Tuesday, January 21, 2020

টিভিতে আজকের খেলা সূচি

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: অস্ট্রেলিয়ান ওপেন   সনি টেন ২ ও সিক্স ১ম রাউন্ড     সকাল ৬টা ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ২ শেফিল্ড-ম্যান সিটি  রাত ১-৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ চেলসি-আর্সেনাল রাত ২-১৫... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1635434/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9C%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%82%E0%A6%9A%E0%A6%BF

রাখাইনে গণহত্যার আলামত খুঁজে পায়নি মিয়ানমারের কমিশন

মিয়ানমারের রাখাইনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছে মিয়ানমারের তথাকথিত ‘স্বাধীন কমিশন’। তবে কমিশন এ-ও বলেছে, সেখানে কোনো ধরনের গণহত্যার আলামত পাওয়া যায়নি। অবশ্য জাতিসংঘের নিরপেক্ষ সত্যানুসন্ধানী দল বলেছিল, রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর অভিযানের উদ্দেশ্যই ছিল গণহত্যা। এ জন্য মিয়ানমারের সেনাবাহিনী সেখানে রোহিঙ্গাদের নির্বিচার হত্যা ও ধর্ষণ করেছিল। ইনডিপেনডেন্ট কমিশন অব... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1635433/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A4-%E0%A6%96%E0%A7%81%E0%A6%81%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0

শিক্ষকদের ওপর যন্ত্রের চাপ

বিদ্যালয়ের জন্য ডিজিটাল কেনা নিয়ে বিপাকে পড়েছেন খুলনার রূপসা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। এশিয়া বিজ টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠান ওই যন্ত্র কিনতে চাপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।কয়েকজন শিক্ষক অভিযোগ করে বলেন, যে যন্ত্র দেওয়া হচ্ছে, তা নিম্নমানের। দামও নেওয়া হচ্ছে বেশি। যন্ত্রের ব্যাটারিতে চার্জ থাকছে না। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে যেসব সুযোগ-সুবিধাসমৃদ্ধ যন্ত্র... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635431/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA

বিরতি দিয়ে আবার শীত নামতে শুরু করেছে

দিন তিনেক বিরতি দিয়ে আবারও রাজধানীসহ সারা দেশে শীত নামতে শুরু করেছে। দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা গত এক দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ মঙ্গলবারও দিনের তাপমাত্রা সামান্য কমবে। তবে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশাও বাড়তে পারে। দেশের কয়েকটি এলাকায় বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635428/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87

যেভাবে আফ্রিকার শীর্ষ ধনী নারী হয়েছেন তিনি

আফ্রিকার শীর্ষ ধনী নারী ইসাবেল ডস সান্টোস। যেভাবে তিনি আফ্রিকার সবচেয়ে ধনী নারী হয়েছেন, সেই গোপন তথ্য এবার ফাঁস হয়েছে। সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিজ দেশের সম্পদ শোষণ ও দুর্নীতি করে ইসাবেল ডস সান্টোস তাঁর ভাগ্য বদল করেছেন। ইসাবেলের বাবা ছিলেন আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট। ওই সময় প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশটির ভূমি, তৈল, হীরা ও টেলিকম ব্যবসার নামে ইসাবেলা দেশের অর্থ... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1635425/%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7-%E0%A6%A7%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF

বিধ্বস্ত সিরিয়াকে গড়ছেন এককালের অবরুদ্ধ নারীরাই

সিরিয়ার পূর্ব আলেপ্পোর পথেঘাটে নারীদের একসময় কদাচিৎ দেখা মিলত। ঘরে অবরুদ্ধ থাকাই যেন তাদের নিয়তি ছিল। বাইরে বের হতে হলে সঙ্গে নিতে হতো কোনো পুরুষ সঙ্গীকে। শুধু পূর্ব আলেপ্পো কেন, সিরিয়ার বহু অঞ্চলের বাস্তবতাই এমন ছিল। কিন্তু এখন এ চিত্র বদলাতে শুরু করেছে। অবশ্য অনেকটা নিরুপায় হয়েই। দীর্ঘ গৃহযুদ্ধই এ বাস্তবতা বদলে দিয়েছে। আলেপ্পোকে বলা হয় সিরিয়ার বাণিজ্যিক রাজধানী। এর প্রত্যন্ত অঞ্চলগুলো আগে... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1635417/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%97%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87

প্রোস্টেট ক্যানসার: যা জানা প্রয়োজন

প্রোস্টেট ক্যানসার একটি প্রাণঘাতী রোগ। প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় আড়াই লাখ মানুষ নতুন করে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়। তার মধ্যে ৩০ হাজারের মতো মানুষের মৃত্যু ঘটে। তবে রোগের শুরুতে ধরা পড়লে রোগীর প্রাণে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সচেতনতার অভাবে অনেকেই বুঝতে পারে না যে এই মারণরোগ শরীরে বাসা বেঁধেছে। প্রোস্টেট ক্যানসার কাদের এবং কেন হয়এখন পর্যন্ত প্রোস্টেট ক্যানসারের কারণ জানা যায়নি।... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1635424/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8

