নগরের বিভিন্ন এলাকার মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ। বিশেষ করে মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, মহাখালী, গুলশান, বাড্ডা, রামপুরা এলাকায় মশার উপদ্রব বেশি বলে জানিয়েছেন এসব এলাকার বাসিন্দারা। এদিকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে নাগরিকদের সচেতন করতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার মহাখালীতে সচেতনতামূলক পরামর্শ সভা করেছে সংস্থাটি।মিরপুরের সেকশন–১১–এর বাসিন্দা আফরোজা খানম... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1638540/%E0%A6%AE%E0%A6%B6%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%85%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0-%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মাহমুদুলের সেঞ্চুরি অনন্য হয়ে থাকবে। কারণ, ভারতীয় নন এমন ব্যাটসম্যানদের সেঞ্চুরি যে বিশ্বকাপের সেমিফাইনালে এবারই প্রথম প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ। শুধু অনূর্ধ্ব-১৯ নয়, যে কোনো ধরনের ক্রিকেটেই বৈশ্বিক কোনো প্রতিযোগিতায় এই প্রথম শিরোপার এতটা কাছাকাছি এল বাংলাদেশ দল। আর যদি গন্ডিটা ক্রিকেটে আটকে রাখতেও না চান, তবু দলীয় কোনো খেলায়...
গত রাতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে হেরে বসেছে স্পেনের দুই পরাশক্তি—বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা হেরেছে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে, ওদিকে রিয়ালের হারটা সোসিয়েদাদের বিপক্ষে। এক দশক পর এই প্রথম রিয়াল-বার্সাহীন সেমিফাইনাল আয়োজিত হতে যাচ্ছে কোপা দেল রে তে সেই ২০০৯-১০ মৌসুমের কথা। করিম বেনজেমার কি সেই দিনটার কথা মনে আছে? কিংবা মার্সেলোর? তখন এ দুজনের সতীর্থ হিসেবে রিয়ালে ছিলেন...
স্টিলের বড় গামলায় ভর্তি করা তেল চুপচুপে লালচে খাসির মাংসের মধ্যে হাসিমুখে উঁকি দিচ্ছে আস্ত রসুন আর ইঞ্চি দেড়েক লম্বা করে কাটা চুই। তেল-নুন-মসলায় জারিত মাংসের ঝোল সাদা ধোঁয়া ওঠা ভাতের ওপর ছড়িয়ে দিলে যে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে চারদিকে, তার তুলনা এই নশ্বর পৃথিবীতে বিরল। ঝোলে মাখা ভাতের প্রথম গ্রাস যখন আপনার জিব স্পর্শ করবে, চুইয়ের নরম ঝাল তখন আচ্ছন্ন করে রাখবে স্বাদগ্রন্থি। কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ...
১ম টেস্ট-১ম দিন সনি ইএসপিএন ও পিটিভি স্পোর্টস বাংলাদেশ-পাকিস্তান বেলা ১১টা ২য় ওয়ানডে সনি সিক্স দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড বিকেল ৫টা বুন্দেসলিগা স্টার স্পোর্টস সিলেক্ট ২ ফ্রাঙ্কফুর্ট-অগসবুর্গ রাত ১-৩০ মি. সিরি আ সনি টেন ২ রোমা-বোলোনিয়া রাত ১-৪৫ মি. লা লিগা ফেসবুক লাইভ...
প্রাণঘাতী করোনাভাইরাসের বিষয়ে অন্যদের প্রথম সতর্ক করার চেষ্টা করছিলেন চীনা চিকিৎসক লি ওয়েনলিয়াং। শেষ পর্যন্ত তিনিই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। হাসপাতালের তথ্যের বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান। উহান সেন্ট্রাল হসপিটালে চক্ষুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন লি। এই হাসপাতালেই পেশাগত দায়িত্ব...
