একসময় দেশ দখলের প্রধানতম সংস্কৃতি ছিল সেনাপতিসহ সৈন্য পাঠিয়ে ভৌগোলিকভাবে রাজ্য, রাজত্ব, আধিপত্য বাড়ানো, যা কালে কালে বদলেছে নানাভাবে। কখনো কখনো মগজ দখল করে অথবা মগজ নষ্ট করেও আধিপত্য বাড়ানোর চেষ্টা লক্ষণীয়। তবে তথাকথিত আধুনিক কৌশল বোধ করি ‘সৈন্য’ পাঠানো থেকে সরে গিয়ে ‘পণ্য’ পাঠানোর আধিপত্যে পরিমাপযোগ্য। বিজয় বা শক্তি বাড়ানোর কাজটা শুধু নিজেদের সংখ্যা বাড়িয়ে নয়, বিপরীত... বিস্তারিত
source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1631123/%E0%A6%B8%E0%A7%88%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%9F-%E2%80%98%E0%A6%AA%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E2%80%99-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AE%E0%A7%9F
রেহনুমা বেগমকে নিয়ে বিপাকে তাঁর ছেলে সাইফুল। এর মধ্যে দেশে–বিদেশে তিনি অনেক চিকিৎসক দেখিয়ে ফেলেছেন। কিন্তু কেউই রেহনুমা বেগমের কানের ভেতর স্টিমার চলার আওয়াজ বন্ধ করতে পারছেন না। রেহনুমা বেগম অনেক চেষ্টা করেন আওয়াজটাকে পাত্তা না দেওয়ার। দিনের বেলা হয়তো কোনোভাবে কাটান। কিন্তু রাতের নির্জনে ঘুমাতে গেলেই তিনি দুই কানের এই আওয়াজের কারণে প্রায়ই নির্ঘুম রাত পার করেন। মনে হয়, যেন কোনো সাগর পাড়ি...
নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে ভারতজুড়ে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগে কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ও তাঁর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া তামিলনাড়ুতে পুলিশের অনুমতি ছাড়া সিএএ–বিরোধী বিক্ষোভ করায় ডিএমকে পার্টির নেতা এম কে স্টালিনসহ প্রায় ৮ হাজার মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সিএএর বিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ায় ভারতের উত্তর প্রদেশের...
আজ শুভ বড়দিন। খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ক্রীড়াঙ্গনের নানা তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বড়দিনের। আসুন দেখে নেই:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সিসি ক্যামেরার ফুটেজের সন্ধান পাওয়া যায়নি। ফুটেজটি কে বা কারা সরিয়েছে, সেই প্রশ্নের উত্তরও জানা নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। ডাকসুর সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তাঁর সহযোগীদের ওপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীদের হামলার পুরো ঘটনার ভিডিও চিত্র রয়েছে ওই ফুটেজে। ডাকসু ভিপির অভিযোগ, হামলার প্রমাণ মুছে ফেলতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ফুটেজ...
আজ ২৫ ডিসেম্বর। খ্রিষ্টধর্মাবলম্বীদের বড়দিন। পরিবার ও বন্ধুদের সঙ্গে দিনটি কাটবে উৎসবমুখর মেজাজে। বাড়িতে বাড়িতে সাজানো আলো-ঝলমলে ক্রিসমাসট্রির পাশাপাশি জমবে আড্ডা। এই নিয়ে এবারের প্রতিবেদন। ‘জিঙ্গেল বেলস, জিঙ্গেল বেলস...বাজতে শুরু করেছে। বছর ঘুরে আবারও চলে এসেছে যিশুখ্রিষ্টের জন্মদিন, মানে বড়দিন। আর বড়দিন মানেই ছোট্ট যিশুর জন্য বিভিন্ন আয়োজন। ঠিক যেমন একটা শিশুর আগমনের আয়োজনে রমরম করে...
