ইউরোপিয়ান ফুটবলে কাল রাতটা ছিল ব্রাজিলিয়ানদের? সে কথা বলাই যায়। ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজি-নঁতে ম্যাচে গোল পেয়েছেন নেইমার। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড-টটেনহাম হটস্পার ম্যাচে দুর্দান্ত খেলেছেন ফ্রেড। ওদিকে লিভারপুল-এভারটন ম্যাচে গোল পেয়েছেন রিচার্লিসন, গোল বানিয়েছেন বের্নাদ ও রবার্তো ফিরমিনো। পিএসজি-নঁতে ম্যাচে ২-০ গোলে জিতেছে লিগ চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে গোলশূন্য ছিল দুই দল। তবে... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1627779/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E2%80%98%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E2%80%99
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার যন্ত্রশিল্পী তারাপদ পাল (৮৮) বয়সের ভারে ন্যুব্জ। কিন্তু বাদ্যযন্ত্রের সুরের মায়া ছাড়তে পারছেন না। পরিবারের লোকজনের বাধা না মেনে এখনো তিনি ছুটে যান বিভিন্ন অনুষ্ঠানে। জীবনসায়াহ্নে এসেও সুরের এই মানুষটি সুরের মাঝেই বেঁচে থাকতে চান। গত শুক্রবার উপজেলার রায়গঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধানগড়া পালপাড়ায় তাঁর বাড়িতে বসে কথা হয়। রাধারমণ পাল আর রাজকুমারী পালের দুই সন্তানের...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ২ ও ১ শেফিল্ড-নিউক্যাসল রাত ১-৩০ মি. আর্সেনাল-ব্রাইটন রাত ২-১৫ মি. ইন্ডিয়ান সুপার লিগ স্টার স্পোর্টস ২ মুম্বাই-কেরালা রাত ৮টা এমজানসি সুপার লিগ সনি সিক্স স্পার্টানস-জোজি স্টারস...
একটি যুদ্ধ বিধ্বস্ত প্রান্তর। সেখানে কোনোমতে টিকে আছে একটি প্রাসাদের কিছু অংশ। সেই ধ্বংসাবশেষের এক কোণে দাঁড়িয়ে একটি অবিস্ফোরিত পারমাণবিক বোমা। বোমার নিচে এক নভোচারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। পারমাণবিক বোমার বিরুদ্ধে কথা বলাই নভোচারীর অপরাধ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী জিয়াউর রহমানের আঁকা একটি চিত্রকর্মের বিষয়বস্তু এটি। তিনি নিজেকে...
ইনস্টাগ্রামে নতুন সদস্যদের সঠিক জন্মতারিখ দিতে বলা হচ্ছে। অ্যাকাউন্ট তৈরির সময় জন্মতারিখ নিয়ে ব্যবহারকারীদের বয়স-উপযুক্ত অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের। ছবি শেয়ার করার প্ল্যাটফর্ম হিসেবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে বয়স কমপক্ষে ১৩ বছর প্রয়োজন হয়। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, জন্মতারিখ হাতে থাকলে শিশুদের ক্ষেত্রে বয়স উপযোগী বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে...
লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে ‘গোলাগুলিতে’ তাঁরা নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন (৩২) ও রড়ইতোলা...
আমার রাতের ডিউটি চলছে। প্রতিদিনের মতো অফিসে এসে সহকর্মীদের সঙ্গে গল্প করছি। কাজ শুরু করার নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই অফিসে পৌঁছে যাই। তাই গল্প করার সুযোগ মেলে। প্রবাসে কাজের ব্যস্ততা, পারিবারিক সমস্যা, শারীরিক অসুস্থতায় প্রায়ই প্রবাসীদের মন খারাপ থাকে। মনের মধ্যে অজানা শঙ্কা, ভয় নিয়ে আমাদের দিন পার করতে হয়। অফিসে এসে আমরা বাংলাদেশিরা একসঙ্গে বসে একটু আড্ডা–গল্পে মেতে উঠি। কাজ শুরু হওয়ার আগ...
