সদ্য চালু হওয়া ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের অভিজ্ঞতা নিতে গতকাল শনিবার গেলাম ভাঙ্গা পর্যন্ত। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ের দূরত্ব ৫৫ কিলোমিটার। আর কেরানীগঞ্জের আবদুল্লাহপুর থেকে এই দূরত্ব ৪৮ কিলোমিটার। এই পথ বাসে পাড়ি দিতে লেগেছে ৭০ মিনিট। সেই হিসাবে বাকি ৭ কিলোমিটার যেতে সময় লাগে আরও ৯ মিনিট। গুগলও বলছে এই ৭ কিলোমিটার পাড়ি দিতে ৯ মিনিট সময় লাগে। অবশ্য বাসে করে এই পথ পাড়ি দেওয়ার... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1645051/%E0%A6%8F%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87-%E0%A7%AD%E0%A7%A6-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9F
দেশব্যাপী আবহাওয়ার বিচিত্র আচরণ পরিলক্ষিত হচ্ছে। একদিকে চলছে বৃষ্টিপাত, অন্যদিকে ঊর্ধ্বমুখী রাতের তাপমাত্রা। একই সময়ে দেশের এক স্থানে বৃষ্টিপাত, অন্য স্থানে প্রচণ্ড গরম দেখা যায় না। সাধারণত এক জায়গায় বৃষ্টিপাত হলে দেশের অন্যান্য এলাকাতেও তাপমাত্রা সমান অনুপাতে কমে যায়। কিন্তু চলতি বছর তাপমাত্রার একটি বিচিত্র আচরণ লক্ষ করা যাচ্ছে। দেশের এক জায়গার আবহাওয়া আরেক জায়গার আবহাওয়ার মধ্যে অনেক তারতম্য...
বিশ্বব্যাংক বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের প্রবৃদ্ধি, বিনিয়োগ, ব্যাংক খাতের দুরবস্থা ও করোনাভাইরাসের মহামারির সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন মশিউল আলম। প্রথম আলো: বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন কেমন দেখছেন? জাহিদ হোসেন: অর্থনৈতিক অবস্থা যাচাইয়ের জন্য যে সূচককে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা চূড়ান্ত হিসেবে ধরা...
ইতালি থেকে আজ রোববার সকালে আরও ১৫২ জন বাংলাদেশি ঢাকায় এসেছেন। গতকাল শনিবারের মতো তাঁদের সবাইকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আশকোনার হজ ক্যাম্পে নেওয়া হয়েছে। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান এ তথ্য জানিয়েছেন। সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইতালি ফেরতরা দেশে আসেন। গতকাল শুক্রবার ১৪২ জন ইতালিফেরতকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়। তাঁদের কারও...
বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম। এতে ভারতের বাজারেও পেট্রল-ডিজেলের দাম কমে আসবে বলে ধারণা করা হচ্ছিল। তবে গতকাল শনিবার থেকে পেট্রল-ডিজেলে লিটারে ৩ রুপি শুল্ক বাড়িয়েছে মোদি সরকার। এর মধ্যে বিশেষ উৎপাদন শুল্ক ২ রুপি ও সড়ক পরিকাঠামো বাবদ ১ রুপি শুল্ক নির্ধারণ করা হয়েছে। ব্লুমবার্গ কুইন্ট ও আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বাজার বিশ্লেষকেরা বলছেন, বাড়তি এই কর না বসালে গতকাল...
কুড়িগ্রামের স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে সাজা দেওয়ার ঘটনায় আপাতত মনে হচ্ছে আইন ভঙ্গ হয়েছে। এ কথা বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। তিনি আজ রোববার সকালে প্রথম আলোকে এ কথা বলেন। গত শুক্রবার মধ্যরাতে কুড়িগ্রামের বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে বাড়ি থেকে তুলে এনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত । কুড়িগ্রাম জেলা...
