করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গতকাল বুধবার থেকে লাতিন আমেরিকার বিভিন্ন দেশ আরও কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। আরও বেশি লকডাউন, সীমান্ত বন্ধ ও দরিদ্র অঞ্চলে সহায়তা বাড়ানোর ঘোষণা এসেছে। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, লাতিন আমেরিকা অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৭ হাজার ৪০০ পার হয়ে গেছে। মারা গেছে ১২৩ জন। এ পরিস্থিতিতে বলিভিয়া ও কলম্বিয়া পুরোপুরি লকডাউন করে দিয়েছে। চিলি এপ্রিল... বিস্তারিত
source http://www.prothomalo.com/international/article/1647010/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%93-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8
১৯৭১ সালে অস্ত্র হাতে দেশের জন্য লড়েছেন তিনি। মুক্তিযুদ্ধের পর পুরোপুরি জড়িয়ে যান মঞ্চনাটক আন্দোলনে। ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে বড় পর্দায় যাত্রা। পরে অসংখ্য চলচ্চিত্র, নাটকে অভিনয় করেছেন। স্বাধীনতা দিবসের আগের দিন গতকাল ২৫ মার্চ কথা হলো রাইসুল ইসলাম আসাদের সঙ্গে। আসাদ ভাই, করোনাভাইরাসের যুগে কেমন আছেন?এই তো। আছি তো! সারা পৃথিবীই একটা ভয়াবহ সময় পার করছে...সেটা ঠিক।...
মাদারীপুর সদর উপজেলার কালিরবাজার এলাকার বাসিন্দা মৃত্যুঞ্জয় ঘোষ ১৫ বছর ধরে তাঁর স্ত্রী সম্পা রানীকে নিয়ে ইতালির রোমে থাকেন। সেখানে এক মহল্লায় মুদির দোকান চালান। ৫ মার্চ দোকানেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। স্বজন ও প্রতিবেশীরা তাঁকে রোমের একটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসার পর তিনি এখন সুস্থ। কিন্তু ইতালিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাননি। তিনি হাসপাতালে আর লকডাউনে...
করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ভিডিও কনফারেন্স সিস্টেম এবং এআই সমাধান দিচ্ছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। তাদের দাবি, এ উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের পাশাপাশি দূরবর্তী যোগাযোগ এবং ‘কোভিড-১৯’ শনাক্তে কার্যকর শনাক্তকরণ প্রক্রিয়া পরিচালনা করা যাবে। গতকাল বুধবার হুয়াওয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। হুয়াওয়ে...
করোনাভাইরাস প্রতিরোধে নেমেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সবাই মিলে উদ্যোগ নিয়েছেন তহবিল গঠনের। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে সচেতনও করছেন তারা। একের পর এক সচেতনতামূলক পোস্ট আর ভিডিওবার্তা দিতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের। মাশরাফি বিন মুর্তজাও কাল রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এমন একটি পোস্ট করেছেন। 'বুদ্ধিদীপ্ত' সে পোস্টে তিনি আবারও মনে করিয়ে দেন শুধু ‘আমি’ এবং ‘আপনি’ এ যুদ্ধ জিততে...
সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে অবস্থান নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার থেকে ঢাকার রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। এ সময় সেনাবাহিনীও মাঠে থাকবে। প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেওয়া হবে না। কেউ বের হলে তাঁকে পুলিশের জেরার মুখে পড়তে হবে। তবে সংবাদপত্রসহ জরুরি সেবা আওতামুক্ত থাকবে। মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার বলা হয়েছে, আজ থেকে শুরু হওয়া...
বিশ্বের তারকারা সবাই হোম কোয়ারেন্টিনে চলে গেছেন। কাজপাগল মানুষ, বাড়িতে তো তাঁরা চুপচাপ বসে নেই। কিছু না কিছু করছেন। তারকাদের ইনস্টাগ্রামে ঢুঁ দিলেই কে কী করছেন, সেই উত্তর মিলবে ছবি আর ভিডিওসহ। সে রকমই কিছু ছবি নিয়ে এই আয়োজন।
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডলের মাধ্যমে আজকের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে। লাল-সবুজে ঘেরা বিলের মধ্যে ফুটে থাকা শাপলা ফুলের অসাধারণ দৃশ্যটি গুগলের হোম পেজে গেলেই চোখে পড়বে। ডুডলের ওপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবস–সম্পর্কিত সার্চ পেজে নিয়ে যাচ্ছে গুগল। আজকের ডুডলটি সম্পর্কে গুগল তাদের ডুডল পেজে লিখেছে, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: অলিম্পিক সনি টেন ১ ও ইএসপিএন ডিজাইন ফোকাস বেলা ১১-৩০ মি. অন দ্য রেকর্ড বেলা ৩টা ও সন্ধ্যা ৬-৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ হাইলাইটস শো দুপুর ১২-৩০ মি. ও রাত ১০-৩০ মি....
