ঢাকার দুই সিটি করপোরেশনে ওয়ার্ড ১২৯টি। বসবাস করে কমপক্ষে দেড় কোটি মানুষ। অথচ শহরজুড়ে গণশৌচাগারের সংখ্যা মাত্র ৬২। এর মধ্যে নতুন ৩৬টি ওয়ার্ডে কোনো গণশৌচাগার নেই। নগরবাসী বলছেন, ঘরের বাইরে গেলে গণশৌচাগারের সংকটের কারণে নানা সমস্যা পোহাতে হয়। পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। দীর্ঘক্ষণ প্রসাব আটকে রাখার কারণে নানা রোগে আক্রান্ত হতে হয়। এর মূল ভুক্তভোগী নারী, শিশু ও প্রতিবন্ধী। গত বুধবার দুপুরে... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1634733/%E0%A6%A6%E0%A7%87%E0%A7%9C-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%B6%E0%A7%87%E0%A7%97%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A7%AC%E0%A7%A8%E0%A6%9F%E0%A6%BF
বিপন্ন প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত গাঙ্গেয় ডলফিন। গাজীপুরের শ্রীপুরের নান্দিয়া সাঙ্গুন এলাকায় সুতিয়া নদীতে ধরা পড়েছে এই প্রজাতির একটি ডলফিন। জেলের জালে ধরা পড়ার পর প্রাণীটির গন্তব্য হয়েছে কবিরাজখানায়। কবিরাজ সেটিকে তাঁর ছোট জলাশয়ে বন্দী করে রেখেছেন বলে তথ্য পাওয়া গেছে। জলজ এই স্তন্যপায়ী প্রাণী স্থানীয়ভাবে ‘শুশুক’ নামে পরিচিত। গত বুধবার সন্ধ্যায় শ্রীপুরের নান্দিয়া সাঙ্গুন...
বাড়ির পাশে বনে বসেছিল শকুনটি। একদল কিশোর সেটিকে ধরে ফেলে। এরপর খেলাচ্ছলে টানাহেঁচড়া করছিল। এ অবস্থায় শকুনটিকে নিয়ে বাড়িতে নিরাপদে রাখা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এটিকে রক্ষা করার আহ্বান জানানো হয়। আহ্বানে সাড়া দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকারবিষয়ক সংগঠন ‘প্রাধিকার’ গতকাল বৃহস্পতিবার শকুনটি উদ্ধার করে নিয়ে এসেছে। প্রাধিকার জানায়, প্রায় এক সপ্তাহ আগে সুনামগঞ্জের...
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।নিহত দুজন হলেন আনোয়ার (৪০) ও সালাউদ্দীন (২০)। সম্পর্কে তাঁরা মামা–ভাগনে। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লায়। হাসপাতাল সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাত ১২টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার শুরু করতে গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছেন ১০০ জন সিনেটর। নিরপেক্ষ বিচারের লক্ষ্যে ১০০ জন সিনেটরকে জুরি হিসেবে শপথ বাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, এই সিনেটররা সিদ্ধান্ত নেবেন ট্রাম্পকে অভিশংসন করা হবে কি হবে না। ২১ জানুয়ারি এ বিচার শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে...
চলতি আমন মৌসুমে বগুড়ার আদমদীঘিতে ধান সংগ্রহ কার্যক্রম চলছে ঢিমেতালে। কৃষকদের কাছ থেকেও গুদামে ধান বিক্রিতে তেমন সাড়া মিলছে না। সংগ্রহ অভিযান শুরুর দেড় মাস পার হলেও বরাদ্দ করা ধানের চার ভাগের এক ভাগও সংগ্রহ করতে পারেনি উপজেলা খাদ্য বিভাগ। এ জন্য আমলাতান্ত্রিক জটিলতা ও ফড়িয়াদের দৌরাত্ম্যকে দায়ী করেছেন সাধারণ কৃষকেরা। উপজেলায় এখনো সরকার–নির্ধারিত মূল্যের চেয়ে ধানের বাজারমূল্য অনেক কম রয়েছে।...
ময়মনসিংহ শহরতলির খাকডহর এলাকায় শফিকুল ইসলাম ওরফে শাহীন নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী ও এক মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপর এক মেয়েকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেছেন। গত বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটে। শফিকুল জুয়ায় আসক্ত বলে জানা গেছে। সম্প্রতি জুয়ার টাকার জন্য স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন। স্ত্রী রাজি না হওয়ায় শফিকুল স্ত্রী ও...