অবসরে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারে, কেউবা বন্ধুদের সঙ্গে আড্ডায় মাতে। কেউ পরিবারকে সময় দেয়, আবার কেউ ঘুমিয়ে পার করে দেয়। কেউ আবার বই পড়ায় মগ্ন হয়, কেউবা সংবাদপত্রে বুঁদ হয়। কিন্তু তরুণেরা দিনে দিনে বই বিমুখ হয়ে পড়ছে। কমছে তাদের সংবাদপত্র পড়ার হারও। তরুণদের মধ্যে প্রথম আলোর উদ্যোগে ওআরজি-কোয়েস্ট পরিচালিত জরিপে এমন চিত্র এসেছে। এতে জানা গেছে, ২০১৭ সালের তুলনায় ২০১৯ সালে তরুণদের পাঠ্যসূচির...
নাগরিকত্ব আইনের নতুন সংশোধনী নিয়ে ভারত এখন উত্তাল। আসামে পরীক্ষামূলকভাবে জাতীয় নাগরিকত্বের তালিকা প্রকাশ থেকে যে কথিত অভিবাসন প্রতিরোধ কার্যক্রম ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার শুরু করেছে, তারই উচ্চতর বা দ্বিতীয় ধাপ হচ্ছে এই নাগরিকত্ব আইনের সংশোধনী (সিএএ)। এই আইনগুলোর পেছনে যে লক্ষ্য বা উদ্দেশ্য আছে, তা-ও বেশ পরিষ্কার। মূলত মুসলমান অভিবাসন নিয়ন্ত্রণ। এটি ভারতে বসবাসরত নাগরিকদের...
তরুণ–তরুণীরা অবসরে ইন্টারনেটে বেশি সময় কাটায়, এটা বাস্তবতা। ইন্টারনেটের মাধ্যমে একজন তরুণ-তরুণী হয়তো জেমস, শাকিব খান, জয়া আহসান, সাকিব আল হাসান, তিশা, তাহসান খানের সঙ্গে কথা বলতে চায়। প্রিয় তারকাকে কিছু জানাতে চায়। এই মোহ কাটানো কষ্টসাধ্য। ইন্টারনেটের মাধ্যমে হলিউড তারকা ব্রাড পিটের জীবনে কী ঘটছে তাও জানতে পারছে। আমাদের উচিত পরিবারের অন্য সবাইকেও ইন্টারনেট ব্যবহারে উৎসাহী করে তোলা।...
বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত-সমালোচিত স্মার্টফোন হচ্ছে অ্যাপলের তৈরি আইফোন। তবে আইফোনের কোন মডেলটি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, তা কি ভেবে দেখেছেন? আইফোন ৬ থেকে শুরু করে আইফোন ১১ প্রো পর্যন্ত নানা মডেলের আইফোন বাজারে বিক্রি করছে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ, জুলাই থেকে সেপ্টেম্বর মাস...
চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার সহায়ক মাসিক ম্যাগাজিন চলতি ঘটনা: বাংলাদেশ ও বিশ্ব বাজারে আসছে। এটির পরিবেশক হিসেবে আছে পাঠকনন্দিত প্রকাশনা সংস্থা প্রথমা। ম্যাগাজিনটি ২৮ ডিসেম্বর থেকে সারা দেশের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে। এর দাম ৩০ টাকা। চলতি ঘটনা কর্তৃপক্ষ জানায়, এবার জানুয়ারি মাসের প্রথম সংখ্যায় ম্যাগাজিনটিতে থাকছে বাংলাদেশ সরকারি কর্ম–কমিশন (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের...
ফাঁকা পদ পূরণ করে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ফাঁকা পদে নতুন মুখ ও পুরোনো নেতারাও থাকবেন। তবে মন্ত্রিসভার সদস্যরা থাকবেন কি না, সে সিদ্ধান্ত দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে দলের নবগঠিত সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠকের পর...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: রঞ্জি ট্রফি স্টার স্পোর্টস ২ মধ্যপ্রদেশ-তামিলনাড়ু সকাল ১০টা ইন্ডিয়ান সুপার লিগ স্টার স্পোর্টস ২ কলকাতা-বেঙ্গালুরু রাত ৮টা এনবিএ সনি টেন ১ টরন্টো-বোস্টন রাত ১১টা...
