এক অদ্ভুত আঁধার নেমে এসেছে পুরো পৃথিবীতে। ইউরোপ মোটামুটি কেঁপে উঠেছে ইতিমধ্যে। নড়েচড়ে বসেছে প্রতিটি দেশের সরকার। জনগণকে নিরাপদ রাখার সম্ভাব্য সব উপায়ের খোঁজ চলছে। ফ্রান্সও এর বাইরে নয়। মাত্র দুদিনের ব্যবধানে ফ্রান্সের প্রেসিডেন্টের দুবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘটনা বিরল। কিন্তু এ ঘটনা ঘটেছে। ১৪ মার্চের পর ১৬ মার্চ মাত্র কুড়ি মিনিটের বক্তৃতায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ চারবার উচ্চারণ... বিস্তারিত
source http://www.prothomalo.com/international/article/1645603/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AD%E0%A7%82%E0%A6%A4%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: অলিম্পিক ২০২০ সনি টেন ১ মশাল হস্তান্তর অনুষ্ঠান বেলা ৩-১৫ মি. অলিম্পিক ফিল্ম সনি টেন ২ আটলান্টা ১৯৯৬ সকাল ১০-৩০ মি. মস্কো ১৯৮০ বেলা ২-৩০...
কোয়ারেন্টিন মানে সংক্রমণ ঝুঁকি এড়ানোর উদ্দেশ্যে ব্যক্তির চলাফেরাকে সীমাবদ্ধ করা। কোয়ারেন্টিন তাঁদের জন্যই প্রযোজ্য, যারা রোগে আক্রান্ত হননি কিন্তু রোগীর সংস্পর্শে এসেছেন, রোগের প্রাদুর্ভাব যুক্ত এলাকায় থেকেছেন অর্থাৎ যারা রোগ ছড়াতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। কথাটা এসেছে ‘কোয়ারান্টাগাইরন’ থেকে, যার অর্থ ফরটি ডে (৪০ দিন)। প্লেগের সময় জাহাজের মাল খালাস করার আগে ৪০ দিন তীরে ভিড়ে থাকতে...
আমরা যারা গভীর রাতে অফিস থেকে ফিরি, তাদের কিছুটা ফুরসত মেলে গাড়ি বা সিএনজি অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলার। এসব আলাপের বেশির ভাগ থাকে সমাজ, সংসার, রাজনীতি, টাকাপয়সাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। চারদিকে চলছে করোনাভাইরাসের আতঙ্ক। মধ্যরাতের সেই গুরুত্বপূর্ণ আলোচনায় তাই করোনার প্রভাব পড়েছে অনিবার্যভাবে। নিয়মমাফিক মধ্যরাত পেরিয়ে ফিরছি বাসায়। রাস্তাঘাট ফাঁকা। বেওয়ারিশ কুকুর আর ছিন্নমূল মানুষ ছাড়া কেউ...
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বনজ সম্পদ রক্ষায় শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে স্মার্ট টহল দল। আধুনিক প্রযুক্তি ও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে সুন্দরবনে বনজ সম্পদ ও বন্য প্রাণী সংরক্ষণে দলের সদস্যরা নিরলসভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। ডেটাবেইসনির্ভর এই টহল-ব্যবস্থায় জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ও সফটওয়্যার ডিভাইস ট্র্যাকিংয়ের মাধ্যমে সুন্দরবনের মধ্যে অপরাধপ্রবণ এলাকা এবং...
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) আতঙ্ক মনে করছেন ভোটারদের অনেকে। করোনাভাইরাস যখন বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে, তখন এই ইভিএম সংক্রমিত ভোটারের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে দিতে পারে।করোনাভাইরাস–সংক্রমিত দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই দেশে ফিরেছেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রথম আলোকে বলেন, ‘করোনাভাইরাস আলোচনায় আসার পর ৭১৯ জন...
