লন্ডন ব্রিজে হামলায় নিহত নারীর নাম জানিয়েছে পুলিশ। তাঁর নাম সাসকিয়া জোনস। ২৩ বছরের সাসকিয়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছিলেন। একই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জ্যাক মেরিটের সঙ্গে ছুরিকাঘাত করে হত্যা করা হয় তাঁকে। আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, মেরিট ও জোনসের পরিবার তাঁদের শ্রদ্ধা জানিয়েছে। এক বিবৃতিতে মেরিটের পরিবার জানায়, জ্যাক মেরিট খুবই প্রতিভাবান ছিলেন। তিনি তাঁর... বিস্তারিত
source http://www.prothomalo.com/international/article/1627286/%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%87%E0%A6%AE%E0%A6%A8-%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8
রংপুরের তারাগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে যমুনেশ্বরী নদী। এই নদীর গুরুত্বপূর্ণ তিনটি ঘাট হলো মণ্ডলপাড়া, কালারঘাট ও জয়বাংলাঘাট। এই তিনটি ঘাঁট দিয়ে উপজেলার সবচেয়ে বেশি মানুষ চলাচল করে থাকে। অথচ এই তিনটি ঘাটে সেতু না থাকায় ৩২টি গ্রামের ৫০ হাজারের বেশি মানুষ যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে কুর্শা ইউনিয়নের মণ্ডলপাড়াঘাট। এ খেয়াঘাটের দুই পারে মণ্ডলপাড়া,...
ইতালির বন্দরনগরী ভেনিসের পর এবার বন্যার পানিতে ভাসছে ফ্রান্সের দক্ষিণাঞ্চল। আজ সোমবার দক্ষিণাঞ্চলের শহর মার্সেইতে উদ্ধারকাজ চালাতে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় তিন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হেলিকপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ভারী বৃষ্টিপাতের কারণে ফ্রেঞ্চ রিভারিয়া নদীর পানি বেড়ে যাওয়ায় এই বন্যা দেখা দেয়। গতকাল রোববার বন্যায় দুজনের...
চার বছরের কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৩৫ বছরের এক যুবককে নগ্ন করে রাস্তায় হাঁটিয়েছে জনতা।গতকাল রোববার ভারতের মহারাষ্ট্রের নাগপুরের পারদি এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠা যুবকের নাম জওহর বৈদ্য। তিনি শহরের একটি কো-অপারেটিভ সোসাইটি ব্যাংকের দৈনিক অর্থ সংগ্রহের (ক্যাশ কালেকশন) এজেন্ট হিসেবে কাজ করেন। পুলিশ জানায়, চার বছরের...
ময়মনসিংহের ফুলপুরের স্কুলশিক্ষক এ কে এম আবদুর রাজ্জাক দুই দিন বয়সী ছেলেকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। ছেলে জন্ম নিয়েছে জন্মগত হার্নিয়া নিয়ে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে ছেলেকে নিয়ে পৌঁছান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে। হাসপাতালেই ছিলেন এক মাস। আশা ছেড়ে দেওয়া সেই ছেলে ফাহিম নূর নিশাত এখন দশম শ্রেণির শিক্ষার্থী। আবদুর রাজ্জাক বেশ গর্ব নিয়েই...
ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ শহরে প্রাণিচিকিৎসক এক নারীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে ভারতজুড়ে। গত শনিবার হাজারো মানুষ শহরের একটি পুলিশ স্টেশনের বাইরে জড়ো হয়। তারা অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। এ ছাড়া বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ হয়। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ব্যাপক জনবিক্ষোভের মুখে গতকাল রোববার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেন, দ্রুত...
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে রাজশাহীর চরখানপুর সীমান্ত পাহারা দিচ্ছেন গ্রামবাসী। সীমান্তে নজরদারি জোরদার করার জন্য চরখানপুর গ্রামের প্রায় আড়াই শ বাসিন্দা রাত জেগে পালাক্রমে এই কাজ করছেন গত ২৮ নভেম্বর থেকে।গ্রামটির বাসিন্দারা জানান, গত ২৮ নভেম্বর তাঁদের সঙ্গে বৈঠকে বসেন বিজিবি ব্যাটালিয়ন-১–এর আওতাধীন চরখানপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা। চরখিদিরপুরে প্রথম...