ফয়েজ, ইকবাল বানু এবং ভাষার রাজনীতি

নিয়মতান্ত্রিক রাজনীতির যেখানে শেষ, সেখানে স্থান নেওয়ার কথা স্থায়ী নীরবতা বা সশস্ত্রতার। কবিতা, গান বা ছবি সে জায়গা দখল করলে বিস্মিত হতে হয়। তবে সংস্কৃতি ও শিল্পকলার সেই শক্তি আছে। কালে কালে, বহু উপলক্ষে তা প্রমাণিত হয়েছে। নতুন করে সেই অভিজ্ঞতাই হলো ভারতে। ফয়েজ আহমেদ ফয়েজের কবিতা ‘হাম দেখেঙ্গে’ নিয়ে সমগ্র ভারত এ মুহূর্তে তোলপাড়। উর্দু কাব্যরীতিতে মুক্ত দৈর্ঘ্যের পদ্য... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1635377/%E0%A6%AB%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9C-%E0%A6%87%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF

রোহিঙ্গা সমস্যার সমাধানে সহায়তা দিতে প্রস্তুত জাপান

ঢাকায় জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত নাওকি ইতো বলেছেন, তাঁর দেশ প্রলম্বিত রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশকে যেকোনো প্রকার সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। জাপানের রাষ্ট্রদূত গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘আমরা... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635427/%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4

Monday, January 20, 2020

সেরা ১০ তেল কোম্পানি

একটা বছর শেষ হয়েছে। এখনো চলছে নানা হিসাব-নিকাশ। জানা যাচ্ছে, নতুন নতুন তথ্য। যেমন মাত্রই জানা গেল, বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানির নানা তথ্য। দেখা যাচ্ছে, আয়ের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি চীনের সিনোপেক গ্রুপ। ২০১৯ সালে এই কোম্পানি ৪৩০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে, যা ব্রিটিশ-ডাচ কোম্পানি শেল বা সৌদি আরামকোর তুলনায় বেশি। ১ বিলিয়ন ডলার মানে ১০০ কোটি। মার্কিন কোম্পানি এক্সন মবিল আছে... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1635279/%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF

মাঠ গরম করে রেখেছেন বিদ্রোহীরা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপি–সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা সকাল-বিকেল ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। পেতে চাচ্ছেন তাঁদের আশ্বাস। পাশাপাশি গণসংযোগের মাধ্যমে মাঠ গরম করে রেখেছেন দল দুটির বিদ্রোহী প্রার্থীরা। ৩৪ নম্বর ওয়ার্ড জাফরাবাদ, রায়েরবাজার, বিবিরবাজার, শংকর, পূর্ব রায়েরবাজার, মধুবাজার ও পশ্চিম ধানমন্ডি নিয়ে এই ওয়ার্ড। ওয়ার্ডে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635282/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A0-%E0%A6%97%E0%A6%B0%E0%A6%AE-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%96%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B9%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE

মুদ্রা থাকলেই বিনিময় করতে হয় না

পৃথিবীতে এখন নগদ মুদ্রায় লেনদেন কমে আসছে। অনেক দেশেই নগদহীন লেনদেনব্যবস্থা চালু হয়ে গেছে। ক্রেডিট কার্ড, ইলেকট্রনিক ট্রান্সফার ও মুঠোফোনের মাধ্যমে এখন উন্নত দেশে সিংহভাগ লেনদেন হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে মুদ্রা হারিয়ে গেছে। মুদ্রা কিন্তু থাকছেই, তা সে যে রূপেই হোক না কেন।আবার সেই মুদ্রা বা অর্থের কারণে পৃথিবীতে অনেক অনর্থ হয়। অর্থের জন্য মানুষ অপরাধ করে। আবার অনেক ধর্মীয় রীতিতে মুদ্রা... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1635278/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BE

এডিপি বাস্তবায়নের ধীরগতি

চলতি অর্থবছরের প্রথম ছয় মাস পার হয়েছে। অর্থনীতির সূচকগুলো নিম্নগামী। নিম্নগামিতার ধারাকে আরও নিশ্চিত করছে মন্ত্রণালয় ও বিভাগগুলোর আর্থিক অব্যবস্থাপনা। প্রথম আলোর শনিবারের এক সংবাদ জানাচ্ছে, ১০টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের ১০ শতাংশ টাকাও খরচ করতে পারেনি। এডিপির বরাদ্দের এক-দশমাংশও ব্যয় করতে না পারার অর্থ হলো, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এসব মন্ত্রণালয়ের বরাদ্দ কমে যাবে; খরচ... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1635262/%E0%A6%8F%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A7%E0%A7%80%E0%A6%B0%E0%A6%97%E0%A6%A4%E0%A6%BF

নদের তীরের মাটি ইটভাটায়

নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ ও শাহজাদপুর এলাকায় স্থানীয় একটি চক্র আত্রাই নদের তীরের মাটি কেটে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় দুই মাস ধরে বাঁধের পাশ থেকে এক কিলোমিটার এলাকাজুড়ে নদের উভয় তীরের মাটি কাটা হচ্ছে। এতে নদের গতি পরিবর্তন ও বর্ষায় তীর রক্ষা বাঁধ ভেঙে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, আত্রাই নদের পশ্চিম তীরে উপজেলার... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635277/%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A7%80%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%87%E0%A6%9F%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A7%9F

