১২টা পেরিয়ে ১টা বাজিয়ে তাঁরা এলেন। ‘ওল্ড ব্রিগেড’; আরও স্পষ্টভাবে বললে আইনাস তাজওয়ার, সপ্তক খান, রিয়াসাত ইয়াসিন আর ইশমাম রাব্বানী। ‘আমরা সবাই রাজা’র মতো সবাই সমান। এখানে দলপ্রধান বলে কিছু নেই। আইনাসের মা চিত্রশিল্পী। তাঁর জন্য তাই শিল্পী হওয়ার পথ সহজ ছিল। ফলিত পদার্থবিজ্ঞানে পড়াশোনা শেষ করে ক্যারিয়ার গড়েন শব্দ প্রকৌশলী হিসেবে। সেখান থেকে ওল্ড ব্রিগেডের ভোকাল হওয়ার জন্য... বিস্তারিত
source http://www.prothomalo.com/entertainment/article/1629020/%E0%A6%B6%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1
অস্ট্রেলিয়ার নাগরিক শিশু শায়ান মাসরুর আলমকে বাংলাদেশে ফিরিয়ে আনা হলে সে তথ্য আদালতকে জানাতে হবে। ইমিগ্রেশনের স্পেশাল সুপারিনটেনডেন্ট ও ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি এ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। এক রিটের ধারাবাহিকতায় শায়ানের দেশে ফেরার তথ্য আদালতকে জানাতে নির্দেশনা চেয়ে তার নানা-নানির করা...
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে আবার জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। তিনি লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে তৃতীয় মেয়াদে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। লেবার দলীয় প্রার্থী রূপা হকের প্রাপ্ত ভোট ২৮ হাজার ১৩২। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জুলিয়ান গেল্যান্ট পেয়েছেন ১৪ হাজার ৮৩২ ভোট। ২০১৫ সালে রূপা হক প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। ওইবার তিনি...
কোনো কাটছাঁট ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘কাঠবিড়ালি’ চলচ্চিত্র। জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে ছবিটি দেখেছেন বোর্ডের সদস্যরা। সেদিন বিকেলে বিনা কর্তনে ছবিটির ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ছবির পরিচালক নিয়ামুল মুক্তা। এটা তাঁর প্রথম ছবি। বললেন, ‘রোববার ছাড়পত্রের জন্য জমা দিয়েছিলাম। মঙ্গলবার ছবিটি ছাড়পত্র পেয়েছে। বোর্ডের সদস্যরা ছবিটির প্রশংসা...
বিপিএলে প্রথম দিনেই নিজের নামের পাশে থাকা একটি বিশেষণকে সার্থক করলেন শহীদ আফ্রিদি এবারের বিপিএলে তারকার সংখ্যা একটু কম। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে বড় বড় তারকাদের খুব কমই দেখা যাবে বঙ্গবন্ধু বিপিএলে। যেসব তারকা এসেছেন তাঁদের মাঝে সবচেয়ে বিখ্যাত শহীদ আফ্রিদি। আজ রাজশাহী রয়্যালসের বিপক্ষে এবারের বিপিএল শুরু হলো আফ্রিদির। প্রথম দিনেই নিজের নামের পাশে থাকা একটি বিশেষণকে সার্থক করেছেন...
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির ওপর ‘অপারেশন সার্চলাইট’-এর নামে পাকিস্তানি সেনাবাহিনী হত্যাকাণ্ড চালায়। এটা বিশ্বের নজিরবিহীন হত্যাকাণ্ড। এখনো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গণহত্যার স্বীকৃতি মেলেনি। বিশ্বের অন্যতম ভয়াবহ গণহত্যায় ৩০ লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের দোসর শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহযোগিতায় এ হত্যাকাণ্ড...
ইংল্যাণ্ডের সীমান্তবর্তী আসন নর্থাম্বারল্যান্ডের ব্লাইথ ভ্যালি। ১৯৫০ সাল থেকে আসনটি লেবার দলের দখলে। লেবারের ঘাঁটি হিসেবে পরিচিত আসনটি এবার মাত্র ৭১২ ভোটের ব্যবধানে দখল করে নিয়েছে কনজারভেটিভরা। ফলাফল ঘোষণার শুরুতেই এটি লেবার দলের জন্য বড় ধাক্কা। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টায় যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০টি আসনের প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছে জনগণ।...