একটা সময় সাফ গেমস ফুটবলে সোনার পদক ছিল বাংলাদেশের সোনার হরিণ। যোগ্য দল হয়েও এই সোনার পদকের জন্য ১৫টি বছরের দুঃসহ অপেক্ষায় থাকতে হয়েছে জাতীয় দলকে। প্রতিবারই নানা কারণে সোনা হাতছাড়া হয়েছে দলের। সোনা হাতছাড়া হওয়ার সে কারণগুলোয় চোখ বোলালে অবাকই হবেন পাঠকেরা। ভুল থেকে না শেখার সংস্কৃতি চিরদিনই ক্ষতি করেছে এ দেশের খেলাধুলাকে, বিশেষ করে ফুটবলকে। ‘তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ...
যাঁরা আশি বা নব্বইয়ের দশকে বড় হয়েছেন, তাঁদের স্মৃতিতে স্কুল থেকে দল বেঁধে শিক্ষাভ্রমণ বা শিক্ষাসফরের স্মৃতি উজ্জ্বল থাকার কথা। কেন সেই স্মৃতি এখনো মনে আছে আপনার? সে প্রশ্নের উত্তর বিভিন্ন রকম হতে পারে। তবে একটি সাধারণ কথা সবার জন্য বলা যায়। সেটি হলো, শিশু বয়সের গণ্ডীবদ্ধ জীবনের বাইরে এক অপার কল্পনার রাজ্যে চলে যাওয়া এবং নতুন অনেক প্রশ্নের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। আপনার শিশুটির বিষয়েও তেমন একটা...
রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ—এই তিন বিভাগের ২৬ জেলায় কোনো পেট্রলপাম্প গতকাল রোববার খোলেনি। এই তিন বিভাগে বন্ধ ছিল তেল উত্তোলন ও পরিবহনও। বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চলছে ধর্মঘট। অনির্দিষ্টকালের এই ধর্মঘটের প্রভাব গতকাল খুব বেশি পড়েনি যান চলাচলে। কিন্তু জ্বালানি না পেলে আজ সোমবার থেকে প্রায় অচল হয়ে যেতে পারে তিন বিভাগের সড়কপথ। বিপর্যস্ত হবে যাত্রী ও পণ্য...
এক মাস আগের কথা। হলিউডের পরিচালক জেমস ক্যামেরন জানান, বিশ্বের অর্থ উপার্জনকারী ‘অ্যাভাটার’ (২০০৯) দেখা যাবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে। আবার ‘অ্যাভাটার’-ভক্তদের জন্য নতুন খবর। শেষ হলো ‘অ্যাভাটার’ ছবির সিকুয়েল ‘অ্যাভাটার টু’র ২০১৯ সালের শুটিং। গত শুক্রবার ছবিটির অফিশিয়াল টুইটার আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘বিহাইন্ড দ্য...
অন্ধদের দেশে আয়না বিক্রি করতে এসে ভালোই বিপদে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। কথায় বলে উচিত কথার ভাত নেই। সঠিক কথা বলে চাকরি খোয়ানোর ব্যবস্থা করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুশাদ ফরিদী। তিনি ক্ষমতার সামনে আয়না তুলে ধরেছিলেন। আয়নায় আপন চেহারা দেখে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাশালী ব্যক্তিরা এমনই চটেছেন যে, ভদ্রলোককে এখন গাছতলায় না হলেও ভবনের সিঁড়িতে ক্লাস নিতে হচ্ছে। তাঁকে ক্লাসরুমে ফিরতে...
প্রথম সাফে জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন ওয়াসিম ইকবাল। সেবার ফাইনালে নেপালের বিপক্ষে এক ভুতুড়ে ফাইনালে হারতে হয়েছিল বাংলাদেশকে। সে স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই রাইট উইঙ্গারকে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে লাল-সবুজ পতাকা ওড়ার দৃশ্যটা আজও অনেক ফুটবলপ্রেমীর হৃদয়ে অমলিন। ১৯৯৯ সালের ৪ অক্টোবরের সেই আনন্দময় বিকেলে দক্ষিণ এশিয়ান গেমস ফুটবলে প্রথমবার সোনা জিতেছিল...
