দুর্নীতির মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে এলাকায় ফিরেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ এ কে এম এ আউয়াল। গতকাল মঙ্গলবার বিকেলে সড়কপথে তিনি পিরোজপুরে পৌঁছান। শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তব্য দেন। অর্পিত সম্পত্তি ও খাসজমিতে ভবন নির্মাণ, পুকুর দখলের অভিযোগে গত ৩০ ডিসেম্বর এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একটি... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1634414/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%89%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%B9%E0%A7%9C%E0%A6%BE
দেশে সরকারি কাজে গতি ও স্বচ্ছতা আনতে নতুন একটি সফটওয়্যার প্রকল্প নিয়ে কাজ চলছে। এটি বাস্তবায়ন হলে বিভিন্ন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ, অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন জায়গায় সহজে অপারেশন ও কার্যক্রম ব্যবস্থাপনা করা যাবে। দেশীয় কয়েকটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান জিআরপি নামের ওই সফটওয়্যার তৈরি করছে। সরকারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় ৩৪ কোটি টাকার এ...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: বঙ্গবন্ধু গোল্ডকাপ বিটিভি ও আরটিভি বাংলাদেশ-ফিলিস্তিন বিকেল ৫টা বিপিএল-কোয়ালিফায়ার গাজী টিভি ও মাছরাঙা চট্টগ্রাম-রাজশাহী সন্ধ্যা ৬-৩০ মি. এফএ কাপ সনি টেন ২ ম্যান ইউনাইটেড-উলভ্স রাত ১-৪৫ মি....
১৯৭৩ সালের পর এই প্রথম চট্টগ্রাম–৮ আসনে আওয়ামী লীগ প্রার্থী জিতেছিলেন। মাঝখানে কেটে গেছে ৪৭ বছর। ওই আসনে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি ছিল না। এবারের উপনির্বাচনে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ। স্বাভাবিকভাবে দলীয় নেতা–কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের কমতি নেই। নতুন সাংসদের কাছে তাঁদের প্রত্যাশাও অনেক বেড়ে গেছে। মোছলেম উদ্দিন আহমদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি।...
ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় ইরানের ওপর চাপ বাড়ছে ভেতরে-বাইরে। এই অবস্থায় গতকাল মঙ্গলবার দেশটি জানিয়েছে, এই ঘটনায় তারা কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তবে কতজনকে ও কখন গ্রেপ্তার করা হয়েছে, তার কিছুই জানায়নি দেশটি। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, মধ্যপ্রাচ্যে কোনো উত্তেজনা না থাকলে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা না বাড়লে...
একজন কাতার জাতীয় ব্যাডমিন্টন দলের প্রশিক্ষক। আরেকজন আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার রেফারি। দুজনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায়। দেশ ছাড়িয়ে আজ তাঁরা আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করেছেন। তাঁদের এই অর্জন খুব সহজে হয়নি। এক যুগের বেশি সময় ধরে নিয়মিত কঠোর পরিশ্রম আর ধৈর্য তাঁদের এনে দিয়েছে এই সাফল্য। ক্রীড়াঙ্গনের দুই কৃতী মানুষ এখানেই থেমে নেই। দুজনেরই রয়েছে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির...
উত্তরাধুনিকতার ছোঁয়া নিয়ে ১৯৮০ সালে ঢাকায় যে চলচ্চিত্র মুক্তি পায়, সেটা সৈয়দ সালাহউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’। প্রধান চরিত্রটি চিত্রায়িত হয়েছে একজন তরুণ মুক্তিযোদ্ধার বেকার জীবন ও তার অভিলাষী প্রেম নিয়ে। সদ্য স্বাধীন দেশের চলচ্চিত্রে এমন সমসাময়িক গল্প ও তার গান চমকে দেয় সবাইকে। প্রচলিত কাঠামো কিছুটা অনুসরণ করেও ছবিটি পরিপূর্ণ ছিল শক্তিশালী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও শিল্পসুষমায়। ৪০ বছর পর সেই...
