বিশ্বজোড়া ভক্ত আছে শচীন টেন্ডুলকারের। আনন্দ নামে এক টুইটার ব্যবহারকারী দাবি করেছেন কিংবদন্তি ক্রিকেটারের ১০ মাস বয়সী এক ভক্তও আছে শচীন টেন্ডুলকার ক্রিকেট ছেড়েছেন সাত বছর হয়েছে। কিন্তু এখনো রয়ে গেছেন বিশ্বজোড়া ভক্তদের হৃদয়ে। সাত থেকে সত্তর—সব বয়সী ভক্তই আছে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের। তাই বলে ১০ মাস বয়সী কেউ তাঁর ভক্ত হবে! বিস্ময়কর লাগলেও আনন্দ নামের একজন টুইটার ব্যবহারকারী দাবি করেছেন,... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1642309/%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%AC%E0%A7%9F%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%81%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B8%E0%A7%87
মৌলভীবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বুলু (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিলেন। আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের আথানগিরির বুরুতলা এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় দুই ডাকাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন। মৌলভীবাজারের অতিরিক্ত...
রাজধানীর দক্ষিণ মুগদা এলাকায় মাইক্রোবাসে থাকা ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে তারিনা বেগম লিপা (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আলী আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে ছেলেকে নিয়ে রাজারবাগ বাটপাড়া থেকে রিকশায় করে কমলাপুরের দিকে ফিরছিলেন লিপা।...
নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েছিলেন বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে খেলা হবে কি না, জেগেছিল সংশয়। সে সংশয় থেকে মুক্তি মিলেছে বার্সেলোনার স্প্যানিশ লিগের শীর্ষস্থান নিয়ে ভালোই লড়াই হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে। কিছুদিন আগে রিয়াল মাদ্রিদ শীর্ষস্থানে ছিল, তাদের হটিয়ে মেসিরা শীর্ষে উঠেছেন সম্প্রতি। দুই...
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জিংলাতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতেরা ব্যক্তিরা হলেন বাসের যাত্রী ঢাকার গেন্ডারিয়ার দক্ষিণ কেরানীগঞ্জের মো....
ঢাকা ওয়াসার সেবায় গ্রাহকদের এক-তৃতীয়াংশের বেশি অসন্তুষ্ট—গত বছরের এপ্রিলে এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। নতুন খবর হচ্ছে, আগামী এপ্রিল মাস থেকে গ্রাহকদের আগের চেয়ে ২৫ শতাংশ বেশি দাম দিয়ে ওয়াসার পানি কিনতে হবে। তবে সেই পানি ‘সুপেয়’ হবে কি না, তার নিশ্চয়তা অবশ্য নেই। আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকে গত প্রায় ১২...
নিউজিল্যান্ডের সঙ্গে এই প্রথম দেখা হলো বাংলাদেশের। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এসে প্রথম দেখা হলো দুই দলের। প্রথম দেখাতেই নিউজিল্যান্ডকে চমকে দিয়েছিলেন সালমা-রুমানারা। বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের ম্যাচে সবচেয়ে কম রানে ইনিংস শেষ করার রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। তাতেও লাভ হলো না। মেলবোর্নে বাংলাদেশের ব্যাটারদেরও কঠিন পরীক্ষা নিয়েছে প্রতিপক্ষ। জয়ের আশা নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ...
কোবে ব্রায়ান্টের মৃত্যুশোক এখনো পুরোনো হয়নি। প্রায় তিন বছর পেরিয়ে গেছে, তবু শাপেকোয়েনস দলটার জন্য এখনো হয়তো কাঁদেন অনেক ফুটবলপ্রেমী। খেলা যুগে যুগে আনন্দ যেমন দিয়েছে, কষ্টও যে কম দেয়নি! কখনো দুর্ঘটনার শিকার হয়েছেন প্রিয় খেলোয়াড়, প্রিয় দল, কখনো ভক্তরা প্রাণ দিয়েছেন খেলার প্রতি তাঁদের ভালোবাসা দেখাতে গিয়ে। কেউ বেঁচে ফিরেছেন অবিশ্বাস্যভাবে, কারও কারও মৃত্যু রয়ে গেছে চিরদিনের রহস্য হয়ে। খেলার জগতে...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ স্টার স্পোর্টস ২ বাংলাদেশ-নিউজিল্যান্ড সকাল ৬টা ভারত-শ্রীলঙ্কা সকাল ১০টা ২য় টেস্ট: ১ম দিন স্টার স্পোর্টস ১ নিউজিল্যান্ড-ভারত ভোর ৪-৩০ মি. ১ম ওয়ানডে সনি...