‘সুন্দর হাতের লেখা শিখুন’—এমন বিজ্ঞাপন এখনও চোখে পড়ে। ক্লাসে যার হাতের লেখা ভালো, একসময় তার কদর ছিল আলাদা। এখনো আছে বৈকি। তবে কম্পিউটারের জমানায় তা বোধ হয় অনেকটাই কমে এসেছে।সুন্দর হাতের লেখার চর্চা এখনও কি কেউ করেন? প্রশ্নের উত্তর পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায়। গত ২১ নভেম্বর আধুনিক ভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে...
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তন অনুষ্ঠিত হলো ২৩ নভেম্বর। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। উষ্ণ অভ্যর্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি, ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের...
স্কুল-কলেজে পড়াশোনায় একদমই মন ছিল না কাজী জহিরুল ইসলামের। উচ্চমাধ্যমিক শেষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও হোঁচট খেলেন। পরের প্রস্তুতি নিলেন আটঘাট বেঁধে, আর সুযোগ হয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগে। এরপর থেকে কী যেন এক পরিবর্তন এল। হঠাৎ পড়াশোনায় মনোযোগী হলেন তিনি। মনোযোগের সুফল যোগ হলো পরীক্ষার খাতায়। প্রথম স্থান অর্জন করে তিনি উঠলেন দ্বিতীয় বর্ষে। এভাবে স্নাতকের প্রতিবছরই...
পড়ার বিষয় হিসেবে কেন রসায়ন বেছে নিলেন? প্রশ্ন শুনে তাহরিমা তাহসিন পাল্টা প্রশ্ন ছুড়লেন, ‘কেন নয়? পৃথিবীকে বুঝতে হলে রসায়ন জানতেই হবে।’ বোঝা গেল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী তাঁর পড়ার বিষয়টাকে ভালোই বাসেন। তাই তো গবেষণা করছেন সিলভার ন্যানোপার্টিকেলস নিয়ে। তাঁর কাছে বেঁচে থাকার মানে জীবনে স্বপ্ন থাকা। আর ছোটবেলা থেকেই তাহরিমার স্বপ্ন ছিল—‘বিজ্ঞানী হব, পৃথিবীর জন্য...
পড়ার বিষয় কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল। আর শখ? সিনেমা বানানো। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী তানজীল সুলতান খান ক্যাম্পাসে ‘সিনেমাপাগলা’ হিসেবেই বেশি পরিচিত। ডাকনাম তূর্য। জন্ম আর বেড়ে ওঠা ঢাকায়। পড়ালেখার বেশ চাপ থাকলেও বিশ্ববিদ্যালয়ের নানা সংগঠনের একজন সক্রিয় সদস্য তানজীল। বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকে ছিলেন এআইইউবি ফিল্ম ক্লাবের কর্মী। এ ছাড়া...
তাসনিম মিশু যে গুনগুন করে গান করেন, সেটা শুধু তাঁর কাছের বন্ধুরাই জানতেন। কিন্তু গত বছর বিশ্ববিদ্যালয়ের গানের প্রতিযোগিতায় আধুনিক ও নজরুলসংগীত শাখায় তিনি অর্জন করলেন প্রথম স্থান। আর তাতেই পুরো ক্যাম্পাসের জানা হলো তাঁর গুণের কথা। নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বাউস্ট) বিবিএর পড়ছেন তাসনিম, তৃতীয় বর্ষে। গানের প্রতি প্রগাঢ় তাঁর...
নতুন দায়িত্ব নিয়েই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ১০ জানুয়ারি ব্যাংকমালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সঙ্গে বৈঠক করেছিলেন। বৈঠক শেষে বিশেষ এক ঘোষণা দিয়ে বললেন, ‘আজকের পর থেকে এক টাকাও খেলাপি ঋণ বাড়বে না।’ সেটাই ছিল অর্থমন্ত্রী হওয়ার পর খেলাপি ঋণ বিষয়ে তাঁর প্রথম বক্তব্য। এরপর থেকে বিষয়টি নিয়ে তিনি বারবার কথা বলেছেন। বাস্তবে যা-ই ঘটুক না কেন, প্রথম...