অস্ট্রেলিয়ায় ক্রমেই বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা। গত দুই দিনে নতুন করে ৪৩১ জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তের হিসাব থেকে বোঝা যাচ্ছে, এই রোগ এখন দেশটিতে জ্যামিতিক হারে বাড়ছে।অন্যদিকে, শাটডাউন না লকডাউন, আজকে না কালকে—এ নিয়ে ফেডারেল ও রাজ্য সরকারগুলোর মধ্যে কিছুটা সমন্বয়হীনতা দেখা দিয়েছে। স্কুল খোলা থাকবে কি না, এ নিয়ে টানাপোড়েন;...
একজন প্রবীণ ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘আপনজন থাকলে কী আর নিবাসে থাকি?’ আরেকজন বললেন, কেউ দেখতে আসে না। এক মেয়ে মাঝেমধ্যে টেলিফোনে খবর নেয়। করোনা–আতঙ্কে মেয়ে বলে দিয়েছে বাড়ি যাওয়ার দরকার নেই। গরম পানিতে লেবু চিপে খাওয়ারও পরামর্শ দিয়েছে মেয়ে। রাজধানীর আগারগাঁওয়ে গতকাল বুধবার বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের প্রবীণ নিবাসে গিয়ে একাধিক প্রবীণ ব্যক্তির...
‘একাত্তর’ নামের ওয়েব সিরিজে বলা হবে ১৯৭১ সালে পুরান ঢাকার তরুণ সেলিমের কথা। পিতৃহীন যে ছেলে ছোটবেলা থেকে ক্ষমতাকে হাতের মুঠোয় বন্দী করতে স্বপ্ন দেখেছিল পাড়ার মাস্তান হওয়ার। হয়েছিলও তাই। কিন্তু প্রেম করতে গিয়ে দেখল, সেখানে মাস্তানি বিশেষ পাত্তা পায় না। জানতে হয় কবিতাসহ আরও নানা কিছু। পরিকল্পনাটা ছিল লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা ইয়াকুব খানের। ঠান্ডা মাথার হত্যাকারী হিসেবে পরিচিত...
চীনের অন্যান্য অংশের মতো না হলেও ২৫ জানুয়ারি নিজেদের মতো করে নববর্ষ উদ্যাপনের অপেক্ষায় ছিলেন উহানের লোকজন। যদিও ১০ জানুয়ারি করোনাভাইরাসে প্রথম রোগীর মৃত্যু আর উহানকে ওই রোগ সংক্রমণের কেন্দ্র হিসেবে ঘোষণার পর লোকজনের মধ্যে উদ্বেগ বাড়ছিল। সরকারের তরফে বারবার বলা হচ্ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। ২৫ জানুয়ারি নতুন বছরের ঠিক দুদিন আগে উহানকে অবরুদ্ধ বা লকডাউনের সরকারি ঘোষণায় স্থানীয় লোকজন তো...
১৯১৯ সালের ১৩ এপ্রিল। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ইতিহাসের একটি কলঙ্কময় দিন। একজন ব্রিটিশ সেনা কর্মকর্তা ভারতের পাঞ্জাবের অমৃতসরের বিক্ষোভরত নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। এতে প্রাণ যায় বহু লোকের। ‘জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড’ বলে পরিচিত ওই ঘটনার সূচনা অমৃতসরের একটি সমাবেশ থেকে। অমৃতসর শিখ সম্প্রদায়ের একটি পবিত্র শহর। এই শহরেই শিখদের পবিত্র স্বর্ণমন্দির।...