ব্যাপক বিক্ষোভ, ধর-পাকড়, হতাহতের মধ্য দিয়ে বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) বিলে স্বাক্ষর করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর ফলে বিলটি এখন আইনে পরিণত হলো। ভারতীয় পার্লামেন্টের দুই কক্ষের অনুমোদনের পর স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে বিলটিতে সম্মতি দেন দেশটির রাষ্ট্রপতি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রাষ্ট্রপতির সম্মতির পর বৃহস্পতিবারই রাষ্ট্রীয় গেজেট প্রকাশের মধ্য দিয়ে আইনটি কার্যকর...
দুই কমিক মুগল মার্ভেল ও ডিসি যেন আবারও ঘোষণা করল যুদ্ধ। এবার তারা মুখোমুখি তাদের দুই অতিমানবীকে নিয়ে। ৩ ডিসেম্বর মার্ভেল মুক্তি দিল বহুল কাঙ্ক্ষিত ব্ল্যাক উইডো ছবির ট্রেলার। এর ঠিক পাঁচ দিনের ব্যবধানে ডিসি প্রকাশ করল তাদের সফলতম ফিল্ম সিরিজ ‘ওয়ান্ডার ওম্যান’–এর নতুন ট্রেলার। ছবি দুটো নিয়েই এখন চলছে ধুন্ধুমার আলোচনা। দুই অতিমানবী পর্দায় তাঁদের যত অতিমানবীয় ক্ষমতা রয়েছে, তাঁর এক...
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জীবন নিয়ে নির্মিত হয়েছে সিনেমা গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ। ছবিটির পরিচালক মুস্তাফিজুর রহমান বাবু। ছবিটি আগামীকাল দেশের প্রায় ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবির পরিচালক বলেন, সময়োপযোগী ছবি এটি। গার্মেন্টস শ্রমিকদের কথাই বলা হয়েছে এখানে। পাশাপাশি দেশের সবচেয়ে বড় আয়ের উত্স এই শিল্পের ক্ষতি করার জন্য যে একটি মহল ষড়যন্ত্র করছে, সেই বিষয়ও উঠে এসেছে ছবিতে। ...
‘এখনো সেই সব গান শুনলে গায়ের লোম কেঁপে দাঁড়ায়’, শিহরিত কণ্ঠে বলছিলেন সংগীতশিল্পী সভ্যতা। কোন গান? ওই তো, আমাদের মহান মুক্তিযুদ্ধের। সভ্যতার বাবা খোদাবক্স সানু শুধু শিশু একাডেমিতেই গান শেখাতেন না। নিজের সন্তানদেরও সংগীতের গুরু তিনি। সভ্যতাকে তাঁর বাবাই শিখিয়েছেন দেশের গান। শিখিয়েছেন সেই গানগুলোর কথা কেন এমন, বুঝিয়েছেন সেই কথার ক্ষমতা কতটা, কীভাবে এই গানগুলো গাইতে, কেমন হতে হয়...
জিনেদিন জিদান কথাটা বলেছেন কৌতুক করে। কিন্তু লিভারপুল সমর্থকেরা তা হালকা করে নেবেন কেন? মাঠে মুখোমুখি হলে তো বিদায় করাই লক্ষ্য থাকবে দুই দলের। তাই জিদানের রসিকতাটা এক অর্থে ক্রীড়াসুলভ হুমকিই। চ্যাম্পিয়নস লিগে কাল রাতে শেষ হয়েছে গ্রুপপর্বের লড়াই।শেষ ষোলোয় উঠছে কোন কোন দল,তাও নিশ্চিত হয়েছে। এখন শেষ ষোলোয় কে কার মুখোমুখি হবে সেটি নিয়েই যত আলোচনা। সোমবার শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হওয়ার আগে একটা...
