কৃষিপণ্য উৎপাদনের দিক থেকে কোন কোন ক্ষেত্রে চীন পয়লা নম্বর না, এরই একটা তালিকা করা সম্ভবত সহজ। বরং কঠিন হচ্ছে কোন কোন পণ্যে চীন সবার ওপরে সেটি। কারণ, তালিকা অনেক লম্বা। দেশটি জনসংখ্যার দিক থেকে সবার ওপরে। বিপুলসংখ্যক মানুষের চাহিদা মেটাতে হয়। আর এ কাজে চীন যথেষ্ট দক্ষ। ফলে অনেক কিছুতেই চীন এখন শীর্ষে। যেমন, খাদ্যশস্য উৎপাদনে চীন অনেক বছর ধরেই শীর্ষ অবস্থানে। ২০১৭ সালে চীনের মোট খাদ্যশস্য... বিস্তারিত
source http://www.prothomalo.com/economy/article/1630725/%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%89%E0%A7%8E%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A7%A7%E0%A7%A7%E0%A6%A4%E0%A6%AE
শেয়ারবাজার নিয়ে যত কম আলোচনা করা যায়, ততই ভালো। বাজারের যে অবস্থা, বিনিয়োগকারীরা বাজার ছেড়ে যেতে পারলেই যেন বাঁচেন। তাতে অবশ্য নিয়ন্ত্রক সংস্থার কিছু যাবে আসবে কি না, এটাই প্রশ্ন। একটা বাজারে নানা ধরনের শেয়ার থাকে। বিনিয়োগকারীরা সেখান থেকেই বেছে নেন। সবারই আগ্রহ থাকে ভালো কোম্পানির শেয়ারের দিকে। কিন্তু দেশের শেয়ারবাজারে এখন যেন মুড়ি–মুড়কির এক দর। সব শেয়ারেরই এখন দুরবস্থা। বাজারের প্রতি...
পৃষ্ঠপোষকেরা আজকাল ক্রিকেটের পেছনেই বেশি ছোটে। ফুটবলেও আসে অনেকে। কিন্তু ব্যতিক্রম সিটি গ্রুপ। প্রতিষ্ঠানটি জনপ্রিয় খেলার পেছনে ছোটেনি। সম্ভাবনাময় একটি খেলার উন্নয়নকে বেশি প্রাধান্য দিয়েছে। তাই ২০১৭ সালের ২৩ অক্টোবর বাংলাদেশে আর্চারি ফেডারেশনের সঙ্গে সিটি গ্রুপের পাঁচ বছরের চুক্তিটা অনেক বেশি সুচিন্তিত এবং খেলাটির প্রকৃত চাহিদাকে প্রাধান্য দিয়ে করা। সিটি গ্রুপকে তখন অনেকে বলেছিল,...
নোয়াখালীর চাটখিল উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যাসহ ১৬ মামলার আসামি মো. মনির ওরফে কসাই মনির (৪০) নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের ধর্মপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত মনিরের বাড়ি উপজেলার পরকোট গ্রামে। তাঁর বিরুদ্ধে চাটখিল থানায় হত্যা, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ১৬টি মামলা আছে। গতকাল রাতেই...
মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় আহত ডাকসু ভিপি নুরুল হককে হাসপাতালে দেখতে গিয়ে তোপের মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান ও প্রক্টর গোলাম রব্বানী। দায়িত্ব পালন করতে না পারলে তাঁদের পদত্যাগ করতে বলেন বিক্ষুব্ধরা। এ সময় বিক্ষুব্ধরা উপাচার্যকে উদ্দেশ করে বলেন, ‘আমাদের গুলি করেন স্যার। আমাদের মেরে ফেলেন। আমরা কিছু করব না।’ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরুলকে...
বুথ ফেরত জরিপগুলোর প্রতিটিতেই বলা হয়েছিল, ঝাড়খন্ডে ক্ষমতা হারাতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতের এই রাজ্যে বিধানসভার ভোটের ফলাফল ঘোষণা শুরুর এক ঘণ্টা হয়ে গেছে। ফলাফলের এখনকার প্রবণতা হলো, ক্ষমতাসীন বিজেপি আর কংগ্রেস একেবারে মুখোমুখি অবস্থানে আছে। এই রাজ্য বিধানসভার আসন ৮১টি। এনডিটিভিতে দেওয়া ফলাফল বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৪টি আসনে এগিয়ে আছে বিজেপি। আর ঝাড়খণ্ড মুক্তিমোর্চা ও...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন আজ সোমবার সকাল ১০টার দিকে প্রথম আলোকে এই তথ্য জানান। ফারাবীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন বলেন,...
