‘পদব্রজযাত্রা’ নামে কর্মসূচির সূচনা। সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের দাবি নিয়ে এ রকম পদযাত্রা হয় ২০১৮ ও ২০১৯ সালের বিজয় দিবসে। প্রথম যাত্রায় ৪৮ কিলোমিটার পথ তাঁরা হেঁটেছিলেন। গত বছর বিজয় দিবস সামনে রেখে ১৪ ডিসেম্বর ৪৯ কিলোমিটার পথ হাঁটেন।সেই পদব্রজযাত্রার সমন্বয়ক কাজি সাহি এবার বঙ্গবন্ধুর সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় বঙ্গবন্ধুর বাসভবন ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1645274/%E0%A6%B9%E0%A7%87%E0%A6%81%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%9F%E0%A7%81%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: পাকিস্তান সুপার লিগ পিটিভি স্পোর্টস মুলতান-পেশোয়ার বেলা ৩টা করাচি-লাহোর রাত ৮টা ফুটবল সনি টেন ২ রোড টু ইউরো ২০২০ রাত ১১টা অলিম্পিক সনি টেন ১, ২ অন দ্য রেকর্ড সন্ধ্যা ৭-৩০ মি. উই আর ওয়ান রাত ৯টা চ্যাম্পিয়নস লিগ: পুনঃপ্রচার সনি টেন ২...
রিয়াল মাদ্রিদ থেকে ইতালিয়ান দলবদলের রেকর্ড ভেঙে ক্রিস্টিয়ানো রোনালদোকে এনেছে জুভেন্টাস। সে ঘটনারও প্রায় দুই বছর হতে চলল। ৩৫ বছরের রোনালদো সবকিছু ঠিক থাকলে ৩৭ পর্যন্ত জুভেন্টাসেই থাকছেন। তবে তুরিনের বুড়িরা এতেই সন্তুষ্ট নয়। রোনালদোর পারফরম্যান্সে এতই মুগ্ধ তারা যে আরও দুই বছর চুক্তি বাড়াতে চায়। অর্থাৎ ৩৯ বছর বয়সেও জুভেন্টাসে থাকতে পারেন রোনালদো। জুভেন্টাসে গিয়েও দারুণ ফর্মে আছেন রোনালদো। গত...
কথা পাকাপাকি। দিনক্ষণও চূড়ান্ত। বর-কনের কেনাকাটা শেষ। নির্দিষ্ট দিনে সাজবেন তাঁরা। রাঙা মাথায় চিরুনি দেওয়া শেষে বরের অপেক্ষায় থাকবেন কনে। চারদিকে বাজবে বিয়ের বাদ্য। আসবে অতিথিরাও। কিন্তু না, ওই কেনাকাটা পর্যন্তই থেমে যেতে হয়েছে তাঁদের। বর-কনে সাজা ও বিয়ের বাদ্য বাজা এখন অনেকটাই অনিশ্চিত। এত আয়োজনের বিয়ে হঠাৎ করে বন্ধ হচ্ছে কেন? কারণ করোনাভাইরাস। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবেই বিয়ের ঠিক...
করোনার কারণে নাটকের শুটিং বন্ধ করে দিলেন শিল্পী তাহসান খান। আগামী বুধবার থেকে টানা চার দিন দুটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। করোনাভাইরাস নিয়ে সতর্কতার কারণেই শুটিং থেকে সরে আসেন তাহসান। এমনকি কারও সঙ্গে করমর্দনও করছেন না তিনি। ঈদে প্রচারের জন্য দুটি নাটকেরই সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন পরিচালক ও প্রযোজক। শুটিংয়ে অংশ না নেওয়া প্রসঙ্গে তাহসান বলেন, ‘সারা পৃথিবীতেই বুদ্ধিমান...