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে রয়েছে। আবুধাবিতে ১৪ জানুয়ারি ‘ফিউচার সাসটেইনেবলিটি সামিট’-এ ইন্টারভিউ সেশনে বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এমডিজি অর্জনে আমরা চমৎকার সাফল্য...
তিনি ধারের টাকা শোধ করেননি। এর বদলে কিশোরী কন্যাকে ধর্ষকের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় এই ঘটনা ঘটে। কিশোরীকে মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে আনা হয়েছে। পুলিশ বলছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে ওসিসিতে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই একই এলাকা থেকে আরেকজন...
খুব শিগগির একটা অনুষ্ঠান করে যুগলজীবনের নতুন পথচলার জানান দিতে চান গুলতেকিন খান ও আফতাব আহমদ। গত রোববার কথা হচ্ছিল এই সাহিত্যিক নবদম্পতির সঙ্গে। তাঁরা এসেছিলেন প্রথম আলোর ‘বর্ষসেরা বই ১৪২৫’-এর অনুষ্ঠানে। গুলতেকিন খান কয়েক মাস আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমদকে বিয়ে করেন তিনি। নতুন এই দম্পতির পরিবারসূত্রে এ তথ্য নিশ্চিত করার পর গত বছর ১৪ নভেম্বর তা সংবাদমাধ্যমে...
সৌদি আরবের সামরিক বাহিনীর ২১ সদস্যকে (ক্যাডেট) যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের একটি নেভাল এয়ার স্টেশনে সৌদির এক সামরিক ক্যাডেট নির্বিচারে গুলি ছোড়েন। এই গুলিতে হতাহতের ঘটনার পর এখন সৌদির ২১ জন সামরিক ক্যাডেটকে বহিষ্কার করার পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। গত বছরের ৬ ডিসেম্বর ফ্লোরিডায় অবস্থিত মার্কিন...
‘মন হতে প্রেম যেতেছে শুকায়ে, জীবন হতেছে শেষ’—এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। ঠিক এই কথা জাপানের ধনকুবের ইউসাকু মেইযাওয়ার মনেও বেজে উঠেছে কি না জানা নেই। তবে তিনি ‘জীবনসঙ্গী’ খুঁজছেন। কারণ, তিনি চাঁদে যাবেন। অজানা এই পথ তিনি একা পাড়ি দিতে চান না। তাই একটা চাঁদমুখ খুঁজছেন। ১৯৭২ সালের পর ২০২৩ সালে প্রথম চাঁদ প্রদক্ষিণে যাবে মানুষ। সবকিছু ঠিকঠাক থাকলে এই মিশনে থাকবেন...
ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের নতুন সিদ্ধান্তের ব্যাপারে সমর্থন জানিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এরপরও তিনি চান, হ্যারি-মেগান দম্পতি রাজপরিবারের সদস্য হিসেবে রাজকীয় দায়িত্ব পুরোপুরি পালন করুন। হ্যারি-মেগান দম্পতি গত বুধবার আকস্মিক এক ঘোষণায় রাজকীয় দায়িত্ব ছেড়ে দিয়ে স্বনির্ভর জীবন যাপনের জন্য যুক্তরাজ্যের পাশাপাশি কানাডায় বসবাসের কথা জানান। তাঁদের ওই...
এখন ফ্রিল্যান্সিং কাজের দিকে ঝুঁকে পড়ছেন অনেকেই। অফিসের ধরাবাঁধা নিয়মে আটকে না থেকে ফ্রিল্যান্সিংকেই পেশা হিসেবে বেছে নিচ্ছেন অনেকেই। কয়েকটি খাতে নিয়মিত ফ্রিল্যান্সার বা মুক্ত পেশার কর্মী নিয়োগ দেওয়া হয়। নিজ কর্মসংস্থানের সুযোগ এখন এতটাই বেড়েছে যে বিশাল জনগোষ্ঠী আজ এ দিকেই ঝুঁকে পড়ছে। বাংলাদেশেও ফ্রিল্যান্সারদের সংখ্যা বাড়ছে। সরকারি তথ্যমতে দেশে প্রায় ৭ লাখ ফ্রিল্যান্সার কাজ করছেন। বর্তমানে...