আজকের দিনে লেখকের শ্রেণিবিন্যাস করা একান্ত জরুরি। কারণ, আপনি একটি–দুটি বই বের করলেন বা এক ডজনই করে ফেলেছেন, তখন আপনাকে সঠিক কী নামে ডাকা হবে? অথবা আপনি লেখক/সাহিত্যিক শ্রেণিবিন্যাসের কোথায় অবস্থান করছেন? এমনও হতে পারে, একটি শ্রেণিতে আপনি পড়েন না। দুটি বা তিনটি দিয়ে আপনার লেখার কার্যক্রমকে ব্যাখ্যা করতে হচ্ছে। আপনি যদি এই সমস্যায় না-ও পড়ে থাকেন, আপনার বন্ধু বা ভাবি বা খালু এই সমস্যায় পড়েছেন।...
ফুংসুখ ওয়াংড়ুর কথা মনে আছে? হ্যাঁ, ‘থ্রি ইডিয়টস’ ছবির ‘র্যাঞ্চোরদাস শ্যামলদাস চ্যাঞ্চোড়’। বলিউডের আমির খান যে চরিত্রটিকে করে তুলেছিলেন দারুণ জনপ্রিয়। চরিত্রটি কিন্তু কাহিনিকারের মাথায় আকাশ থেকে আসেনি। ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি লেখা হয়েছিল সোনম ওয়াংচুক নামের এক শিক্ষা সংস্কারকের জীবন থেকে। তিনি এখন ঢাকায়।সোনম ওয়াংচুকের উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষাব্যবস্থার আন্দোলনের নাম...
ক্ষয়ে যাওয়া পলেস্তারা, আর পরজীবী উদ্ভিদ নিয়ে দাঁড়িয়ে থাকা এসব বাড়ি একেকটা ধূসর পাণ্ডুলিপি। এদের পরতে পরতে গল্প আর ইতিহাস। কখনো কোনো নির্জন দুপুরে এই ধূসর বাড়িগুলো যদি একসঙ্গে কথা বলে উঠতে পারত, তাহলে লেখা যেত না জানা কত গল্প, কত হাসিকান্নার দিনযাপনের কাহিনি। সে জন্যই হয়তো প্রাচীন বাড়িগুলো মানুষকে আকর্ষণ করে ভীষণভাবে। তেমনই একটি পুরোনো বাড়ির কাছে গিয়েছিলাম। নাম তার রাই শশী নিবাস। বয়স প্রায় ১২০...
নতুন বইয়ের জায়গা করতে হবে। গত সপ্তাহে তাকগুলো থেকে বিদায় দেওয়ার মতো বই বাছতে বসে মেহেদীর কথা মনে পড়ল। মেহেদীর সঙ্গে আমার পরিচয় গত ডিসেম্বরে, গৃহকর দিতে গিয়ে। এবার কর দিতে হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্টের মাধ্যমে, যাকে বলে ডিজিটালি। সেই সূত্রে এলিফ্যান্ট রোডে সুবাস্তু আর্কেড প্লাজায় ব্যাংকটির একটি এজেন্ট-বুথে গিয়েছিলাম। দোতলায় করিডরের দুপাশে কম্পিউটারের জিনিসপত্রের ছোট-বড় দোকানে স্পিকার...
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার নাবিস্কো মোড় অন্যতম ব্যস্ত একটি রাস্তা। কিন্তু পদচারী–সেতু না থাকায় ঝুঁকি নিয়েই সর্বদা সড়ক পার হয় এখানকার মানুষকে। এতে ছোটখাটো দুর্ঘটনা প্রায়ই ঘটে। নাবিস্কো মোড়ের পূর্ব দিকে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এসিআই সেন্টার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, লালবাগ কেমিক্যালসহ কয়েকটি কারখানা ও অফিস। পশ্চিম দিকে নাখালপাড়াসংলগ্ন...
কোপা দেল রে থেকে ছিটকে পড়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ উভয়ে। বৃহস্পতিবার রাতে কোয়ার্টার ফাইনালে ক্লাব দুটি যথাক্রমে অ্যাথলেটিক বিলবাও ও রিয়েল সোসিয়েদাদের কাছে ১-০ এবং ৪-৩ গোলের ব্যবধানে হারে। বার্সা ও রিয়ালে এই হারের মধ্য দিয়ে বিলবাও ও রিয়েল সোসিয়েদাদ সেমিফাইনালে পৌঁছে গেল। সান ম্যামসে অনুষ্ঠিত বার্সার ম্যাচে ৯৩ মিনিটে জয়সূচক নাটকীয় গোল করেছিলেন ইনাকি উইলিয়ামস। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ও রিয়েল...