প্রাথমিকের গণ্ডি পেরিয়ে কাজ শুরু করেন ফলের বাগানে। এরপর কাজ করেছেন বিদ্যালয়ের ছাত্রাবাসের ক্যানটিনবয় হিসেবে। পাশাপাশি চালিয়ে গেছেন নিজের পড়াশোনা। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হয়েছেন জয়নুল আবেদিন। কিন্তু থেমে গেছেন ঢাকায় থেকে পড়ার খরচ চালানোর ভাবনায়। জয়নুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বাবুপুর গ্রামে। তাঁর বাবা দুরুল হোদা দিনমজুর। জয়নুল জানান,...
ঘন কুয়াশার কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া এবং রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গতকাল মঙ্গলবার রাত থেকে বেশ কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। আজ বুধবার সকাল সাড়ে আটটার পর এসব নৌপথে ফের ফেরি চলাচল শুরু হয়। ঘাট ব্যবস্থাপকদের সূত্রে এই তথ্য জানা গেছে। বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, গতকাল রাত বাড়ার সঙ্গে নৌপথে কুয়াশা বাড়তে থাকে। দিবাগত রাত ১২টার দিকে...
বছরের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকালে। এটি হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখাবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আকাশ পরিষ্কার থাকলে কাল সকালে বাংলাদেশ থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ আংশিক দেখা যাবে। এটি শুরু হবে সকাল সাড়ে আটটায়। তবে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে ৯ টা ৩৬ মিনিটে। এ সময় চাঁদ সূর্যের সামনে...
ভারতের রাজ্য পর্যায়ে আরেকটিতে তখত হারাল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ঝাড়খন্ডের বিধানসভার নির্বাচনে ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোটের কাছে বিজেপির পরাজয় এ জন্য দায়ী। ফলে ভারতের রাজনৈতিক মানচিত্রে বিজেপির উপস্থিতি আরেকটু কমল। ওপরের ছবিতে তা অনেকটাই স্পষ্ট। ২০১৮ সাল ছিল বিজেপির জন্য সবচেয়ে মধুর সময়। ওই বছর ভারতের মোট ২৯টি রাজ্যের (বর্তমানে একটি কম) মধ্যে ১৯টিতে বিজেপি হয় একা, নয়তো জোটের...
বিলে বিষ মিশিয়ে পুঁটি মাছ ছেড়েছিলেন এক ব্যক্তি। উদ্দেশ্য পাখি শিকার। কিন্তু পাখির সঙ্গে বিষমাখা সে মাছ খেয়েছে এক খামারির ডিমপাড়া হাঁস। এতে ৩৬টি হাঁস মারা গেছে। অসুস্থ হয়েছে আরও ১০০টি। গত শনিবার দুপুরে ঘটনাটি ঘটে চলনবিল বিস্তৃত পাবনার ভাঙ্গুড়া উপজেলার কানাগারা বিলে। শীতের শুরু থেকে এভাবে পাবনার নদী ও বিল এলাকায় শৌখিন ও পেশাদার শিকারিরা অবাধে পাখি শিকার করেছেন। এসব পাখি শহর ও গ্রামের হাটবাজারসহ...
গির্জায় গির্জায় বর্ণিল আলোকসজ্জা। ভেতরে ক্রিসমাস ট্রি। চারদিকে উৎসবমুখর পরিবেশ। এই উৎসব বলছে, আজ শুভ বড়দিন। বিশ্বজুড়ে ২৫ ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায় তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদ্যাপন করে, যা বড়দিন নামেও পরিচিত। খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেমের এক গোয়ালঘরে যিশুখ্রিষ্টের জন্ম হয়। সেই স্মৃতি স্মরণ করে রাজধানীর গির্জাগুলোতে প্রতীকী গোয়ালঘর তৈরি করা...
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ। এ বি এম আব্দুল্লাহকে সচিব পদমর্যাদায় চুক্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে এ বি...