উৎপাদন, ব্যবহার বিপণন ও বাজারতকরণে নিষেধাজ্ঞা থাকলেও পলিথিন এমন একটি দ্রব্য, যেটি ছাড়া বর্তমান বিশ্ব কল্পনা করা যায় না। পৃথিবীতে সব উপাদানের চাহিদার ঊর্ধ্বে রয়েছে পলিথিন। এমন একটি সময় ছিল, যখন বাজারে গেলে মানুষ চটের ব্যাগ নিয়ে যেতেন। কিন্তু এটি অনেক আগের কথা। আশির দশকে বাজারে প্রথম পলিথিন আসে। তারপর থেকে বাজারে যেকোনো ধরনের দোকানে যাওয়া হোক না কেন, যেকোনো দ্রব্য কিনলে ফ্রিতে আপনাকে পলিথিনের...
পৃথিবীতে জয়পতাকা উড়িয়ে মানুষের চোখ এখন মহাবিশ্বে। তাও তো অনেক দিন হলো। জয় করার স্পৃহা মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে। এই জয় করতে গিয়ে সে মাঝেমধ্যেই ভুলে যাচ্ছে, তার ‘একিলিস হিলের’ কথা। সে ভুলে যাচ্ছে, রাজ্য জয় মানে সবকিছু জয় নয়। জয়পতাকা শুধু একটা নিশানই কেবল, যা রক্ষার জন্য সদাসতর্ক থাকার বাধ্যবাধকতাও তৈরি হয়। আর এই ভুলে যাওয়ার পথ ধরেই নতুন নতুন দুর্যোগ নেমে আসে মানুষের পৃথিবীতে। কোনোটি...
দেশের মানুষের জীবনযাপনের খরচ আরও বাড়ছে। এমনিতে গত কয়েক মাসে নিত্যপ্রয়োজনীয় প্রধান পণ্যগুলোর দাম বেড়েছে। চালের দাম বাড়ানো হয়েছে কয়েক দফা। বেড়েছে চিনি, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ ও রসুনের দাম। খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতিও হঠাৎ লাফ দিয়েছে। সব মিলিয়ে মধ্যম ও নিম্ন আয়ের মানুষ যখন সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তখনই বিদ্যুৎ ও ঢাকা ওয়াসার পানির দাম বাড়াল সরকার।শহর এলাকায় একটি মধ্যবিত্ত পরিবারের মাসে ভ্যাট...
মঈনুস সুলতান শুধু ভ্রমণকারীই নন, যেখানে, যে দেশেই ভ্রমণ করুন না কেন, তিনি তার প্রায় চুম্বক বিবরণ তাঁর নিজস্ব ভাষাভঙ্গির দৌলতে তুলে ধরার চেষ্টা করেন। প্রথমা প্রকাশন থেকে চলতি বইমেলা উপলক্ষে প্রকাশিত সান্তা ফের আর্ট ডিস্ট্রিক্ট ও মুনলাইট ক্যাম্পফায়ার শিরোনামের ভ্রমণকাহিনিতেও তাঁর অনন্য কথনভঙ্গি আরও উজ্জ্বল ও জীবন্ত হয়ে উঠেছে। শুধু তা–ই নয়, যেখানে যে দেশ বা মহাদেশের যে জায়গাতেই তিনি...
পিএসজি ছেড়ে নেইমারের বার্সেলোনায় ফেরা বুঝি আরেকটু কঠিন হয়ে গেল! গত আগস্টের গ্রীষ্মকালীন দলবদলে পিএসজি ছেড়ে বার্সেলোনায় ফেরার চেষ্টায় কমতি রাখেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, কিন্তু শেষ পর্যন্ত পিএসজি তাঁকে ছাড়েনি। এরপর থেকেই আবার বার্সেলোনার সঙ্গে যেন সম্পর্কটা খারাপ হয়েই চলেছে নেইমারের। আরও নির্দিষ্ট করে বললে, বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ ও বার্সা বোর্ডের সঙ্গে। নতুন করে এসব আলোচনায় আসার...