টানা তৃতীয় ম্যাচে স্লো ওভাররেটের জন্য জরিমানা গুণল ভারত দলের নেতা বিরাট কোহলি। দল কোনো সমস্যায় পড়লে দায়টা আগে কোহলির ওপরই বর্তায়। এই যে ভারত টানা তিন ম্যাচে ‘স্লো ওভাররেট’-এর জন্য জরিমানা গুনছে, সে দায় কার? অধিনায়ক হয়ে কোহলি নিশ্চয়ই তা এড়াতে পারেন না। মাঠে দল পরিচালনার দায়িত্ব তো তাঁর কাঁধেই। সে হিসেবে স্লো-ওভাররেটের ‘বদঅভ্যাস’ই পেয়ে বসেছে ভারতীয় অধিনায়ককে। হ্যামিল্টনে...
দিনে পাঁচ ঘণ্টা বা তার বেশি সময় মোবাইল ফোন, ল্যাপটপ চালানোর ফলে প্রতি ১০ জনের ৭ জনই টেক্সট নেকে ভুগছেন জীবনাচরণ পদ্ধতির নানা ভুলে তৈরি হচ্ছে নতুন নতুন অনেক সমস্যা। তেমনই একটি সমস্যার নাম হচ্ছে টেক্সট নেক। মেরুদণ্ড বা পিঠ কুঁজো করে মাথা সামনের দিকে ঝুঁকে দীর্ঘ সময়ের জন্য মোবাইল ফোন, ট্যাব, আইপ্যাড, ল্যাপটপ ইত্যাদি ব্যবহার করার ফলে ঘাড় ও কাঁধের মাংসপেশিতে অতিরিক্ত টান লেগে ইনজুরি হওয়াকে...
খ্যাতিমান সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ বদরুল আহসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর উত্তরায় শেষনিশ্বাস ত্যাগ করেন বদরুল আহসান। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। বদরুল আহসানের জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। বদরুল আহসান ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর জনপ্রিয় কলাম লেখক ছিলেন।...
বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় বর্তমানের এক মূল আলোচ্য বিষয় মুদ্রা বিনিময় হার। এটি কি ঠিক আছে, নাকি অতিমূল্যায়িত? বাংলাদেশ ব্যাংক কি সঠিক ব্যবস্থাপনা করছে? মুদ্রা বিনিময় হার অতিমূল্যায়িত, নাকি অবমূল্যায়িত, বোঝার উপায় কী? সবচেয়ে সহজ আন্তব্যাংক বাজারের রেটের সঙ্গে অনানুষ্ঠানিক বাজারের রেটের ব্যবধান। এটা যত বেশি হবে, তাতে আন্তব্যাংক বাজারের রেট অতিমূল্যায়িত বলে ইঙ্গিত পাওয়া যায়। গত অর্থবছরে এই...
সিনেটে রিপাবলিকানদের পাল্লা ভারী। তাই ভাবা হচ্ছিল, যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের এই উচ্চকক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের শিকলে আটকানো যাবে না। বাস্তবে হলোও তা-ই। সিনেটরদের ভোটাভুটিতে টিকে গেলেন ট্রাম্প। অভিশংসনের গ্যাঁড়াকল থেকে মুক্তি পেয়ে বহাল তবিয়তেই ক্ষমতায় রয়ে গেলেন তিনি। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট বুধবার...
সিটি করপোরেশনের নির্বাচন এল মহাসমারোহে। পথঘাট ছেয়ে গেল ব্যানারে-পোস্টারে। কয়েকটা দিন ছিল গানবাজনায় ভরপুর। কিন্তু বক্স অফিস হিট হলো না। প্রায় তিন-চতুর্থাংশ ভোটার মুখ ফিরিয়ে থাকলেন। ভোট দিতে গেলেন না। যাঁরা গেলেন, তাঁরা ফিরে এলেন মিশ্র অভিজ্ঞতা নিয়ে। কারও কাছে এটা কমেডি, কারও কাছে ট্র্যাজেডি। এ নিয়ে বাড়ি, অফিস, চায়ের দোকান আর গলির মোড়ে বিস্তর কাটাছেঁড়া চলছে। কদিন পর সব থিতিয়ে আসবে। নতুন...
