কথা বললেন তিনি। ওয়েব সিরিজ ‘একাত্তর’ নিয়ে...
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ওষুধের দোকান, কাঁচাবাজার ও মুদিদোকান ছাড়া শরীয়তপুরে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান খোলা নেই। বন্ধ রয়েছে গণপরিবহনও। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নিম্ন আয় ও দৈনিক মজুরিভিত্তিক কর্মজীবী মানুষ। তিন দিন ধরে কাজ বন্ধ থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা। ফলে কাল শনিবার থেকে খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে শরীয়তপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দা জানান, করোনার...
বিদেশফেরত রাজশাহীর বাগমারার ১৭ ব্যক্তিকে নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। কোনো হদিস না পাওয়ায় তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখা যায়নি বা তাঁদের সর্তকও করা সম্ভব হয়নি। এঁদের পূর্ণাঙ্গ ঠিকানা না পাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। পুলিশ এখনো তাঁদের সন্ধানে মাঠে রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে চলতি মাসে বাগমারায় আসা ১৯৫ জনের তালিকা প্রকাশ করেছে উপজেলা প্রশাসন। জেলা পুলিশের বিশেষ...
রাজবাড়ীতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বৃহস্পতিবার বিকেলে এক ব্যক্তিকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি ঢাকার উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ওই ব্যক্তি রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে কর্মরত। স্থানীয় ও সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ী শহরে ভাড়া বাড়িতে থাকতেন ওই কর্মকর্তা। ১৯ মার্চ তাঁর বাড়ির পাশে এক নারী যুক্তরাষ্ট্র থেকে দেশে...
‘ভাই পুলিশ, আগেই মাইর দিয়েন না। আগে কথাটা শুনেন। তারপর না হয় দুইটা বাড়ি দিয়েন।’ আমার পকেটে সরকারের নোটিশটা আছে। মন্ত্রিপরিষদ সচিব ২৪ মার্চ ২০২০ তারিখে সংবাদ বিজ্ঞপ্তিতে জানাচ্ছেন, চার নম্বর দফা, ওষুধ/খাদ্য প্রস্তুত, ক্রয়-বিক্রয়সহ অন্যান্য শিল্প-কলকারখানা/বাজার/দোকানপাট নিজস্ব ব্যবস্থাপনায় চলবে। আমি ওই দোকানের কর্মচারী। আমি বাজারে গেলে খাদ্যের দোকান খুলবে। না গেলে খুলবে না।’...
করোনাভাইরাস চীন থেকে ছড়িয়েছে ঠিকই, এখন পর্যন্ত প্রতিরোধেও ভালো করেছে এই চীন। কেবল চীন নয়, বলা যায় এশিয়াই এ ক্ষেত্রে ইউরোপ-আমেরিকার চেয়ে অনেক এগিয়ে। আসলে এশিয়া এখন পাল্লা দিচ্ছে অর্থনীতি থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই। এমনকি পিছিয়ে নেই গান, সিনেমাসহ শিল্প-সংস্কৃতিতেও। আজ না হয় করোনাভাইরাস প্রতিরোধে মন ভালো করা এশিয়ার কয়েকটি দেশের সিনেমার গল্প করি। ভালো ভালো সিনেমার তালিকা করা মোটেই সহজ নয়। কিন্তু...
করোনা থেকে সেরে উঠেছেন আর্সেনালের স্প্যানিশ কোচ মিকেল আর্তেতা। নিজের অভিজ্ঞতার কথা তিনি জানিয়েছেন ক্লাব ওয়েবসাইটকে বলতে গেলে তাঁর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শুনেই নড়েচড়ে বসে ইংলিশ প্রিমিয়ার লিগ। এর আগ পর্যন্ত লিগ পেছানো হবে কি না, দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে কি না— এসব সিদ্ধান্ত নিতে অনেক কিছু ভাবছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। কিন্তু গত ১৩ মার্চ যখন খবর এল, করোনায় আক্রান্ত...
