করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে দুজন মারা গেলেন। এ ছাড়া আজ নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২৪। দেশের এমন পরিস্থিতিতে ব্যাপক প্রভাব পড়েছে ব্যবসায়-বাণিজ্যে। আতঙ্কে বাসা থেকে বের হচ্ছে না অনেকেই। কার্যতই কাঁচাবারগুলোতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য প্রচুর চাপ পড়েছে ক্রেতাদের। অন্যদিকে মার্কেট, শপিং মলগুলোর... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1646213/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BF%E0%A7%9C-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%95%E0%A6%BE
তিন দিন ধরে গৃহবন্দী থাকা মডেল ও অভিনয়শিল্পী মিম ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, প্লিজ আপনারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াবেন না। শুধু দেশের নয়, পৃথিবীর এমন সংকটময় পরিস্থিতিতে অবৈধ উপায়ে টাকা কামানো থেকে বিরত থাকুন। একই সঙ্গে ভোক্তাদের উদ্দেশেও বলেছেন, দয়া করে কোনো কিছুতে আতঙ্কিত হয়ে আপনারা প্রয়োজনের অতিরিক্ত খাবার মজুত করে রাখবেন না। আপনার যতটুকু প্রয়োজন, ঠিক ততটাই কিনুন। আজ শনিবার দুপুরে...
করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের সংসদ টেলিভিশন চ্যানেলের মাধ্যমে সেরা শিক্ষকদের রেকর্ডিং করা ক্লাস প্রচারের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই ধরনের চিন্তা-ভাবনা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিকের বিষয়ে আজ রোববার আলোচনা করে করণীয় ঠিক করা হবে। মাউশি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দুজন উচ্চপর্যায়ের কর্মকর্তা প্রথম...
বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা। অনেক আগেই আমাদের এ ব্যাপারে সতর্ক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল। এখন অনেক দেরি হলেও বিভিন্ন এলাকায় কোয়ারেন্টিন কড়াকড়িভাবে আরোপ করতে হবে। প্রথম দিকে চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর প্রভৃতি দেশ থেকে প্রবাসী বাঙালিরা দেশে এসে স্বাভাবিকভাবে সবার সঙ্গে মেলামেশা করেছেন। সব সময় এ রকমই হয়ে থাকে। কিন্তু এখন একটা ভিন্ন...
রাজধানীতে করোনাভাইরাস আতঙ্কে কমিউনিটি সেন্টারগুলো বন্ধ রয়েছে গত কয়েক দিন ধরে। বিশেষ করে গতকাল শুক্রবার এবং আজ শনিবার সেন্টারগুলোতে জ্বলেনি লাল-নীল বাতি। বর-কনের আসনটি ফাঁকা। জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানেরও হৈ হুল্লোড় নেই। কমিউনিটি সেন্টারের দায়িত্বে থাকা কর্তাব্যক্তিরা টেলিফোনে অনুষ্ঠান বাতিলের কথা জানিয়ে দিচ্ছেন বর-কনে পক্ষ বা অন্য অনুষ্ঠানের আয়োজকদের। সেন্টারের কর্মীরা অলস সময় পার করছেন।...
আর কত দিন এ অবস্থা চলবে কে জানে! স্কুল বন্ধ, অফিসের কাজ বাসায়, ছয় ফুট পর্যন্ত দূরত্ব রেখে চলা এবং জোমবি-অ্যাপোক্যালিপসের জনমানবহীন রাস্তা? এই প্রশ্ন এখন পুরো আমেরিকা জুড়ে। করোনাভাইরাস মহামারির এই দিনগুলোয় লাখ লাখ মানুষের নিঃশব্দ আর্তনাদ শূন্যে ঘুরপাক খাচ্ছে । কিন্তু বিজ্ঞানের জন্য বিশেষ করে এ প্রশ্নের জবাব দেওয়া বিশেষভাবে কঠিন। এপিডেমিওলোজিস্ট ও ভাইরোলিজস্টদের কাছে এ প্রশ্নের সবচেয়ে ভালো ও সৎ...
