গতকাল টসে জিতে ফিল্ডিং নেওয়ার পরই মনে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ জিততে চলেছে এই ম্যাচ। হয়েছেও তাই, সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের দেওয়া ১৭১ রানের লক্ষ্য ৮ উইকেট ও ৯ বল হাতে রেখে ছুঁয়ে ফেলেছে। সিরিজ জয় নিশ্চিত করার ম্যাচে রানটা একটু কমই হয়েছিল ভারতের। অবশ্য বিরাট কোহলি শুধু ব্যাটসম্যান নয় খেপেছেন পুরো দলের ওপরই। তাঁর দাবি, দল যেভাবে ফিল্ডিং করছে তাতে রান বন্যা বইয়েও লাভ হবে না। টি-টোয়েন্টিতে... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1628396/%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%96%E0%A7%87%E0%A6%AA%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%A4%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%B0%E0%A6%BE
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ ওয়েস্ট হাম-আর্সেনাল রাত ২টা এনবিএ সনি টেন ১ এলএ লেকার্স-মিনেসোটা সকাল ৮-৩০ মি. রঞ্জি ট্রফি স্টার স্পোর্টস ২ অন্ধ্র-বিদর্ভ সকাল ১০টা বক্সিং স্টার স্পোর্টস ১ বিগ বাউট সন্ধ্যা ৭-৪০ মি. আই লিগ...
এসএ গেমসে বাংলাদেশের শো কেসে উঠল আরেকটি সোনার পদক। আজ সকালে পোখারা আর্চারি স্টেডিয়ামে মেয়েদের কম্পাউন্ডের একক ইভেন্টে সোনা জেতেন টঙ্গীর মেয়ে সুমা বিশ্বাস। ফাইনালে সুমা ১৪২-১৩৪ পয়েন্টে হারিয়েছেন শ্রীলঙ্কার অনুরাধাকে। এ পর্যন্ত সব মিলিয়ে বাংলাদেশের ঝুলিতে উঠল ১৫টি সোনা। শেষ তিরটি ছুড়েই কাঁদতে শুরু করেন সুমা। সোনা জয়ের আনন্দের কান্না কিছুতেই থামছিল না। ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন...
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যবহারকারীদের আরও বাড়তি গুরুত্ব দেওয়ার পাশাপাশি ভুয়া খবর ঠেকাতে কঠোর লড়াইয়ের ঘোষণা দিয়েছে ফেসবুক। আজ সোমবার সিঙ্গাপুরে ফেসবুকের আঞ্চলিক অফিসে এপিএসি প্রেস ডের শুরুতে এ অঞ্চলের সাংবাদিকদের সামনে প্রতিষ্ঠানটির লক্ষ্য তুলে ধরা হয়। লক্ষ্য তুলে ধরেন ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ড্যান নিয়ারি। ড্যান নিয়ারি বলেন, ‘আমরা কয়েকটি...
মাদারীপুর–২ আসনের সরকারদলীয় সাংসদ ও শ্রমিকনেতা শাজাহান খানকে কঠোর হুঁশিয়ারি দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন ওই সাংসদের উদ্দেশে বলেছিলেন, ‘আপনার যদি সাহস থাকে তাহলে নিক্সন চৌধুরীর সাথে মোকাবিলা করেন।’ গত বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের গোবিন্দ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায়...
লাল সবুজের পতাকায় সেজেছে নতুন ড্রিমলাইনার ‘সোনার তরী’। যুক্তরাষ্ট্রের সিয়াটলে বোয়িং কোম্পানির ফ্যাক্টরিতে রং করার পর ড্রিমলাইনারটিতে এখন বসানো হয়েছে সোনার তরী নামটি। সম্প্রতি ফ্যাক্টরিতে তোলা ড্রিমলাইনারটির একটি ছবিতে এই নাম লেখা দেখা গেছে। সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ চতুর্থ ড্রিমলাইনার ৭৮৭-৮ ‘রাজহংস’ উদ্বোধনের পর থেকে আলোচনায় আসে—বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে আরও...