জনপ্রশাসনে সচিবসহ শীর্ষ পর্যায়ের পদে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে অসন্তোষ ও হতাশা তৈরি হয়েছে। নতুন সচিব পদে যাঁদের পদোন্নতি পাওয়ার কথা; তাঁদের আশঙ্কা, চুক্তিভিত্তিক নিয়োগের সুবিধা পেয়ে পুরোনোদের কেউ কেউ রয়ে যাবেন। ফলে অন্যরা বঞ্চিত হবেন। বিষয়টি নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভায়ও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। একজন জ্যেষ্ঠ সচিব এ নিয়ে ক্ষোভ...
৪ ডিসেম্বরের ঘটনা। নিউইয়র্ক আফ্রিকান ডায়াসপোরা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হলো মেড ইন বাংলাদেশ। প্রদর্শনী শেষে আফ্রিকার এক নারী পরিচালক রুবাইয়াত হোসেনকে বললেন, ‘আমি চাই, আপনি জীবনভর ছবি বানান। প্রয়োজনে আমি খরচ জোগাব। কিন্তু আপনি কখনো ছবি বানানো বন্ধ করবেন না।’ বিজয়ের মাসে ভিনদেশি এক নির্মাতার কাছ থেকে বাংলাদেশের সিনেমা নিয়ে এমন মন্তব্য কোনো অর্জনের চেয়ে কম নয়। দেশের বাইরে দেশঅসংখ্য...
৭ ডিসেম্বর ঢাকায় শুরু হয়েছে ১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। শেষ হচ্ছে আগামীকাল। এ উপলক্ষে এখন ঢাকায় মুক্ত ও সমান্তর সিনেমার অনেক পুরোধা ব্যক্তিত্বের দেখা মিলছে। তাঁদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল যে দুই নক্ষত্র বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের এই আয়োজনে দ্যুতি ছড়াচ্ছেন, তাঁরা হলেন কুমার সাহানী ও কমল স্বরূপ। এ দুই ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব দেশ-জাতির গণ্ডি ছাড়িয়ে গেছেন অনেক আগেই। হয়ে...
সারা বছর হাতে গোনা শো করলেও শীতের শুরু থেকেই ব্যান্ড দল ও একক গানের শিল্পীরা স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তবে একক শিল্পীদের ব্যস্ততা বেশি থাকে। মূলত অক্টোবর থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত এই ব্যস্ততা চলতে থাকে। এরপর কমতে থাকে। তবে স্টেজ শোর ভরা মৌসুম থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়টায় কোনো কোনো শিল্পী ৩০ দিনের মধ্যে ২৫ দিনই স্টেজ শো করেন। ব্যস্ত এসব একক শিল্পীর তালিকায় আছেন...
দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান ৬ ডিসেম্বর মারা যান। তাঁর মৃত্যুতে শোক নেমে আসে চলচ্চিত্রাঙ্গনে। এই গুণী চিত্রগ্রাহকের দীর্ঘদিনের বন্ধু চিত্রনায়িকা ও নির্মাতা কবরী। প্রয়াত মাহফুজুর রহমান খানকে স্মরণ করেছেন এই লেখার মধ্য দিয়ে— আমার বন্ধু মাহফুজ। দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক, দীর্ঘদিনের চলচ্চিত্রের কর্মসঙ্গী,...
জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের মা শোভা রাণী দে (৮৩) বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় মারা গেছেন। তিনি রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ২৯ দিন ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। কুমার বিশ্বজিৎ জানান, মা তাঁর বাসায় ছিলেন। গত নভেম্বর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষার পর জানা যায়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন।...
ফেসবুক এখন আর সেই ফেসবুক নেই। যে ফেসবুকে চাকরির জন্য কর্মীরা সাগ্রহে অপেক্ষা করতেন, এখন টিকটকের মতো প্রতিষ্ঠান ফেসবুকের কর্মী ভাগিয়ে নিতে পারে! সম্প্রতি যুক্তরাষ্ট্রের চাকরি-সংক্রান্ত ওয়েবসাইট গ্লাসডোরের করা সেরা কর্মস্থলের তালিকায় ফেসবুকের আরও অধঃপতন সে কথাই বলছে। গ্লাসডোরের তালিকা অনুযায়ী, টানা দ্বিতীয় বছর সেরা কর্মস্থলের তালিকায় পিছিয়েছে ফেসবুক। এবার ১৬ থেকে নেমে ২৩ নম্বর অবস্থানে চলে গেছে।...