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে লাল-সবুজ পতাকা ওড়ার দৃশ্যটা আজও অনেক ফুটবলপ্রেমীর হৃদয়ে অমলিন। ১৯৯৯ সালের ৪ অক্টোবরের সেই আনন্দময় বিকেলে দক্ষিণ এশিয়ান গেমস ফুটবলে প্রথমবার সোনা জিতেছিল বাংলাদেশ। ২০ বছরের ব্যবধানে দশরথে আবার বসতে যাচ্ছে ফুটবলের সেই মেলা। এবার বাংলাদেশের স্বপ্নের সারথি জামাল ভূঁইয়ারা। নেপালের রাজধানী কাঠমান্ডুতে আজ শুরু যাচ্ছে এসএ গেমস। গেমসের অন্যতম মূল আকর্ষণ ফুটবল শুরু হবে...
কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে উপজেলার তুলাতলি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, দেলোয়ার সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে চান্দিনা থানায় অস্ত্র ও ডাকাতির অভিযোগে সাত মামলা রয়েছে। দেলোয়ার চান্দিনা উপজেলার ফতেহাপুর গ্রামের আবদুল বারেকের ছেলে। ঘটনাস্থল থেকে একটি...
জ্বালানি তেল বিক্রির প্রচলিত কমিশন বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ, জ্বালানি তেল পরিবেশক সমিতি, পেট্রল পাম্প মালিক সমিতিসহ জ্বালানি ব্যবসায়ীরা। আজ রোববার সকাল ৬টা থেকে ওই কর্মবিরতি শুরু হয়েছে। রাজশাহী ও রংপুরেও কর্মবিরতি চলছে। শ্রমিকেরা পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপোর তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখে ওই কর্মসূচি পালন করছেন।...
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটির আসন্ন নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাক না গলানোর অনুরোধ করেছেন। ন্যাটো সম্মেলনে অংশ নিতে আগামী সপ্তাহে ট্রাম্পের যুক্তরাজ্য সফরে যাওয়ার কথা। এর ঠিক আগ দিয়ে গত শুক্রবার বরিস বলেন, যুক্তরাজ্যের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট কোনোভাবে সম্পৃক্ত না হলেই ‘সবচেয়ে ভালো’ হয়। যদিও হুটহাঁট বেফাঁস মন্তব্যের কারণে পরিচিত ট্রাম্প...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২য় টেস্ট-৩য় দিন স্টার স্পোর্টস সিলেক্ট ১ নিউজিল্যান্ড-ইংল্যান্ড ভোর ৪টা ২য় টেস্ট-৩য় দিন সনি সিক্স অস্ট্রেলিয়া-পাকিস্তান সকাল ৯-৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ নরউইচ-আর্সেনাল রাত ৮টা ম্যান ইউনাইটেড-অ্যাস্টন ভিলা রাত ১০-৩০ মি. লেস্টার-এভারটন ...
পৃথক দুটি পদে নেওয়া হবে ৭৫০ জন কর্মী। এ জন্য সাক্ষাৎকার দিতে হাজির হন তিন হাজারের বেশি চাকরিপ্রার্থী। অথচ এতজন প্রার্থীর সাক্ষাৎকারের জন্য বোর্ড গঠন করা হয় মাত্র একটি। এতে সকাল থেকে দুপুর পর্যন্ত বোর্ডে কেবল ১০০ জনের সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়। একপর্যায়ে ক্ষুব্ধ নিয়োগপ্রার্থীরা দরজা–জানালা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় চাকরিপ্রার্থীদের সঙ্গে আনসার সদস্যদের ধাক্কাধাক্কি হয়।গতকাল শনিবার...
পাসপোর্ট ও সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন (পরিচয় ও ঠিকানা যাচাই) সম্পন্ন হলে তা আবেদনকারীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যবস্থা চট্টগ্রাম মহানগরীতে চালু হয়েছে এক মাস আগে। ঢাকা রেঞ্জের ১৩টি জেলায় আজ ১ ডিসেম্বর চালু হচ্ছে। সারা দেশ এই ব্যবস্থার আওতায় এলে সাধারণ মানুষের হয়রানি কমবে। পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন নিয়ে হয়রানির অভিযোগ অনেক দিনের। বর্তমান ব্যবস্থায়...
‘ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার ২০১৯’ দেওয়া হবে আজ রোববার। বন্ধু বা সহকর্মীর প্রতি সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে কোনো ব্যক্তির অনন্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ২০১৬ সাল থেকে এ পুরস্কার দিচ্ছে পেপসিকো গ্লোবাল। ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে আজ সন্ধ্যা ছয়টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ বছরের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির হাতে স্বীকৃতি সনদের পাশাপাশি তুলে দেওয়া হবে...