নব্য জেএমবির দুই সদস্য আটক

রাজধানীতে অভিযান চালিয়ে নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।আজ সোমবার সিটিটিসি থেকে খুদেবার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়। পুলিশ বলছে, রাজধানীর গুলশান, মালিবাগ, সায়েন্স ল্যাব, পল্টন ও খামারবাড়ি এলাকায় আইইডি হামলা সঙ্গে জড়িত ছিলেন তাঁরা। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635276/%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

মুম্বাইয়ে ৮৮ বছর পর ঘোড়ায় চড়ে টহল

৮৮ বছর পর মুম্বাই পুলিশ ঘোড়ায় চড়ে নগরে টহল দিতে যাচ্ছে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ রোববার এই তথ্য জানান। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ কথা বলা হয়। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৮৮ বছরের ব্যবধানে অশ্বারোহী পুলিশ ইউনিট পাচ্ছে মুম্বাই। এই ইউনিটের সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণ ও ভিড় সামলাতে কাজ করবেন। যানবাহন-সংক্রান্ত ট্রাফিক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ১৯৩২ সালে অশ্বারোহী... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1635275/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A7%AE%E0%A7%AE-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%98%E0%A7%8B%E0%A7%9C%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9A%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%9F%E0%A6%B9%E0%A6%B2

এল নতুন নকিয়া স্মার্টফোন

দেশের বাজারে নকিয়া ২.৩ মডেলের নতুন স্মার্টফোন আনল ফিনল্যান্ডের প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নতুন স্মার্টফোনের উদ্বোধন করেন চিত্রনায়ক ফেরদৌস ও নকিয়ার কর্মকর্তারা। নকিয়ার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মার্টফোনটিতে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত ক্যামেরা। স্মার্টফোনটির ব্যাটারি দুই দিন পর্যন্ত চলবে। ৬.২ ইঞ্চির এইচডি প্লাসের স্ক্রিনের ফোনটিতে... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1635274/%E0%A6%8F%E0%A6%B2-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%95%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8

শিশুদের কলরবে মুখর মৌচাক

দুই দিন আগেও মৌচাকের শালবনে জনমানব ছিল না বললেই চলে। শালবনে তাঁবুগুলো পড়ে ছিল। গতকাল রোববার সকালে সেই চিত্র পাল্টে যায়। প্রায় ৬ হাজার শিশুশিক্ষার্থীর কলরবে মুখর হয়ে ওঠে মৌচাকের শালবন। এই কাব স্কাউটরা দেশের বিভিন্ন জেলার স্কুল, মাদ্রাসা ও মুক্ত স্কাউট দলের সদস্য। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল ছয় দিনব্যাপী (১৯ থেকে ২৪ জানুয়ারি) নবম জাতীয় কাব ক্যাম্পুরি... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635273/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%8C%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95

প্রতিবন্ধীবান্ধব গণশৌচাগার সংকটে ভোগান্তি

কলেজছাত্রী জান্নাতুল নাঈমা সেরিব্রাল পালসিতে আক্রান্ত। হুইলচেয়ারের সহায়তায় চলাফেরা করেন। প্রতিবন্ধীবান্ধব শৌচাগার পর্যাপ্ত না হওয়ায়, খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে যান না। র‌্যাম্প ও শৌচাগারের সুবিধা না থাকায় কলেজও বদলাতে হয়েছে তাঁকে। কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা বলেন, শহরের জনসমাগমস্থলে শৌচাগারের সংখ্যা কম। যেগুলো আছে, তার সব কটি প্রতিবন্ধীবান্ধব নয়। এতে জান্নাতুল... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635272/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%80%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%AC-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%B6%E0%A7%8C%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF

কুমড়া শিরোধার্য

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের প্রচার দিনে দিনে বেশ জমে উঠেছে। নির্বাচনী প্রতীক নিয়ে সভা, গণসংযোগ, মিছিলে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা।এমনই এক প্রচারমিছিলে গতকাল রোববার কল্যাণপুর ও পাইকপাড়ায় দেখা গেল লালচে হলুদ রঙের বিশাল আকারের এক মিষ্টিকুমড়া মাথায় তুলে মিছিলের অগ্রভাগে বীরদর্পে হাঁটছিলেন এক সমর্থক। কথা বলে জানা গেল, তাঁর নাম আল মামুন। শিরোধার্য করে তাঁর এই কুমড়া... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635271/%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF

মধু চাষে খরচ কম, বাড়তি আয়

পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নে জনপ্রিয় হয়ে উঠছে মধু চাষ। ঘরের কাজের পাশাপাশি বাড়তি খরচ ছাড়াই একবার পুঁজি খাঁটিয়ে বারবার আয় করতে পারায় মধু চাষে ঝুঁকছেন চাষিরা। এই ইউনিয়নের চারটি গ্রামেই মধু বিক্রি করে সংসারে বাড়তি আয় করছে ৪০টির বেশি পরিবার। সম্প্রতি পানছড়ি বাজার থেকে চার কিলোমিটার দূরে শান্তিপুর, দক্ষিণ শান্তিপুর কর্মাপাড়া ও ঝাগুর নালা এলাকায় গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে, দেয়ালের পাশে কিংবা সরিষাসহ... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635270/%E0%A6%AE%E0%A6%A7%E0%A7%81-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%96%E0%A6%B0%E0%A6%9A-%E0%A6%95%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%86%E0%A7%9F