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীর পরিচালনায় তৈরি একটি শর্ট ফিল্ম ‘১৩তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে’ মনোনীত হয়েছে। আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ‘তরুণ বাংলাদেশি সিনেমা পরিচালক’ বিভাগে মনোনীত হয়েছে ইশতিয়াক আহমেদ জিহাদের শর্ট ফিল্ম। জাককানইবির ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশতিয়াক...
ঘন কুয়াশায় কারণে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা স্বাভাবিক হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। পরে আজ মঙ্গলবার সকাল ১০টায় অভ্যন্তরীণ আকাশপথে উড়োজাহাজ ওঠা নামা শুরু হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি...
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জাতীয় পার্টির সাবেক নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ডের রায় বহাল রয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার সকালে এই রায় ঘোষণা করেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে কায়সারকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে...
ঘন কুয়াশায় কারণে আজও ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা বন্ধ রয়েছে। গতকাল সোমবার মধ্যরাত থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা খুবই কম থাকায় সকাল থেকে অভ্যন্তরীণ সব আকাশপথের ফ্লাইট আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হচ্ছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান প্রথম...
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছয় শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮-এর জন্য মনোনয়ন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইতিমধ্যে ইউজিসির মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।গত রোববার খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে ছয় শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়ার বিষয়টি জানান। প্রধানমন্ত্রী...
জন্ম ও বেড়ে ওঠা ডেনমার্কে। জামাল ভূঁইয়ার ফুটবলার হয়ে ওঠাও সেখানেই। তবে শিকড় গাঁথা তো বাংলাদেশে। তাই প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্তির সুযোগ কাজে লাগিয়ে ২০১৩ সালে বাংলাদেশ দলে ফেরেন জামাল ভূঁইয়া। ছয় বছর পর বাংলাদেশ দলের অধিনায়কই তিনি। সাবেক প্রবাসী হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া বড় ব্যাপারতো বটেই। এই হোল্ডিং মিডফিল্ডার এখন বাংলাদেশের ফুটবলের বড় বিজ্ঞাপন।অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে বিশ্বকাপ ও...
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। নীলফামারীতে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে জনজীবন জবুথবু হয়ে পড়েছে। শীতে কষ্ট পাচ্ছেন গরিব মানুষেরা। খেটে খাওয়া মানুষেরা দুর্ভোগে পড়েছেন বেশি। গতকাল সোমবার সকাল নয়টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ছয়টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি...
নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ অঞ্চলে অবৈধভাবে চলাচল করছে তিন চাকার যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব যানবাহনের চলাচল বন্ধ করতে হাইওয়ে পুলিশ যথেষ্ট তৎপর না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। গতকাল সোমবার সরেজমিন দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ীর গোয়ালন্দ দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকাগামী দূরপাল্লার গাড়ি চলাচল করছে। বিপরীত দিকে রাজধানী ছেড়ে...
পুলিশের তৎপরতায় পন্ড হলো ১২ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্য বিয়ে। সোমবার বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের চৌঠা হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী জানায়, সে শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩.২ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান মনির জানান, বিনাইল ইউনিয়নে পঞ্চম শ্রেণির ছাত্রীর বাল্য বিয়ের খবর শুনি। এরপরই পুলিশ...