বছর তিনেক আগেও পিরোজপুরে আওয়ামী লীগের সর্বেসর্বা ছিলেন সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল। নানা বিতর্কে জড়িয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হন। নিজের ভাইদের সঙ্গে বিরোধে জড়িয়ে রাজনীতিতে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েন। এখন ভাইদের সঙ্গে বিরোধ মিটিয়ে তাঁদের শক্তি–সামর্থ্যকে ব্যবহার করে আবার মাথাচাড়া দিতে চাইছেন আউয়াল। এ কে এম এ আউয়াল নিজে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর...
ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার এর আগে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন বিশ্লেষণী ধারাভাষ্যের চেয়ে বিতর্কিত মন্তব্যের জন্যই বেশি আলোচিত সঞ্জয় মাঞ্জরেকার। ভারতের এক ক্রিকেটার এবং সহকারী এক ধারাভাষ্যকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্যই কি তাঁকে ধারাভাষ্য দল থেকে বাদ দিল বিসিসিআই? প্রশ্নটি তুলেছে ভারতীয় সংবাদমাধ্যম। ভারতের সাবেক এ ক্রিকেটারকে নিজেদের ধারাভাষ্য দল থেকে বাদ দিয়েছে বিসিসিআই।...
প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে দুজন করে মোট চারজন মারা গেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনাভাইরাস নেই। তাঁর শারীরিক পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়েনি। হোয়াইট হাউসের চিকিৎসক এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৬ জন। নিউইয়র্ক ও নিউজার্সিতে ভ্রাম্যমাণ ভাইরাস শনাক্ত দল...
ইতালিফেরত ৪৪ জনকে গতকাল শনিবার মধ্যরাতে গাজীপুর মহানগরের পুবাইল এলাকার ‘মেঘডুবি ২০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’ স্থানান্তর করা হয়েছে। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল জাকী বিষয়টি নিশ্চিত করেছেন। আবদুল্লাহ আল জাকী বলেন, হাসপাতালে ৭০ জনকে আইসোলেশনের জন্য ব্যবস্থা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব নিয়মকানুন...
‘পরীক্ষা দিয়ে কলকাতায় যাই। সভা–সমাবেশে যোগদান করি। আবার পড়তে শুরু করলাম। পাস তো আমার করতে হবে। শহীদ সাহেবের (হোসেন শহীদ সোহরাওয়ার্দী) কাছে এখন প্রায়ই যাই।... এই বৎসর আমি দ্বিতীয় বিভাগে পাস করে কলকাতায় ইসলামিয়া কলেজে ভর্তি হয়ে বেকার হোস্টেল থাকতাম।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’তে কলকাতার বেকার হোস্টেলে ওঠার বর্ণনা এসেছে এভাবে। বইয়ের নানা...
রোনালদিনহোকে সাহায্য করতে আইনি লড়াই কিংবা জামিনের জন্য অর্থনৈতিক কোনো সাহায্য করছেন না লিওনেল মেসি বার্সেলোনার দিনবদল ঘটেছে রোনালদিনহোর হাত ধরে। লিওনেল মেসি যখন বার্সায় পা রাখেন রোনালদিনহো তখন ক্যাম্প ন্যু-র সর্বেসর্বা। মেসির সেখানে মানিয়ে নেওয়ার পেছনে এই ব্রাজিলিয়ানের ভূমিকা রয়েছে। মেসি নিজেও তা এর আগে স্বীকার করেছেন। সেই রোনালদিনহোর দিন কাটছে এখন জেলে। জাল পাসপোর্ট বহনের দায়ে প্যারাগুয়ের...
