দেশ ও জাতির উন্নয়নে গুণগত ও মানসম্মত শিক্ষা অর্জনে আমরা এগিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আর তথ্যপ্রযুক্তির এই যুগে শিক্ষা অর্জনের প্রক্রিয়া এখন হাতের মুঠোয়। অন্য সব কাজের মতো এখন শিক্ষাবিষয়ক নানা কার্যক্রম চলছে অনলাইনেই। তেমনিভাবে অনলাইনে ঘরে বসেই বৃত্তি লাভের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এডুহাইভের ওয়েবসাইট http://bit.ly/eduhive_scholars থেকে। প্রতিযোগিতার... বিস্তারিত
source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1631517/%E0%A6%98%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AD%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%8F%E0%A6%A1%E0%A7%81%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AD-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%87
ভারতের সরকার ২০১২ সাল থেকে দেশটির বিভিন্ন অংশে ৩৭৪ বার ইন্টারনেট বন্ধ করেছে। এর মধ্যে ২০১৯ সালেই ইন্টারনেট বন্ধের ঘটনা ঘটেছে শতাধিকবার। ইন্টারনেট বন্ধের দিক থেকে বিশ্বে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। দেশটির সংবাদমাধ্যম স্ক্রল ডট ইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার উত্তর প্রদেশে সবশেষ ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটে। কাশ্মীরে গত ৫ আগস্ট থেকে মোবাইল ইন্টারনেট সেবা পুরোপুরি...
রাজধানীর শান্তিনিকেতনে ধনাঢ্য ব্যবসায়ী শাহ মো. তোবারক হোসেন (৭০) হত্যায় সাতজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে পাঁচজন সরাসরি হত্যায় অংশ নেয়। পুলিশ বলেছে, শনাক্ত হওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গত বুধবার ভোরে চার-পাঁচজন দুর্বৃত্ত শান্তিনিকেতনে তোবারকের চতুর্থ তলার ফ্ল্যাটের ডোরবেল বাজায়। তারা বাসায় ঢুকে তোবারকের মাথা, কপাল, চোয়াল ও হাতে কোপ দেয়। পরে হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায়...
সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে রাজধানীবাসীর অনেকেই অবাক হয়েছেন। রাস্তায় থকথকে কাদা ও গর্তে জমে থাকা পানি দেখে বোঝা গেছে, রাতে বৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত দেশের অর্ধেকের বেশি স্থানে বৃষ্টি হয়েছে। কনকনে ঠান্ডায় হঠাৎ বৃষ্টি মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে বহুগুণ। আবহাওয়া অধিদপ্তর অবশ্য বলছে, গত দুই দিনে বৃষ্টি যা হওয়ার হয়ে গেছে। আজ আর দেশের কোথাও তেমন...
জোর কদমে চলছে সাইনা নেহওয়ালের জীবনীভিত্তিক ছবির শুটিং। দম ফেলার জো নেই বলিউড অভিনয়শিল্পী পরিণীতি চোপড়ার। কারণ, মুম্বাইয়ের ভাসাইয়ের একটি স্টুডিওতে বানানো হয়েছে ১২টি ব্যাডমিন্টন কোর্ট। হরদম সেখানে শুটিং চলছে। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনার ওপরে এই চলচ্চিত্র। তাই শুটিংয়ে এতটুকু ছাড় দিতে রাজি নন পরিচালক অমল গুপ্ত। জানা গেল, মুম্বাইয়ের ওই স্টুডিওতে বানানো হয়েছে ১২টি আন্তর্জাতিক মানের আদলে করা...
আমাদের দেশের যে প্রতিহিংসা-মূলক রাজনীতি, বিশেষ করে যখন যে দল ক্ষমতায় থাকে, সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকে। মনে করে আইন-আদালত—সবকিছু তাদের হাতে। ভিন্নমতের রাজনীতির বিকাশ ঘটে না। ভিন্নমতের চিন্তাভাবনার ক্ষেত্রে দমন-পীড়ন একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। এ কারণেই বিশেষ করে তরুণেরা রাজনীতিবিমুখ। দীর্ঘদিন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদগুলো না থাকায় ক্যাম্পাসে পেশিশক্তিনির্ভর ছাত্ররাজনীতির বিকাশ...
