যুদ্ধ থামাতে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্র হত্যা করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তাঁকে (কাসেম সোলাইমানি) হত্যা করা হয়েছে ‘যুদ্ধ বন্ধে, আরেকটি (যুদ্ধ) শুরু করতে নয়’। তাঁর মতে, সোলাইমানির ‘সন্ত্রাসের শাসন শেষ’। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তাঁর মার-আ-লাগো রিসোর্টে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা বলেন। আজ... বিস্তারিত
source http://www.prothomalo.com/international/article/1632588/%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE-%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: বিপিএল গাজী টিভি ও মাছরাঙা চট্টগ্রাম-খুলনা বেলা ১-৩০ মি. সিলেট-রাজশাহী সন্ধ্যা ৬-৩০ মি. ৩য় টেস্ট-২য় দিন সনি সিক্স অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ভোর ৫-৩০ মি. ২য় টেস্ট-২য় দিন সনি সিক্স দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড বেলা ২-৩০ মি. লা লিগা ফেসবুক লাইভ...
দ্বিতীয় দফায় টানা পাঁচ দিন আমরণ অনশন কর্মসূচি পালন করার পর বাড়ি ফিরেছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা। এবারও আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে এবারের আশ্বাসে বুক বাঁধছেন শ্রমিকেরা। আগামী ১৫ দিনের মধ্যে রাষ্ট্রায়ত্ত পাটকলশ্রমিকদের মজুরি কমিশনের স্লিপ দেওয়ার আশ্বাস পেয়ে আমরণ অনশন প্রত্যাহার করা হয়। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন...
পাবনার সাঁথিয়া ও বেড়া উপজেলার এক-তৃতীয়াংশের বেশি জমি থেকে আগাম জাতের পেঁয়াজ ঘরে উঠেছে। কিন্তু তাতেও পেঁয়াজের দাম কমেনি, বরং দু–তিন দিন ধরে দাম আবার বেড়ে চলেছে। আমদানি কমে যাওয়ায় এমন অবস্থা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নতুন করে আমদানির জন্য তাঁদের এখন ভরসা করতে হচ্ছে হালি বা মূল পদ্ধতিতে চাষ হওয়া পেঁয়াজের ওপর। সাঁথিয়া ও বেড়া—দুই উপজেলাতেই এখন চলছে হালি বা মূল পদ্ধতির পেঁয়াজ চাষ।...
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ফলাফলের অন্যতম সূচক পাসের হারে এবার প্রথম থেকে ষষ্ঠ স্থানে শহরের কোনো থানার জায়গা হয়নি। সবগুলোতেই উপজেলার জয়জয়কার। শহরের বেশির ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস কম হওয়াসহ নানা অভিযোগের কথা শোনা যেত এত দিন। এবারের ফলাফল যেন সেটিরই প্রমাণ দিল। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামে শিক্ষা থানা আছে ২০টি। প্রতিবারের মতো এবারও পাসের হারের...
পড়ন্ত বিকেল। চট্টগ্রাম নগরের পাথরঘাটা সিঅ্যান্ডবি এলাকা। রাস্তার পাশে বসে আছেন প্রায় তিন শ নারী-পুরুষ। একেকজন ছোট্ট একটি বুথে গিয়ে সমস্যার কথা বলছেন। আর হাসিমুখে ফিরে আসছেন। বুথে বসে আছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। মাদক, উত্ত্যক্তকারী, চাঁদাবাজি, পারিবারিক সমস্যাসহ নানা বিষয়ে থানার ওসিকে কাছে পেয়ে মন খুলে বলছেন স্থানীয় ভুক্তভোগীরা। আর ছোটখাটো বিষয়গুলো তৎক্ষণাৎ...
তাঁর বয়স তখন বছর আটেক হবে। দ্বিতীয় শ্রেণিতে পড়েন। বার্ষিক পরীক্ষা শেষে মায়ের সঙ্গে নানিবাড়ি বেড়াতে গিয়েছিলেন। ফেরার সময় নানির হাঁসের দুটি ডিম প্যান্টের পকেটে করে নিয়ে এসেছিলেন। সেই থেকে শুরু। ওই দুই ডিম দিয়ে বাল্যকাল থেকে উপার্জন শুরু করেন। ডিম থেকে হাঁস, দুই হাঁস থেকে আরও হাঁস, হাঁস বিক্রি করে ছাগল, এক ছাগল থেকে পাঁচ ছাগল, ছাগল বিক্রি করে গাভি, গাভি-বাছুর বিক্রি করে মাছের ঘের, কৃষিকাজ......