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের সোনামুখী সেতু থেকে দক্ষিণে প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত তুলসীগঙ্গা নদীর পানি কালচে রং ধারণ করেছে। পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। নদীর মাছ মরে যাচ্ছে। ব্যাহত হচ্ছে সেচকাজ। স্থানীয় বাসিন্দারা বলছেন, ১৫ দিন আগেও তাঁরা এই নদীর পানি ব্যবহার করতে পারতেন। তাঁদের অভিযোগ, জয়পুরহাট চিনিকলে আখমাড়াই শুরু হয়েছে। এই চিনিকলের বর্জ্যে তুলসীগঙ্গা নদীর পানি দূষিত হয়েছে। তবে...
রাজ কুমার পাল (৫২) ভ্যান চালিয়েছেন। কখনো মাটিকাটা শ্রমিকের কাজ করেছেন। আবার কখনো পরের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেছেন। তবু তাঁর সংসারে অভাব লেগেই ছিল। অবশেষে সবজি চাষ করে তাঁর সংসারে সচ্ছলতা এসেছে। রাজ কুমার পালের বাড়ি নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চরবিলা গ্রামে। বাড়ির সামনের উঠানসহ ৫০ শতাংশ জমিতে শাকসবজি চাষ করেছেন। এই জমিতে শসা, আলু, শিম, ঝিঙে, টমেটো, ডাঁটাশাক, পালংশাক, পুঁইশাক,...
পপির অনেকগুলো খবর। সাদেক সিদ্দিকী পরিচালনায় পপি অভিনীত ‘সাহসী যোদ্ধা’ ছবির শুটিং শেষ হলো। গত ১১ জানুয়ারি ঢাকার লোকেশনের শেষ হয় ছবিটির কাজ। এরই মধ্যে নতুন বছরে গ্যাংস্টার নামে নতুন ছবিতে চুক্তি হলেন পপি। এটি পরিচালনা করবেন শাহিন সুমন। ফিল্ম ক্লাবের নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বীতা করেই বিজয়ী হয়েছেন তিনি। এ সব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন পপি। কথা প্রসঙ্গে পপি জানালেন উপযুক্ত...
ভোর হলেই ঝাড়ু হাতে বেরিয়ে পড়েন হেলাল উদ্দিন। প্রথমে মসজিদে নামাজ আদায় করেন। এরপর শুরু হয় বাজার ঝাড়ু দেওয়ার কাজ। ১৯৯৬ সালে ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার পর থেকে তিনি এই ঝাড়ু দেওয়ার কাজ করে যাচ্ছেন। মহেশ্বরচাঁদা নামের ছোট বাজারটি তাই প্রায়ই থাকে পরিষ্কার-পরিচ্ছন্ন। স্থানীয় কয়েকজন বলেন, হেলাল উদ্দিন বাড়িতে আছেন, না কোথাও বেড়াতে গেছেন, তা বোঝা যায় বাজারটি দেখার পর। বাজার পরিষ্কার থাকলে তাঁরা বুঝতে...
বায়ুদূষণে দুই দিন ধরে ঢাকা শীর্ষে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। টানা শৈত্যপ্রবাহে যাঁরা কষ্ট পাচ্ছিলেন, ভরদুপুরেও রোদ না থাকায় যাঁরা বিড়ম্বনায় ছিলেন, তাঁদের জন্য কিছুটা হলেও সুসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, দিনভর কুয়াশার দাপট কমে সূর্যের দেখা মিলবে, বাড়বে তাপমাত্রা। এরই মধ্যে দিনের বেলা খটখটে রোদের দেখা পেয়েছে রাজধানীসহ দেশের বেশির...
আট উপাচার্যের বিরুদ্ধে তদন্ত করছে ইউজিসি। আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে অভিযোগ রয়েছে। রাজনৈতিক পরিচয়ে উপাচার্য হওয়া শিক্ষকেরা বেশির ভাগ ক্ষেত্রেই শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিকে গুরুত্ব দেন না। স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনেকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছে। এই মুহূর্তে বর্তমান ও সাবেক আটজন উপাচার্যের বিরুদ্ধে তদন্ত করছে বিশ্ববিদ্যালয়...
