মৃতের সংখ্যার দিক দিয়ে ২০০৩ সালের প্রাণঘাতী সার্স ভাইরাসকে ছাড়িয়ে গেল করোনাভাইরাস। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নতুন করোনাভাইরাসের উৎপত্তিস্থল বলে পরিচিত চীনের হুবেই প্রদেশেই এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ৭৮০ জন। আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণে মোট মৃতের সংখ্যা ৮০৩ জনে দাঁড়িয়েছে। একজন ছাড়া বাকিদের প্রাণহানি চীনের মূল ভূখণ্ড... বিস্তারিত
source http://www.prothomalo.com/international/article/1638838/%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9F%E0%A6%AA%E0%A6%95%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8
সাল ১৯৭৫। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের একটি বাড়ি। সেই বাড়িতে থাকেন সোলেমানের মা। যে সোলেমান মারা গেছে মুক্তিযুদ্ধে, ১৪ আগস্ট। সেদিন থেকেই এই মা আর আঙ্গিনার ফুলের সুবাস পায় না। পায় না পাকা কাঁঠালের ঘ্রাণ। গত তিন বছরের মতো সেবারও ছেলের মৃত্যুর দিনে মা ফিরনি রাধে। কিন্তু পুড়ে যায় সেই ফিরনি। এ কী কোন অশুভ সংকেত? ১৫ আগস্ট ভোররাতে সেই মা স্বপ্নে দেখে, তাঁর সন্তান মরে পরে আছে। কালো কাপড়ে আচ্ছন্ন তাঁর...
টেস্টের দ্বিতীয় দিন শেষেই অনেক পিছিয়ে বাংলাদেশ। সেটির কারণ হিসেবে বোলিং নয়, দুই দলের ব্যাটিংয়ের পার্থক্যকেই তুলে ধরছেন বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন বাংলাদেশ প্রথম দিনে ২৩৩ রানে অলআউট। পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করেছে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৩৪২ রান নিয়ে। অপরাজিত দুই ব্যাটসম্যানের মধ্যে বাবর আজম আজ দিন শুরু করবেন ১৪৩ রানে, আসাদ শফিক ৬০ রানে। এর আগে সেঞ্চুরি করেছেন ওপেনার শান মাসুদও।...
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে আজ হারাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে বাংলাদেশ। অসাধারণ নেতৃত্বগুণে দলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আকবর আলী ‘আপনার দলের সাফল্যের রহস্য কী?’ নিউজিল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে গল্পের ছলে প্রশ্নটি করা হয়েছিল বাংলাদেশ অধিনায়ক আকবর আলীকে। জবাবটা তিনি দিলেন এক কথায়,...
এখন বিশ্বজুড়ে মুভি দেখার নানা মাধ্যম থাকলেও অনেকেই ওয়েবসাইট থেকে পাইরেটেড মুভি ডাউনলোড করে দেখেন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞা বলেন, অধিকাংশ ক্ষেত্রেই অনলাইনে মুভি ডাউনলোডের সাইটগুলোর ওপরে নির্ভর করা যায় না কারণ এতে ম্যালওয়্যার বা ভাইরাস ভরা থাকে। ৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার ঘোষণা প্রাক্কালে রাশিয়ান সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি অস্কার মনোনীত সবচেয়ে বিপজ্জনক ছবির তালিকা...
