অস্ট্রেলিয়ান ওপেনে ৯৯ বার জেতা হয়ে গিয়েছিল আগেই। গতকাল নেমেছিলেন শততম জয়ের খোঁজে। ক্যারিয়ারের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ খেলে সেই শততম জয়ের দেখা পেয়েছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার মেলবোর্নের এই রড লেভার অ্যারেনায় প্রথম জয় পেয়েছিলেন মাইকেল চ্যাংয়ের বিপক্ষে, তাও দুই দশক আগের কথা। তখন রজার ফেদেরারের বয়স কতই বা হবে? ১৮ বছর। বিশ বছর পর পেলেন শততম জয়ের দেখা, ৩৮ বছর বয়সে এসে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1636199/%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A-%E0%A6%9B%E0%A7%9C%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%9C%E0%A7%9F-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0
ঢাকার ধামরাই উপজেলার কুশুরা গ্রামে বংশী নদীর পাশে চাচা আতাউর রহমানের এক টুকরো জমিতে বোরো ধানের বীজতলা তৈরি করেছিলেন মিজানুর রহমান। বীজ থেকে চারা হওয়ার পর তা দ্রুত বেড়ে উঠছিল। কিন্তু খননযন্ত্র দিয়ে নদী থেকে অবৈধভাবে মাটি কাটার কারণে জমিতে ভাঙন ধরায় তাঁকে আগাম চারা তুলে ফেলতে হয়েছে। শুধু মিজানুর রহমানই নন, মাটি কাটার কারণে বংশী নদীতীরবর্তী এলাকার অনেকের জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এরপরও নদী থেকে...
প্রিন্স হ্যারি (৩৫) ও তাঁর স্ত্রী মেগান মার্কেল (৩৮) আকস্মিক এক ঘোষণায় রাজকীয় দায়িত্ব ছেড়ে দেন। স্বনির্ভর জীবনযাপনের জন্য যুক্তরাজ্যের পাশাপাশি কানাডায় বসবাসের কথা জানান। রানির অবাধ্য হয়ে রাজকুমার হ্যারি ব্রিটিশ রাজপরিবারে যে সংকট তৈরি করেছেন, তা কার্যত দুই মহাদেশে তোলপাড় সৃষ্টি করেছে।১৮ জানুয়ারি শনিবার বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে জানায়, যুক্তরাজ্যের ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তাঁর...
ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মস্তিষ্কে আঘাত (ট্রমাটিক ব্রেন ইনজুরি) পাওয়া ৩৪ সেনাকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়ে পেন্টাগনের একজন মুখপাত্র জানান, আহত আরও ১৭ জন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য হতাহতের কথা অস্বীকার করেছিলেন। ট্রাম্প বলেন, ইরানের জেনারেল কাশেম...
জানুয়ারিতেই রেড বুল সালজবুর্গ থেকে বরুসিয়া ডর্টমুন্ডে নাম লিখিয়েছেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং ব্রট হরলান্ড। অধিকাংশ খেলোয়াড়েরই নতুন ক্লাবে আসার পর মানিয়ে নিতে একটু সময় লাগে। কিন্তু হরলান্ড ওসবের ধার ধারছেন না! এই মৌসুমের শুরুতে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালজবুর্গের হয়ে চ্যাম্পিয়নস লিগেই নিজের জাত চিনিয়েছেন আর্লিং ব্রট হরলান্ড। স্বভাবতই, টানাটানি পড়ে গিয়েছিল এই তরুণ স্ট্রাইকারকে নিয়ে। হরলান্ডও...
ছোটবেলায় সূর্যমুখীর সঙ্গে পরিচয় ঘটেছিল সেই সত্তুরের দশকে। প্রতিবেশী এক চাচা সূর্যমুখীর চাষ করেছিলেন। মাঠের মধ্যে একটি জমিতে তিনি চাষ করেছিলেন। আর কেউ করেননি। তারপর আমাদের মাঠে কোনো দিনও সূর্যমুখী নজরে আসেনি। বলতে গেলে তিনিই প্রথম, তিনিই শেষ সূর্যমুখীচাষি আমাদের গ্রামে। তিনিও জীবনে একবারই এই সূর্যমুখী চাষ করেছিলেন, দ্বিতীয়বার অবশ্যই নয়। আমার চাচা বীজ পেয়েছিলেন বিদেশিদের কাছ থেকে। বিদেশিরা তখন...
আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় ফেসবুকের কোনো দোষ দেখেন না ফেসবুকের নীতিমালাবিষয়ক শীর্ষ কর্মকর্তা নিক ক্লেগ। ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ত্রুটির বদলে তিনি অ্যাপলের অপারেটিং সিস্টেমের দুর্বলতার কথা বলেছেন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসের মোবাইল ফোনে স্পাইওয়্যার এসেছিল...
কাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শোয়েব মালিক। হুট করে তাঁকে বিব্রতকর এক প্রশ্ন করে বসেন এক সংবাদকর্মী দলের কোচ মানেই মনের কোণে ভেসে ওঠে গুরুগম্ভীর কোনো মুখ। ভ্রু কুচকে বিভিন্ন ভুলভ্রান্তি ধরবেন আর তরুণ শিষ্যদের সেসব ভুল শুধরে দেবেন ভারিক্কি চেহারায়। কিন্তু বর্তমানে ক্রীড়াবিদদের ক্যারিয়ার দীর্ঘ হচ্ছে। আর অনেক তরুণ বেশ আগেভাগেই ঢুকছেন...
একটু ভালো রোজগারের আশায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই গ্রামের শাকিল মিয়া গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। মাত্র দুই বছর। এর মধ্যে পোড়া লাশ হয়ে ফিরছেন দেশে। শাকিল মিয়া (২২) রেখে গেছেন স্ত্রী ও দেড় বছরের এক মেয়েকে। পরিবারে আছেন মা-বাবা, দুই ভাই ও এক বোন। শাকিলের পরিবারজুড়ে এখন কেবলই কান্নার রোল। পরিবারটির ওপর রয়েছে ঋণের বোঝা। স্বজনেরা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নিকটবর্তী পামব্রিজ...
সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নে শুষ্ক মৌসুমে কৃষিতে সেচের জন্য ২০০৩ সালে স্লুইসগেটটি নির্মাণ করেছিল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। স্লুইসগেট দিয়ে আটকানো পানি কয়েক বছর সেচের কাজেও ব্যবহারও করেছিলেন কৃষকেরা। কিন্তু গত ১০ বছরেরও বেশি সময় ধরে সেটি এলাকার মানুষের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। এখন প্রতিবছর বর্ষায় টানা বৃষ্টিতে শুধু সৈয়দপুরের পাশাপাশি পার্শ্ববর্তী ইউনিয়ন...
বাসা থেকে স্কুল কিংবা মাদ্রাসায় যাওয়া-আসা করতে শিক্ষার্থীদের একপ্রকার যুদ্ধে নামতে হয়। ঝুঁকি নিয়ে উঠতে হয় বাস কিংবা টেম্পোতে। এবার সেই দুর্ভোগ থেকে তাদের ‘মুক্তি’ মিলছে। আগামীকাল রোববার থেকে চট্টগ্রাম নগরে শিক্ষার্থীদের জন্য নামছে ১০টি দ্বিতল বাস। দুই রুটে দিনের দুই বেলায় চলবে এসব বাস। মাত্র পাঁচ টাকা ভাড়া দিয়ে শিক্ষার্থীরা এই বাসগুলোতে চড়তে পারবে। এই ‘স্টুডেন্ট বাস’...
মহাসড়কে দুর্ঘটনায় আহত অভিনেত্রী শাবানা আজমি এখন শঙ্কামুক্ত। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। শাবানা আজমির স্বামী ও লেখক জাভেদ আখতার টুইট বার্তায় এ কথা জানিয়েছেন। তাঁকে নিবিড় পর্যবেক্ষণ থেকে সাধারণ কেবিনে নেওয়া হবে খুব শিগগিরই। তবে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে তাঁকে, চিকিৎসা চলবে দীর্ঘ মেয়াদে। এদিকে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে শাবানা আজমির গাড়িচালকের বিরুদ্ধে মামলা করেছে স্থানীয় পুলিশ।...