একের পর এক প্রাণ। জীবনের স্পন্দনের পাশাপাশি থেমে যাচ্ছে জীবনযাত্রাও। বিশ্ব যেন ঘিরে আছে ভয়ের চাদরে। করোনাভাইরাসের এমনই প্রভাব! প্রাণঘাতী ভাইরাসটি এরই মধ্যে বিশ্বের ৩ লাখ মানুষের শরীরে আস্তানা গেড়েছে, প্রাণ কেড়ে নিয়েছে প্রায় ১২ হাজার। ভয়াল এই সময়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা, জীবাণুমুক্ত থাকার লড়াই তো আছেই, অদৃশ্য এই শত্রুর বিপক্ষে লড়াইয়ে একে অন্যের থেকে শারীরিকভাবে দূরে থেকেও মনের দিক থেকে একে অন্যের...
করোনা আতঙ্কে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে যতটা সম্ভব বাড়িতে থাকার। কিন্তু মানুষ কি আসলেই বাড়ি বসে থাকছে? বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের পথে যাত্রার তথ্য বলছে ভিন্ন কথা। গত এক সপ্তাহে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহনের চলাচল বেড়েছে দুই হাজারের চেয়ে বেশি। পরিবহন খাতের মালিক–শ্রমিকেরা বলছেন, পর্যটন এলাকা ও সীমান্তবর্তী গন্তব্যগুলোতে মানুষের যাতায়াত কমেছে। কিন্তু...
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ভারতের মহারাষ্ট্রে। সেখানকার বহু স্কুল, কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় স্ত্রীকে নিয়ে একটি ব্যায়ামাগারে শরীরচর্চা করতে ঢুকেছিলেন বলিউড তারকা শহিদ কাপুর। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জিমে যাওয়ার জন্য এখন সবার বকুনি খাচ্ছেন এই বলিউড তারকা। গত রোববার মুম্বাইয়ের এক জিমের ভিআইপি জোনে ব্যায়াম করছিলেন শহিদ কাপুর। এ সময় সেখানে ছিলেন তাঁর স্ত্রী মীরা...
এ মুহূর্তে আমরা সবাই একটি আতঙ্কজনক সময় পার করছি। করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে। রোগের প্রাদুর্ভাব কমানোর তাগিদে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাধ্যতামূলক অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের দেশেও অনেককে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের প্রত্যেকেরই উচিত খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়া, জনসমাগমগুলো এড়িয়ে চলা। এ অবস্থায় আমাদের মধ্যে নানা মানসিক চাপ ও...
নিরাপত্তা সরঞ্জামের অভাবে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীদের চিকিৎসকের কাছে ভিড়তে দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট কক্ষে ওই সব রোগীকে নার্সদের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থাপত্র পাঠানো হচ্ছে। এ ছাড়া চিকিৎসকেরা অন্যান্য অসুস্থতা নিয়ে আসা রোগীদের দরজার সামনে একটি চেয়ারে বসিয়ে নিরাপদ দূরত্বে টেবিল-চেয়ারে বসে চিকিৎসা দিচ্ছেন। হাসপাতালে জরুরি বিভাগের পাশেই...
বাজারে হুট করে পেঁয়াজের দাম বেড়েছে। খুচরা বাজারে ২০০ টাকা কেজির পেঁয়াজের দাম কমতে কমতে যখন ৩৫ থেকে ৫০ টাকার মধ্যে এসেছে, ক্রেতারাও একটু স্বস্তির নিশ্বাস ফেলতে শুরু করেছেন। এ সময় আবার ঝাঁজ ছড়াতে শুরু করেছে পেঁয়াজ। তিন দিনে ধাঁ ধাঁ করে পেঁয়াজের দাম বেড়ে খুচরা বাজারে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায় গিয়ে ঠেকেছে। এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন...