‘আহারে জীবন’ গানটি মোস্তফা সরয়ার ফারুকীর ডুব সিনেমায় গেয়েছিল ব্যান্ড চিরকুট। কথা, সুর ও গায়কির অনন্যতায় গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেয়। সম্প্রতি সে রকম একজনের কথা জানতে পেরে ভীষণ আনন্দিত চিরকুট। চিরকুটের ওই গান ভীষণ পছন্দ করেছেন ভারতের শিল্পী মৌসুমী ভৌমিক। শুধু তা-ই নয়, সম্প্রতি গানটি গেয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তিনি। হঠাৎ করেই সেটি গোচরে আসে সুমীর। মৌসুমী ভৌমিককে নিজেদের...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ১ম টেস্ট-৩য় দিন সনি ইএসপিএন ও পিটিভি স্পোর্টস বাংলাদেশ-পাকিস্তান বেলা ১১টা অ-১৯ বিশ্বকাপ ক্রিকেট গাজী টিভি ও স্টার স্পোর্টস ৩ বাংলাদেশ–ভারত বেলা ২টা ৩য় ওয়ানডে সনি সিক্স দ. আফ্রিকা–ইংল্যান্ড ...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সাবেক এক নেতাকে গলা কেটে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমজাদে এ ঘটনা ঘটে।একই ঘটনায় তিন ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির নাম সোহরাব হোসেন (৪০)। তিনি চর আমজাদ গ্রামের আবু তাহেরের ছেলে। সোহরাব চর এলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী...
শীতের তীব্রতা কমে আসার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এর মধ্যে গতকাল শনিবার রাজশাহী ও পটুয়াখালীর কিছু এলাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলছে, সারা দেশের বেশির ভাগ এলাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে...
কক্সবাজারের পর ময়মনসিংহের মঞ্চে উঠছে নৃত্য প্রযোজনা ‘ইন সার্চ অব রিয়েলিটি: ট্রিবিউট টু লালন’। গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক নৃত্য উৎসব ওশান ড্যান্স ফেস্টিভ্যালে উদ্বোধনী প্রদর্শনী হয় এ প্রযোজনাটির। এবার দ্বিতীয়বারের মতো প্রযোজনাটি নিয়ে ময়মনসিংহের উৎসবে যাচ্ছে নাঈম খান ড্যান্স কোম্পানি। ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার শুরু হয়েছে দুই দিনের নৃত্য উৎসব। যৌথভাবে এ আয়োজন...
কোনো এক বৈশাখের পর গিয়েছিলাম গাজীপুরে একটি বৃদ্ধাশ্রমে। সেখানকার কথাই আজ বলব। বৃদ্ধাশ্রমের গিয়ে মনে হয়েছে, নিঃসঙ্গতাও মানুষের ঠিকানা হতে পারে। মানুষ কি আদতে এমন নির্জনতা চায় মনে মনে? আসলে মানুষ নিঃসঙ্গতা ছাড়া আর কীই–বা পায় জীবনে। একলা মানুষেরও কোনো ঠিকানা আছে পৃথিবীতে, ভাবতেই অবাক লাগে। বৈশাখ চলে গেলেও তার আমেজ একটুও কমতি থাকে না প্রকৃতিতে। কয়েক দিন টানা বৃষ্টির পর আজ সকাল থেকেই বেশ...
ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকম আট বছরে পা দিল। ই-কমার্স খাতে দেশব্যাপী সঠিক মূল্যে প্রয়োজনীয় সেবা দেওয়ার লক্ষ্যে ২০১৩ সালে যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি। গতকাল ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির সপ্তম বর্ষপূর্তি পালিত হয়। প্রিয়শপের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান বলেন, গ্রাহকের আস্থা অর্জন করার মাধ্যমে মাদ বছর পার করেছে প্রতিষ্ঠানটি। কেনাকাটা সহজ করতে এবং অফলাইন গ্রাহককে...
গোল্লা বন্ধুরা, শুরু হয়েছে একুশে গ্রন্থমেলা। নতুন বইয়ের মিষ্টি ঘ্রাণ কি নাকে এসে লাগছে? নিশ্চয়ই লাগছে। এত দিনে বইমেলা থেকে বই কেনার জন্য কিছু টাকা নিশ্চয়ই জমিয়েছ। কিন্তু কোন বইগুলো কিনবে? ঠিক না করে থাকলে এবারের বইমেলায় প্রকাশিত নতুন কিছু বইয়ের খবর জেনে নাও। আর যারা বইমেলায় যেতে পারবে না, তারা নিশ্চয়ই হাতের কাছের বইয়ের দোকান থেকে নতুন বই কিনে ফেলবে। যেখান থেকেই নাও বা উপহার পাও, নতুন বই পড়ার পর...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের দ্বিপক্ষীয় ইতালি সফর শেষে আজ শনিবার সকালে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল আটটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এর আগে ইতালির স্থানীয় গতকাল শুক্রবার বেলা ১টা ৪৫ মিনিটে ফ্লাইটটি মিলান মালপেনসা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বিমানবন্দরে...