করোনভাইরাসের প্রকোপে যেখানে একের পর এক ক্রীড়া ইভেন্ট স্থগিত হয়ে যাচ্ছে, সেখানে অলিম্পিক স্থগিত করা হবে কি না? করোনা মহামারিতে বৈশ্বিক ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়েছে। কী ফুটবল, কী ক্রিকেট, কী টেনিস বা অন্য খেলা—একে এক সব টুর্নামেন্টই স্থগিত করা হচ্ছে নয়তো পিছিয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু টুর্নামেন্ট তো বাতিলই হয়ে গেছে। করোনাভাইরাসের কালো থাবা ক্রীড়াজগতে ভালোভাবেই পড়েছে। এই থাবা পড়তে পারে আগামী...
চীনা বিলিয়নিয়ার ও আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মা ইউরোপে বিতরণের জন্য ২০ লাখ মাস্ক দান করছেন। গত শুক্রবার গভীর রাতে বেলজিয়ামে প্রথম চালানটি পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষার কিটস্বল্পতা কারণে তিনি যুক্তরাষ্ট্রকেও করোনাভাইরাস পরীক্ষার ৫ লাখ কিট ও ১০ লাখ মাস্ক দেওয়ার প্রস্তাব দিয়েছেন। বেলজিয়ামের লাইগ এয়ারপোর্টে ৫ লাখ মাস্ক এবং টেস্ট কিটের মতো অন্যান্য চিকিৎসা সরঞ্জাম নিয়ে একটি কার্গো...
যশোরের চৌগাছা উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ জহুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ওই ‘বন্দুকযুদ্ধ’ হয়।জহুরুল ইসলামের বাড়ি চৌগাছা উপজেলার আন্দুলিয়া গ্রামে। বাবার নাম গোলাম হোসেন। পুলিশ বলছে, জহুরুল ইসলাম এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে চৌগাছা থানা এবং ঝিনাইদহের...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: পাকিস্তান সুপার লিগ পিটিভি স্পোর্টস ও ডিস্পোর্ট লাহোর–মুলতান বিকেল ৩টা করাচি–কোয়েটা রাত ৮টা ব্যাডমিন্টন স্টার স্পোর্টস ৩ অল ইংল্যান্ড ওপেন সন্ধ্যা ৬টা ইন্ডিয়ান সুপার লিগ স্টার স্পোর্টস ২ ও ৩...
করোনাভাইরাস সংক্রান্ত জটিলতা বেশি দিন থাকবে না, দেরিতে হলেও আইপিএল সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, এমন আশা কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির মালিক বলিউড তারকা শাহরুখ খানের করোনাভাইরাসের কারণে আইপিএল পিছিয়েছে দুই সপ্তাহ। যে আইপিএলের শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ থেকে, এখন শুরু হবে ১৫ এপ্রিল থেকে। কিন্তু ভাইরাস যেভাবে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে তাতে ১৫ এপ্রিল আইপিএল ঠিকঠাক শুরু হবে, এটা মানার মানুষ...
পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে হাইস্কুলের বন্ধুদের সঙ্গে দীর্ঘ ১৭ বছর পরে এক দিনের ট্যুরে গেলাম। হাইস্কুলজীবন শেষ করার পরে রোজার ঈদের ১-২ দিন আগে বেশ কয়েকবার একত্রে ইফতার করার সুযোগ হয়েছিল তাদের সঙ্গে। কিন্তু একত্রে বেড়ানো সময় সুযোগ হয়ে ওঠেনি কখনো। তাই এ বছর প্রবাস থেকে দেশে বেড়াতে এসে দারুণ একটি ভ্রমণের অংশ হয়ে যাই। দেশের দক্ষিণ–পূর্ব অঞ্চলের পার্বত্য...
বিশ্ব যখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে তখন করোনা মোকাবিলায় ২০ মিলিয়ন বা ২ কোটি মার্কিন ডলার দানের প্রতিশ্রুতি দিল ফেসবুক। এ ছাড়া ফেসবুকের পক্ষ থেকে ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে একত্রে ‘কোভিড-১৯ সলিডারিটি রেসপন্স ফান্ড’ চালু করা হয়েছে। এ তহবিলে যে কেউ দান করতে পারবে। শুক্রবার ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক পোস্টে বলেছেন,...