সাজানো-গোছানো ভবন। ভেতর-বাইরে রং করা। রয়েছে বিদ্যুৎ, সোলার প্যানেল, নিরাপদ পানির জন্য গভীর নলকূপ। নারী-পুরুষের পৃথক টয়লেট। আছে পরিচ্ছন্ন প্রসবকক্ষ। অপেক্ষমাণ সেবাপ্রার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থা। ভবনে সহজে যাতায়াতের জন্য প্রতিবন্ধীদের জন্য র্যাম্প। এ চিত্র সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট কমিউনিটি ক্লিনিকের। অথচ তিন বছর আগেও এটিসহ উপজেলার ১৮টি কমিউনিটি...
বিদেশ থেকে নারায়ণগঞ্জ জেলায় ফিরে এসেছেন ৫ হাজারের বেশি প্রবাসী, কিন্তু তাঁদের মধ্যে মাত্র ২৬ জন বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। তাঁদের অনেকেই কোয়ারেন্টিনের নীতি মেনে চলছেন না। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কতজন প্রবাসী জেলায় ফিরে এসেছেন, সেই তথ্য তাদের কাছে নেই। প্রবাসীরা বাড়িতে কোয়ারেন্টিনে (পৃথক কক্ষে থাকা) না থাকলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণে গতকাল মঙ্গলবার...
করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হচ্ছে বিভিন্ন খেলা। সে তালিকায় নাম লেখাল টেনিসের একটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টও। পিছিয়ে গেছে ফ্রেঞ্চ ওপেন রাফায়েল নাদাল টেনিস ইতিহাসের সর্বকালের সেরা কি না, সে নিয়ে তর্ক থাকলেও একটা জিনিসে তাঁর শ্রেষ্ঠত্ব নিয়ে কারও কোনো সন্দেহ থাকার কথা না। সেটি হলো মাটির কোর্টে তাঁর দক্ষতা। এ জন্য মাটির কোর্টে হওয়া একমাত্র গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনে বছরের...
মধ্যরাতে কুপিয়ে পথ তৈরি করে টিনের ঘরের ভেতরে ঢোকে ৬-৭ জন সন্ত্রাসী। এরপর চলতে থাকে এলোপাতাড়ি কিলঘুষি ও ছুরিকাঘাত। এমন ভয়াবহ পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে ঘর থেকে পালিয়ে ডোবায় ঝাঁপ দেয় অষ্টম শ্রেণির ছাত্রীটি। তাতেও রক্ষা হয়নি। ডোবা থেকে তুলে এনে তার ওপর চলে পাশবিক নির্যাতন। পরে ওই ছাত্রীকে নিয়ে চলে যায় সন্ত্রাসীরা। ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন মেয়েটির মা–বাবা। গত শনিবার রাতে...
গত কয়েক সপ্তাহে ‘করোনা’ বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে। ১৭ মার্চ রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত এটি জাতিসংঘভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ১৬৩টি দেশে সংক্রমিত হয়েছে। এই সময়ে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৯০ হাজার ৮৩৭ জন। মারা গেছে ৭ হাজার ৫০০ জন (সূত্র: https://www.worldometers.info/coronavirus/)।এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। কারণ, আমাদের মতো অনেক দেশ আছে, যেখানে পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবে...
বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভয়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান কর্মীদের অফিসে আসতে নিষেধ করছে। এর বদলে তাঁদের বাড়িতে বসেই দূর থেকে অফিসের কাজ করার কথা বলছে তারা। কিন্তু প্রশ্ন উঠছে-বাড়িতে বসে কর্মীরা কাজ করলে কি উৎপাদনশীলতা কমে যাবে? বিসিসি অনলাইনের এক প্রতিবেদনে সে প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। গুগল, মাইক্রোসফট, টুইটার, হিটাচি, অ্যাপল, আমাজন, শেভরন, সেলসফোর্স, স্পটিফাইয়ের মতো কোম্পানি কর্মীদের বাড়ি থেকে কাজ...