চীনে ওয়ান টাইম প্লাস্টিক বন্ধ হচ্ছে

চীন সরকার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে বড় পরিকল্পনা নিয়েছে। ২০২০ সাল শেষ হওয়ার আগেই বড় শহরগুলো থেকে নিকৃষ্ট মানের প্লাস্টিক (ওয়ান টাইম ব্যাগ বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক) সব নিষিদ্ধ করা হবে। ২০২২ সালের মধ্যে সব শহর থেকে প্লাস্টিক নিষিদ্ধ হবে। বিশ্বে সবচেয়ে বেশি প্লাস্টিক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে চীনও রয়েছে। চলতি বছর শেষ হওয়ার আগেই রেস্তোরাঁগুলোতে একবার ব্যবহারযোগ্য খাওয়ার পাইপ (স্ট্র)... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1635269/%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87

বিষমুক্ত সবজিতে দিন বদল

উচ্চমাধ্যমিক পরীক্ষার পরই বাবার মৃত্যুতে সাত সদস্যের পরিবারের দায়িত্ব এসে পড়ে আশরাফুল ইসলামের ওপর। সংসার সামলাতে কৃষক বাবার ছেলে আশরাফুলও শুরু করের কৃষিকাজ। প্রথাগত ধান চাষ করতে গিয়ে অকালবন্যায় পরপর তিনবার ফসল নষ্ট হয়। ২ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়েও থেমে যাননি আশরাফুল। ঘুরে দাঁড়াতে তিনি শরণাপন্ন হন উপজেলা কৃষি অফিসে। তাদের পরামর্শেই শুরু করেন বিষমুক্ত সবজি চাষ। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635267/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2

সেই অস্ত্রের হদিস এবার মিলবে

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে হত্যার আগে নগরের নালাপাড়া এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক ছড়ায় সন্ত্রাসীরা। এই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আসামির জবানবন্দিতে উঠে আসে আসামি জাহিদুর রহমানই সেই দিন পিস্তল উঁচিয়ে চার রাউন্ড গুলি করেছিলেন। কিন্তু ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও সেই পিস্তলের হদিস পায়নি পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের লালখান বাজার এলাকায় টহল পুলিশকে সহযোগীদের নিয়ে পাথর... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635266/%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%AC%E0%A7%87

যেন পাখির রাজ্য

জলাশয়ের ওপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গিয়ে বাদামগাছে বসে। চোখের সামনে ঝাঁকে ঝাঁকে উড়ছে শালিক। পাখির কিচিরমিচির ডাকে চারদিক মুখর। পাখির এই কলতান দেখতে দর্শনার্থীরা প্রায় আসেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ক্যাম্পাসে। এখানকার পুকুর জলাশয় ও গাছে দেশি পাখির মেলা বসেছে। বেশির ভাগই শালিক। সব মিলিয়ে যেন এক পাখির রাজ্য গোটা উপজেলা ক্যাম্পাস।  গতকাল রোববার বিকেলে দেখা গেছে, উপজেলা পরিষদে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635265/%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF

ইশরাত নিশাত চলে গেলেন

বাংলাদেশের থিয়েটার অঙ্গনের পরিচিত মুখ ইশরাত নিশাত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাত সাড়ে ১১টায় গুলশানে বোনের বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে ইশরাত নিশাত ঢাকার মঞ্চ নাট্যাঙ্গনে ‘বিদ্রোহী কণ্ঠ’ হিসেবে পরিচিত ছিলেন।আজ সোমবার বেলা একটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত তাঁর মরদেহ... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1635264/%E0%A6%87%E0%A6%B6%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8

ক্র্যাক আন্তর্জাতিক আর্ট ক্যাম্প: শিল্প যেখানে মানুষের, মননের

একমাত্র সনদধারী মানুষই শিল্পের আলোচনা করবে, শিল্প নির্মাণ করবে, এ ধারণা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখন প্রতিষ্ঠানের বাইরের শিল্পচর্চা এবং শিল্পকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানাচ্ছে মানুষ। চারুকলার পেশাগত মানুষ নিয়ে প্রথাগত আর্ট ক্যাম্প আয়োজনের যে নাগরিক ধারা, তাকে পাশ কাটিয়ে কুষ্টিয়ায় একটি আন্তর্জাতিক আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়ে চলেছে ১৩ বছর ধরে। মেট্রো পলিশ জৌলুশ, ইজমের... বিস্তারিত



source http://www.prothomalo.com/onnoalo/article/1635253/%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87

আমাকে আমার মতো খেলতে দাও...