লোকালয়ে লেয়ার মুরগির খামার করে বিপাকে পড়েছিলেন খামারি নাছির উদ্দিন। মুরগির বিষ্ঠার গন্ধে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে অভিযোগ করেন। তখন তাঁর খামারটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। পরে এক প্রকৌশলীর পরামর্শে পাঁচ লাখ টাকা ব্যয়ে ৩৫ ঘনমিটারের একটি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করেন খামারে। সেখানে এখন মুরগির বিষ্ঠা থেকে বায়োগ্যাস তৈরি হচ্ছে। এতে একদিকে যেমন...
বয়স সবে আট। খেলনার জগতে ডুবে থাকার বয়স। রায়ান কাজি ঠিক তা-ই করে। বিভিন্ন ধরনের খেলনার পর্যালোচনা (রিভিউ) দেয় সে। রায়ানের মা-বাবা তা ধারণ করে ইউটিউবে ভিডিও প্রকাশ করেন। আর এভাবেই আয়ে শীর্ষ ইউটিউবারদের শীর্ষস্থানটা টানা দ্বিতীয়বারের মতো দখলে রেখেছে সে। ২০১৯ সালে রায়ানস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার আয় ২ কোটি ৬০ লাখ ডলার। টাকায় দাঁড়ায় ২২১ কোটি। ফোর্বস-এর শীর্ষ ইউটিউবারদের তালিকায় দ্বিতীয়...
বিনোদনজগতের তারকারা প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের ছবি পোস্ট করে নানা খবর জানান। এর মধ্য দিয়ে তাঁরা ভক্তদের আরও কাছে পৌঁছে যেতে চান। ভক্ত আর অনুসারীরাও সেসব খবরে আপ্লুত হন। ইনস্টাগ্রাম থেকে দেশি ও বিদেশি তেমনই কিছু তারকার ছবি ও তথ্য দেওয়া হলো এখানে।
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: বিপিএল গাজী টিভি ও মাছরাঙা ঢাকা-কুমিল্লা বেলা ১-৩০ মি. খুলনা-রাজশাহী সন্ধ্যা ৬-৩০ মি. ফেডারেশন কাপ বাংলা টিভি উত্তর বারিধারা-মুক্তিযোদ্ধা বেলা ৩-৩০ মি. মোহামেডান-শেখ রাসেল সন্ধ্যা ৬-১৫ মি. ২য় টেস্ট-৫ম দিন সনি ইএসপিএন পাকিস্তান-শ্রীলঙ্কা বেলা...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। ফারাবীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ফারাবীর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে তাঁর সংগঠনের নেতারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে প্রথম আলোকে...
চলতি বছর বৈশ্বিক অর্থনীতিতে নানামাত্রিক শঙ্কাই ছিল একমাত্র বাস্তবতা। বছরজুড়েই বিভিন্ন ক্ষেত্র থেকে এই শঙ্কার উৎপাদন হয়েছে, একসময় যার কেন্দ্র পুরোপুরি দখল করে নেয় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা বাণিজ্যযুদ্ধ। বছরের শেষ মাসে এসে দুই দেশের মধ্যে হওয়া প্রাথমিক বাণিজ্য সমঝোতার খবর এই পরিস্থিতি থেকে উত্তরণের একটি আভাস দিলেও তা এখনো যথেষ্ট নয়। কারণ, চীন-যুক্তরাষ্ট্র দ্বৈরথের মধ্য দিয়ে বৈশ্বিক...
পৃথিবীর অনেক বিখ্যাত জাদুঘরের কথা শুনেছেন আপনি। কিন্তু জাদুঘরে সংসার করার গল্প শুনেছেন কখনো? সম্ভবত শোনেননি। আর যদি শোনেন, অভিনব এ জাদুঘরের গল্পটি বাংলাদেশের; তখন আরও কিছুটা চমৎকৃত হবেন হয়তো। হ্যাঁ, গল্পটি বাংলাদেশের এবং কুড়িগ্রাম জেলার। সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলা। ১৯৭১ সালে পুরো দেশের মতো এ জেলাও ছিল যুদ্ধকবলিত। হাতিয়ার গণহত্যাসহ অনেকগুলো রক্তক্ষয়ী যুদ্ধের স্মৃতি...