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন আহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী আত্মহত্যা করেন। গতকাল বুধবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়। মার্কিন ঘাঁটির একজন মুখপাত্র বলেন, নিরাপত্তা বাহিনী গোলাগুলির বিষয়টি জানায়। ঘাঁটিটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে রাখা হয়। একজন...
ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনা নতুন নয়। এবার যুক্তরাষ্ট্রে ছড়িয়েছে সাদা গাড়ি নিয়ে এক ভীতিকর গুজব। বলা হচ্ছে, সাদা রঙের গাড়িতে করে অপহরণকারীরা ওত পেতে রয়েছে। সুযোগ পেলে নারীদের অপহরণ করে যৌনকর্মী হিসেবে বিক্রি করে দিচ্ছে এবং তাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে। নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে ফেসবুকে ছড়ানো এ ধরনের পোস্টকে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, নিউইয়র্কে এ ধরনের কোনো ঘটনা...
চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী মো. আতেফ শেখকে (২৪) কী কারণে খুন করা হয়েছে আড়াই বছরের তদন্তেও বেরিয়ে আসেনি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দেওয়া প্রতিবেদন গ্রহণ না করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিলেন আদালত। সিআইডিও পিবিআইয়ের পথে হেঁটেছে। সিআইডির দেওয়া অভিযোগপত্রটি গ্রহণের শুনানির জন্য আগামী বছরের ৮ জানুয়ারি দিন ধার্য রয়েছে। সিআইডি চট্টগ্রামের সহকারী...
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ধূমপানের অভিযোগ’ প্রমাণিত হওয়ায় দুই আবাসিক ছাত্রীর সিট বাতিল করা হয়েছে। একই কারণে ও কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে হলে অবস্থান করায় এক ছাত্রীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার হল প্রশাসনের পক্ষ থেকে এসব পদক্ষেপ নেওয়া হয়—যা গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানো হয়। ওই হলের প্রভোস্ট বলেন, গত ১৫ নভেম্বর হলের তিনজন...
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির ওপর ‘অপারেশন সার্চলাইট’-এর নামে পাকিস্তানি সেনাবাহিনী হত্যাকাণ্ড চালায়। এটা বিশ্বের নজিরবিহীন হত্যাকাণ্ড। এখনো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গণহত্যার স্বীকৃতি মেলেনি। বিশ্বের অন্যতম ভয়াবহ গণহত্যায় ৩০ লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের দোসর শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহযোগিতায় এ হত্যাকাণ্ড চলে।...
জামালপুরের তৌহিদুল ইসলামের পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের মো. শফিকুল ইসলামও (২৫) নিজ চেষ্টায় প্লাস্টিক জাতীয় বর্জ্য থেকে জ্বালানি তেল উদ্ভাবন করেছেন। এই কাজ করে এলাকায় তিনি রীতিমতো সাড়াও ফেলে দিয়েছেন। প্লাস্টিক থেকে পাওয়া তেল বিক্রি করে এখন তাঁর সংসার বেশ ভালোই চলছে। বাঘাইছড়ির শফিকুল পেশায় জিপচালক। একবার প্লাস্টিকের বোতল গলিয়ে গাড়ির পাইপের ফুটো মেরামত করতে গিয়ে দেখলেন, গলানো বোতল থেকে...
বাজারে ভালো মানের কোনো পেঁয়াজই প্রতি কেজি ১২০ টাকার নিচে নেই। সেখানে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পেঁয়াজ বিক্রি করছে প্রতি কেজি ৪৫ টাকায়। ফলে দেশজুড়ে লাইন ধরে পেঁয়াজ কিনছেন মানুষ। ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহে টিসিবির পেঁয়াজ বিক্রির ভ্রাম্যমাণ ট্রাকের পেছনে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। পেঁয়াজ কিনতে যাওয়া মানুষের অনেককে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে খালি হাতেও...
পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক শিবিরের আদর্শিক দ্বন্দ্বের কাল শেষ হয়েছে অনেক দিনই হলো। এখন আর আদর্শিক শিবিরের অস্তিত্ব নেই, কারণ আজকের চীন আর যা-ই হোক, সমাজতান্ত্রিক নয়। কিন্তু তাই বলে আবার দ্বন্দ্ব-সংঘাত থেমে নেই। দ্বন্দ্ব এখন মার্কিন মডেলের পুঁজিবাদের সঙ্গে চীনা মডেলের পুঁজিবাদের। বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে এই দ্বন্দ্ব দৃশ্যমান হবে। আর সেখানেই চীনের সাম্রাজ্যিক বাসনার স্বরূপ...