ভগ্নপ্রায় এক বাড়ি। যে বাড়ির বাসিন্দা মাত্র চার মানবসন্তান। এক বৃদ্ধ, এক বৃদ্ধা এবং তাঁদের সন্তানসম দুই তরুণ-তরুণী। চারজনকে একত্র করে একসঙ্গে বেঁধে রেখেছে ‘যাত্রা’। যাত্রা নিয়ে এই নাটক। পশ্চিম বাংলার নাটকের দল নান্দীপটের প্রযোজনা ‘আবৃত্ত’ নাটকটি গড়ে উঠেছে একদা যাত্রার সঙ্গে যুক্ত চারজন মানুষের পরস্পরের ওপর নির্ভর করে বেঁচে থাকা ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার লড়াই নিয়ে। নাটকটির রচয়িতা তীর্থংকর চন্দ এবং...
বগুড়ার শেরপুর মহাসড়কে গাড়িচাপায় এক পথচারী নিহত হয়েছেন । আজ সোমবার ভোর সাড়ে পাঁচটায় শেরপুর শহরের কলেজ রোড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত পথচারীর নাম মহির উদ্দিন (৬০)। তাঁর বাড়ি উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই পথচারী কলেজ রোড এলাকায় মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। এতে তিনি মহাসড়কের মাঝখানে ছিটকে...
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির ব্যক্তিগত ছবি ও ভিডিও ইন্টারনেট থেকে অবিলম্বে সরানোর জন্য পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। সম্মতি ছাড়া কারও ছবি ও ভিডিও সামাজিক...
শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের প্রেক্ষাপটে গত দুই মাস কার্যত অচল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। শিক্ষার্থীদের সর্বশেষ তিন দফা দাবি পূরণের পর ৪ ডিসেম্বর শিক্ষার্থীরা ২৮ ডিসেম্বর থেকে একাডেমিক কার্যক্রমে ফেরার ঘোষণা দেন। আর বুয়েটের একাডেমিক কাউন্সিল ওই তারিখটিকে অনুমোদন দেওয়ায় ২৮ ডিসেম্বর থেকেই বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে।...
স্থান, রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবন। সময়, বেলা ৩টা বেজে ৫ মিনিট। মাইক্রোবাস থেকে নামলেন শিক্ষক, গুণী চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্য রচয়িতা কমল স্বরূপ। সঙ্গে মেয়ে আরড্রা স্বরূপ, বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা অঞ্জন জাহিদুর রহিম ও বিসিটিআইয়ের কয়েকজন শিক্ষার্থী। গাড়ি থেকে নেমেই বাইরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের সঙ্গে করমর্দন করলেন। এরপর সোজা চলে গেলেন মিলনায়তনে। আন্তর্জাতিক...
মাত্র ১৮ বছর বয়সে বিয়ে। এক মাস বয়সী সন্তানকে কোলে নিয়েই ভর্তি হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে। এরপর সাদিয়া আরেক সন্তানের মা হলেও সব সামলে শিক্ষাজীবনের চূড়ান্ত সাফল্য পেয়েছেন। ইস্টার্ন ইউনিভার্সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত ষষ্ঠ সমাবর্তনে আচার্য, চেয়ারম্যানস ও উপাচার্য—এই তিনটি ক্যাটাগরিতে স্বর্ণপদকপ্রাপ্ত নয়জন শিক্ষার্থীর মধ্যে সাতজনই মেয়ে। তাঁদেরই একজন সাদিয়া। চেয়ারম্যানস...
মার্কিন লেখক ও আইনজীবী চ্যানেল মিলার ২০১৫ সালের ১৭ ও ১৮ জানুয়ারি যৌন নির্যাতনের শিকার হন নিজের বিশ্ববিদ্যালয় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে। ধর্ষক ব্রক টার্নার একই ক্যাম্পাসের সিনিয়র। এই ঘটনার পর থেকেই নাম বদলে যায় চ্যানেল মিলারের। কোর্ট, মিডিয়া—সবখানে তাঁর পরিচয় গোপন রেখে নতুন নাম দেওয়া হয় এমিলি ডো। ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত চ্যানেল মিলারকে বিশ্ব এমিলি ডো বলেই চিনত। ...
যুক্তরাজ্যে ১২ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে প্রধান দুই দলের নেতাদের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয় শুক্রবার স্থানীয় সময় রাতে। বিবিসি আয়োজিত এই বিতর্কে কনজারভেটিভ পার্টির নেতা প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন কেউ কাউকে ধরাশায়ী করতে পারেননি। একইভাবে কেউ বড় তৃপ্তি নিয়েও বিতর্ক শেষ করতে পারেননি। এদিকে ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ) প্রশ্নে...