মার্কিন কংগ্রেসের ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসি তাঁদের দেশের কোম্পানি ফেসবুককে লজ্জাকর কোম্পানি হিসেবে অভিহিত করেছেন। গতকাল বৃহস্পতিবার ক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পেলোসির এ মন্তব্য ডেমোক্র্যাটিক নেতৃত্ব এবং ফেসবুকের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। বার্তা সংস্থা সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের...
অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, ‘ফজলে হাসান আবেদ মানুষের জীবনে পরিবর্তন চেয়েছেন। সেই পরিবর্তন ছিল মানুষের জীবনমানে গুণগত পরিবর্তন। যা করতে চেয়েছেন, তিনি তা করেছেন। শুধু স্বপ্ন দেখেই থেমে যাননি, বাস্তবায়নে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে গেছেন।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে স্যার ফজলে হাসান আবেদের চিন্তা, আদর্শ ও কৃতিবিষয়ক এক আলোচনা...
ওয়াশিংটনের সঙ্গে তেহরানের চলমান উত্তেজনা সত্ত্বেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা সম্ভব বলে মত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। গতকাল বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ কথা বলেন। হাসান রুহানি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা কঠিন হলেও তা সম্ভব। ‘যুদ্ধ কিংবা সামরিক সংঘাত প্রতিরোধে’ তেহরান প্রতিনিয়ত কাজ করছে বলেও জানান তিনি। রুহানি এ সময়...
২৪ ঘণ্টায় একজনও নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, প্রায় ৯ মাসের মধ্যে এই প্রথম কোনো দিনে দেশে কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়নি। তবে জনস্বাস্থ্যবিদেরা বলেছেন, ডেঙ্গুর ঝুঁকি এখনো আছে। মশা নিয়ন্ত্রণ কর্মসূচি অব্যাহত রাখতে হবে। গত বছর ডেঙ্গুর বড় প্রকোপের পর এই প্রথম...
চার দিনের বিরতির পর আজ শুক্রবার থেকে গাজীপুরের টঙ্গীতে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিতে তুরাগ নদের পারে আবারও সমবেত হয়েছেন লাখো মুসল্লি। এর আগে গত রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়েছিলেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। আর দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিচ্ছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। আগামী রোববার আখেরি মোনাজাতের...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: বিপিএল-ফাইনাল মাছরাঙা ও গাজী টিভি খুলনা-রাজশাহী সন্ধ্যা ৭টা বঙ্গবন্ধু গোল্ডকাপ বিটিভি ও আরটিভি ফিলিস্তিন-শ্রীলঙ্কা বিকেল ৫টা ৩য় টেস্ট-২য় দিন সনি ইএসপিএন দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড বেলা ২টা ২য় ওয়ানডে স্টার স্পোর্টস ১ ভারত-অস্ট্রেলিয়া বেলা ২টা
রত্ন। শব্দটি শুনলেই মানসপটে ভেসে ওঠে উজ্জ্বল রঙের ঝলমলে পাথরের ঝলক। হিরে, চুনি, পান্নার প্রতি মানুষের আকর্ষণ এখন যতটা, আগে ছিল আরও তীব্র। এসবের জন্য যুদ্ধ ও খুনোখুনিও হয়েছে ঢের। মূলত ধ্বংস ও মৃত্যুর কারণেই কিছু কিছু রত্নের সঙ্গে জড়িয়ে গেছে ‘অভিশপ্ত’ শব্দটি। এই কথিত অভিশাপ নিয়েই তৈরি হয়ে গেছে মিথ। ‘অভিশপ্ত’খ্যাত রত্নগুলোর প্রধান খুঁত—এগুলো নাকি সব মালিকের জীবনে...
সবাইকে চমকে দিয়ে নির্ধারিত সময়ের আগেই নিজের তৃতীয় অ্যালবাম রেয়ার নিয়ে হাজির হয়ে গেছেন সেলেনা গোমেজ। ভালোবাসা, কষ্ট, ভেঙে পড়া, আবার ফিনিক্স পাখির মতো জ্বলে ওঠা—সব মিলিয়ে রেয়ার সাধারণ কোনো অ্যালবাম নয়। সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখা সেলেনা ব্যক্তিজীবন আর অনুভূতিগুলো ভক্তদের কাছে পৌঁছে দিয়েছেন নতুন অ্যালবামের গানগুলোর মধ্য দিয়ে। অনেক কষ্ট পেরিয়ে…কী নিয়ে এত কষ্ট সেলেনা গোমেজের?...