করোনাভাইরাস সংক্রমণের এই সংকটকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ সরব। তিনি বারবার প্রকাশ্যে আসছেন। এই ভাইরাস নিয়ে গালভরা বুলি কপচে ঢাক পেটাচ্ছেন। কিন্তু ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেখা নেই। জাতির এই সংকটকালে তিনি কোথায়? সিএনএন অনলাইনের প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্রে অতীতে জাতীয় সংকটকালে কোনো কোনো ফার্স্ট লেডিকে বেশ সরব ভূমিকায় দেখা গেছে। কিন্তু মেলানিয়ার...
মাল্যভূষিত। হাস্যোজ্জ্বল। সানগ্লাস পরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ রকম এক বিরল আলোকচিত্র পাওয়া গেছে কানাডীয় সাংবাদিক মার্ক গেনের দান করা দলিলপত্র থেকে। মার্ক গেন টাইম ও নিউজউইক–এর সাবেক প্রদায়ক সম্পাদক। বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রতিবেদন করেছিলেন টরন্টো ডেইলি স্টার–এর হংকংভিত্তিক এশীয় ব্যুরো প্রতিনিধি হিসেবে। ১৩ মার্চ বঙ্গবন্ধুর বিরল ছবিটি স্ক্যান করে প্রথম...
ঐতিহাসিক চরিত্র তিতুমীর হয়ে বড় পর্দায় আসছেন চিত্রনায়ক নিরব। শুটিং শুরু হতে এখনো মাসখানেক বাকি আছে বলে জানালেন ছবির নায়ক। এর আগেই ছবিতে তাঁকে কেমন দেখা যাবে, সে সম্পর্কে ধারণা দিলেন পরিচালক। প্রকাশ করেছেন তিতুমীর চরিত্রে নিরবের একটি পোস্টার। এটিকে ফার্স্টলুক বলতে চাইছেন এই ঢালিউড তারকা। ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর শহীদ তিতুমীরের চরিত্রে দেখা যাবে নিরবকে। ২ ফেব্রুয়ারি ছবিতে অভিনয়ের জন্য নিরব...
বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গে নানা ‘অবান্তর’ প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে জাহ্নবী কাপুরকে। কখনো ‘নেপোটিজম’ ইস্যুতে তিনি সমালোচিত হন। আবার কখনোবা খেসারত দিতে হচ্ছে শ্রীদেবী কন্যা হওয়ায়। প্রায়ই জাহ্নবীর তুলনা টানা হয় মা শ্রীদেবীর সঙ্গে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে জাহ্নবী কোনো ছবি পোস্ট করলে অনেকে তাঁর মধ্যে শ্রীদেবীর ছায়া খুঁজতে শুরু করেন।অভিষেক ছবি ‘ধড়ক’...
ঘড়ির কাঁটায় তখন সকাল আটটা। গভীর ঘুমে ছিলাম। ফোনের রিংটোনে ঘুম ভেঙে গেল। ফোনটা রিসিভ করতেই রকেট ভাইয়ের ফোন। তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। সবাই তোমার জন্য অপেক্ষা করছি। ভুলেই গিয়েছিলাম (১০ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার শিক্ষার্থীদের নবীনবরণ ও বার্ষিক বনভোজন। ফুলবাড়িয়া পরিবারের আয়োজনে এ বরণপর্ব অনুষ্ঠিত হবে। ‘ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক...
খ্যাপাটে ষাঁড়ের মতোই ছুটছিল বৈশ্বিক পাম তেলের দাম। কোথায় থামবে দর—এমন দুশ্চিন্তা বাংলাদেশের মতো আমদানিকারক দেশগুলোর। বাঘা বাঘা বিশেষজ্ঞেরও আভাস ছিল, দাম বাড়বেই। দেরি না করে বাংলাদেশের ব্যবসায়ীরাও জানুয়ারিতে উদার হাতে ঋণপত্র খুলেছেন। গেল জানুয়ারির এই দৃশ্যপট পাল্টাতে খুব বেশি দিন লাগেনি। করোনাভাইরাসের প্রভাবে ফেব্রুয়ারিতে প্রথম ধাক্কা আসে বৈশ্বিক পাম তেলের বাজারে। মার্চের দ্বিতীয় দিন...