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেট নিয়ে অসন্তুষ্ট ইনজামাম-উল হক ও রশিদ লতিফ পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের বেশির ভাগ কি তাহলে ইউটিউবার হয়ে গেলেন? শোয়েব আখতার, ইনজামাম-উল-হক, রশিদ লতিফদের দেখলে এমনই মনে হবে। তাঁরা সবাই এখন ইউটিউবে ব্যস্ত। সেখানেই ক্রিকেট নিয়ে করছেন নানা ধরনের বিশ্লেষণ আর মন্তব্য। প্রায় প্রতিদিনই সরগরম তাঁদের ইউটিউব চ্যানেল। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম যেমন কাল কথা বললেন...
আজ টিভি পর্দায় যেসব খেলা দেখতে পারবেন: ২য় টি-টোয়েন্টি সনি ইএসপিএন, পিটিভি স্পোর্টস বাংলাদেশ-পাকিস্তান বেলা ৩টা বঙ্গবন্ধু গোল্ডকাপ-ফাইনাল বিটিভি ও আরটিভি ফিলিস্তিন-বুরুন্ডি বিকেল ৪টা অস্ট্রেলিয়ান ওপেন সনি টেন ২ ও সিক্স ৩য় রাউন্ড সকাল ৬টা ৪র্থ টেস্ট-২য় দিন সনি ইএসপিএন দক্ষিণ...
দিল্লি বিধানসভার ভোটকেও বিজেপি শেষ পর্যন্ত হিন্দুস্তান বনাম পাকিস্তানের লড়াই করে তুলতে চাইছে। বিজেপির শীর্ষ নেতাদের নিরন্তর প্রচার তারই প্রমাণ। দিল্লি বিধানসভার ভোট ৮ ফেব্রুয়ারি। গণনা ১১ ফেব্রুয়ারি। রাজ্যের শাসক দল আম আদমি পার্টির মোকাবিলায় বিজেপির শীর্ষ নেতারা প্রচারের তীব্রতা বাড়াচ্ছেন। পুরোদমে আসরে নেমে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একের পর এক রোড শো ও জনসভায় তাঁর গলায় একটাই...
একটি–দুটি নয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে এখন ১৮টি উড়োজাহাজ। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের সুপরিসর বোয়িং ৭৭৭ আর ড্রিমলাইনার ৭৮৭ উড়োজাহাজগুলো ডানা মেলে চলছে দূর গন্তব্যে। গত ডিসেম্বর মাসে দেশে আসে ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ নামে দুটি বোয়িং। জুন মাসের মধ্যে ড্যাশ-৮ কিউআর ৪০০ মডেলের তিনটি উড়োজাহাজ বিমানে নাম লেখাবে। উড়োজাহাজের সংখ্যাটি বেড়ে হয়ে যাবে ২১। সব মিলিয়ে...
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ঘড়ির কাঁটায় সকাল আটটা। ৮০১ নম্বর অডিটোরিয়ামে ব্যস্ত তরুণ-তরুণীদের আনাগোনা। সবাই বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রী কিংবা ইন্টার্ন চিকিৎসক। সবাই একত্র হয়েছেন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির (বিএমএমএস) বার্ষিক সভা ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দিতে। ১৭ জানুয়ারি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেডিকেল কলেজগুলোর শিক্ষার্থীরা এভাবেই এক হয়েছিলেন নর্থ সাউথ...