ভারতে সৌরভ গাঙ্গুলী, আছেন রাহুল দ্রাবিড়ও। দক্ষিণ আফ্রিকায় গ্রায়েম স্মিথ ও মার্ক বাউচার। অন্য দেশগুলোতেও সাবেকেরা কাজ করছেন ক্রিকেট বোর্ডের হয়ে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এ ধারা রপ্ত করতে পারেনি বলে মনে করেন শোয়েব আখতার।দেশের ক্রিকেট তখনই ভালো করবে যখন সঠিক জায়গায় সঠিক লোক থাকবে, এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক এ পেসার। পাকিস্তানের অভিজাত শ্রেণিকেও দুষেছেন শোয়েব। অভিজাত শ্রেণি সব সময়...
ভয়াবহ করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সব ক’টিতেই হানা দিয়েছে। গতকাল মঙ্গলবার ওয়েস্ট ভার্জিনিয়ায় প্রথম নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে সবগুলো অঙ্গরাজ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে। আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর জিম জাস্টিস প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘আমরা জানতাম—এটা আসছে।’নিউইয়র্ক...
জুভেন্টাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডার ব্লেইজ মাতুইদি গত দশকের অন্যতম কার্যকরী মিডফিল্ডার মানা হয় তাঁকে। দল অন্তঃ প্রাণ এই তারকাকে নিয়ে অতটা মাতামাতি না হলেও তিনি যখন খেলেন না, মনে হয় কী যেন একটা নেই। সেঁত এতিয়েঁ, পিএসজি, জুভেন্টাস—রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে সব ক্লাবের রক্ষণভাগ রক্ষা করার দায়িত্ব পালন করেন সুচারুভাবে। দলের প্রয়োজনে...
করোনাভাইরাস সংক্রমণরোধে স্থগিত করা হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। এ মৌসুমে প্রিমিয়ার লিগ আর মাঠে গড়াবে কি না তা নিয়েও সন্দেহ আছে। সে ক্ষেত্রে লিভারপুলের কী হবে? তারা ২৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে লিগ টেবিলের শীর্ষে। অনেকের যুক্তি, যে কোনোভাবে এমনকি দেরিতে হলেও এ মৌসুমটা শেষ করা হোক। আর্সেনালের হয়ে দুবার প্রথম বিভাগ জয়ী সাবেক ফরোয়ার্ড পল মার্সন মনে করেন, লিভারপুল জয়ের সুবাস পাচ্ছে বলেই যেকোনোভাবে মৌসুম...
করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ হলে যুক্তরাজ্যে লাখো মানুষ মারা যেতে পারে-সমীক্ষার নিরিখে এমন এক প্রতিবেদন প্রকাশের পর ব্রিটিশ সরকার কোভিড-১৯ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে।সমীক্ষায় বলা হয়, ভাইরাসটি সবচেয়ে খারাপ মাত্রায় ছড়ালে ৫ লাখের বেশি মানুষ মারা যেতে পারে। এ ছাড়া মারাত্মক অসুস্থ রোগীতে উপচে পড়বে জাতীয় স্বাস্থ্য সেবা। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে মারা যেতে পারে ২২ লাখ মানুষ। বার্তা সংস্থা...
জন্মদিনে বাবাকে নিয়ে এক আবেগময় কবিতা লিখেছেন ছোট মেয়ে শেখ রেহানা। কবিতার নামও ‘বাবা’। আর সেই কবিতা আবৃত্তি করে শোনালেন বড় মেয়ে শেখ হাসিনা। ‘জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে/ শুভেচ্ছা জানানো ছিল/ আমার সবচেয়ে আনন্দ।’—কবিতাটির শুরু এভাবেই। সেই আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা দুই বোন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম ঘাতকের বুলেটের ঝাঁক বিদীর্ণ করে দিয়েছিল সেই বক্ষ, যেখানে...