‘কেন সময়মতো আমাকে টিউটর দাওনি? এ জন্যই তো পরীক্ষার ফল খারাপ হলো।’ ‘তোমরা আমাকে কারও সঙ্গে মিশতে দাও না, তাই আমার কোনো বন্ধু হয় না।’ যেকোনো অপ্রাপ্তি বা ব্যর্থতার জন্য সন্তান তার মা–বাবা, পরিবারের দিকে আঙুল তোলে। কম বয়সী সন্তানের কাছে তাঁরা যেন ‘ভিলেন’। আসলেই কি সবকিছুর জন্য মা–বাবা দোষী? কেন এমন হয়, এমন হলে মা–বাবা কিংবা সন্তানের করণীয় কী?...
খাগড়াছড়ির দীঘিনালায় তাঁত প্রশিক্ষণ ও উৎপাদন কেন্দ্রের ১২টি তাঁতযন্ত্রই অকেজো হয়ে পড়ে আছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের এই প্রতিষ্ঠানটি এক বছর ধরেই বন্ধ রয়েছে। কেন্দ্রে দায়িত্বশীল কোনো কর্মকর্তাও নেই। জরাজীর্ণ প্রশিক্ষণ কেন্দ্রের চারদিকে নোংরা আবর্জনা। দুর্গন্ধে ভেতরে প্রবেশ করা যায় না। ভেঙে পড়েছে ঘরের সিলিংও। সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরে টিনের ছাউনি দেওয়া চার কক্ষবিশিষ্ট তাঁত...
অনেক চেষ্টা করেও সংসারটা আর টেকাতেই পারছিলেন না আসিফ আর শিলা (ছদ্মনাম)। তিন বছরের সংসারের শুরু থেকেই পারিবারিক কারণে নিজেদের মধ্যে বনিবনা হচ্ছিল না। পরে নিজেদের সমঝোতাতেই তালাকপ্রক্রিয়া সম্পন্ন হয়। আসিফ ব্যাংকার, শিলা শিক্ষকতা করেন একটি স্কুলে। বিয়ের পরপরই আসিফ যে ব্যাংকে চাকরি করেন, সেখানে একটি ফিক্সড ডিপোজিটের জন্য অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন। তালাকের প্রায় কয়েক মাস পর শিলা আসিফকে অনেকটা...
রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রায় দেড় বছরের মাথায় এই মামলার বিচার শেষ হয়েছে। কিন্তু নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা এখনো হয়রানির শিকার। তাঁদের বিরুদ্ধে করা মামলাগুলো ঝুলে আছে। জামিনে থাকা এই শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের ভোগান্তির শেষ নেই। সব মামলায় গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন, এমন কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেছেন, গ্রেপ্তারের পর...
গত এক দশকে মোবাইল অ্যাপ্লিকেশন আমাদের জীবনেরই অংশ হয়ে গেছে। আইফোনের অ্যাপ স্টোর আর অ্যান্ড্রয়েডের গুগল প্লে চালু হয় ২০০৮ সালে। এখন এই দুই ভার্চ্যুয়াল দোকানে লাখ লাখ অ্যাপের সমাহার। কোনোটি দিয়ে আমরা যোগাযোগ রক্ষা করছি, কোনোটি দিয়ে খুঁজে বের করছি নতুন মানুষ, আবার কোনো অ্যাপ দিয়ে চলছে গান শোনা কিংবা বিদ্যুৎ বিল দেওয়ার মতো কাজ। কেবল কথা বলার জন্য মোবাইল ফোন আমরা ব্যবহার করছি বটে। তবে স্মার্টফোনে...