চারিদিক বরফ আর বরফ। এরই মাঝে ঘুমানোর থলেতে (স্লিপিং ব্যাগ) একে একে ২২ দিন কাটিয়ে দিলেন ৩০ বছরের এক ব্যক্তি। আর এ সময়ে ঠান্ডা নিবারণে তাঁর সঙ্গী ছিল মোটা চাদর। খাবার ছিল শুধু পিনাট বাটার আর আনারস। বরফে তাঁর লেখা এসওএস দেখে উদ্ধারকারী হেলিকপ্টার পৌছে যায় সেখানে। টাইমস ও ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, টাইসন স্টিলি নামের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের আলাস্কার প্রত্যন্ত এলাকায় একটি ভ্যানেই দিন কাটান...
পরিবেশ অধিদপ্তর ঢাকা ও এর আশপাশের পাঁচ জেলায় ৬২ শতাংশের বেশি অবৈধ ইটভাটা বন্ধ করেছে। কিন্তু এরপরও ঢাকা শহরের বায়ু মানের তেমন উন্নতি হয়নি। গতকাল রোববারও দিনের বেশির ভাগ সময় বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল প্রথম। এ তথ্য বিশ্বের বায়ু মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের। প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টা ধরে বিশ্বের ৯৫টি বড় শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করে থাকে। শুধু ঢাকা শহর...
গত এক বছরে প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় বাংলাদেশ মুদ্রার কম অবমূল্যায়ন হয়েছে—কথাটি পুরোপুরি ঠিক নয়। তথ্য-উপাত্ত অনুযায়ী, গত এক বছরে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বাংলাদেশের মুদ্রার অবমূল্যায়ন খুব কম হয়নি। তাই বলা যায়, ‘রপ্তানি প্রবৃদ্ধি কমার পেছনে মুদ্রার অবমূল্যায়ন খুব বেশি প্রভাব বিস্তার করেনি। বরং বৈশ্বিক চাহিদার কারণে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। আমাদের ক্রেতাদের অনেক...
ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে সরকারি সম্পদ নষ্ট করলে গুলি ছোড়া হবে বলে হুমকি দিয়েছেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। গতকাল রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে বিজেপি আয়োজিত এক সমাবেশে তিনি এ হুমকি দেন। নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) পক্ষে অভিনন্দন যাত্রা শেষে রানাঘাট কলেজের কাছে বিজেপি সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ...
গত বছরটা বিশ্ব অর্থনীতিকে তোলপাড় করেছিল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ। বাণিজ্যযুদ্ধের শুরুতে আমদানির ওপর শুল্ক-পাল্টাশুল্ক আরোপের তির ছোড়াছুড়ি করে দুই দেশ। গত বছরের আগস্টে এসে মুদ্রা নিয়েও খেলা শুরু করে চীন। বাণিজ্যযুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পোশাক রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা করা হয়েছিল। প্রথমে সে রকম হলেও খুব দ্রুতই মুদ্রার অবমূল্যায়ন করে তা সামলে নেয় চীন। দুর্বল ইউয়ান...
গতকাল ফরাসি লিগে মোনাকোর বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল নেইমারের মোনাকোর সে দিন আর নেই। যে দল কয়েক বছর আগেই কিলিয়ান এমবাপ্পে, ফাবিনহো, তিমুইয়ে বাকায়োকো, বেঞ্জামিন মেন্ডি, জিব্রিল সিদিবে, রাদামেল ফালকাও, বার্নার্ডো সিলভাদের নিয়ে পিএসজিকে কাঁপিয়ে ফরাসি লিগের শিরোপা জিতেছিল, সে মোনাকো এখন ভাঙা হাট। এ মৌসুমে শীর্ষে থাকা পিএসজির চেয়ে এখনই ১৭ পয়েন্টে পিছিয়ে তারা,...