আজ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিন। এ উপলক্ষে তাঁর কাব্যগ্রন্থ আমার শহর ও অনুবাদ–উপন্যাস এক নারীর জীবন নামে দুটি বই বের করছে প্রথমা প্রকাশন। শিল্পী রফিকুন নবীর অলংকরণে আমার শহর কবিতার বইয়ে আছে শহর ঢাকার এক অনবদ্য কাব্যিক বয়ান, যার পরতে পরতে রয়েছে পুরোনো এ শহরের ঐতিহ্য ও ইতিহাস। এই বইয়ের একটি ভূমিকা লিখেছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। সৈয়দ হকের এ কাব্যে যেমন আছে, তাঁর রচনায়ও আছে হারিয়ে...
বিশ্বজুড়েই প্রতিবন্ধী মানুষদের কর্মক্ষম করে গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করা গেলে একদিকে জিডিপির প্রবৃদ্ধি হবে, অন্যদিকে প্রতিবন্ধী মানুষের জীবনমানেরও সামগ্রিক উন্নয়ন হবে। গতকাল বৃহস্পতিবার প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত ‘বিদ্যমান আইন ও মূলধারার উন্নয়ন কার্যক্রম: প্রতিবন্ধিতা বিষয়টি সম্পৃক্তকরণে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে...
জাতীয় নির্বাচনের এক বছরের মাথায় দেশের মর্যাদাপূর্ণ ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন আসন্ন। মূল লড়াইটা এবারও নৌকা আর ধানের শীষের মধ্যে। তবে এই লড়াই কতটা জমবে, মেয়র পদে কারা দুই দলের মনোনয়ন পাচ্ছেন—এখন পর্যন্ত ভোটের আলোচনা এসবের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। বর্তমানে দুই সিটিরই মেয়র আওয়ামী লীগের। দক্ষিণে সাঈদ খোকন এবং উত্তরে আতিকুল ইসলাম। আওয়ামী লীগের নেতাদের মধ্যে কৌতূহল—মেয়র পদে...
ডিএসসি পুরস্কার ২০১৯ পেলেন অমিতাভ বাগচীএ বছরের ‘ডিএসসি প্রাইজ ফর সাউথ এশিয়ান লিটারেচার’ পেয়েছেন ভারতীয় সাহিত্যিক অমিতাভ বাগচী। তাঁর বহুল আলোচিত হাফ দ্য নাইট ইজ গন উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার অর্জন করেছেন। সম্প্রতি নেপালের পোখারায় এক সাহিত্য উৎসবে অমিতাভের হাতে পুরস্কারটি তুলে দেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গেওয়ালি ও ডিএসসি প্রাইজের সহপ্রতিষ্ঠাতা সুরিনা নারুলা। পুরস্কারের...
মাইকেল মধুসূদনের মতে ‘শব্দের সঙ্গে শব্দের বিয়ে দেন’ যিনি, তিনি কবি। কবি কি তাহলে ঘটক, নাকি বিষযজ্ঞের পুরোহিত? এ প্রশ্ন শুনলে মধুসূদন হয়তো বলতেন, দুটোই। তিনি যে ঐতিহ্যের কবি ছিলেন, তাতে শব্দের ওজন ছিল, ব্যঞ্জনা-দ্যোতনা-অভিঘাতের আবশ্যকতা ছিল। শব্দের সঙ্গে শব্দ মেলানো পূত কাজ ছিল। বাংলা সাহিত্যে ইউরোপীয় ধারার আধুনিকতার আত্মপ্রকাশ, গত শতাব্দীর তিরিশের দশক থেকেই, শব্দ নিয়ে কবির চিন্তা...
ডিজিটাল উদ্যোক্তা গড়ার প্ল্যাটফর্ম আর-ভেঞ্চারস ২.০ আয়োজনে সর্বোচ্চ ১ কোটি ১৫ লাখ টাকার বিনিয়োগ পেয়েছে সিগমাইন্ড নামের একটি উদ্যোগ। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা প্রদান করে থাকে। সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আর-ভেঞ্চার ২.০ এর ইনভেস্টমেন্ট ডে অনুষ্ঠিত হয়। সেখানে ১২টি উদ্যোক্তা দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উদ্যোক্তাদের জন্য ২ কোটি টাকার বেশি বিনিয়োগের ঘোষণা...