নামের শেষে নগর। কিন্তু নগরের কোলাহলময়তা সেখানে পৌঁছায় না। ইট-কাঠ-পাথরের রুক্ষতাও কখনো ছুঁতে পারেনি এই নগরকে। তাই বলে এটি একেবারে গ্রামও নয়। গাছপালার ফাঁকে ফাঁকে উঁকি দেয় লাল ইটের দালান। ঋতুর পালাবদলে যখন শীত আসে এ নগরে, এ যেন মায়াবী অচিন সুন্দর কোনো রাজ্যের রূপ ধারণ করে। আর তার বড় একটি কারণ ‘অচিন’ দেশ থেকে আসা ‘অতিথি পাখি’ তথা পরিযায়ী পাখিরা। বলা হচ্ছে জাহাঙ্গীরনগর...
লেখক জাভেদ হুসেনকে বললাম, দুধ–চা ছাড়া আর কিছু খাবেন কি? কবীরের দোঁহা তফসির করতে করতে নিপাট চা–খোর জাভেদ হুসেন মৃদু হেসে পাল্টা প্রশ্ন করলেন, ভদ্রলোক দুধ–চা ছাড়া আর কীইবা খায়? অফিসের নিচে ছুটি হয়ে যাওয়া ব্যাংকের বন্ধ কলাপসিবল গেটের বাইরের সিঁড়িতে বসে টংয়ের চা–মামাকে ডেকে বলি, দুই কাপ দুধ–চা, চিনি কম। ভদ্রলোক পান করুক আর না–ই করুক, গড়পড়তা বাঙালি আসলেই...
শীত মানেই শুষ্কতা। এই সময় ত্বক যেমন আর্দ্রতা হারায়, তেমনি চারপাশের পরিবেশও শুষ্ক হয়ে পড়ে। তাই ধুলাবালুর পরিমাণও বেড়ে যায়। শীতের কুয়াশার সঙ্গে যোগ হয় ধুলা। চারদিকে যেন ধুলাশা। এই ধুলাবালির সঙ্গে অ্যালার্জেন মিশে থাকে। এই সময় অ্যালার্জি সৃষ্টি করে এমন অনেক উপাদান আমাদের শ্বাসনালির ভেতর ঢুকে যেতে পারে বা ত্বকের সংস্পর্শে আসে। তাই শীতের সময় অ্যালার্জির প্রকোপ বেড়ে যায়। আবার কারও থাকে কোল্ড...
ক. ওজন কমে চুকা দইয়ে বলে গেছেন নানু শের মালটা আলু ওজন বাড়ায় মানুষের। খেয়ো না ভাই কাঁচা কাঁঠাল সামনে যখন যা পেলে ওজন বাড়ে কচুরমুখি খেলে। খ. ডাঁটা সবজি গাজর কিনে বাড়ির দিকে চল ভাইয়ে ওজন বাড়ে মিষ্টি আলু, আখের রস ও জলপাইয়ে। করব শুরু খাবারটাকে আঁশসেদ্ধ সে দানায়, ওজন বাড়ে কাঁচা খেজুর পাকা তাল ও বেদানায়। গ. মন মানে না, কান্না আসে পোকামাকড়—মশাতে ওজন কমে কাঁচা কলা উচ্ছে...
সব শিল্পীই তো সংগ্রাম করে শিখরে পৌঁছানোর গল্প বলেন। অদিতির গল্প কিছুটা ব্যতিক্রম। তিনি পেয়েছেন ‘না চাহিলে যারে পাওয়া যায়’-এর মতো জীবন। না চাইতেই পেয়েছেন সব, যা বেশির ভাগ শিল্পীর জন্য বিরল। এই দিক থেকে অদিতি মহসিনকে বলা চলে অদ্বিতীয়। শিল্পী অদিতি মহসিনের সংগীতজীবনের দুই দশক উদ্যাপিত হতে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘অরুণ আলোর অঞ্জলি’ নামের এ আয়োজন করেছেন তাঁর...
অনেক মা–বাবাই শিশুর বেড়ে ওঠা নিয়ে চিন্তিত থাকেন। অনেকেই ভাবেন শুধু ভালো খাওয়াদাওয়া করলেই শিশুরা বেড়ে উঠবে ঠিকঠাক। আবার অনেকেই মনে করেন শারীরিক বৃদ্ধিই একমাত্র বৃদ্ধি। এসব ধারণা আসলে ঠিক নয়। শারীরিক বৃদ্ধির পাশাপাশি মানসিক বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কি না, তা খেয়াল রাখতে হবে। শিশু যাতে হাসিখুশি আর আনন্দময় পরিবেশে বড় হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। যেসব দিক দেখে শিশুর বিকাশ বুঝবেন চার মাস...