৭০ বছর ধরে রাজনীতিতে আছেন এবং দুই দফায় ২৩ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি। তবে এসবের বাইরে রাষ্ট্রনায়ক হিসেবে মাহাথির মুহাম্মদের মননশীল এক পরিচিতি আছে বিশ্বজুড়ে। যে পরিচয়ের সুবাদে একালে মালয়েশিয়া ও মাহাথির প্রায় সমার্থক হয়ে আছে। কিন্তু মাহাথির কেবল মায়ের দিক থেকেই মালয়। পিতার দিক থেকে তিনি ভারতীয় ঐতিহ্যের ধারক। তাঁর দাদা ইসকান্দার দক্ষিণ ভারতের কেরালা থেকে আজকের মালয়েশিয়ায় এসে মালয় নারী বিয়ে...
বদলে গেছে ঢাকা আইনজীবী সমিতির ওকালতনামা। চালু হয়েছে ডিজিটাল ওকালতনামা। ঢাকার আদালতে ডিজিটাল ওকালতনামা দেওয়ার আধুনিক তিনটি বুথ স্থাপন করা হয়েছে। সেখান থেকেই ডিজিটাল ওকালতনামা বিক্রি করা শুরু হয়েছে। এই ওকালতনামায় থাকছে আইনজীবীর ছবি, সমিতিতে তাঁর সদস্য নম্বর। আরও আছে কিউআর কোড। কিউআর কোডটি স্ক্যান করলে যে কেউ তাৎক্ষণিকভাবে ওই আইনজীবীর নাম-ঠিকানা জানতে পারবেন। ওই আইনজীবী কবে বার কাউন্সিলে নিবন্ধিত...
খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী (সদর) ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শ নগর গ্রাম। গ্রামটি ‘কাদের শিবির’ নামেই বেশি পরিচিত। গ্রামে আড়াই শতাধিক পরিবারের বসবাস। তার মধ্যে দুই শতাধিক পরিবারের নারীরা চার মাস ব্যস্ত থাকেন লেপ সেলাইয়ের কাজে। সকাল থেকে দুপুর পর্যন্ত গৃহস্থালির কাজকর্ম সেরে বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত লেপ সেলাই করেন। প্রতিদিন নারীরা তৈরি করেন পাঁচ শতাধিক...
মেসির ধারাবাহিকতা দেখে যেকোনো ব্যাটসম্যানের ঈর্ষা হতে বাধ্য। বছরের পর বছর নিজেদের গড় ন্যূনতম পঞ্চাশ তো তারাও রাখতে পারেন না! সে কাজটাই করেছেন মেসি, আবারও। এই পঞ্জিকাবর্ষে আবারও পঞ্চাশ গোল করেছেন মেসি। কাজটা গত দশ বছরের মধ্যে এই নিয়ে নয়বার করলেন তিনি। বিশ্বের অন্য যেকোনো স্ট্রাইকার বা উইঙ্গার যেখানে বছরে ২০-২৫টা গোল করতে পারলেই বর্তে যান, সেখানে ফি বছর পঞ্চাশ গোল করাটাকে অভ্যাস বানিয়ে ফেলেছেন...
গানে হাতেখড়ি পাঁচ বছর বয়সে। তবে রাজশাহী বেতারে নজরুলগীতির শিল্পী হিসেবে গান গাইতে শুরু করেন ১৯৬৮ সালে। সেই হিসাবে ৫১ বছর হলেও লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের সংগীতে ৫০ বছরপূর্তি আনুষ্ঠানিকভাবে উদযাপন করতে যাচ্ছে লালন রিসার্চ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন। ৩০ ডিসেম্বর বেলা সাড়ে চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মঞ্চে অনুষ্ঠিত হবে ফরিদা পারভীনের ৫০ বছর পূর্তির এ আয়োজন। অনুষ্ঠানে...
সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে নতুন কার্যকর হওয়া সড়ক আইন-২০১৯ পাস হলেও সড়কে শৃঙ্খলা খুব একটা ফেরেনি। কুমিল্লা মহানগরীর শাসনগাছা, কান্দিরপাড়সহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ১৮ ডিসেম্বর কয়েক ঘণ্টা এই স্থানে থেকে দেখা গেছে, বাসচালক, অটোরিকশার চালক, যাত্রী, মোটরসাইকেলের চালক কেউ আইন বা নিয়ম মানতে চান না। নিয়মের তোয়াক্কা না করে আগে যাওয়ার মানসিকতাও লক্ষ করা গেছে সবার মধ্য। নতুন সড়ক আইন...
রঙিন হয়ে উঠছিল ধুলা, কুয়াশা, ধোঁয়াগুলো। উড়ছিল উন্মাতাল সুরে সুরে। মঞ্চের দুই পাশে দুটো ক্রেন। নির্বিকার দুই দানবের মতো দুই হাতে ঝুলিয়ে রেখেছিল আট জোড়া অতিকায় সাউন্ডবক্স। সেগুলোর চিৎকার হয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ছড়িয়ে পড়ছিল ভাইকিংস ব্যান্ডের তন্ময়ের কণ্ঠ, ‘ঈশ্বর তুমি সযতনে রেখো তাঁকে’, কণ্ঠ মেলাচ্ছিলেন হাজারো তরুণ-তরুণী। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আইসিসিবি এক্সপো...
নারীর মজুরিবিহীন অস্বীকৃত কাজের স্বীকৃতি নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করা সংগঠনগুলো বলছে, স্বীকৃতিটা হতে হবে জিডিপিতে (মোট দেশজ উৎপাদন)। তাহলেই বোঝা যাবে নারীর কাজের মূল্য। পরিবারের সবকিছুর দেখাশোনাসহ কৃষির সঙ্গে সম্পর্কিত অন্যান্য জরুরি কাজ করেও নারী কোনো স্বীকৃতি পান না। নারী নিজে বা তাঁর পরিবারের সদস্যরাও এসবকে কাজ হিসেবে ভাবেন না। নারীর কাজকে...
সুবিধাবঞ্চিত নারীদের কথা মাথায় রেখে ‘এমপাওয়ারিং উইমেন ইন টেক: দ্য বিলিয়ন ডলার ইমপ্যাক্ট’ শীর্ষক প্রকল্প হাতে নিয়েছে আন্তর্জাতিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট বাংলাদেশ। এ প্রকল্পে শিক্ষার্থী হিসেবে যুক্ত হতে শিক্ষাগত যোগ্যতা, শেখার ইচ্ছা ও কম্পিউটারে দক্ষতা বিষয়গুলো বিবেচনায় ধরা হয়। ১৮ থেকে ৩৫ বছর বয়সী যেকোনো সুবিধাবঞ্চিত নারী এতে অংশ নিতে পারবেন। তবে...
রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে । আজ রোববার সকাল সাড়ে ১০টায় শ্রদ্ধা নিবেদন শুরু হয়। শুরুতেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রপতির পক্ষে মেজর আশিকুর রহমান এবং প্রধানমন্ত্রীর পক্ষে উপ সামরিক সচিব কর্নেল মো. সাইফুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশের উন্নয়নের...
ইঞ্জিন বিকল হয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শমশেরনগর রেলওয়ে স্টেশনে দুই ঘণ্টা আটকা পড়ে ছিল ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর কালনি এক্সপ্রেস। গতকাল শনিবার রাত ১০টায় কালনি এক্সপ্রেস ট্রেনটি শমশেরনগর আসার পর ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে রাত ১২টা পর্যন্ত ট্রেনটি চলেনি। তীব্র শীতে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে...
তিন বছর আগে একবার খাল খনন করা হয়েছে। সেই খাল আবার খননের প্রকল্প নেওয়া হয়েছে। এ জন্য খালের নামই বদলে দেওয়া হয়েছে। ঠিকাদারের লোকজন খাল পুনঃখনন করতে গিয়েছিলেনও। তবে এলাকাবাসীর বাধায় তাঁরা ফিরে গেছেন। এলাকাবাসী বলছেন, সরকারের টাকা হাতিয়ে নেওয়ার জন্য একটি চক্র ভুয়া এই প্রকল্প বানিয়েছে। নাম আমতলি-মানিকমুড়া খাল। অবস্থান কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নে। নতুন করে নেওয়া প্রকল্পে খালের...