ইংলিশ প্রিমিয়ার লিগে কাল লেস্টার সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। টেবিলের দুইয়ে থাকা দলটির সঙ্গে ১৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে ইয়ুর্গেন ক্লপের দল লিভারপুলে তিন দশকের লিগ শিরোপাখরা তাহলে কাটতে চলছে? পয়েন্ট টেবিলে অবস্থান যাই হোক, লিভারপুলকে নিয়ে এ ব্যাপারে ইতিবাচক কথা বলতে অনেকেরই দ্বিধায় থাকার কথা। ১৯৯০ সালে সবশেষ লিগ শিরোপা জিতেছিল লিভারপুল। এরপর বেশ কয়বার শিরোপার সুবাস পেয়েছে...
বিয়ের আসরে বরকে সোনার আংটি দেননি শ্বশুর-শাশুড়ি। সেই থেকে ছেলের মায়ের ক্ষোভ। পুত্রবধূকে ঘরে তোলার পরপরই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। ছেলেকে বকাঝকা করলেন মা। অপবাদ দেওয়া শুরু হলো নববধূকেও। ভালো লাগেনি এই অন্যায়ের। তাই প্রাণ দিয়েই এর নীরব প্রতিবাদ জানালেন ছেলে। ঘটনাটি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর গ্রামের। গত বুধবার বিকেলে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আল আমিন নামের ওই...
রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়া বস্তিতে আগুন লেগে অন্তত ৪০টি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বস্তি সংলগ্ন ২০টির মতো দোকানও পুড়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘরবাড়ি হারিয়ে ২০০ এরও বেশি মানুষ এখন খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে রাত...
কাজাখস্তানে প্রায় ১০০ যাত্রী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার সকালে দেশটির আলমাটি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধারকর্মীরা। বিবিসি অনলাইনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের উদ্ধার করা হয়েছে। কাজাখস্তানের...
বিভিন্ন মন্ত্রণালয় ও বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) সঙ্গে তিন দফা আলোচনা ব্যর্থ হওয়ায় আবারও আমরণ অনশনে যাচ্ছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা। আগামী রোববার দুপুর থেকে নিজ নিজ মিলগেটের সামনে ওই কর্মসূচি শুরু হবে। এর আগে ১০ ডিসেম্বর দুপুর থেকে নিজ নিজ মিলগেটের সামনে অনশন কর্মসূচি শুরু করেছিলেন শ্রমিকেরা। তীব্র শীতে টানা চার দিন ওই কর্মসূচি পালন করেন তাঁরা। কর্মসূচি চলার সময়...
কামরাঙা, ডিমসুন্দরী, হৃদয়হরণ, খরগোশ, লাভবার্ডস, বেণি, সই, বকুল, জামাই, বউ, নয়নতারা, শামুক, মাছ, মনচুরি, বিছুতি, হাঁস, পাখি, কবুতর, লবঙ্গলতিকাসহ আরও কত নাম। এগুলোর প্রায় সবই পরিচিত নাম। কিন্তু এসব যে শীতের পিঠার নাম, তা আমরা কজনই–বা জানি। এ রকম হরেক বাহারি নামের জমজমাট পিঠা উৎসব ও প্রতিযোগিতার আয়োজন হয়ে গেল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নজিবপুর গ্রামে। নজিবপুর, দাইড়পাড়া,...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: বিপিএল মাছরাঙা ও গাজী টিভি ঢাকা-চট্টগ্রাম বেলা ২টা খুলনা-রংপুর সন্ধ্যা ৭টা ফেডারেশন কাপ বাংলা টিভি চট্ট. আবাহনী-বসুন্ধরা বেলা ৩-৩০ মি. শেখ জামাল-সাইফ এসসি সন্ধ্যা ৬-১৫ মি. ২য় টেস্ট-২য় দিন ...
ইন্টারনেট সংযোগ থাকলে গুগল ট্রান্সলেটের সাহায্যে অনুবাদের কাজটি মোটামুটি ভালোই সেরে নেওয়া যায়। ইন্টারনেট সংযোগ না থাকলে বাধে বিপত্তি। সে ক্ষেত্রে অনুবাদের কাজ সহজ করে অফলাইন মোড। তবে এর জন্য কাঙ্ক্ষিত ভাষার ‘ল্যাঙ্গুয়েজ প্যাক’ আগে থেকেই নামিয়ে রাখতে হয়। এখানেও ঝামেলা রয়েছে। অফলাইন মোডে অধিকাংশ ভাষাতেই যথাযথ অনুবাদ হয় না বলে ব্যবহারকারীরা অভিযোগ করে আসছেন। গুগল ট্রান্সলেট কর্তৃপক্ষও...