গ্লাসটি অর্ধেক ভরা, না অর্ধেক খালি—এখন আর বিষয়টি সেখানে নেই। বলতে হবে গ্লাসটি সম্পূর্ণ ভরা অথবা সম্পূর্ণ খালি। জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বক্তব্য শুনে অন্তত সেটাই মনে হওয়া স্বাভাবিক। ‘বিশ্বের এক নম্বর অর্থমন্ত্রী’ আ হ ম মুস্তফা কামাল গতকাল সংসদে দাঁড়িয়ে বলেছেন, একটিমাত্র সূচক কেবল নেগেটিভ (ঋণাত্মক), আর সেই খাতটি হচ্ছে রপ্তানি বাণিজ্য। এটি ছাড়া একটি খাতেও দেশ পিছিয়ে নেই। আসলে কি...
লিওনেল মেসিকে শান্ত করতে নেইমারকে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন বার্সার ক্রীড়া পরিচালক এরিক আবিদাল নাহ, চাকরি যাচ্ছে না এরিক আবিদালের। বার্সেলোনার সঙ্গেই থাকছেন তিনি। বার্সেলোনার সাবেক ডিফেন্ডার ও বর্তমানে ক্লাবটির ক্রীড়া পরিচালক কিছুদিন আগে খেলোয়াড়দের নিয়ে নেতিবাচক কথা বলেন। বার্সার সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দের ওপর অনেক খেলোয়াড় খুশি ছিল না বলে জানিয়েছেন আবিদাল। ভালভার্দের অধীনে খেলোয়াড়েরা...
চট্টগ্রামের সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নে প্রতিবছর বাড়ছে শিমের চাষ। লাভ থাকায় প্রতিবছর বাড়ছে চাষির সংখ্যা। এই ইউনিয়নের ১৫টি গ্রামের অন্তত ১ হাজার ৯০০ জন চাষি শিম চাষের সঙ্গে জড়িত। এ বছর শিমের ফলন ভালো হয়েছে, পাশাপাশি দামও ভালো পাওয়া যাচ্ছে। তাই চাষিরা খুব খুশি। চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার পুরানগড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে একসময় আমন ও বোরো মৌসুমে দুই দফায় ধানের চাষ হতো। ধান চাষে...
■ কাজ শুরু ২০১৭ সালে ■ ‘বালিশ কেলেঙ্কারি’তে ঠিকাদার কারাগারে ■ দুই দফায় নতুন মেয়াদ ২০১৯ ও ২০২০ ■ কাজ শেষ ৮০ শতাংশ নির্মাণকাজ শুরু ২০১৭ সালের মে মাসে। শেষ হওয়ার কথা ছিল ২০১৮ সালের জুনে। এরপর দুই দফায় দুই বছর করে মেয়াদ বেড়েছে, তবু শেষ হয়নি পাবনার শিল্পকলা একাডেমি ভবন ও মিলনায়তনের নির্মাণকাজ। এতে বিড়ম্বনায় পড়েছে একাডেমির শিক্ষার্থীরা। ভাড়া করা ভবনে গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে...
মরিয়ম বেগমের (৫২) স্বামী মারা গেছেন। তিন সন্তান নিয়ে অর্ধাহারে–অনাহারে দিন কাটছিল তাঁর। যমুনা নদীর ভাঙনের শিকার পরিবারটির আয় রোজগারের পথও ছিল না। পরে রেশম উন্নয়ন বোর্ড থেকে প্রশিক্ষণ নিয়ে মরিয়ম বেগম রেশম গুটির চাষ শুরু করেন। এতে তাঁর সংসারে সচ্ছলতা ফিরেছে। মরিয়ম বেগমের মতো সিরাজগঞ্জে যমুনার চরাঞ্চলে শতাধিক পরিবার রেশম গুটির চাষ করছে। এতে তাদের বাড়তি আয় হচ্ছে। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের...