ময়মনসিংহে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড শুরু হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল মাঠ বিভিন্ন স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থীর পদচারণে মুখরিত হয়। নির্ধারিত সময়ের আগেই ময়মনসিংহ বিভাগের চারটি জেলার স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হয়। জাতীয় সংগীত এবং বেলুন উড়িয়ে ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীবাহী পারাবত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে আজ শুক্রবার সকাল ৮টা ৩৮ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছানোমাত্র পাওয়ার কারে (বগি) আগুন লাগে। এতে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঢাকা থেকে সিলেট ও...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারের শুনানিতে সিনেটরদের বিরুদ্ধে ঘুমিয়ে নেওয়া, গেমসে মগ্ন থাকাসহ নানা বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। শুনানিতে উপস্থাপিত যুক্তিতর্কের দিকে মন না দিয়ে ক্রসওয়ার্ড পাজল, ফিজেট স্পিনার ও কাগজ দিয়ে উড়োজাহাজ বানানোর খেলায় বুঁদ থাকতে দেখা গেছে কাউকে কাউকে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, শুনানিতে অংশ নেওয়া ১০০ জন সিনেটর জুরির ভূমিকা পালন করছেন।...
অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন তিন ফেবারিট রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন অস্ট্রেলিয়ান ওপেনের তিন ফেবারিট রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। তিনজনই দ্বিতীয় রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয়ের দেখা পেয়েছেন। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার ফেদেরিকো দেলবোনিসের মুখোমুখি হয়েছিলেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল। ম্যাচ জিতেছেন ৬-৩, ৭-৬ (৭-৪),...
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। এ ম্যাচ নিয়ে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর পরিকল্পনা কী সেটা অবশ্য আগ থেকেই জানা। টি-টোয়েন্টির র্যাঙ্কিং সেরা দল পাকিস্তানকে সিরিজে হারাতে চায় বাংলাদেশ। সেটা করতে চাইলে জয় দিয়ে শুরু করাই নিরাপদ। পাকিস্তান এর ঠিক উল্টো ভাববে, এটাই স্বাভাবিক। ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ধবল ধোলাই হওয়ার স্বাদ এখনো তাজা তাদের কাছে। বাংলাদেশের কাছে আরেকটি সিরিজে হার...
পৌষ পেরিয়ে পড়েছে মাঘ। গত মাসে টানা তীব্র শীতের পর শীত কিছুটা কমলেও কয়েক দিনে আবার শীত বেশি অনুভূত হচ্ছে। সকালে ঘন কুয়াশার সঙ্গে সঙ্গে রাতভর টিপটিপ ঝরছে কুয়াশা-বৃষ্টি। এই শীতে গরম কাপড়ের অভাবে নিম্ন আয়ের লোকজন সবচেয়ে দুর্ভোগে পড়েছেন। আর সবচেয়ে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন বাস্তুভিটাহীন ও ভবঘুরে ব্যক্তিরা। গাজীপুরের জয়দেবপুর ও টঙ্গী রেলস্টেশনে গেলেই দেখা মেলে বাস্তুভিটাহীন মানুষের। অনেকে শীতের...
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ফ্ল্যাট প্রকল্প ‘সিডিএ স্কয়ার’–এর জন্য বিক্রি হওয়া ৪০০ ফরমের মধ্যে অর্ধেকই জমা পড়েনি। এই প্রকল্পে ১৬৫টি ফ্ল্যাট থাকলেও আবেদন করেছেন ১৫২ জন। অন্য ১৩টি ফ্ল্যাটের জন্য আবার ফরম বিক্রি করবে সিডিএ। চট্টগ্রাম নগরের দুই নম্বর গেটের বেবি সুপার মার্কেট এলাকায় ‘সিডিএ স্কয়ার’ প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ। প্রকল্পে ১৮ তলার দুটি ও ১৯ তলার...
চীনজুড়ে ছড়িয়ে পড়া রহস্যময় ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে আজ শুক্রবার পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। অন্তত ৮৩০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এদের মধ্যে ১৭৭ জনের অবস্থা আশঙ্কাজনক। ৩৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। চীনের বাইরে সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া এমনকি যুক্তরাষ্ট্রেও এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।...