আমরা প্রায় প্রস্তুত। আমরা আসছি। গুগলকে এভাবেই সতর্ক করে দিল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রশ্ন উঠছে, হুয়াওয়ে কী সত্যিই গুগলের বিকল্প কিছু দাঁড় করাতে পেরেছে? সাম্প্রতিক প্রেক্ষাপট দেখে মনে হচ্ছে—আমরা দ্রুতই এ প্রশ্নের উত্তর পেয়ে যাব। হুয়াওয়ের একজন কর্মকর্তা দাবি করেছেন, তারা খুব দ্রুতই গুগল অ্যাপসের বিকল্প ই-মেইল, মেসেজিং, ম্যাপস, পেমেন্টসহ প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ সেবা দাঁড় করিয়ে...
রাত সাড়ে ১০টার পর গ্যাস এলেও আবার ভোরে চলে যায় কিছু কিছু এলাকায় দিনে গ্যাস থাকলেও নিবুনিবু অবস্থা প্রতিদিন ভোর চারটার দিকে গ্যাস চলে যায়। রাত সাড়ে ১১টার পর আবার গ্যাস আসে। আবার ভোরে চলে যায়। তাই বাধ্য হয়ে ঘরের ভেতর বারান্দায় মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্নার কাজ সারছেন নারায়ণগঞ্জ শহরের দেওভোগ দাতা সড়ক এলাকার বাসিন্দা জিয়াসমিন আক্তার।জিয়াসমিন আক্তার প্রথম আলোকে বলেন, ‘আগে রাত জেগে রান্না করতাম।...
পারিবারিক কলহের জেরে এক মাসে ৩ নারী খুন অথচ সন্দেহের কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। দুই বছর ধরে তাঁরা সহকর্মী। গড়ে ওঠে প্রেম। ১০ মাস আগে ভালোবাসার দুই মানুষ ঘর বাঁধেন। বিয়ের কয়েক মাস না যেতেই স্ত্রীকে সন্দেহ করতে থাকেন স্বামী—যার পরিণতিতে খুন। শ্বাসরোধ ও মাথায় আঘাত করে খুন করেন স্ত্রীকে। গ্রেপ্তারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এভাবে ভালোবাসার মানুষ রোজি আক্তারকে খুনের বর্ণনা দেন...
ভরা শীতে রাজধানীসহ দেশের ছয় জেলায় গতকাল বৃহস্পতিবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ঘন কুয়াশা ও বৃষ্টির মধ্যে অবশ্য কোথাও কোথাও রোদের দেখাও পাওয়া গেছে। সেই সঙ্গে শৈত্যপ্রবাহও থেমে থাকেনি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ শুক্রবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ, কুয়াশা, দুপুরে রোদ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, আজও...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিছু বলামাত্রই তা সামাজিক যোগাযোগের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। কীভাবে সম্ভব? পুরোপুরি না জানলে বলবেন, এটা মোদি–ম্যাজিকই বটে। আসল কথা হলো মোদি ও তাঁর দল বিজেপির জন্য এ ম্যাজিক বা কারিশমা দেখান আসলে একদল পেশাদার ডিজিটাল মার্কেটিং কর্মী। ইন্ডিয়া টুডে টিভির পরামর্শক সম্পাদক রাজদীপ সারদেশাই সম্প্রতি ভারতের ইংরেজি সংবাদমাধ্যম স্ক্রল ডটইনে লেখা এক প্রতিবেদনে মোদি...
খুব স্বাভাবিকভাবেই ইন্টারনেট আমার কাছে অপরিহার্য বিষয়। একইভাবে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো দারুণ প্রয়োজনীয়। কথা হচ্ছে, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো আমরা কখন ও কী কাজে ব্যবহার করছি। কাজের সময়ে ব্যবহার করলে এগুলোর বিভিন্ন নেতিবাচক দিকই সামনে আসবে। কেবল সময় কাটানোর জন্য ব্যবহার করলে একসময় এগুলো অভিশাপ হিসেবেই জীবনে প্রভাব ফেলবে। তারপরও সব বিচারে আমি ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের...