বর্তমান দুনিয়ায় অ্যান্ড্রয়েড স্মার্টফোনের রাজত্ব চলছে। বিশ্বের মোট স্মার্টফোনের ৮০ শতাংশের বেশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলছে। বিশ্বের বড় বড় স্মার্টফোন নির্মাতা স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি এমনকি গুগল নিজেও অ্যান্ড্রয়েডনির্ভর ফোন বাজারে এনেছে। এমন প্রচুর ডিভাইসের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন কোনটি, ভেবে দেখেছেন? বাজার গবেষণা প্রতিষ্ঠান অমডিয়ার তথ্য অনুযায়ী, বর্তমানে সবচেয়ে জনপ্রিয়...
পাবনার আতাইকুলা থানা এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ শুক্রবার ভোর ছয়টায় মধুপুর গ্রামে পাবনা-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হতাহত লোকজনের সবাই মিনি ট্রাকে ছিলেন। নিহত দুজন হলেন আতাইকুলা থানা এলাকার ভবানীপুর গ্রামের আবদুল হামিদ (৪০) ও মধুপুর গ্রামের বাবু হোসেন (৫০)। আহত তিনজন হলেন—শরিফউদ্দিন, আবদুল লতিফ ও নাজির হোসেন।...
দীর্ঘদিন থেকে ইচ্ছা ছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্মৃতিবিজড়িত মুজিবনগর ভ্রমণের। দীর্ঘদিন বলতে যখন থেকে ইতিহাস পড়তে ও বুঝতে শিখেছি, ঠিক তখন থেকেই। ফলে বিভাগ থেকে স্যার যখন মুজিব বর্ষ সামনে রেখে মুজিবনগরে শিক্ষাসফরে যাওয়ার কথা বললেন সাতপাঁচ কোনোকিছু না ভেবে এককথায়ই রাজি হয়ে যাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, তথা মুজিব বর্ষে মুজিবনগরে শিক্ষাসফরে যাওয়ার ধারণা দেন...
নরসিংদী জেলার সরকারদলীয় এক সাংসদের হাত ধরেই রাজনীতিতে উত্থান ঘটে শামীমা নূর ওরফে পাপিয়ায়। এ জেলারই আওয়ামী লীগের আরেক সাংসদের আশ্রয়–প্রশ্রয়ে অপরাধজগৎ বিস্তৃত করেন পাপিয়া। যুব মহিলা লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা দুই নেত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার যুব মহিলা লীগের দুই নেত্রীর সঙ্গে কথা হয় প্রথম আলোর। তবে তাঁরা নাম প্রকাশ করতে চাননি। দুই নেত্রী বলেন, নরসিংদীর সাবেক এক...
চাকরির পরীক্ষার সহায়ক মাসিক ম্যাগাজিন ‘চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব’-এর তৃতীয় সংখ্যা কাল শনিবার থেকে বাজারে পাওয়া যাবে। মার্চ সংখ্যাটি পাওয়া যাবে সারা দেশের অভিজাত লাইব্রেরি, বুকস্টল ও হকারের কাছে। চাকরি পরীক্ষার প্রয়োজনীয় তথ্যে মার্চ সংখ্যাটি সাজানো হয়েছে। থাকছে সম্প্রতি অনুষ্ঠিত দুদক উপসহকারী পরিচালক পরীক্ষার ব্যাখ্যাসহ প্রশ্নের সমাধান। আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের পাশাপাশি ব্রেক্সিট...
আর ঠিক এক মাস এক দিন পর শুরু হবে আইপিএলের ১৩তম আসর। কিন্তু শুরুর আগেই আবার যেন নেতিবাচক আলোচনা আইপিএলকে ঘিরে। আর ঠিক এক মাস এক দিন পর শুরু হবে আইপিএলের ১৩তম আসর। শুরুর ম্যাচটাই যেন গত বছরের ফাইনালের পুনর্মঞ্চায়ন। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস লড়বে গতবার ফাইনালে যাদের হারিয়ে শিরোপা জিতেছে সেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। কিন্তু শুরুর আগেই আবার যেন নেতিবাচক আলোচনা আইপিএলকে ঘিরে।...