ভারতে দিল্লি বিধানসভার ভোট গ্রহণ আজ শনিবার স্থানীয় সময় সকাল আটটা থেকে শুরু হয়েছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। পাঁচ বছরের ‘জনমুখী’ কাজের খতিয়ান, নাকি ‘হিন্দু জাতীয়তাবাদী দেশপ্রেম’, দিল্লিবাসী কোনটা আঁকড়ে ধরবে, তা ঠিক হবে আজ। রাজ্য দিল্লির প্রায় দেড় কোটি ভোটার আজই ঠিক করবেন, আম আদমি পার্টির এক ও অবিসংবাদিত নেতা অরবিন্দ কেজরিওয়ালের ওপর আরও পাঁচ বছরের জন্য ভরসা রাখবেন, নাকি...
বাংলাদেশ দলের খেলোয়াড়েরাই বলেছেন, রাওয়ালপিন্ডির উইকেট যতটা গতিময় ভেবেছিলেন, ততটা নয়। এই উইকেটে তবুও গতির ঝড় তুলতে খুব বেশি বেগ পেতে হয়নি শাহিন শাহ আফ্রিদি কিংবা নাসিম শাহর। দুজনই সহজাত গতিময় বোলার। মন্থর উইকেটেও তারা অনায়াসে নিয়মিত ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করতে পারবেন। রাওয়ালপিন্ডি টেস্টের উইকেট প্রথম দিন যে পেসসহায়ক ছিল না, সেটিতে দ্বিমত করার সুযোগ নেই। তবুও কেন...
শুনেছ, তোমার চাচা বই বের করেছে। তাই, কী বই? কবিতার বই। মা মা, দেখো, আমিও বই বের করেছি! বই বের করেছ? মানে, কীভাবে? কেন, ওই যে তাক থেকে!
ভয়ংকর এক সপ্তাহ কাটাল বার্সেলোনা। সপ্তাহের শুরুতেই খেলোয়াড়দের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রীড়া পরিচালক ও সাবেক খেলোয়াড় এরিক আবিদাল। ইনস্টাগ্রামে এর কড়া জবাব দিয়েছেন লিওনেল মেসি। এ নিয়ে গোলযোগ মেটাতে বোর্ড সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউকে বেশ বড় একটা সময় ব্যয় করতে হয়েছে এ সপ্তাহে। এর মাঝেই কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে হেরে গেছে বার্সেলোনা। কাতালান ক্লাবের এমন অবস্থা সাবেক খেলোয়াড়দের শঙ্কিত...
সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার তহবিল সংগ্রহের জন্য গাইবেন তিন সংগীতশিল্পী—সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন ও মিতালী মুখার্জি। কাল রোববার সিঙ্গাপুরের জালান বুকিত মেরাহর গেটওয়ে থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় গাইবেন তাঁরা। ‘এন্ড্রু কিশোরের জন্য ভালোবাসা’ শিরোনামের এ আয়োজনের যৌথভাবে পৃষ্ঠপোষকতায় আছে সিঙ্গাপুর চেম্বার অব কমার্স ও বাংলাদেশ...
চীনজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃত ব্যক্তির সংখ্যা বাড়ছেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ শনিবার পর্যন্ত মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে ৭২২–এ পৌঁছেছে। এ হিসাবে এক দশক আগে চীন ও হংকংয়ে মহামারি আকার ধারণ করা সিভিয়ার অ্যাকুইটি রেসপিরেটরি সিনড্রোমে (সার্স) মৃত ব্যক্তির সংখ্যাকেও ছাড়িয়ে গেল। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, চীনের স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী দেশটিতে সবচেয়ে কঠিন অবস্থা...