এক দশকের ভিডিও ইন্ডাস্ট্রি নিয়ে অল্প কথায় কিছু লেখা বেশ কঠিন। অনেক সময় স্মৃতিও প্রতারণা করে, গুরুত্বপূর্ণ অনেক কিছু বাদ পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তারপরও চলতি দশকে বাংলাদেশি নাটক, টেলিছবি ও ভিডিও প্রযোজনার সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা রেদওয়ান রনি ধারাবাহিকের সুবাতাসের শেষ হাওয়া দশকের শুরুর দিকে টিভির দর্শক কয়েকটি ধারাবাহিক, যেমন তোমার দোয়ায় ভালো আছি মা, গ্র্যাজুয়েট, এফএনএফ,...
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বেশি সময় কাটান তরুণেরা ফেসবুকই সবচেয়ে জনপ্রিয় মাধ্যম মতামত প্রকাশ, ব্যক্তিগত সম্পর্ক, দেশ-বিদেশের খবর, বিনোদন, কেনাকাটা—যাপিত জীবনের প্রায় সবকিছুর জন্য তরুণ–তরুণীরা নির্ভর করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর। আর তাঁদের কাছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। প্রতি ১০ জনে ৯ জন তরুণ-তরুণীর কাছেই ফেসবুকের জুড়ি নেই।প্রথম আলোর তারুণ্য জরিপে এমন...
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে আম্পায়ার নাইজেল লংয়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে স্টিভ স্মিথের। মেলবোর্নে আজ বক্সিং ডে টেস্টে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে এ টেস্টে প্রথম সেশনের শেষ ওভারে একটি দৃশ্য প্রায় সবারই নজর কেড়েছে । এর আগে পার্থ টেস্টে স্টিভ স্মিথের বিপক্ষে শর্ট বল করে সাফল্য পেয়েছিলেন নিউজিল্যান্ডের পেসার নিল ওয়াগনার। দুটি ইনিংসেই আউট করেছেন অস্ট্রেলিয়ান তারকাকে। আজ...
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির ওপর ‘অপারেশন সার্চলাইট’-এর নামে পাকিস্তানি সেনাবাহিনী হত্যাকাণ্ড চালায়। এ ধরনের হত্যাকাণ্ড বিশ্বে নজিরবিহীন। এখনো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গণহত্যার স্বীকৃতি মেলেনি। বিশ্বের অন্যতম ভয়াবহ গণহত্যার শিকার হয় ৩০ লাখ মানুষ। পাকিস্তানি সেনাবাহিনী তাদের এদেশীয় দোসর শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহযোগিতায় এ হত্যাকাণ্ড চলে।...
আগামীকাল দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। একটি কাঠবিড়ালী, অন্যটি মায়া: দ্য লস্ট মাদার।বর্তমান সময়ে একজন বীরাঙ্গনার জীবন, সংসার ও অতীত নিয়ে মায়া: দ্য লস্ট মাদার ছবির গল্প। ছবিটি বাংলাদেশ সরকারের অনুদানে তৈরি হয়েছে। শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ ও কবি কামাল চৌধুরীর কবিতা ‘যুদ্ধশিশু’ অবলম্বনে এর কাহিনি রচনা, সংলাপ নির্মাণ ও...
গাজীপুরের টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মীরের বাজার এলাকা। এখানে পথের ধারে একটি ছোট্ট নার্সারিতে ফুটেছে নানান রঙের ফুল। মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে সেই রঙের ঝলকানি। লাল, হলুদ, বেগুনি, গোলাপি, ডালিয়া, ডায়ানথাস, চন্দ্রমল্লিকা, গাঁদাসহ বাহারি সব ফুল। এসব ফুলে রঙিন হয়ে উঠেছে পুরো নার্সারি। এবার শীত জেঁকে বসতেই নতুন এক রূপ ধারণ করেছে গাজীপুর নগরে ছড়িয়ে–ছিটিয়ে থাকা...
শেরপুরের সদর উপজেলার চরাঞ্চলে বিপুল পরিমাণে ‘বোতল বেগুন’ উৎপাদন হচ্ছে। এই বেগুনের চাহিদা অনেক। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে বিভিন্ন পুষ্টিগুণসমৃদ্ধ এ বেগুন। বোতল বেগুন চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চলতি রবি মৌসুমে উপজেলায় ৩ হাজার ৭৫০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। এর মধ্যে বেগুনের আবাদ হয়েছে ৭৫০ হেক্টর জমিতে। মূলত...