‘মতিনকে নিজের ইচ্ছের মতো খেলতে দিলেই ও সেরাটা খেলতে পারে।’ এ দাবি বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনের। অস্কারের অধীনে এক মৌসুমের বেশি সময় ধরে খেলছেন মতিন। তাঁর চেয়ে মতিনকে আর ভালো কেই-বা জানেন! মতিনকে ইচ্ছেমতো খেলার সুযোগ দেওয়াতেই বসুন্ধরার জার্সিতে উজ্জ্বল দেখা যায়। জাতীয় দলের জার্সিতে দেখা যাচ্ছিল না তাঁর দ্যুতি। অবশেষে মতিন দেখালেন তাঁর ঝলক। কাল তাঁর জোড়া গোলেই শ্রীলঙ্কাকে ৩-০... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1635250/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%93

অটোস্কলেরোসিস: কানের ভেতর হাড়ের পরিবর্তন

রেহানা খালার জন্য সবার একটা টান। এত নরম একটা মানুষ। কথা বলেন গলা নামিয়ে। খুব বেশি আওয়াজ পছন্দ করেন না, নিরিবিলি থাকেন। সারাক্ষণ কী জানি ভাবেন, কেউ ডাকলে প্রথমে অনেক সময় খেয়াল করেন না। পরে ঠিকই খেয়াল করেন। ওনার সঙ্গে কথা বলতে হয় গলা উঁচিয়ে। কিন্তু উনি ঠিকই গলা নামিয়েই জবাব দেন। সাইমনের অফিসে ভালো লাগে, পার্টিতে ভালো লাগে, দাওয়াতে ভালো লাগে। কিন্তু নিজের বাসায় কারও কথা শুনতে খিটখিট লাগে। বাইরে... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1635257/%E0%A6%85%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%87%E0%A6%A4%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8

যে কারণে সন্তুষ্ট জেমি

বাংলাদেশের কোচ জেমি ডের মুখে স্বস্তির হাসি। বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালের টিকিট পেতে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। আক্রমণাত্মক ফুটবলে মিলেছে সেই জয়। সেটাও ৩-০ গোলের বড় ব্যবধানে। তাঁর চোখে–মুখে বাধা পার হতে পারার স্বস্তি। গোল করা নিয়ে জেমির কপালে ছিল চিন্তার ভাঁজ। কাল মতিন মিয়ার জোড়া গোলের সঙ্গে উইঙ্গার ইব্রাহিমের পা থেকেও এসেছে একটি। বিপরীতে নিজেদের জাল অক্ষত। অধিনায়কের... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1635249/%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF

ঢাকার তাপমাত্রা গ্রামের চেয়ে সাড়ে তিন ডিগ্রি বেশি

নগরায়ণ ও ক্রমবর্ধমান শিল্প কারখানার কারণে দেশের শহরগুলোর তাপমাত্রা দিন দিন বাড়ছে। গ্রীষ্ম ও বর্ষায় গ্রামের চেয়ে ঢাকা শহরের তাপমাত্রা প্রায় সাড়ে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। শহরের অপরিকল্পিত এলাকার চেয়ে গুলশান বনানীর মতো পরিকল্পিত এলাকা বেশি উত্তপ্ত হচ্ছে। কারণ ওই এলাকাগুলোতে অপেক্ষাকৃত ধনী মানুষেরা বসতি ও অফিস স্থাপন করছে। তারা ঘরের মধ্যে বেশি পরিমাণে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করছে। ফলে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1635254/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF

সার্চ করলেই লাগানো হবে গাছ

প্রতিনিয়ত আমরা ইন্টারনেটে অনেক কিছুই খুঁজি। কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা ইন্টারনেটে ব্যয় করেন। এর নেতিবাচক দিক নিয়ে আলোচনা হরহামেশাই শোনা যায়। কিন্তু এখানেও অনেক ভালো কাজ করেন। তেমনই একটি উদ্যোগ ‘ইকোশিয়া’ (www.ecosia.org)। ইকোশিয়ার মাধ্যমে বৃক্ষরোপণের মহোৎসবে অংশ নিতে পারবেন যেকেউ। পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে পাল্লা দিয়েই। কিন্তু কমছে গাছপালা। উজাড় হচ্ছে বন। আমাজনের অগ্নিকাণ্ডের খুব বেশি... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1635232/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%87-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B

Sunday, January 19, 2020

স্বাস্থ্যঝুঁকি কমাতে দরকার মানসম্মত গণশৌচাগার

গত আট বছরে এ নিয়ে পঞ্চমবারের মতো প্রস্রাব সংক্রমণ নিয়ে হাসপাতালে এসেছেন শাহিনুর আক্তার (৩৫)। প্রতিবারই কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষা করে, ওষুধ খেয়ে ও কয়েক দিন পূর্ণ বিশ্রামে থেকে চাকরিজীবী এ নারীকে কাজে ফিরতে হয়। গতকাল শনিবার পরীক্ষা-নিরীক্ষার ফলাফল দেখিয়ে নতুনভাবে ব্যবস্থাপত্র নিতে জাতীয় কিডনি ইনস্টিটিউট এবং হাসপাতালে এসেছেন তিনি। এই নারী প্রথম আলোকে জানান, তিনি মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানে... বিস্তারিত



source http://35.227.245.191/bangladesh/article/1635112/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%9D%E0%A7%81%E0%A6%81%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A4-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%B6%E0%A7%8C%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0