করোনাভাইরাসের প্রভাব থেকে অর্থনীতিকে বাঁচাতে আবারও পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এবার নীতিনির্ধারণী সুদের হার প্রায় শূন্যে নামিয়ে এনেছে ফেড, একই সঙ্গে এই বৈশ্বিক মহামারির প্রভাব থেকে অর্থনীতিকে রক্ষা করার জন্য ৭০০ বিলিয়ন ডলারের তহবিল গঠন করা হয়েছে। গতকাল রোববার যুক্তরাজ্য, জাপান, ইউরোজোন, কানাডা এবং সুইজারল্যান্ড করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ...
করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে যেমন প্রাণহানি ঘটছে, ঠিক তেমনি যোগাযোগব্যবস্থাও অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বড় প্রভাব পড়েছে আকাশপথে। বাংলাদেশের এভিয়েশন খাতে বড় ধরনের আঘাত এসে পড়েছে। দেশি-বিদেশি মিলিয়ে বাংলাদেশ থেকে ২৮টি বিমান সংস্থা প্রতি সপ্তাহে ৬০৬টি ফ্লাইট পরিচালনা করত। সেই সংখ্যা এখন ৩৬৯–এ নেমে এসেছে। সব মিলিয়ে গত আড়াই মাসে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বিভিন্ন রুটের ২৩৭টি ফ্লাইট কমে...
ঝালকাঠির রাজাপুরে গাছবোঝাই টমটম চায়ের দোকানে ঢুকে পড়লে মো. আমিনুল ইসলাম ওরফে হারুন মোল্লা (৪০) নামের এক প্রবাসী নিহত হন। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তমপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে চায়ের দোকানদারসহ ৩ জন আহত হয়েছেন। নিহত আমিনুলের বাড়ি উপজেলার চল্লিশকাহনিয়া এলাকায়। রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে টমটমটি আটক করেছে। তবে টমটমের চালক পলাতক আছেন। নিহতের ভাই মো. আবু হোসেন বলেন,...
তেজস্ক্রিয়তার মাপকাঠিতে ফাইভ-জি নেটওয়ার্ককে নিরাপদ বলে ঘোষণা দেওয়া হলো। বেতার তরঙ্গের স্বাস্থ্যঝুঁকি নিরূপণের কাজটা করে জার্মানিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিশন অন নন–আয়োনাইজিং রেডিয়েশন প্রোটেকশন (আইসিএনআইআরপি)। ফাইভ-জি তরঙ্গের স্বাস্থ্যঝুঁকি নিরূপণের জন্য নতুন করে নীতিমালা প্রণয়ন করেছে সংস্থাটি, গত ২০ বছরে যা প্রথম। আইসিএনআইআরপির চেয়ারম্যান এরিক ভন রঙ্গেন বলেন, ‘আমরা জানি, কেউ...
করোনাভাইরাসের বৈশ্বিক মহামারিপীড়িত ইউরোপের তিন দেশে এক দিনে রেকর্ডসংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে। করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এক দিনে ইতালিতে ৩৬৮, স্পেনে ৯৭ ও ফ্রান্সে ২৯ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ইউরোপের ওই তিন দেশে এখন মোট মৃত্যুর সংখ্যা বেড়েছে। ইতালিতে ১ হাজার ৮০৯ জন, স্পেনে ২৮৮ জন ও ফ্রান্সে ১২০ জন মারা গেছে। ইউরোপের আরেক দেশ যুক্তরাজ্যে এক দিনে ১৪...