১৮তম জন্মদিন নিজের ঘনিষ্ঠ ছেলেবন্ধুর সঙ্গে বাইরে উদ্যাপন করতে গিয়েছিলেন ভারতের নেহা শারদ চৌধুরী। কিন্তু সেটি মেনে নিতে পারেনি নেহার পরিবার। ‘পরিবারের সম্মানহানি’ করায় সেদিন সন্ধ্যায়ই পরিবারের সদস্যরা মিলে পিটিয়ে হত্যা করেন নেহাকে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শুধু ভারত অথবা উপমহাদেশে নয়, পুরো বিশ্বেই পরিবারের সদস্যদের হাতে নির্যাতনের শিকার হয়ে নারীদের মৃত্যুর সংখ্যা বাড়ছে।...
সাতক্ষীরার শ্যামনগরে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। মাঠে স্ত্রীর রক্তাক্ত লাশের পাশেই গাছে ঝুলছিল স্বামীর লাশ।গতকাল শনিবার রাতের কোনো একসময়ে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালিতে এই ঘটনা ঘটে। আজ রোববার সকালে তাঁদের লাশ উদ্ধার করা হয়।নিহত দম্পতি হলেন মান্নান গাজী (৪৭) ও তাঁর দ্বিতীয় স্ত্রী সোনা বিবি (৪০)।মান্নান গাজীর শ্যালক মোস্তফা আল মামুন জানান, তাঁর ভগ্নিপতি সুন্দরবনের নদ-নদীতে কাঁকড়া...
পেছনে অন্নপূর্ণা পাহাড়। হিমালয়ের শুভ্র বরফে সূর্য লেগে চিকচিক করছে দূরের পাহাড়। রোমান সানাদের পেছনে শুধুই রুপালি আলোর ঝিলিক। আর সামনে সোনা জেতার হাতছানি। এসএ গেমসের আর্চারিতে শেষ পর্যন্ত সোনা জিতে দিন শুরু করেছেন বাংলাদেশের আর্চাররা। এটাই এসএ গেমসে আর্চারিতে বাংলাদেশের সেরা সাফল্য। আজ সকালে পোখারা স্টেডিয়ামের আর্চারি ভেন্যুতে ছেলেদের রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে বাংলাদেশ ৩-২ সেট পয়েন্টে হারিয়েছে...
ভারতের রাজধানী নয়াদিল্লির সদর বাজারে আজ রোববার একটি কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছে।পুরোনো দিল্লিতে অবস্থিত এই কারখানায় আজ ভোরের দিকে আগুন লাগে। নয়াদিল্লির ফায়ার সার্ভিসের উপপ্রধান সুনীল চৌধুরী বলেন, ‘এখন পর্যন্ত ৫০ জনকে ভেতর থেকে উদ্ধার করেছি আমরা। তাঁরা শ্রমিক ও কারখানার কর্মী।...
প্রথমে হোসে মরিনহো তারপর পেপ গার্দিওলা। মাত্র চার দিনের ব্যবধানে দুই হেভিওয়েট কোচকে মুদ্রার অপর পিঠ দেখিয়ে দিলেন ওলে গানার সুলশার। ম্যানচেস্টার ইউনাইটেডের এ কোচের মুখোমুখি হয়ে পারেননি টটেনহামের দায়িত্ব নেওয়া মরিনহো। আর কাল ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে স্বাগতিকদেরই ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। এ হারে লিগের প্রায় মাঝপথেই দৃশ্যত শিরোপা দৌড় থেকে ছিটকে পড়ল সিটি। ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ইংলিশ...
জীবনের চাকা সচল রাখতে ইজিবাইকের স্টিয়ারিং হাতে তুলে নিয়েছেন জাইদা খাতুন। তাঁকে সবাই সম্মান করে ডাকেন ‘জাইদা ড্রাইভার’। যশোরের শার্শা উপজেলার বেনাপোলের একমাত্র নারী ইজিবাইকচালক তিনি। এ পেশায় এসে জাইদা এ পর্যন্ত তিনবার বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে জয়িতা পুরস্কার পেয়েছেন। এই জাইদা জীবনের তাগিদেই একসময় এলাকায় চোরাচালানির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তবে তা ছেড়ে এখন ইজিবাইকের...
রাখাইনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) করা মামলার শুনানি শুরু হচ্ছে আগামী মঙ্গলবার। মিয়ানমারের বিরুদ্ধে এই বিচার শেষ হতে কয়েক বছর লাগবে। তবে রাখাইনে রোহিঙ্গাদের স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা দিতে আগামী কয়েক মাসের মধ্যে মিয়ানমারকে অন্তর্বর্তীকালীন কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিতে পারেন আইসিজে। কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে, মিয়ানমার এই...
আফসানা তরীর ঘরের ডাইনিং টেবিলে থরে থরে সাজানো নানা রকমের আচার। এগুলো ক্রেতাদের বাড়ি যাওয়ার জন্য তৈরি। আফসানার আচার নিয়ে ব্যবসায়িক উদ্যোগের নাম ‘আচারিয়ানা’। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই নামে একটি পেজ আছে। অনলাইনভিত্তিক আচারিয়ানা শুরু হয়েছে গত বছরের মে মাসে। তবে প্রায় প্রতিদিনই ১০ থেকে ১৫ কেজি আচার তৈরি করেন আফসানা। আচার ও আচারের উপকরণ সংগ্রহের জন্য ব্যবসার লাভের টাকায়...
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরে সন্দেহভাজন দুই দল ডাকাতের মধ্যে ‘গোলাগুলিতে’ একজন নিহত হয়েছেন। দুজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে। প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাবুল। নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: উদ্বোধনী অনুষ্ঠান বিকেল ৫–৩০ মি. বিপিএল বিটিভি, গাজী টিভি, মাছরাঙা ও নিউজ ২৪ ২য় টি–টোয়েন্টি স্টার স্পোর্টস ১ ভারত–উইন্ডিজ সন্ধ্যা ৭–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ২ অ্যাস্টন ভিলা–লেস্টার সিটি...
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিনেত্রী ও মডেল কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগ।প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ রোববার এ আদেশ দেন। নওশাবার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, মামলার কার্যক্রম...
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকের দুই যাত্রী।আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার দেবীপুর গ্রামের মুসল্লি বাড়ি নামক স্থানে মঠবাড়িয়া-চরখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—ইজিবাইকের চালক উপজেলার দেবীপুর গ্রামের বেলায়েত হোসেন (৩৫) ও একই গ্রামের সুপারি...
২০১৭ সালের জন্য শাকিব খানের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আরিফিন শুভ। এবারই প্রথম পেয়েছেন এই পুরস্কার। আজ ৮ ডিসেম্বর দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করবেন তিনি। পাশাপাশি ‘মিশন এক্সট্রিম’ ছবির প্রথম পোস্টার লুক প্রকাশিত হয়েছে। দর্শক আলোচনায় আছে পোস্টারটি। এসব বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন আরিফিন শুভ।অভিনন্দন। প্রথম...
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা দেওয়া হয় ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ ঘোষণার দুই বছর পার হলেও সীতাকুণ্ডের আটটি ত্রিপুরাপাড়া ও মুরাদপুর ইউনিয়নের পশ্চিম গুলিয়াখালী গ্রামের অন্তত এক হাজার পরিবারের কাছে এখনো বিদ্যুৎ পৌছায়নি। স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ডের ছোটদারোগাহাট, সীতাকুণ্ড...
খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রান্সের বেগুনের বীজ লাগিয়ে সাফল্য পেয়েছেন চিরঞ্জীব চাকমা (৫০) নামে এক ব্যক্তি। উত্তর থানাপাড়া গ্রামে বাড়ির আঙিনায় বেগুন লাগিয়ে ফলনও ভালো পেয়েছেন। বেগুনে কোনো কীটনাশকও প্রয়োগ করতে হয়নি তাঁকে। পোকামাকড়ের আক্রমণও হয়নি। শখের বশে লাগানো বেগুন থেকে এখন বীজ সংগ্রহের চেষ্টা করছেন তিনি। চিরঞ্জীব নতুন জাতের এই বেগুনের নাম দিয়েছেন ফ্রান্সের বেগুন। গতকাল শনিবার সকালে উত্তর থানাপাড়া...
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কের ৮ কিলোমিটারের সংস্কারকাজে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের হাতের টানে উঠে আসে সড়কের পিচ। তাঁদের বাধার মুখে এলজিইডি এই সংস্কারকাজ বন্ধ করে দিয়েছে। ৫ ডিসেম্বর আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, তালশহরের ইউপি চেয়ারম্যান আবু শামা ও আড়াইসিধার ইউপি...