৪৮ বছরে বিমান লাভ করেছে ২০ বার, আর লোকসান ২৮ বার ১৯৭২ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিমান যাত্রী বহন করেছে পৌনে ছয় কোটি ২৯ থেকে কমে এখন ১৭টি আন্তর্জাতিক গন্তব্যে চলাচল করে বিমান এই তো সেদিন, গত ২৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে উড়ে ঢাকায় এল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘অচিন পাখি’। এর তিন দিন আগে বিমানবহরে আসে একই মডেলের বোয়িং ৭৮৭-৯ মডেলের নতুন অত্যাধুনিক আরেকটি উড়োজাহাজ...
ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন হামলায় বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত হয়েছেন। এ তথ্য এরই মধ্যে সারা বিশ্ব জানে। বিষয়টিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ ঘোষণা বলে মনে করা হচ্ছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা উত্তেজনা গত বছরের শেষ কয়েক দিনে ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সরাসরি কোনো যুদ্ধ না থাকলেও দুই দেশের মধ্যে রয়েছে একাধিক...
শান্তিনিকেতনের দিনগুলি বইটি পড়ার পর একটা আক্ষেপ থেকে যায় মনে—সন্জীদা খাতুন কেন আরও একটু বিস্তারিত লিখলেন না! প্রতিটি অধ্যায় পড়ে মনে হয়, প্রতিটি বিষয়েই যেন আরও অনেক কিছু জানার ছিল। সন্জীদা খাতুন তাঁর শান্তিনিকেতনের জীবন নিয়ে যা লিখেছেন, তাতে প্রচ্ছন্নভাবে উঠে এসেছে একটা সময় ও সে সময়ের মানুষের কথা। বইটির ভাষা এতটা সরল ও গভীর যে এ দুটোর মিলন বইটিকে বিশিষ্ট করেছে। প্রায় অলংকারবর্জিত বইটি।...
লিখিত বক্তব্য আর উপস্থিত বক্তব্যের পার্থক্যের মতো শিল্পীর নির্মিত চিত্রকর্ম, অটোগ্রাফের সঙ্গে কিংবা তাৎক্ষণিকভাবে এঁকে দেওয়া উপহার চিত্রকর্মের মধ্যে একধরনের পার্থক্য আছে। এসব চিত্রকর্ম সাধারণত ড্রয়িংপ্রধান হয়, যাকে মিতব্যয়ী রেখার চিত্র হিসেবে অভিহিত করা যায়। সম্পর্কসূত্রে ভালোবাসা বিনিময়ের এসব চিত্রে থাকে স্বতঃস্ফূর্ত অভিব্যক্তির প্রতিফলন। দেশে–বিদেশে বিভিন্ন ব্যক্তিত্বের প্রতিকৃতি তুলে...
বছরের প্রথম সংখ্যায় থাকছে দেশের তিন প্রবীণ কবির একগুচ্ছ প্রেমের কবিতা। এবারের বইমেলায় প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হবে তাঁদের তিনটি কাব্যগ্রন্থ মোহাম্মদ রফিকনৃত্যপরা দেহ যদি সমুদ্র না হয়, আকাশ, দৃষ্টির লাভাস্রোত, হৃৎপিণ্ড, ভূ-গর্ভে উদ্গিরণ; নাচো, নাচো, সমাধি ও চিতা অগ্নিশিখা, তোমাতে-আমাতে, সম্মিলন, সংগম, শীৎকার, নৃত্যযাত্রা, পাতাল অবধি; অবগাহনের লাস্য দেহে ওমধ্বনি শরীর...
বড় বাজেটের বেশ কিছু সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এ বছর। এরই মধ্যে শুরু হয়ে যাবে অনেকগুলো সিনেমার শুটিং। বছরটিকে ‘সিনেমার ঘুরে দাঁড়ানোর বছর’ মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। কিন্তু শঙ্কা অন্যখানে। মুক্তি পাওয়ার পর সিনেমাগুলো কোথায় চলবে? সিনেমা দেখার জন্য বড় পর্দার কোনো বিকল্প নেই। কিন্তু একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় সিনেমা চালানোর জায়গা কমে আসছে। গত বছর সিরাজগঞ্জের চালার...