ভারতের রাজ্যসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আসাম। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের গুয়াহাটিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। আসামের ১০ জেলায় মোবাইলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। কারফিউয়ের সময়সীমা বাড়ানো হয়েছে দিবরাগড় জেলায়। আজ বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। নাগরিকত্ব বিল পাসের প্রতিবাদে বিক্ষোভের কারণে গুয়াহাটি...
চ্যাম্পিয়নস লিগে কাল ম্যানচেস্টার সিটির হয়ে হ্যাটট্রিক করেন গ্যাব্রিয়েল জেসুস। গোল পেয়েছেন নেইমারও ম্যানচেস্টার সিটির শেষ ষোলো নিশ্চিত ছিল আগেই। কাল ডায়নামো জাগরেবের মাঠে ম্যাচটা ছিল তাই শুধুই আনুষ্ঠানিকতার লড়াই। কিন্তু হ্যাটট্রিক করে এ ম্যাচকেই স্মরণীয় করে রাখলেন সিটি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। ক্রোয়াট ক্লাবটিকে ৪-১ গোলে হারিয়েছে সিটি। আর হ্যাটট্রিক দিয়ে নেইমারের রেকর্ড ভেঙেছেন জেসুস।...
যাঁরা মাইক্রোসফটের তৈরি উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন ব্যবহার করছেন, তাঁদের এ প্ল্যাটফর্মটি ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছে প্রতিষ্ঠানটি। উইন্ডোজ ওএস মোবাইল অপারেটিং সিস্টেমটিতে আনুষ্ঠানিকভাবে সমর্থন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এর অর্থ হচ্ছে, উইন্ডোজ ফোনের জন্য আর কোনো নিরাপত্তা হালনাগাদ প্রোগ্রাম, অনলাইন টেকনিক্যাল কনটেন্ট, সফটওয়্যার আপডেট সুবিধা ছাড়বে না বিশ্বের বৃহত্তম...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: বিপিএল মাছরাঙা, গাজী টিভি ঢাকা-রাজশাহী বেলা ১-৩০ মি. খুলনা-চট্টগ্রাম সন্ধ্যা ৬-৩০ মি. ১ম টেস্ট-২য় দিন সনি ইএসপিএন পাকিস্তান-শ্রীলঙ্কা বেলা ১১টা ১ম টেস্ট-১ম দিন সনি সিক্স...
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিতে বিবাদী ও রাষ্ট্রপক্ষের ৩০ জন করে মোট ৬০ জন আইনজীবী উপস্থিত থাকতে পারবেন। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন শুনানির দিন ধার্য রয়েছে। খালেদা জিয়ার জামিনের আবেদনের শুনানি পেছানোকে কেন্দ্র করে গত ৫ ডিসেম্বর আদালতকক্ষে বিএনপির সমর্থক...
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও আটজন মারা গিয়েছেন। এ নিয়ে নিহত ব্যক্তির সংখ্যা ৯ জনে পৌঁছাল। চিকিৎসকেরা বলছেন, দগ্ধ ব্যক্তিদের মধ্যে বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ ব্যক্তিরা মারা যান। প্লাস্টিক সার্জারি ইউনিটের দায়িত্বরত...
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিকে ঘিরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আদালতের প্রতিটি প্রবেশপথে নিরাপত্তায় পুলিশ সদস্য করা হয়েছে। মূল ফটকগুলো দিয়ে প্রবেশের সময় আগত ব্যক্তিদের পরিচয়পত্রও দেখাতে হচ্ছে। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে খালেদা জিয়ার ওই জামিন আবেদনের...