বাংলাদেশে তবলা বাজান অনেকেই। তাঁদের শুদ্ধতা, সংগতে আরও যোগসূত্র বাড়ানোর উদ্যোগ নিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন। বাংলাদেশে গভীর মনোযোগী তবলাশিল্পী তৈরির জন্য বিশেষ একটি কর্মশালার আয়োজন করেছে তারা। বেঙ্গল ফাউন্ডেশনের আমন্ত্রণে তবলা কর্মশালা পরিচালনা করতে গত অক্টোবর থেকে পরপর তিনবার ঢাকায় এসেছেন খ্যাতিমান তবলাশিল্পী পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি। ঢাকার লালমাটিয়ার বেঙ্গল বই ভবনে অনুষ্ঠিত কর্মশালায় সারা দেশ...
সমুদ্র ধ্বংস করা হচ্ছে আবর্জনা ফেলে। ধ্বংস হচ্ছে সামুদ্রিক মাছ ও প্রাণী। নদীকে মেরে ফেলা হচ্ছে। গাছ কেটে শেষ করা হচ্ছে, কাটা হচ্ছে পাহাড়। একটা সময় আসবে, পৃথিবীতে থাকবে একটিমাত্র পাহাড়, একটিমাত্র গাছ। অর্থলোভে সেই গাছও বিক্রি করা হবে, কেটে ফেলা হবে। এর মাধ্যমে প্রকৃতিকে ধ্বংস করে মূলত মানুষেরাই নিঃস্ব হবে। প্রকৃতি ধ্বংস করে আমরা কি নিজেদেরই ধ্বংস করছি? এমন সম্মুখ বাস্তবতার প্রশ্ন নিয়ে হাজির দেশ...
পর্যাপ্ত লোকবল ও আর্থিক সংকটের কারণে পাবনায় ১৯১টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালাতে পারছে না পরিবেশ অধিদপ্তর। ফলে কৃষিজমি ও আবাসিক এলাকায় গড়ে ওঠা ইটভাটায় পরিবেশদূষণ চলছেই। সেই সঙ্গে বাড়ছে আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি। পাবনা জেলা ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অবৈধ ইটভাটা বন্ধে সবশেষ গত বছরের ডিসেম্বরে অভিযান চালানো হয়। তখন ১১টি ইটভাটা বন্ধ করা হয়। জেলার নয়টি উপজেলায় এখনো অবৈধভাবে চলছে...
মৌলভীবাজারের মনু নদকে নৌযান চলাচলের উপযোগী করতে ২০১৮ সালের ১৫ অক্টোবর খননকাজ শুরু করেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রকল্পে ছিল, সাত মাসে নদের ২৬ কিলোমিটার অংশে তারা প্রায় ২০ লাখ ঘনমিটার মাটি খনন করবে। মাত্র সাড়ে ৬ লাখ ঘনফুট মাটি খননের পর এখন তারা সরে এসেছে খননকাজ থেকে। এই নদের খননের দায়িত্ব এবার পড়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওপর। ফলে খননকাজ আরেক দফা...
‘পর্দায় আমি পাকামো করলেই দর্শক বেশি পছন্দ করে। আমারও পাকামি করতে ভালোই লাগে।’—সহজ–সরল গলায় কথাগুলো বলল শিশুশিল্পী শরিফুল ইসলাম। আয়নাবাজি সিনেমা কিংবা ঢাকা মেট্রো ওয়েব সিরিজ দেখে থাকলে শরিফুলকে এক দেখাতেই দর্শকের চিনে ফেলার কথা। হ্যাঁ, সেই শরিফুলের কথাই বলছি। ব্যস্ত শরিফুলঅমিতাভ রেজা নির্মিত বিজ্ঞাপনচিত্র ‘হু টোল্ড ইউ, ওয়েল ইয়োর ওন মেশিন’ সংলাপ বলা...
সপ্তাহখানেক আগে পড়া বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে রংপুরের গঙ্গাচড়া ও তারাগঞ্জ উপজেলায় আলুর খেতে ‘লেট ব্লাইট’ রোগ দেখা দিয়েছে। এতে ছত্রাক ধরে পাতা ও কাণ্ড পচে গাছ মরে যাচ্ছে। একই কারণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বোরো ধানের বীজতলায় ‘কোল্ড ইনজুরি’ দেখা দিয়েছে। এ কারণে চারা মরে যাচ্ছে। কৃষি কর্মকর্তাদের পরামর্শে আলুখেতে ছত্রাকনাশক ছিটাচ্ছেন চাষিরা। আর কুয়াশার হাত থেকে ধানের...