যুক্তরাষ্ট্রের চাপের মুখে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ৫–জি প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বেগে রয়েছে অনেক দেশ। হুয়াওয়ে অস্বীকার করলেও মার্কিন সরকার প্রচার করেছে হুয়াওয়ের যন্ত্রপাতি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে ভারতে ৫–জি প্রযুক্তি পরীক্ষার জন্য অনুমতি পাওয়া হুয়াওয়ের জন্য স্বস্তির। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি ভারত সরকার ৫–জি...
সাতক্ষীরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন গাজী (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার দামারপোতা গ্রামের গণঘেরের সামনে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। পুলিশের ভাষ্য, তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ১ জানুয়ারি থেকে সাতক্ষীরা জেলায় পুলিশের...
গত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। গোল করেছেন মোহাম্মদ সালাহ ও সাদিও মানে গত বছর এই জানুয়ারির তিন তারিখেরই কথা। লিগে সার্জিও আগুয়েরো আর লিরয় সানের গোলে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছিল লিভারপুল। এর পর কত কিছু হয়ে গেল। ওই এক ম্যাচের জের ধরে এক পয়েন্টের জন্য সিটির কাছেই লিগ হারাল লিভারপুল। পরে জিতল চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ।...
প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাসহ আশপাশের অঞ্চল প্লাবিত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে, ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। বন্যায় জাকার্তায় হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়েছে। আরও বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাকার্তায় ভারী বৃষ্টিপাত রোধে ‘ক্লাউড সিডিং’ পদ্ধতি প্রয়োগ করতে চাইছে দেশটি। আজ শুক্রবার...
বছরের প্রথম দিন গত বুধবারই দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে উৎসব করে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত নতুন বই পাওয়ার আনন্দ থেকে বঞ্চিত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বড়কালা এল এস এস বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বই না পাওয়ার কারণ জানতে চেয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও...
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় হকার্স লীগ নেতা মো. রিপনকে পরিকল্পিতভাবে খুন করা হয়। তিনি দাওয়াত খেতে আসবেন আগে থেকে জানতেন খুনে অংশগ্রহণকারীরা। এর নেতৃত্বে ছিলেন মো. এমদাদ। প্রথমে কিলঘুষি পরে ছুরিকাঘাতে খুন করা হয়। এই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার এক আসামির জবানবন্দি ও তদন্তে উঠে আসে এসব তথ্য। নিহত মো. রিপন বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার এলাকার হকার্স লীগের সাধারণ সম্পাদক...
২০২০ সালের প্রথম কর্মদিবস। এনআরবিসি ব্যাংক ভৈরব বাজার উপশাখা। ওই শাখায় প্রথম কর্মদিবসে ১০০ জন ১০০টি নতুন হিসাব নম্বর খোলেন। ১০০ হিসাব নম্বরে জমা হয় ১০০ লাখ টাকা। উদ্দেশ্য বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ সংখ্যাকে বিশেষ মর্যাদা দেওয়া। ১০০ জন, ১০০ হিসাব নম্বর ও ১০০ লাখ টাকা—ইস্যুটি ভৈরবের ব্যবসায়ী ও অন্য ব্যাংকে কর্মরত ব্যক্তিদের মধ্যে বিশেষ আলোচনার সৃষ্টি করে। ব্যাংকের একটি সূত্র জানায়,...
ছেলের ১৩তম জন্মদিন উপলক্ষে গত বুধবার স্বেচ্ছায় রক্ত দান করেছেন ময়মনসিংহের বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমের সঙ্গে যুক্ত আলী ইউসুফ। এ নিয়ে তিনি ৪৯ বার স্বেচ্ছায় রক্ত দান করলেন। তাঁর স্ত্রী কোহিনূর আক্তারও ছয়বার স্বেচ্ছায় রক্ত দান করেছেন। ময়মনসিংহ নগরের বাসিন্দা আলী ইউসুফ পেশায় মুদ্রণ ব্যবসায়ী। পাশাপাশি তিনি একজন ছড়াকার। নিজের বিবাহবার্ষিকী, জন্মদিন, সন্তানদের জন্মদিনসহ পারিবারিক বিভিন্ন বিশেষ...
ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস্ ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাশেম সোলাইমানি ইরাকে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই তথ্য জানিয়ে বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই সোলায়মানিকে হত্যা করা হয়। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়। শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে জেনারেল সোলাইমানির গাড়িবহর...
সৌরবিদ্যুৎ ব্যবহার করে সেচপাম্পের মাধ্যমে ফসল আবাদ হচ্ছে। পাশাপাশি ঘর আলোকিত করতেও এই বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। ফসল উৎপাদনে ব্যবহারের পর যেটুকু বিদ্যুৎ থাকছে, সেটুকু চলে যাচ্ছে ঘর আলোকিত করতে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার কালিনাথপুর গ্রামে মাঠে স্থাপিত বাংলাদেশ সরকারের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) তত্ত্বাবধানে এ প্রকল্পের কাজ শুরু করেছে। ইউএনডিপির অর্থায়নে ও সোলার ই...
পড়াশোনার গণ্ডি অষ্টম শ্রেণিতে থেমে যায়। কৃষক পরিবারের সন্তান। সংসারে সাহায্য করতে খেতে নেমে পড়েন আতিকুল ইসলাম। পরে কিছুদিন মাছ চাষ করেন। কিন্তু খুব একটা লাভবান হতে পারছিলেন না। কোয়েল পাখি পালনে শখ ছিল তাঁর। সেই শখই ধীরে ধীরে স্বাবলম্বী হওয়ার মাধ্যম হয়ে উঠল। কোয়েল পাখি পালন করে পরিবারে সচ্ছলতা এনেছেন আতিকুল। বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের কেশরতা গ্রামের আব্দুস সামাদের ছেলে আতিকুল প্রায় সাত...
দাবি বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পাটকল শ্রমিকদের অনশন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। আজ বৃহস্পতিবার রাতে এক বৈঠক শেষে শ্রম সচিব কে এম আলী আজম এ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণার কথা বাসসকে জানান। আজ রাতে বৈঠক শেষে আগামী ১৫ দিনের মধ্যে মজুরী কমিশন-২০১৫ অনুযায়ী পাটকল শ্রমিকদের পে-স্লিপ প্রদান করা হবে বলে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী শ্রমিক নেতাদের আশ্বাস দিলে...
রাজধানীতে ধর্ষণের মামলায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে আগারগাঁওয়ের তালতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানার পুলিশ।গ্রেপ্তার হওয়া ওই এসআইয়ের নাম রাকিব হোসেন। তিনি মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) কর্মরত ছিলেন। গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ। তিনি বলেন, আজ রাতে ধর্ষণের...
যুক্তরাজ্যভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস গ্রুপের মাসিক ম্যাগাজিন দ্য ব্যাংকার-এর ‘ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ফর এশিয়া-প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২০’ হয়েছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ১৯২৬ সাল থেকে প্রকাশিত হচ্ছে মাসিক ম্যাগাজিন দ্য ব্যাংকার। ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার পুরস্কারটি ২০০৪ সাল থেকে চালু করে ম্যাগাজিনটি। আর্থিক খাতে গতিশীলতা আনাসহ...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের ক্ষণগণনার (কাউন্টডাউন) উদ্বোধন করবেন। ১৯৭২ সালের এই দিনে অর্থাৎ ১০ জানুয়ারি বঙ্গবন্ধু সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফিরে এসে ওই স্থানে বিমান থেকে নেমেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয়...
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। শুরুটা অবশ্য গভীর রাত থেকেই। বৃষ্টির সঙ্গে হিমও যোগ হয়েছে সেরকম। তাই ঢাকার ভোরের রাস্তা অন্যান্য দিনের চেয়ে তুলনামূলকভাবে ছিল ফাঁকা। সাপ্তাহিক ছুটি বলে কর্মজীবী মানুষ অফিসে যাওয়ার ঝক্কি থেকে রক্ষা পেয়েছেন। তবে বাজারগুলোতে ভিড় রয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই অনেকে সেরে নিচ্ছেন বাজারের ঝামেলাটা। জানুয়ারির শুরুতে বৃষ্টি হবে, শীত বাড়বে—এমন...