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় তাঁর পৈতৃক বাড়িটি পুরোনো রূপে ফিরিয়ে আনা হচ্ছে। প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে গত নভেম্বর থেকে কাজ শুরু হয়েছে। বর্তমানে বাড়িটির দেয়াল থেকে পলেস্তারা সরিয়ে পুরোনো আদলে পলেস্তারা করা হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে এ কাজ চলছে। বাড়িটির সংস্কার ও সংরক্ষণকাজের অগ্রগতি দেখতে ৮ মার্চ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে...
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাংসদ চিত্রনায়িকা মিমি চক্রবর্তী আপাতত পুরোদস্তুর শুটিংয়ে ব্যস্ত। পরপর বেশ কয়েকটি বড় বাজেটের টালিউড ছবির প্রস্তাব রয়েছে মিমির হাতে। সম্প্রতি জুটি বেঁধেছেন জনপ্রিয় নায়ক জিতের সঙ্গে। মাত্র পাঁচ দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখে মাস্ক দেওয়া একটি ছবি দিয়ে তিনি জানিয়েছিলেন, লন্ডনে যাচ্ছেন। উদ্দেশ্য, জিতের সঙ্গে ‘বাজি’ সিনেমায় শুটিংয়ে অংশ নেওয়া। গতকাল...
একজীবনে অনেক চাকরি পরীক্ষায় অংশ নিতে হয় চাকরিপ্রত্যাশীদের। দেশে বিসিএসের পরীক্ষা অন্যতম, বলতে গেলে সেরার সেরা। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন না, এমন বৈরাগ্যধারীও যেন বিরল! যেমন মানসিক লড়াই, তেমনি শারীরিক লড়াই! তীব্র লড়াই সব প্রতিকূলতার বিরুদ্ধে। নিজের বয়সের বিরুদ্ধে, নিজের পরিবার ও সমাজের বিরুদ্ধে, অভাবের বিরুদ্ধে, বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে, সময়ের বিরুদ্ধে, এমনকি স্বয়ং ভাগ্যেরও বিরুদ্ধে।...
বাংলাদেশ সিভিল সার্ভিস সংক্ষেপে যা বিসিএস নামে পরিচিত, তার মূল উদ্দ্যেশ্য হলো জনগণকে সেবা প্রদান। যার কারণে বিসিএস কর্মকর্তাদের বলা হয় সিভিল সার্ভেন্ট, এর অর্থ জনগণের সেবক। কিন্তু বাস্তবে উল্টো। এই জনগণের সেবকদের বেশির ভাগই জনগণের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেন, ক্ষমতার চর্চা করেন। আবার কেউ কেউ হয়ে ওঠেন দোর্দণ্ড প্রতাপশালী। বিভিন্ন সময়ে বিভিন্ন জেলা প্রশাসক, সচিব, যুগ্ম সচিব জনগণের ওপর বিশেষ...
মুজিব বর্ষে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অভিনব কর্মসূচির ভিড়ে রাজশাহীর গোদাগাড়ীতে পাওয়া গেছে একটি নিরাপদ সবজি গ্রাম। মুজিব বর্ষ উপলক্ষে এ গ্রামের অর্ধশতাধিক কৃষকের বসতবাড়িতে নিরাপদ সবজি চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম মুজিব বর্ষের উপহার হিসেবে গ্রামটি এভাবে গড়ার উদ্যোগ নেন। এই সবজি তাঁরা নিজেরা খাচ্ছেন এবং উদ্বৃত্তগুলো বিক্রিও করছেন। গ্রামটির নাম...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ হাইলাইটস শো বেলা ২-৩০ মি., সন্ধ্যা ৭টা প্রিমিয়ার লিগ ওয়ার্ল্ড রাত ১০-৩০ মি. অলিম্পিক সনি টেন ১ উই আর ওয়ান বেলা ১১-৩০ মি. দ্য গোল্ডেন জেনারেশন বেলা ৩-৩০ মি....