ফেসবুকে সুন্দর নারীর ছবি দেখলেই পটে যাবেন না। আবার সুদর্শন ছেলের ছবি মানেই তা আসল ছবি নয়। ফেসবুকে এখন চলছে ভুয়া ছবির কারবার। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হচ্ছে ভুয়া ছবি। বাস্তবে ছবির মানুষের কিন্তু কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। এ ধরনের ভুয়া চেহারার অ্যাকাউন্টগুলো ধরতে কাজ করছে ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, নানা চেষ্টা করেও ফেসবুকে ভুয়া ব্যক্তিদের ধরা যাচ্ছে না। গত শুক্রবার ফেসবুক শত শত...
শেওলা ধরা মলিন দেয়ালে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছিল আবহমান বাংলার রূপ। সঙ্গে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের ইতিহাস, নগরজীবন, পরিবেশ ও উন্নয়নভাবনা, প্রাত্যহিক নাগরিক জীবনের বর্ণিল সব অনুষঙ্গ এবং ভবিষ্যতের ঢাকার চিত্র। তবে এখন দেয়ালে বর্ণিল সেই চিত্র খুঁজে পাওয়া যাবে না। প্রায় আট হাজার বর্গফুট দেয়াল ছেয়ে গেছে নির্বাচনী পোস্টারে। এই চিত্র তেজগাঁওয়ে মেয়র মোহাম্মদ আনিসুল হক সড়কের পাশের...
শীতের দিনগুলোতে ফুল ভালো ফোটে। আর শীতকালের ফুলও প্রচুর। ফুলপ্রেমী নগরবাসী শীতকালে বাসার বারান্দা–ছাদবাগান রাঙিয়ে তোলেন রংবেরঙের ফুলে। তাঁদের চাহিদা মেটাতে নানান জাতের শীতের ফুলের গাছে সেজেছে নার্সারিগুলো। ফুলের গাছ কিনতে সেখানে ভিড় জমাচ্ছেন ফুলপ্রেমীরা। তাঁদের একজন শরিফা ইসলাম। বাড়ি মিরপুরের শেওড়াপাড়ায়। বাড়ির ছাদে বড় বাগান করেছেন। সেখানে শীতকালীন ফুল, সবজির চাষও হচ্ছে। বাগানের জন্য নতুন...
সংস্কারকাজ পুরোপুরি শেষ না করে উদ্বোধন করা হয় বাসাবো মাঠ। তড়িঘড়ি করে উদ্বোধনের কারণে মাঠটির সবুজ ঘাস বিবর্ণ হয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এখন সপ্তাহে এক দিন বন্ধ থাকে মাঠটি, দিনে খোলা থাকে মাত্র পাঁচ ঘণ্টা। এতে এলাকাবাসী মাঠের পুরো সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এবার বাসাবো মাঠের মতো সংস্কারকাজ শেষ হওয়ার আগেই ওসমানী উদ্যান–গোসসা নিবারণী পার্ক উদ্বোধনের তোড়জোড় চলছে বলে জানা গেছে।...
রাষ্ট্রীয় তেল বিপণন কোম্পানি যমুনা অয়েলের প্রধান স্থাপনা চট্টগ্রামের পতেঙ্গা থেকে দুটি জাহাজের ডিজেল লোপাটের ঘটনায় পাঁচ কর্মকর্তাকে ৯৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলেছে তদন্ত কমিটি। ১৩ মাস আগে প্রতিবেদনটি দাখিল করা হয়। কিন্তু যমুনা অয়েল কোম্পানি তদন্ত প্রতিবেদনের আলোকে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ২০১৭ সালের ৯ নভেম্বর ‘হিসাবে ভুল করায় ধরা পড়ল ডিজেল চুরি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রথম...
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি তিনতলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আগুন লেগে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ জন। সিএনএন অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গতকাল শনিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দেশটির ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে। ফায়ার সার্ভিস জানায়, তিনতলা অ্যাপার্টমেন্টটিতে আগুন লাগার পর অনেক বাসিন্দা জানালা ধরে ঝুলছিলেন। কয়েকজন ভবন থেকে লাফিয়ে পড়েন। আহত লোকজনের মধ্যে ৫ জনের...