রাতভর ঝিরিঝিরি করে বইছে উত্তরের হিমেল বাতাস। কমে যাচ্ছে তাপমাত্রা। তবে তেমন দেখা নেই কুয়াশার। এদিকে ভোরের সূর্য ওঠার সঙ্গে প্রায় স্বচ্ছ নীল আকাশে মিলছে ঝলমলে রোদের দেখা। এরপরও হিমেল বাতাসের প্রভাবে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা এখন দেশের মধ্যে সবচেয়ে কম। গতকাল শনিবার সকালে (সকাল ৯টা) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা...
ভাগ্যোন্নয়নের আশায় প্রায় সাত মাস আগে গৃহকর্মী হিসেবে সৌদি আরবে গিয়েছিলেন মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের এক তরুণী (২০)। কিন্তু তাঁকে ব্যবহার করা হয় যৌনকর্মী হিসেবে। আপত্তি তোলায় প্রায়ই মারধরের শিকার হতেন। মারাত্মক অসুস্থ হয়ে একপর্যায়ে কর্মস্থল থেকে পালান। পরে পুলিশের সাহায্যে হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে অবশেষে গত ২৬ নভেম্বর দেশে ফেরেন তিনি। গত...
জাপানের মতো কাগজের এতটা বিচিত্র ব্যবহার পৃথিবীর খুব কম দেশেই আছে। শুধু লেখালেখি আর ছাপার কাজে ব্যবহারের মধ্যে কাগজের চাহিদা জাপানে সীমিত নেই। কাগজ এখানে প্রাচীনকাল থেকেই নানাভাবে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী। জাপানের বাড়িঘরের দরজা–জানালায় যেমন কাগজের ব্যবহার এখনো সহজেই চোখে পড়ে, পাশাপাশি জাপানের বিশেষ কাগজ ওয়াশি বাড়ির ভেতরে দেয়াল বা পার্টিশনের কাজেও ব্যবহার করা হচ্ছে। এর বাইরে কাগজ দিয়ে...
এসএ গেমসে আজ নেপালের বিপক্ষে ৬ উইকেটে ১৫৫ রান তুলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের ব্যাটসম্যানদের আগের ম্যাচে ভুটানের মতো দলকেও অলআউট করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সেই হতাশা থেকেই নেপালের বিপক্ষে বোলারদের ভালো করার তাগাদা দিয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু অনূর্ধ্ব-২৩ দলের সিনিয়র খেলোয়াড় হিসেবে ব্যাটিংয়ের দায়িত্বটা সৌম্য নিজেই পালন করতে পারেননি। শুধু সৌম্য নয় জাতীয়...
একটা যুবক প্রেসক্লাবের সামনে একা বসে অনশন করছেন। দ্রব্যমূল্যের দামের চাবুক তিনি সহ্য করতে পারেননি বা চাননি। কিন্তু নিজের জন্য নয়, দেশের মানুষের কষ্টেই নিজেকে কষ্ট দেওয়ার এই অনশন। বাজারে লাগাম টেনে ধরতে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর হাতে কেন অর্থনীতির একটা লাগাম থাকবে, সেটা তিনি জানতে চান, তিনি বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চান। স্বাভাবিক দেশে এমন প্রশ্ন তোলা খুবই স্বাভাবিক। ক্ষুধাপেটে ক্ষুধার বিরুদ্ধে...
নভেম্বর মাসেই মিসর ভ্রমণে গিয়েছিলাম। ঐতিহ্যের মিসরে নানা জায়গা ঘুরে একবার হাজির হয়েছিলাম কায়রোর গোল্ডেন প্যাপিরাস কারখানায়। প্যাপিরাস গাছ থেকে কীভাবে লেখার কাগজ তৈরি হয় তা–ই চর্মচক্ষে দেখার বসনা নিয়ে সেই কারখানায় যাওয়া। মিসর থেকে কেনা হানড্রেড ফ্যাক্টস অব অ্যানশিয়েন্ট ইজিপ্ট ও অল অ্যাবাউট ইজিপ্ট বই দুটো থেকে প্যাপিরাস সম্পর্কে অনেক কিছুই জেনেছি। জেনিছি, খ্রিষ্টপূর্ব ১৫০০ সালে নীল...