বাঙালি ধীরে ধীরে স্বাস্থ্যসচেতন হচ্ছে। আগের মতন শুক্রবার সারা দিন ভূরিভোজের আর বায়না করে না বা রাতের বেলায় রেস্টুরেন্টে আর সেলফি নিয়ে মেতে থাকে না। তার রোজের শব্দতালিকায় কিটো ডায়েট, জিম, টোনড বডি, ক্যালরি ইনটেক, ট্রেড মিল, লেবু গরম পানি প্রভৃতি শব্দবন্ধ জায়গা পেয়েছে। বাঙালি এখন জিমমুখী হয়েছে বা হালের আমলে একজন চিকিৎসকের ইউটিউব (তার ভিডিও ভাইরাল) নিয়ে সেই লেভেলের ব্যস্ত। প্রমাণ হিসেবে প্রথমেই...
আলোকদিয়া গ্রামে ইন্টারনেট সংযোগ পৌঁছে গেছে। সেখানকার মেয়েরা এখন থেকে সেলফি তুলবে আর ফেসবুকে আপলোড করবে। ফেসবুক ব্যবহার নিয়ে নানা জটিলতা তৈরি হতে পারে ভেবে ইতিমধ্যে একটা দোকান খুলে ফেলেছেন সেখানকার এক তরুণ। সেখানে যত্নসহকারে ফেসবুকের ব্যবহার শেখানো হচ্ছে। গ্রামে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ভাইবার চালু হওয়ার পর ঘটতে শুরু করে মজার সব ঘটনা। মোবাইলে ইন্টারনেট পেয়ে তরুণ-তরুণীরা মেতে ওঠে। প্রথম...
সংক্রামক রোগের ক্ষেত্রে সবচেয়ে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয় তা মহামারি হলে। বর্তমানে নতুন করোনাভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এমন সংক্রামক রোগের ইতিহাস বেশ দীর্ঘ। প্রাচীন যুগে মানুষ যখন বেঁচে থাকার জন্য শিকারের ওপর নির্ভরশীল ছিল, তখন থেকেই সংক্রামক রোগের অস্তিত্ব দেখা যায়। আজ থেকে ১০ হাজার বছর আগে মানুষ যখন কৃষিভিত্তিক অর্থনীতিতে থিতু হয়, তখনই মূলত গোষ্ঠী বা সম্প্রদায়...
বসুন্ধরা কিংসের রক্ষণ যেন লখিন্দরের বাসরঘর! যতই আঁটসাঁট করে রাখা হোক না কেন, কোনো একটা ফাঁক গলে বল জালে ঢুকবেই। অথচ এই বসুন্ধরা কিংস গত মৌসুমের চেয়ে এবার রক্ষণভাগে জোর দিয়েছে সবচেয়ে বেশি। দেশসেরা দুই সেন্টারব্যাক তপু বর্মণ, ইয়াসিন খানের সঙ্গে আছেন জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা। আছেন তাজিকিস্তান জাতীয় দলের ডিফেন্ডার আখতাম নাজারভ, ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত...
রাজশাহী সদর সাবরেজিস্ট্রার জেলা আওয়ামী লীগের এক নেতার কাছ থেকে ঘুষ নিয়ে আর কার্যালয়ে ফিরতে পারছেন না। প্রায় সাড়ে তিন মাস ধরে তিনি তাঁর কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন। তাঁকে দুবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রথমটির উত্তর দিলেও দ্বিতীয়টির আর জবাব দেননি। ফোন বন্ধ করে রেখেছেন।এই সাবরেজিস্ট্রারের নাম জামিনুল হক। তিনি রাজশাহী সদর সাবরেজিস্ট্রারের কার্যালয়ে কর্মরত। তাঁর অনুপস্থিতির কারণে তাঁর কাছে...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর প্রধানমন্ত্রী নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন,...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আছিয়া খাতুনের (৭৫) ঘর পুড়েছে শত্রুর দেওয়া আগুনে। বেয়নেটের খোঁচায় নিহত ভাই আর স্বামীর লাশ মাটিচাপা দিয়েছেন নিজ হাতে। কারও ফিরে আসার অপেক্ষা নেই তাঁর। অপেক্ষা কেবল প্রিয়জনদের জীবনের দামে পাওয়া স্বাধীন দেশের সুসময়ের। আছিয়ার দুচোখে ছানি পড়েছে। কঙ্কালসার দেহ নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তিটুকুও নেই। দরিদ্রতা আর অবহেলায় পার করছেন দুঃস্বপ্নের এক জীবন। মুখে খাবার তুলে...