বিদ্যালয়ে ঢোকার পথেই ভবানীগঞ্জ-আত্রাই সড়কের পাশে চোখে পড়ে একটি বাঁশের তৈরি আলনা। আলনায় সাজানো আছে শার্ট, প্যান্ট, জ্যাকেট, সোয়েটারসহ নানা ধরনের গরম কাপড়। অনেকক্ষণ ধরে খুঁজে নিজের পছন্দমতো দুটি গরম কাপড় নিয়ে চলে গেলেন স্থানীয় একটি বাজারের নৈশপ্রহরী মুনজুর রহমান (৫৭)। দিনমজুর শামসুর রহমানও (৪৫) পছন্দমতো একটি সোয়েটার গায়ে জড়িয়ে চলে গেলেন। কিন্তু দুজনের কাউকেই টাকা দিতে হলো না। শুধু তাঁদের নয়, এই...
ফেনীর সোনাগাজীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গতকাল সোমবার রাতে থানায় মামলা হয়েছে। ওই মামলায় ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত শনিবার দুপুরের এই ঘটনা গতকাল সোমবার সন্ধ্যায় জানাজানি হয়।পুলিশ, শিশুটির পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। গত শনিবার বিদ্যালয় বন্ধ থাকায় ওই শিশু তাঁর তিন বান্ধবীর সঙ্গে বাড়ির উঠানে খেলা...
৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৩৯টি পদ এখনো শূন্য। বাদ পড়া নেতারাও আশায়। আওয়ামী লীগের নতুন কমিটির এখন পর্যন্ত ঘোষিত তালিকায় তরুণদের জায়গা হয়নি। শূন্য পদগুলোতে তরুণ নেতাদের কতজন স্থান পান, তা নিয়ে আলোচনা চলছে। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যেই পদ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এ ছাড়া সম্পাদক–মণ্ডলী থেকে বাদ পড়া নেতাদের কেউ কেউ শূন্য পদে ফিরে আসছেন কি না, সেটাও আলোচনায় আছে।গত...
‘প্রিমো এইচএইট টার্বো’ মডেলের স্মার্টফোনটিতে এক হাজার ১০০ টাকা ছাড়ের ঘোষণা দিয়েছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ওয়ালটন। ‘উইন্টার সেল’ অফারের আওতায় ৩ গিগাবাইট র্যামের ফোনটিতে এ ছাড় চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। ফোনটির আগে দাম ছিল ৭ হাজার ৫৯৯ টাকা। ছাড়ের পর এটি ৬ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাবে। ফোনটিতে ব্যবহৃত হয়েছে আইপিএস প্রযুক্তির ১৮: ৯ রেশিওর ফুল-ভিউ ডিসপ্লে। ৫.৪৫ ইঞ্চির...
ভারতের সবচেয়ে ধনী সেলিব্রেটি এখন আর কোনো বলিউড তারকা নন। টাকা ও জনপ্রিয়তার দিক দিয়ে এখন সবার ওপরে ভারতের অধিনায়ক বিরাট কোহলি বছর শেষে আরেকটা সুসংবাদ পেলেন বিরাট কোহলি। ফোর্বস ইন্ডিয়ার জরিপে টাকা ও সামগ্রিক জনপ্রিয়তার দিক দিয়ে বিরাট কোহলি এখন ভারতের তারকাদের মধ্যে সবার ওপরে। অর্থাৎ বলিউড তারকাদের পেছনে ফেলেছেন কোহলি। ১০০ জনের এই তালিকায় প্রথমবারের মতো শীর্ষস্থান অর্জন করলেন কোহলি। গত...
ফিনটেক ও ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশনকে ত্বরান্বিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি) বাস্তবায়নের সমঝোতা চুক্তি হয়েছে। গত সোমবার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে পেমেন্ট সিস্টেম বিভাগের মহা-ব্যবস্থাপক মেসবাউল হক এবং...