‘যদি কখনো মনের ভুলে ভুল করে আমায় মনে পড়ে/ খুঁজে দেখো পাবে ঠিকই আমাকে ওই আকাশের তারায় একটু সময় দিয়ো আমায়/ সঙ্গে তোমার ওড়াব স্মৃতির ফানুস।’ রোমান্টিক সফট মেলোডি ঘরানার এই গানটি ভক্তদের জন্য তাহসান খানের ভালোবাসা দিবসের উপহার। ‘স্মৃতির ফানুস’ শিরোনামে গানটির কথা লিখেছেন তাহসান খান ও লিমন। সুর ও কম্পোজিশন করেছেন তাহসান খান। গেয়েছেন সুস্মিতা আনিস ও তাহসান। টিউন অ্যান্ড...
অঞ্চলভেদে যেমন মানুষের ভাষা ও সংস্কৃতির পরিবর্তন ঘটে, তেমনি কিছু কিছু অঞ্চল বা এলাকা আজও তার ঐতিহ্যকে লালন করে। শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ নিয়েই গঠিত ময়মনসিংহ বিভাগ। এ বিভাগের ইতিহাস ও ঐতিহ্যে স্বতন্ত্র একটি জেলা নেত্রকোনা। প্রাগৈতিহাসিক যুগ থেকেই বহুমাত্রিক সংস্কৃতি ধারণ করে আসছে জেলাটি। আর বর্তমানে জেলার অন্যতম পরিচিতি মিষ্টির কারণে। ঐতিহ্যবাহী ও বিখ্যাত এ মিষ্টি হচ্ছে...
যশোরের অভয়নগর উপজেলায় রিকশাভ্যান চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম ইলিয়াস শেখ (৪০)। আজ শুক্রবার ভোররাতে উপজেলার শুভরাড়া গ্রামের মাঠপাড়া এলাকায় গণপিটুনিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ইলিয়াস শেখের বাড়ি অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামেই। বাবার নাম হাকিম শেখ। পুলিশ ও এলাকাবাসীর কয়েকজনের ভাষ্য, ভোররাতে ইলিয়াস শেখ ও তাঁর এক সহযোগী অভয়নগরের পাইকপাড়া গ্রামের সুকেশ দাসের ব্যাটারিচালিত...
কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ প্রয়োজন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে সোমবার প্রকাশিত নিবন্ধে সাফ জানিয়েছেন সুন্দর পিচাই। গুগলের প্রধান নির্বাহী তো ছিলেনই, এখন তিনি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটেরও প্রধান নির্বাহী। তাঁর কথা একদম ফেলে দেওয়ার সুযোগ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তাকে সবচেয়ে সম্ভাবনাময় প্রযুক্তিগুলোর একটি হিসেবে উল্লেখ করেন সুন্দর পিচাই। তবে পরিকল্পনাহীন ব্যবহারে সম্ভাব্য...
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১০ মাসে (গত বছরের মার্চ থেকে ডিসেম্বর) ১৫টি খুন, ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আদালত ও থানায় করা মামলায় গ্রেপ্তার হন ২০ জন।ব্যক্তিগত ও সম্পত্তি নিয়ে পূর্বশত্রুতা, পারস্পরিক দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব ও হতাশার জেরে এসব ঘটনা ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মতলব দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, গত বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত এই উপজেলায় ছয়...
লিভারপুল লিগে ২৩ ম্যাচে সম্ভাব্য ৬৯ পয়েন্টের মধ্যে ৬৭ পয়েন্ট পেয়ে গেছে । গত রাতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ২-১ গোলে হারিয়েছে তারা। লিভারপুলের হয়ে গোল করেছেন অধিনায়ক জর্ডান হেন্ডারসন ও স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। উলভারহ্যাম্পটনের গোলটি মেক্সিকান স্ট্রাইকার রাউল হিমেনেজের হারতে যেন ভুলেই গেছে লিভারপুল। বিশেষ করে ঘরোয়া লিগে। এই মৌসুমে এখন পর্যন্ত ২৩ ম্যাচ খেলেছে, এর মধ্যে একটা ম্যাচ শুধু...