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন নাকি যাননি—এ নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রাজবাড়ি সদর উপজেলার ভবদিয়া গ্রামে আজ শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। ওই ব্যক্তির নাম লাবলু মোল্লা (৩৫)। স্থানীয় সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলায় সম্প্রতি এক প্রবীণ ব্যক্তি মারা যান। সদর উপজেলার ভবদিয়া গ্রামের স্থানীয় পল্লি চিকিৎসক আবদুল খালেক আশঙ্কা প্রকাশ করে বলেন, ওই ব্যক্তি...
করোনা মহামারির মধ্যে জীবাণু সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যকর্মীরা সঠিকভাবে হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন। গুগল ডুডলের মাধ্যমে সঠিকভাবে হাত ধোয়ার নিয়মকানুন তুলে ধরছে গুগল। এর মাধ্যমেই হাত ধোয়ার ক্ষেত্রটির অগ্রদূত ড.ইগনাজ সেমেলওয়েসকে সম্মান জানাচ্ছে গুগল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, জীবাণু ছড়ানো ঠেকাতে কীভাবে হাত ধুতে হবে, অ্যানিমেটেড ডুডলের মাধ্যমে তা–ই তুলে ধরা হচ্ছে।...
সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর উদ্বোধনী আসরে খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নারের। সেই টুর্নামেন্ট থেকে সরে গেলেন এই তারকা এবারই শুরু হওয়ার কথা ব্যতিক্রমধর্মী টুর্নামেন্টটির। যেকোনো টুর্নামেন্টের প্রথম আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক দর্শকের কাছে প্রথম মৌসুমেই সেই টুর্নামেন্ট সম্পর্কে একটা ধারণা চলে...
কৃষক মো. আবদুল সোবাহান (৬৫) ২০০৪ সালে ১২ হাজার টাকা কৃষিঋণ নিয়েছিলেন। স্ত্রী রাহেলা খাতুনকে নিয়ে ব্যাংকে যান ঋণ পরিশোধ করার জন্য। গিয়ে যা জানতে পারেন, তাতে দুজনই হতবাক। আবদুল সোবাহানকে মৃত দেখিয়ে আজিজুল নামের এক ব্যক্তি তাঁর ছেলে পরিচয় দিয়ে আগের ঋণ পরিশোধ করে নতুন করে আরও ৩০ হাজার টাকা ঋণ তুলে নিয়ে গেছেন। এমন ঋণ জালিয়াতির ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল সদর কৃষি ব্যাংক শাখায়। রাহেলা খাতুন...
অভিনেত্রী পরীমনি ও ছোট পর্দার নির্মাতা কামরুজ্জামান রনির বিয়ে হয় ১০ মার্চ মধ্যরাতে। ফেসবুকের মাধ্যমে রনি সে খবর জানান ১৯ মার্চ। গতকাল শুক্রবার সুন্দরবনের শুটিং স্পট থেকে মুঠোফোনে বিয়ের বিস্তারিত জানালেন পরীমনি। এই করোনার মধ্যেই বিয়ের খবর দিলেন?এখনই খবরটি প্রকাশের কথা ছিল না। আমার সিনেমার শুটিং, রনির নাটকের কাজ শেষ করে সবাইকে জানাতে চেয়েছিলাম। কিন্তু কিছু মেয়ে রনিকে ডিস্টার্ব করে। সেটা নিয়ে...
একে অপরের শরীর ঘেঁষে চলাচল করছে শত শত মানুষ, আর রাস্তায় যানবাহনের দীর্ঘ সারি—সিলেটের ব্যস্ততম এলাকা বন্দরবাজারের চিরচেনা দৃশ্য এটি। কিন্তু গত বৃহস্পতিবার ছিল বিপরীত চিত্র। রাস্তায় দেখা গেছে হাতে গোনা কিছু মানুষ। যানবাহন চলাচলও ছিল সীমিত। গতকাল শুক্রবার ছুটির দিন ছিল আরও ফাঁকা। শুধু বন্দরবাজারই নয়, নগরের ২৭টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার রাস্তাঘাটে মানুষের উপস্থিতি একেবারেই কমে গেছে। করোনাভাইরাসের...