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এনআরসি, এনপিআর, সিএএর মাধ্যমে দেশ থেকে মানুষ তাড়ানোর আগেই দেশবাসী দেশ থেকে বিজেপি তাড়াবে। কারণ, মানুষ আর এই সাম্প্রদায়িক বিজেপিকে চাইছে না। ভারত হলো এক অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সব ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাস করে আসছে। তাই বিজেপির ধর্ম নিয়ে বিভাজন রাজনীতিকে মেনে...
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে কি ইতিহাস গড়তে পারবেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী? পচেফস্ট্রুমে আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের যুবাদের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলীকে ডাকছে ইতিহাস। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান কিংবা হাবিবুল বাশার, আমিনুল ইসলামরা যা...
বইপ্রেমী ও শিল্পপ্রেমীদের পদচারণে মুখর ঢাকার মৎস্য ভবন থেকে বাংলা একাডেমি পর্যন্ত। করোনাভাইরাসের শঙ্কা একদিকে সরিয়ে রেখে ঢাকা শহরে ফেব্রুয়ারি মাস বরাবরের মতোই একটি উৎসবের মাস হিসেবে দেখা দিয়েছে। ধূলিধূসরিত এ শহরে একদিকে বাংলা একাডেমিকে কেন্দ্র করে বসেছে বইয়ের মেলা, অন্যদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা কর্মব্যস্ত হয়ে উঠেছে একটি আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীর জন্য। বইমেলায় ঢোকার আগে...
১০ বছর আগেও এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার সম্পদ বলতে ছিল ২৯ বানিয়ানগরে লোহালক্কড় বিক্রির একটি দোকান। তাঁরা থাকতেন দোকানের পেছনে একটি টিনশেড বাড়িতে। অভিযানের প্রথম পর্যায়ে র্যাবের কাছে দুই ভাইয়ের মালিকানায় ১৫টি বাড়ির তথ্য ছিল, গ্রেপ্তারের পর সিআইডি জানায়, বাড়ির সংখ্যা ২২। আর রিমান্ড শেষে জানা যায়, জিজ্ঞাসাবাদে তাঁরা ১২০টি বাড়ির তথ্য দিয়েছে।এনামুল হক ও রুপন ভূঁইয়া ওয়ান্ডারার্স ক্লাবের...
বার্সেলোনা-মেসি দ্বন্দ্বের সুযোগ নিতে চায় ম্যানচেস্টার সিটি। মেসি রাজি থাকলে তাঁকে কিনতে আগ্রহী ইংলিশ ক্লাবটি বার্সেলোনা ক্রীড়া পরিচালকের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন লিওনেল মেসি। এ সুযোগটাই নিতে চাচ্ছে ম্যানচেস্টার সিটি। সূত্র মারফত ইএসপিএন জেনেছে, মেসি ক্যাম্প ন্যু ছাড়তে রাজি থাকলে তাঁকে দলে টানার পরিকল্পনা করছে ইংলিশ ক্লাবটি। কাতালান ক্লাবটির ক্রীড়া পরিচালক এরিক আবিদালের সঙ্গে...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: অ-১৯ বিশ্বকাপ ক্রিকেট গাজী টিভি ও স্টার স্পোর্টস ৩ বাংলাদেশ-নিউজিল্যান্ড বেলা ২টা এনবিএ সনি টেন ১ ও সনি সিক্স টরন্টো-ইন্ডিয়ানা সকাল ৬-৩০ মি. ইয়ুটা-ডেনভার সকাল ৮টা ক্লিপার্স-মায়ামি ...
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গত মঙ্গলবার এসএসসি পরীক্ষার এইচ টি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের একটি কক্ষে মুখ দিয়ে দ্রুত লিখে পরীক্ষা দিচ্ছিল ঈশ্বর কুমার। পরে বিষয়টি কেন্দ্র কর্তৃপক্ষের নজরে এলে একজন শ্রুতলেখকের সহায়তায় ঈশ্বর কুমারের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়।ঈশ্বর কুমার উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র সূত্রধরের ছেলে। সে উপজেলার আবদুল মজিদ উচ্চবিদ্যালয়ের ছাত্র। জানা...