সারা দেশ থেকে ২০০ জনকে বিনা খরচে ৫ মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে অনলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ইশিখন ডটকম। ৮০টি ইশিখন এজেন্ট সেন্টার থেকে এ প্রশিক্ষণ নেওয়া যাবে। এ ছাড়া ইন্টারনেট সংযোগ থাকা কম্পিউটার ব্যবহার করে ঘরে বসেই অনলাইন প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। ইশিখনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণের জন্য ৬০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।...
পরশু রাতেই স্পেনের তৃতীয় বিভাগের দলগুলো দেখিয়ে দিয়েছে তাদের হালকাভাবে না নিতে। ইবিজার বিপক্ষে ২-১ গোলে জয় পেতে ৯৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বার্সেলোনাকে। ৩-১ ব্যবধানে হারলেও রিয়াল মাদ্রিদের ঘাম ঝড়িয়ে নিয়েছে ইউনিয়নিস্তা।কিন্তু গত রাতে সেসব খবরও পানসে হয়ে গেছে। লা লিগায় রিয়াল-বার্সার সঙ্গে তৃতীয় কোনো শক্তি যদি থাকে, তবে সেটা হলো অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই অ্যাটলেটিকো মাদ্রিদকে কোপা দেল রের...
৪৯তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআর) বাংলাদেশ থেকে জুরির দায়িত্ব পালন করতে যাচ্ছেন অধ্যাপক জাকির হোসেন রাজু। প্রাচীন এই চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা অ্যাওয়ার্ড বিভাগের প্রধান বিচারকের ভূমিকা পালন করবেন তিনি। সে জন্য নেদারল্যান্ডসের উদ্দেশে আজ ২৪ জানুয়ারি ঢাকা ছাড়বেন এই শিক্ষক ও চলচ্চিত্র সমালোচক। ড. জাকির হোসেন রাজু প্রথম আলোকে বলেন, ‘আইএফএফআরে এশীয় চলচ্চিত্র বিভাগের...
মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়া ইরানের কমান্ডার কাশেম সোলাইমানির মতো তাঁর উত্তরসূরি ইসমাইল ঘানিও যদি আমেরিকানদের হত্যার করার পথ বেছে নেন, তবে তাঁরও একই পরিণতি হবে। ইরানবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক এ হুঁশিয়ারি দিয়েছেন। ইরানবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুকের মন্তব্যটি লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পত্রিকা আশার্ক আল-আওসাতে প্রকাশিত হয়েছে। ব্রায়ান হুক মার্কিন...
আজ ছোট পর্দায় যা দেখবেন: ১ম টি-টোয়েন্টি সনি ইএসপিএন বাংলাদেশ-পাকিস্তান বেলা ৩টা অস্ট্রেলিয়ান ওপেন সনি টেন ২ ও সিক্স ৩য় রাউন্ড সকাল ৬টা ১ম টি-টোয়েন্টি স্টার স্পোর্টস ১ নিউজিল্যান্ড-ভারত দুপুর ১২-৫০ মি. ৪র্থ টেস্ট-১ম দিন সনি ইএসপিএন দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড বেলা ২টা ও সন্ধ্যা ৭টা...
নতুন বছরের প্রথম দিন থেকে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৮৩টি স্টল রয়েছে। ছোট-বড় প্রতিটি স্টলে বিকিকিনিতে সহযোগিতা করছেন একদল দক্ষ ও চৌকস বিক্রয়কর্মী। সাধারণত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাণিজ্য মেলায় খণ্ডকালীন এই কাজের সুযোগ পেয়ে থাকেন। জেনে নেওয়া যাক তাঁদের চাকরি পাওয়ার টুকরো গল্প। মেলায় ঢুকতেই দেখা...