করোনাভাইরাসের বিস্তার রোধে সামাজিক যোগাযোগ বন্ধে আরও আরও কড়াকড়ি আরোপ করেছে ফ্রান্স ও জার্মানি। পুরো পরিস্থিতিকে ‘স্বাস্থ্য-যুদ্ধ’ বলে অভিহিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ইতালি ও স্পেনের মতো অবরুদ্ধ ব্যবস্থা কার্যকরের ঘোষণা দিয়েছেন তিনি। চীনের পর করোনাভাইরাসের (কোভিড-১৯) সবচেয়ে বড় আঘাতের স্থান ইতালিতে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ২০ হাজারেরও বেশি হয়েছে এবং মারা গেছে...
করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল বুধবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেছে। গতকাল সোমবার বিধানসভা ভবনে অধ্যক্ষের (স্পিকার) কক্ষে এক সর্বদলীয় বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান বিধাসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন আসন্ন পৌর নির্বাচন পিছিয়ে ঈদের পর করার ঘোষণা দিয়েছে। গতকাল রাজ্যের ১০টি রাজনৈতিক দলের...
নাটকের গল্প একজন তৃতীয় লিঙ্গের মানুষকে কেন্দ্র করে। সমাজের এই শ্রেণির মানুষদের বেশভূষা অন্যদের চেয়ে একটু আলাদা থাকে। যথাযথ সেই চরিত্রে রূপ দিতে অনেক সময় লাগবে, সেটা আগেই বুঝতে পেরেছিলেন অভিনেতা। লোকেশন দূরে থাকায় সকাল আটটায় বের হয়েছিলেন শুটিং দলের সঙ্গে। গল্পের জন্য বেছে নেওয়া হয়েছিল মানিকগঞ্জের সিঙ্গাইরের একটি প্রত্যন্ত গ্রাম। প্রায় সাড়ে তিন ঘণ্টার জার্নি শেষে লোকেশনে পৌঁছেই সঙ্গে সঙ্গে...
১৭ মার্চ, ১৯২০ সালের এই দিনে বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ পূর্ণ হচ্ছে তাঁর জন্মশতবর্ষ। সে জন্য ২০২০ সালকে সরকার মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। একটি বিষয় লক্ষণীয়, যে মার্চ মাসে বাঙালির স্বাধীনতাসংগ্রামের সূচনা, সেই মার্চ মাসেই বঙ্গবন্ধুর জন্ম। বঙ্গবন্ধু এখন শুধু একটি নাম নয়, একটি ইতিহাস, একটি বিপ্লব, একটি...
বিশ্ববিদ্যালয়ে তিনটি বছর পার করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছি। বিভাগের শিক্ষাসফরের কথা শুনলেই মন হয়ে যায় আনন্দে আত্মহারা। শিক্ষাসফরে যাওয়ার তারিখ ঠিক হলো ৯ মার্চ আর দিনটি ছিল সোমবার। আর স্থান নির্ধারণ করা হলো বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাজধানী মেহেরপুরের মুজিবনগর। বলতে বলতে সেই কাঙ্ক্ষিত দিন চলে এল। যাওয়ার আগের দিন বিভাগের সবার প্রিয় হারুন অর রশিদ স্যার প্রয়োজনীয় সব পরামর্শ এবং বিভিন্ন...