বড় একটি বাগাড় মাছ কিনতে সবাই দাম হাঁকছেন। বিক্রেতা দাম হেঁকেছেন ১ লাখ ২০ হাজার টাকা। ক্রেতাদের মধ্যে আলমগীর হোসেন ভূঁইয়া নামের এক জামাই মাছটির দাম সর্বোচ্চ ৬০ হাজার টাকা বলছেন। কিন্তু বিক্রেতা ছাড়ছেন না। চলছে দর-কষাকষি। যত না ক্রেতা, তার চেয়ে অনেক বেশি উৎসুক মানুষ ভিড় করছেন মাছটি দেখার জন্য। গতকাল বুধবার মাঘ মাসের দ্বিতীয় দিন সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর,...
সমবায় কার্যালয়ের নিবন্ধন নেই। ব্যাংকি কার্যক্রম চালানোরও অনুমতি নেই। এমন একটি তথাকথিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের ২৩ লাখ ৬০ হাজার টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে। এ বিষয়ে সাতজনকে আসামি করে ৮ জানুয়ারি পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলা হয়েছে। মামলার বাদী সদর উপজেলার বড় আউলিয়াপুর...
গতকাল বুধবার ইরানের পারমাণবিক সংকট নিরসনে নতুন ‘ট্রাম্প চুক্তি’র প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, এটি একটি অদ্ভুত প্রস্তাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই চুক্তির প্রতিশ্রুতি লঙ্ঘন করেন বলেও সমালোচনা করেন তিনি। সম্প্রতি ইরানের মেজর জেনারেল কাশেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্রের হত্যার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এমন সময়...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের নথি এখন সিনেটে। ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিশংসনের এই উদ্যোগ নেওয়া হয়। বুধবার এ নথি সিনেটে পৌঁছায়। এতে ট্রাম্পের পদচ্যুতির ঝুঁকি সৃষ্টি হয়েছে। এটিকে ঐতিহাসিক বিচার মনে করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রিপাবলিকান সিনেট নেতা মিশ ম্যাককনেল ঘোষণা দিয়েছেন, চেম্বারে আজ...
বিলের ভেতর দিয়ে যাওয়া সড়কের এক পাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তরুণ প্রদীপ কুমার। তাঁর চোখের সামনে হাজারো বালিহাঁস ঝাঁকে ঝাঁকে উড়ছে। তরুণটির চোখেমুখে যেন অপার বিস্ময়। শুধু প্রদীপই নন, তাঁর মতো আরও ১০-১২ জনকে এমন নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে দেখা গেল। নওগাঁ শহর থেকে ৭০ কিলোমিটার দূরে সাপাহার উপজেলার জবই বিল এলাকায় এ দৃশ্য দেখা গেল গত মঙ্গলবার। জানা গেল, গত নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে...
রাজধানীর ফিলিং স্টেশনের (পেট্রোল ও সিএনজি স্টেশন) শৌচাগারগুলো অধিকাংশই নোংরা। রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার অভাবে এগুলোর কোনো কোনোটি ব্যবহারের অনুপযোগী। বেশির ভাগ শৌচাগারে হাত ধোয়ার ব্যবস্থা নেই। সাধারণ মানুষ চায়, এসব শৌচাগার ব্যবহারের অবারিত সুযোগ। তবে পাম্পমালিকেরা নিরাপত্তার কথা তুলে জনসাধারণের এ প্রয়োজন মেটাতে নারাজ।গত মঙ্গলবার রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ের অন্তত পাঁচটি ফিলিং স্টেশন ঘুরে দেখা...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: বঙ্গবন্ধু গোল্ডকাপ বিটিভি ও আরটিভি মরিশাস-বুরুন্ডি বিকেল ৫টা ৩য় টেস্ট-১ম দিন সনি ইএসপিএন দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড বেলা ২টা...
দীর্ঘ ১৮ মাস ধরে চলা বাণিজ্যযুদ্ধ শিথিলে অবশেষে একটি চুক্তি স্বাক্ষর করল বিশ্ব অর্থনীতির দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। গতকাল বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়। এতে ঝুঁকিতে থাকা বিশ্ব অর্থনীতিতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। চুক্তি সাক্ষরের সময় দুই দেশের ব্যবসায়ী, কূটনীতিক ও ঊর্ধ্বতন...