ঢাকা শহর যেন অর্ধেক নগরী, অর্ধেক যানজট। ঢাকা শহরে যানজটের তীব্রতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই শহরের প্রতিটি মানুষ এর ভুক্তভোগী। যানজট কমাতে চলছে একের পর এক পরিকল্পনা, কিন্তু আশানুরূপ ফল আমাদের চোখে পড়ার মতো অবস্থায় এখনো পৌঁছাতে পারেনি! এ কারণে সীমাহীন যানজটের যন্ত্রণা নিয়ে চলতে হচ্ছে ঢাকাবাসীকে। এ যানজট কমানোর একটি ভালো ও কার্যকর প্রস্তাবনা ছিল ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অবস্থিত বাস...
একদিকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে মিয়ানমারকে; অন্যদিকে সেই রোহিঙ্গা সংকটের কারণেই রাখাইন রাজ্যে শুরু হয়েছে অর্থনৈতিক সংকট। বলা হচ্ছে, এই রাজ্যের অর্থনৈতিক সংকট থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে পুরো দেশই। সব মিলিয়ে মিয়ানমার পড়েছে শাঁখের করাতে, দুই দিকের ধার সামলাতে হচ্ছে দেশটিকে। দুই বছরের বেশি সময় আগে রোহিঙ্গা সংকটের সূত্রপাত। ওই সময় রাখাইন রাজ্য থেকে দলে দলে রোহিঙ্গা মুসলিমরা সীমান্ত...
তরুণদের ওপর আস্থা রেখেছিলেন রিয়াল মাদ্রিদ বস জিদান। সেই তরুণেরাই শেষ পর্যন্ত ব্রুগার বিপক্ষে জয় তুলে নিল। আর এ জয়ে ভূমিকা ছিল দুই ব্রাজিলিয়ান তরুণের—রদ্রিগো ও ভিনিসুয়াস জুনিয়রের। এই দুজন না থাকলে হয়তো ব্রুগার বিপক্ষে জয়হীনই থাকতে হতে স্প্যানিশ জায়ান্টদের। কারণ বেলজিয়ান ক্লাব ব্রুগার বিপক্ষে আগের তিন দেখায় দুটিতেই ড্র করেছিল রিয়াল। আর বাকিটিতে তো হেরেই বসেছিল মাদ্রিদের ক্লাবটি। শেষ পর্যন্ত আজ...
দেশ এখন আওয়ামী লীগ সরকারের হাতে। চারদিকে নানা স্থাপনার নির্মাণকাজ চলছে। অনেকগুলো মেগা প্রজেক্ট। ইট-সিমেন্ট-বালু-রডের ব্যবহার বাড়ছে দিন দিন। ধুলা উড়ছে আকাশে-বাতাসে। ঢাকা নাকি এখন দূষণের ডিপো, বিশ্ব চ্যাম্পিয়ন। উন্নয়ন চাইলে এটুকু কষ্ট তো করতেই হবে। সবগুলো প্রজেক্ট শেষ হয়ে গেলে আমরা তরক্কির চূড়ায় উঠে যাব। আওয়ামী লীগের নেতারা হরহামেশাই বলেন, যারা উন্নয়ন চায় না, তারাই কেবল সমালোচনা করে। যত সব...
দেশের যে অঞ্চলকে আশ্বস্ত করতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এত চেষ্টা করলেন, সেই উত্তর–পূর্বাঞ্চলের একাধিক রাজ্য কাল মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল নাগরিকত্ব বিলকে কেন্দ্র করে। বিশেষ করে উত্তাল আসামের বিভিন্ন এলাকা। কোথাও কোথাও নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে লড়াইও চলে আন্দোলনকারীদের। অভ্যন্তরীণ এই প্রতিরোধ ও প্রতিবাদের পাশাপাশি ভারতের দক্ষিণপন্থী বিজেপি সরকারকে বিড়ম্বনার মধ্যে...
কয়েক দশক ধরে রোহিঙ্গাদের ওপর চরম নিষ্ঠুরতা চালিয়ে আসছে মিয়ানমার। কখনোই তারা আইনের তোয়াক্কা করেনি। এবারই প্রথমবারের মতো রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারকে আন্তর্জাতিক বিচার আদালতে নিয়ে গেছে পশ্চিম আফ্রিকার ক্ষুদ্র রাষ্ট্র গাম্বিয়া। মাত্র সাড়ে ১৮ লাখ জনসংখ্যার এই দেশটি এখন বিশ্ব গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারকে দোষী প্রমাণিত করার...