চলচ্চিত্রজগতে ৩৭ বছরের ক্যারিয়ারে পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন। একটা সময় শিডিউল ব্যস্ততায় হাতে অবসর সময় থাকত না। বছরের বেশির ভাগ সময় চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত থাকতেন খালেদা আক্তার কল্পনা। অভিনয় দিয়ে যেমন দর্শকদের মন জয় করেছেন, তেমনি সম্মাননা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গুণী এ অভিনেত্রীর আক্ষেপ, এখন খবর রাখে না কেউ। ইদানীং শরীরটাও ভালো যাচ্ছে না। শারীরিক অসুস্থতার চিকিৎসা নিতে...
কলম্বিয়াকে হারিয়ে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টোকিও অলিম্পিকের মূলপর্বে নিজেদের জায়গা নিশ্চিত করে নিল আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দল। তবে ব্রাজিলের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয় মেসি-আগুয়েরোদের দেখানো পথে আরেকটু এগিয়ে গেল আর্জেন্টিনার যুবারা। টোকিও অলিম্পিকের মূল পর্বে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করল তারা। কলম্বিয়ার যুবাদের ২-১ গোলে হারিয়ে অলিম্পিকের টিকিট কেটেছে তারা। গোল করেছেন ব্যানফিল্ডের স্ট্রাইকার...
অনুমোদন ছাড়া বা নিয়মের ব্যত্যয় করে নির্মিত ভবন অপসারণ করাই বিধান। কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় এমন ভবন এত বেশি যে এ নিয়ে বিকল্প চিন্তা করতে হচ্ছে সংস্থাটিকে। যার অংশ হিসেবে উচ্চ হারে জরিমানা দিয়ে অনুমোদনহীন ভবন বৈধ করার সুপারিশ এসেছে। সংস্থাটির প্রক্রিয়াধীন বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপের (২০১৬-২০৩৫) খসড়ায় এ সুপারিশ করা হয়েছে। সুপারিশ অনুযায়ী, নির্মাণ ব্যত্যয়ের...
১ম টেস্ট-২য় দিন সনি ইএসপিএন ও পিটিভি স্পোর্টস বাংলাদেশ-পাকিস্তান বেলা ১১টা ২য় ওয়ানডে স্টার স্পোর্টস ১ নিউজিল্যান্ড-ভারত সকাল ৮টা ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ এভারটন-প্যালেস সন্ধ্যা ৬-৩০ মি. ব্রাইটন-ওয়াটফোর্ড রাত ১১-৩০ মি. বুন্দেসলিগা স্টার স্পোর্টস সিলেক্ট ২...
ফরিদপুরে খালের পাড় ও সরকারি হালটের জমির মাটি কেটে বিক্রি করে দিয়েছেন আওয়ামী লীগের নেতা। এ ঘটনা ঘটেছে ফরিদপুর পৌরসভার সম্প্রসারিত এলাকা সাদীপুর সেতু সংলগ্ন মান্দারতলা খালের পশ্চিম পাশে ভাজনডাঙ্গা এলাকায়। হালটের মাটি বিক্রি করে দেওয়ার ঘটনাটি পৌরসভার নজরে আসার পর ওই আওয়ামী লীগ নেতাকে মাটি কেটে নেওয়ায় হালটে যে গর্তের সৃষ্টি হয়েছে তা ভরাট করে দেওয়ার নির্দেশ দিয়েছে পৌরসভা। স্থানীয়...
ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীরা ইমিগ্রেশনের কাজ মেটানোর পর ইমিগ্রেশন পুলিশ সংকেত দিচ্ছে স্বাস্থ্য ইউনিটে যাওয়ার। সেখানে লম্বা লাইনে সবাই পাসপোর্ট হাতে দাঁড়িয়ে যাচ্ছেন। তাঁদের কপালে ডিজিটাল থার্মোমিটার ঠেকিয়ে শরীরের তাপমাত্রা দেখছেন এক স্বাস্থ্যকর্মী। এক স্বাস্থ্যকর্মী সচেতনতামূলক বক্তব্য দিচ্ছেন। অন্য একজন পাসপোর্ট থেকে যাত্রীদের নাম, ঠিকানা লিখে রাখছেন। এসব স্বাস্থ্যকর্মীর মুখে মাস্ক...
ভারতে কত দিন ছিলেন, কোন কোন এলাকায় গিয়েছিলেন, সম্প্রতি চীন ভ্রমণ করেছেন কি না, শরীরে জ্বর, গলাব্যথা আছে কি না—এমন সব প্রশ্নের মাধ্যমে সিলেটের গোয়াইনঘাটের তামাবিল স্থল বন্দর দিয়ে আসা ব্যক্তিরা করোনাভাইরাসে আক্রান্ত কি না তা পরীক্ষা করা হচ্ছে। প্রশ্ন শেষে ডিজিটাল থার্মোমিটার (নন কনটাক্ট থার্মোমিটার) দিয়ে দেখে নেওয়া হচ্ছে আগমনকারীর শরীরের তাপমাত্রা। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা...
যশোরের বেনাপোল স্থলবন্দরে করোনাভাইরাস শনাক্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশে আসা যাত্রীদের শরীরে করোনাভাইরাস পরীক্ষার কাজ করছেন ৩৬ জনের চারটি চিকিৎসা দল। এ ছাড়া ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চালক ও সহকারীদেরও (হেলপার) পরীক্ষা করা হচ্ছে। যদিও বেনাপোল তল্লাশিচৌকিতে থাকা করোনাভাইরাস পরীক্ষার থার্মাল স্ক্যানার যন্ত্রের...
রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ নার্সের (ব্রাদার) বিরুদ্ধে একজন রোগীর স্ত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। ওই ব্রাদারের নাম শাহিনুল ইসলাম। তিনি অভিযোগ অস্বীকার করেছেন। এর আগেও তাঁর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছিল।ওই নারীর ভাশুরের অভিযোগ, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তাঁর ছোট ভাই ও হয়রানির শিকার ওই নারীর স্বামী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তিনি চেতনাহীন অবস্থায়...
ব্যবহারকারীদের না জানিয়ে ইচ্ছে করেই পুরোনো মডেলের আইফোনের গতি কমিয়ে দেওয়ার ঘটনায় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে ২ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করা হয়েছে। ফ্রান্সের একটি তদারকি সংস্থা এই জরিমানা করে। বলা হচ্ছে, গ্রাহকদের আগে থেকে সতর্ক না করেই পুরোনো মডেলের আইফোনের গতি ধীর করে দিচ্ছিল অ্যাপল।বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ফ্রান্সের প্রতিযোগিতা ও প্রতারণা বিষয়ক তদারকি সংস্থা ডিজিসিসিআরএফ এই...
এই প্রথমবার আন্তর্জাতিক সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন। আগামী ২৭ ফেব্রুয়ারি শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে শুরু হবে ২৫ দেশের প্রতিযোগীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্ট্যান্ট সাইক্লিং। টুর্নামেন্ট জাঁকজমক করতে কোনো কিছুর কমতি রাখতে চাইছে না ফেডারেশন কর্মকর্তারা। আগামীকাল সন্ধ্যায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে হবে টুর্নামেন্টের লোগো উন্মোচন। অনুষ্ঠানকে...
হেমন্তের রোদহীন ফ্যাকাশে এক দুপুরে আমরা যুক্তরাজ্যের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলাম। বিমানবন্দর থেকে বের হতেই চোখে পড়ল ভীষণ পরিচিত ছাদের ওপর চিমনিওয়ালা পুরোনো ধাঁচের ও একই স্থাপত্য নকশার সারিবদ্ধ সব বাড়ি। বাড়িগুলোর দিকে দৃষ্টি প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে বোঝা গেল এগুলো পুরোনো ধাঁচের স্থাপত্যে তৈরি। মজার তথ্য হলো, এসব এলাকায় নতুন বাড়ি তৈরি করা হলে এখনো নাকি এই একই ধাঁচেই করা হয়। ঐতিহ্য...