করোনা মহামারিতে আক্রান্ত বিশ্বে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের পক্ষ থেকে জোর দেওয়া হচ্ছে। বিষয়টি পর্যবেক্ষণ করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের জৈব পদার্থবিদ ও নোবেলজয়ী মাইকেল লেভিট ভবিষ্যদ্বাণী করে বলেছেন, নতুন করোনাভাইরাস শিগগিরই নিশ্চিহ্ন হয়ে যাবে।২০১৩ সালে রসায়নে নোবেল পুরস্কার পান লেভিট। অন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা পূর্বাভাস দেওয়ার আগেই লেভিট চীনের মহামারি...
করোনাভাইরাস আমাদের এখন ঘরবন্দী করেছে। আমিও চার দিন ধরে বাসার বাইরে যাই না। আরও কত দিন এভাবে থাকতে হবে কে জানে? যেকোনো আবদ্ধ জীবন একঘেয়ে। কখনো নিজেকে একা একা, আবার কখনো জীবনটা ফাঁকা ফাঁকা লাগবে। এ সময় নিজের যত্ন নিয়ে পানসে জীবনটাকে স্বাভাবিক রাখার চেষ্টা চালাতে পারেন। ঘুম: প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করা ভালো। এটাই শরীরের জন্য দরকার। আমরা যতক্ষণ ঘুমাব, ততক্ষণ যেকোনো দুশ্চিন্তা থেকে...
করোনাভাইরাসের চিকিৎসক ও প্রতিষেধক তৈরিতে দান করলেন লিওনেল মেসি করোনা মহামারির বিপক্ষে লড়তে বিশ্বজুড়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিত্তবানরা। লিওনেল মেসিই বা হাত গুটিয়ে থাকবেন কেন। বার্সেলোনায় সাধারণ মানুষদের একটি হাসপাতালে ১০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ২১ লাখ টাকা) দান করেছেন মেসি। সংবাদমাধ্যম জানিয়েছে, ওই হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি ভাইরাসের প্রতিষেধক...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে সৃষ্ট এ যানজট আজ বুধবার সকাল পৌনে দশটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অব্যাহত রয়েছে। পুলিশ ও যানজটে ভুক্তভোগী কয়েকজন জানান, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ ছুটি শুরু হবে। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য বিপণিবিতান বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে...
রাজশাহীর গোদাগাড়ীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ বুধবার ভোর ৬টার দিকে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে তানোর উপজেলার চন্ডিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে মতিউর রহমান (৩৫)। নিহত অপরজন ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুব ভোরে রাজশাহী থেকে একটি যাত্রীবাহী...
করোনাভাইরাসের আতঙ্কে বিনোদন দুনিয়া স্থবির। শুটিং-ডাবিংসহ সব কার্যক্রম বন্ধ। দেশের বিনোদন ভুবনের কোনো তারকাই এখন আর ঘর থেকে বের হচ্ছেন না। পাশাপাশি ভক্ত-অনুসারীদেরও নিরাপদে থাকার জন্য সচেতনতামূলক ভিডিও প্রকাশ করছেন ফেসবুকে। কিন্তু এ সময়ে ঘরে বসে কী করছেন তাঁরা? এ এক নতুন অভিজ্ঞতা। হঠাৎ করেই চার দেয়ালের মধ্যে এক অন্য জীবনে প্রবেশ করেছেন তারকারা। ২৪ ঘণ্টা একঘেয়ে জীবনযাপনকে আনন্দময় করতে ভিন্ন...
কথায় আছে, বলিউড যা আজকে ভাবে মালায়ালাম ভাষায় নির্মিত সিনেমার পরিচালকেরা তা অন্তত কয়েক দিন আগেই ভেবে থাকেন। সে ভাবনায় অতিরিক্ত রং-ঢং তো থাকেই না, বরং খুবই সাদামাটা কোনো গল্পকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা দেখার পর দর্শকেরা ভাবতে বাধ্য হন। জটিল কোনো ভাবনা নয়। সম্পর্কের টানাপোড়েন কিংবা বৈশ্বিক ষড়যন্ত্র তত্ত্ব তো নয়ই। এই ভাবনা জীবনকে সহজ করে দেখার। উচ্চাকাঙ্ক্ষা, করপোরেট সংস্কৃতি—মোটাদাগে...