সমুদ্র গুপ্তের একটা কবিতা আছে— আমি বললাম ফুল, তুমি বললে ফুল সে তো কাগজের। আমি বললাম, তবুও তো ফুল। লোকটা তো কাগজ দিয়ে বন্দুক বানাতে পারত। কাগজ দিয়ে আমরা কত কিছু করি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাসও আছে—কাগজের বউ। কাগজের বউ কথাটা কিন্তু ভিন্ন অর্থ প্রকাশ করে। মানে বউটা কাগজের তৈরি নয়। রক্তমাংসের তৈরি। কিন্তু তার হৃদয়টা অন্য কোথাও অন্য কোনো ঘাটে বাঁধা। সে শুধু...
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর থেকে আজ শনিবার সকালে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন মারিয়াম বেগম (৭৫), মো. আলম (৬৫) ও মো. ইউসুফ (১৮)। পুলিশের ধারণা, তাঁদের খুন করা হয়েছে। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সকাল সাড়ে আটটার দিকে ওসি জাফর আহম্মেদ প্রথম আলোকে বলেন, সকালে খবর পেয়ে তাঁরা...
বই পড়ে কী হয়? জবাবে পণ্ডিতেরা কত কী বলবেন। তার সবটাই অন্যের মুখে ঝাল খাওয়া। বইপড়ুয়ারাই জানেন আসলে তাতে কী হয়। ভালো একটি বই পড়া যেন প্রিয়জনের সান্নিধ্যের মধুর অনুভূতি। চারপাশ কেমন অপার্থিব হয়ে ওঠে। ভরে যায় অলৌকিক আলোয়। ‘বই’ শব্দটির উৎস ‘বহি’। ‘বহি’ এসেছে আরবি শব্দ ‘ওহি’ থেকে। এর নামটিতেই তাই অলৌকিকের উদ্ভাস। যেন বই আমাকে নিয়ে এখনই উড়াল দেবে চেনা...
দেশে এখন স্টার্টআপ বা নতুন ধরনের ব্যবসার উদ্যোগ বেশ সাড়া ফেলছে। এরই একটি গোয়ালা। এটি মূলত দুধ ও দুগ্ধজাত পণ্য ই-কমার্স বা অনলাইনে সেবার মাধ্যমে ক্রেতার দোরগোড়ায় পৌঁছে দেয়। বিজয়ের মাস উপলক্ষে অনলাইনে দুধ ও দুগ্ধজাত পণ্যে বিশেষ ছাড় ঘোষণা করেছে গোয়ালা ফুড। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাসে দুধ, দই, সন্দেশ, রসমালাই ও ঘিসহ বিভিন্ন পণ্য ১৬ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। গোয়ালার...
কৈশোরের সেই জগৎ হয়তো এখন আর সে চর্চাটা খুব বেশি নেই। খুদে বার্তা, মেসেজিং, মুঠোফোন কিংবা আধুনিক অন্যান্য গ্যাজেটনির্ভর আবেগ ভাগাভাগির এ যুগে কৈশোরের সে ‘নিষিদ্ধ’ জগৎ পাণ্ডুর মতোই বিবর্ণ হয়ে গেছে। সে নিষিদ্ধ জগতে চকলেট ছিল, দশ পয়সা দামের আইসক্রিম ছিল, ধমক ছিল, কানমলা ছিল, ভুভুজেলা নয়, ভেঁপু ছিল। কিন্তু সবকিছুই ছিল ফল্গুধারার মতো অন্তঃসলিলা, ভেতরে-ভেতরে। কিশোর বেলার সেই...
ভারতের তেলেঙ্গানা রাজ্যে হায়দরাবাদের এক নারী প্রাণিচিকিৎসককে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার বীভৎস ঘটনার রেশ মুছতে না মুছতে আবার একই ঘটনা ঘটল। এবারের ঘটনাস্থল উত্তর প্রদেশ রাজ্যের উন্নাও। সেখানে ধর্ষণের শিকার নারীকে পাঁচজন পুরুষ পেট্রল ঢেলে পুড়িয়ে দিয়েছে। গতকাল শুক্রবার ভোরে প্রাণিচিকিৎসককে ধর্ষণ-হত্যায় সন্দেহভাজন চারজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আনন্দে মেতেছেন হায়দরাবাদের মানুষ। উন্নাওয়ের...