করোনাভাইরাসের প্রকোপ ছড়াচ্ছে দেশ-দেশান্তরে। এ অবস্থায় ঘরে চুপচাপ বসে থেকে নিজেকে আলাদা রাখার কোনো বিকল্প নেই। প্রাণে বাঁচতে সবাইকে সেই কাজটা করার আহ্বানই জানিয়েছেন বেশ কিছু খেলোয়াড় মানবসংস্পর্শ এড়িয়ে চলতে হবে যেকোনো মূল্যে। যেখানে মানুষের জমায়েত, সেখানে যাওয়া যাবে না। কফ, থুতু যত্রতত্র ফেলা যাবে না। হাঁচি-কাশি আসলে মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। করোনাভাইরাস এড়াতে তাই ঘরে বসে থাকার বিকল্প...
করোনাভাইরাস নিয়ে অস্ট্রেলিয়ান সরকারের সিদ্ধান্তের সমালোচনা করলেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ বাতিল হয়েছে। একটি ওয়ানডে খেলার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডেভিড ওয়ার্নার-অ্যারন ফিঞ্চদের এখন সাবধান থাকতে হচ্ছে। তবে করোনা আতঙ্কের মধ্যেই অস্ট্রেলিয়া সরকারের একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার এ দুই ওপেনার।...
করোনাভাইরাস (কোভিড-১৯) সতর্কতায় বরগুনার পাথরঘাটা উপজেলায় প্রথমবারের মতো এক প্রবাসীকে বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তিনি লেবানন থেকে গতকাল রোববার সকালে দেশে ফিরেছেন। উপজেলার স্বাস্থ্যকর্মীরা তাঁর সঙ্গে দেখা করে বাড়িতে কোয়ারেন্টিনে (রোগ সংক্রমণের শঙ্কায় পৃথক রাখা) থাকার পরামর্শ দিয়েছেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবুল ফাত্তাহ।...
‘ঠিক সন্ধ্যা নামার আগে’ নাটকের শুটিং করছিলেন টয়া। সঙ্গে তাঁর মেয়ে। এই মেয়ে তাঁর নিজের নয়। নাটকে সে একটি মেয়ের মা। সম্প্রতি বিয়ে করেছেন এই লাক্স তারকা। বিয়ের পরপরই প্রথম নাটকে ‘মা’ ডাক শুনতে কেমন লাগছে? পুবাইলে চলছিল শুটিং। অভিনয়শিল্পীর কাজ অভিনয় করা। কিন্তু পরিস্থিতির সঙ্গে পরিস্থিতি যোগ করে দিলে যা হয়, টয়ার ক্ষেত্রেও তা–ই হলো। ফোনে সেই ‘মা’ ডাক নিয়ে...
করাচির কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন থেকে দিল্লি হয়ে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন বিকেলে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে উড়োজাহাজ থেকে বঙ্গবন্ধু নামার পর পূর্ণতা পেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭২ সালের ১০ জানুয়ারি এক উৎসবমুখর পরিবেশে লাখো মানুষ বরণ করে নিয়েছিলের তাঁদের প্রিয় নেতাকে। ঐতিহাসিক সেই দিনটিকে বেছে নেওয়া হয় বাংলাদেশের স্বাধীনতার...
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সচেতন থাকার আহবান করলেন সাকিব করোনাভাইরাস সংক্রমণে গোটা বিশ্ব স্থবির হওয়ার পথে। থেমে যাচ্ছে ক্রীড়াঙ্গনের নানা টুর্নামেন্ট। মহামারি আকার ধারণ করা এ ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় সচেতন থাকার অনুরোধ করলেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে এ নিয়ে কাল একটি পোস্ট করেন সাকিব। দেশসেরা এই ক্রিকেটার আপাতত খেলার বাইরে আছেন। জুয়াড়ির প্রস্তাব...
করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার আর্জেন্টাইন ডিফেন্ডার এজেকিয়েল গ্যারায়। ২০১৪ বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন তিনি এজেকিয়েল গ্যারায়ের কথা মনে পড়ে? ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার সেই দুর্দান্ত রক্ষণভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই গ্যারায়। আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পেছনে মেসি-মাচেরানো-রোমেরোর পাশাপাশি তাঁর ভূমিকা ছিল সবচেয়ে বেশি। সেই গ্যারায় আক্রান্ত হয়েছেন...