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্র মাটি ছাড়া এই চাষাবাদে সাফল্য পেয়েছে, যা হাইড্রোপনিক পদ্ধতি নামে পরিচিত। লোহার পাত দিয়ে তৈরি দুটি লম্বা কাঠামোর ওপর সারি সারি সবুজ লেটুসগাছ। এর পাশে টমেটো, ক্যাপসিকাম ও স্ট্রবেরির গাছও বেশ পরিপক্ব হয়েছে। কয় দিন পর ফল ধরবে। পরিচর্যায় নিয়োজিত একজন কর্মী সবুজ লেটুস পাতা মূলসহ তুলে নিচ্ছেন। কিন্তু মূলে কোনো মাটির চিহ্ন নেই। মাটি ছাড়া কেবল পানিতে...
বিতর্ক যেন বিগ বসের সমার্থক শব্দ। সেদিক থেকে বিগ বসের ১৩ সিজন ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। আর এই অতিরিক্ত ঝগড়া, চিৎকার, চেঁচামেচিতে যথেষ্ট বিরক্ত উপস্থাপক সালমান খান। কালারস টিভির প্রচারিত ২০ সেকেন্ডের টিজারে দেখা যায়, সালমান খান রেগে গিয়ে শেহনাজ গিলকে বলেন, ‘চারজন লোক চিনতে শুরু করেছে বলে কি নিজেকে ক্যাটরিনা কাইফ ভাবছ? বের হয়ে যাও।’ নিউজ এইটিনের প্রতিবেদন অনুসারে, ‘উইকেন্ড...
একসময় এ দেশে সমাজতন্ত্র শব্দটি বেশ জনপ্রিয় ছিল। বুঝে হোক কিংবা না বুঝে অনেকেই ‘ইনকিলাব জিন্দাবাদ’ ধ্বনি দিতেন। সে যুগ হয়েছে বাসি। এই শব্দ দুটি এখন অনেকের কাছেই অচ্ছুত। ‘সমাজতন্ত্র’ সংবিধানে ফিরে এসেছে ঠিকই। কিন্তু মুক্তবাজার অর্থনীতির পক্ষে মূলধারার রাজনৈতিক দলগুলো মুক্তকচ্ছ হয়ে ঢলে পড়েছে। ফলে সমাজতন্ত্র এখন রাজনীতির হেঁশেলে দুয়োরানি। ১৯৭০ সালের নির্বাচনের সময় আওয়ামী...
উচ্চ আদালতের আদেশের পর ৬ জানুয়ারি মুক্তি পেয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার আওলাদ হোসেন। একের পর এক মামলা দেখিয়ে এক কারাগার থেকে অন্য কারাগার এবং এক আদালত থেকে অন্য আদালতে হাজির করা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার মো. আওলাদ হোসেন অবশেষে মুক্তি পেয়েছেন। পৃথক পাঁচটি জেলার পাঁচ মামলায় তাঁর বিরুদ্ধে ‘পরোয়ানা’ জারির সত্যতা পাওয়া যায়নি। আটকের ৬৮ দিন পর হাইকোর্টের আদেশে ৬ জানুয়ারি...
শেয়ারবাজারের অবস্থা খারাপ। বলা যায় একেবারে তলানিতে। সুদের হার নয়-ছয় করার তোড়জোড়ে ব্যাংকে স্থায়ী আমানতেও (এফডিআর) আর আগের মতো সুবিধা মিলবে না। সাধারণ মানুষ, অবসরভোগী মানুষ, সঞ্চয়প্রবণ নারী—সবাই তাহলে যাবেন কই এখন? বাচ্চার স্কুলের বেতন কীভাবে দেবেন তাঁরা? ওষুধ খরচ কই পাবেন? মাসিক চলার খরচ জোগাবেন কোথা থেকে? এসব প্রশ্নের জবাবে নির্দ্বিধায় তাদের জন্য সরকারের একটি দরজা এখনো খোলা। সেটা হচ্ছে...
৬ ঘণ্টা পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে গতকাল রোববার দিবাগত সোয়া ৩টার দিকে উড়োজাহাজের ওঠানামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল সোয়া ৯টা থেকে আবার উড়োজাহাজ ওঠানামা শুরু হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সকালে এস এম ওহিদুর রহমান...
