কদমতলী থানা ছাড়িয়ে কিছু দূর এগোলেই মোহাম্মদনগর। এলাকার ভেতর দিয়ে যাওয়া খালটির নামও এলাকার নামেই। আবর্জনায় প্রায় বুজে আসা এই খালেই চার দিন আগে তলিয়ে গেছে ছয় বছরের শিশু তোয়ামণি। গত শনিবার ওই ঘটনার পর থেকেই খালের পাড়ে অপেক্ষায় আছে তোয়ামণির স্বজন, পাড়া–পড়শিরা। উদ্ধারকাজ চলছে। তবে সময় যতই যাচ্ছে, শিশুটিকে জীবিত উদ্ধারের আশা ততই ক্ষীণ হয়ে আসছে। অন্তত সন্তানের স্পন্দনহীন দেহটিও যদি পাওয়া যায়,... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1638125/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F-%E0%A6%A4%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%AA%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE
কটন বাড কিংবা কবুতরের পালক অথবা একটু শক্ত কিছু দিয়ে যখন কান চুলকানো হয়, আহা, সে আরামের কথা শুধু যে মানুষটা কান চুলকায়, তিনিই জানেন। আবেশে কখনো কখনো চোখ বন্ধ হয়ে আসে। কিন্তু একবারও ভেবে দেখেছেন কি কেন কান চুলকায়? কত কারণে কান চুলকাতে পারে?কান চুলকানো ব্যাপারটা সামান্য মনে হলেও আসলে অনেক বড়। আমাদের চেম্বার বা আউট পেশেন্ট ডিপার্টমেন্টে আসা রোগীদের একটা বিশাল অংশ কান চুলকানো ব্যাপারটা নিয়ে আসে।...
৫ ফেব্রুয়ারি মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের পরিচালিত স্বেচ্ছাসেবী জাতীয় প্রতিষ্ঠান ‘সন্ধানী’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানকে সামাজিক আন্দোলনে রূপদান করা স্বাধীনতা পদকপ্রাপ্ত একমাত্র ছাত্রসংগঠন সন্ধানী। দেশব্যাপী সন্ধানীর ২৫টি মেডিকেল ও ডেন্টাল কলেজ ইউনিট ও ৯টি ডোনার ক্লাব নিরলস কাজ করে চাচ্ছে হাসপাতালের চাহিদামাফিক প্রতি ব্যাগ রক্ত সরবরাহ করার। ৪৩ বছরের পথচলার...
করোনাভাইরাস নিয়ে দেশে আতঙ্কিত হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটি বলছে, গতকাল মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশের কেউ এই ভাইরাসে আক্রান্ত হননি। তবে পরিষ্কার থাকা এবং ঘরের বাইরে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।রাজধানীর আশকোনার হজক্যাম্পে থাকা চীনফেরত বাংলাদেশি নাগরিকেরা সুস্থ আছেন বলে জানিয়েছে সরকারের সংস্থা।...
রেড বুল সালজবুর্গের হয়ে গোলের বন্যা বইয়ে দেওয়ার পর এই জানুয়ারিতেই যোগ দিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডে। সেখানেও চলছে আর্লিং ব্রট হরলান্ডের গোল-উৎসব। মাত্র ৪ ম্যাচে করেছেন ৮ গোল। অথচ এই চার ম্যাচের মধ্যে একাদশে ছিলেন মাত্র এক ম্যাচে! তাঁর নিজেরও নিশ্চয়ই একটু আফসোস হচ্ছে। মৌসুমের শুরুতেই যদি ডর্টমুন্ডে যোগ দিতেন তাহলে এই মৌসুমে বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে তাঁর ধারেকাছে কেউ থাকতেন কি না,...
এডিস ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণে জনসাধারণকে সচেতন করে ডেঙ্গু প্রতিরোধে আগাম ব্যবস্থা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ লক্ষ্যে ডিএনসিসির অঞ্চল–১ স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) সহযোগিতায় অনুষ্ঠিত একটি সচেতনতামূলক পরামর্শ সভা করে তারা। গতকাল মঙ্গলবার সকালে উত্তরা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের বরাত দিয়ে বলা হয়, দেশে গত বছরের...
বার্সেলোনার ক্রীড়া পরিচালক এরিক আবিদালের সমালোচনা করেছেন লিওনেল মেসি প্রতিপক্ষের বিপক্ষে দুজন এক সময় লড়তেন কাঁধে কাঁধ মিলিয়ে। সময়ের পালাবাদলে একজন খেলা ছেড়ে বার্সেলোনার ক্রীড়া পরিচালক। আরেকজন এখনো বার্সার হয়ে খেলে যাচ্ছেন চুটিয়ে। কিন্তু আগের সেই সম্পর্কটা আর নেই। সেটি পেশাগত কারণেই। এরিক আবিদাল তাঁর পেশাগত জায়গা থেকে সমালোচনা করেছিলেন বার্সার কিছু খেলোয়াড়ের পারফরম্যান্সের। এক সাক্ষাৎকারে...
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় কাঁচামরিচ বোঝাই পিকআপভ্যান ও পাথর বোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাত চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হাইওয়ে পুলিশ জানিয়েছে, তারা লাশ তিনটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তিদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক...
রাজশাহীর মোহনপুরে সাড়ে সাত মাসে নারী অপহরণ ও ধর্ষণের ঘটনায় ১৯টি মামলা হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই ঘটনার শিকার স্কুলশিক্ষার্থী। এক স্কুলছাত্রী অপমান সইতে না পেরে আত্মহত্যাও করেছে। পুলিশ প্রতিটি মামলাতেই আইনি পদক্ষেপ নিয়েছে। আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। তবু এমন অপরাধের ঘটনা কমছে না। জানতে চাইলে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ প্রথম আলোকে বলেন, অপহরণ ও...
নামগুলো এত বিখ্যাত যে তাঁদের যেকোনো একজনের জন্মদিনটাই ফুটবলের জন্য বড় এক উপলক্ষ। ক্রিস্টিয়ানো রোনালদো এখন তো আর শুধু তাঁর সময়ের নন, সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের একজন। নেইমারের আবির্ভাব সর্বকালের সেরাদের মধ্যে যাওয়ার মতো প্রতিশ্রুতি নিয়ে। এখনো সেখানে যেতে পারেননি, সময়ও শেষ হয়ে যায়নি। তবে নিজের সময়ের সেরাদের মধ্যে অবশ্যই থাকবেন ব্রাজিল ফরোয়ার্ড। কার্লোস তেভেজের শুরুটাও হয়েছিল ‘নতুন...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ১ম ওয়ানডে সনি সিক্স নিউজিল্যান্ড-ভারত সকাল ৮টা সিরি আ সনি টেন ২ লাৎসিও-ভেরোনা রাত ১-৪৫ মি. এনবিএ সনি টেন ১ হিউস্টন-শার্লট সকাল ৭টা...
৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। গণগ্রন্থাগার অধিদপ্তর দেশব্যাপী দিবসটি ২০১৮ সাল থেকে পালন করে আসছে। এবারের দিবসের প্রতিপাদ্য ‘পড়ব বই, গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ ২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিসভা বৈঠকে প্রতিবছর ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালনের সিদ্ধান্ত হয়। দেশের জনগণের পাঠাভ্যাস সৃষ্টি এবং বৃদ্ধির পাশাপাশি সরকারি-বেসরকারি গ্রন্থাগারগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে,...
প্রতিবছর ৮ ফেব্রুয়ারি সারা বিশ্বে ক্যানসার দিবস পালিত হয়। দিবসটির মূল প্রতিপাদ্য ক্যানসার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং এর প্রতিকারে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া। কয়েক বছর ধরে বাংলাদেশে ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। হঠাৎ করে ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা, এর চিকিৎসা ও গবেষণায় অর্জিত সাফল্য এবং করণীয় কী কী, তা নিয়ে সম্প্রতি প্রথম আলোর সঙ্গে কথা বলেন ঢাকা...
মোহাম্মদ এবাদুল করিম ওষুধবিজ্ঞানী নন। কিন্তু বাংলাদেশের ওষুধে তিনি নতুন মাত্রা যোগ করেছেন। তাঁর প্রতিষ্ঠিত বীকন ফার্মাসিউটিক্যালসের ক্যানসারের ওষুধের মান ভালো, দাম কম। ১৩৪টি দেশের রোগীরা ব্যবহার করছেন। এবাদুল করিম প্রথম আলোকে বলেন, ‘দেশের মর্যাদা বৃদ্ধি করে—এমন উদ্যোগই নিয়েছি।’ দেশে নিবন্ধিত ওষুধ কোম্পানি ২৫৭টি। এর মধ্যে চালু আছে ১৯০টির মতো। বীকন তার একটি। বীকনের যাত্রা শুরু ২০০৭ সালে। তারা...
ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যালয়ের ওয়েবসাইটের পাসওয়ার্ড হ্যাক করে টেস্ট পরীক্ষায় অকৃতকার্য দুই পরীক্ষার্থীর এসএসসির ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণের খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এভাবে কৌশলের আশ্রয় নিয়ে পরীক্ষায় অংশ নেওয়ায় বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে।এ নিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ড ও বিদ্যালয়সংশ্লিষ্ট সবাই হতবাক। পরীক্ষা চলাকালে বিভিন্ন আলোচনা–সমালোচনা হলেও সেই দুই ছাত্রী উপজেলা নির্বাহী...
দল–সমর্থিত ও ‘বিদ্রোহী’ মিলে ঢাকার দুই সিটির ১২৯ কাউন্সিলরের মধ্যে ১১২ জনই আওয়ামী লীগের। বাকি ১৭ জনের মধ্যে বিএনপির কাউন্সিলর ৯ জন, জাতীয় পার্টির ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন এবং স্বতন্ত্র ৫ জন (একজন নারী)। একটি ওয়ার্ডের কাউন্সিলর পদের ফল ঘোষণার পর তা স্থগিত করা হয়।ঢাকা উত্তরে (ডিএনসিসি) ৫৪টি এবং ঢাকা দক্ষিণে (ডিএসসিসি) ৭৫টি সাধারণ ওয়ার্ড রয়েছে। এর মধ্যে দক্ষিণের দুটি...
ঢাকার দুই সিটি করপোরেশনের বর্তমান মেয়াদ শেষ হবে আগামী মে মাসের মাঝামাঝি। উভয় সিটিতেই বর্তমান ওয়ার্ড কাউন্সিলরের অনেকে পুনর্নির্বাচিত হয়েছেন। এ কারণে বর্তমান করপোরেশনের মেয়াদ শেষ না হলে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব নিতে পারবেন না। ফলে মেয়রের দায়িত্ব পেতে শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম এবং কাউন্সিলরদের প্রায় সাড়ে তিন মাস অপেক্ষা করতে হবে। উত্তরের মেয়র আতিকুল ইসলাম পদত্যগ করে নির্বাচনে...
ঢাকার দুই সিটি করপোরেশনের ৪৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডের ২২টিতে নতুন প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি ২১টি ওয়ার্ডে বর্তমান কাউন্সিলররা পুনরায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত নারী কাউন্সিলরদের ৩২ জন আওয়ামী লীগ–সমর্থিত। দুই সিটিতে ৭টিতে জিতেছেন বিএনপি–সমর্থিত নারী প্রার্থীরা। আর স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৪টি সংরক্ষিত ওয়ার্ডে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুটি সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীরা...
বাংলাদেশের সিরিজ আয়োজন নিয়ে অনিশ্চয়তায় ২.২৫ মিলিয়ন ডলার বা ১৯ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বাংলাদেশের সিরিজ আয়োজন নিয়ে অনিশ্চয়তায় ২.২৫ মিলিয়ন ডলার বা ১৯ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। বোর্ডের মিডিয়া সত্ত্ব নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে দর-কষাকষিতে নির্দিষ্ট আয় থেকে এই পরিমাণ অর্থ গচ্চা দিতে হয়েছে পিসিবি। পাকিস্তানি দৈনিক ডনই এ তথ্য...
তর্কাতীতভাবে এই মৌসুমের সেরা তরুণ খেলোয়াড় তিনি। রেড বুল সালজবুর্গের হয়ে মুড়ি-মুড়কির মতো গোল করে এই জানুয়ারিতেই যোগ দিয়েছেন ডর্টমুন্ডে। ডর্টমুন্ডে গিয়েও আর্লিং ব্রট হরলান্ডের গোল করার হার কমেনি, বরং বেড়েছে। তিন ম্যাচে মোট ১৩৯ মিনিট খেলেই গোল করেছেন সাতটা। এত কম সময়ে সাত গোল করার পরেও ঘোষণা দিয়েছেন, শতভাগ সুস্থ নন! মৌসুমটা স্বপ্নের মতো কাটছে আর্লিং ব্রট হরলান্ডের। এবারই প্রথম খেলতে এসেছিলেন...
ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৩ জন নারী প্রার্থী। এর মধ্যে কয়েকজন প্রধান দুই দলের সমর্থন পেয়েছিলেন। তবে বিজয়ী হয়েছেন কেবল একজন স্বতন্ত্র নারী প্রার্থী। এই বিজয়ী নারী প্রার্থী হলেন সাহানা আক্তার। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৪৭ নম্বর ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর প্রতীক ছিল রেডিও। সাহানা...
দুই সিটির নির্বাচন শেষে নগরজুড়ে লাগানো প্রার্থীদের কাগজের সাধারণ ও ক্ষতিকর পলিথিনে মোড়ানো বিশেষ ধরনের পোস্টার অপসারণের কাজ শুরু করেছে দুই সিটি করপোরেশন। কিন্তু পুনর্ব্যবহারযোগ্য কোনো ব্যবস্থা না থাকায় সংগৃহীত পোস্টার ও পলিথিন শেষ পর্যন্ত ভাগাড়েই ফেলা হবে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। আর উত্তর সিটির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম, পোস্টারের পলিথিন পুনর্ব্যবহারযোগ্য করার কথা বললেও...
কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাব বলছে, নিহত ব্যক্তি রোহিঙ্গা ডাকাত ছিলেন।গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলা হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবিরের পাহাড়ের পাদদেশ এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই তথ্য প্রথম আলোকে জানান কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পরিচালক পরিচালক...
নেইমারের জন্মদিনের অনুষ্ঠানে যাননি কিলিয়ান এমবাপ্পে। পিএসজি ফরোয়ার্ড সময় দিয়েছেন অন্য একজনকে জন্মদিনের উৎসব। তাও আবার নেইমারের। কে না যেতে চায়! ভুল হলো। কেউ কেউ আছেন যাঁদের কাছে নেইমারের জন্মদিনের উৎসবে অংশ নেওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ আছে। আর সে ব্যক্তিটি নেইমারেরই ভীষণ পরিচিত। মাঠে নেমে দুজন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে থাকেন। তছনছ করে দেন প্রতিপক্ষের রক্ষণভাগ। গোলের পর চলে একসঙ্গে উৎসব।...
ভারতের কেরালায় করোনাভাইরাসে আক্রান্ত তৃতীয় ব্যক্তির খোঁজ পাওয়ার পর এটিকে ‘দুর্যোগ’ বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা গতকাল সোমবার বলেন, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নির্দেশে করোনাভাইরাসকে ‘রাজ্যের জন্য দুর্যোগ’ বলে ঘোষণা করা হলো। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কে কে শৈলজা বলেন, এই ঘোষণা মানুষকে ভয় দেখানোর জন্য নয়।...
প্রেমের শহর বলে বিখ্যাত প্যারিস। আর ফেব্রুয়ারি মাসের প্যারিস সত্যিকার অর্থেই বিশেষ কিছু। ভালোবাসা দিবস ও প্রেমের শহর মিলে একাকার অবস্থা। তবে ফেব্রুয়ারির প্রথম দিকটায় ফ্রান্সের রাজধানীতে সম্ভবত কিছু একটা হয়। কোনো অজানা অদৃশ্য শক্তি এসে হামলে পড়ে এলাকার সবচেয়ে বিখ্যাত ব্যক্তিটির ওপর। অন্তত গত তিন বছরে এমন কিছুই দেখা যাচ্ছে। ২০১৮ সাল থেকেই ব্যাপারটা শুরু হয়েছে। বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড়...
সরকারের দেওয়া নগদ প্রণোদনার কারণে প্রবাসী আয়ে যে উল্লম্ফন দেখা দিয়েছিল, তাতে কিছুটা ছেদ পড়েছে। গত জানুয়ারিতে প্রবাসীরা ১৬৩ কোটি ৮৫ লাখ ডলারের অর্থ দেশে পাঠিয়েছেন। অথচ ডিসেম্বরে এসেছিল ১৬৮ কোটি ৭১ লাখ ডলারের আয়। সে হিসাবে আগের মাসের তুলনায় জানুয়ারিতে আয় কমেছে প্রায় আড়াই শতাংশ। যদিও আগের বছরের একই সময়ের তুলনায় গত জানুয়ারিতে আয় বেড়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। জানা যায়, চলতি...
জয়পুরহাট রেলস্টেশনে প্ল্যাটফর্মে ওঠার মুহূর্তে এক ব্যক্তি চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে রেললাইনের ওপর পড়ে গুরুতর আহত হয়েছেন। ঢাকাগামী দ্রুতগতির আন্তনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের প্রচণ্ড ধাক্কায় ওই ব্যক্তি পুরো প্ল্যাটফর্ম অতিক্রম করে রেললাইনের ওপর গিয়ে আছড়ে পড়েন। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার মুহূর্তটি একজন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে...
বর্তমানে বিশ্বের অন্যতম ধারাবাহিক ক্রিকেট দল ভারত। টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম, ওয়ানডেতে দ্বিতীয় ও টি-টোয়েন্টির চতুর্থ দলটা যেকোনো টুর্নামেন্টের শিরোপা জয়ের জন্য ফেবারিট থাকে এখন। দেশ হোক বা বিদেশ, ফর্মের পার্থক্য হয় সামান্যই। ভারতের এই সাফল্যের রেসিপির পেছনে মূল কারণ কী? সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল বের করেছেন সেটা কী ব্যাটিং, কী অধিনায়কত্ব—সব দিকেই প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে...
বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের সেমিফাইনালে বুরুন্ডির বিপক্ষে গোল মিসের মহড়া দিয়ে হেরেছে বাংলাদেশ। গোল করতে না পারা এমনিতেই জাতীয় দলের পুরোনো রোগ। সম্প্রতি জ্বলুনিটা বাড়ছে যোগ হয়েছে ভালো খেলেও গোল না পাওয়ায়। এ থেকে উত্তরণের উপায় হিসেবে ঘরোয়া ফুটবলে বিদেশি খেলোয়াড়ের কোটা কমানোরও দাবি তুলেছেন খোদ জাতীয় দলের কোচ জেমি ডে। কিন্তু কোচের কথা বাফুফে তো শুনছেই না উল্টো লিগে নিবন্ধিত সব বিদেশি খেলোয়াড়কে...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ১ম ওয়ানডে সনি সিক্স দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড বিকেল ৫টা অ–১৯ বিশ্বকাপ ক্রিকেট স্টার স্পোর্টস ৩ ভারত-পাকিস্তান বেলা ২টা এনবিএ সনি সিক্স...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গের বিয়ের বাগ্দান সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি গবেষণা ও পরামর্শ সংস্থার প্রতিষ্ঠাতা টম বার্থালের সঙ্গে শেরিলের এই বাগ্দান সম্পন্ন হয়। সোমবার শেরিল স্যান্ডবার্গ ফেসবুক পোস্টের মাধ্যমে বাগ্দানের বিষয়টি জানান। ৫০ বছরের শেরিল ফেসবুকে পোস্টে লেখেন, ‘অ্যানগেজড! টম...
আন্তর্জাতিক মানের তথ্যপদ্ধতি তথা ফরমায়েশি সফটওয়্যার সরবরাহের মাধ্যমে এক যুগ ধরে দেশের তথ্যপ্রযুক্তি তথা গোটা শিল্প খাতে অবদান রাখছে জাতীয় রাজস্ব বোর্ডের তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্যুবরা সিস্টেমস লিমিটেড। ২০০৮ সালে তরুণ উদ্যোক্তা মোহাম্মদ শফিউল আজমের হাত ধরে যাত্রা শুরু হয় স্যুবরার। ২০০০ সালে তথ্যপ্রযুক্তি খাতে পড়াশোনা শেষ করে এই খাতে প্রতিষ্ঠান তৈরির স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছিলেন। ডিজিটাল...
১৯৮০ সাল থেকে টিএমএসএস জাতীয় পর্যায়ের অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে ১৯৮০ সাল থেকে কাজ করে যাচ্ছে। সারা দেশে ১ হাজার ৭০০ শাখা অফিসের মাধ্যমে আইসিটি, স্বাস্থ্য, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউটসহ ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ক্ষুদ্রঋণ, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনসহ প্রায় ১১৪ রকম কার্যক্রম বাস্তবায়ন করছে। ২০১৪ সালে ‘টিএমএসএস আইসিটি...
বাংলাদেশের একটি সফটওয়্যার কোম্পানি কত বড় হতে পারে? প্রশ্নটির উত্তর জানতে ব্যক্তিগত এক ছুটির দিনে ছুটলাম রাজধানী মহাখালীর ব্রেন স্টেশন ২৩-এর অফিসে। ছুটতে ছুটতে এসে অভ্যর্থনা জানালেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির। ঘুরে ঘুরে দেখালেন ৩০৭ জনের বেশি সফটওয়্যার প্রোগ্রামার ও ডেভেলপার নিয়ে কর্মযজ্ঞ চালানো কয়েক তলার অফিস। এখানেই ডেভেলপাররা কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশের নানা প্রকল্প...
নেক্সডিকেড নামটি শুনলে ভবিষ্যতের কথা মনে হয়। ভবিষ্যৎ দশক কেমন হবে, সে ভাবনা মাথায় আসে। প্রযুক্তি প্রতিষ্ঠান নেক্সডিকেড টেকনোলজি লিমিটেডের কাজও তেমন। এটি বিটিআরসির প্রথম সারির লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠান, যারা ভিটিএস যন্ত্র ও ট্র্যাকিং সফটওয়্যার ডিজাইন, ডেভেলপমেন্ট ও সরবরাহ করে। কোম্পানিটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলাদেশে বিভিন্ন খাতে ডিজিটালাইজেশনে কাজ করে আসছে। হাঁটি হাঁটি পা পা...
কলকাতার পার্ক সার্কাস ময়দানে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলন চলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাত একটার দিকে তাঁর মৃত্যু হয়। মারা যাওয়া ওই নারীর নাম সামিদা খাতুন (৫৭)। কলকাতার পার্ক সার্কাসের সিআইটি রোডের এন্টালির কলাবাগান এলাকায় বাস করতেন তিনি। তাঁর স্বামী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখন পঙ্গু। পাঁচ সন্তানের মধ্যে তিন ছেলে ইরানে চাকরি করেন।...
বহুদিন ধরে টাকা জমিয়ে একটা সেকেন্ডহ্যান্ড গাড়ি কিনেছিলেন আসিফ আহমেদ। তবে কিছুদিনের মধ্যেই বের হতে থাকল গাড়ির নানা সমস্যা। ঠিক করাতে গিয়ে বিপাকে পড়লেন আসিফ। বিভিন্ন গ্যারেজে বিভিন্ন দাম বলে, কাজের মান কেমন হবে, সেই সম্পর্কেও নেই কোনো ধারণা। বুঝতেই পারছেন না কোন গ্যারেজ ঠিক কথা বলছে, কোথায় কাজটা করাবেন। আর যেসব পার্টস লাগাবেন, সেগুলো এক নম্বর কি না, তার নিশ্চয়তাই–বা কে দেবে? এমন সমস্যায়...
ঢাকার দুটি সিটি করপোরেশন নির্বাচনে সাতটি কেন্দ্রে প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার সুযোগ হয়। পর্যবেক্ষণ থেকে আমার কিছু অভিনব অভিজ্ঞতা হয়েছে। এ দুটি সিটি করপোরেশনের নির্বাচন ছিল ‘নেই’ আর ‘নেই’-এর নির্বাচন। এই নির্বাচনে ভোটার নেই, ভোটারদের আগ্রহ নেই, প্রধান বিরোধী দলের প্রার্থীদের এজেন্ট নেই, সহিংসতা নেই, নির্বাচনী কর্মকর্তাদের ওপর চাপ নেই, সর্বোপরি ভোটারদের আস্থা নেই...
দেশের দক্ষিণাঞ্চলের একটি জেলায় ২০ জন চীনা নাগরিককে ‘কোয়ারেন্টাইন’ করে রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে একটি ভবনে তাঁদের রাখা হয়েছে। বাইরের কারও সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হচ্ছে না। ২৩ জানুয়ারির পর থেকে তাঁরা বাংলাদেশে এসেছেন। এদিকে আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইন করে রাখা চীনফেরত ৩০২ জন বাংলাদেশি সুস্থ আছেন বলে জানিয়েছে...
সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এই পরীক্ষা শুরু হয়। মোট সাড়ে তিন হাজার কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে। মোট পরীক্ষার্থী প্রায় সাড়ে ২০ লাখ। রাজধানীর তেজগাঁও সরকারি গার্লস স্কুলে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রাজধানীর তেজগাঁও সরকারি গার্লস স্কুলে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সাংবাদিকদের তিনি বলেন, পরীক্ষা...
ভারতের রাজধানী নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে আবার গুলি ছোড়া হয়েছে। গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি গুলি ছোড়া হয়। আজ সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রতিবাদ চলাকালে এই গুলি ছোড়া হয়। এ নিয়ে গত চার দিনে নয়াদিল্লিতে তিনবার গুলির ঘটনা ঘটল। সিএএ-বিরোধী আন্দোলনে অংশ নেওয়া...
চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসে আক্রান্ত মানুষকে চিকিৎসা দিতে নতুন আরেকটি হাসপাতাল চালু হচ্ছে। গতকাল রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, নতুন হুওশেনশান হাসপাতালের নির্মাণকাজ শেষ হয়েছে। আজ সোমবার এটি চালু হবে। মাত্র ৮ দিনে ১ হাজার শয্যার এই হাসপাতাল তৈরি করেছে কর্তৃপক্ষ। সংক্রামক রোগের বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন ১ হাজার ৪০০ চিকিৎসা-কর্মী নতুন হাসপাতালে যোগ দিতে উহানে...
এক সময় ট্যাক্সি চালাতেন অস্ট্রেলিয়ান ওপেন জয়ী সোফিয়া কেনিনের বাবা অ্যালেক্স কেনিন। সেই অ্যালেক্সের কোচিংয়েই গ্র্যান্ড স্লাম জিতলেন মেয়ে সোফিয়া ভাগ্য কত দ্রুত বদলায়! অ্যালেক্স কেনিনের চেয়ে ভালো এটা আর কে জানেন। বছর দশেক আগেও তিনি ছিলেন শুধুই একজন ট্যাক্সি চালক। নিউইয়র্কের পথে পথে ট্যাক্সি চালিয়ে কাটত তাঁর জীবন। সেই অ্যালেক্স কেনিনই কি না হয়ে গেলেন গ্র্যান্ড স্লাম জয়ী কোচ! বলা হচ্ছে এবারে...
লা লিগায় কাল আনসু ফাতির রেকর্ড জোড়া গোলে লেভান্তেকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা দুই মিনিটের মধ্যে লিওনেল মেসির দুটি দারুণ পাস, দুই মিনিটের মধ্যে আনসু ফাতির দুটি দারুণ গোল। তাতেই কাল রাতে ন্যু ক্যাম্পে ইতিহাসের অংশ হয়ে গেলেন ফাতি। ইতিহাসটা লা লিগায় সবচেয়ে কম বয়সে এক ম্যাচে জোড়া গোলের। লেভান্তেকে ২-১ গোলে হারিয়ে লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধানও তাতে কমিয়ে ফেলল ফাতির...
‘আমার বড় মাইয়া জুলেখার জন্মের তিন বছর পর জন্ম ছোডডার। তখন ছোড পুরীর (ছোট মেয়ে) বয়স ১১ দিন। নাম রাহি নাই, আমার মায় পুরীর নাম রাখবো কইছিল। মালেক মিয়ার গ্যারেজ থেইকা ৬০ টেকা জমায় ভ্যান চালাইয়া সারা দিন দুই-তিন শ যা পাই, তা-ই দিয়াই বুড়া বাপ, মা, বউ, পোলাপাইন লইয়া কোনোমতে দিন পার করি।‘হেদিন আছিলো শনিবার। ভুরবেলা আনারসের খ্যাপ লইয়া গেছি গারর বাজার। ফিরতে ফিরতে হেই বেলা তল হয়া গেছিল, বাড়িত...
মার্ক জাকারবার্গের সাফ কথা, শুধু টাকার জন্যই তিনি ফেসবুক তৈরি করেননি। গত ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উটাহের সল্ট লেক সিটিতে সিলিকন স্লোপস টেক সামিটে গিয়েছিলেন তিনি। সেখানে চেষ্টা করলেন ফেসবুক ও তাঁর সম্পর্কে তৈরি হওয়া ধারণাগুলো কিছুটা খণ্ডন করতে। জানালেন, এই দশকে মানুষের কাছে পছন্দের ব্যক্তিত্ব হিসেবে নয় বরং নিজেকে বোধগম্য করে তোলাই তাঁর লক্ষ্য। এক অর্থে লাইক নয়, ফেসবুকের প্রধান নির্বাহী মানুষের...
১০০ টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডের ৯৮তম ড্র গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী নম্বর ০৬১১৫৬৩।গতকাল বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলনকক্ষে ড্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ কে এম মাসুদুজ্জামান। একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রতি সিরিজের জন্য একই নম্বর)...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: সিরি আ সনি টেন ২ সনি টেন ২ রাত ১–৪৫ মি. অ–১৯ বিশ্বকাপ ক্রিকেট স্টার স্পোর্টস ৩ ইংল্যান্ড–শ্রীলঙ্কা বেলা ২টা টেনিস স্টার স্পোর্টস সিলেক্ট ২ টাটা ওপেন ...