হুয়াওয়ের ম্যাপ সমস্যার সমাধান

ডাচ ম্যাপিং ও নেভিগেশন প্রতিষ্ঠান টমটমের সঙ্গে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের চুক্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার টমটমের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চুক্তি অনুযায়ী, হুয়াওয়ে তাদের স্মার্টফোনের অ্যাপ হিসেবে টমটমের ম্যাপ ও সেবা ব্যবহার করতে পারবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জাতীয় নিরাপত্তার... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1635111/%E0%A6%B9%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8

ধর্ষকের শাস্তি নিয়ে বিতর্ক

রেনহার্ড সিনাগাকে বলা হচ্ছে ব্রিটেনের সবচেয়ে ভয়ংকর ধর্ষক। তাঁর বিরুদ্ধে ৪৮ জন তরুণকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে, পুলিশ বলেছে, এ সংখ্যা ১০০ জনের বেশি হতে পারে। তাঁকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারকেরা বলেছেন, তাঁকে অন্তত ৩০ বছর জেলে থাকতেই হবে। কারণ, মুক্ত সিনাগা যেকোনো মানুষের জন্য চরম বিপজ্জনক। সিনাগার বয়স ৩৬ বছর। ইন্দোনেশিয়ার ধনবান একটি পরিবারের সন্তান। ব্রিটেনের ম্যানচেস্টারে আসেন... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1635110/%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95

গার্দিওলার জন্মদিনের আনন্দ মাটি করলেন তাঁর শিষ্যরা

কাল ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। শিরোপাদৌড়ে আরেকটু পিছিয়ে গেল পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার জন্মদিন ছিল কাল। কোচের জন্মদিনকে জয় দিয়ে রাঙাতে পারতেন তাঁর শিষ্যরা। কিন্তু কীসের কী! ব্রাজিল তারকা মিডফিল্ডার ফার্নান্দিনহোর শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1635109/%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%93%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AF

দুবলারচরে খাওয়ার পানির সংকট

পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশের গর্ব। সুন্দরবন যেমন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, তেমনি দেশের অর্থনীতিতেও ব্যাপক অবদান রাখছে। ২০১৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স পরিচালিত এক জরিপ অনুযায়ী, দেশের অর্থনীতিতে সুন্দরবনের অবদান প্রতিবছর প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। সুন্দরবন থেকে সবচেয়ে বেশি সংগ্রহ হয় মধু, মোম, গোলপাতা, মাছ,... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1635094/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F

ব্যাংক খাত ঝামেলায়

আওয়ামী লীগ সরকারের টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আবুল মাল আবদুল মুহিত। জাতীয় সংসদে ১২টি বাজেট উপস্থাপন করেছেন তিনি। শেয়ারবাজার, বেসিক ব্যাংক, একাধিক আর্থিক কেলেঙ্কারিসহ নানা বিষয়ে সমালোচনাও ছিল তাঁর আমলে। ১২ জানুয়ারি নিজ বাসায় এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ বার্তা সম্পাদক শওকত হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক ফখরুল ইসলাম ও নিজস্ব প্রতিবেদক... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1635108/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%9D%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F

দুর্ঘটনায় মৃত্যুর মিছিল

রাত পোহালেই নতুন জীবন—বিয়ে, কিন্তু এর আগেই সড়কে প্রাণ গেল যুবকের। ছেলেকে মাইক্রোবাসে তুলে দিয়ে বাবা বাড়ি ফিরলেন লাশ হয়ে। মাকে দেখতে বিদেশ থেকে দেশে ফিরতে পারলেও বাড়িতে পৌঁছানোর রাস্তায় হয়ে গেল নিথর মৃতদেহ। বাংলাদেশের সড়কে এমন সব করুণ কঠিন ট্র্যাজেডির জন্ম হচ্ছে প্রতিদিন। এই ট্র্যাজেডির বার্ষিক পরিসংখ্যান হলো প্রায় আট হাজার মৃত্যু। প্রাকৃতিক দুর্যোগও মোকাবিলা করা যায়, কিন্তু সড়ক দুর্ঘটনা... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1635093/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2

পাকিস্তানি এ ওপেনারের চোখে বাংলাদেশ বিশ্বমানের দল

বাংলাদেশকে বিশ্বমানের দল বললেন পাকিস্তান দলের নতুন মুখ আহসান আলী। সিরিজটা কঠিন হবে বলেই মনে করছেন ২৬ বছর বয়সী এ ওপেনার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিন নতুন মুখকে দলে টেনেছে পাকিস্তান। ২৬ বছর বয়সী ওপেনার আহসান আলী তাঁদের একজন। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া এ ব্যাটসম্যান বাংলাদেশকে দেখছেন বিশ্বমানের দল হিসেবে। টি-টোয়েন্টি সিরিজটা কঠিন হবে বলেই মনে করছেন পাকিস্তান সুপার লিগে... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1635107/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%8F-%E0%A6%93%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%8B%E0%A6%96%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%B2