‘এখন সবচেয়ে বড় প্রয়োজন ভালো মানুষের। দরকার নৈতিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ এগিয়ে চলেছে। বিশ্বদরবারে বাংলাদেশর এখন অন্য রকম মর্যাদা। তাই আজকের প্রজন্ম যদি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে, তবেই আগামীর সুন্দর ও শান্তিময় বাংলাদেশ আমরা পাব।’ গতকাল বুধবার বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ে শতবর্ষপূর্তি অনুষ্ঠানের আলোচনা সভায় ঢাকা থেকে...
আকাশের দিকে তাকালে দেখা যাবে সূর্যে গ্রহণ লেগেছে। বছরের শেষ সূর্যগ্রহণ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকালে। সাড়ে আটটা থেকে শুরু হয়েছে গ্রহণ। এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলছে সূর্যকে। গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখাবে। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া অধিদপ্তর বলছে, বলয়গ্রাস সূর্যগ্রহণ...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ফেডারেশন কাপ বাংলা টিভি ঢাকা আবাহনী-আরামবাগ বিকেল ৪টা ২য় টেস্ট-১ম দিন সনি সিক্স অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সকাল ৬টা ১ম টেস্ট-১ম দিন সনি সিক্স দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড বেলা ২টা ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১...
২০১৯ সাল শেষের পথে। এ বছর স্মার্টফোন বিক্রিতে এগিয়ে রয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় অ্যাপলের তৈরি দুটি মডেলের আইফোন জায়গা করে নিয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের তৃতীয় প্রান্তিক অর্থাৎ, জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে শীর্ষে রয়েছে আইফোন এক্সআর মডেলটি। বাজারের ৩...
বান্দরবানে আদালতের হেফাজতে থাকা আসামিকে মারধরের অভিযোগের মামলায় এক উপপরিদর্শককে (এসআই) হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। তাঁর নাম শাখাওয়াত হোসেন। তিনি আলীকদম থানার এসআই। গতকাল বুধবার বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এই আদেশ দেন। ৩০ ডিসেম্বর ওই এসআইকে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে। আলীকদম থানার এসআই শাখাওয়াত হোসেন নির্যাতনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলার ব্যাপারে...
অনেকের চোখেই পরিসংখ্যান ‘আস্ত গাধা’! শুধু পরিসংখ্যান দেখে কোনো কিছু বিচার করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকায় বিশেষণটি জুটেছে। তাই যদি হয় তবে র্যাঙ্কিংয়ের বেলায় কী হওয়া উচিৎ? অস্ট্রেলিয়ার পত্রিকা ‘সিডনি মর্নিং হেরাল্ড’কে উত্তরটা মাইকেল ভন। দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়কের কাছে ক্রিকেটে র্যাঙ্কিং ‘আবর্জনা’ ছাড়া আর কিছুই নয়। সর্বশেষ...
খাদ্য, বস্ত্র, উপহারে উৎসব হয় বর্ণিল, হৃদয়গ্রাহী। খ্রিষ্টীয় সমাজে উপহার বিনিময় এবং সুস্বাদু খাবার বড়দিনকেন্দ্রিক উৎসবের প্রধান দুটি অনুষঙ্গ। উৎসব ঘিরে বস্ত্র এবং উপহারের যে প্রচলন সেটা নয়, বরং আজ খাদ্যের কথা হোক। এই উৎসবে হরেক পদের খাবারের মধ্যে ইউরোপের দেশগুলোতে বিশেষ স্থান দখল করে আছে একটি খাবার, তার নাম ‘ফোয়া গ্রা’। পৃথিবীর অন্যতম প্রাচীন, দামি ও সুস্বাদু এ খাবার বিভিন্ন ইউরোপীয় জাতির বিলাসী...
ঘরের ভেতর খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ভোমরাদহ গ্রামে। মারা যাওয়া বৃদ্ধার নাম মমিতা বেওয়া (৬৬)। তিনি ওই গ্রামের দিনমজুর মৃত সিরাজুল ইসলামের স্ত্রী। গ্রামবাসীরা জানান, মমিতা বেওয়া গ্রামের রাস্তার পাশের একটি খড়ের চালার মাটির ঘরে একাই বাস করতেন। দিনের বেলায়...