‘করোনাভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই এবং এ রোগের চিকিৎসাও বেশির ভাগ মানুষের জন্যই খুব সাধারণ’—এমন মন্তব্য করেছেন দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি। ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন এবং চিকিৎসা নিয়ে এখন সুস্থ। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দিল্লির সাফদারজুং হাসপাতালে গত দুই সপ্তাহ ধরে চিকিৎসা নিয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত এই ব্যক্তি।...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ডিপিএল ক্রিকেট ইউটিউব/বিসিবি লাইভ মোহামেডান-শাইনপুকুর সকাল ৯টা প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ সকাল ৯টা শেখ জামাল-খেলাঘর সকাল ৯টা ফুটবল সনি ইএসপিএন...
গুলশান লেকের পাড়ে নায়িকা কবরীর বাড়ি। বসার ঘরের এক পাশে রাখা টেবিলে ছড়িয়ে কাগজপত্র ও ফাইল। টেবিলের সঙ্গে লাগোয়া দুটি চেয়ারে দুজন, শিক্ষিকা ও ছাত্রী। দুজনই নায়িকা। একজন সেকালের, একজন একালের। সাবেক নায়িকা কবরী এখন সিনেমার পরিচালক। নিজের দ্বিতীয় সিনেমার জন্য একেবারে নতুন একজন তরুণীকে নায়িকা হিসেবে খুঁজে নিতে হয়েছে। বাসার টেবিলে বসে তাঁকেই চরিত্র ও গল্প বুঝিয়ে দিচ্ছিলেন তিনি। পাশে বসে মনোযোগী...
আর নয় পুরান ঢাকার নাজিরাবাজারে আগুন পান, এখন রূপগঞ্জের নগরপাড়ায়। এমন সাইনবোর্ড দোকানের সাঁটানো দেখে ভিরমি খেলাম। সন্ধ্যা তখন সাড়ে ছয়টা কি পৌনে সাতটা। অজপাড়াগাঁয়ের এ দোকানে লোকজনের জটলা। মনে হবে কী যেন ঘটেছে। কিন্তু কাছে যেতেই চোখ কপালে উঠে গেল। দোকানি রংবেরঙের মসলার পসরা সাজিয়ে কী যেন বিক্রি করছেন। একটু কাছে যেতেই চোখ পড়ল ব্যানারে, তাতে বড় করে লেখা, ‘হুজাইফা পান বাগান’। পানের...
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পৃথিবীজুড়ে লাখো ঝুঁকিপূর্ণ বা সন্দেহভাজন মানুষকে ঘরে কোয়ারেন্টিনে থাকতে বলা হচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগও গত সপ্তাহের শেষ থেকে জোরেশোরে কেন্দ্রীয়ভাবে কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিচ্ছে। এ সময় বিদেশফেরত সবাইকে ঘরে বা স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকতে বলা হচ্ছে। বিদেশ থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে থাকার সময় কিছু নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছে স্বাস্থ্য...
করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা, না–করা নিয়ে সরকারের মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা একেকজন একেক কথা বলছেন। কিন্তু যে যা–ই বলুন, রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি কমে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ক্লাস বর্জন শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষকেরাও বিবৃতি দিয়ে ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন।...
দুই ধাপে প্রায় ৩২ দিনের শুটিং হলো ‘অপারেশন সুন্দরবন’ ছবির। ১১ মার্চ মোংলার জয়মনি এলাকায় ছবিটির শুটিং শেষ হয়। এর মধ্য দিয়ে খুলনা অঞ্চলের ছবির শুটিং শেষ হলো। আর মাত্র চার দিনের শুটিং হবে ঢাকায়। তারপর কেবল বাকি থাকবে গানের শুটিং। গত বছরের ২০ ডিসেম্বর খুলনার মুন্সিগঞ্জে শুটিং শুরু হয় ছবিটির। তার আগে ‘সুন্দরবন জলদস্যুমুক্ত দিবস’ উপলক্ষে পয়লা নভেম্বর ছবিটির একটি পোস্টার...