সেনা–অভ্যুত্থান আর তুরস্ক, একে ওপরের প্রতিচ্ছবি। গত পাঁচ দশকে চারবার ক্ষমতা দখল করেছে তুরস্কের সেনাবাহিনী। প্রতিবারই মিলেছে পশ্চিমাদের সদয় সম্মতি। বেড়েছে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা। তবে ২০১৬ সালের গ্রীষ্মে তুরস্কের সেনাবাহিনীর মধ্যে দলবদ্ধ হওয়া ‘গুলেন মুভমেন্ট’ সদস্যদের সেনা–অভ্যুত্থান ঠেকিয়ে দিয়েছিল জনতা। জয় হয়েছিল জনতার। সেনারা ফিরে গিয়েছিলেন ব্যারাকে। তবে সিরিয়ার...
প্রথম ‘সিটিবাস’ নাটক দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পান এই অভিনেতা। নাটকটি প্রচার হওয়ার পর ‘মামুর বেটা নাকি’, ‘আমি তোতা মিয়া’, ‘যবের ব্যাপার’, ‘ছোট ভাইকে বাচতেই পারছেন না’সহ বেশ কিছু ডায়ালগ দর্শকদের মুখে মুখে ঘুরেছে অনেক দিন। রাজশাহীর আঞ্চলিক ভাষাই ছোট পর্দার অভিনেতা রাশেদ মামুন অপুর পরিচিতি বাড়িয়ে তোলে। এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন...
পেশাগত জীবনে সফল হওয়ার জন্য দক্ষতার কোনো বিকল্প নেই। প্রশ্ন হলো দক্ষতাটা আসবে কোথায় থেকে? আমরা যদি বাংলাদেশের বর্তমান উচ্চশিক্ষার কথা চিন্তা করি, আমরা বিভিন্ন বাণিজ্যিক বিষয়ে বেশি আগ্রহী। মানুষ চিকিৎসক ও প্রকৌশলী কেন হতে চায়? কারণ, আয় বেশি। যদিও মানুষের সেবা করবেন—এমন মন-মানসিকতায় অনেকেই এ পেশায় আসেন। কিন্তু অনেকের টাকার দিকেই নজর বেশি। দেখা যায়, এমন বিষয়গুলোয় পড়ার আগ্রহ অনেকের প্রবল।...
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬মার্চ মাসটি হচ্ছে আমাদের জীবনের একটি উল্লেখযোগ্য মাস। ঐতিহাসিকভাবেই। সামনের ১৭ মার্চ বঙ্গবন্ধুর...
বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে গেছে করোনাভাইরাসে। ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগ স্থগিত করা হয়েছে এপ্রিল পর্যন্ত। বিশ্বকাপ বাছাই ও প্রীতি ম্যাচ স্থগিতের নির্দেশনা দিয়েছে ফিফা। আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা থেকে ফিরে গেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাও ভারত থেকে কোনো ম্যাচ খেলে ফিরেছে। সে পথেই হাঁটতে হচ্ছে নিউজিল্যান্ডকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল তিন ম্যাচের ওয়ানডে ম্যাচের প্রথমটি খেলেছে...
গত জানুয়ারিতে উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন আর্জেন্টিনার স্ট্রাইকার এমিলিয়ানো সালা। উড়োজাহাজের চালক ডেভিড ইবটসেনের কোনো লাইসেন্সই ছিল না, উঠে এসেছে উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত শাখার (এআইআইবি) সর্বশেষ প্রতিবেদনে এমিলিয়ানো সালাকে মনে পড়ে? ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন নিয়ে ফরাসি ক্লাব নঁতে থেকে কার্ডিফে যোগ দেওয়ার পথে মর্মান্তিক এক উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণ হারান এই আর্জেন্টাইন তারকা।...