আপনি কি আপনার ব্যক্তিত্ব বুঝতে চান? তাহলে হাতের আঙুলগুলোর দিকে তাকান। এই আঙুল আপনার ব্যক্তিত্বর দর্পণ। আঙুল দেখে বুঝতে পারবেন কেমন তরো মানুষ আপনি। আরও ভেঙে বললে, আপনার অনামিকা বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন? হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ব্যক্তিত্বের এই পরীক্ষার বিষয়। আসলে শরীরে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণের পরিমাণের ওপর নির্ভর করে অনামিকার দৈর্ঘ্য। জেনে নেওয়া যাক, আপনার এই আঙুলটি...
‘ঝপ ঝপাঝপ পলো বাও/ মজার মজার মাছ খাও’—একটা সময় চলনবিলে মাছ ধরার উৎসবে এই স্লোগান শোনা যেত মানুষের মুখে মুখে। ওই স্লোগান এখন আর তেমন শোনা যায় না। বিলে মাছ কমে গেছে। এর প্রভাব পড়েছে মাছ ধরার উৎসবের ঢঙেও। তবে বছরের এই সময়ে এসে ধনী-গরিব সব শ্রেণির মানুষের বিলের পানিতে নেমে মাছ ধরার দৃশ্যর কোনো পরিবর্তন হয়নি। সূর্য পুরোপুরি ওঠার আগেই শিশিরভেজা গ্রামের পথে বিলমুখী মানুষের সারি,...
সম্প্রতি ভারতের মেদিনীপুরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিকস প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির। তিনি দুটি রৌপ্য পদকসহ মোট তিনটি পদক অর্জন করেন। রায়হানের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্ত্যপুর গ্রামে। তাঁর এ অর্জনে গর্বিত গৌরীপুর উপজেলার মানুষ। গত ২৯ নভেম্বর রাতে রায়হানকে সংবর্ধনা...
সোগেরা মোর্শেদ সালামের বয়স আটকে আছে ৩৪ বছরে। তবে তাঁর স্বামী আবদুস সালাম চৌধুরী এবং তিন মেয়ের বয়স বেড়েছে গত সাড়ে ৩০ বছরে। রাজধানীর গুলশানে বাসার দেয়ালের কয়েকটি ছবি সাড়ে ৩০ বছর আগের। আর অন্য ছবির মানুষগুলোর জীবনের বিভিন্ন সময়ের ছবি দিয়ে সাজানো। সোগেরা না থাকলেও পরিবারের সদস্যরা তাঁকে ঠিকই মনে রেখেছেন। আর যন্ত্রণায় অহরহ দগ্ধ হচ্ছেন তাঁরা। মমতাময়ী সোগেরাকে তাঁরা তিনটি দশক ধরে ভিজিয়ে রেখেছেন দুই...
গাজীপুরে অপরিকল্পিত নগরায়ণ হচ্ছে। এ জন্য যে যার মতো গাছপালা কেটে নির্মাণ করছে অট্টালিকা। এতে পাখিকুল হারিয়ে যাচ্ছে। আগের মতো পাখির কিচিরমিচির শোনা যায় না। তাই পাখি রক্ষায় এগিয়ে এসেছেন এক ব্যক্তি। শহর এলাকায় পাখিরা যাতে নিরাপদে থাকতে পারে, সে জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বসিয়েছেন তিনি। ওই ব্যক্তি হলেন গাজীপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট মো. রফিকুল ইসলাম...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলার পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তেও বাধ্য করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ২৯ দিন পেরিয়ে গেছে। এত দিনেও বিশ্ববিদ্যালয় না খোলায় নানামুখী সমস্যায় পড়েছেন শিক্ষার্থীরা। অনিশ্চয়তার মধ্যে পড়েছে প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা। ফলে বিভাগগুলোতেও দীর্ঘমেয়াদি সেশনজটের...