কুয়াশাঢাকা কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকেই বিলের ধারে পলো হাতে জড়ো হয়েছেন মাছশিকারিরা। বাদ যায়নি শিশু-কিশোরও। এরপর বিলের পাড়ে বসে চলে মাছ ধরার প্রস্তুতি। দুপুর ১২টা বাজার সঙ্গে সঙ্গে গ্রামের মুরব্বিরা পলো বাওয়ার আহ্বান জানান। সঙ্গে সঙ্গে আনন্দ–চিৎকার দিয়ে বিলে ঝাঁপিয়ে পড়েন অপেক্ষমাণ শিকারিরা। একটু পরপরই বিল থেকে শিকারিদের ঝুলিতে ভরতে দেখা যায় বোয়াল, ঘাঘট, রুই, কাতলা, মৃগেল, শোল, গজার...
ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ভিন্ন কোনো ওয়েবসাইট বা অ্যাপে লগইন করা হলে তা সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে জানানো হবে। সম্প্রতি ফেসবুক নতুন এ ফিচারটি চালু করেছে। ফেসবুক নোটিফিকেশনস নামের ফিচারটি ফেসবুক লগইন অংশে যুক্ত হয়েছে। ফেসবুক লগইন এমন একটি পদ্ধতি, যা ব্যবহারকারীকে তার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কোনো কোনো তৃতীয় পক্ষ (থার্ড পার্টি) অ্যাপে লগইন করতে দেয়। এতে ওই সাইট বা অ্যাপের জন্য নতুন করে অ্যাকাউন্ট...
কক্সবাজার থেকে মাদক ব্যবসায়ীদের পাঠানো ইয়াবা চট্টগ্রামের মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতেন তিনি। তবে চট্টগ্রাম শহরে ঢোকার আগে জানতেন না কার কাছে পৌঁছাতে হবে মাদক। এ যাত্রায় শহরে প্রবেশের আগেই পুলিশের হাতে ধরা পড়লেন কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দুর রহমান(৩১)। সব জানার পর কক্সবাজারের মাদক সরবরাহকারীর সঙ্গে তাঁকে মুঠোফোনে যোগাযোগ করতে বলে পুলিশ। কথামতো সৈয়দুর মুঠোফোনে...
প্রাক্-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। শিক্ষার্থীরা বিজ্ঞান না কি অন্য শাখায় পড়বে, সেটা ঠিক হবে একাদশ শ্রেণিতে। এর আগে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সবাইকে অভিন্ন ১০টি বিষয় পড়তে হবে। বইয়ের সংখ্যাও এখনকার চেয়ে কমবে। বিষয়বস্তু বদলাবে। আর এসএসসি পরীক্ষা হবে শুধু দশম শ্রেণির পাঠ্যসূচির ভিত্তিতে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দুটি পাবলিক পরীক্ষা হবে, যার ভিত্তিতে...
বাংলাদেশি মেয়ে সেঁজুতি সাহা। তিনি যখন সেই ছোট্টটি ছিলেন, দেখতেন রাতের বেলা খাবার টেবিলে কথা হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, সংক্রামক রোগ—এসব নিয়ে। খাওয়ার সময় এমন সব আলোচনা অনেকের কাছেই উদ্ভট ঠেকবে। কিন্তু সাহা পরিবারে এমনটাই হতো। সেঁজুতির বাবা ড. সমীর সাহা মাইক্রোবায়োলজির অধ্যাপক। তিনি তাঁর বিজ্ঞান বক্তৃতার অনুশীলন করতেন বাড়িতে রাতের খাবার টেবিলে। বাংলাদেশে স্বাস্থ্যগত চ্যালেঞ্জ নিয়ে তিনি যখন যা...
বিদায়ের সুর বাজছে বঙ্গবন্ধু বিপিএলের। ৩৭ দিনে ৪৬ ম্যাচ শেষে কাল সমাপ্তি ঘটছে এবারের বিপিএল-উৎসবের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হওয়া বিশেষ এ বিপিএলে জমজমাট ম্যাচের সংখ্যা কম হলেও পয়েন্ট তালিকায় দলগুলোর মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে, টুর্নামেন্টে নিজেদের দারুণভাবে মেলে ধরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ধারাবাহিক ভালো খেলা খেলোয়াড়ের সংখ্যাটা নেহাত কম নয় বলেই এবার...