চার বছরের মাহতাব হোসেন মাস্ক পরে বাবার কোলে চড়েছে। বাবা মাজহার হোসেনেরও নাকমুখ মাস্কে ঢাকা। নিউমার্কেটের সামনের ফুটপাত ধরে হাঁটছিলেন তিনি। ছেলে অস্বস্তি বোধ করছিল নকমুখ ঢাকতে। কিন্তু বাবা সতর্ক, ছেলে যেন মাস্ক খুলতে না পারে, সে জন্য হাত দিয়ে আটকে রেখেছেন। একটি বেসরকারি কোম্পানির চাকরিজীবী মাজহার হোসেন বলেন, ‘বাতাসে ধুলোবালির জন্য আমি আগেও বাইরে বের হলে অধিকাংশ সময়ই মাস্ক পরেই...
এক যুগ পেরিয়ে গেছে, কিন্তু সৃজনশীল প্রশ্নের জট খুলল না। শিক্ষকেরা সৃজনশীল হয়ে উঠতে পারেননি। না শিক্ষাদানে, না প্রশ্ন প্রণয়নে। চলতি মাধ্যমিক পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন নিজেই প্রশ্ন ছুড়ে দিয়েছে। সব প্রশ্ন নাকি এসেছে বিদ্যা-বণিকদের গাইড বই থেকে। হুবহু। তাই নিয়ে গোসসা। সমালোচনার ঝড়। সর্বমহলে। বিশেষ করে অসন্তোষ প্রকাশ করেছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তিনি এ দেশে সৃজনশীল শিক্ষা ও সৃজনশীল প্রশ্নের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকে গেলেন এ যাত্রা। অভিশংসনের গ্যাঁড়াকল থেকে মুক্তি পেয়ে বহাল তবিয়তেই রয়ে গেলেন দেশের রাষ্ট্রপ্রধানের আসনে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজ বাধা সৃষ্টির জোরালো অভিযোগ আনা হয়। বিষয়টি অভিশংসনের দিকে মোড় নেয়। গতকাল বুধবার সিনেটের ভোটে নিষ্পত্তি ঘটে এর। অভিশংসন থেকে রেহাই পান ট্রাম্প। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ট্রাম্প প্রেসিডেন্ট পদে...
আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার হার্নান বার্কোস ঢাকায় এসে পৌঁছেছেন। লিওনেল মেসির সাবেক আর্জেন্টাইন এই সতীর্থকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার হার্নান বার্কোস। লিওনেল মেসির সাবেক আর্জেন্টাইন এই সতীর্থকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। মার্চের এএফসি কাপ দিয়ে বাংলাদেশের ফুটবলে অভিষেক হওয়ার কথা রয়েছে ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকারের।...
হুট করে প্রথম আলোর ১১ তলায় সব্যসাচী চক্রবর্তী আর সুবর্ণা মুস্তাফা। তাঁদের একসঙ্গে দেখলেই বোঝা যায়, গণ্ডি ছবির জন্যই যূথবদ্ধ হয়েছেন। সেটা যে ভুল নয়, তা বোঝা গেল সঙ্গে ছবিটির পরিচালক ফাখরুল আরেফীন খানকে দেখে। বোঝা গেল, তাঁরা বেরিয়েছেন গণ্ডি ছবির প্রচারণায়। তবে আলাপ যখন শুরু হলো, তখন দেখা গেল, সেটা চলচ্চিত্র ছাপিয়ে নানা দিকে ছড়িয়ে যাচ্ছে। যে যাই বলুক, সব্যসাচী চক্রবর্তীর আসল পরিচয়, তিনি প্রদোষ...
পাঁচ বছর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনেও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী বাহারানে সুলতান। তখন প্রায় প্রতিদিন গণসংযোগ করার পরও ভোট পেয়েছিলেন মাত্র ৩১৩টি। এবারও তিনি মেয়র পদের প্রার্থী ছিলেন। তবে ভোটে ‘পাস’ করবেন না জেনে প্রচারই চালাননি তিনি। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, ‘আম’ প্রতীক নিয়ে নির্বাচন করা এই প্রার্থী গতবারের চেয়ে ১০ গুণ ভোট বেশি...