গল্পটার শুরু সেই ছোটবেলায়। রংপুর জেলার ছোট্ট গ্রাম মহেশপুরের নাম রাখা হয়েছিল মহেশ চন্দ্র রায়ের নামে। এই মহেশবাবুর বড় ছেলে পতিত পাবন তাঁর যৌবনে রংপুর কালেক্টরেট মাঠে কোচবিহারের যুবরাজের সঙ্গে ফুটবল খেলেছিলেন কোনো এক কালে! সে গল্প শুনে শুনে বড় হয়েছি ছোটবেলা থেকে। একজন রাজার ছেলের সঙ্গে আমার ঠাকুরদাদা ফুটবল খেলেছিলেন—এ গল্প আমার মস্তিষ্কে কোচবিহার নিয়ে একটা কল্পনার রাজ্য তৈরি করে দিয়েছিল...
যাঁরা প্রচলিত অফিস বাদ দিয়ে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে সবচেয়ে বেশি আয় করতে চান, তাঁদের জন্য ডেটা অ্যানালিটিক্স ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রের দক্ষতা সবচেয়ে বেশি কাজে লাগবে। সম্প্রতি এ দুটি খাতে দক্ষ কর্মীর চাহিদা সবচেয়ে বেশি বাড়তে দেখা গেছে। ফ্রিল্যান্সিং ক্ষেত্রের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকমের তথ্য অনুযায়ী, কর্মী নিয়োগদাতাদের কাছে ডেটা অ্যানালিটিক্স ও ভার্চুয়াল...
রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।আজ রোববার সকালে র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।র্যাব বলছে, খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকা থেকে ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তাঁদের কাছ থেকে বেশ কিছু...
৪২ হাজার টাকার ল্যাপটপ কেনা হয়েছে ১ লাখ ৪৮ হাজার টাকায়। ৬০ হাজার টাকার কালার প্রিন্টারের দাম পড়েছে ২ লাখ ৪৮ হাজার টাকা। ৩৯ হাজার টাকার রেফ্রিজারেটর ৮৫ হাজার টাকায় কেনা হয়েছে। এমনকি মানবদেহের মেডিকেল চার্ট; বাজারে যার দাম ৫০০ টাকা, তা কেনা হয়েছে ৭ হাজার টাকায়। হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজে এভাবে বেশি দামে কম্পিউটার, আসবাব, চিকিৎসা সরঞ্জামাদি কেনার অভিযোগ উঠেছে। এসব সামগ্রী কেনায় ব্যয় হয়েছে...
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় করা মামলার রায় আজ রোববার। ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করার কথা। এর আগে ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ১ ডিসেম্বর ধার্য করেন আদালত। এ মামলায় ৪১ জনের মধ্যে ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বাসচাপায় ওই দুই শিক্ষার্থী নিহতের পর সারা দেশে...
নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে সুপরিচিত শপিং এলাকা গ্রোটে মার্কস্ট্রাটের হুডসনস বে নামে একটি ডিপার্টমেন্ট স্টোরে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে। পুলিশ বলছে, আহত তিনজন অল্পবয়সী। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে। ছুরিকাঘাতের ঘটনাস্থল হেগের পার্লামেন্ট থেকে খুব বেশি দূরে নয়। এএফপির খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল শুক্রবার ওই হামলার ঘটনা ঘটে। থ্যাংকস গিভিং ডে উপলক্ষে শুক্রবার ব্ল্যাক ফ্রাইডে নামে...
পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে কয়েক বছর ধরে খারাপ সময় যাচ্ছে। পাট খাতের সমস্যা, সম্ভাবনা ও সংকট থেকে উত্তরণ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ পাটপণ্য রপ্তানিকারক সমিতির (বিজেজিইএ) চেয়ারম্যান এম. সাজ্জাদ হোসাইন সোহেল। সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার। প্রথম আলো: বিদায়ী ২০১৮-১৯ অর্থবছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ছিল মাত্র ৮১ কোটি ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ২০ শতাংশ কম। পাটের রপ্তানি...
ঢাকায় গত মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবসায়ী সংগঠনগুলোর জোট দ্য কনফেডারেশন অব এশিয়া-প্যাসিফিক চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) সম্মেলন। যৌথভাবে এ সম্মেলনের আয়োজক ছিল বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। সম্মেলন থেকে বাংলাদেশ কী পেল, তা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। সাক্ষাৎকার নিয়েছেন...