ঢাকার দুটি সিটি নির্বাচন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ৭৭টি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতারা প্রার্থী হয়েছেন; যাঁদের ১০ জন বর্তমান কাউন্সিলর। সাংসদের ছেলেও বিদ্রোহী। ঢাকার দুই সিটি করপোরেশনে ১২৯ ওয়ার্ডের মধ্যে ৭৭টিতেই আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের স্বদলীয় ‘বিদ্রোহী’ প্রার্থীদের মোকাবিলা করতে হচ্ছে। এসব ওয়ার্ডে ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী ১১২ জন, যাঁদের মধ্যে এক সাংসদের...
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শেখর ইউনিয়নের বারাংকুলা গ্রামের প্রিয়নাথ পালেট মেহগুনি বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এনায়েত মোল্লা ওরফে এনায়েত শেখ (৪০)। তিনি বোয়ালমারীর চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। পুলিশের ভাষ্য, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায়...
সাদা বলে অ্যাডাম জাম্পার কাছে ৬বার আউট হয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার এ লেগ স্পিনারকে কোহলি প্রাপ্য সম্মান না দেওয়ার খেসারত দিচ্ছেন বলে মনে করেন মার্ক ওয়াহ বিরাট কোহলির উইকেট যেকোনো বোলারের কাছেই আরাধ্য। এমন যদি হয়, কোহলির মুখোমুখি হয়ে প্রায় নিয়মিতই তাঁকে আউট করছেন বোলার। অ্যাডাম জাম্পা আপাতত তেমন সময়ই কাটাচ্ছেন। তা দেখে মার্ক ওয়াহর বিশ্লেষণ, জাম্পাকে প্রাপ্য সম্মানটা দিচ্ছেন না কোহলি। এ...
শহর ও গ্রাম—দুই জায়গাতেই মা-বাবার সঙ্গে সন্তানদের মানসিক দূরত্ব বাড়ছে। তবে এই দূরত্ব শহুরে জীবনে প্রবল। কারণও অনেক। এখনকার সময়ে প্রথম ও প্রধান কারণ, মুঠোফোন ও ইন্টারনেট-নির্ভরতা। একটা বড় সময় ধরে এখন সন্তানেরা এই মাধ্যমে থাকে। ফলে যখন আমরা সচেতন হই, তখন বড্ড দেরি হয়ে যায়। যে কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সন্তানের হাতে প্রথম মুঠোফোন তুলে দেওয়ার কাজটা কিন্তু আমরা মা-বাবারাই...
গত বছর নতুন সংস্করণের ওয়াই-ফাই সংযোগের ধারণা প্রকাশ করে ওয়াই-ফাই অ্যালায়েন্স। নাম দিয়েছে ‘ওয়াই-ফাই ৬’। এত দিন তা শুধু কাগজ-কলমেই সীমাবদ্ধ ছিল। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ১০ জানুয়ারি সমাপ্ত কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে ওয়াই-ফাই ৬ নির্ভর বেশ কিছু রাউটার ও অনুষঙ্গের দেখা মিলেছে। এরপর থেকে সবাই বলছেন, অবশেষে এল ওয়াই-ফাই ৬। বাংলাদেশে কবে আসবে বা এলে আদৌ আমরা সুফল পাব কি না, সেসব আলোচনা...
নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদের ৩০ কিলোমিটার এলাকাজুড়ে গাছের ডালপালা ও বাঁশ ফেলে এর চারপাশে জাল দিয়ে ঘিরে মাছ শিকার করা হচ্ছে। ফলে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। ঘেরগুলোয় মাছের খাবার দেওয়ায় স্থানীয় লোকজন নদের পানি ব্যবহার করতে পারছে না। প্রাকৃতিক মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য ধ্বংস হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। আত্রাই নদ ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট এলাকা হয়ে নওগাঁর...
আধুনিক গণশৌচাগার তৈরির উদ্দেশ্য ছিল, নারীদের গণশৌচাগার ব্যবহারে উদ্বুদ্ধ করা। কিন্তু সব ধরনের ব্যবস্থা রাখার পরও নারীরা এসব শৌচাগার কম ব্যবহার করেন। ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় রাজধানীতে ২৮টি আধুনিক গণশৌচাগার তৈরি করা হয়েছে। এসব শৌচাগারে নারী ও পুরুষের পৃথক ব্যবস্থা আছে। নিরাপত্তায় বসানো হয়েছে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। তবে নারীদের এসব শৌচাগার ব্যবহারের হার অনেক কম। বেশ কয়েকজন নারীর...