১ মার্চ থেকে দেশে আসা প্রবাসীদের মধ্যে যাঁরা পাসপোর্টের ঠিকানার বাইরে অন্য ঠিকানায় অবস্থান করছেন, তাঁদের ৯৯৯ বা নিকটস্থ থানায় ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে। গত রাতে এক ভিডিও বার্তায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও জনসংযোগ) সোহেল রানা এই নির্দেশ জারি করেন। এর আগে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে পুলিশ সদর দপ্তর প্রবাসী অথবা তাঁদের পক্ষ থেকে যে–কাউকে নিকটস্থ থানায় যোগাযোগের নির্দেশ...
করোনা সতর্কতায় ব্রিটেনে চলছে লকডাউন। ঘরে বসে সময় কাটাতে ক্রিকেটকে বেছে নিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবু করোনাভাইরাস সংক্রমণরোধে থেমে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। একান্ত বাধ্য না হলে ঘর থেকে কেউ বের হচ্ছেন না। সোমবার থেকে ‘লকডাউন’ চলছে ইংল্যান্ডে। সেখানে মানুষকে ঘরে রাখতে সরকার এতটাই কঠোর যে এমন পরিস্থিতি সর্বশেষ দেখা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে। ‘ঢেঁকি স্বর্গে গেলেও...
নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার চারজন বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এ নিয়ে নিউইয়র্কে করোনাভাইরাসে মোট আটজন বাংলাদেশি মারা গেলেন। এলমহার্স্ট হসপিটালে ৬০ বছরের আবদুল বাতেন, ৭০ বছরের নুরজাহান বেগম এবং ৪২ বছরের এক বাংলাদেশি প্রবাসী নারী মারা যান। প্লেইনভিউ হসপিটাল নর্থওয়েলে মারা গেছেন ৫৯ বছরের এ টি এম সালাম। হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।...
পতনে পতনে জেরবার বিশ্ব শেয়ারবাজার গতকাল মঙ্গলবার হঠাৎ করে ঘুরে দাঁড়িয়েছে। করোনাভাইরাসের প্রভাবে বিশ্ব অর্থনীতি যে মন্দায় পড়তে যাচ্ছে—এ বিষয়ে বিনিয়োগকারীদের মধ্যে এখন আর সন্দেহ নেই। এই অনিশ্চয়তার কারণে ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের প্রধান সূচক ডাও জোনস বাড়ে ১১ দশমিক ৪ শতাংশ, যা ১৯৩৩ সালের পর এক দিনে সর্বোচ্চ...
করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে, এর সংক্রমণ প্রতিরোধে যে কটি কার্যকর পদ্ধতি আছে, তার একটি হচ্ছে, ঘরে থাকুন। খুব জরুরি প্রয়োজন না হলে বাইরে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে সবাইকে। সরকার সাধারণ ছুটিও ঘোষণা করেছে ঠিক এ কারণেই। অথচ নিয়মটা অনেকেই ঠিকঠাক মানছেন না। বরং ঝুঁকি বাড়াচ্ছেন করোনা সংক্রমণের। অথচ ক্রিকেটারদের দেখুন, যেদিন থেকে তাঁদের ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে, সেদিন থেকেই বেশির ভাগ...
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরে গতকাল মঙ্গলবার রাতে এক নারী (৫৫) মারা গেছে। স্বজনেরা জানিয়েছেন, তাঁর জ্বর, সর্দি ও কাশি ছিল। এ অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই নারীর চাচাতো দেবর প্রথম আলোকে বলেন, ভাবি ছিলেন একই উপজেলার আরেক ইউনিয়নে বাবার বাড়িতে। ৫-৭ দিন আগে ভাবির মা মারা গেছেন বার্ধক্যজনিত কারণে। তাঁর জ্বর, সর্দি ও কাশি ছিল। মাকে সেবা করতেন ভাবি।...
করোনাভাইরাসের বিপক্ষে লড়ছে পুরো বাংলাদেশ। তবু ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। প্রতিদিনই কেউ না কেউ সংক্রমিত হচ্ছেন। সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি সেনাবাহিনীকে পর্যন্ত মাঠে নামানো হয়েছে। এ ছাড়া চিকিৎসক ও নার্সরাও আছেন, করোনা ঠেকাতে খেটে যাচ্ছেন দিন রাত। লড়াকু এসব মানুষকে স্যালুট জানালেন সাকিব আল হাসান। চীন হয়ে ইউরোপ ঘুরে বিশ্বভ্রমণের পথে বাংলাদেশেও ঘাঁটি গেড়েছে করোনাভাইরাস। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী...