যে যেভাবে পারছে, করোনাভাইরাস মোকাবিলায় নিজ নিজ অবস্থান থেকে সাহায্য করে যাচ্ছে। এবার সে তালিকায় নাম লেখাল নেইমার-এমবাপ্পেদের ক্লাব পিএসজি করোনাভাইরাস ভয়াল থাবা হেনেছে ফুটবলেও। ফুটবলাররাও হাড়ে হাড়ে টের পাচ্ছেন এর ভয়াবহতা। সংকট মোকাবিলায় তাঁরাও বসে নেই। লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর কথাই ধরুন। মেসি প্রায় সাড়ে নয় কোটি টাকার মতো দান করেছেন। একই পরিমাণ অর্থ দান করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও...
‘রোমানিয়া’, হয়তোবা এ দেশ আমাদের দেশের মানুষের কাছে খুব বেশি একটা পরিচিত কোনো নাম নয়। আবার পশ্চিম ইউরোপের দেশগুলোতে যাঁরা বসবাস করেন, যেমন: জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, স্পেন তাঁদের অনেকেই এ দেশটির নাম শুনলে আঁতকে উঠবেন। ভৌগোলিকভাবে দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত ৯২,০৪৫.৬ বর্গমাইলের রোমানিয়ার উত্তরে ইউক্রেন, দক্ষিণে বুলগেরিয়া, পূর্বে মলদোভা, পশ্চিমে হাঙ্গেরি, দক্ষিণ-পশ্চিমে...
দান করায় বেশ নামডাক আছে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির। এবার করোনা মহামারি মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গার্ল, ইন্টারাপ্টেড (১৯৯৯) ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কারজয়ী এই অভিনয়শিল্পীর। ইতিমধ্যে ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ৮ কোটি ৬০ লাখ টাকা সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ছয় সন্তানের জননী এই জনদরদি হলিউড অভিনেত্রী এক বিবৃতিতে তাঁর এই...
আপনি বিশ্বাস করেন অথবা না করেন, করোনাভাইরাসের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এটাকে কেউ কেউ পাগলের প্রলাপ-বৈকল্য হিসেবে অভিহিত করতে পারেন। বলতে দ্বিধা নেই, কোভিড-১৯ বিশ্ব অর্থনীতি ও স্বাস্থ্যসেবাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। যারা অর্থনীতি ও সামরিক ব্যবস্থায় সুপার পাওয়ার, তারাও অনেকটা অসহায়। হয়তো এটার কারণে বিশ্ব বেশ কয়েক বছর পিছিয়ে যাবে। করোনাভাইরাসের সংক্রমণ থেকে রেহাই পেতেও বেশ সময় লেগে...
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ইয়ান লিপকিন করোনাভাইরাসের চিকিৎসায় নতুন পদ্ধতির কথা জানিয়েছেন। তাঁর মতে, নতুন ‘ব্লাড-প্লাজমা থেরাপি’ নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। এ চিকিৎসাপদ্ধতিকে আশার আলো হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। নিউরোলজি ও প্যাথলজি বিভাগের এই অধ্যাপক বলেছেন, ভাইরাস প্রতিরোধের নতুন উপায় আবিষ্কারে তিনি জানুয়ারিতে চীন ভ্রমণ করেছিলেন...
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সোমালিয়ার সাবেক ফুটবল কিংবদন্তি আবদুলকাদির মোহাম্মদ ফারাহ নিজের দেশে তাঁর জনপ্রিয়তা মেসি-রোনালদোর চেয়ে কম ছিল না মোটেও। লাইবেরিয়াতে যেমন জর্জ উইয়াহ, নাইজেরিয়ার রশিদি ইয়েকিনি, কিংবা ঘানায় আবেদি পেলের মর্যাদা যেমন, সোমালিয়ায় আবদুলকাদির মোহাম্মদ ফারাহও ছিলেন সেটিই। আফ্রিকায় ফুটবলের মশাল এগিয়ে নিয়ে গেছেন এরাই। প্রতিপক্ষের রক্ষণভাগ তছনছ করে দিতেন নিমেষে। সে...
২১ দিনের লকডাউনে আটকে আছে ভারত। ঘরে ঢুকে পড়েছেন বলিউড তারকারা। লকডাউন বলে আলোচনায় থাকবেন না তারকারা, তাই কি হয়? সেখান থেকেই ইনস্টাগ্রাম ও গণমাধ্যমে ভক্তদের জন্য প্রতিনিয়ত রসদ জুগিয়ে যাচ্ছেন। এই যেমন টুইটারে শহীদ কাপুর জানালেন লকডাউনের দিনগুলোতে স্ত্রীকে সুখে রাখার টিপস।এক ভক্ত শহীদ কাপুরের কাছে টুইটারে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে, এর আগে কোনো দিন ঘরে স্ত্রীর সঙ্গে এত দীর্ঘ সময় একসঙ্গে কাটানো হয়নি।...