শুরুতে বেশ হুকুমের সুরেই বলেছিল, এতে কাজ না হলে অনুরোধ জানায়। ফাইভ-জি নেটওয়ার্ক সম্প্রসারণে হুয়াওয়ের তৈরি সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকতে যুক্তরাজ্যে একদল সরকারি কর্মকর্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ মাসের শেষে সিদ্ধান্ত নেবে যুক্তরাজ্য। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিষয়টি পছন্দ হয়নি। বরিস জনসন বলেন, যাঁরা ফাইভ-জি প্রযুক্তি বসানো নিয়ে চীনা...
গত বছর নিজেদের মাঠে লিগে রিয়াল বেতিসের কাছে ৪-৩ গোলে হেরে বসেছিল বার্সেলোনা। ন্যু ক্যাম্প থেকে মহামূল্যবান জয় তুলে নিয়েছিলেন তৎকালীন বেতিসের কোচ কিকে সেতিয়েন। সে সেতিয়েনকেই কোচের দায়িত্ব দিয়েছে বার্সেলোনা। কেমন খেলেছিল সেদিন বেতিস? ম্যাচটা নিয়ে খুব একটা আগ্রহ ছিল না কারও। ন্যু ক্যাম্পে খেলতে এসেছিল রিয়াল বেতিস, স্প্যানিশ লিগে তখন দলটির অবস্থান ১৫তম। বার্সেলোনার মাঠে এসে কখনই তেমন ভালো খেলার...
ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারকারীদের সর্বশেষ সংস্করণে হালনাগাদ করার জন্য জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান মজিলা। নিরাপত্তা গবেষকেরা ব্রাউজারটির এমন ত্রুটি খুঁজে পেয়েছেন, যার সাহায্যে হ্যাকাররা ব্যবহারকারীদের ক্ষতি করতে পারে। নিরাপত্তা ত্রুটিটি খুঁজে পেয়েছে চীনা নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান কিহো ৩৬০। ফায়ারফক্সের ‘জাস্ট-ইন-টাইম’ নামের কমপাইলারে এই ত্রুটি পাওয়া যায়। কমপাইলারটি মূলত...
দুর্নীতির মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে এলাকায় ফিরেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল। গতকাল মঙ্গলবার বিকেলে সড়কপথে তিনি পিরোজপুরে পৌঁছান। শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তব্য দেন। অর্পিত সম্পত্তি ও খাসজমিতে ভবন নির্মাণ, পুকুর দখলের অভিযোগে গত ৩০ ডিসেম্বর এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একটি...
দেশে সরকারি কাজে গতি ও স্বচ্ছতা আনতে নতুন একটি সফটওয়্যার প্রকল্প নিয়ে কাজ চলছে। এটি বাস্তবায়ন হলে বিভিন্ন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ, অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন জায়গায় সহজে অপারেশন ও কার্যক্রম ব্যবস্থাপনা করা যাবে। দেশীয় কয়েকটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান জিআরপি নামের ওই সফটওয়্যার তৈরি করছে। সরকারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় ৩৪ কোটি টাকার এ...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: বঙ্গবন্ধু গোল্ডকাপ বিটিভি ও আরটিভি বাংলাদেশ-ফিলিস্তিন বিকেল ৫টা বিপিএল-কোয়ালিফায়ার গাজী টিভি ও মাছরাঙা চট্টগ্রাম-রাজশাহী সন্ধ্যা ৬-৩০ মি. এফএ কাপ সনি টেন ২ ম্যান ইউনাইটেড-উলভ্স রাত ১-৪৫ মি....
১৯৭৩ সালের পর এই প্রথম চট্টগ্রাম–৮ আসনে আওয়ামী লীগ প্রার্থী জিতেছিলেন। মাঝখানে কেটে গেছে ৪৭ বছর। ওই আসনে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি ছিল না। এবারের উপনির্বাচনে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ। স্বাভাবিকভাবে দলীয় নেতা–কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের কমতি নেই। নতুন সাংসদের কাছে তাঁদের প্রত্যাশাও অনেক বেড়ে গেছে। মোছলেম উদ্দিন আহমদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি।...