নেহার বানুর বিয়ে হয়েছিল দেশ স্বাধীনের পরের বছর। শ্বশুরবাড়ি নদীর পাড়ে। নদীতে তিনি গোসল করতেন। মাছ ধরতেন। বাড়িতে পোষা হাঁসের জন্য শামুক তুলতেন। ধীরে ধীরে বাঁধ পড়ল নদীতে। মাছ চাষ শুরু হলো। স্মৃতিময় বেতনা নদীতে নামাই তাঁদের জন্য বন্ধ হয়ে গেল। চোখের সামনে এই পরিবর্তন মানতে পারছেন না ষাটোর্ধ্ব নেহার বানু। তিনি বলেন, ‘বিয়ের পর ২০ বছর নদীটি বেঁচে ছিল। আস্তে আস্তে নদীটি দখল হয়ে গেছে। এখন নদীর...
২০২০ সালে হলিউডের সামনে অনেক চ্যালেঞ্জ। সিনেমা হলে দর্শক টেনে আনার জন্য নতুন নতুন অনেক পাঁয়তারা করতে হচ্ছে সিনেমার মানুষদের। কারণ স্ট্রিমিং সাইটের উত্থানের কারণে দর্শক আয়েশি হয়ে পড়েছে। তাই বড়সড় চমক নিয়ে ২০২০–এ রাজত্ব করতে চায় হলিউড। এ বছর যে ছবিগুলোর জন্য সবার অপেক্ষা, সেগুলো নিয়েই এই প্রতিবেদন। ব্ল্যাক উইডোনতুন বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবির নাম বলতে গেলে সবার আগে আসবে ব্ল্যাক উইডোর কথা।...
ছপাকপরিচালক: মেঘনা গুলজার; অভিনয় করেছেন: দীপিকা পাড়ুকোন, বিক্রান্ত ম্যাসে; মুক্তি: ১০ জানুয়ারি। তানাহাজিপরিচালক: ওম রাওয়াত; অভিনয় করেছেন: অজয় দেবগন, কাজল, সাইফ আলী খান; মুক্তি: ১০ জানুয়ারি। লাভ আজ কাল টু (সম্ভাব্য নাম)পরিচালক: ইমতিয়াজ আলী; অভিনয় করেছেন: কার্তিক আরিয়ান, সারা আলী খান; মুক্তি: ১৪ ফেব্রুয়ারি সূর্যবংশীপরিচালক: রোহিত শেঠি; অভিনয় করেছেন: অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ; মুক্তি: ২৭...
২০১৯ ছিল ওয়েব মুভি আর সিরিজের বছর। গেম অব থ্রোনস–এর সাত রাজ্যের কাহিনি একদিকে শেষ হয়েছে, অন্যদিকে ব্ল্যাক মিরর পঞ্চম কিস্তি দেখিয়েছে নতুন চমক। নতুন বছরে পুরোনো কোনো সিরিজ আবার নতুন করে পেতে যাচ্ছেন ভক্তরা? কিংবা একেবারে আনকোরা কোনো সিরিজ কি এবার দাগ কাটবে মনে? থার্টিন রিজনস হোয়াই: চতুর্থ কিস্তি মৃত্যুর পরও রেখে যাওয়া টেপ দিয়ে হ্যানাহ বেকার ভূতের মতো ভয় দেখিয়ে গেছে, তা বেশ ভালো করেই জানেন ওয়েব...
প্রথম আলোসহ দেশের প্রায় সব গণমাধ্যমে খবরটি এসেছে। তা হলো দুই সিটি নির্বাচনে অতীতের পুনরাবৃত্তি চান না কমিশনার মাহবুব তালুকদার। এ প্রসঙ্গে উল্লেখ্য যে ৩০ জানুয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মাহবুব তালুকদার এসব কথা বলেছেন। সবার জন্য...
ইনস্টাগ্রাম, ফেসবুকে তারকারা বিদায় দিলেন ২০১৯ সালকে। স্বাগত জানালেন নতুন দশককে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের শুভেচ্ছা জানানো আর উদ্যাপনগুলো কেমন ছিল, তা নিয়ে আমাদের এবারের হ্যাশট্যাগ ছবি দিয়ে বছর শুরুভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসানের নতুন ছবি রবিবার। এই ছবিতে জয়ার সহশিল্পী প্রসেনজিৎ। পরিচালক অতনু ঘোষ। রবিবার নিয়েই কেটেছে জয়ার নতুন বছরের উদ্যাপন। ২০১৯ সালের বিদায়ী পোস্টে...
বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো অলস বসে থাকলেও কেন্দ্র ভাড়া ঠিকই দিতে হচ্ছে। এর ফলে বিদ্যুৎ বিভাগের লোকসানের পরিমাণ বেড়েই চলেছে। এই লোকসান সামাল দিতে গিয়ে সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোকেই বিকল্প হিসেবে বেছে নিচ্ছে। গত বছর বিদ্যুৎকেন্দ্রগুলোকে শুধু কেন্দ্রের ভাড়া হিসেবেই সরকার দিয়েছে ১৫ হাজার কোটি টাকা। এ বছর এর পরিমাণ হবে ২০ হাজার কোটি টাকা। এর বাইরে বিদেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)...
বেশ কয়েক বছরের ধারাবাহিকতায় ২০১৯ সালটাও হতাশার পথে চলল ঢাকার চলচ্চিত্র। তেমন কোনো চমক ছিল না বছরজুড়ে। তবে ২০২০ সালে ঢাকার চলচ্চিত্রে খানিকটা আলোর ঝিলিক দেখা যাচ্ছে। কারণ, নতুন বছরের প্রথম ছয় মাসে প্রায় ডজন খানেক বড় বাজেটের ছবি মুক্তির প্রক্রিয়ায় রয়েছে। অনেকেই এই বছরকে চলচ্চিত্রের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। মুক্তির মিছিলে আছে গিয়াস উদ্দিন সেলিমের পাপপুণ্য, কাজী হায়াতের বীর, রবিন খানের মন দেব...
ইছামতীর পাড়ে ছোট্ট খেয়াঘাট পার হলেই মুন্সিগঞ্জের দোসরপাড়া পদ্মহেম ধামের বিরাট সবুজ মাঠের শালিকের ঝাঁক আপনাকে স্বাগত জানাবে। টলটলে পানিতে পানকৌড়ির ভেসে বেড়ানো দেখতে দেখতে পৌঁছে যাওয়া যায় পদ্মহেম ধামের মূল আখড়াবাড়িতে। আখড়ার সামনের বয়সী বটবৃক্ষের নিচে ১৪ বছর ধরে লালনভক্ত সাধুগুরুরা সেখানেই বসেছেন সাধুসঙ্গে। সেখানেই গত ২৬ ডিসেম্বর হয়ে গেল ১৫তম লালন সাঁই বটতলা সাধুসঙ্গ। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান...
একসময় কী রমরমা দিনই না ছিল নকিয়ার! মোবাইল সেট বলতেই হাতে হাতে নকিয়া। বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেটের দাপটে এখন সে দিন আর নেই। প্রতিযোগিতার বাজারে নকিয়া গত এক দশকে অনেকটাই পিছিয়ে। তবে নকিয়া আবার আশা দেখতে পাচ্ছে, শিগগিরই হয়তো ফিরবে তাদের সুদিন। ফিনল্যান্ডের সবচেয়ে বড় কোম্পানির তকমা পাওয়া নকিয়ার বার্ষিক রাজস্ব ২৬ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। ১ লাখ ৩ হাজার কর্মী নিয়ে ফরচুন গ্লোবাল ৫০০ তালিকায়...
বাংলা লোকসংস্কৃতির প্রাচীন ও ঐতিহ্যবাহী বিনোদন মাধ্যমগুলোর মধ্যে ‘যাত্রাপালা’ অন্যতম। অন্যান্য বিনোদন মাধ্যমের প্রভাবে যাত্রা আজ তার কৌলীন্য হারিয়েছে, ক্রমেই ক্ষয়িষ্ণু হতে হতে এক বিলুপ্তপ্রায় শিল্পে পরিণত হয়েছে। গত বছরে নানা কার্যক্রমে বিলুপ্তপ্রায় যাত্রাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বছরের শুরুতে যাত্রাপালার ফিরে আসার সুখবর দিচ্ছেন মাসুম আলী। কী দিন ছিল যাত্রার! পৌরাণিক,...
গত বছরে সড়ক দুর্ঘটনার সংখ্যা কমলেও প্রাণহানি বেড়েছে। গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬২৮ জন। ২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৪ হাজার ৫৮০ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে সড়কে প্রাণহানি বেড়েছে ৪৮ জনের। এই তথ্য শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ)। সংগঠনটি গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করে...