মন্ত্রী, সাংসদ ও জেলার সভাপতি—ত্রিমুখী দ্বন্দ্বে টালমাটাল পিরোজপুর জেলা আওয়ামী লীগের রাজনীতি। এর মধ্যে পিরোজপুর-১ আসনের সাংসদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সঙ্গে সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল পরিবারের দ্বন্দ্ব এই মুহূর্তে সবচেয়ে প্রকট। স্থানীয় রাজনীতির নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট এই দ্বন্দ্বে আরেক পক্ষের নেতৃত্বে আছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ এ্যানী রহমান।...
রোববার সন্ধ্যা ছয়টা। আবছা অন্ধকারে গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন। নিত্যদিনের চিরচেনা ঘোষণার বাইরে হাতমাইকে অপরিচিত ঘোষণা শুনে অনেকেই অবাক। ঘোষণায় বলা হয়, ‘অপেক্ষমাণ যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি। ট্রেন আসার পূর্বে কোনো যাত্রী হলুদ দাগ বা সেফটি লাইনের ভেতর প্রবেশ করবেন না। যেখানে–সেখানে ময়লা ফেলবেন না। বাংলাদেশ রেলওয়ের মনোগ্রামসহ ডাস্টবিন আছে আপনার আশপাশেই। ময়লা ফেললে সেখানে ফেলুন।...
অভিনয়শিল্পীদের মধ্যে ৫০ জনের তালিকা চূড়ান্ত। শুটিংয়ের দিনক্ষণও ঠিকঠাক। শিল্পীদের কেউ প্রাথমিক প্রস্তুতি নিয়েও রেখেছেন। বঙ্গবন্ধু বায়োপিক–সংশ্লিষ্টরা জানান, ১৮ মার্চ শুটিং শুরু হবে। এর মধ্য দিয়ে শুটিং শুরু নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসানও ঘটতে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করোনার প্রভাবে সবকিছু পাল্টে গেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী চিত্র বড় পর্দায় আসার আগেই প্রথম দিনের শুটিং কিছুদিন স্থগিত...
সম্প্রতি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা ও সান্ধ্য কোর্স নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ‘কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় যাচ্ছে না’—এ ধরনের সিদ্ধান্ত নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই।ঠিক অপর দিকে সান্ধ্য কোর্স বাতিলের বিপক্ষে শিক্ষকদের একটি অংশের অবস্থান চরম হতাশাজনক। শিক্ষকদের একটি অংশের এ ধরনের অবস্থানের বিষয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ, যেখানে...
পিরোজপুরের মাটিভাঙ্গা এলাকার মধ্যবিত্ত পরিবারের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ঐশী। এইচএসসি পাস করেছেন মাথাভাঙ্গা ডিগ্রি কলেজ থেকে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছিলেন ঢাকায়। ভর্তি কোচিং করার সময়ই দেখেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজ্ঞাপন। নাম লেখান প্রতিযোগিতায়। নানা ধাপ পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হন তিনি। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জয়ের পর মিস ওয়ার্ল্ড...
করোনাভাইরাস ও এর প্রতিকার নিয়ে ভুয়া মেইল পাঠাতে পারে সাইবার দুর্বৃত্তরা। সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, করোনা–সম্পর্কিত ই–মেইলভিত্তিক স্ক্যাম বা প্রতারণামূলক মেইল বেড়েছে। গত কয়েক বছরে এত বাজে ই–মেইল স্ক্যাম আর ঘটেনি। ব্যক্তির পাশাপাশি শিল্প খাত, যেমন: আকাশ ও সড়ক যোগাযোগ, উৎপাদন, পর্যটন, স্বাস্থ্য ও বিমা খাতকে লক্ষ্য করেও ই–মেইলে প্রতারণা করছে দুর্বৃত্তরা। এসব প্রতারণামূলক মেইল...