আগামী রোববার থেকে তাপমাত্রা আবারও কমতে শুরু করবে। আরেক দফা শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, চলবে তিন-চার দিন। টানা ছয় দিন পর অবশেষে সূর্যের দেখা মিলল। শৈত্যপ্রবাহের পর গতকাল সোমবার দুপুরে কিছুটা উত্তাপের নাগাল পেল রাজধানীবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশ থেকে শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে। আজ মঙ্গলবারও দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ শীত আরও কমবে। তবে কাল বুধবার থেকে দেশের বেশির ভাগ...
হ্যাকিং যে শুধু অনৈতিক তা নয়। নৈতিক হ্যাকিংয়ের পথে থেকেও লাখ লাখ টাকা আয় করা যেতে পারে। ডিজিটাল রূপান্তরের এ যুগে তাই অনেকেই শুরু করেছেন এথিক্যাল বা নৈতিক হ্যাকিং। এ পথেই সিস্টেমের বাগ বা নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে এক বছরেই প্রায় কোটিপতি হয়ে গেছেন ভারতের ২৩ বছর বয়সী এক যুবক। তিনি বেছে নিয়েছেন এথিক্যাল হ্যাকিংয়ের পথ। শিভাম ভাসিস্ট নামের ওই হ্যাকার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক...
যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে বাংলাদেশের বাগেরহাটে ছুটে এলেন এক তরুণ। আর তাঁর জন্য বাগেরহাটের প্রান্তিকগ্রাম চিতলী-বৈটপুরে আগে থেকে অপেক্ষায় এক ঝাঁক শিশু-কিশোর। যাদের মধ্যে ১৪ জন তাঁরই শিক্ষার্থী। সামনাসামনি কখনো দেখা না হলেও গত ৯ মাস ধরে অনলাইনের মাধ্যমে এই শিক্ষার্থীদের ইংরেজি পড়ান ১২ গ্রেডের শিক্ষার্থী কীয়ান রাশেদ সাদী। গতকাল সোমবার সেই শিশুশিক্ষার্থীদের সঙ্গে দেখা...
ছুটির দিনের অফিস পার্টির উজ্জ্বলতা অনেক সময় ম্লান হয়ে যায় অপ্রত্যাশিত যৌন আচরণের কারণে। গবেষকেরা বলছেন, রঙ্গ বা কৌতুকের আড়ালে অনেক সময় যৌন হয়রানির ঘটনা ঘটে। তবে ব্যবস্থাপকেরা চাইলে এসব ঘটনা কমিয়ে আনতে পারেন। যুক্তরাষ্ট্রের ছয় শর কর্মচারীর ওপর করা এক গবেষণায় দেখা গেছে, নিছক বিনোদনের জন্য অফিস আয়োজিত অনুষ্ঠানে অনেকে যৌন নির্যাতনের শিকার হয়। এ নিয়ে সম্প্রতি এমপ্লয়ি রিলেশনস নামের সাময়িকীতে ‘দ্য...
বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে কোনো সংখ্যালঘু ভারতে পালিয়ে গিয়ে থাকলে তাদের ফেরত নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী সম্প্রতি বলেছেন, যদি প্রমাণিত হয় যে বাংলাদেশ থেকে কোনো...
বিপিএল গাজী টিভি ও মাছরাঙা ঢাকা-সিলেট বেলা ১-৩০ মি. কুমিল্লা-রাজশাহী সন্ধ্যা ৬-৩০ মি. ফেডারেশন কাপ বাংলা টিভি উত্তর বারিধারা-মুক্তিযোদ্ধা বেলা ৩-৩০ মি. মোহামেডান-শেখ রাসেল সন্ধ্যা ৬-১৫ মি. বিগ ব্যাশ লিগ সনি সিক্স হারিকেনস-রেনেগেডস সকাল ৯-৪৫ মি. এনবিএ সনি ইএসপিএন...