লা লিগা টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে শীর্ষ আছে বার্সেলোনা। লিগে বাকি আছে আর এগারো ম্যাচ। এই পর্যায়ে এসে করোনাভাইরাসের আক্রমণে স্থবির হয়ে আছে ক্রীড়াঙ্গন। এখন কী হবে? কে জিতবে শিরোপা? নাকি রিয়াল-বার্সাকে পিছে ফেলে শেষ হাসি হাসবে করোনাই? স্প্যানিশ লিগে বাকি আছে আর মাত্র এগারো ম্যাচ। যেখানে অনেক মৌসুমে শিরোপাজয়ী নির্ধারণ করার জন্য একদম শেষ ম্যাচ পর্যন্ত...
যুক্তরাষ্ট্রের সিয়াটলের জেনিফার হলারের ওপর করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। তিনি সেখানকার একটি স্টার্টআপের অপারেশনস ম্যানেজার হিসেবে কাজ করেন। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় ১৬ মার্চ থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ (ট্রায়াল) শুরু হয়েছে। হলারই বিশ্বের প্রথম ব্যক্তি, যাঁর ওপর পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হলো।সিয়াটলের প্রযুক্তি...
বিধবা জাহেরা খাতুনের স্বামী সিরাজ আলী মারা গেছেন প্রায় এক যুগ আগে। তাঁর থাকার একচিলতে জায়গা ছাড়া আর কোনো জমিজমা নেই। পাঁচ সন্তানের মধ্যে চার মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে মাছ ধরার পাশাপাশি অন্যের বাড়িতে কাজ করে মাকে দেখভাল করছেন। তাঁরও পাঁচ সন্তান। মা, স্ত্রীসহ আট সদস্যের পরিবারটির থাকার জন্য মাত্র একটি ছোট জীর্ণ টিনের ঘর। এবার সরকারিভাবে একটি পাকা ঘর বরাদ্দ পেয়েছেন জাহেরা খাতুন। কিন্তু...
‘পদব্রজযাত্রা’ নামে কর্মসূচির সূচনা। সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের দাবি নিয়ে এ রকম পদযাত্রা হয় ২০১৮ ও ২০১৯ সালের বিজয় দিবসে। প্রথম যাত্রায় ৪৮ কিলোমিটার পথ তাঁরা হেঁটেছিলেন। গত বছর বিজয় দিবস সামনে রেখে ১৪ ডিসেম্বর ৪৯ কিলোমিটার পথ হাঁটেন।সেই পদব্রজযাত্রার সমন্বয়ক কাজি সাহি এবার বঙ্গবন্ধুর সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় বঙ্গবন্ধুর বাসভবন ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: পাকিস্তান সুপার লিগ পিটিভি স্পোর্টস মুলতান-পেশোয়ার বেলা ৩টা করাচি-লাহোর রাত ৮টা ফুটবল সনি টেন ২ রোড টু ইউরো ২০২০ রাত ১১টা অলিম্পিক সনি টেন ১, ২ অন দ্য রেকর্ড সন্ধ্যা ৭-৩০ মি. উই আর ওয়ান রাত ৯টা চ্যাম্পিয়নস লিগ: পুনঃপ্রচার সনি টেন ২...
রিয়াল মাদ্রিদ থেকে ইতালিয়ান দলবদলের রেকর্ড ভেঙে ক্রিস্টিয়ানো রোনালদোকে এনেছে জুভেন্টাস। সে ঘটনারও প্রায় দুই বছর হতে চলল। ৩৫ বছরের রোনালদো সবকিছু ঠিক থাকলে ৩৭ পর্যন্ত জুভেন্টাসেই থাকছেন। তবে তুরিনের বুড়িরা এতেই সন্তুষ্ট নয়। রোনালদোর পারফরম্যান্সে এতই মুগ্ধ তারা যে আরও দুই বছর চুক্তি বাড়াতে চায়। অর্থাৎ ৩৯ বছর বয়সেও জুভেন্টাসে থাকতে পারেন রোনালদো। জুভেন্টাসে গিয়েও দারুণ ফর্মে আছেন রোনালদো। গত...