বড় ঝামেলায় ফেঁসে গিয়েছিলেন রেনাতো ইবারা। ইকুয়েডরের এই উইঙ্গার খেলেন মেক্সিকোর লিগে। গত ৫ মার্চ নারী নির্যাতনের আটক করা হয়েছিল তাঁকে। বড় ধরনের শাস্তিই অপেক্ষা করছিল তাঁর জন্য। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতে নিজের অভিযোগ বদলে ফেলেছেন তাঁর স্ত্রী। ফলে নিরুপায় হয়ে আদালতকে মামলা করতে হয়েছে। বৃহস্পতিবারই জেল থেকে ছাড়া পেয়েছেন এই ফুটবলার। মামলার ঘটনা প্রকৃতি বেশ কৌতূহল উদ্দীপক। গত ৫ মার্চ ইবারার...
পাত্রীর বয়স ৪৯, পাত্রের ৭৫। অভিনেতা দীপঙ্কর দে ও দোলন রায়ের বয়সের ব্যবধান ২৬ বছর। তাতে কী? বাস্তবজীবনে বয়স কেবলই ‘সংখ্যা’। তাঁদের নতুন সংসার হলো শুরু। জানুয়ারি মাসে কলকাতায় যখন হাড়কাঁপানো শীত, তখন হঠাৎ করেই মালাবদল করেছিলেন তাঁরা। সাতপাকে বেঁধে দক্ষিণ কলকাতায় শুরু হলো একটি নতুন সংসার। একসঙ্গে ভালোই তো ছিলেন তাঁরা। তবে কেন বিয়ে করলেন? শুরুটা খুব একটা ভালো কাটেনি। বিয়ের পরদিনই একটু হাসপাতালে...
আর দশজনের মতো করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ে শঙ্কিত ক্রিস্টিয়ানো রোনালদোও করোনাভাইরাসের প্রকোপে সকল শীর্ষ লিগ এখন স্থগিত। খেলোয়াড়েরা যে যেভাবে পারছেন ভাইরাস থেকে বাঁচতে বা ভাইরাসের সঙ্গে লড়তে নিজেকে ‘কোয়ারেন্টিনে’ রাখছেন। ব্যতিক্রম নন ক্রিস্টিয়ানো রোনালদোও। ইন্টার মিলানের সঙ্গে ম্যাচটা খেলেই গোটা পরিবার নিয়ে চলে গেছেন নিজের ‘দেশের বাড়ি’ পর্তুগালের...
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস (৬৫) মানবহিতৈষী হিসেবে সারা বিশ্বে পরিচিত। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে দাতব্য কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁর কাজের প্রভাব পড়ছে বিশ্বের লাখ লাখ মানুষের ওপর। এ কাজকে আরও এগিয়ে নিতে চান তিনি। তাই ছেড়ে দিচ্ছেন দীর্ঘদিন ধরে রাখা করপোরেট প্রতিষ্ঠানের পদ। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন বিল...
নেহা কক্কর ভারতের জনপ্রিয় সংগীতশিল্পীদের মধ্যে একেবারে প্রথম সারির একটি নাম। কিন্তু আবেগপ্রবণ এই মানুষটাকে আজকের এই অবস্থানে আসতে কম কাঠখড় পোড়াতে হয়নি। ইন্ডিয়ান আইডলের সর্বশেষ দুটি সিজনে বিচারকের আসনে বসে মাত করেছেন তিনি। একের পর এক আসছে তাঁর হিট গান। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক নেহার জীবনের গল্প। ছবিগুলো নেহার ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
ভারতের দক্ষিণী রাজ্য কর্ণাটকের পর এবার খোদ রাজধানী দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরেকজন। গতকাল শুক্রবার দিল্লির রামলোহিয়া হাসপাতালে মারা যান ৬৮ বছরের এক বৃদ্ধা। এর আগে গত বৃহস্পতিবার কর্ণাটকে মারা যান ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ। তিনি সৌদি আরব থেকে ফেরার পর করোনাভাইরাসে আক্রান্ত হন। ভারতে করোনাভাইরাসের ফলে সৃষ্ট রোগ কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এখন ৮২ জন। এর মধ্যে ১৬ জন ইতালির এবং একজন...