ব্যাংকে ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার ঘোষণা দেওয়া হয় দেড় বছর আগে। সুদহার কমানোর কথা বলে বেসরকারি ব্যাংকগুলো সরকারের কাছ থেকে বেশ কিছু সুবিধাও নিয়েছে। তবে সুদহার এখনো একক অঙ্কে নেমে আসেনি। এ অবস্থায় সুদহার কমাতে নতুন করে আবারও কমিটি গঠন করেছে সরকার। এসব বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ব্যাংকমালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।...
ব্যাংকে ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার ঘোষণা দেওয়া হয় দেড় বছর আগে। সুদহার কমানোর কথা বলে বেসরকারি ব্যাংকগুলো সরকারের কাছ থেকে বেশ কিছু সুবিধাও নিয়েছে। তবে সুদহার এখনো একক অঙ্কে নেমে আসেনি। এ অবস্থায় সুদহার কমাতে নতুন করে আবারও কমিটি গঠন করেছে সরকার। এসব বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান আনিস এ...
নিজের পছন্দের সর্বকালের সেরা পাঁচ স্ট্রাইকারের তালিকা করেছেন লুইস সুয়ারেজ। বার্সেলোনা তারকার তালিকায় জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো—বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলার মনে করা হয় তাঁদের। অনেকের সর্বকালের সেরা স্ট্রাইকারদের তালিকায় থাকবেন দুজনেই। কিন্তু লুইস সুয়ারেজ এ দুজনের মধ্য থেকে বেছে নিয়েছেন শুধু একজনকে। নামটা তো না বললেও চলে! নিজের গড়া সর্বকালের...
কথায় বলে, টাকা দিলে বাঘের দুধ মেলে। ফেসবুক লাইক তো সেখানে কিছুই না। তাই যাঁরা ফেসবুক পোস্টে বেশি লাইক নিয়ে দুশ্চিন্তা করেন, তাঁদের প্রকৃত বিষয়টি বোঝা উচিত। ফেসবুকে এখন অনেক পোস্টেই প্রচুর লাইক-কমেন্ট দেখা যায়। এসবের অনেক আসলে ভুয়া ও সামান্য অর্থের বিনিময়ে কেনা। সাম্প্রতিক এক গবেষণায় এর প্রমাণ মিলেছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র।নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়,...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ এভারটন-চেলসি সন্ধ্যা ৬-৩০ মি. ম্যান সিটি-ম্যান ইউনাইটেড রাত ১১-৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ রাত ৯টা বোর্নমাউথ-লিভারপুল স্টার স্পোর্টস সিলেক্ট ১ টটেনহাম-বার্নলি স্টার...
রাজধানীর কারওয়ান বাজারের পেট্রোবাংলা ভবনে আগুন লেগেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, পেট্রোবাংলা ভবনের ১৪ তলায় আগুন লাগে।ফায়ার সার্ভিসের লিডার জীবন মিয়া প্রথম আলোকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।
যদিও দেশ ছেড়ে বিদেশ–বিভুঁইয়ে আসার সময় অনিশ্চিত এক জীবনের দোলাচলে দুলতে থাকে প্রায় প্রতিটি মানুষ। কিন্তু সেই সঙ্গে দুই চোখভরা স্বপ্ন এবং বুকভরা আশাও তো থাকে। থাকে সুন্দর একটি জীবনের হাতছানি। এই আশা এবং স্বপ্ন কেবল নিজে ভালো থাকার স্বপ্ন নয়, গোটা পরিবারকে ভালো রাখার স্বপ্ন। সাফল্যের সিঁড়ি বেয়ে পরিবারের সদস্যদের হাত ধরে একটু একটু করে ওপরে তুলে আনার স্বপ্ন। কঠোর পরিশ্রমের মাঝে অতিবাহিত...
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির ওপর ‘অপারেশন সার্চলাইট’-এর নামে পাকিস্তানি সেনাবাহিনী হত্যাকাণ্ড চালায়। এটা বিশ্বের নজিরবিহীন হত্যাকাণ্ড। এখনো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গণহত্যার স্বীকৃতি মেলেনি। বিশ্বের অন্যতম ভয়াবহ গণহত্যায় ৩০ লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। পাকিস্তানের সেনাবাহিনী তাদের দোসর শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহযোগিতায় এই হত্যাকাণ্ড চালায়। স্বাধীনতার...