চট্টগ্রামের হাটহাজারীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত উপজেলার মেখল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের শিখন শিকড় কেন্দ্রে শিশু শ্রেণির পাঠদানের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার (১৯ জানুয়ারি) বিকেলে সেন্টার ম্যানেজমেন্ট ও গ্রাম উন্নয়ন কমিটির আয়োজন আলো শিখন শিকড় কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন হাটহাজারী উপজেলার প্রোগ্রাম অফিসার রিপা চাকমার সভাপতিত্বে ও...
রোহিঙ্গাদের জাতিগত নির্মূল ও গণহত্যার বিপদ থেকে সুরক্ষার দাবিতে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হওয়া গাম্বিয়ার আইনমন্ত্রী আবুবকর মারি তামবাদু আদালতের অন্তর্বর্তীকালীন আদেশকে রোহিঙ্গাদের দীর্ঘ নিপীড়ন ও বঞ্চনার অবসানের পথে একটি ছোট পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আমরা জানি, এই আদেশ এক দিনে রোহিঙ্গাদের জীবন বদলে দেবে না। তবে এটি একটি প্রক্রিয়ার সূচনা,...
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের পদক্ষেপ যথেষ্ট মনে করেন না আন্তর্জাতিক বিচার আদালত। বিশ্বে আইনের শাসন ও মানবতার মর্যাদা রক্ষায় এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জানালেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিচালিত সহিংসতা ও বৈষম্যের নীতিতে গণহত্যার উদ্দেশ্য থেকে থাকতে পারে। আদালত সেই বিবেচনা থেকে গতকাল বৃহস্পতিবার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সহিংসতা ও বৈষম্য অবিলম্বে বন্ধ করার...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুকিমুল হক চৌধুরী এখনো অনশনে আছেন। গত মঙ্গলবার শিবির সন্দেহে হলের ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের চার শিক্ষার্থীকে পেটায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। তিন দফায় আড়াই ঘণ্টা ধরে তাঁদের পেটানো হয় তাঁদের। ওই ঘটনার শিকার বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুকিমুল হক চৌধুরী বিচার চেয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি...
পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার রমিজ রাজা দুই দল থেকে তিনজন করে মোট ছয় ক্রিকেটার বেছে নিয়েছেন, যাঁরা টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারেন গতকাল রাতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল থেকে লাহোরে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। দুই দলের হয়ে কারা ভালো পারফর্ম করতে পারেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার রমিজ রাজা দুই দল থেকে তিনজন...
পশ্চিম আগারগাঁও কাঁচাবাজারে আতিকুর রহমানের মুদিদোকান। ক্রেতা রুহুল আমিন বিআর–২৮ চালের দাম জানতে চাইলেন। বিক্রেতা বললেন, কেজি ৩৮ টাকা। রুহুল আমিনের কাছে জানতে চাইলাম, এর আগে তিনি কত দরে কিনেছেন? উত্তর দিলেন, বছরখানেক ধরে ঢাকায় থাকেন। এবারই প্রথম তিনি বিআর–২৮ কিনছেন। এর আগে কিনতেন মিনিকেট, যার কেজি এখন ৫০ টাকা। রুহুল আমিন চার কেজি চাল কিনলেন। মিনিকেট বাদ দেওয়ায় মোট সাশ্রয় ৪৮ টাকা। কথায় কথায়...
জিততে কার বেশি কষ্ট হয়েছে, সে প্রশ্নে বার্সেলোনার দিকেই আঙুলটা বেশি যাবে। যোগ করা সময়ের গোলে কাল স্প্যানিশ কোপা দেল রে-র শেষ ৩২-এ কোনোরকমে ইউডি ইবিজার মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের জয় সে তুলনায় কিছুটা কম ঘাম ঝরানো ছিল। তবে ইউনিয়নিস্তাস দে সালামাঙ্কার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরে সম্ভবত হাঁফ ছেড়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদানও। জিততে এতটা কষ্ট হবে নিশ্চয়ই ভাবেননি...