অবশেষে অবমুক্ত হতে যাচ্ছে রুনা লায়লার সুরে আন্তর্জাতিক শিল্পীদের কণ্ঠে গাওয়া বাংলা গান। ১৩ ডিসেম্বর সিটি ব্যাংক এবং প্রথম আলোর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রথম অবমুক্ত হবে কিংবদন্তি শিল্পী আশা ভোসলের গাওয়া ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’ গানটি। সিটি ব্যাংকের প্রযোজনায় রুনা লায়লা ফিচারিং লেজেন্ডস ফরএভার অ্যালবামে আরও গেয়েছেন হরিহরণ, আদনান সামী ও রাহাত ফতেহ আলী খান। আর রুনা লায়লা একটি...
নামটাই ফেসবুক, ফলে এতে ফেস আপনার দেখাতে হবে। মানে প্রোফাইল পিকচার লাগবেই। নিশ্চয়ই জানেন, ফেসবুকে প্রোফাইল পিকচারের ওপর ফ্রেমও বসানো যায়। ফ্রেমগুলোতে ফুটে ওঠে নানা উপলক্ষ। সঙ্গে প্রকাশ পায় ভালোবাসা কিংবা সমর্থন। প্রচার–প্রসারের বিষয়গুলো তো আছেই। কদিন পরই আমাদের মহান বিজয় দিবস। দিনটি মাথায় রেখে ফেসবুক প্রোফাইল পিকচারের একটি ফ্রেম তৈরি করা হলো। তৈরির প্রক্রিয়া দেখুন ধাপে ধাপে। নিজেও চেষ্টা...
রোহিঙ্গা গণহত্যার বিচার। আদালতে হাজির সু চি। আন্তর্জাতিক বিচার আদালতে শুনানির প্রথম দিনে গাম্বিয়ার আরজি। বিশ্ব বিবেকের কালিমা মোচনে আর দেরি নয়। আজ মিয়ানমার বক্তব্য দেবে। কাল গাম্বিয়ার বক্তব্য ও মিয়ানমারের জবাব। চার থেকে ছয় সপ্তাহের মধ্যে আদালত সিদ্ধান্ত দিতে পারেন। বিশ্ব শান্তির জন্য পুরস্কারজয়ী অং সান সু চি গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ১৭ জন বিচারপতির সামনে হাজির হয়েছেন,...
আমাজান ডটকমে কবির হোসেন (ছদ্মনাম) একটি জুতা পছন্দ করেছেন। কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে তিনি আমাজান থেকে জুতাটি কিনতে পারলেও দেশে আনার উপায় নেই। যুক্তরাষ্ট্রে এক বন্ধু থাকার কারণে কবির একটু স্বস্তি পেলেন। তাঁর ঠিকানায় আমাজন জুতা পাঠাবে। তবে সেই বন্ধুর কাছ থেকে বাংলাদেশে জুতা আনতে গিয়ে খাজনার চেয়ে বাজনা বেশি। আনুষঙ্গিক খরচ যোগ করলে জুতার দাম হয়ে যাচ্ছে প্রায় তিন গুণ। প্রযুক্তির কল্যাণে সমাধান খুঁজে...
নেত্রকোনায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার সিংহের বাংলা বাজারের রেললাইন সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে ওই যুবকের নাম জানা যায়নি। পুলিশের ধারণা, ওই যুবকের বয়স ৩০ বছর। তাঁর পরনে লুঙ্গি, আকাশি রঙের পাঞ্জাবি, কালো রঙের টি শার্ট ছিল। পাঞ্জাবির পকেটে নগদ কিছু টাকা পাওয়া গেছে। নেত্রকোনা মডেল থানার...
সৌদি আবর থেকে সুনামগঞ্জের জগন্নাথপুরের সেই কিশোরীকে ফিরিয়ে আনতে প্রশাসনিক কাজ শুরু হয়েছে। স্থানীয় সাংসদ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মেয়েটিকে দেশে ফিরিয়ে আনতে সরকারিভাবে পদক্ষেপ গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, প্রথম আলো পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর...