আজ ভয়াল ২৫ মার্চ, বাঙালির ইতিহাসের কালরাত। জাতীয় গণহত্যা দিবস। নিরীহ বাঙালির ওপর হানাদার পাকিস্তানি বাহিনীর চালানো বর্বর গণহত্যার ভয়াবহ স্মৃতিজড়িত ইতিহাসের এক অধ্যায়। ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় জাতীয় সংসদে ২০১৭ সালের ১১ মার্চ। ওই দিন থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ‘অপারেশন সার্চলাইট’ নামের ওই অপারেশনে নির্বিচার মানুষ...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: অলিম্পিক সনি টেন ১ ও ইএসপিএন ডিজাইন ফোকাস বেলা ১১-৩০ মি. অন দ্য রেকর্ড বেলা ৩টা ও সন্ধ্যা ৬-৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ হাইলাইটস শো দুপুর ১২-৩০ মি. ও রাত ১০-৩০ মি....
আমরা সবাই করোনা-আতঙ্কে ঘরে বন্দী, বাইরে যাওয়া নিষেধ। স্কুলও বন্ধ। অটিজমে আক্রান্ত বা বিশেষ শিশুরা কি তা বুঝতে পারবে? এই বন্দিদশা তাদের পছন্দ না-ও হতে পারে। তারা বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে উঠতে পারে, অশান্ত হয়ে উঠতে পারে। নিয়মিত থেরাপি, চিকিৎসাভিত্তিক স্কুল সত্ত্বেও এমনিতেই তাদের বাড়িতে নিয়ন্ত্রণ করতে অভিভাবকদের অনেক বেশি কষ্ট স্বীকার করতে হয়। এখন আরও বেশি সমস্যা হতে পারে। আসুন জেনে নিই তাদের বাড়িতে...
সারা বিশ্ব ভয়াবহ করোনাভাইরাসে আক্রান্ত। একইভাবে আক্রান্ত বাংলাদেশও। ধীরে ধীরে সারা বিশ্বে রোগীর সংখ্যা বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যাও। গণমাধ্যমে এ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার চেয়েও বেশি আলোচনা হচ্ছে। সামাজিক দূরত্ব তথা সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের কারণে চায়ের কাপে ঝড় উঠছে না। তবে অনেকে এ বিষয়ে স্ট্যাটাস লিখে কম্পিউটারের কি-বোর্ডে ঝড় তুলছেন। তাঁদের প্রশংসাই করতে হবে। কম্পিউটার...
জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় ১৫ জানুয়ারি চীনের উহান শহর থেকে ফিরে আসা দেশের একজন জাপানি নাগরিকের প্রথম করোনাভাইরাসে সংক্রমিত হওয়া শনাক্ত করার খবর দিয়েছিল। এরপর থেকে জাপানে রোগের সংক্রমণ এড়াতে কী করা যায়, তা নিয়ে সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন সংগঠন ও কার্যালয় পদক্ষেপ নিতে শুরু করে। কিন্তু হঠাৎ করে টোকিওর পাশের ইয়োকোহামা বন্দরে নোঙর করা প্রমোদতরি ডায়মন্ড প্রিন্সেস জাপানের জন্য...
সব জাতির জীবনেই কিছু কিছু ক্রান্তিকাল আসে। স্বাধীনতাযুদ্ধ, দুর্ভিক্ষ, ভয়াল বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এবং আরও অনেক ছোট-বড় বিপর্যয়। বাংলাদেশের মানুষের একটি সুনাম আছে, তারা অন্য জাতির তুলনায় প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে অনেক শক্ত প্রতিরোধযোদ্ধা।আমাদের প্রজন্মের সামনে এখন সেই সময় উপস্থিত—করোনাকাল। আক্ষরিক অর্থেই এমন দুর্যোগ আমরা আগে দেখেনি। মানবসভ্যতা গত ১০০ বছরেও হয়তো দেখেনি। এই সংকট নতুন...