নোয়াখালীতে জ্বরে আক্রান্ত এক তরুণের (২৩) মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই তরুণের বাড়ি জেলার বেগমগঞ্জ উপজেলায়। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার দাস প্রথম আলোকে বলেন, পরিবারের ভাষ্য অনুযায়ী ওই তরুণ এক দন্ত চিকিৎসকের চেম্বারে সহকারী হিসেবে কাজ...
সারা বিশ্বে করোনাভাইরাস মানুষকে নতুন করে ভাবতে শেখাচ্ছে অনেক কিছু। অর্থনীতি, বাণিজ্য, রাজনীতি, সমরনীতি থেকে শুরু করে জীবনযাপন— সবকিছু যে নতুন করে শুরু করা দরকার, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর পৃথিবীর বিখ্যাত চিন্তকেরা বিভিন্নভাবে সে কথা বলতে শুরু করেছেন। এই পরিবর্তন কতটা ভালো বা মন্দ হবে সেটা এখনই বলার সময় নয়। কিন্তু পরিবর্তনটা শুরু হয়েছে। অর্থনীতি, বাণিজ্য, রাজনীতি, সমরনীতি...
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে, যা সবাই জানেন। এটি কিন্তু বিশ্ববাসীকে নানামুখী শিক্ষা দিচ্ছে! ভবিষ্যৎ পৃথিবীতে মানবজাতিকে সুন্দরভাবে টিকে থাকতে হলে এ মহামারি থেকে গুরুত্বপূর্ণ যে শিক্ষাগুলো নিতেই হবে, তা নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু ভাবনা তুলে ধরা হলো— রাজনৈতিকবিজ্ঞানমনস্ক এবং মেধাবী নেতৃত্ব ছাড়া কোনো দেশ ভবিষ্যতে টিকে থাকতে পারবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা...
করোনাকালে দেশে ফেরা প্রবাসীদের কথা বুধবার দুপুরে গিয়েছিলাম দোহার আর নবাবগঞ্জে। উদ্দেশ্য, করোনাকালে দেশে ফিরে আসা প্রবাসীদের খোঁজখবর করা। তাঁদের কথাগুলো শোনা। ঢাকার রাস্তা আর মহাসড়ক, দুই–ই ফাঁকা। বছিলা হয়ে, কেরানীগঞ্জ থেকে প্রথম আলোর প্রতিনিধি ইকবাল হোসেনকে তুলে নিলাম। চললাম মূল সড়ক ছেড়ে, কখনো গ্রামের ভেতরের পথ ধরে। যবে থেকে আতঙ্কের পারা চড়ছে, নানা আলোচনায় শুনছি, গত দুই মাসে প্রবাসফেরতা...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত কিছু অনুষ্ঠানে উপস্থিত থাকতে গত সপ্তাহে নড়াইলে গিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। ঢাকায় ফিরেই সপ্তাহখানেক ধরে তিনি ঘরবন্দী। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাশরাফি নিজে যেমন ঘরবন্দী, নানাভাবে মানুষকে আহ্বান করছেন ঘরে থাকতে। এ কঠিন পরিস্থিতিতে মাশরাফিকে একসঙ্গে অনেক কিছু ভাবতে হচ্ছে। আর সবার মতো নিজের পরিবার, আত্মীয়স্বজনকে নিয়ে যেমন ভাবতে...
করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নানা তথ্য ছড়ানো হচ্ছে। কোনোটা ভুল তথ্য আবার কোনোটা সঠিক। এ কারণে করোনাভাইরাস নিয়ে সারা বিশ্বের উদ্বিগ্ন মানুষের মনে নানা প্রশ্ন দানা বাঁধছে। কেউ কেউ গণমাধ্যমের কাছেও এ নিয়ে জানতে প্রশ্ন করছেন।ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান-এর কাছেও পাঠকেরা প্রতিনিয়ত নানা প্রশ্নের উত্তর জানতে চাচ্ছেন। এমনিতেই এই ভাইরাসটি বিশ্বে নতুন। কেবল গবেষণা শুরু...