এবার জামালপুরে মরিচের বাম্পার ফলন হয়েছে। মরিচের জন্য বিখ্যাত জামালপুরের কৃষকের খেত আর আঙিনাজুড়ে এখন শুধু মরিচ আর মরিচ। অন্য ফসলের তুলনায় এবার মরিচের ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, মেলান্দহের মধ্যের চর এলাকার বিশাল মাঠজুড়ে শুধু মরিচ আর মরিচ। যেদিকে চোখ যায়, শুধুই মরিচ। কৃষক ও তাঁদের পরিবারের সদস্যরা মাঠ থেকে মরিচ ওঠাতে ব্যস্ত। চাষিরা খেত...
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শেরেবাংলা উচ্চবিদ্যালয়ের মাঠে গভীর নলকূপের পাইপ দিয়ে গতকাল বৃহস্পতিবারও দ্বিতীয় দিনের মতো প্রবল বেগে গ্যাস বেরোনো অব্যাহত ছিল। ইতিমধ্যে বিদ্যালয়ের শহীদ মিনারটি ধসে পড়েছে। বিদ্যালয়ের একটি ভবনও ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জানতে চাইলে কসবার সালদা গ্যাসক্ষেত্রের উৎপাদন কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাঠে ৫৫০ ফুট গভীর একটি নলকূপ খননের কাজ শেষ...
দল কেমন হতে পারে, সে ইঙ্গিত ঢাকাতেই দিয়ে রেখেছিলেন কোচ রাসেল ডমিঙ্গো। রাওয়ালপিন্ডির উইকেট দেখে চার পেসার নেওয়ার একটি চিন্তা মাথায় এসেছিল দলের। কিন্তু তাতে ব্যাটিং লাইনআপে কোনো পরিবর্তন আসার সুযোগ কম ছিল। সবার ধারণা সঠিক প্রমাণ করে অনুমিত একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ দল। অভিষেক হচ্ছে সাইফ হাসানের। টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে পাকিস্তান দল। দলের বোলিং আক্রমণের কথা বলতে গিয়ে গতকাল মুমিনুল হক...
টেস্টে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ১০ বাংলাদেশ জয়ী ০ পাকিস্তান জয়ী ৯ ড্র ১ দলীয় সর্বোচ্চ...
ধোনি জাতীয় দলে কবে ফিরবেন? আদৌ কি ফিরবেন? বিশ্বকাপে কি তাঁকে আর দেখা যাবে? সে সব প্রশ্নের উত্তর এখনো কেউ জানে না। ক্রিকেট না খেললেও, সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ধোনি কিন্তু নিজের উপস্থিতি বেশ জানান দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের বাইরে গত বিশ্বকাপের থেকে। শুধু জাতীয় দল নয়, ক্রিকেটের মধ্যেই নেই ৩৮ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। অনির্দিষ্টকালের জন্য ছুটিতে চলে যাওয়ার...
তরুণ-যুবা যাঁরা চাকরিপ্রত্যাশী, ফেসবুকে নিজের প্রোফাইল নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করেছেন তো মরেছেন। চাকরি পাওয়ার ক্ষেত্রে ১২টার কাঁটা ঢং ঢং করে বাজবে। কেন, তা জেনে নিন। ফেসবুকে নিজের প্রোফাইলে কোনো বিতর্কিত বিষয়ে আত্মমগ্ন বা দৃঢ় মতামত ব্যক্ত করলে চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকেরা এক গবেষণায় এ তথ্য পেয়েছেন। পেনসিলভানিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা এ...