দুশ্চিন্তায় আওয়ামী লীগের ২ প্রার্থী

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাঠে সক্রিয়। এর মধ্যে একটি ওয়ার্ডেই ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত চারজন প্রার্থী হয়েছেন। এতে দুশ্চিন্তায় আছেন দলটির প্রার্থীরা। এদিক থেকে বিএনপি নির্ভার। এই তিন ওয়ার্ডে দলটির কোনো বিদ্রোহী প্রার্থী নেই। ৩১ নম্বর ওয়ার্ড মোহাম্মদপুরের ব্লক-ডি, ব্লক-ই, আজম রোড,... বিস্তারিত



source http://35.227.245.191/bangladesh/article/1635106/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%A8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80

শঙ্কায় বিএনপি–সমর্থিত প্রার্থীরা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ১৩ জন প্রার্থী। তিন ওয়ার্ডেই আছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বিএনপিতে এ নিয়ে দুশ্চিন্তা নেই। দলটির প্রার্থীদের আশঙ্কা সুষ্ঠু ভোট নিয়ে। তাঁদের অভিযোগ, তাঁরা ঠিকমতো প্রচারণা চালাতে পারছেন না। প্রতিপক্ষের লোকজন নানাভাবে তাঁদের হুমকি ও বাধা দিচ্ছেন। ৩১ নম্বর ওয়ার্ড মৌলভীবাজার, বেগমবাজার, আবুল হাসনাত... বিস্তারিত



source http://35.227.245.191/bangladesh/article/1635105/%E0%A6%B6%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E2%80%93%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE

যে ১০ অ্যাপ এখন সবচেয়ে জনপ্রিয়

আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এখন কয়েকটি জনপ্রিয় অ্যাপ বেশি ব্যবহার করছেন। তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বজুড়ে অ্যাপ ডাউনলোড সংখ্যা ১১৪ দশমিক ৯ বিলিয়ন ছাড়িয়ে যায়। ২০১৮ সালের তুলনায় অ্যাপ ডাউনলোডের হার ৯ দশমিক ১ শতাংশ বেড়েছে গত বছরেই। এর মধ্যে অ্যাপলের অ্যাপ স্টোরে ডাউনলোড হয়েছে ৩০.৬ বিলিয়ন আর গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড হয়েছে ৮৪ দশমিক ৩... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1635104/%E0%A6%AF%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F

আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগতীরে লাখো মুসল্লি

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে লাখো মুসল্লির ঢল নেমেছে। আজ রোববার সকাল থেকে ইজতেমা ময়দানে শুরু হয়েছে আখেরি মোনাজাতের প্রস্তুতি। আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা জামশেদ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে এ বছরের ইজতেমা। আখেরি মোনাজাত উপলক্ষে এখন ইজতেমা ময়দান ও তার আশপাশের এলাকায় লাখো... বিস্তারিত



source http://35.227.245.191/bangladesh/article/1635103/%E0%A6%86%E0%A6%96%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%85%E0%A6%82%E0%A6%B6-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%A4%E0%A7%80%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96%E0%A7%8B-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক কারবারি নিহত

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ আইয়াস (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বিজিবি বলছে, নিহত ব্যক্তি রোহিঙ্গা। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন।গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরার শেকলঘেরা-সংলগ্ন নাফ নদীতে এই বন্দুকযুদ্ধ হয়। নিহত আইয়াস উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের ডি-৪ ব্লকের বাসিন্দা মো. জামাল হোসেনের ছেলে।... বিস্তারিত



source http://35.227.245.191/bangladesh/article/1635102/%E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AB%E0%A7%87-%E2%80%98%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%95%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E2%80%99-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি। ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ায় জন্মগ্রহণ করেন।দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। এ উপলক্ষে আজ রোববার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতা–কর্মীরা। জিয়াউর... বিস্তারিত



source http://35.227.245.191/bangladesh/article/1635101/%E0%A6%9C%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%89%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%95%E0%A7%80-%E0%A6%86%E0%A6%9C

টিভিতে আজকের খেলা সূচি

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: বঙ্গবন্ধু গোল্ডকাপ         বিটিভি ও আরটিভি বাংলাদেশ–শ্রীলঙ্কা    বিকেল ৫টা ৩য় টেস্ট-৪র্থ দিন    সনি ইএসপিএন দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড বেলা ২টা ৩য় ওয়ানডে                ... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1635100/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9C%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%82%E0%A6%9A%E0%A6%BF

অভিযোগ বাক্সে লেখা দরকার, ‘প্লিজ আমাকে খুলুন’

সম্প্রতি কুড়িগ্রামের একটা স্কুলে গিয়েছিলাম। সেখানে একটা অভিযোগ বাক্সটা চোখে পড়ল! স্কুল কর্তৃপক্ষ এমন একটা মহৎ উদ্যোগ নেওয়ায় খুশি হলাম। মনে মনে ওই স্কুলের শিক্ষকদের ধন্যবাদ দিলাম। জানি না অন্য স্কুলেও এ বাক্স আছে কি না। ভাবলাম, যাক, এ স্কুলে তো শিক্ষার্থীদের অভিযোগ করার একটা জায়গা আছে তাহলে। পরক্ষণেই বাক্সটায় ধুলোর আস্তর পড়ে থাকতে দেখে মনে প্রশ্ন জাগল, ‘এই বাক্সের তালা আদৌ খোলা হয় কি?... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1635069/%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E2%80%98%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%9C-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A7%81%E0%A6%A8%E2%80%99