শুধু যুক্তরাষ্ট্রই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছিল, তা নয়। রেখেছিল ব্রিটেনও। ১৯৭১ সালের জানুয়ারির গোড়ায় বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে বেরিয়ে লন্ডন হয়ে দেশে ফেরেন। তখন তাঁকে সরকারপ্রধানের প্রটোকল দেওয়া হয়েছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ ও তাঁর মন্ত্রিসভার মধ্যে এ নিয়ে কোনো দ্বিধা ছিল না। কিন্তু তার আখ্যানভাগ তৈরি হয়েছিল কেবলই নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য...
শতবর্ষের চূড়ায় দাঁড়িয়ে গোড়ার দিকে চোখ ফেরালে বঙ্গবন্ধুর শৈশবকে আর দশটা সম্পন্ন গ্রামীণ গৃহস্থ পরিবারের শিশুর চেয়ে আলাদা করা যায় না। ৪৫ বছর আগে যখন তাঁর জীবনাবসান হয়েছিল মধ্যরাতের নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে, তখন ৫৫ বছর বয়সী এই প্রবীণ নেতা বাঙালির প্রথম স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, জাতির পিতা এবং নিজের প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রেসিডেন্ট। তার পরবর্তী দীর্ঘ ৪৫ বছরে বাংলাদেশের রাজনীতিতে অনেক...
প্রাণঘাতী করোনা আজ সারা পৃথিবীকে গ্রাস করার দ্বারপ্রান্তে। এ পর্যন্ত প্রায় পুরো পৃথিবীতে এ মহামারি ছড়িয়ে পড়েছে। আজ পর্যন্ত বিশ্বে ৪ লাখের বেশি মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছে। এর মধ্যে ১৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।সংক্রমণের হার তর তর করে প্রতি মুহূর্তে বেড়ে চলেছে, মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন প্রাণহীন দেহ। করোনা-আক্রান্ত বিশ্বের বিভিন্ন দেশ এই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি...
করোনা আক্রান্ত সন্দেহে আরও দুই রোগী গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫ জনকে আইসোলেশনে রাখা হলো।হাসপাতাল সূত্র জানা যায়, কাশি ও জ্বর নিয়ে বরিশাল সদর উপজেলার এক নারী (২৬) এবং আগৈলঝাড়া উপজেলার অপর এক নারী (৪৫) বুধবার বিকেলে এই হাসপাতালে আসেন। পরে তাঁদের মধ্যে করোনার লক্ষণ সন্দেহ হওয়ায় চিকিৎসকেরা তাঁদের দুজনকে হাসপাতালের...
[বিশ্বের ৭০টি দেশের এক হাজারের বেশি সংবাদপত্রশিল্প প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা)। এর ব্লগে ২৩ মার্চ ২০২০–এ প্রকাশিত Zero incidents of COVID-19 transmission from print surfaces অবলম্বনে তৈরি করা প্রতিবেদন। লেখক ইনমার নির্বাহী পরিচালক।] ছাপা পত্রিকা, ছাপা ম্যাগাজিন, ছাপা চিঠি থেকে করোনাভাইরাস ছড়িয়েছে, এমন কোনো ঘটনা জানা যায়নি। এ তথ্য জানিয়েছেন...
ভারতের মধ্য প্রদেশে ক্রিকেট খেলা থামাতে গিয়ে আক্রমণের শিকার হয় পুলিশ করোনাভাইরাস প্রতিরোধে ২১ দিন ভারতকে ‘লকডাউন’ করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ছেলেপুলে কিছুতেই কথা শুনছে না। লকডাউন ঘোষণার পরেও চলছে রাস্তায় ক্রিকেট । মধ্য প্রদেশে তো পুলিশ থামাতে গেলে বাধে বিপত্তি।আক্রমণের শিকার হতে হয় তাদের। জাতির উদ্দেশে মোদি বলেছেন, ‘ঘরের বাইরে বেরোনো পুরোপুরি বন্ধ। গোটা দেশ লকডাউন...