চরম ব্যস্ততার মধ্যে নিজেকে সময় দেওয়ার ফুরসত মেলে না তাঁদের। এখন মিলছে বটে। করোনাভাইরাসের ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না বলিউড তারকারা। গৃহ রুদ্ধ সময়টাকে উপভোগ করছেন তাঁরা। কেউ খাচ্ছেন তো, কেউ ঘুমাচ্ছেন। কেউ বই পড়ে, কেউ পিয়ানো বাজিয়ে, কেউবা পরিবারের সঙ্গে ঘরের মধ্যেই সময় কাটাচ্ছেন। কেউ আবার রান্নাঘরে গিয়ে বাসন মাজছেন। শুধু বাসন মাজা নয়, রীতিমতো ভিডিও করে ভক্তদের শেখাচ্ছেন কীভাবে বাসন মাজতে হয়। যেমন...
‘সরকারি সিদ্ধান্ত মোতাবেক এই হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসাব্যবস্থা সংযোজনের প্রক্রিয়া চলছে। এখনো হাসপাতালে করোনা রোগীর চিকিৎসাব্যবস্থা চালু হয় নাই। সুতরাং করোনাভাইরাসে আক্রান্ত অথবা করোনাভাইরাস সংক্রমণের সন্দেহভাজন রোগীদেরকে সরকারঘোষিত অন্য হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হইল।’ ‘জনসাধারণের জ্ঞাতার্থে’ ওপরের এই বিজ্ঞপ্তিটি সাঁটানো হয়েছে রাজধানীর...
শেষ কবে পছন্দের কবিতাটি আনমনে আওড়েছেন? শৈশবের ফেলে আসা বাড়ির ছাদ, ঘুলঘুলি, বাড়ির সামনে এক চিলতে মাঠে ছুটোছুটির কথা একসময়ের প্রিয় বন্ধুকে ফোনে বলেছেন? ভালোবেসে একদা যাঁকে ঘরে তুলেছেন, সেই প্রিয়তমার সঙ্গে মনখুলে কথা বলা হয় না কত দিন? এখন কিন্তু এসব অপূর্ণতা পূরণের একটা সময় এসে গেছে। পেছনের কারণটা কিন্তু করোনাভাইরাস। তা এ ভাইরাসকে যত অভিশাপই দিন না কেন, ঘরে থাকার সময়টা এরই কারণে। এটাই কিন্তু নিজের...
করোনা–সংক্রমণ প্রতিরোধে কাল বুধবার (২৫ মার্চ) সকাল থেকে ঢাকাসহ দূরপাল্লার সব পথে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক শ্রমিক সমিতি। এদিকে আজ মঙ্গলবার থেকে প্রতিদিন মাত্র সাত ঘণ্টা ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে খুলনা শিল্প ও বণিক সমিতি। শিল্প ও বণিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত...
করোনাভাইরাস সংক্রমণরোধে ধর্মীয় পার্থক্য ভুলে একে-অপরকে সাহায্য করতে বললেন শোয়েব আখতার। বন্ধ করতে বললেন মজুত করোনাভাইরাসে আতঙ্কিত পুরো বিশ্ব। এই মহামারিতে থেমে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এ অবস্থায় ধর্মীয় ও অর্থনৈতিক ফারাক ভুলে একে-অপরের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানালেন শোয়েব আখতার। পাকিস্তানের কিংবদন্তি এ পেসার নিজের ইউটিউব চ্যানেলে কথাগুলো বলেন, ' ভক্তদের বলছি,...
নতুন করোনাভাইরাসের কারণে সারা বিশ্বই এক রকম স্থবির হয়ে পড়েছে। এই মুহূর্তে সত্যিকার অর্থেই একটি বৈশ্বিক ঘটনা বলা যায় এই ভাইরাসকে। এটি যেন সেই কথিত ইথার, যাকে দেখা না গেলেও থাকে সবখানেই। আর তাই অঞ্চল নির্বিশেষে ঘর-বাহির সব একাকার। জাতি-ধর্ম-বর্ণ কোনো পরিচয়ই একে প্রতিহত করতে পারছে না। ধনী-দরিদ্র নির্বিশেষে প্রায় সব দেশ এই ভাইরাসে আক্রান্ত। তবে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ও এর বিশ্বায়নের মধ্য দিয়ে...
কোভিড-১৯ সংক্রমণ বিশ্বব্যাপী দেড় শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা তিন লাখের বেশি। মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ। এ রোগকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনাভাইরাসের সৃষ্টি নিয়ে গবেষকদের মধ্যে মতের পার্থক্য লক্ষ করা যাচ্ছে। একদল গবেষকদের দাবি, প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, আবার কেউ কেউ বলছেন কৃত্রিম উপায়ে এই ভাইরাস তৈরি করা হয়েছে। মহামারির...