নাগরিকত্ব আইন পাস হওয়ায় আগামীকাল সোমবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অভিনন্দন যাত্রার আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই যাত্রায় যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডাসহ দলের সাংসদ ও বিধায়কেরা। আগামীকাল দুপুর ১২টায় কলকাতার সুবোধ মল্লিক স্কয়ার থেকে এই অভিনন্দন যাত্রা শুরু হবে। সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে যাত্রা শেষ হবে শ্যামবাজারে। আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে...
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা সেতুর দুই পাশে নদীতে দীর্ঘদিন ধরে নোঙর করে রাখা হয়েছে জাহাজ। এতে নদীতে নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এসব জাহাজ সরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও নৌযান মালিকেরা কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এক সপ্তাহ আগে নৌযানশ্রমিক ও মালিকেরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌ–পুলিশ বরাবর দেওয়া লিখিত অভিযোগপত্রে...
এক দিনের ব্যবধানে রাজধানী বাদে দেশের বেশির ভাগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। আপাতত শৈত্যপ্রবাহও বিদায় নিয়েছে। তবে কুয়াশার কারণে সূর্যের দেখা পাওয়া যায়নি। এতে শীতের অনুভূতি কমেনি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ রোববারও তাপমাত্রা আরও বাড়তে পারে। তাপমাত্রা বৃদ্ধির পরও শীত না কমার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবহাওয়াবিদেরা বলছেন, চার দিন ধরে রাজধানীসহ দেশের...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ফেডারেশন কাপ বাংলা টিভি রহমতগঞ্জ–শেখ জামাল বিকেল ৩–৩০ মি. ব্রাদার্স–চট্টগ্রাম আবাহনী সন্ধ্যা ৬–১৫ মি. ৩য় ওয়ানডে স্টার স্পোর্টস ১ ভারত–উইন্ডিজ বেলা ২টা ২য় টেস্ট-৪র্থ দিন সনি ইএসপিএন পাকিস্তান-শ্রীলঙ্কা বেলা ১১টা ইংলিশ...
বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে আজ রোববার দুপুরে সমাহিত করা হবে। এর আগে তাঁর মরদেহ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। সেখানেই সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে জানাজা। গতকাল শনিবার দুপুরে ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান প্রথম আলোকে এ কথা জানান। তিনি...
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ, উত্তর আমেরিকায় শীতের আগমনী বাতাস বইছে মাত্র। উত্তরের কিছু কিছু জায়গায় হয়তো পরের সপ্তাহ থেকে বরফ পড়তে শুরু করবে। যুক্তরাষ্ট্রে এই সময়ে শরতের রঙের (ফল কালার) ছড়াছড়ি থাকে। এ রকম একদিন শীতের আমেজ নিয়ে শেহাব, ঋজু আর আমি মেরিল্যান্ড থেকে গাড়ি নিয়ে ছুটলাম জর্জিয়ার উদ্দেশে। ১২ ঘণ্টার এই ড্রাইভে সবুজ আর লাল পাতায় মোড়ানো নর্থ ক্যারোলাইনা আর সাউথ ক্যারোলাইনার পথ, সাভানা নদীর...
আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ মেনে দলকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয়েছে অধিবেশন পর্ব। এই পর্বে নতুন নেতা নির্বাচন করবে দলটি। শুরুতেই আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রমাণ করেছে মানুষের সেবা করতে...
:
তখন শীতের শুরু। সকাল সকাল রাজশাহীর পদ্মার চর আমাদের গন্তব্য। দল বেঁধে পাখির ছবি তুলতে যাব। এই দলে আমি নতুন। পাখি দেখতে যাওয়ার আয়োজন সম্পন্ন। শুকনো খাবার, ক্যামেরা, লেন্স, লাইফ জ্যাকেটসহ সবকিছু নেওয়া হয়েছে। চরের কাছাকাছি যেতে না যেতেই নৌকার ওপর থেকে উড়ন্ত দুটি পাখি দেখিয়ে নৌকার মাঝি অনিক ইংরেজি নাম ধরে বলে উঠল, ‘রেড ন্যাকেড স্টিন্ট বার্ড এটি’। এত শুদ্ধ উচ্চারণ আর ইংরেজি নাম শুনে আমি অবাক হলেও...