গুগল ফটোজ যেভাবে কাজে লাগাবেন

অনলাইনে ছবি সংরক্ষণ ও ভাগাভাগির সবচেয়ে জনপ্রিয় সেবা হলো গুগল ফটোজ। সহজে ও বিনা মূল্যে ব্যবহার করা যায় এটি। যত ইচ্ছা তত ছবি রাখা যায়। অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন, ট্যাব, আইফোন, আইপ্যাড, ম্যাক বা উইন্ডোজ কম্পিউটার—যেকোনো যন্ত্রে ব্যবহার করা যায়। সব মিলিয়ে ২০১৫ সালে চালুর পর ব্যবহারকারীরা দ্রুত সেবাটি গ্রহণ করেছেন। গুগল ফটোজে ছবি রাখার আকার হিসেবে ‘হাই কোয়ালিটি’ নির্বাচন করলে... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1635099/%E0%A6%97%E0%A7%81%E0%A6%97%E0%A6%B2-%E0%A6%AB%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%9C-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8

অর্ধেক নিছক প্রেমের, বাকিটা...

সিনেমা নিয়ে আলাপ শুরুর আগে বলাকা নিয়ে একটু না বললেই না। ‘কাঠবিড়ালী’র আগে বলাকায় ‘দেখা’ ছবির নাম ‘আবার বসন্ত’। অনন্য মামুন পরিচালিত সেই ছবিতেও তারিক আনাম খানের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন ‘কাঠবিড়ালী’ অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শিয়া। ‘আবার বসন্ত’ অর্ধেকটা শেষ হতে না হতেই কাঁপতে শুরু করল বড় পর্দা। ঝিরঝির করে। কিছুই দেখা যায় না। প্রায় ৩০ মিনিট... বিস্তারিত



source http://35.227.245.191/entertainment/article/1635097/%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE

তামিমেরা পাকিস্তানে, ভারত থেকে কাজ করবেন তিনি

বিসিবি জানিয়েছে, পাকিস্তান সফরে যাচ্ছেন না বাংলাদেশ দলের ভারতীয় কম্পিউটার বিশ্লেষক শ্রীনি। তাঁর জায়গায় কাউকে পাঠাচ্ছেও না বিসিবি। শ্রীনিই কাজ করে যাবেন। কিন্তু কীভাবে? বাংলাদেশ দলের ভারতীয় কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনের যাওয়া হচ্ছে না পাকিস্তানে। তাঁর জায়গায় নতুন করে কাউকে পাঠাচ্ছেও না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাহলে খেলোয়াড়দের ভুল-ত্রুটি দেখিয়ে দেওয়া কিংবা প্রতিপক্ষের... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1635096/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF

ফেনীতে ১ বছরে ৬৪ ধর্ষণ ও যৌন নিপীড়ন

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার যৌন হয়রানির শিকার হয়েছিলেন ছাত্রী নুসরাত জাহান। এ ঘটনায় তাঁর মা শিরিনা আক্তার বাদী হয়ে মামলা করলে গ্রেপ্তার হন অধ্যক্ষ। মামলা তুলে না নেওয়ায় গত ৬ এপ্রিল মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদে নুসরাতের শরীরে আগুন লাগিয়ে দেন দুর্বৃত্তরা। ১০ এপ্রিল তাঁর মৃত্যু হয়, যা দেশব্যাপী আলোড়ন তোলে। এ ঘটনার মতো ফেনীতে গত এক বছরে অন্তত ৬৪টি যৌন... বিস্তারিত



source http://35.227.245.191/bangladesh/article/1635095/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A7%A7-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87-%E0%A7%AC%E0%A7%AA-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3-%E0%A6%93-%E0%A6%AF%E0%A7%8C%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%80%E0%A7%9C%E0%A6%A8

মহাসড়কে পরিত্যক্ত ব্যাগে ছিল সোনার বার

যশোরের শার্শা উপজেলার নাভারণ থেকে দুটি সোনার বার উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আজ শনিবার সকাল ১০টায় উপজেলার নাভারণ স্টেশন মোড়ে যশোর-বেনাপোল মহাসড়কের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কুলব্যাগ থেকে সোনার বার দুটি উদ্ধার করে। তবে এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল মো. সেলিম রেজা জানান, আজ সকাল ১০টার দিকে বিজিবির... বিস্তারিত



source http://35.227.245.191/bangladesh/article/1635086/%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0

আড়ুশাহ ও মাড়ুশাহ (রহমাতুল্লাহ) এর মাজার - ওয়ার্ড নং ২১

গতকাল, ফুলার রোড ধরে ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে যখন জগন্নাথ হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক কোয়ার্টারের ভেত...