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় আধিপত্য বিস্তার এবং দখল-বেদখলকে কেন্দ্র করে সংষর্ঘ ও খুনোখুনির ঘটনা ঘটছে। এতে আতঙ্কে রয়েছে এখানকার দেড় লাখ মানুষ। এমনকি অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে গত বছরের জুনে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের গাড়িও ভাঙচুর করেছে দখলকারীরা। আধিপত্য বিস্তারের জেরে সর্বশেষ গত মঙ্গলবার রাতে ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধে৵ হাতাহাতির পর ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। আধিপত্য...
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চার দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ বৃহস্পতিবার সকাল আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। গত ২৮ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ফজিলাতুন্নেসা বাপ্পী। এটিএন নিউজের হেড অব নিউজ প্রভাষ আমিন আজ সকালে প্রথম আলোকে ‘ওনার...
স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে নিয়ে রাশেদ মিয়ার অভাবের সংসার। মাছের ব্যবসার আয় দিয়ে সংসার টেনে নিতে বেশ কষ্ট হয়। শেষে সচ্ছলতা ফেরাতে এক ছেলে অন্তর মিয়াকে ইতালি পাঠানোর উদ্যোগ নেন। অবৈধ পথে ইতালি পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে লিবিয়ার কোস্টগার্ডের হাতে অন্তর মিয়াও আটক হন। ২৬ দিন জেল খেটে গত ২৮ নভেম্বর দেশে ফিরে আসেন অন্তর। এখন বাবা রাশেদ চোখেমুখে অন্ধকার দেখছেন। চড়া সুদে ঋণের টাকা নিয়ে দালালকে দেওয়া...
রাজশাহীর বাগমারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের হাতে নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে ওই নারীকে বেঁধে মারধর করা হয় এবং গতকাল বুধবার সকালে তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করেন।বড় বিহানালী ইউনিয়নের বাগান্না গ্রামের আক্তারুন নেছার (৩৮) মরদেহ গতকাল সকালে উদ্ধার করা হয়েছে। ওই ইউপির সদস্য...
‘আমি আপুর মতো পড়মু এহন। ইশকুলে যামু। শিক্ষক হইতে ইচ্ছা করে।’ নতুন বই হাতে হুইলচেয়ারে বসে এভাবেই কথাগুলো বলছিল গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামের তাইজুল ইসলামের শিশুপুত্র মফিজুল ইসলাম।নিজের হুইলচেয়ারে করে স্কুল থেকে মায়ের সঙ্গে সানন্দে বাড়ি ফিরেছে দুই পায়ের শক্তিহীন মফিজুল। সে এবার গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। নবম শ্রেণিপড়ুয়া বড় বোন তাসলিমা...
ফেসবুক নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রকম অভিযোগ রয়েছে। এবার মাল্টায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের খারাপ ফলাফলের জন্য দায়ী করা হলো ফেসবুককে। দেশটির সেকেন্ডারি এডুকেশন সার্টিফিকেট পরীক্ষায় তরুণ শিক্ষার্থীদের নম্বর কম পাওয়ার জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম ও ইন্টারনেটের প্রভাবকে দোষারোপ করেছেন পরীক্ষকেরা। দেশটির বার্ষিক প্রতিবেদনে ২০১৯ সালের মে মাসে অনুষ্ঠেয় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের...
সড়কের পাশের দেয়াল ও বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থীর পোস্টার ও ফেস্টুন। ‘ওয়ার্ডের সর্বস্তরের জনগণের’ ব্যানারে লাগানো এসব পোস্টার–ব্যানারে কাউন্সিলর প্রার্থীদের জন্য দোয়া ও সমর্থন চাওয়া হয়েছে। গতকাল বুধবার ডিএসসিসির ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড ঘুরে এমন চিত্র দেখা যায়। নির্বাচনী আচরণবিধিতে উল্লেখ করা হয়েছে, ‘কোন প্রার্থী বা...
রাজধানীর বাড্ডায় নিজের বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত তরুণের নাম স্বপ্নিল আহমেদ পিয়াস (২৪)। তিনি সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন। পিয়াস সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর ছেলে। মোয়াজ্জেম হোসেন নান্নু দৈনিক যুগান্তরের সাবেক রিপোর্টার এবং সাংবাদিক ও ক্রাইম রিপোর্টার্স...