মৌসুমের শুরুতে দক্ষিণ কোরিয়ার অল স্টার একাদশের বিপক্ষে জুভেন্টাসের ম্যাচে রোনালদোর খেলা দেখার জন্য টিকিট কেটেছিলেন অনেক সমর্থক। কিন্তু সেদিন মাঠেই নামেননি পর্তুগিজ তারকা। রোনালদোকে না দেখার সেই ক্ষোভটা আদালত পর্যন্ত গড়িয়েছিল, সেটারই সুরাহা হলো সম্প্রতি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় পা রাখবেন দক্ষিণ কোরিয়ায়। পায়ের জাদুতে মুগ্ধ করবেন মাঠে আসা হাজার হাজার দর্শকদের। কত আশা ছিল কোরীয়দের! কিন্তু সেই...
যুদ্ধ শেষ। স্টেনগানটি আর বাড়িতে রাখা যায় না। কিন্তু জাতির জনক বন্দীদশা থেকে ফিরে না এলে কার কাছে জমা দেওয়া হবে এই অস্ত্র? কীভাবে সাজানো হবে যুদ্ধবিধ্বস্ত দেশ? অপেক্ষায় আছেন গ্রামের সবাই। ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের দেশে ফেরা ও বাঙালি জাতির অপেক্ষার গল্প নিয়ে তৈরি হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমার বাবার নাম’। হারুণ রশিদের চিত্রনাট্যে এটি পরিচালনা করছেন ফজলে আজিম।...
গভীর জঙ্গল থেকে বাঁশ কেটে আঁটি বেঁধে কাঁধে নিয়ে ফিরছিলেন দিনমজুর হাবিব উল্লাহসহ (৪৫) আরও কয়েকজন শ্রমিক। প্রায় এক ঘণ্টা হাঁটার পর হাবিব অসুস্থ হয়ে পথেই মারা যান। ঘটনাটি গতকাল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দুর্গম পাহাড়ি কুকিরমুখ এলাকায় ঘটে। হাবিবের বাড়ি একই ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, হাবিব দিনমজুরের কাজ করে সংসার চালাতেন।...
পুকুরপাড়ে একটি ‘বড় পাখি’কে তাড়া করছিল কুকুর। কৌতূহলী হয়ে কাছে গিয়ে এক ব্যক্তি দেখেন, পাখিটি ময়ূর। এরপর তিনি লোকজন ডেকে ময়ূরটি উদ্ধার করেন। খবর পেয়ে সামাজিক বন বিভাগের কর্মকর্তারা এসে পাখিটি নিয়ে গেছেন। পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ এলাকার বাচ্চা মিয়া ময়ূরটি উদ্ধার করেন। ময়ূরটি দেখার জন্য তাঁর বাড়িতে আশপাশের কয়েক শ মানুষ ভিড় করে। বাচ্চা...
নগরের বিভিন্ন এলাকার মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ। বিশেষ করে মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, মহাখালী, গুলশান, বাড্ডা, রামপুরা এলাকায় মশার উপদ্রব বেশি বলে জানিয়েছেন এসব এলাকার বাসিন্দারা। এদিকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে নাগরিকদের সচেতন করতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার মহাখালীতে সচেতনতামূলক পরামর্শ সভা করেছে সংস্থাটি।মিরপুরের সেকশন–১১–এর বাসিন্দা আফরোজা খানম...
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মাহমুদুলের সেঞ্চুরি অনন্য হয়ে থাকবে। কারণ, ভারতীয় নন এমন ব্যাটসম্যানদের সেঞ্চুরি যে বিশ্বকাপের সেমিফাইনালে এবারই প্রথম প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ। শুধু অনূর্ধ্ব-১৯ নয়, যে কোনো ধরনের ক্রিকেটেই বৈশ্বিক কোনো প্রতিযোগিতায় এই প্রথম শিরোপার এতটা কাছাকাছি এল বাংলাদেশ দল। আর যদি গন্ডিটা ক্রিকেটে আটকে রাখতেও না চান, তবু দলীয় কোনো খেলায়...