ও লেভেল ও এ লেভেল শেষ করে পুরান ঢাকার ছেলে ওয়াসিউল হক ভর্তি হন মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ায়। বিশ্ববিদ্যালয়ে বিষয় ছিল টেলিযোগাযোগ প্রকৌশল। পড়াশোনার সময়ই সিদ্ধান্ত নেন, দেশে ফিরে নিজের মেধাকে কাজে লাগাবেন। তরুণ এই উদ্যোক্তা এখন ওমটেক ইলেক্ট্রনিকসের প্রতিষ্ঠাতা। তিনি নিজেই তৈরি ও বাজারজাত করছেন বিভিন্ন ধরনের স্মার্ট এলইডি চার্জার লাইট। যা ম্যাজিকের মতোই জ্বলে। আজ মঙ্গলবার ওয়াসিউলের সঙ্গে...
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে একবারে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত রেমিট্যান্স মানে প্রবাসী আয় উত্তোলন করা যাবে। এর ফলে বিকাশ ও রকেটের মতো মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠাগুলোর সক্রিয়তা বাড়বে এবং প্রবাসী আয় বিতরণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। অনেক ব্যাংক ও রেমিট্যান্স আনা প্রতিষ্ঠান বিকাশ ও রকেটের মতো কোম্পানিগুলোর মাধ্যমে সুবিধাভোগীদের কাছে প্রবাসী আয় পৌঁছে দেয়। সাধারণত মোবাইল...
মালয়েশিয়া সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরে আসছেন অবৈধ শ্রমিকেরা। ইতিমধ্যেই ফিরেছেন ২৯ হাজার শ্রমিক। আরও কয়েক হাজার আছেন ফেরার অপেক্ষায়। টিকিট সংকটে আটকা পড়ছেন অবৈধ শ্রমিকেরা। তাদের ফিরিয়ে আনতে বাড়তি ফ্লাইট বা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। জানা গেছে, মালয়েশিয়া সরকারের দেওয়া সাধারণ ক্ষমার সুযোগ আগামী ৩১ ডিসেম্বর...
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-২৫) অংশ নিয়ে তিন দিনের সরকারি সফর শেষে স্পেন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ বিমান বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে গতকাল স্পেনের স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় বিমানটি মাদ্রিদ টরিজন...
একটা সময় বরের পোশাক ভাবলেই শেরওয়ানির কথা মাথায় আসত। তবে এখন বরের পোশাক আটকে নেই শেরওয়ানিতে। এখন প্রিন্সকোট, ব্লেজার বা কটিসহ পাঞ্জাবি পরতে দেখা যাচ্ছে বরদের। রঙের ক্ষেত্রেও একই কথা। নীল, কালো, ধূসর বা সাদা রং দেখা যাচ্ছে আজকালের বরের পোশাকে। আর কনের সাজপোশাকের সঙ্গে মিল দেওয়া হচ্ছে বরের পোশাকের একটি ছোট্ট অংশ। সেটা হতে পারে বরের পোশাকের কলার, হাতা, পকেট বা বাটন প্লেটের ছোট্ট একটু কারুকাজ, নয়তো...
সুন্দর থাকতে চান সবাই। আপনি যদি হন হবু কনে কিংবা বর, তাহলে তো কথাই নেই। আপনার বিয়ের আয়োজনে রাজ্যের ব্যস্ততম ব্যক্তিটি একমুহূর্তের জন্য এলেও আপনাকে আর আপনার জীবনসঙ্গীকেই দেখতে চাইবেন। বিয়ের আয়োজন, মঞ্চ সাজানো, খাবার পরিবেশন—সবকিছু ছাপিয়ে সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় বর ও কনের উপস্থিতিটাই। তবে বিয়ের পুরো আয়োজন নিয়ে ক্রমাগত কয়েক দিনের চাপ অপর্যাপ্ত ঘুম ক্লান্ত করে তোলে বর–কনেকে। তবে এত...