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটের রাজনীতির প্রতি মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়। সিটি নির্বাচনের দিন তিনি অসুস্থ ছিলেন, হাসপাতালে ছিলেন। তারপর এটাই তাঁর প্রথম গুরুত্বপূর্ণ মন্তব্য। বাংলাদেশের রাজনীতি নির্বাচনমুখী। নির্বাচনই রাজনীতির আসল ঘটনা, তার জন্যই ৫ বছর সবকিছু করে রাজনৈতিক দলগুলো। রাজধানীর স্থানীয় সরকার তো আর পুরোপুরি স্থানীয় না, বরং কেন্দ্রীয়। এ রকম কেন্দ্রীয়...
করোনাভাইরাস বড় ধরনের বৈশ্বিক সংকট হয়ে ওঠা ঠেকাতে সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার মহাপরিচালক টেড্রস অ্যাডহানম গ্রেব্রেইয়েসুস বলেছেন, ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ে চীনের নেওয়া পদক্ষেপ এর বিস্তার রোধে জোরালো ভূমিকা রেখেছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি এবং ব্যবস্থা নেওয়া হয়নি বলে চীন বিশ্বব্যাপী কঠোর সমালোচনার মুখে পড়েছে। এ...
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চার বছর হয়ে গেল। অথচ এখনো চুরি হওয়া অর্থের ৫৬১ কোটি টাকা এখনো ফেরত আসেনি। সেই অর্থ ফেরত আসার কোনো আশ্বাসও মেলেনি। রিজার্ভ চুরি নিয়ে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে যে মামলা চলছে, তাতেও এখন আর অর্থ ফেরত পাওয়ার কোনো আশা দেখা যাচ্ছে না।নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ বা নিউইয়র্ক ফেডে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয় ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি।...
নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ছেড়েছে হাজারো মানুষ। সেই সঙ্গে প্রত্যন্ত মিলফোর্ড সাউন্ড বিউটি পর্যটন স্পটে আটকা পড়েছেন অনেক পর্যটক। এখন পর্যন্ত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের নগরগুলোতে কয়েক দিন ধরে চলা ভারী বৃষ্টিপাতের প্রভাবে এই বন্যা দেখা দিয়েছে। এসব অঞ্চলে ‘জরুরি অবস্থা’...
রাজধানীর তুরাগ বেড়িবাঁধ এলাকায় একদল ডাকাতের সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিবিনিময় হয়েছে। এতে কুখ্যাত ডাকাত শহীদ হোসেন ওরফে কানা শহীদ (৪৫) নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। আজ বুধবার সকালে র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ কথা জানানো হয়। খুদেবার্তায় বলা হয়, র্যাব-১-এর সঙ্গে ডাকাতদের গুলিবিনিময়ে শহীদ হোসেন নিহত হন। গুলিবিনিময়ের...
টি-টোয়েন্টি খেলতে আগেরবার বাংলাদেশ দল পাকিস্তান গিয়েছিল ভাড়া করা বিমানে। তাই খুব একটা সময় লাগেনি। তবে এ বার প্রথম টেস্ট খেলতে পাকিস্তান যাওয়ার জন্য মুমিনুল হকরা ধরেছেন কাতার এয়ারওয়েজের নিয়মিত একটি ফ্লাইট। গতকাল সন্ধ্যায় রওনা দিয়ে কাতার এয়ারওয়েজের সে ফ্লাইট দোহা হয়ে আজ সকালে পৌঁছেছে ইসলামবাদ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিশিয়াল টুইটার থেকে টুইট করা হয়েছে, নিরাপদেই রাওয়ালপিন্ডি পৌঁছেছেন...
কদমতলী থানা ছাড়িয়ে কিছু দূর এগোলেই মোহাম্মদনগর। এলাকার ভেতর দিয়ে যাওয়া খালটির নামও এলাকার নামেই। আবর্জনায় প্রায় বুজে আসা এই খালেই চার দিন আগে তলিয়ে গেছে ছয় বছরের শিশু তোয়ামণি। গত শনিবার ওই ঘটনার পর থেকেই খালের পাড়ে অপেক্ষায় আছে তোয়ামণির স্বজন, পাড়া–পড়শিরা। উদ্ধারকাজ চলছে। তবে সময় যতই যাচ্ছে, শিশুটিকে জীবিত উদ্ধারের আশা ততই ক্ষীণ হয়ে আসছে। অন্তত সন্তানের স্পন্দনহীন দেহটিও যদি পাওয়া যায়,...
কটন বাড কিংবা কবুতরের পালক অথবা একটু শক্ত কিছু দিয়ে যখন কান চুলকানো হয়, আহা, সে আরামের কথা শুধু যে মানুষটা কান চুলকায়, তিনিই জানেন। আবেশে কখনো কখনো চোখ বন্ধ হয়ে আসে। কিন্তু একবারও ভেবে দেখেছেন কি কেন কান চুলকায়? কত কারণে কান চুলকাতে পারে?কান চুলকানো ব্যাপারটা সামান্য মনে হলেও আসলে অনেক বড়। আমাদের চেম্বার বা আউট পেশেন্ট ডিপার্টমেন্টে আসা রোগীদের একটা বিশাল অংশ কান চুলকানো ব্যাপারটা নিয়ে আসে।...
৫ ফেব্রুয়ারি মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের পরিচালিত স্বেচ্ছাসেবী জাতীয় প্রতিষ্ঠান ‘সন্ধানী’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানকে সামাজিক আন্দোলনে রূপদান করা স্বাধীনতা পদকপ্রাপ্ত একমাত্র ছাত্রসংগঠন সন্ধানী। দেশব্যাপী সন্ধানীর ২৫টি মেডিকেল ও ডেন্টাল কলেজ ইউনিট ও ৯টি ডোনার ক্লাব নিরলস কাজ করে চাচ্ছে হাসপাতালের চাহিদামাফিক প্রতি ব্যাগ রক্ত সরবরাহ করার। ৪৩ বছরের পথচলার...
করোনাভাইরাস নিয়ে দেশে আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটি বলছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশের কেউ এই ভাইরাসে আক্রান্ত হননি। তবে পরিষ্কার থাকা এবং ঘরের বাইরে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।রাজধানীর আশকোনার হজক্যাম্পে থাকা চীনফেরত বাংলাদেশি নাগরিকেরা সুস্থ আছেন বলে জানিয়েছে সরকারের সংস্থা।...
রেড বুল সালজবুর্গের হয়ে গোলের বন্যা বইয়ে দেওয়ার পর এই জানুয়ারিতেই যোগ দিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডে। সেখানেও চলছে আর্লিং ব্রট হরলান্ডের গোল-উৎসব। মাত্র ৪ ম্যাচে করেছেন ৮ গোল। অথচ এই চার ম্যাচের মধ্যে একাদশে ছিলেন মাত্র এক ম্যাচে! তাঁর নিজেরও নিশ্চয়ই একটু আফসোস হচ্ছে। মৌসুমের শুরুতেই যদি ডর্টমুন্ডে যোগ দিতেন তাহলে এই মৌসুমে বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে তাঁর ধারেকাছে কেউ থাকতেন কি না,...
এডিস ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণে জনসাধারণকে সচেতন করে ডেঙ্গু প্রতিরোধে আগাম ব্যবস্থা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ লক্ষ্যে ডিএনসিসির অঞ্চল–১ স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) সহযোগিতায় অনুষ্ঠিত একটি সচেতনতামূলক পরামর্শ সভা করে তারা। গতকাল মঙ্গলবার সকালে উত্তরা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের বরাত দিয়ে বলা হয়, দেশে গত বছরের...
বার্সেলোনার ক্রীড়া পরিচালক এরিক আবিদালের সমালোচনা করেছেন লিওনেল মেসি প্রতিপক্ষের বিপক্ষে দুজন এক সময় লড়তেন কাঁধে কাঁধ মিলিয়ে। সময়ের পালাবাদলে একজন খেলা ছেড়ে বার্সেলোনার ক্রীড়া পরিচালক। আরেকজন এখনো বার্সার হয়ে খেলে যাচ্ছেন চুটিয়ে। কিন্তু আগের সেই সম্পর্কটা আর নেই। সেটি পেশাগত কারণেই। এরিক আবিদাল তাঁর পেশাগত জায়গা থেকে সমালোচনা করেছিলেন বার্সার কিছু খেলোয়াড়ের পারফরম্যান্সের। এক সাক্ষাৎকারে...