তাপমাত্রা যতই ওঠানামা করুক, শীত কমার লক্ষণ নেই। কুয়াশা ও মেঘলা আকাশের সঙ্গে আজ বৃহস্পতিবার নতুন উৎপাত হয়ে আসতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আজ দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে, বিকেলে আকাশ মেঘলা করে দেশের উপকূলীয় জেলাগুলোতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হতে পারে। সন্ধ্যার দিকে সেই বৃষ্টির ছটা রাজধানী পর্যন্ত চলে আসতে পারে বলেও মনে করছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিন ও রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে বাড়তে পারে...
বঙ্গবন্ধু বিপিএলে একাদশে লেগ স্পিনার খেলানোর নিয়ম বা নির্দেশনা মানার বিষয়টি এখন অপ্রাসঙ্গিকই মনে হবে! প্রসঙ্গটা তুললে উল্টো প্রশ্ন উঠবে—লেগ স্পিনার বাদ দেন, জাতীয় দলের কোন স্পিনার নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন? আইসিসির নিষেধাজ্ঞায় সাকিব আল হাসান নেই। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম সুযোগ পেয়েছেন ৩টি ম্যাচ। সমান সংখ্যক ম্যাচ খেলেছেন নাঈম হাসানও। যাকে দেখে বলা হচ্ছিল লেগ স্পিনার নিয়ে বাংলাদেশ দলের...
একসময় দেশ দখলের প্রধানতম সংস্কৃতি ছিল সেনাপতিসহ সৈন্য পাঠিয়ে ভৌগোলিকভাবে রাজ্য, রাজত্ব, আধিপত্য বাড়ানো, যা কালে কালে বদলেছে নানাভাবে। কখনো কখনো মগজ দখল করে অথবা মগজ নষ্ট করেও আধিপত্য বাড়ানোর চেষ্টা লক্ষণীয়। তবে তথাকথিত আধুনিক কৌশল বোধ করি ‘সৈন্য’ পাঠানো থেকে সরে গিয়ে ‘পণ্য’ পাঠানোর আধিপত্যে পরিমাপযোগ্য। বিজয় বা শক্তি বাড়ানোর কাজটা শুধু নিজেদের সংখ্যা বাড়িয়ে নয়, বিপরীত...
রেহনুমা বেগমকে নিয়ে বিপাকে তাঁর ছেলে সাইফুল। এর মধ্যে দেশে–বিদেশে তিনি অনেক চিকিৎসক দেখিয়ে ফেলেছেন। কিন্তু কেউই রেহনুমা বেগমের কানের ভেতর স্টিমার চলার আওয়াজ বন্ধ করতে পারছেন না। রেহনুমা বেগম অনেক চেষ্টা করেন আওয়াজটাকে পাত্তা না দেওয়ার। দিনের বেলা হয়তো কোনোভাবে কাটান। কিন্তু রাতের নির্জনে ঘুমাতে গেলেই তিনি দুই কানের এই আওয়াজের কারণে প্রায়ই নির্ঘুম রাত পার করেন। মনে হয়, যেন কোনো সাগর পাড়ি...
নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে ভারতজুড়ে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগে কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ও তাঁর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া তামিলনাড়ুতে পুলিশের অনুমতি ছাড়া সিএএ–বিরোধী বিক্ষোভ করায় ডিএমকে পার্টির নেতা এম কে স্টালিনসহ প্রায় ৮ হাজার মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সিএএর বিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ায় ভারতের উত্তর প্রদেশের...
আজ শুভ বড়দিন। খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ক্রীড়াঙ্গনের নানা তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বড়দিনের। আসুন দেখে নেই:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সিসি ক্যামেরার ফুটেজের সন্ধান পাওয়া যায়নি। ফুটেজটি কে বা কারা সরিয়েছে, সেই প্রশ্নের উত্তরও জানা নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ডাকসুর সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তাঁর সহযোগীদের ওপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীদের হামলার পুরো ঘটনার ভিডিও চিত্র রয়েছে ওই ফুটেজে। ডাকসু ভিপির অভিযোগ, হামলার প্রমাণ মুছে ফেলতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ফুটেজ...