কথা পাকাপাকি। দিনক্ষণও চূড়ান্ত। বর-কনের কেনাকাটা শেষ। নির্দিষ্ট দিনে সাজবেন তাঁরা। রাঙা মাথায় চিরুনি দেওয়া শেষে বরের অপেক্ষায় থাকবেন কনে। চারদিকে বাজবে বিয়ের বাদ্য। আসবে অতিথিরাও। কিন্তু না, ওই কেনাকাটা পর্যন্তই থেমে যেতে হয়েছে তাঁদের। বর-কনে সাজা ও বিয়ের বাদ্য বাজা এখন অনেকটাই অনিশ্চিত। এত আয়োজনের বিয়ে হঠাৎ করে বন্ধ হচ্ছে কেন? কারণ করোনাভাইরাস। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবেই বিয়ের ঠিক...
করোনার কারণে নাটকের শুটিং বন্ধ করে দিলেন শিল্পী তাহসান খান। আগামী বুধবার থেকে টানা চার দিন দুটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। করোনাভাইরাস নিয়ে সতর্কতার কারণেই শুটিং থেকে সরে আসেন তাহসান। এমনকি কারও সঙ্গে করমর্দনও করছেন না তিনি। ঈদে প্রচারের জন্য দুটি নাটকেরই সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন পরিচালক ও প্রযোজক। শুটিংয়ে অংশ না নেওয়া প্রসঙ্গে তাহসান বলেন, ‘সারা পৃথিবীতেই বুদ্ধিমান...
করোনাভাইরাস সংক্রমণের এই সংকটকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ সরব। তিনি বারবার প্রকাশ্যে আসছেন। এই ভাইরাস নিয়ে গালভরা বুলি কপচে ঢাক পেটাচ্ছেন। কিন্তু ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেখা নেই। জাতির এই সংকটকালে তিনি কোথায়? সিএনএন অনলাইনের প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্রে অতীতে জাতীয় সংকটকালে কোনো কোনো ফার্স্ট লেডিকে বেশ সরব ভূমিকায় দেখা গেছে। কিন্তু মেলানিয়ার...
মাল্যভূষিত। হাস্যোজ্জ্বল। সানগ্লাস পরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ রকম এক বিরল আলোকচিত্র পাওয়া গেছে কানাডীয় সাংবাদিক মার্ক গেনের দান করা দলিলপত্র থেকে। মার্ক গেন টাইম ও নিউজউইক–এর সাবেক প্রদায়ক সম্পাদক। বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রতিবেদন করেছিলেন টরন্টো ডেইলি স্টার–এর হংকংভিত্তিক এশীয় ব্যুরো প্রতিনিধি হিসেবে। ১৩ মার্চ বঙ্গবন্ধুর বিরল ছবিটি স্ক্যান করে প্রথম...
ঐতিহাসিক চরিত্র তিতুমীর হয়ে বড় পর্দায় আসছেন চিত্রনায়ক নিরব। শুটিং শুরু হতে এখনো মাসখানেক বাকি আছে বলে জানালেন ছবির নায়ক। এর আগেই ছবিতে তাঁকে কেমন দেখা যাবে, সে সম্পর্কে ধারণা দিলেন পরিচালক। প্রকাশ করেছেন তিতুমীর চরিত্রে নিরবের একটি পোস্টার। এটিকে ফার্স্টলুক বলতে চাইছেন এই ঢালিউড তারকা। ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর শহীদ তিতুমীরের চরিত্রে দেখা যাবে নিরবকে। ২ ফেব্রুয়ারি ছবিতে অভিনয়ের জন্য নিরব...