বৈশ্বিক পুঁজিবাদের দুটি ধারা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করেই বিকশিত হয়েছে। এই বিকাশের পথে তাদের মধ্যকার মিথস্ক্রিয়া কখনো বন্ধ হয়নি। পারস্পরিক নির্ভরশীলতা যেমন তাদের টিকিয়ে রেখেছে, তেমনি প্রতিযোগিতার দরুন নতুন নতুন পথে হাঁটার মন্ত্রও দিয়েছে। আগেই বলা হয়েছে যে, বর্তমান বিশ্বে পুঁজিবাদের দুটি ধারার একটির নেতৃত্বে রয়েছে চীন, অন্যটির যুক্তরাষ্ট্র। একটি কাঠামো উচ্চ প্রবৃদ্ধির অজুহাতে নিয়ন্ত্রিত...
উত্তরাঞ্চলের কোথাও কোথাও গেল সপ্তাহজুড়ে রোদের দেখা মেলেনি। কোথাও চার থেকে পাঁচ দিন ধরে দেখা যায়নি সূর্যের মুখ। ছিল কনকনে হিমেল বাতাস, কুয়াশাচ্ছন্ন মেঘ। অবশেষে গতকাল সোমবার দেখা মিলেছে রোদের। কুয়াশার আস্তর ভেদ করে হেসেছে সূর্য, যদিও তা ছিল পরিমিত। কয়েক দিন পর রোদের দেখা পাওয়া গেলেও যথেষ্ট তাপ ছড়াতে পারেনি সূর্য। উষ্ণতা সামান্য বাড়লেও ঠান্ডার প্রকোপ রয়েই গেছে। হিমেল বাতাস আর কুয়াশার দাপটও ছিল...
এক বছরে ঢাকা শহরে বায়ুদূষণের পরিমাণ ২০ শতাংশ বেড়েছে বলে একটি গবেষণায় উঠে এসেছে। গবেষণাটি করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (কেপস)। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘নগরের প্রবীণ ও শিশুদের ওপর বায়ুদূষণের প্রভাব রোধে করণীয়’ শীর্ষক এক নাগরিক সংলাপে এই গবেষণার তথ্য তুলে ধরা হয়। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক যৌথভাবে সংলাপের আয়োজন করে। গবেষণার...
ঢাকা-বঙ্গবন্ধু সেতু সড়কে টাঙ্গাইল শহর পার হওয়ার পরেই প্রতিদিন যানজট হচ্ছে। কালিহাতীর এলেঙ্গায় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হওয়ায় এক মাস ধরে নিয়মিতভাবে এ পরিস্থিতির সৃষ্টি। এক সপ্তাহ ধরে ঘন কুয়াশার কারণে সেতুতে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে যানজট অনেক বেড়ে গেছে। ২০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে দুই ঘণ্টারও বেশি। সড়ক ও জনপথ (সওজ) সূত্র জানায়, জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়ক কালিহাতীর...
ঢাকার দুই সিটি করপোরেশনের তফসিল ঘোষণা হয়েছে। জানুয়ারিতে নির্বাচন। তবে তফসিল ঘোষণার আগেই মনোনয়ন প্রত্যাশীদের ছবি ছাপিয়ে পোস্টার লাগানো শুরু হয়েছে। নেতা কর্মীদের মধ্যে সিটি নির্বাচনের একটা আমেজও এসেছে। আওয়ামী লীগে উত্তর সিটির প্রার্থী পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম, বিএনপিরও একই ব্যক্তিকে আবার দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে দক্ষিণ সিটিতে দুই দলেই নতুন মুখ মনোনয়ন পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী।...
প্রতিবছর যথাযথ মর্যাদায় পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। এর করুণ ইতিহাস সবারই জানা। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতাযুদ্ধের চূড়ান্ত বিজয়ের আগে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস বাহিনী বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিককে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। নির্যাতনের পর তাঁদের হত্যা করে। প্রতি বুদ্ধিজীবী দিবসে আমরা একটি শপথ নিয়ে থাকি...