নতুন শিশু একটি পরিবারে বয়ে আনে আনন্দের স্রোত। ছোট্টমণিকে নিয়ে উত্সাহের কমতি থাকে না। সদ্য দাদি হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ভাগাভাগি করতে দেখেও আনন্দ পাই আমরা। ঘুমিয়ে থাকা শিশুর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে বাবা হয়তো স্বপ্ন দেখেন ভবিষ্যতের। স্বপ্ন বাস্তবে রূপ নিতে অবশ্য বহুদূর। শিশুর লালন-পালনও যে চাট্টিখানি কথা নয়। খাওয়ানোর ব্যাপারেই ধরুন। ছোটবেলায় দুপুরে একটি একটি করে ছোট মাছ পাতে তুলে দিয়ে...
যখন বাবা মারা যান, তখনো তাঁর শিশু বয়স। সেই বয়সেই দরজির দোকানে কাজ করে সংসার চালিয়েছেন। দুই বোনকে বিয়েও দেন। এরপর নিজেও বিয়ে করে চেয়েছিলেন সুখের সংসার করতে। কিন্তু ‘ভবঘুরে’ স্বামীর নির্যাতনে যেন সংসার হয়ে ওঠে ‘নরক’। একদিন স্ত্রী–সন্তান ফেলে উধাও স্বামী। জীবনের তাগিদে পথে নামতে হয় যাত্রীকে। যাত্রী নামের এই নারী এখন শহরের অলিগলিতে ইজিবাইকে যাত্রী পরিবহন করে পাড়ি...
দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ থেকে মোকলেসুর রহমান এসে ঢুকলেন মৃত্তিকা ভবনে। হাতে মাটিভর্তি চারটি পলিব্যাগ। প্রতিটি ব্যাগে নাম–ঠিকানা লেখা চিরকুট। জানালেন, এবার তিন বিঘা জমিতে মিষ্টিকুমড়ার চাষ করবেন। তাই জমির বতর্মান অবস্থা জানতে মাটি পরীক্ষা করার জন্য নিয়ে এসেছেন দিনাজপুর মৃত্তিকা গবেষণাগারে। সঙ্গে নিয়ে এসেছেন আরও তিনজনের জমির মাটি। ভবনে ঢুকতেই চোখে পড়ে টেবিলের ওপর সাজানো মাটিভর্তি শ...
‘ব্যস্ততা আমাকে দেয় না অবসর...।’ সোলসের এই গান এখন আমাদের আত্মার আকুতি। কাজ, কাজ, কাজ আর কাজ। কাজ ছাড়া আমাদের কোনো সময় কি কাটে? একবার ভেবে দেখুন তো, দিনের কোন সময়টায় কিছুই না করে অলস সময় কাটান? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি বিষয় বলে দিই। একটু ফাঁক পেলেই যখন স্মার্টফোনে ফেসবুক খুলে বসেন, তখন কিন্তু ঠিক অবসর কাটানো হয় না। কারণ, অন্যের জীবনে উঁকি দেওয়ার বা নিজের জীবনের ছবি...
সর্বশেষ হিসাব অনুযায়ী তিনি বিশ্বের ৩৮ তম ধনী ব্যক্তি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচক অনুযায়ী তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৪৬০ কোটি ডলার। তবু টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক দাবি করেছেন যে তাঁর মোট সম্পদের পরিমাণ তিনি জানেন না। আদালতে তাঁর বিরুদ্ধে মানহানির মামলার সাক্ষ্য গ্রহণের সময় তিনি এই দাবি করেছেন। ইলন মাস্ককে আদালতে জিজ্ঞাসা করা হয়েছিল তাঁর মোট সম্পদ কত। এর জবাবে...
হিমেল হাওয়ার দিনগুলোতে কমবেশি সবারই ত্বক শুষ্ক হয়ে পড়ে; এমনকি তেলতেলে ত্বকও শুষ্ক হয়ে পড়ে। অনেকেরই ত্বক ফেটে যায় এ সময়। তবে যাঁদের ত্বক এমনিতেই একটু শুষ্ক ও রুক্ষ প্রকৃতির, অন্যদের চেয়ে তাঁদের সমস্যা একটু বেশিই হয় এ সময়। শুষ্ক ত্বকের জন্য এ সময় তাই দরকার বাড়তি যত্ন। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদা খাতুন বলেন, শীতে কারও কারও ত্বক অতিরিক্ত...