বিয়ের মৌসুম শুরু হয়ে গেছে পশ্চিমা বাতাসে। ছোট পর্দা, বড় পর্দা এবং সংগীত—তিন জগতের কিছু বড় তারকা এ বছর বিয়ে করে তাক লাগিয়ে দিয়েছেন ভক্তদের। তেমন কিছু আলোচিত বিয়ে নিয়ে এবারের বিশ্বজুড়ে বিয়ের আয়োজন রইল পাঠকদের জন্য। ক্রিস প্যাট ও ক্যাথরিন শোয়ার্জেনেগারঅভিনেতা ক্রিস প্যাট ও ক্যাথরিনের বিয়েতে ক্যাথরিনই ছিলেন সবার আলোচনার কেন্দ্রে। ব্যক্তিগত জীবনের দারুণ স্টাইলিশ ক্যাথরিন বিয়ের গাউন হিসেবে...
ভারতে অর্থনৈতিক মন্দা নিয়ে শোরগোল শুরু মূলত অক্টোবরে। ওই মাসের দ্বিতীয় দিন ছিল ‘গান্ধীজয়ন্তী’। ছুটিতে ব্যবসা ভালো হবে ভেবে সেদিন হলগুলোতে তিনটি নতুন সিনেমা ছাড়া হয়। ইংরেজি ‘জোকার’, হিন্দি ‘ওয়ার’ এবং তেলেগু ‘সাই রা নরসিমা রেড্ডি’। ‘গান্ধীজয়ন্তী’ অহিংসার স্মারক। কিন্তু তিনটি সিনেমাই ছিল ভায়োলেন্স ও অ্যাকশনে ভরপুর। এক করুণ স্ববিরোধিতাই...
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচার করে আনার অভিযোগে হিমেল খান নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর পিঠব্যাগে ৭২টি সোনার বার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। কাস্টম হাউস বলছে, আটক স্বর্ণের ওজন ৮ কেজি ৪৫০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের...
‘আশ্বিন গেল, কার্তিক মাসে পাকিল খেতের ধান,সারা মাঠ ভরি গাহিছে কে যেন হল্দি-কোটার গান।ধানে ধান লাগি বাজিছে বাজনা, গন্ধ উড়িছে বায়,কলমীলতায় দোলন লেগেছে, হেসে কুল নাহি পায়।’পল্লিকবি জসীমউদ্দীনের ‘নক্সী কাঁথার মাঠ’-এ এমন বর্ণনা থাকলেও ঘরে ঘরে নবান্ন উৎসব উদ্যাপন এখন তেমন একটা লক্ষ করা যায় না। তবে ফসলের মাঠে শিশুদের নিয়ে নবান্ন উৎসব উদ্যাপন করলেন একজন...
অনেক কষ্টে পার্কিং ম্যানেজ করে আমরা ঢুকলাম ‘ব্রুস পেনিনসুলা ন্যাশনাল পার্ক’ টোবারমুরিতে; আমার সবচেয়ে প্রিয় জায়গা। এত বেশি মানুষ ঘুরতে আসে, এ জন্য এখন সবাইকে সময় বেঁধে দেয়। সম্রাট আগে থেকে অনলাইনে পার্কিংয়ের টিকিট কিনে রাখায় আমাদের আর কোনো সমস্যা হলো না। তবে হাতে মাত্র তিন ঘণ্টা সময়। পার্কিং থেকে গ্রট্টোতে যেতে দুই কিলোমিটার হাঁটা এবং যাওয়ার জন্য তিনটা ট্রেইল আছে। ভাবলাম, একটা দিয়ে...
এসএ গেমস কারাতে কুমিতে সোনা জিতলেন বাংলাদেশের আল আমিন এসএ গেমসে আরেকটি সোনার পদকের মুখ দেখল বাংলাদেশ। আজ কারাতে ইভেন্টের ৬০ কেজি ওজন শ্রেণি কুমিতে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা এনে দিয়েছেন আল আমিন। নেপালের কাঠমান্ডুতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের জাতীয় সংগীত বাজানোর সুযোগ করে দিলেন এ ক্রীড়াবিদ। কাল এসএ গেমসে দেশের হয়ে প্রথম পদক জিতে নেন হোমায়রা আক্তার। এরপর সোনার পদক জয়ের অপেক্ষার অবসান...