খুলনা রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা খুলনা-রাজশাহী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন আল মামুন। খুলনায় সরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। আল মামুন বলেন, কয়েক দিন ধরে স্ত্রী ও ছেলেমেয়েরা যশোরে রয়েছেন। কখন যে সারা দেশ লকডাউন হয়ে যায়, এই ভয়ে তাঁদের সেখান থেকে নিয়ে আসতে যাচ্ছেন। নগরের বাস্তুহারা এলাকায় রংমিস্ত্রির কাজ করেন মো. ডালিম। স্বল্প আয়ের মানুষটি...
নেইমারকে কিনতে ২২২ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছিল পিএসজিকে। কিলিয়ান এমবাপ্পেকে নিতেও কম নয়, ১৮০ মিলিয়ন ইউরো খসেছে তাদের। অবশ্য এমবাপ্পেকে ধরে রাখা কঠিন হবে তাদের পক্ষে। রিয়াল মাদ্রিদ যে পণ করেছে ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে তারা নেবেই। করোনা পরবর্তী অর্থনীতির অবস্থা কী হবে বলা যাচ্ছে না। তবে স্বাভাবিক পরিস্থিতিতে এই ফরোয়ার্ডকে পেতে কমপক্ষে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ইউরো দিতেই হতো রিয়ালকে। দলবদলের বড় বড়...
মাগুরা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে গতকাল শুক্রবার দুপুরে রোগী দেখছিলেন চিকিৎসক অমর প্রসাদ সাহা। তাঁর টেবিল ঘেঁষে বসা কয়েকজন রোগী। তাদের কারও জ্বর, কারও সর্দিসহ অন্যান্য সমস্যা। এই চিকিৎসকের নিরাপত্তা সরঞ্জাম বলতে মুখে শুধু মাস্ক। তা–ও নিজের টাকায় কেনা। ব্যক্তিগত নিরাপত্তাসামগ্রী বা পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের (পিপিই) অভাবে হাসপাতালের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে উদ্বেগ...
করোনাভাইরাসের কারণে আজ শনিবার রাত ১২টা থেকে ইংল্যান্ড, চীন, হংকং, ব্যাংকক ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ হয়ে যাবে। ৩১ মার্চ পর্যন্ত এই চলাচল বন্ধ থাকবে। সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ কথা জানিয়েছেন। গতকাল শুক্রবার করোনাভাইরাসের কারণে থাইল্যান্ডের ব্যাংককেও ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গত বৃহস্পতিবার আরব আমিরাত ও সিঙ্গাপুরে...
অল্প বয়সী কিশোর-তরুণ করোনাভাইরাস প্রতিরোধী নয়। অবশ্যই বয়স্ক ও সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সামাজিকতা ও যোগাযোগ এড়িয়ে চলবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ কথা বলে সবাইকে সতর্ক করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেছেন, তরুণদের বেছে নেওয়া সিদ্ধান্ত ‘অন্য কারও জন্য জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য’ তৈরি করতে পারে। বিবিসি...
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে আটটার দিকে উপজেলার সাহাব্দিপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে দুজনের ও সাড়ে ১১টার দিকে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। নিহত তিনজন হলেন গোদাগাড়ী উপজেলার উজানপাড়া...