সকাল সাড়ে আটটা থেকেই ভোটারদের দীর্ঘ সারি। কেন্দ্রের বাইরেও জটলা। একটু পর পর কেন্দ্রের কাছেই ককটেলের বিস্ফোরণ ঘটছে। আজ সোমবার এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই চিত্র দেখা যায়।সকাল ৯টা থেকে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন শুরু হয়েছে। নির্বাচনে ছয়জন প্রার্থী অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন...
শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। এ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়াল ৯ জনে। ওই ব্যক্তির নাম রুবেল মিয়া (৫০)। বাড়ি গাইবান্ধা জেলায়। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক এম এ হামিদ বলেন, আগুন পোহাতে গিয়ে দগ্ধ...
ইরানি জেনারেল কাশেম সোলাইমানির হত্যাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে টান টান উত্তেজনার ১০ দিন পর সংঘাত এড়ানোর পক্ষে আভাস দিয়েছে ইরান। এর মধ্যে মার্কিন যুদ্ধবিমান ভেবে ভুল করে ইউক্রেনের উড়োজাহাজে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করা নিয়ে বিপাকে রয়েছে দেশটি। এ নিয়ে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। গতকাল রোববার সফররত কাতারের আমিরের সঙ্গে বৈঠকে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি সংঘাত এড়ানোর পক্ষে মত...
লক্ষ্মীপুর জেলায় গত এক বছরে খুন হয়েছেন ৩০ জন। এর মধ্যে গত অক্টোবরে এক মাসেই হত্যার শিকার হয়েছেন ছয়জন। বেশি হত্যাকাণ্ড লক্ষ্মীপুর সদর থানায়। আটজন খুন হন এই উপজেলায়। তবে ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে খুনের ঘটনা কমেছে। ২০১৮ সালে ৩৮টি হত্যাকাণ্ড হয়। ৩০টি খুনের ঘটনার সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড ছিল দুটি। একটি সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউপি স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খোরশেদ আলম...
যশোরের অভয়নগর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাত চারটার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ার রেলক্রসিংয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহত তিন ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে তাঁদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪৫ বছর। এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ ভোররাত চারটার দিকে একটি পিকআপভ্যানে করে কয়েকজন সন্দেহভাজন গরুচোর যশোর সদর উপজেলার গাইদগাছি...
দেশের বেশির ভাগ এলাকা থেকে কুয়াশা ও মেঘ সরেনি। এতে সূর্যের আলো ভালোমতো ভূমিতে পৌঁছাতে না। এ কারণে দেশের বেশির ভাগ এলাকায় রাত ও দিনের তাপমাত্রার পার্থক্য তেমন কমেনি। এর ফলে কনকনে শীতের অনুভূতি রয়ে গেছে। কুয়াশার পাশাপাশি আরেক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরাঞ্চলের জনপদগুলোতে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, রংপুর ও রাজশাহী বিভাগের বেশ কয়েকটি স্থানে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও নতুন নতুন এলাকায়...
বেড়ানোটা রক্তের মধ্যে মিশে আছে। আর এটা আমরা পেয়েছি মায়ের কাছ থেকে। তখন তো রাস্তাঘাট উন্নত ছিল না। তাই বিভিন্ন শহরে বেড়াতে যাওয়া কল্পনাই করা যেত না। তাই নিজ শহরের মধ্যে যে আত্মীয়স্বজন থাকতেন, মূলত এরা নিজেদের মধ্যে সুন্দর একটা যোগাযোগ রাখতেন। ছোটবেলায় দেখেছি, প্রায়ই মা রাতে সবাইকে খাইয়েদাইয়ে লন্ঠন হাতে করে আমাদের সব ভাইবোনকে নিয়ে আমাদের বাড়ির আশপাশে মায়ের যেসব চাচা–ফুপুরা থাকতেন, তাঁদের...