খাগড়াছড়ি পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুর্গম সীমান্তবর্তী এলাকা দুদকছড়ায় হয়েছিল শান্তি বাহিনী ও সরকারের সঙ্গে সংলাপ এবং সমঝোতা বৈঠক। এর রেশ ধরে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়। পার্বত্য চুক্তির লক্ষ্যে সংলাপ ছাড়াও দ্বিতীয় দফা অস্ত্র সমর্পণ অনুষ্ঠান হয়েছিল দুদকছড়াতেই। কথা ছিল, পার্বত্য চুক্তি বাস্তবায়িত হলে উন্নয়নের ছোঁয়ায় বদলে যাবে দুদকছড়া। কিন্তু এখনো সেখানে উন্নয়নের ছোঁয়া...
ব্রাহ্মণবাড়িয়ায় আলট্রাসনোগ্রাফির মাধ্যমে অন্তঃসত্ত্বা নারীর গর্ভের শিশু ছেলে নাকি মেয়ে তা জানার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে সিভিল সার্জন কার্যালয়। এ–সংক্রান্ত একটি আদেশ ডাকযোগে জেলার সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়েছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে জানতে চাইলে সিভিল সার্জন শাহ আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা...
বগুড়ায় এবার কাঁচা মরিচের ভালো আবাদ হয়েছে। ফলনও ভালো। কিন্তু দাম কম হওয়ায় কৃষকের মুখ মলিন। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার তেঘড়ি গ্রামের মাঠে কৃষক জুয়েল রানা প্রথম আলোকে বলেন, এবার তাঁর ৩ বিঘা জমিতে মরিচের আবাদ করেছেন। মোকামে মরিচের যে দাম তাতে লোকসান গুনতে হবে। পাইকারিতে প্রতি মণ মরিচ ৭৫০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। সেই মরিচ নিয়ে এই ছবির গল্প।
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালুর পাশাপাশি বিধবা ভাতাও চালু করেছিলেন। বিদ্যাসাগরের চালু করা মুক্তাকেশী দেবী উইডো ফান্ডের নথি মিলেছে কলকাতার সংস্কৃত কলেজের সিন্দুক থেকে। গতকাল শুক্রবার চার ঘণ্টার চেষ্টায় ওই সিন্দুকের তালা ভাঙেন এক কারিগর। এরপর সেই সিন্দুকে পাওয়া গেছে প্রচুর ঐতিহাসিক দলিল-দস্তাবেজ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সিন্দুকে কী আছে, তা এত দিন অজ্ঞাতই ছিল কলকাতার...
বিয়ের পরে সাবিলা নূর কী করছেন? অভিনয়ে কি ফিরেছেন? খোঁজ নিয়ে জানা গেল, পুরোদস্তুর নাটকের শুটিংয়ে ব্যস্ত তিনি। করছেন টেলিভিশনের অনুষ্ঠানের কাজও। শুক্রবার বিকেলে স্বামী নেহাল সুনন্দকে নিয়ে একটি টেলিভিশনের অনুষ্ঠানের শুটিং করেন তিনি। প্রেমিক সুনন্দকে ২৫ অক্টোবর বিয়ে করেন সাবিলা। এরপর যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে মধুচন্দ্রিমার জন্য উড়াল দেন ইন্দোনেশিয়ার বালিতে। সেখানে ঘোরাঘুরি শেষে ফিরেছেন। মন দিয়েছেন...
অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে ডাবল সেঞ্চুরি পেয়েছেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বোলারদের নাস্তানাবুদ করে ছাড়ছেন এ ওপেনার গোলাপি বলে কালই চোখে অন্ধকার দেখেছে পাকিস্তান। ১ উইকেটে ৩০২ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। আজ দ্বিতীয় দিনেও প্রতিপক্ষের ঘাম ছোটাচ্ছেন স্বাগতিক ব্যাটসম্যানেরা। বিশেষ করে ডেভিড ওয়ার্নার। ১৬৬ রানে কালকের দিন শেষ করা এ ওপেনার আজ তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। শাহীন...