সদ্য চালু হওয়া ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের অভিজ্ঞতা নিতে গতকাল শনিবার গেলাম ভাঙ্গা পর্যন্ত। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ের দূরত্ব ৫৫ কিলোমিটার। আর কেরানীগঞ্জের আবদুল্লাহপুর থেকে এই দূরত্ব ৪৮ কিলোমিটার। এই পথ বাসে পাড়ি দিতে লেগেছে ৭০ মিনিট। সেই হিসাবে বাকি ৭ কিলোমিটার যেতে সময় লাগে আরও ৯ মিনিট। গুগলও বলছে এই ৭ কিলোমিটার পাড়ি দিতে ৯ মিনিট সময় লাগে। অবশ্য বাসে করে এই পথ পাড়ি দেওয়ার...
দেশব্যাপী আবহাওয়ার বিচিত্র আচরণ পরিলক্ষিত হচ্ছে। একদিকে চলছে বৃষ্টিপাত, অন্যদিকে ঊর্ধ্বমুখী রাতের তাপমাত্রা। একই সময়ে দেশের এক স্থানে বৃষ্টিপাত, অন্য স্থানে প্রচণ্ড গরম দেখা যায় না। সাধারণত এক জায়গায় বৃষ্টিপাত হলে দেশের অন্যান্য এলাকাতেও তাপমাত্রা সমান অনুপাতে কমে যায়। কিন্তু চলতি বছর তাপমাত্রার একটি বিচিত্র আচরণ লক্ষ করা যাচ্ছে। দেশের এক জায়গার আবহাওয়া আরেক জায়গার আবহাওয়ার মধ্যে অনেক তারতম্য...
বিশ্বব্যাংক বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের প্রবৃদ্ধি, বিনিয়োগ, ব্যাংক খাতের দুরবস্থা ও করোনাভাইরাসের মহামারির সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন মশিউল আলম। প্রথম আলো: বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন কেমন দেখছেন? জাহিদ হোসেন: অর্থনৈতিক অবস্থা যাচাইয়ের জন্য যে সূচককে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা চূড়ান্ত হিসেবে ধরা...
ইতালি থেকে আজ রোববার সকালে আরও ১৫২ জন বাংলাদেশি ঢাকায় এসেছেন। গতকাল শনিবারের মতো তাঁদের সবাইকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আশকোনার হজ ক্যাম্পে নেওয়া হয়েছে। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান এ তথ্য জানিয়েছেন। সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইতালি ফেরতরা দেশে আসেন। গতকাল শুক্রবার ১৪২ জন ইতালিফেরতকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়। তাঁদের কারও...
বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম। এতে ভারতের বাজারেও পেট্রল-ডিজেলের দাম কমে আসবে বলে ধারণা করা হচ্ছিল। তবে গতকাল শনিবার থেকে পেট্রল-ডিজেলে লিটারে ৩ রুপি শুল্ক বাড়িয়েছে মোদি সরকার। এর মধ্যে বিশেষ উৎপাদন শুল্ক ২ রুপি ও সড়ক পরিকাঠামো বাবদ ১ রুপি শুল্ক নির্ধারণ করা হয়েছে। ব্লুমবার্গ কুইন্ট ও আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বাজার বিশ্লেষকেরা বলছেন, বাড়তি এই কর না বসালে গতকাল...
কুড়িগ্রামের স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে সাজা দেওয়ার ঘটনায় আপাতত মনে হচ্ছে আইন ভঙ্গ হয়েছে। এ কথা বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। তিনি আজ রোববার সকালে প্রথম আলোকে এ কথা বলেন। গত শুক্রবার মধ্যরাতে কুড়িগ্রামের বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে বাড়ি থেকে তুলে এনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত । কুড়িগ্রাম জেলা...