:
কদিন হলো ধোঁয়ায় আচ্ছন্ন সিডনি। সব রেকর্ড ভেঙে গত পরশু পর্যন্ত ছিল সর্বোচ্চ দাবদাহ। কিন্তু গতকাল হঠাৎ করেই বদলে যায় পরিবেশ। ঝলমলে রোদের সঙ্গে বইতে শুরু করে মিষ্টি বাতাস। তাপমাত্রা নেমে আসে প্রায় অর্ধেকে, ২২ ডিগ্রি সেলসিয়াস। অস্ট্রেলিয়ার সিডনির পূর্বাঞ্চলের কুইন্স পার্কে চলছিল নো ল্যান্ডস ম্যান ছবির শুটিং। বাংলাদেশের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও বলিউডের অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীরা...
দুর্নীতিবাজ ও বিতর্কিত ব্যক্তি এবং অনুপ্রবেশকারীদের দল থেকে বাদ দিতে তৃণমূল পর্যন্ত শুদ্ধি অভিযান পরিচালনা করা প্রয়োজন বলে মনে করেন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে আসা কাউন্সিলররা। তাঁরা বলছেন, হাতে গোনা কয়েকজন নেতার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে না। শুদ্ধি অভিযানে দল শুদ্ধ হবে। তাই এই অভিযান অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে আসা ময়মনসিংহ, পাবনা, কুড়িগ্রাম,...
রোববার সকাল নয়টা। শুভা আক্তার নামের এক শিশুশিক্ষার্থী ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে হাত ধরে বিদ্যালয়ের সীমানার ভেতরে নিয়ে যাচ্ছিল। ভেতরে বটগাছের পাশে ওই ব্যক্তির ছোট্ট টংদোকান। দোকানে গিয়ে লোকটির একটা হাতে তালা ধরিয়ে দিল শিশুটি। তালা খোলা হলো। এবার দোকান গোছগাছে সহযোগিতা করতে এল আরেক শিশু। বেচাকেনা শুরু হলো। শিশুরা এসে নিজ দায়িত্বে পণ্য নিয়ে প্রকৃত মূল্য পরিশোধ করে যাচ্ছে। দোকানের পাশে দাঁড়ালে...
সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ। পরদিন বাঁশবাগানে মেলে লাশ, সঙ্গে ধর্ষণের আলামত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জয়নব আক্তার ধর্ষণ ও হত্যার এই ঘটনায় কোনো সূত্রই খুঁজে পাচ্ছিল না পরিবার বা পুলিশ। অবশেষে এই ঘটনার জট খুলেছে লাশের পাশে পড়ে থাকা চকলেটে। গ্রামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, চকলেটের প্রলোভন দেখিয়েই ওই ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করেন। পরে ধরা পড়ার ভয়ে তাকে হত্যা করে গা–ঢাকা...
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ সড়ক, নানা ঐতিহ্য ও পাহাড়-ঝরনার সৌন্দর্য পর্যটকদের কক্সবাজারে টানে। এখানে ঠাঁই পেয়েছে সাড়ে ১১ লাখ রোহিঙ্গা শরণার্থী। চলছে ৬৯টি মেগা উন্নয়ন প্রকল্পের কাজ। এসব নিয়ে কথা বলেছেন কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন আবদুল কুদ্দুস। প্রথম আলো: কক্সবাজারে পর্যটনের অবস্থা বলুন। আবু মোর্শেদ চৌধুরী:...
সোনা আমদানির ডিলারশিপ লাইসেন্স পেয়েছে ১৮ ব্যাংক ও প্রতিষ্ঠান। আবেদন করেও লাইসেন্স পায়নি ২৯ প্রতিষ্ঠান। জামানত হিসেবে তাদের দেওয়া ১ কোটি ৪৫ লাখ টাকা আটকে গেছে বাংলাদেশ ব্যাংকে। কয়েক মাস ধরেই সোনার বাজারও অস্থির। আমদানি শুরু হলে কি দাম কমবে? এসব বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার। প্রথম আলো: সোনা আমদানির লাইসেন্স...
ঘন কুয়াশায় থমকে গিয়েছিল উড়োজাহাজ চলাচল। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়াশার বাধায় প্রায় ৫ ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। এ কারণে আজ শনিবার বেশকিছু ফ্লাইট নির্ধারিত সময়ের পর ছেড়ে গেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ভোর ৪টা থেকে সকাল পৌনে নয়টা পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সম্পূর্ণ বন্ধ ছিল। এ কারণে...