ক্রিকেট সমর্থকদের সন্তুষ্ট করা কঠিন। গত মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। ৩১৮ বলের সেই ইনিংসে কয়েক সেশন উইকেটে থাকতে হয়েছে তাঁকে। কিন্তু মুশফিক ডাবল পাওয়ার পর সেই পুরোনো রসিকতাই নতুন করে টেনে তোলেন সমর্থকেরা—শুধু ওই জিম্বাবুয়ের বিপক্ষেই! শ্লেষটুকু বাদ দিলে খুব দোষ দেওয়া যায় না। মুশফিকের তিন ডাবলের মধ্যে দুটি জিম্বাবুয়ের বিপক্ষে। তখন এ...
সারা পৃথিবী করোনাভাইরাসের মহামারিতে আক্রান্ত। করোনা সংক্রমণের ৮০ শতাংশই মৃদু বা মাইল্ড ধরনের, যা এমনিতেই সেরে যায়। ১৫ শতাংশ তীব্র বা সিভিয়ার ধরনের হতে পারে, যেখানে অক্সিজেনের প্রয়োজন হয়। আর ৫ শতাংশ ক্রিটিক্যাল যেখানে ভেন্টিলেটর দরকার হতে পারে, এমনকি রেসপিরেটরি ফেইলিউর হয়ে মৃত্যুও হতে পারে।করোনা সংক্রমণে যাঁরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, তাঁরা হলেন ডায়াবেটিস রোগী, হার্ট ফেইলিউরের রোগী, কিডনি ফেইলিউরের...
ট্রেলার এসেছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের নতুন সিনেমার। ‘দিন: দ্য ডে’ নামের এই ছবি ইরানের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে অনন্ত জলিলের প্রযোজনা প্রতিষ্ঠান। ছবির ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারটি দুর্দান্ত অ্যাকশনে ভরপুর। ছবিটি নিয়ে গত সোমবার সন্ধ্যায় অনন্ত জলিল ব্যাংকক থেকে কথা বলেন প্রথম আলোর সঙ্গে। করোনাভাইরাস আতঙ্কে সবাই বিদেশ সফর বাতিল করছে, সেখানে আপনি ব্যাংককে কেন?ব্যবসায়িক কাজে...
আজ ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস বা বিশ্ব সুখী দিবস। এ বছরের ২০ মার্চ বিশ্ব এমন একটা সময় অতিক্রম করছে যখন মানুষের সুখ দুঃখ নিয়ে ভাবার কোনো অবকাশ নেই। সারা পৃথিবীর মানুষের এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একটাই ভাবনা, করোনাভাইরাস থেকে মুক্তির পথ কী? তাই সুমন চট্টোপাধ্যায়ের গানটা আজ খুব মনে পড়ছে, ‘কখনো সময় আসে জীবন মুচকি হাসে।’ ২০১২ সালের ২৮ জুন জাতিসংঘের সাধারণ পরিষদের...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: অলিম্পিক সনি টেন ১, ২ গেম ব্রেকারস দুপুর ১২-৩০ মি. উই আর ওয়ান বিকেল ৫টা আনফরগেটেবল মোমেন্টস রাত ৮টা অন দ্য রেকর্ড রাত ১০টা অলিম্পিক ফিল্ম সনি টেন ২ সিডনি ২০০০ সকাল ১০-৩০ মি. লস...
নতুন করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বিশ্বের প্রায় ১৭০টি দেশে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। এই অবস্থায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়াই স্বাভাবিক। হয়েছেও তাই। মুশকিল হচ্ছে, এই আতঙ্কের সঙ্গে ভাইরাসটি নিয়ে নানা বিভ্রান্তিও ছড়িয়ে পড়ছে। নানা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া হচ্ছে নানা পরামর্শ ও সুরক্ষা কৌশল। এসব...