বছর তিনেক আগেও পিরোজপুরে আওয়ামী লীগের সর্বেসর্বা ছিলেন সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল। নানা বিতর্কে জড়িয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হন। নিজের ভাইদের সঙ্গে বিরোধে জড়িয়ে রাজনীতিতে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েন। এখন ভাইদের সঙ্গে বিরোধ মিটিয়ে তাঁদের শক্তি–সামর্থ্যকে ব্যবহার করে আবার মাথাচাড়া দিতে চাইছেন আউয়াল। এ কে এম এ আউয়াল নিজে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর...
ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার এর আগে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন বিশ্লেষণী ধারাভাষ্যের চেয়ে বিতর্কিত মন্তব্যের জন্যই বেশি আলোচিত সঞ্জয় মাঞ্জরেকার। ভারতের এক ক্রিকেটার এবং সহকারী এক ধারাভাষ্যকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্যই কি তাঁকে ধারাভাষ্য দল থেকে বাদ দিল বিসিসিআই? প্রশ্নটি তুলেছে ভারতীয় সংবাদমাধ্যম। ভারতের সাবেক এ ক্রিকেটারকে নিজেদের ধারাভাষ্য দল থেকে বাদ দিয়েছে বিসিসিআই।...
প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে দুজন করে মোট চারজন মারা গেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনাভাইরাস নেই। তাঁর শারীরিক পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়েনি। হোয়াইট হাউসের চিকিৎসক এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৬ জন। নিউইয়র্ক ও নিউজার্সিতে ভ্রাম্যমাণ ভাইরাস শনাক্ত দল...
ইতালিফেরত ৪৪ জনকে গতকাল শনিবার মধ্যরাতে গাজীপুর মহানগরের পুবাইল এলাকার ‘মেঘডুবি ২০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’ স্থানান্তর করা হয়েছে। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল জাকী বিষয়টি নিশ্চিত করেছেন। আবদুল্লাহ আল জাকী বলেন, হাসপাতালে ৭০ জনকে আইসোলেশনের জন্য ব্যবস্থা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব নিয়মকানুন...
‘পরীক্ষা দিয়ে কলকাতায় যাই। সভা–সমাবেশে যোগদান করি। আবার পড়তে শুরু করলাম। পাস তো আমার করতে হবে। শহীদ সাহেবের (হোসেন শহীদ সোহরাওয়ার্দী) কাছে এখন প্রায়ই যাই।... এই বৎসর আমি দ্বিতীয় বিভাগে পাস করে কলকাতায় ইসলামিয়া কলেজে ভর্তি হয়ে বেকার হোস্টেল থাকতাম।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’তে কলকাতার বেকার হোস্টেলে ওঠার বর্ণনা এসেছে এভাবে। বইয়ের নানা...
রোনালদিনহোকে সাহায্য করতে আইনি লড়াই কিংবা জামিনের জন্য অর্থনৈতিক কোনো সাহায্য করছেন না লিওনেল মেসি বার্সেলোনার দিনবদল ঘটেছে রোনালদিনহোর হাত ধরে। লিওনেল মেসি যখন বার্সায় পা রাখেন রোনালদিনহো তখন ক্যাম্প ন্যু-র সর্বেসর্বা। মেসির সেখানে মানিয়ে নেওয়ার পেছনে এই ব্রাজিলিয়ানের ভূমিকা রয়েছে। মেসি নিজেও তা এর আগে স্বীকার করেছেন। সেই রোনালদিনহোর দিন কাটছে এখন জেলে। জাল পাসপোর্ট বহনের দায়ে প্যারাগুয়ের...