করোনা–সচেতনতা নিয়ে গান গাইলেন অভিনেতা আনন্দ খালেদ। তাঁর গানের মধ্যে দিয়ে তিনি তুলে ধরেছেন করোনায় করণীয় ও লকডাউনের কথা। ‘করোনা নিয়ে মানুষের মধ্যে যে অসতর্কতা, সেটা আমাকে কষ্ট দেয়। এই কষ্টটা আমি সহ্য করতে না পেরে মনের দুঃখ থেকে করোনা নিয়ে গান গেয়েছি,’ বললেন এই অভিনেতা। এই সময়ে মানুষের ঘরে থাকা দরকার, এ জন্য সরকার ছুটি ঘোষণা করেছিল। কিন্তু উল্টো ঢাকার মানুষ এখন সারা দেশে ছড়িয়ে...
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গতকাল বুধবার থেকে লাতিন আমেরিকার বিভিন্ন দেশ আরও কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। আরও বেশি লকডাউন, সীমান্ত বন্ধ ও দরিদ্র অঞ্চলে সহায়তা বাড়ানোর ঘোষণা এসেছে। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, লাতিন আমেরিকা অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৭ হাজার ৪০০ পার হয়ে গেছে। মারা গেছে ১২৩ জন। এ পরিস্থিতিতে বলিভিয়া ও কলম্বিয়া পুরোপুরি লকডাউন করে দিয়েছে। চিলি এপ্রিল...
১৯৭১ সালে অস্ত্র হাতে দেশের জন্য লড়েছেন তিনি। মুক্তিযুদ্ধের পর পুরোপুরি জড়িয়ে যান মঞ্চনাটক আন্দোলনে। ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে বড় পর্দায় যাত্রা। পরে অসংখ্য চলচ্চিত্র, নাটকে অভিনয় করেছেন। স্বাধীনতা দিবসের আগের দিন গতকাল ২৫ মার্চ কথা হলো রাইসুল ইসলাম আসাদের সঙ্গে। আসাদ ভাই, করোনাভাইরাসের যুগে কেমন আছেন?এই তো। আছি তো! সারা পৃথিবীই একটা ভয়াবহ সময় পার করছে...সেটা ঠিক।...
মাদারীপুর সদর উপজেলার কালিরবাজার এলাকার বাসিন্দা মৃত্যুঞ্জয় ঘোষ ১৫ বছর ধরে তাঁর স্ত্রী সম্পা রানীকে নিয়ে ইতালির রোমে থাকেন। সেখানে এক মহল্লায় মুদির দোকান চালান। ৫ মার্চ দোকানেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। স্বজন ও প্রতিবেশীরা তাঁকে রোমের একটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসার পর তিনি এখন সুস্থ। কিন্তু ইতালিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাননি। তিনি হাসপাতালে আর লকডাউনে...
করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ভিডিও কনফারেন্স সিস্টেম এবং এআই সমাধান দিচ্ছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। তাদের দাবি, এ উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের পাশাপাশি দূরবর্তী যোগাযোগ এবং ‘কোভিড-১৯’ শনাক্তে কার্যকর শনাক্তকরণ প্রক্রিয়া পরিচালনা করা যাবে। গতকাল বুধবার হুয়াওয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। হুয়াওয়ে...
করোনাভাইরাস প্রতিরোধে নেমেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সবাই মিলে উদ্যোগ নিয়েছেন তহবিল গঠনের। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে সচেতনও করছেন তারা। একের পর এক সচেতনতামূলক পোস্ট আর ভিডিওবার্তা দিতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের। মাশরাফি বিন মুর্তজাও কাল রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এমন একটি পোস্ট করেছেন। 'বুদ্ধিদীপ্ত' সে পোস্টে তিনি আবারও মনে করিয়ে দেন শুধু ‘আমি’ এবং ‘আপনি’ এ যুদ্ধ জিততে...
সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে অবস্থান নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার থেকে ঢাকার রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। এ সময় সেনাবাহিনীও মাঠে থাকবে। প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেওয়া হবে না। কেউ বের হলে তাঁকে পুলিশের জেরার মুখে পড়তে হবে। তবে সংবাদপত্রসহ জরুরি সেবা আওতামুক্ত থাকবে। মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার বলা হয়েছে, আজ থেকে শুরু হওয়া...