মাগুরায় গ্রীষ্মকালে সুপেয় পানির সংকট দূর করতে সাতটি পুকুর পুনঃখননের প্রকল্প নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। আর এ জন্য বরাদ্দ করা হয়েছে সোয়া দুই কোটি টাকা। ইতিমধ্যে প্রতিটি পুকুরে গড়ে ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদারও বিল পেয়েছেন চুক্তিমূল্যের প্রায় অর্ধেক। তবে প্রকল্পের কাজ শেষ না হতেই খনন করা এলাকায় মাছ চাষ, অযত্ন-অবহেলা ও তদারকির অভাবে দূষিত হয়ে পড়েছে পুকুরের পানি। এ...
করোনাভাইরাস আতঙ্কে ফেসবুকের সবচেয়ে বড় বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘এফ ৮’ বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফেসবুকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ফেসবুকের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, এফ ৮ সম্মেলন বন্ধ করাটা কঠিন সিদ্ধান্ত ছিল।ফেসবুকের এফ ৮ ওয়েবসাইটে বলা হয়েছে, এ বছরের এফ ৮ সম্মেলন বন্ধ করার কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের ডেভেলপার সহযোগী, কর্মী ও এফ ৮ এর সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য...
এই মৌসুমে দলের সেরা খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন বটে। তবে ক্লাবের জার্সিতে গোল পেলেন ২০১৮ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম। ২২ সেপ্টেম্বর, ২০১৮। প্রিমিয়ার লিগে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। শাখতার দোনেৎস্ক ছেড়ে মাস দুয়েক আগেই ক্লাবে যোগ দেওয়া ফ্রেডের গোলে ১৮ মিনিটে নিজেদের মাঠে এগিয়ে যায় ইউনাইটেড, শেষ পর্যন্ত ম্যাচটা শেষ হয় ১-১ সমতায়। কে ভেবেছিল, ইউনাইটেডের...
মানুষের সবচেয়ে প্রিয় দিনটি তাঁর জন্মদিন। মামুনুর রশীদের প্রিয় এই দিন আসে চার বছর পর। এ বছরও দিনটি আসবে শনিবার অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি। এটি তাঁর ১৮তম জন্মদিন। ৭২ বছর বয়সে ১৮তম জন্মদিন! এবার তাহলে কী করবেন মামুনুর রশীদ? সুকান্তের কবিতার সঙ্গে মিলিয়ে মামুনুর রশীদ বলেন, ‘১৮ বছর এক দুর্দান্ত সময়। আমি চেষ্টা করব আবার জেগে উঠতে, আবার দ্রোহ দাহ আর স্বপ্নের আয়োজন করতে।’ এতকাল এর চেয়ে অনেক বেশি...
ফজলে লোহানী তার একুশের কবিতায় লিখেছেন, ‘শহরে সেদিন মিছিল ছিল।পৃথিবী সেদিন উল্টো ঘোরেনি; এগিয়ে গেছে।সবাই শুনলোঃ খুন হয়ে গেছে, খুন হয়ে গেল।মায়ের দু'চোখের দু'ফোটা পানি গড়িয়ে পড়েছে রমনার পথে।’ সেদিনের মিছিলে সত্যি খুন হয়েছিলেন আমাদের কয়েকজন সোনার ছেলে। ভাষার ইতিহাস আমরা সবাই পাঠ্যপুস্তকে পড়েছি। ছোটবেলা থেকে বইয়ে পড়ছি, ২১ ফেব্রুয়ারির মিছিলে পুলিশের গুলিতে শহিদ হন সালাম, রফিক,...