করোনভাইরাসের প্রকোপে যেখানে একের পর এক ক্রীড়া ইভেন্ট স্থগিত হয়ে যাচ্ছে, সেখানে অলিম্পিক স্থগিত করা হবে কি না? করোনা মহামারিতে বৈশ্বিক ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়েছে। কী ফুটবল, কী ক্রিকেট, কী টেনিস বা অন্য খেলা—একে এক সব টুর্নামেন্টই স্থগিত করা হচ্ছে নয়তো পিছিয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু টুর্নামেন্ট তো বাতিলই হয়ে গেছে। করোনাভাইরাসের কালো থাবা ক্রীড়াজগতে ভালোভাবেই পড়েছে। এই থাবা পড়তে পারে আগামী...
চীনা বিলিয়নিয়ার ও আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মা ইউরোপে বিতরণের জন্য ২০ লাখ মাস্ক দান করছেন। গত শুক্রবার গভীর রাতে বেলজিয়ামে প্রথম চালানটি পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষার কিটস্বল্পতা কারণে তিনি যুক্তরাষ্ট্রকেও করোনাভাইরাস পরীক্ষার ৫ লাখ কিট ও ১০ লাখ মাস্ক দেওয়ার প্রস্তাব দিয়েছেন। বেলজিয়ামের লাইগ এয়ারপোর্টে ৫ লাখ মাস্ক এবং টেস্ট কিটের মতো অন্যান্য চিকিৎসা সরঞ্জাম নিয়ে একটি কার্গো...
যশোরের চৌগাছা উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ জহুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ওই ‘বন্দুকযুদ্ধ’ হয়।জহুরুল ইসলামের বাড়ি চৌগাছা উপজেলার আন্দুলিয়া গ্রামে। বাবার নাম গোলাম হোসেন। পুলিশ বলছে, জহুরুল ইসলাম এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে চৌগাছা থানা এবং ঝিনাইদহের...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: পাকিস্তান সুপার লিগ পিটিভি স্পোর্টস ও ডিস্পোর্ট লাহোর–মুলতান বিকেল ৩টা করাচি–কোয়েটা রাত ৮টা ব্যাডমিন্টন স্টার স্পোর্টস ৩ অল ইংল্যান্ড ওপেন সন্ধ্যা ৬টা ইন্ডিয়ান সুপার লিগ স্টার স্পোর্টস ২ ও ৩...
করোনাভাইরাস সংক্রান্ত জটিলতা বেশি দিন থাকবে না, দেরিতে হলেও আইপিএল সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, এমন আশা কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির মালিক বলিউড তারকা শাহরুখ খানের করোনাভাইরাসের কারণে আইপিএল পিছিয়েছে দুই সপ্তাহ। যে আইপিএলের শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ থেকে, এখন শুরু হবে ১৫ এপ্রিল থেকে। কিন্তু ভাইরাস যেভাবে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে তাতে ১৫ এপ্রিল আইপিএল ঠিকঠাক শুরু হবে, এটা মানার মানুষ...
পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে হাইস্কুলের বন্ধুদের সঙ্গে দীর্ঘ ১৭ বছর পরে এক দিনের ট্যুরে গেলাম। হাইস্কুলজীবন শেষ করার পরে রোজার ঈদের ১-২ দিন আগে বেশ কয়েকবার একত্রে ইফতার করার সুযোগ হয়েছিল তাদের সঙ্গে। কিন্তু একত্রে বেড়ানো সময় সুযোগ হয়ে ওঠেনি কখনো। তাই এ বছর প্রবাস থেকে দেশে বেড়াতে এসে দারুণ একটি ভ্রমণের অংশ হয়ে যাই। দেশের দক্ষিণ–পূর্ব অঞ্চলের পার্বত্য...
বিশ্ব যখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে তখন করোনা মোকাবিলায় ২০ মিলিয়ন বা ২ কোটি মার্কিন ডলার দানের প্রতিশ্রুতি দিল ফেসবুক। এ ছাড়া ফেসবুকের পক্ষ থেকে ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে একত্রে ‘কোভিড-১৯ সলিডারিটি রেসপন্স ফান্ড’ চালু করা হয়েছে। এ তহবিলে যে কেউ দান করতে পারবে। শুক্রবার ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক পোস্টে বলেছেন,...