হলিউড, বলিউডসহ অসংখ্য তারকাই কোভিড–১৯–এর এই বৈশ্বিক মহামারিতে নিজেদের রেখেছেন স্বেচ্ছা কোয়ারেন্টিনে। সেখানে তাঁরা কী করছেন? না, তা জানতে তাঁদের ঘরে ঢুঁ দেওয়ার প্রয়োজন নেই। তাঁদের ইনস্টাগ্রামে একবার উঁকি দিলেই জানা যাবে। কারণ, আর যা-ই করেন না কেন, ‘ইনস্টাগ্রামিং’ করতে ভুল হচ্ছে না। সে রকমই কয়েকটি ছবি নিয়ে এই আয়োজন।
দিনটি ২১ ফেব্রুয়ারি। ছুটির দিন। খুব ভোরে ঘুম থেকে উঠলাম। উদ্দেশ্য দুটি। শহীদ মিনারে ফুল দেওয়া এবং বেড়ানো। শহীদ মিনার গেলাম, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফুল দিলাম। এরপর রওনা দিলাম পূর্বনির্ধারিত স্থানে, যেখানে সব বন্ধুর এক হওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম শহরের টাইগার পাস মোড়ে বন্ধুরা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমার সব সময়ই একটু দেরি হয়। এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। ৪ বান্ধবী এবং ৭ বন্ধু মোট...
কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের চার বছর পূর্ণ হচ্ছে আজ ২০ মার্চ। কিন্তু দীর্ঘ এ সময়েও এই ঘটনায় দায়ের করা মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। এ অবস্থায় নিহত তনুর পরিবারে ক্ষোভ বাড়ছে। তনু হত্যাকাণ্ডের চার বছর পূর্তিতে আজ শুক্রবার কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুরে তনুর গ্রামের বাড়িতে বাদ জুমা মিলাদের আয়োজন করেছে পরিবার। তনু...
রুপালি জগতের তারকা মানেই দিনরাত ব্যস্ততা। এই সময়ের জনপ্রিয় তারকারা ব্যস্ততার ফাঁকেও বই পড়েন। সেসব বইয়ের ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে; এবং ভক্তদের তাঁরা বই পড়ার আহ্বানও জানান। টাইমস অব ইন্ডিয়ার সূত্র ধরে কয়েকজন বিশ্বনন্দিত তারকার মার্চ মাসের বই পড়ার খবর জানাচ্ছেন মোফাখ্খারুল ইসলাম সোনালি বেন্দ্রেএকসময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন সোনালি বেন্দ্রে। এখন যে তাঁর জনপ্রিয়তায় খুব একটা ভাটা পড়েছে,...
করোনাভাইরাস ডিজিজ বা কোভিড-১৯ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের ১৮ মার্চের সংবাদভাষ্যটি আমি পুরোটা শুনেছি। ১৯ মার্চ প্রথম আলোয় এ-সংক্রান্ত খবর প্রকাশিত হয়। তিনি বলেন, মূল কাজ হলো বিচ্ছিন্ন করা, পরীক্ষা করা, শনাক্ত করা। তাঁর বক্তব্য এখানে শোনা যাবে: বিশ্বের বহু শহরে কারফিউতুল্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কুয়েতে বলা হচ্ছে, মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়ুন। নিউইয়র্কে রেস্তোরাঁয়...
বাঙালির পিতার নাম শেখ মুজিবরবাংলাদেশের একটি গ্রামের নাম টুঙ্গিপাড়াএকটি নদীর নাম মধুমতী,একটি ফুলের নাম শেখ মুজিব;এই মুজিব আমার স্বাধীনতামুজিব আমার বাংলাদেশ,মুজিব আমার লাল গোলাপ;মুজিব আমার ভালোবাসামুজিব আমার প্রথম প্রেম,মুজিব আমার বাংলা বই; মুজিব আমার সোনার বাংলা মুজিব আমার গীতবিতান, মুজিব আমার ৭ই মার্চ; বাঙালি আমার নামআমি লিখি বাংলা অক্ষর,বাঙালির পিতার নাম শেখ মুজিবর।১৭ মার্চ...
বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এমন সব রাসায়নিক উপাদান শনাক্ত করতে সক্ষম, যা করোনাভাইরাসের বিস্তার রোধে ভূমিকা রাখতে পারে। এটিকে করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনের পদক্ষেপ হিসেবে দেখছেন গবেষকেরা। বিজ্ঞানী ও গবেষকদের জন্য নজিরবিহীন চ্যালেঞ্জ নিয়ে এসেছে করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসের ধ্বংসলীলা ও বিস্তার ঠেকাতে গবেষকদের ঘুম হারাম। এর মধ্যে বিশ্বের দ্রুততম এই কম্পিউটার খানিকটা হলেও আশার আলো...
কোপা আমেরিকা এক বছর পিছিয়েছে। কিন্তু এতে সুবিধা কার হলো? করোনাভাইরাস-ধাক্কায় এক বছরের জন্য পিছিয়ে গেছে কোপা আমেরিকার এবারের আসর। আগামী ১২ জুন থেকে এক মাস কলম্বিয়া ও আর্জেন্টিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট। তা কোপা এক বছর পিছিয়ে যাওয়ায় দক্ষিণ আমেরিকার জনপ্রিয়তম দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার কী লাভ? আগামী বছরে দল দুটির মূল একাদশের কী অবস্থা হবে? গতবার সেমিফাইনালে আর্জেন্টিনা ও...
গত শতকের জনপ্রিয়তম টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’ ফিরবে, পাকা কথা দিয়েছিলেন ম্যাথিউ পেরি, জেনিফার অ্যানিস্টোনসহ অন্যরা। সেই ঘোষণা ভক্তদের এতটাই আলোড়িত করেছিল যে এক পোস্টের কারণে পুরো ইনস্টাগ্রাম ক্রাশ করতে বসেছিল। কিন্তু হায়, সব দেওয়া কথা কি রাখা যায়? এই যেমন করোনার কারণে আপাতত স্থগিত ফ্রেন্ডস রিইউনিয়ন। হলিউড রিপোর্টারের এক প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করেছে। কথা ছিল, মার্চের ২০ তারিখ থেকে...
যে ভাইরাসে দুই মাস যাবৎ গোটা বিশ্ব আক্রান্ত, সেই করোনার উৎপত্তিস্থল ছিল চীনের হুবেই প্রদেশ; যেখানে অসংখ্য মৃত্যু কাঁদিয়েছে সবাইকে। সেই পথেই ইতালিসহ ইউরোপের কয়েকটি দেশ। এখন বলা হচ্ছে, দেশে অভ্যন্তরীণ সংক্রমণের উৎস তৈরি হয়েছে। দেশজুড়ে ক্ষীণ আশা ছিল, চীন যেহেতু উৎসটি বন্ধ করতে পেরেছে এবং দক্ষিণ এশিয়ায় গ্রীষ্মকাল শুরু হয়েছে, হয়তো আমরা বড় কোনো ঝুঁকি এড়াতে পারব। হয়েছেও তাই। গত দুই মাসে এ দেশে...
গত বড়দিনের সময় গিয়েছিলাম গ্রান ক্যানারিয়াতে। জাহাজে। বিরাট বড় ১২ তলা জাহাজ। জাহাজে সবই আছে, রেস্টুরেন্ট থেকে শুরু করে থিয়েটার, সিনেমা হল, সুইমিং পুল, এমনকি বার পর্যন্ত—সবকিছু। দুই বছর আগেও একবার গিয়েছিলাম। এত ভালো লেগেছিল যে আবারও টিকিট কাটলাম। জাহাজ যাবে ক্যানারি আইল্যান্ডের ১০টি দেশে। বিশাল জাহাজে সমুদ্রভ্রমণের পাশাপাশি অনেক দেশও ঘুরে দেখা যাবে, এ যেন রথও দেখা হলো আবার কলা বেচাও হলো...