ক্যাটরিনার হৃদয়ে আবারও বাজছে প্রেমের গান, ব্যাকগ্রাউন্ডে স্যাক্সোফোন। ‘শোন গো দখিন হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি।’ তবে পাত্র সালমান খান নন, রণবীর কাপুর তো ইতিহাসের পাতায়। রণবীর কাপুরের সঙ্গে ভাঙনের ক্ষত শুকিয়ে পুরোনো কিছু স্মৃতি ছাড়া সেসব চুকেবুকে অনেক দূর এগিয়েছেন ক্যাটরিনা কাইফ। এমনকি রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা আলিয়া ভাট বলিউডপাড়ায় ক্যাটরিনার সবচেয়ে...
দিল্লি দাঙ্গার ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বুধবার যে সংখ্যাটা ছিল ২৭, বৃহস্পতিবার বিকেলে তা ৩৮ হয়ে যায়। আশঙ্কা, নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, উত্তর–পূর্ব দিল্লির উপদ্রুত এলাকাগুলোর সব জায়গায় এখনো পুলিশ ও অন্যরা পৌঁছাতে পারেনি। ইট, ছুরি, গুলি ও লাঠি–রডের ঘায়ে মারাত্মক আহত ৪৬ জন এখনো বিপদমুক্ত নন। মুস্তাফাবাদ থেকে অ্যাসিডে আক্রান্ত ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এঁদের কেউ...
ঢাকায় শিল্পকলা একাডেমির চত্বরে তখন মাইকে তারস্বরে গান বাজছে। চলছে ত্রয়োদশ জাতীয় পিঠা উৎসব। জাতীয় চিত্রশালায় ঢোকার মুখে কংক্রিটের রাস্তায় দিন শেষে ঝুড়ি-কোদাল সামনে রেখে বিশ্রাম করছেন খেটে-খাওয়া কয়েকজন মানুষ। তাঁদের পাশে বড়সড় সাদা সাইনবোর্ড জানান দিচ্ছে তিন নম্বর চিত্রশালায় চলা একটি প্রদর্শনীর কথা। হলদে ওড়নায় মাথা-মুখ মুড়ে উবু হয়ে বসা ছোট একটি মেয়ের গেরুয়া মাটিতে আঙুল দিয়ে শহীদ মিনার আঁকার...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা...
শামীমা নূর ওরফে পাপিয়া তাঁর নরসিংদীর বাসায় এক ব্যবসায়ীকে ধরে এনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। তিন দিন সেখানে আটকে রেখে ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে মুক্তি দেন। ঘটনার শিকার ওই ব্যবসায়ী প্রথম আলোর কাছে এই অভিযোগ করেন। তিনি নিরাপত্তাকর্মী সরবরাহের একটি প্রতিষ্ঠানের মালিক।পাপিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কোবাদ কাজী প্রথম আলোকে বলেন,...
শিরোনামের ‘শেষ’ শব্দটাতে আপত্তি থাকতে পারে মাশরাফি বিন মুর্তজার। চ্যালেঞ্জ নিতে নিতেই তো এত দূর আসা। শেষ চ্যালেঞ্জ আবার কী? উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে প্রায় আট মাস আগে। গত বছর ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশ দলের শেষ ম্যাচ থেকে এ পর্যন্ত ক্রিকেটে মাশরাফির সময়টা কেমন কাটল? জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলতে আজ সন্ধ্যায় যাঁদের নিয়ে তিনি সিলেটের...
করোনাভাইরাস ছড়িয়ে পড়া দেশের নাগরিকদের প্রবেশ ঠেকাতে ওমরাহ ও টুরিস্ট ভিসা স্থগিত করেছে সৌদি আরব। চীনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাস অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মুসল্লি পবিত্র হজ পালন করতে মক্কা-মদিনায় যান। উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লি...
ফুরিয়ে এল বইমেলার দিন। কালই শেষ হয়ে যেত, তবে এক দিন বাড়তি—অধিবর্ষের কারণে এবার ফেব্রুয়ারি মাস ২৯ দিনে। শেষের দিনগুলোতে বিক্রি বেড়েছে। প্রকাশকদের পরিকল্পনামাফিক অধিকাংশ বই–ই বেরিয়ে গেছে। ক্রেতারা তালিকা নিয়ে আসছেন পছন্দের বই কিনতে। বাংলা একাডেমির হিসাব অনুসারে গতকাল বুধবার পর্যন্ত দিনে ৪ হাজার ২৩৯টি নতুন বই প্রকাশিত হয়েছে। অবশ্য এর মধ্যে মানসম্মত বই কতগুলো, তা নিয়ে প্রশ্ন আছে।...