চুলা একটি। জ্বালামুখ কয়েকটি। সবকটি মুখেই বসানো মাটির তাওয়া। তাতে তৈরি হচ্ছে চিতই, ভাপাসহ নানা পিঠা। ততক্ষণে চুলার চারপাশে জমেছে ভিড়। ক্রেতাদের কারও চাহিদা ৫-১০টি পিঠা। কেউ কাগজের ঠোঙায় মুড়িয়ে নিয়ে যাচ্ছেন বাড়িতে। গরমাগরম মুখে পুড়ছেন কেউ। শীতের শুরুতেই মৌসুমি পিঠা বিক্রির এ চেনা দৃশ্য দিনাজপুর জেলা শহরের। এবারও অলিগলিতে বসেছে পিঠার দোকান। এসব দোকানে ভিড় জমাচ্ছেন নানা শ্রেণির পিঠাপ্রেমিক...
সারা দেশে আজ শনিবার নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে খাবার ভাতা ও মজুরিসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকেরা ধর্মঘটের (কর্মবিরতি) ডাক দিয়েছে। ধর্মঘটে নারায়ণগঞ্জ, বরিশাল, খুলনাসহ দেশের বিভিন্ন নৌপথে ছোট বড় নৌযান চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ১৪ দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দিয়েছে। আমাদের...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২য় টেস্ট-২য় দিন স্টার স্পোর্টস সিলেক্ট ১ নিউজিল্যান্ড-ইংল্যান্ড ভোর ৪টা ২য় টেস্ট-২য় দিন সনি সিক্স অস্ট্রেলিয়া-পাকিস্তান সকাল ৯-৩০ মি. ২০২০ ইউরোর ড্র সনি টেন ২ রাত ১১টা ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১...
চলতি মৌসুমে ২০ নভেম্বর ধান কেনা শুরুর ঘোষণা থাকলেও ঠাকুরগাঁওয়ে এখনো তা হয়নি। নিয়ম রক্ষার খাতিরে গতকাল শুক্রবার পর্যন্ত শুধু হরিপুর উপজেলার দুজন কৃষকের কাছ থেকে ধান কেনা হয়েছে। লটারির মাধ্যমে কৃষকের তালিকা চূড়ান্ত না হওয়ায় কেনা শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে খাদ্য বিভাগ। কৃষকেরা বলছেন, খাদ্যশস্যের ন্যায্যমূল্য দিতে সরকার প্রতিবছর ধান কিনলেও চাষিরা এতে খুব একটা লাভবান হচ্ছেন না। কারণ, কৃষকের...
যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে ছুরিকাঘাতে দুই ব্যক্তিকে হত্যা করা ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে পুলিশ। ওসমান খান (২৮) নামের ওই যুবক আগেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য জেল খেটেছেন। গত বছর শর্তসাপেক্ষে (লাইসেন্স নিয়ে) তিনি কারাগার থেকে মুক্তি পান। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার স্থানীয় সময় বেলা দুইটার দিকে লন্ডন ব্রিজে বেশ কয়েকজন ব্যক্তিকে ছুরিকাঘাত করেন ওসমান। এ ঘটনায় একজন পুরুষ ও একজন...
গত কয়েক দিনে ঢাকার আকাশ কুয়াশার চাদরে ঢাকা। হেমন্ত, শীতে কুয়াশা থাকে। তাই তেমন বিচলিত হইনি। কিন্তু নাক-চোখ জ্বলছিল, শ্বাস নিতে কেমন যেন কষ্ট হচ্ছিল। ভাবছিলাম, বয়স বেড়েছে, তাই এসব লক্ষণ। কিন্তু প্রথম আলো (২৫ নভেম্বর, ২০১৯) প্রথম পাতায় একই সঙ্গে দুটি খবর আর ভেতরে সম্পাদকীয় লিখে জানিয়ে দিল আসল সমস্যা অনেক গভীর এবং তা খুবই মারাত্মক। ইফতেখার মাহমুদের রিপোর্ট, ‘ঢাকা কাল ছিল সবচেয়ে...
সারা দেশে নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ১৪ দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন ১১ দফা বাস্তবায়নের দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে। আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ থেকে কোনো ধরনের কোস্টার, বাল্কহেড, ট্যাংকার ছেড়ে যায়নি। দূরপাল্লার কোনো লঞ্চও ছাড়েনি। অন্য কোথাও থেকে লঞ্চ আসেনি। তবে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌপথে ছোট কিছু লঞ্চ চলেছে।...