পার্বত্য চট্টগ্রামের স্থানীয় প্রজাতির ছাগল হিলি ব্রাউন বেঙ্গল (এইচবিবি) নিয়ে গবেষণা চলছে। এর ফলে এই প্রজাতির ছাগলের বাণিজ্যিক উৎপাদনে সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বর্তমানে দুর্গম এলাকার পাড়া-গ্রামে এই ছাগল লালনপালন করেন স্থানীয় বাসিন্দারা। প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, তিন পার্বত্য জেলার অধিকাংশ এলাকায় হিলি ব্রাউন বেঙ্গল দেখা যায়। সমতল অঞ্চলের ব্ল্যাক বেঙ্গলের প্রজাতির মতোই ব্রাউন বেঙ্গল...
যুক্তরাজ্যে বিভিন্ন চাকরিতে কর্মরত প্রতিবন্ধী মানুষের সংখ্যা বাড়ছে। একই কাজে অন্যদের তুলনায় প্রতিবন্ধী মানুষের বেতনের ব্যবধান অনেক বেশি। সম্প্রতি প্রকাশিত দেশটির সরকারি এক পরিসংখ্যানে দেখা গেছে, জুলাই-আগস্ট-সেপ্টেম্বর—এই তিন মাসে মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী কর্মজীবী মানুষের হার ৫৩ দশমিক ২ শতাংশ, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেশি। তবে বছর ছয় আগেও পরিস্থিতি এমন ছিল না। বর্তমানে...
ছয়টি শ্রেণিতে বিপিএলের ড্রাফট বা নিলামে এবার উঠেছিলেন ১৮১ বাংলাদেশি ক্রিকেটার। এঁদের মধ্যে দল পেয়েছেন ৬৭জন। ড্রাফটে থাকা মাত্র ৩৭ শতাংশ খেলোয়াড়ের সুযোগ হচ্ছে টুর্নামেন্টের অংশ হওয়ার। ৩৭ শতাংশের সবাই যে নিয়মিত একাদশে সুযোগ পাবেন, তা নয়। তবুও দল তো পেয়েছেন। বাকি ১১৪ ক্রিকেটার বিপিএলের পুরো সময়টা বেকার থাকবেন! ড্রাফটে থাকলেই যে সবাইকে দল পেতে হবে, এমন নয়। এবার প্রথমবারের মতো দেশের শতাধিক...
‘দোতারার চিকন তারে যদি সুর তুলতে পারিস, তাহলে কোনো দিন তোর ভাতের অভাব হবে না।’ ঠিক এ কথাটাই দৃষ্টিপ্রতিবন্ধী বয়াতি অছিম উদ্দীন মণ্ডলকে বলেছিলেন তাঁর ওস্তাদ বাউল আবদুল হান্নান। সে কথা ফলেছে অনেক আগেই। সারাটা জীবন কেটেছে অভাব-অনটনে। কিন্তু বাউল হান্নানের (বর্তমানে প্রয়াত) শিষ্যত্ব গ্রহণের পর সবকিছু পাল্টে গেছে অছিমের। প্রায় তিন দশক ধরেদেশের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে দোতারা বাজিয়ে গান...
বগুড়ার ধুনট উপজেলায় যাত্রীবেশী দুর্বৃত্তরা সাইফুল ইসলাম (৪৫) নামের এক চালকের মুখে ‘সুপার গ্লু’ বা আঠা দিয়ে ও হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে দিয়ে তাঁর ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার রাত নয়টার দিকে ধুনট-সোনাহাটা পাকা সড়কের সুরুগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম ধুনট সদরের কলেজপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ভ্যান চালিয়ে...
ভালো দাম পাওয়ায় সিলেটে আগাম শীতকালীন সবজি চাষের দিকে ঝুঁকছেন কৃষকেরা। ফলে স্থানীয় কৃষকের উৎপাদিত সবজি দিয়ে সিলেটের মানুষের শীতকালীন সবজির চাহিদা মিটছে। আর স্থানীয় সবজির জন্য প্রখ্যাত হয়ে উঠেছে শহরতলির টুকেরবাজার। চাহিদা থাকায় আশপাশের উপজেলা থেকে এ বাজারে সবজি বিক্রি করতে আসছেন চাষিরা। এখান থেকে বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাচ্ছে সবজি। জেলা কৃষি কার্যালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যে জানা গেছে, গত...