বাংলাদেশ দলের বাঁ হাতি ওপেনার সাদমান ইসলাম আর অনূর্ধ্ব-১৯ দলের পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন অস্ত্রোপচারের উদ্দেশে। দুজনের অস্ত্রোপচার হয়েছে মেলবোর্নে। সাদমানের গিয়েছিলেন কবজির চোটে পড়ে। আর মৃত্যু চোটটা ছিল কাঁধে। সফল অস্ত্রোপচার শেষে দুই ক্রিকেটার দেশে ফিরেছেন মঙ্গলবার রাতে। দেশে ফিরেই দুজনই গেছেন ‘হোম কোয়ারেন্টিনে’। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ...
এমনিতেই রিয়াল মাদ্রিদে তাঁর সময়টা ভালো কাটছে না। না গোল পাচ্ছেন, না খেলার সুযোগ পাচ্ছেন নিয়মিত। প্রায় ৬ কোটি ইউরোতে এই মৌসুমেই রিয়াল মাদ্রিদে এসে এখন পর্যন্ত লিগে সব মিলিয়ে লুকা ইয়োভিচ খেলেছেনই ১৫ ম্যাচে মাত্র ৩৯১ মিনিট, তাতে গোল মাত্র ২টি। চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচে ১১১ মিনিটে কোনো গোল নেই। মাঠে তো এখন খেলা বন্ধ করোনাভাইরাসের কারণে, কিন্তু মাঠের বাইরেও ঝামেলায় ২২ বছর বয়সী সার্বিয়ান স্ট্রাইকার।...
করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ দেয়। এর আগে গত ১৬ মার্চ সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে বাকৃবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতির...
শেষ পর্যন্ত করোনাকে ছাড়ল না শিল্পীরা। ইতিমধ্যে করোনা নিয়ে তৈরি হয়ে গেল গান ও ভিডিও। ভারতের শিল্পী ধিনচাক পূজা তৈরি করেছেন ‘হোগা না করোনা’ শিরোনামে সচেতনতামূলক একটি গান। আজ বৃহস্পতিবার তাঁর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। করোনাভাইরাস ঠেকাতে কী করতে হবে, যারা এখনো জানেন না বা খুব একটা পাত্তা দিচ্ছেন না, তাদের জন্য এ গানটি করেছেন পূজা। গানে গানে এই পপতারকা ভাইরাসটি থেকে বাঁচার...
করোনাভাইরাসের সংক্রমণ যে সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, সেটা আর কারও অজানা নয়। এরই মধ্যে এখনকার সংকটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। বিশ্বনেতারা এটিকে নব্বইয়ের দশকের মন্দা ও সবশেষ ১৯৩০-এর মহামন্দার সঙ্গে তুলনীয় ২০০৭ থেকে ২০০৮ সালের ট্রিপল এফের (অর্থনীতি, জ্বালানি ও খাবার) সংকটের চেয়ে আলাদা করে দেখছেন। গুণগত দিক থেকে এর আগের...
অন্যদের মতো আমাদের দেশও এখন করোনা–আক্রান্ত। ছড়াচ্ছে গুজব। সেই গুজবে পাগলপারা হয়ে গেছে অনেকে। বাজারে হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার কেনার হিড়িকের পর এবার শুরু হয়েছে বিপুল পরিমাণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার পাগলামি। একই সঙ্গে চলছে রাতবিরাতে পাতা খোঁজা ও খাওয়া। কারণ, শোনা গেছে, চিলে কান চিবিয়ে খেয়ে ফেলেছে! বাসার জন্য সবজি কেনার প্রয়োজন ছিল। গিয়েছিলাম এক পরিচিত দোকানির কাছে। হাসিমুখে জানিয়ে...
ভারতের দিল্লিতে ২০১২ সালে চলন্ত বাসে নির্ভয়াকে ধর্ষণের মামলায় চার আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চার আসামি হলেন—অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্তা ও মুখেশ সিং। স্থানীয় সময় শুক্রবার ভোরে দিল্লির তিহার জেলে চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ভারতে ২০১৫ সালের পর এই প্রথম মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হলো। ২০১৩ সালে ট্রায়াল...