বাংলাদেশ থেকে গত তিন বছরে প্রায় তিন লাখ নারী কাজের জন্য সৌদি আরবে গেছেন। এর মধ্যে চুক্তি শেষ হওয়ার আগেই ফিরে এসেছেন সাড়ে আট হাজার নারী। তাঁদের অনেকে যৌন নির্যাতনসহ নানা নির্যাতন-নিপীড়নের শিকার হওয়ার কথা বলেছেন। এ অবস্থায় নারী কর্মীদের সুরক্ষায় গতকাল মঙ্গলবার বিকেলে ১২টি নির্দেশনাসহ একটি পরিপত্র জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বর্তমানে সৌদি আরবে যাওয়ার আগে জনশক্তি,...
চট্টগ্রামে বিশেষ কৌশলে মাছের ঝুড়িতে করে ইয়াবা পাচার করার সময় দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী পুলিশের মইজ্জারটেকের চেকপোস্টের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ৫ হাজার ৫৬০টি ইয়াবা জব্দ করা হয়।গ্রেপ্তার করা দুজন হলেন মোহাম্মদ ইসমাইল (২৮) ও নুর ফয়সালকে (৩২)। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁরা বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ইয়াবা পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন।পুলিশের...
সাত দশক। মানে ৭০ বছর। বেশ দীর্ঘ সময়। একটা সংগঠন ৭০ বছর পূর্ণ করলে তা উদ্যাপনেরই বিষয়। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) প্রতিষ্ঠার ৭০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে সম্প্রতি পশ্চিমা সামরিক জোটের শীর্ষ সম্মেলন বসে লন্ডনে। সেখানে হাজির হন জোটের রথি-মহারথীরা। উপলক্ষটা উদ্যাপনের হলেও জোটে নেতাদের মুখে হাসি ছিল না। বরং সম্মেলন ছাপিয়ে সামনে আসে—পারস্পরিক দোষারোপ, হুমকি-ধমকি,...
মানুষের ব্যক্তিগত যোগাযোগ নিরাপদে রাখতে কাজ করছে ফেসবুক। ব্যক্তিগত গোপনীয়তাকে (প্রাইভেসি) গুরুত্ব দিয়ে ব্যবহারকারীর হাতে বেশি নিরাপত্তা দিতে ও তথ্য সুরক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। সোমবার সিঙ্গাপুরে মেরিনা ওয়ানে এশিয়া প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের ফেসবুকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ফেসবুকের কর্মকর্তারা। ফেসবুকের এ অঞ্চলের প্রাইভেসি অ্যান্ড পাবলিক পলিসি ম্যানেজার...
দেশের অনেক ফ্রিল্যান্সার যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের মার্কেটপ্লেসে ঘরে বসেই কাজ করেন। যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে অন্যদের সঙ্গে প্রতিযোগিতার জন্য নিজেদের দক্ষতা বাড়ানো প্রয়োজন। খোঁজ রাখা দরকার আগামী বছর বা এরপর কোন কোন খাতের দক্ষতার চাহিদা সবচেয়ে বেশি থাকবে। এ কাজে ফ্রিল্যান্সারদের সহযোগিতা করতে পারে পেশাদার ব্যক্তিদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে পরিচিত লিঙ্কডইন। সম্প্রতি লিঙ্কডইন...
যুক্তরাষ্ট্রের নিউজার্সির একটি মুদি দোকানে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ ৬ জন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে হাডসন নদীর পারে ওই গোলাগুলির ঘটনায় পুলিশ এলাকার স্কুল ও অফিসগুলো দ্রুত বন্ধ করে দেয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, গোলাগুলিতে একজন পুলিশ কর্মকর্তা, দুজন সন্দেহভাজন বন্দুকধারীসহ কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। পুলিশ...