গত রাতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে হেরে বসেছে স্পেনের দুই পরাশক্তি—বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা হেরেছে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে, ওদিকে রিয়ালের হারটা সোসিয়েদাদের বিপক্ষে। এক দশক পর এই প্রথম রিয়াল-বার্সাহীন সেমিফাইনাল আয়োজিত হতে যাচ্ছে কোপা দেল রে তে সেই ২০০৯-১০ মৌসুমের কথা। করিম বেনজেমার কি সেই দিনটার কথা মনে আছে? কিংবা মার্সেলোর? তখন এ দুজনের সতীর্থ হিসেবে রিয়ালে ছিলেন...
স্টিলের বড় গামলায় ভর্তি করা তেল চুপচুপে লালচে খাসির মাংসের মধ্যে হাসিমুখে উঁকি দিচ্ছে আস্ত রসুন আর ইঞ্চি দেড়েক লম্বা করে কাটা চুই। তেল-নুন-মসলায় জারিত মাংসের ঝোল সাদা ধোঁয়া ওঠা ভাতের ওপর ছড়িয়ে দিলে যে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে চারদিকে, তার তুলনা এই নশ্বর পৃথিবীতে বিরল। ঝোলে মাখা ভাতের প্রথম গ্রাস যখন আপনার জিব স্পর্শ করবে, চুইয়ের নরম ঝাল তখন আচ্ছন্ন করে রাখবে স্বাদগ্রন্থি। কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ...
১ম টেস্ট-১ম দিন সনি ইএসপিএন ও পিটিভি স্পোর্টস বাংলাদেশ-পাকিস্তান বেলা ১১টা ২য় ওয়ানডে সনি সিক্স দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড বিকেল ৫টা বুন্দেসলিগা স্টার স্পোর্টস সিলেক্ট ২ ফ্রাঙ্কফুর্ট-অগসবুর্গ রাত ১-৩০ মি. সিরি আ সনি টেন ২ রোমা-বোলোনিয়া রাত ১-৪৫ মি. লা লিগা ফেসবুক লাইভ...
প্রাণঘাতী করোনাভাইরাসের বিষয়ে অন্যদের প্রথম সতর্ক করার চেষ্টা করছিলেন চীনা চিকিৎসক লি ওয়েনলিয়াং। শেষ পর্যন্ত তিনিই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। হাসপাতালের তথ্যের বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান। উহান সেন্ট্রাল হসপিটালে চক্ষুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন লি। এই হাসপাতালেই পেশাগত দায়িত্ব...
আজকের দিনে লেখকের শ্রেণিবিন্যাস করা একান্ত জরুরি। কারণ, আপনি একটি–দুটি বই বের করলেন বা এক ডজনই করে ফেলেছেন, তখন আপনাকে সঠিক কী নামে ডাকা হবে? অথবা আপনি লেখক/সাহিত্যিক শ্রেণিবিন্যাসের কোথায় অবস্থান করছেন? এমনও হতে পারে, একটি শ্রেণিতে আপনি পড়েন না। দুটি বা তিনটি দিয়ে আপনার লেখার কার্যক্রমকে ব্যাখ্যা করতে হচ্ছে। আপনি যদি এই সমস্যায় না-ও পড়ে থাকেন, আপনার বন্ধু বা ভাবি বা খালু এই সমস্যায় পড়েছেন।...
ফুংসুখ ওয়াংড়ুর কথা মনে আছে? হ্যাঁ, ‘থ্রি ইডিয়টস’ ছবির ‘র্যাঞ্চোরদাস শ্যামলদাস চ্যাঞ্চোড়’। বলিউডের আমির খান যে চরিত্রটিকে করে তুলেছিলেন দারুণ জনপ্রিয়। চরিত্রটি কিন্তু কাহিনিকারের মাথায় আকাশ থেকে আসেনি। ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি লেখা হয়েছিল সোনম ওয়াংচুক নামের এক শিক্ষা সংস্কারকের জীবন থেকে। তিনি এখন ঢাকায়।সোনম ওয়াংচুকের উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষাব্যবস্থার আন্দোলনের নাম...