‘লেবু পেলে সেটা দিয়ে লেমোনেড বানিয়ে খাও’—বেশ পুরোনো প্রবাদ। জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে সেখান থেকেই সম্ভাব্য সেরা ফল বের করে আনার অনুপ্রেরণা নেওয়ার এ বাক্যটি কাজে লাগালেন রোনালদিনহো। জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করায় জেলে যেতে হয়েছে এই শতাব্দীর অন্যতম সেরা ফুটবলারকে। জেলে গিয়েই অংশ নিয়েছেন ফুটসালে। আর ফাইনালে দলকে জিতিয়ে পেয়েছেন আকর্ষণীয় পুরস্কার। একটি দাতব্য...
করোনাভাইরাস-আতঙ্কে বিশ্বজুড়ে পর্যটন ও ভ্রমণ খাতের কয়েক কোটি মানুষের কর্মসংস্থান ঝুঁকির মধ্যে পড়েছে। গতকাল শুক্রবার দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের (ডব্লিউটিটিসি) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই মহামারির কারণে ৫ কোটি মানুষের কর্মসংস্থান ‘নেই’ হয়ে যেতে পারে। ডব্লিউটিটিসির প্রধান নির্বাহী গ্লোরিয়া গুয়েভারা বলেন, ‘ডব্লিউটিটিসির পরিসংখ্যানে...
বরিশাল বিভাগের ৪২টি নদ-নদীর ৬২৯ কিলোমিটার এলাকায় ডুবোচরের কারণে নদীগুলো স্বাভাবিক চরিত্র হারাচ্ছে। এতে নৌপথ সংকুচিত হওয়ার পাশাপাশি বাড়ছে ঝুঁকি। একই সঙ্গে পরিবেশ-প্রতিবেশ ও কৃষিভিত্তিক অর্থনীতি হুমকিতে পড়ার আশঙ্কা করছেন পরিবেশবিদেরা। এদিকে আজ ১৪ মার্চ ইন্টারন্যাশনাল ডে অব অ্যাকশন ফর রিভারস বা আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। দিনটি সামনে রেখে দক্ষিণাঞ্চলে নদীরক্ষা কার্যক্রমের খোঁজ নিতে গিয়ে দেখা যায়,...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২য় ওয়ানডে সনি সিক্স অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড আগামীকাল ভোর ৫-৩০ মি. ব্যাডমিন্টন স্টার স্পোর্টস ৩ অল ইংল্যান্ড ওপেন বিকেল ৪টা পাকিস্তান সুপার লিগ পিটিভি স্পোর্টস ও ডিস্পোর্ট করাচি-ইসলামাবাদ রাত ৮টা...
‘আন্দাজ আপনা আপনা’ ছবিটি দেখেননি এমন মানুষের সংখ্যা খুবই কম। মজার ব্যাপার হচ্ছে, ছবির নায়িকা কারিশমা কাপুর এখন পর্যন্ত নিজের অভিনীত এই ক্ল্যাসিক ছবিটি দেখে উঠতে পারেননি। ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল রাজকুমার সন্তোষী পরিচালিত ‘আন্দাজ আপনা আপনা’ ছবিটি। কমেডি এ ছবির মুখ্য চরিত্রে ছিলেন আমির খান, সালমান খান, রাবিনা ট্যান্ডন এবং কারিশমা কাপুর। বলিউডের ক্ল্যাসিক এই ছবিটির বয়স ২৬...