ট্যাক্সি ব্যবহারের সময় সন্দেহ জাগতে পারে, চালক হয়তো মানচিত্রে প্রদর্শিত সঠিক পথটি অনুসরণ করছেন না। এসব ক্ষেত্রে জিজ্ঞেস করলে চালকেরা সচরাচর একটি উত্তর দেন যে এটি গন্তব্যে পৌঁছার সংক্ষিপ্ত পথ। এসব ক্ষেত্রে গুগল ম্যাপসের একটি সুবিধা কাজে লাগানো যেতে পারে, যা গুগল ম্যাপসে দেখানো নির্দিষ্ট রাস্তা এড়িয়ে চালক অন্য কোনো পথ ধরে গাড়ি চালালে আপনাকে সতর্ক করবে। গণপরিবহন ব্যবহারের সময় নিরাপদ থাকতে এই...
কম্পিউটারে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেই মানুষের মুখ তৈরি করা যায়। আসল মানুষের সঙ্গে সহজে এসব চেহারার পার্থক্য করা না গেলেও এমন চেহারার কোনো মানুষের অস্তিত্ব পৃথিবীতে নেই। এসব ভুয়া চেহারা ইন্টারনেটের দুনিয়ায় নানা অপকর্মে ব্যবহারের আশঙ্কা রয়েছে। সম্প্রতি গবেষকেরা আসল চেহারার সঙ্গে কম্পিউটারে তৈরি ভুয়া চেহারার পার্থক্য বের করার পদ্ধতি উদ্ভাবন করেছেন। এ ক্ষেত্রে মানুষের হৃৎস্পন্দন কাজে...
হাইলাইটস: জাতীয় ক্রিকেট দলকে নিয়ে আকাশে ওড়ার উপলক্ষটাকে বিমান কর্তৃপক্ষ স্মরণীয় করে রাখল দারুণ আনন্দঘন এক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে। উড়োজাহাজেই কেক কাটলেন অধিনায়ক মাহমুদউল্লাহ শুরুটা দারুন হলো মাহমুদউল্লাহদের। পাকিস্তান সফরের যাত্রা–পথ নিয়ে শঙ্কা ছিল। ঢাকা থেকে পাকিস্তানের কোনো শহরেই আকাশপথে সরাসরি যাওয়া যায় না। মধ্যপ্রাচ্য কিংবা প্রাচ্য ঘুরে পাকিস্তান–যাত্রার দীর্ঘপথ নিয়ে শঙ্কিত...
শুক্রবার (২৪ জানুয়ারি) একযোগে শুরু হচ্ছে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২০’-এর তিনটি আঞ্চলিক পর্ব। সকাল আটটায় প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত হচ্ছে চট্টগ্রাম আঞ্চলিক পর্ব। একই সময়ে সিলেটের পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয়ে এবং ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলে অনুষ্ঠিত হবে অন্য দুটি আঞ্চলিক পর্ব।এ, বি ও সি ক্যাটাগরিতে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত...
এইচএসসি পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর হাজারো শিক্ষার্থী সর্বোচ্চ শিক্ষার দুয়ারে প্রবেশ করেন। অনেক আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অংশ নেন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে। রুদ্ধতার এমন প্রতিযোগিতায় সীমিতসংখ্যক শিক্ষার্থীর ভাগ্যে জোটে সোনার হরিণের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে ভর্তির সুযোগ।পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে সোনার হরিণ এ কারণে যে বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন...
২০১৯ সালের তুলনায় চলতি বছরে প্রযুক্তিপণ্যের বিক্রি ০.৯ শতাংশ বাড়তে পারে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান গার্টনার। নতুন ফাইভ–জি প্রযুক্তির কারণে এ বছর কম্পিউটার, মুঠোফোন, স্মার্টঘড়ি এবং অন্যান্য যন্ত্রের উৎপাদন ২১৬ কোটি ইউনিট হতে পারে বলে বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে গার্টনার। গত বছর বিশ্বব্যাপী প্রত্যাশার চেয়ে প্রযুক্তিপণ্যের চালান কম ছিল। ২০১৯ সালে এই...