ঢালিউডের ছবি নিয়ে অনেক আশার বাণী শোনা যায়। তবু ছবির মানের বা ব্যবসার উন্নতি হয় না। ঢাকার সিনেমার চলতি বছরটা ভালো যায়নি। মুক্তি পাওয়া ছবির সংখ্যা সেই অর্থে বাড়েনি। বেশির ভাগ ছবিই দর্শককে স্পর্শ করতে পারেনি। মুনাফা তো দূরের কথা, বিনিয়োগের পঞ্চাশ থেকে সত্তর শতাংশ অর্থই ফেরেনি সেসব ছবি থেকে। চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দুই–একটা ছবি ছাড়া প্রায় সব ছবিতে লোকসান হয়েছে। কোনো কোনো ছবিতে...
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) প্রতিবাদে আজ সোমবার পশ্চিমবঙ্গের কোচবিহারে লুঙ্গি পরে মিছিল করার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আন্দোলনকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পোশাক দেখে মানুষ চেনা যায়’ মন্তব্যের প্রতিবাদে এ মিছিল করার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দলটি। কোচবিহার জেলার দিনহাটা শহরে স্থানীয় তৃণমূলের বিধায়ক উদয়ন গুহ লুঙ্গি পরে...
জাতিসংঘের সংজ্ঞায় যাঁদের বয়স ১৫ থেকে ২৯ বছরের মধ্যে, তাঁদেরই তরুণ বলা হয়। বিশ্বব্যাপী এই তরুণের সংখ্যা এখন ১৮০ কোটি। আবার ১৬ কোটির বেশি জনসংখ্যার বাংলাদেশে তরুণের সংখ্যা এক-তৃতীয়াংশ। বাংলাদেশে নির্ভরশীল মানুষের তুলনায় কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ বেশি। এই সুবিধা থাকবে ২০৪০ সাল পর্যন্ত। এ পরিস্থিতিতে এই তরুণ অংশের চিন্তাভাবনা, জীবনযাপন, ভবিষ্যতের লক্ষ্য জানা বাংলাদেশের উন্নয়নের জন্য খুবই...
মেজর জেনারেল (অব.) আ ন ম মুনিরুজ্জামান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট। প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন রোহিঙ্গা পরিস্থিতি, ভারতের নাগরিকত্ব সংশোধন আইন, এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ও ভূরাজনীতি নিয়ে। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান। প্রথম আলো: আন্তর্জাতিক বিচার আদালতের মামলা রোহিঙ্গা প্রত্যাবাসনকে ত্বরান্বিত করবে, নাকি বাধা সৃষ্টি করবে?...
কৃষিপণ্য উৎপাদনের দিক থেকে কোন কোন ক্ষেত্রে চীন পয়লা নম্বর না, এরই একটা তালিকা করা সম্ভবত সহজ। বরং কঠিন হচ্ছে কোন কোন পণ্যে চীন সবার ওপরে সেটি। কারণ, তালিকা অনেক লম্বা। দেশটি জনসংখ্যার দিক থেকে সবার ওপরে। বিপুলসংখ্যক মানুষের চাহিদা মেটাতে হয়। আর এ কাজে চীন যথেষ্ট দক্ষ। ফলে অনেক কিছুতেই চীন এখন শীর্ষে। যেমন, খাদ্যশস্য উৎপাদনে চীন অনেক বছর ধরেই শীর্ষ অবস্থানে। ২০১৭ সালে চীনের মোট খাদ্যশস্য...
শেয়ারবাজার নিয়ে যত কম আলোচনা করা যায়, ততই ভালো। বাজারের যে অবস্থা, বিনিয়োগকারীরা বাজার ছেড়ে যেতে পারলেই যেন বাঁচেন। তাতে অবশ্য নিয়ন্ত্রক সংস্থার কিছু যাবে আসবে কি না, এটাই প্রশ্ন। একটা বাজারে নানা ধরনের শেয়ার থাকে। বিনিয়োগকারীরা সেখান থেকেই বেছে নেন। সবারই আগ্রহ থাকে ভালো কোম্পানির শেয়ারের দিকে। কিন্তু দেশের শেয়ারবাজারে এখন যেন মুড়ি–মুড়কির এক দর। সব শেয়ারেরই এখন দুরবস্থা। বাজারের প্রতি...