শহরের একটি সচরাচর দৃশ্য যে ব্যাগের ভারে হয়তো ঝুঁকে হাঁটছে শিশুটি। অথবা দেখা যায়, সন্তানের ভারী ব্যাগ কাঁধে নিয়ে ঘাম মুছতে মুছতে চলেছেন তাদের মা–বাবা কিংবা অভিভাবক। পথ চলতে চলে দেখা যায়, স্কুলগামী বা স্কুলফেরত ছোট ছোট শিশুর ঘাড়ে ঝুলছে বড় ব্যাগ। বইয়ের সমাহার। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, খেলাচ্ছলেই শিখবে শিশুরা। আনন্দ-খুশির মধ্য দিয়ে মনের অজান্তেই শিখবে। পড়াশোনায় আনন্দ থাকবে। কিন্তু বর্তমান...
যশোরের শার্শা উপজেলার রাঘবপুর গ্রামের কৃষক খোরশেদ আলম। তিনি আগে প্রতিবছরই গম চাষ করতেন। ২০১৬ সালে সাড়ে তিন বিঘা জমিতে গমের চাষ করেছিলেন, কিন্তু ব্লাস্ট রোগে ভীষণ ক্ষতিগ্রস্ত হন। পরে গমের চাষ ছেড়েই দেন। এ বছর কৃষি বিভাগ থেকে ভর্তুকির বীজ ও সার পেয়েছেন। তাই অল্প কিছু জমিতে গমের চাষ করেছেন। খোরশেদ তবু গম চাষে ফিরেছেন। অভয়নগর উপজেলার বগুড়াতলা গ্রামের কৃষক নজরুল ইসলাম শেখ মুখই ফিরিয়ে নিয়েছেন।...
আউটসোর্সিংয়ে সার্চইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) কাজ বেশ জনপ্রিয়। আগ্রহীদের জন্য ‘এসইও শিখুন’ নামে ধারাবাহিকের আজ ৮ম পর্বে থাকছে কীভাবে ইউআরএলকে সার্চইঞ্জিন র্যাঙ্ক করে সে সম্পর্কে আলোচনা। ওয়েবসাইটের জন্য সার্চইঞ্জিনের র্যাঙ্ক অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। এসইও শিখতে অনেকেরই প্রশ্ন থাকে কীভাবে সার্চইঞ্জিনগুলো URLগুলোকে র্যাঙ্ক করে? এর উত্তরে যাওয়ার আগে র্যাঙ্কিং...
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্সেনালের কোচ মিকেল আরতেতা ও চেলসির উইঙ্গার ক্যালাম হাডসন-ওডোয়। নিজ নিজ ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। ইতালি, স্পেন, ফ্রান্সের পর এবার করোনার ছোবল পড়েছে ইংল্যান্ডের ফুটবলেও। লন্ডনে গতকাল স্বাস্থ্যপরীক্ষার পর নিশ্চিত হয়েছে, করোনাভাইরাস সংক্রমিত হয়েছে আর্সেনালের কোচ মিকেল আরতেতা ও চেলসির উইঙ্গার ক্যালাম হাডসন-ওডোয়ের মধ্যে। অবস্থা বেগতিক দেখে আজ সভা...
করোনাভাইরাস-আতঙ্কে বিশ্বজুড়ে পর্যটন ও ভ্রমণ খাতের লাখ লাখ কর্মসংস্থান ঝুঁকির মধ্যে রয়েছে। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি) বলছে, এই মহামারির কারণে ৫ কোটি পর্যন্ত কর্মসংস্থান ‘নাই’ হয়ে যেতে পারে।ডব্লিউটিটিসির প্রধান নির্বাহী গ্লোরিয়া গুয়েভারা বলেন, এই প্রাদুর্ভাব পর্যটনশিল্পের জন্য এখন উল্লেখযোগ্য হুমকি।করোনাভাইরাসের কারণে ইতিমধ্যে বিশ্বব্যাপী হাজার হাজার...
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে (২০২০-২১) আওয়ামী লীগ নেতৃত্বাধীন সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্পাদক হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন নীল প্যানেলের আইনজীবী রুহুল কুদ্দুস। ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন। অন্যদিকে সম্পাদকসহ আটটি পদে বিজয়ী হয়েছেন...