ভারতে বিনিয়োগের পরিমাণ বাড়াতে চলেছে টেক জায়ান্ট অ্যাপল। মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ অনলাইন আউটলেটের পাশাপাশি ২০২১ সাল ভারতে নিজস্ব স্টোর চালু করবে কোম্পানিটি। গতকাল বুধবার শেয়ারহোল্ডারদের নিয়ে করা বার্ষিক সভায় এ ঘোষণা দেয় অ্যাপল। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।স্থানীয় অংশীদার ছাড়া স্টোর চালু করার জন্য ভারত সরকারের...
সাত শিশুকে পাচারের উদ্দেশ্যে নিজ জিম্মায় রাখার মামলায় যাবজ্জীবন কারা দণ্ডিত তৎকালীন ডিআইজি মো. আনিসুর রহমানের স্ত্রী আনোয়ারা রহমানের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।দণ্ডাদেশের বিরুদ্ধে করা বিচারাধীন আপিলে আনোয়ারা রহমানকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ...
চীনকে মৃত্যুপুরী বানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। ইতালি থেকে ইউরোপের বিভিন্ন দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। তবে চীনে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, গতকাল বুধবার নতুন করে ৪৩৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া এই রোগে গতকাল ২৯ জনের মৃত্যু...
কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক বয়স ৪০ বছর। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সফর উদ্দিন বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।...
বাংলার ইতিহাস-ঐতিহ্যের অনুষঙ্গই শুধু নয়, বরং তার চেয়েও বেশি কিছু, বায়ান্ন ফেব্রুয়ারি, যে মাসের ২১ তারিখ তাৎপর্যপূর্ণ একটি দিন বাংলার রাজনীতি, তথা বাংলাদেশ রাষ্ট্রের। ১৪৪ ধারার বেড়া ডিঙানো সেই ঐতিহাসিক দিনটিই পরবর্তী সময়ে স্বাধীন রাষ্ট্র ‘বাংলাদেশ’ গড়ার শুভসূচনা। ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া বাংলাদেশের ইতিহাসের প্রথম বইমেলা, ১৯৮৪-তে ‘অমর একুশে গ্রন্থমেলা’ নামে...
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) দেশজুড়ে যে অশান্তির জন্ম দিয়েছে, এতে দিল্লিতে মৃত মানুষের সংখ্যা বেড়ে ২৭–এ পৌঁছেছে। আহত দুই শতাধিক। নিহত ব্যক্তিদের মধ্যে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই রয়েছেন। নিহত হয়েছেন পুলিশ কর্মী, গোয়েন্দা বিভাগের লোকও। এখন থমথমে হয়ে রয়েছে উত্তর-পূর্ব দিল্লির বিস্তীর্ণ এলাকা। বন্ধ বাজার, দোকানপাট। রাস্তায় লোকজনের দেখা নেই...
চীনের উহানে করোনাভাইরাসের কারণে আটকে পড়া ২৩ বাংলাদেশি নাগরিক ভারতের বিশেষ বিমানে করে দিল্লি নেমেছেন। আজ বৃহস্পতিবার ভারতীয় হাই কমিশনের এক ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়েছে। ওই পোস্টে বলা হয়, ২৩ জন বাংলাদেশি নাগরিককে চীনের উহান থেকে একটি বিশেষ ভারতীয় ফ্লাইটে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর আজ বৃহস্পতিবার দিল্লিতে অবতরণ করেছেন। অন্যান্য ভারতীয় নাগরিকের পাশাপাশি তাদের দিল্লির শহরতলিতে কোয়ারেনটাইনে...
আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করতে প্রথমে আপনার নিজের সম্পর্কে নির্ভুল তথ্য দিন পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ডের তথ্য অনুযায়ী। নিজের স্পষ্ট ছবি ব্যবহার করুন, মুখমণ্ডল যেন পরিষ্কারভাবে দেখা যায়। ব্যক্তিগত ওয়েবসাইট বা তৃতীয় পক্ষের প্রোফাইলের কোনো লিংক আপনার প্রোফাইলে যুক্ত করবেন না। এটা আপওয়ার্কের নিয়মনীতিকে সমর্থন করে না।আপওয়ার্কে আপনার অ্যাকাউন্ট তৈরির সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রোফাইল ওভার ভিউ।...
শিশু ডাক্তারদের কাছে আসা শিশুদের অনেক সমস্যার মধ্যে একটি সমস্যা হলো এডেনয়েড বা এডেনোটনসিলাইটিস। নাক ও মুখের ছিদ্রের মাধ্যমে আমাদের দেহের খাদ্যনালি ও শ্বাসতন্ত্রের সঙ্গে পরিবেশের যোগাযোগ হয়। তাই নাকের পেছনে ও গলায় কিছু প্রহরী থাকে। এদের একসঙ্গে ওয়েল্ডেয়ার্স রিং বলে। এই ওয়েল্ডেয়ার্স রিংয়ের মধ্যে অন্যতম হলো নাকের পেছনের টনসিল আর গলার পাশের টনসিল। নাকের পেছনের টনসিলকে বলা হয় ন্যাজোফ্যারিঞ্জিয়াল...
চ্যাম্পিয়নস লিগে লাল কার্ড দেখার রেকর্ড ছুঁলেন সার্জিও রামোস সার্জিও রামোস চারবার চ্যাম্পিয়নস লিগ জিততে পারেন। চারবার লা লিগা, বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পদকও আছে তাঁর। সম্পূর্ণ দল অন্তঃ প্রাণ বলেও খ্যাতি কুড়িয়েছেন সতীর্থদের মধ্যে। পেছন থেকে গ্যাব্রিয়েল জেসুসকে ফেলে দিয়েছিলেন দলের বিপদ এড়াতেই। কিন্তু সেটি আইনসিদ্ধ না হওয়াতেই শাস্তি পেতে হয়েছে রামোসকে। ঠিক ধরেছেন। মাঠে রামোসের...
জয়েন্ট রেসপন্স প্ল্যান বা যৌথ সাড়াদান পরিকল্পনার (জেআরপি) আওতায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ৮৭ কোটি ৭০ লাখ ডলার চাইবে জাতিসংঘ। অর্থ বরাদ্দ না থাকলেও জেআরপিতে প্রথমবারের মতো ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়টি যুক্ত হয়েছে। ভবিষ্যতে সংশোধিত তহবিল বা বিশেষ আবেদনের ভিত্তিতে ভাসানচরের জন্য অর্থ বরাদ্দের কথা বলেছে জাতিসংঘ। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ নিয়ে ২০১৭ সালের...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ স্টার স্পোর্টস ২ ভারত-নিউজিল্যান্ড সকাল ১০টা বাংলাদেশ-অস্ট্রেলিয়া বেলা ২টা ইউরোপা লিগ রাত ১১-৫৫ মি. এসপানিওল-উলভস সনি টেন ২ গেন্ট-রোমা সনি সিক্স ইউরোপা লিগ রাত...
প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সন্ধ্যায় যখন স্যামন মাছের টিক্কা, খাসির বিরিয়ানি এবং হ্যাজেলনাট আপেলের পাই দিয়ে রাজকীয় ভোজে ব্যস্ত, তখন গুরু তেগ বাহাদুর হাসপাতালে শহীদ খানের (২২) পরিবার বোঝার চেষ্টা করছিল, কেন তিনি খুন হলেন। রিকশাচালক শহীদ, চার ভাইয়ের সবার ছোট, কুখ্যাত নাগরিকত্ব আইন নিয়ে ভারতের রাজধানীতে চলমান দাঙ্গায় নিহত ব্যক্তিদের একজন। দশকের পর দশক দিল্লি এমন...
রাজধানী ঢাকার দিলু রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে ৩ জন মারা গেছেন। দগ্ধ দুজন। আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে দিলু রোডের পাঁচতলা একটি ভবনে আগুন লাগে। দগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। এর মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একজন ছেলে শিশু। অগ্নিকাণ্ডে দগ্ধ ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম (৪০) ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৫)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।...