বলিউডের প্লেব্যাক শিল্পী কণিকা কাপুর লন্ডন থেকে ফেরার বিষয়টি গোপন করেছিলেন। অংশ নিয়েছিলেন হোলি খেলায়। শুধু তা-ই নয়, লক্ষ্ণৌতে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে নিকটাত্মীয় ও বন্ধুবান্ধব ছাড়াও যোগ দিয়েছিলেন বহু আমলা, রাজনীতিক এবং সুধীজনেরা। পাঁচ দিন সর্দি–জ্বরে ভোগার পর পরীক্ষা করে জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে কোভিড–১৯ ভাইরাস। এই ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন মেডিকেল...
সারা দুনিয়ার মানুষের পাশাপাশি এ দেশের মানুষের জীবনে এখন সবচেয়ে আলোচিত বিষয় করোনাভাইরাসের প্রকোপ। প্রতিদিন এর প্রকোপ ও প্রভাব বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর একেক দেশ একেক রকমভাবে এ ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করছে। ভাইরাসটি যেহেতু সংক্রামক, তাই সবাই পরিষ্কার-পরিচ্ছন্নতা বিশেষ করে সাবান দিয়ে হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ঘরে থাকার নীতি অনুসরণ করেছে এবং করছে। এখন পর্যন্ত এ ভাইরাসের কোনো...
করোনাভাইরাসকে কোনো গুরুত্বই দিচ্ছে না বেলারুশ। সারা বিশ্বে যেখানে ক্রীড়াঙ্গন স্থবির হয়ে আছে, বেলারুশে সেখানে লিগ চলছে আপন গতিতে। এর ফলও ভোগ করছে দেশটি সারা বিশ্ব করোনাভাইরাসের জন্য সব স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে। কিন্তু বেলারুশ ভিন্ন। আলেক্সান্দর লুকাশেনকো শাসিত এই দেশে এখনো সবকিছু স্বাভাবিক চলছে। ৫১জন করোনা আক্রান্ত অবস্থাতেও ফুটবল লিগ শুরু করেছে দেশটি। ফলাফল, দুই দিনের মধ্যে...
দেশের কোনো ছিন্নমূল ও দরিদ্র মানুষ ভাসানচরে গিয়ে থাকতে চাইলে সুযোগ দেবে সরকার। সেখানে তাদের জীবিকারও ব্যবস্থা করা হবে। তবে ভাসানচরে কেউ যেতে চাইলে তার নাম স্থানীয় জেলা প্রশাসকদের কার্যালয়ের মাধ্যমে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আসতে হবে। সেখান থেকে যাচাই-বাছাই শেষে তাদের ভাসানচরে নেওয়ার ব্যবস্থা করবে সরকার। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। দেশের...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: অলিম্পিক সনি ইএসপিএন আন ফরগেটেবল মোমেন্টস সকাল ৯টা ও বেলা ১–৩০মি. অন দ্যে রেকর্ড বেলা ৩টা ও সন্ধ্যা ৬–৩০মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ হাইলাইটস শো দুপুর ১২-৩০মি.ও সন্ধ্যা ৭–৩০ মি....
করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা পিএসএল এর নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্টের এই মৌসুমের বাকি ম্যাচগুলো হবে আগামী নভেম্বরে প্রায় শেষই হয়ে গিয়েছিল টুর্নামেন্টটা। বাকি ছিল শুধু সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচগুলো। করোনাকে ফাঁকি দিয়ে সে ম্যাচগুলো আয়োজন করতে পারেনি পিসিবি। ফলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় পিএসএল। কিন্তু অনির্দিষ্টকাল বলতে কত দিন? সেটাও জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।...
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি ফার্নান্দো মার্টিন আলভারেজ লরেঞ্জো সাঞ্জকে হারানোর ব্যথাই এখনো ভুলতে পারেনি রিয়াল মাদ্রিদ। এর মধ্য আরেক দুঃসংবাদ শুনতে হলো স্প্যানিশ ক্লাবটিকে। ক্লাবটির আরেক সাবেক সভাপতি ফার্নান্দো মার্টিন আলভারেজও করোনাভাইরাসে আক্রান্ত। অবস্থাও বেশ খারাপ। মাদ্রিদের পুয়ের্তো দে হিয়েরো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে...