চীন থেকে চট্টগ্রাম বন্দরে আনা দুটি কনটেইনারে থাকার কথা ছিল ৪২ হাজার কেজি তামার টুকরো। তবে কটেইনার দুটি খুলে পাওয়া গেছে ৪১৯ কেজি তামার টুকরো। গতকাল বুধবার বন্দর চত্বরে এই ঘটনা শনাক্ত করেন কাস্টমস কর্মকর্তারা। কাস্টমস কর্মকর্তারা জানান, চট্টগ্রামের মেহেদীবাগের আমীরবাগ এলাকার ওয়েন্স মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানের নামে এই চালান দুটি আনা হয়। গত ২২ জানুয়ারি পণ্য চালানটি খালাসের জন্য... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1637032/%E0%A7%AA%E0%A7%A8-%E0%A6%9F%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%97%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%A7%E0%A6%BE-%E0%A6%9F%E0%A6%A8
এক সপ্তাহ আগে হাতিরঝিলের বিজিএমইএ ভবন প্রতীকীভাবে ভাঙার কাজের উদ্বোধন করা হলেও বাস্তবে এখন পর্যন্ত ভাঙা শুরু হয়নি। এখন শুধু ১৬ তলা ভবনের ওপরের দুটি তলায় জমে থাকা আবর্জনা, ভাঙা টাইলস ও পরিত্যক্ত কাগজপত্র পরিষ্কার করা হয়েছে। ভাঙার জন্য যন্ত্রপাতি ব্যবহার করতে বিদ্যুতের প্রয়োজন হবে। কিন্তু সে সংযোগ এখনো পাওয়া যায়নি। তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠনের নির্মিত বিজিএমইএ ভবন ভাঙার কাজ...
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, কামরাঙ্গীরচরের ওয়ার্ডগুলোতে ক্ষমতাসীন দলের সমর্থিত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘাত ততই দৃশ্যমান হচ্ছে। এ ছাড়া বিএনপি–সমর্থিত কাউন্সিরল প্রার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এ নিয়ে ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে কামরাঙ্গীরচরের ৫৬ নম্বর ওয়ার্ডের দ্বন্দ্ব বেশ তীব্র। সম্প্রতি এই ওয়ার্ডের দল–সমর্থিত প্রার্থী ও...
ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে পারে বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন সিনেমা ‘পরাণ’। সপ্তাহখানেকের মধ্যে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে ছবিটি। এ ছাড়া শাকিব খানের সঙ্গে নতুন একটি ছবিতে কাজ করার কথাবার্তাও চলছে। ইতিমধ্যে ‘ইত্তেফাক’ নামে আরেকটি ছবির শুটিং করছেন তিনি। এসব নিয়ে গতকাল বুধবার দুপুরে কথা মিমের সঙ্গে। কেমন আছেন মিম? কী করছেন?ভালো আছি। একটা পণ্যের ফটোশুট করছিলাম।...
কোপা দেল রেতে রিয়াল জারাগোজার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেছেন ভারানে, ভাসকেজ, ভিনসিয়ুয়াস জুনিয়র ও করিম বেনজেমা। এ জয়ে প্রতিযোগিতার শেষ আটে উঠল রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে প্রতিপক্ষের মাঠে বেশ বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচ অপরাজিত রইল রিয়াল মাদ্রিদ। আজকের ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় স্প্যানিশ...
চিকিৎসার জন্য হাসপাতালে আপনজন ভর্তি। ব্যস্ত জীবনে অন্য কখনো খুব বেশি সময় দিতে না পারলেও এ রকম অবস্থায় তো দেখতে যাওয়াই হয়। রোগী দেখতে যাওয়ার সময় প্রায়ই হাতে থাকে ফুল বা খাবার-দাবার, সঙ্গে থাকেন একাধিক ব্যক্তি। এ রকম করা কি ঠিক? প্রশ্ন রাখি বিশেষজ্ঞের কাছে। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. মুজিবুর রহমান জানালেন, হাসপাতালে রোগী দেখতে গেলে কিছু নিয়মকানুন মেনে চলা...
গত রোববার গ্র্যামির রাতের পর যাঁরা বিশ্বসংগীতের একটু হলেও খোঁজ রাখেন, তাঁদের আর কারও বিলি আইলিশের নাম জানতে বাকি নেই। ২০১৬ সালে তিনি ফিনেস ও’কনেলের লেখা ও প্রযোজনায় ‘ওশান আইস’ নামে নিজের গাওয়া একটি গান শেয়ার করেন সাউন্ডক্লাউডে। প্রথম গানেই বিশ্বসংগীত তারকাদের নজরে আসেন তিনি। তাঁর ‘অফিসিয়ালি’ প্রথম গান ‘ডোন্ট স্মাইল অ্যাট মি’ যুক্তরাট্র, যুক্তরাজ্য,...
কখনোই একসঙ্গে একই বিমানে কিংবা হেলিকপ্টারে উঠতেন না ব্রায়ান্ট ও তাঁর স্ত্রী। কারও কারও অনুপস্থিতি তাঁর উপস্থিতিটা আরও প্রবল করে তোলে। যেমন হয়েছে কোবে ব্রায়ান্টের ক্ষেত্রে। তিন দিন হয়ে গেছে কিংবদন্তি এই বাস্কেটবল খেলোয়াড় না ফেরার দেশে চলে গেছেন। কিন্তু না থেকেও যেন আছেন তিনি। আছেন তাঁর প্রিয় বাস্কেটবল কোর্টে, আছেন প্রিয় ফুটবল ক্লাব এসি মিলানের মাঠে, আছেন তাঁর বন্ধুদের হৃদয়ে, আছেন ভক্তদের...
দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে ‘থিংক ট্যাংক’ হিসেবে কাজ করতে চান সাবেক সচিবরা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদসহ ৪২ জন সাবেক সচিব এক বৈঠকে এই মত প্রকাশ করেছেন। চিঠি দিয়ে বৈঠকটি আহ্বান করেছেন দুদকের চেয়ারম্যান। এই বৈঠকে একটি ফোরাম বা সংগঠন করার বিষয়ে একমত হয়েছেন সরকারের এই অবসরপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তারা। দেশের বিভিন্ন ক্ষেত্রে নীতি প্রণয়ন,...
দুটি আইফোন কাছাকাছি রেখে ডেটা স্থানান্তরের প্রযুক্তি হলো এয়ারড্রপ। এবার অ্যান্ড্রয়েডেও আসছে এমন সুবিধা। নাম দেওয়া হচ্ছে ‘নেয়ারবাই শেয়ারিং’। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমচালিত গুগলের পিক্সেল সিরিজের দুটি স্মার্টফোনে পরীক্ষা করে দেখছে এক্সডিএ ডেভেলপারস। পিক্সেল ২ এক্সএল ও পিক্সেল ৪ ফোনের মধ্যে এ ফিচারটি পরীক্ষা করে দেখার পর আশানুরূপ ফল পাওয়া যায়। এটি আগে ‘ফাস্ট শেয়ার’...
প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে প্রথম ওভারেই হ্যাটট্রিকের নজির গড়লেন ভারতের পেসার প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাস আজকের নয়। ক্রিকেটের হামাগুড়ি দেওয়ার দিন থেকে আজ পর্যন্ত সংস্করণটি এই খেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ সংস্করণে আছে অবিশ্বাস্য আর বিচিত্র সব রেকর্ডও। স্যার জ্যাক হবসের ১৯৯ সেঞ্চুরি, ব্রায়ান লারার ৫০১*, ফ্রাঙ্ক উলির ১০১৮ ক্যাচ কিংবা উইলফ্রেড রোডসের গড়া ৪২০৪টি উইকেট নেওয়ার...
‘ক্যাশলেস সোসাইটি’ শব্দ দুটি এখন প্রায়ই উচ্চারিত হচ্ছে। মুদ্রায় লেনদেন হবে ঠিকই, তবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে। এতে কাগুজে নোট ও ধাতব পয়সার আদান-প্রদানের ব্যাপার থাকবে না। ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশের মতো মোবাইল ওয়ালেট, পেপ্যালের মতো ই-ওয়ালেট কিংবা অ্যাপল পের মতো মোবাইল পেমেন্ট প্রসেসর এই শ্রেণিতে পড়ে। ব্যাংক চেকও অবশ্য একই সংজ্ঞায় সংজ্ঞায়িত। যুক্তরাষ্ট্রে এই ডিজিটাল লেনদেন...
‘১৪ বছরে বিয়া হইছে আমার। দেখতে দেখতে ৪০ বছর এই পালবাড়ির উসারায় মাডি গুইলা বাসনপত্র বানাইয়া জীবন পার কইরা দিলাম। অহন আর পারি না, খালি কোনোমতে দুই বেলা ভাত খাওনের লাইগা দিন-রাইত মাডির বাসন বানাই কম দামে বেচি। মাডির জীবন ভালা নাই বাফু...এ যেন এক কালান্তরের উপখ্যান।’ এক নিমেষেই শিবগঞ্জ পালবাড়ির বয়োবৃদ্ধ শিল্পী অনিতা পাল কয়লার ইঞ্জিনের মতো চলতে থাকা শ্বাস–প্রশ্বাসের ভেতর চাপাপড়া কথাগুলো বললেন।...
নেত্রকোনায় রিকশা, অটোরিকশা ও ইজিবাইকে মাইক লাগিয়ে এলইডি বাল্ব, ডিটারজেন্ট পাউডার, বিশেষজ্ঞ চিকিৎসক, প্রাইভেট হাসপাতাল, প্যাথলজি, কিন্ডারগার্টেন, কোচিং সেন্টারে ভর্তিসহ বিভিন্ন ধরনের প্রচার চলছে। সকাল থেকে রাত পর্যন্ত এই প্রচার আর গাড়ির হর্নে অতিষ্ঠ শহরবাসী।এ ছাড়া প্রায় দেড় মাস ধরে শহর ও আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের নামে উচ্চ শব্দে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার...
টি-টোয়েন্টি সিরিজ পেছনে ফেলে বাংলাদেশ দল এখন ভাবছে টেস্ট নিয়ে। বিসিএলের প্রথম রাউন্ড দিয়ে প্রস্তুতি সারবেন ক্রিকেটাররা পাকিস্তান থেকে ভালো ফল নিয়ে ফিরতে পারেনি বাংলাদেশ দল। মাহমুদউল্লাহরা টি-টোয়েন্টি সিরিজটা হেরেছে ২-০ ব্যবধানে। তবে সেটি এখন অতীত। সামনে চলে এসেছে টেস্ট। রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে বাংলাদেশ পাকিস্তানে রওনা দেবে ৪ ফেব্রুয়ারি রাতে। নির্বাচকেরা টেস্ট দল দিয়ে দেবেন ৩১ জানুয়ারি। ৩১...
ফেসবুক থেকে তৃতীয় পক্ষ হিসেবে কোনো সাইট বা অ্যাপ যেসব তথ্য সংগ্রহ করে তা নিয়ে নানা সমালোচনা রয়েছে। এ বিষয়ে ব্যবহারকারীর হাতে আরও বেশি নিয়ন্ত্রণ তুলে দিতে চাইছে ফেসবুক। এ লক্ষ্যেই ‘অফ-ফেসবুক অ্যাকটিভিটি’ টুল নামে একটি ফিচার যুক্ত করেছে ফেসবুক। ফিচারটি ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুক থেকে যেসব সাইট বা অ্যাপ তথ্য শেয়ার করে, তা ব্যবস্থাপনা বা মুছে ফেলতে পারবেন। ফেসবুক কর্তৃপক্ষ...
ইতালিতে কোবি ব্রায়ান্টের ছোটবেলা কেটেছে বলেই বোধ হয় এসি মিলান ছিল তাঁর সবচেয়ে প্রিয়। মিলানের প্রতি ভালোবাসার কথা বলতেন প্রকাশ্যেই, মিলান ছিল তাঁর হৃদয়ে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনাল। প্রতিপক্ষ দুই দল এসি মিলান ও তুরিনো। যে দল জিতবে, উঠে যাবে সেমিফাইনালে। কিন্তু সান সিরোর ওই ম্যাচটা শেষ পর্যন্ত শুধু আর একটা ফুটবল ম্যাচ থাকেনি, হয়ে উঠেছে সদ্যপ্রয়াত এক মহাতারকাকে স্মরণের মঞ্চ। ইতালিয়ান কাপের...
রংপুরের মেয়ে রুমা জান্নাত (১৯)। চাকরি করেন গাজীপুরের টঙ্গীর একটি পোশাক কারখানায়। তাঁর স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিয়ে সরকারি কর্মকর্তা হওয়ার। কিন্তু পঞ্চম শ্রেণির গণ্ডি না পেরোতেই ধাক্কা লাগে সেই স্বপ্নে। মা-বাবা আর তিন বোনের সংসারে হঠাৎ দেখা দেয় দারিদ্র্য। পরিবারের হাল ধরতে লেখাপড়া ছেড়ে যোগ দিতে হয় চাকরিতে।কিন্তু রুমা থেমে যেতে চান না। সংসারের টানাপোড়েনে চাকরিতে যোগ দিলেও তাঁর মন পড়ে ছিল পড়াশোনায়।...
বাবার কাছে কত বার যে বাংলাদেশের গল্প শুনতেন! কল্পনায় এঁকে নিতেন বাংলাদেশের ছবি। আজ বাবার সেই ভালোবাসার বাংলাদেশকে দেখছেন কাছ থেকে। কল্পনায় যা ভাবতে পারেননি, সেটাও যেন পেলেন এসে। অজানা-অচেনা মানুষের ভালোবাসা। তাঁরা হলেন ব্রিটিশ নাগরিক ফাতিমা বেগম ইলিয়ট (৫৯), তাঁর স্বামী ফিলিপ ইলিয়ট (৬০) ও ফাতিমার ভাই আবদুল জব্বার জলিল (৫৮)। ফাতিমা ও জব্বার জলিল জানান, যুক্তরাজ্যে তাঁদের জন্ম হলেও বাংলাদেশের...
যন্ত্রের পেছনের অংশ ‘ট্রে’তে ধানের চারা। চালু হলো যন্ত্র। যন্ত্র চলছে সামনের দিকে, পেছনে সারিবদ্ধভাবে রোপণ হতে থাকল চারা—হাতের স্পর্শ ছাড়াই। এভাবে এক ঘণ্টায় এক একর জমিতে চারা লাগানো হয়ে গেল। গতকাল মঙ্গলবার দিনাজপুরের বিরল উপজেলার চকেরহাট এলাকায় এভাবে যান্ত্রিক পদ্ধতিতে বোরো ধানের চারা রোপণ করা হয়। এ উপলক্ষে সেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যন্ত্রের সাহায্যে চারা রোপণ দেখতে...
করোনাভাইরাসের সংক্রমণের ঘটনায় চীন থেকে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিবন্ধনের কাজ শুরু করেছে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস। তাঁদের ফিরিয়ে আনতে বাংলাদেশ কী ধরনের উড়োজাহাজ পাঠাবে, তা-ও জানতে চেয়েছে চীন। তবে চীনের সর্বোচ্চ সতর্কতামূলক বিধিনিষেধের কারণে তাঁদের আগামী ৬ ফেব্রুয়ারির আগে দেশে ফেরানো যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ এরই মধ্যে সর্বোচ্চ...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: অস্ট্রেলিয়ান ওপেন সনি টেন ২ ও সিক্স কোয়ার্টার ফাইনাল সকাল ৬টা ৩য় টি-টোয়েন্টি স্টার স্পোর্টস ১ ভারত-অস্ট্রেলিয়া বেলা ১টা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট স্টার স্পোর্টস ৩ ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড বেলা ২টা ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ ওয়েস্ট...
রোহিঙ্গা–সংকট নিরসনে ভারত, চীন, জাপান ও রাশিয়ার সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক সূত্র জানায়, আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা–সংক্রান্ত মামলার রায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে এই রায়কে কূটনৈতিক সফলতা হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র...
প্রায় ২০ বছর ক্যামেরা বন্ধ। শুটিংয়ের বাতিও গিয়েছিল নিভে। সিনেমার প্রিয় মুখ, প্রিয় নায়িকা শাবানা এখন পুরোপুরি পারিবারিক মানুষ। তাঁর সঙ্গী এখন নাতি-নাতনিরা। প্রবাসে তাঁদের সঙ্গে আড্ডা দিয়েই সময় কাটে শাবানার। সম্প্রতি তিনি বেড়াতে এসেছিলেন বাংলাদেশে। প্রথম আলোর সঙ্গে আলাপে স্মরণ করলেন নানা স্মৃতির কথা। জানালেন, তাঁর চোখে নিজের সময়ের সেরা নায়ক কে। তখন ছিল সোনালি দিনসেদিন ছিল সিনেমার সুদিন। তখন...
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এখন শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ করছেন। আর দুই দিন পরই ভোট। ৩০ জানুয়ারি মধ্য রাতের পর আনুষ্ঠানিক প্রচার বন্ধ হয়ে যাবে। মঙ্গলবার পর্যন্ত আওয়ামী লীগের একজন ও বিএনপির দুই মেয়রপ্রার্থী ইশতেহার প্রকাশ করেছেন। আওয়ামী লীগের অপর মেয়রপ্রার্থীর বুধবার ইশতেহার প্রকাশ করার কথা আছে। বাংলাদেশে সবকিছুই চলে উল্টো নিয়মে। পৃথিবীর সব দেশে...
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করবেন বিভিন্ন দেশের ৬৭ জন পর্যবেক্ষক। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের ২৭ জন, যুক্তরাজ্যের ১২ জন, ইউরোপীয় ইউনিয়নের ৫, সুইজারল্যান্ডের ৬, নেদারল্যান্ডসের ৬, ডেনমার্কের ২, নরওয়ের ৪ ও জাপানের ৫ জন পর্যবেক্ষক সিটি নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসিতে আবেদন করেছেন। এর বাইরে দেশি ২২টি পর্যবেক্ষক সংস্থার ১ হাজার ১৩ জন পর্যবেক্ষককে...
ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) এবং সাংহাই থিয়েটার একাডেমির আয়োজনে এশিয়ার ঐতিহ্যবাহী পরিবেশনা শিল্পকলা নিয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আইটিআইয়ের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার। সেখানে এশিয়ায় ঐতিহ্যবাহী পরিবেশনা শিল্পকলার বিকাশ, সংকট ও সংরক্ষণ নিয়ে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় চীন, দক্ষিণ কোরিয়া, জর্জিয়া, গ্রিস, হংকং, জাপান ও তুরস্ক থেকে...
ভোটের মাঠে ‘রেফারি’ ধরা হয় নির্বাচন কমিশনকে (ইসি)। ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটের আর মাত্র চার দিন বাকি। কিন্তু নির্বাচনের মাঠ ও রেফারির ভূমিকা নিয়ে সন্তুষ্ট হতে পারছে না বিরোধী দল বিএনপি। সরকারি দল আওয়ামী লীগে নির্বাচনের পরিবেশ ও ইসির ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে বিএনপির অভিযোগের মুখে ইসি যেন প্রভাবিত না হয়, সে জন্য উল্টো চাপে রেখেছে সরকারি দল। গতকাল সোমবার আগারগাঁওয়ে নির্বাচন...
প্রতিটি ঋতুতেই প্রকৃতি তার নিটোল সৌন্দর্য নিয়ে উপস্থিত হয়। শীতও ব্যত্যয় ঘটায় না। বরং হাড়হিম শীত আমাদের স্মৃতিকাতর করে; ফিরিয়ে নেয় শৈশব-কৈশোরের দিনগুলোতে। খেজুরের রস আর নলেন গুড়ের ম-ম গন্ধ নাসারন্ধ্রে ফিরে ফিরে আসে। আর তা হবে নাই-বা কেন, বাংলার শীতের সঙ্গে খেজুরের রস আর খেজুরের গুড় তো সমার্থক। তবে তা কেবল খাদ্যসংস্কৃতির ঐতিহ্য বা স্বাদেই নয়, বরং এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শারীরবৃত্তীয়...
কয়েক সপ্তাহ আগে এক-এগারোর ১৩ বছর পার হলো। ২০০৭ সালের ওই দিন দেশের রাজনীতিতে রীতিমতো একটি সুনামি ঘটে গিয়েছিল। এটি কাউকে ক্ষমতার চূড়ায় বসিয়েছে। কাউকে খাদে ফেলে দিয়েছে। নানা ঘটনা-দুর্ঘটনায় এক-এগারোর দুই বছর ছিল উথালপাতাল। এটি ভোলার নয়। তবে যাঁরা এর ভিকটিম ছিলেন, তাঁদের কাছে এটি দুঃস্বপ্ন। তাঁরা চাইবেন ভুলতে। কিন্তু চাইলেই কি ভোলা যায়? এক টক শোতে আমি বলেছিলাম, রাজনীতিবিদদের ব্যর্থতার সুযোগ নিয়েই...
খেলোয়াড়েরা পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না বলে কয়েক মাস ধরেই অভিযোগ তুলেছেন জেমি। তাঁর মতে অভিযোগটি তেমন কেউ আমলে নেননি। তাই শুনতে বলেছেন গার্দিওলার কথাটি। জেমির পাঠানো বার্তা অনুযায়ী ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা নতুন কিছু বলেননি, পুরোনো কথাটাই স্মরণ করিয়ে দিয়েছেন, ‘খেলোয়াড়দের সম্মান করতে হবে। তাদের বিশ্রামের প্রয়োজন। তাদের মানসিক বিশ্রামের প্রয়োজন, শারীরিক বিশ্রামের...
হেলিকপ্টার দুর্ঘটনায় কোবি ব্রায়ান্টের মর্মান্তিক মৃত্যুতে শোক জানিয়েছেন সাকিব আল হাসান খেলার নাম ভিন্ন হতে পারে, ধরনে অমিল থাকতে পারে, কিন্তু কিংবদন্তি হওয়ার পথ তো একই। অধ্যবসায়, পরিশ্রম ও দৃঢ়তা। বাস্কেটবল কোর্টে এভাবেই সফলতা পেয়েছিলেন কোবি ব্রায়ান্ট, ক্রিকেটের ময়দানে যেভাবে পেয়েছেন সাকিব আল হাসান। খেলাধুলার জগতে একজনের অকালপ্রয়াণে আরেকজনের হৃদয় পুড়বে না তা হয় কীভাবে! হেলিকপ্টার দুর্ঘটনায়...
গোপীবাগ থেকে সোবহানবাগ, মিরপুর থেকে মাহুতটুলী—যেখানে যাবেন, সড়কে দাঁড়িয়ে আকাশ দেখা কঠিন হয়ে পড়েছে। দৃষ্টি ঢাকা পড়ছে সারি সারি পোস্টারে। নির্বাচন কমিশনের আইন মেনে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা সাদাকালো পোস্টার লাগিয়েছেন ঠিকই, কিন্তু পোস্টারের গায়ে জামা হিসেবে পরিয়েছেন স্বচ্ছ পলিথিন। শীতের হিমেল বাতাসে বা যানবাহনের সঙ্গে লেগে পলিথিনে মোড়ানো পোস্টার ঝরে ঝরে পড়ছে। ভোরে বা সন্ধ্যার পরে নগরের...
অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭–এর হালনাগাদ আর করবে না এর নির্মাতা মাইক্রোসফট। এতে বর্তমান ব্যবহারকারীরা তেমন কোনো অসুবিধার মুখোমুখি না হলেও একটি সমস্যা রয়ে গেছে। আর তা হলো উইন্ডোজ ৭–এর ওয়ালপেপার সরিয়ে সেখানে কালো রঙের পর্দা দেখায়। সাধারণ ব্যবহারকারীদের জন্য হালনাগাদ যেহেতু শেষ, মাইক্রোসফট এই ত্রুটি আর সারাবে না। তবে এ থেকে মুক্তি পাওয়ার একটি উপায় আছে। মূলত ওয়ালপেপার ঠিক করে দেওয়ার...
সহজে ভাঁজ করে ব্যবহার করা যায়, এমন স্মার্টফোন তৈরির দৌড়ে এবার যুক্ত হচ্ছে নকিয়ার নাম। ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল নকিয়া ব্র্যান্ডের ভাঁজ করা বা ফোল্ডেবল স্মার্টফোন তৈরি করবে শিগগিরই। এর আগে স্যামসাং, হুয়াওয়ে ও মটোরোলা এ ধরনের ফোন তৈরি করেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নকিয়ামবের তথ্য অনুযায়ী, নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন তৈরির স্বত্বাধিকারী এইচএমডি গ্লোবাল ইতিমধ্যে ভাঁজ করা ফোন তৈরির কাজ শুরু...
বিতর্কিত স্লোগানের কারণে সমালোচনায় পড়েছেন ভারতের কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। গতকাল সোমবার দিল্লিতে নির্বাচনী প্রচারের মধ্যে অনুরাগ ঠাকুর মাথার ওপর দু হাত তুলে তালি দিয়ে স্লোগান দেন, ‘দেশদ্রোহীদের গুলি করে মারো।’ দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলের রিথালা এলাকায় অনুরাগ ঠাকুরের ওই প্রচারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই কঠোর সমালোচনার মুখে পড়েন এই বিজেপি নেতা।...
বিসিএল ড্রাফট হয়ে গেল আজ। কিন্তু কোনো দল সাব্বির রহমানের প্রতি আগ্রহ দেখাল না। জাতীয় দলে জায়গা হারিয়েছেন আগেই। ঘরোয়া ক্রিকেটেও একই পরিণতির পথে এগোচ্ছেন সাব্বির রহমান। প্রথম শ্রেণির ক্রিকেট লিগ বিসিএলের ড্রাফটে কোনো দলই সাব্বিরকে দলে নিতে চায়নি! বিসিবি সূত্রে জানা গেছে, সাব্বিরের বর্তমান ফর্মের কারণেই কোনো দল তাঁর প্রতি আগ্রহ দেখায়নি। জাতীয় লিগের ফর্ম বিবেচনা করেই বিসিএলের দল সাজানো হয়।...
আরশ মিয়া বছরে পাঁচ থেকে ছয়টি গরু পালন করতেন। গত বছরও পাঁচটি গরু ছিল তাঁর। এবার মাত্র দুটি গরু পালন করছেন। বাকিগুলো বিক্রি করে দিয়েছেন। লাভ কমেছে। চুরি হয়ে যায়। এসব ঝামেলা পোহাতে চান না। তাই গরু পালন ছেড়ে দেওয়ার চিন্তা করছেন তিনি। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের ক্ষুদ্র খামারি আরশ মিয়া বলেন, ‘মাঠে ঘাস নাই। অথচ গরু খায় বেশি। খড়ের দাম বাড়ছে। বাড়ছে গরু চুরি। এখন আবার...
ইউটিউবে বিষয়বস্তু (কনটেন্ট) যাচাইবাছাইয়ের কাজ করেন চুক্তিভিত্তিক কর্মীরা। তাঁদের বলা হয় কনটেন্ট মডারেটর। এবার সেই কর্মীদের কারও কারও কাছে নতুন করে চুক্তিপত্র পাঠানো হয়েছে যাতে লেখা, তাঁরা যে কাজটা করেন তা হয়তো তাঁদের মানসিক স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলবে এবং পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের (পিটিএসডি) কারণ হতে পারে। সে পত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে...
পেঁয়াজের মৌসুম প্রায় শেষের দিকে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যোগে খোলাবাজারে বিক্রিও চলছে। তবু রংপুর নগরে পেঁয়াজের দাম কমছে না। পাশাপাশি আদা, রসুনসহ শীতকালীন সবজির দামও বেশি।গতকাল সোমবার নগরের সিটি বাজারে নতুন দেশি পেঁয়াজ ১১০-১২০ টাকা কেজি দরে বিক্রি হয়। গত বছর এ সময় এ পেঁয়াজের কেজি ছিল ৩০-৩৫ টাকা।পেঁয়াজ ব্যবসায়ী ও চাষিরা জানান, ভারত থেকে আমদানি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে দেশের...
বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট ঠিক কী কারণে হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হলেন, তার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থার কর্মকর্তারা (এফবিআই) যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত কর্মকর্তারা (এফবিআই) কোবি ব্রায়ান্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্টকে বহনকারী হেলিকপ্টার ঠিক কী কারণে দুর্ঘটনায় পতিত...
বিপিএলের দল না পেয়ে বসে থাকেননি আশরাফুল। কঠোর পরিশ্রম করেছেন নিজের ফিটনেস নিয়ে। মোহাম্মদ আশরাফুলকে যেন চেনাই যায় না! ছোটখাটো হালকা-পাতলা গড়নের, দেখে মনে হবে মাত্রই বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়েছেন! নভেম্বরে বিপিএলের নিলামে কোনো দল পাননি। বিপিএল না খেলতে পারার হতাশা ফেলে সময়টা অন্যভাবে কাজে লাগিয়েছেন আশরাফুল। নিজেকে তৈরি করেছেন নতুন উদ্যমে। গত দেড় মাসে আশরাফুলের রুটিন ছিল একটাই—সকালে রাজধানীর...
চীনে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা ১০০ পেরিয়ে গেছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশটির কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত ১০৬ জন মারা গেছে। এ ছাড়া দেশটিতে এই ভাইরাসে ৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীনের বিভিন্ন অংশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরও জোরদার করা হয়েছে। বেশ কিছু শহরে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে।...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: অস্ট্রেলিয়ান ওপেন সনি টেন ২ ও সিক্স কোয়ার্টার ফাইনাল সকাল ৬টা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট স্টার স্পোর্টস ৩ ভারত-অস্ট্রেলিয়া বেলা ২টা এনবিএ সনি ইএসপিএন ইয়ুটা-হিউস্টন সকাল ৯টা রঞ্জি ট্রফি স্টার স্পোর্টস ২ বাংলা-দিল্লি সকাল ১০টা প্রিমিয়ার...
হাসপাতালে ঢুকে কি ওষুধ বা অন্য কোনো গন্ধ আপনারা পেয়েছেন? এ প্রশ্ন বিশ্বের ১০টি দেশের সাংবাদিকের প্রতি ছিল মালয়েশিয়ার বেসরকারি প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারের পরিচালক ভিনসেন্ট ওয়ানের। এ প্রশ্নের কারণ হলো হাসপাতালটির আধুনিক সুযোগ-সুবিধা আর স্বাস্থ্যসেবার মানের কারণে। আমরা যখন হাসপাতালে ঢুকি, আসলেই মনে হয়নি এটি একটি হাসপাতাল। কারণ, ঢোকার পরই চোখে পড়ে একটি জায়গায় কিছু বই রাখা, পাশেই ফুলের তোড়া...
মানুষের শরীরের সংবেদনশীল অঙ্গগুলোর মধ্যে কান অন্যতম। অথচ কানের রোগ বিষয়ে আমরা খুব একটা সচেতন নই। সামান্য কারণেই কানে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। অসাবধান হলে সেসব রোগ খুবই গুরুতর হয়ে দেখা দিতে পারে মানুষের জন্য। আবার একটুখানি সচেতন হলেই এড়ানো যায় কানের অনেক রোগ। সচেতনতা আসলে রোগ প্রতিরোধের প্রাথমিক পদক্ষেপ।কানে ব্যথা: কানের ডাক্তারদের কাছে আসা রোগীদের একটা বিশাল অংশ আসেন কানে ব্যথার সমস্যার...
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন ওরফে ইউছুফ (৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আনোয়ার হোসেন ডাকাত সর্দার ছিলেন। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।থানা সূত্র জানায়, নিহত ইউছুফের গ্রামের বাড়ি বেগমগঞ্জ উপজেলার লাউতলী এলাকায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত...
রাজধানীর বনানীতে আড়ংয়ের ওয়াশ রুমে এক নারী বিক্রয় কর্মীর গোপন ভিডিও ধারণের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক যুবক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট গত শনিবার সিরাজুল ইসলাম ওরফে সজীব নামের ওই যুবককে তাঁর শেওড়াপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া সিরাজুল ইসলাম আড়ংয়ের এই শাখার সাবেক কর্মী।এ বিষয়ে সাইবার ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম সোমবার প্রথম আলোকে বলেন,...
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরে জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। অন্তত ১৫ জন ব্যক্তি অবৈধভাবে ১৮টি দোকান তুলে বছরের পর বছর ধরে ব্যবসা করে আসছেন। কিন্তু এগুলো উচ্ছেদে কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। এসব দোকানের কারণে ১৮8 বছরের পুরোনো প্রতিষ্ঠানটির মাঠে খেলাধুলায় যেমন বিঘ্ন ঘটছে, তেমনি শিক্ষার পরিবেশও ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে...
সুনসান চা–বাগানের ভেতরে সবুজে ঘেরা পাত্রখোলা চা–বাগান লেক। লেকের জলে ফুটে আছে পদ্ম। আর ওপরে ওড়াউড়ি করছে নানা প্রজাতির পাখি। পরিযায়ী এসব পাখির জলকেলি-খুনসুটিতে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাত্রখোলা চা-বাগানের ১৮ নম্বর সেকশনে অবস্থান এই লেকের। শীত আসার সঙ্গে সঙ্গেই পরিযায়ী পাখিরা দলে দলে এখানে আসতে শুরু করে। লেকটি এখন পরিযায়ী পাখির...