নিজে এবারই জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিয়েছে। তাকে দেওয়া হয়েছে জেএসসিরই খাতা মূল্যায়ন করতে। এমন অভিযোগে গতকাল সোমবার দিনাজপুরের বিরামপুরে এক কিশোরের কাছ থেকে জেএসসির ১০০টি খাতা জব্দ করা হয়েছে। আদর্শ হাইস্কুলের সামনের বাড়ি থেকে শিক্ষা কর্মকর্তা নুর আলম ও যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন পুলিশসহ গিয়ে খাতাগুলো জব্দ করেন। সেগুলো বিরামপুর থানায় রেখেছে পুলিশ। উপজেলা প্রশাসন ও... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1626292/%E0%A6%9C%E0%A7%87%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%87-%E0%A6%AB%E0%A6%B2%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%80
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যা মামলার শুনানিকে সামনে রেখে কৌশলের আশ্রয় নিয়েছে মিয়ানমার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, গণহত্যার অভিযোগে আইসিজেতে গাম্বিয়ার করা মামলার শুনানি শুরু হওয়ার আগেই কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠাতে চায় দেশটি। ওই প্রতিনিধিদলের সফরের আয়োজনের অনুরোধ জানিয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশকে চিঠি দিয়েছে মিয়ানমার। ঢাকার কূটনীতিকেরা বলছেন,...
বায়ুদূষণ পরিস্থিতি দেখে ভারতকে নিয়ে গোটা বিশ্ব হাসাহাসি করছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। দূষণ মোকাবিলায় ভারতের কেন্দ্র ও রাজ্য সরকার চরমভাবে ব্যর্থ হওয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল সোমবার এক বিচারক সরকারের প্রতি কটাক্ষ করে বলেন, ‘১৫টি ব্যাগে বিস্ফোরক ভরে জনগণকে একবারে শেষ করে দিন। তাদের এই ভোগান্তি কেন?’...
বছর ঘুরে আবার শুরু হচ্ছে দেশের ব্যান্ড সংগীতের বিভিন্ন দল নিয়ে দিনব্যাপী আয়োজন ব্যান্ড ফেস্ট। দেশের ব্যান্ড সংগীতের মহাতারকা আইয়ুব বাচ্চুর উদ্যোগে শুরু হয়েছিল ব্যান্ড ফেস্ট। ছয় বছর আগে শুরু হওয়া এই ব্যান্ড ফেস্টে গত বছর থেকে স্বশরীরে নেই আইয়ুব বাচ্চু। ব্যান্ড সংগীতের কিংবদন্তি এই শিল্পীকে স্মরণীয় করে রাখতে আয়োজক প্রতিষ্ঠান চ্যানেল আই ঘোষণা করতে যাচ্ছে ‘রূপালি গিটার পদক’। বিষয়টি...
নতুন কোনো কথা তো এটা নয়ই, বাংলাদেশি ক্রিকেটারদের মুখে শুনতে শুনতে এখন বরং একঘেয়ে হয়ে গেছে ভীষণ। ‘এই সিরিজ থেকে আমরা অনেক কিছু শিখেছি, যা পরের সিরিজে কাজ লাগবে’—বাংলাদেশের কোনো ক্রিকেটারের মুখে এটা শুনলে এখন উল্টো বিরক্তিই লাগার কথা এ দেশের ক্রিকেটপ্রেমীদের। যে শিক্ষা টেস্ট ক্রিকেটে ১৯ বছর পথচলার পরও হয়নি, সেটা আর কবে হবে! ‘শিখছি’ বলে বলে মুমিনুল-মুশফিকরা আর কত দিন...
‘সময়মতো পানি দাও, সার দাও আরও কত ঝামেলা, তাই দুই বিঘা জমিতে আমন ধান আবাদ না করে সবজি চাষ করছি। এতে ঝামেলা কম, লাভও বেশি।’ কথাগুলো বলছিলেন নওগাঁর সদর উপজেলার শালেবাজ গ্রামের চাষি আবদুল মজিদ।শুধু মজিদই নন, গত কয়েক মৌসুমে ধান চাষ করে লোকসান গোনার পর অনেক চাষিই এখন ধান চাষ না করে সবজি চাষের দিকে ঝুঁকছেন। নওগাঁ সদর, বদলগাছী, মান্দা, ধামইরহাট ও মহাদেবপুর উপজেলায় এ বছর ব্যাপক হারে সবজি চাষ...
দশ বছর আগের কোনো একদিন। অভাবের কারণে নিজের বাড়ির জায়গাটুকুও বিক্রি করে দেন নাটোরের গুরুদাসপুরের বিলশা গ্রামের তরুণ শরিফুল ইসলামের বাবা। গ্রামেই দিনমজুরের কাজ করা শরিফুলও বেশি আয়ের আশায় পাড়ি জমান ঢাকায়। কাজ শুরু করেন একটি তৈরি পোশাক কারখানায়।শরিফুলের বয়স তখন ১৭। পরিবারে তিন ভাইবোনের মধ্যে দ্বিতীয়। পড়াশোনা করেছেন তৃতীয় শ্রেণি পর্যন্ত। ঢাকায় গিয়ে কম বেতনের চাকরিতে ঢুকে আরও দিশেহারা হওয়ার উপক্রম।...
টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইলের প্রভাব নিয়ে নতুন করে বলার কিছু নেই। ৪০ বছর বয়সেও তিনি বোলারদের যম। সেই গেইল বললেন মুদ্রার উল্টো পিঠের কথাও। দুই-তিন ম্যাচ পারফর্ম করতে না পারলেই ক্রিস গেইল দলের জন্য বোঝা। দক্ষিণ আফ্রিকায় চলছে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে জানসি সুপার লিগ। এ টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোজি স্টারসের হয়ে পরশু শেষ ম্যাচটা খেলে ফেলেন গেইল। জিততে জিততে হার মানা সে...
পেঁয়াজের দাম রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পর এর প্রভাব দেশের অন্যান্য এলাকার মতো ঢাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ওপরেও পড়েছে। তবে অপেক্ষাকৃত দরিদ্র, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ওপর মূল্যবৃদ্ধির প্রভাবটা বেশি।ঢাকার বেশির ভাগ নিম্ন আয়ের ও দরিদ্র জনগোষ্ঠীর বসবাস যে বস্তিগুলোতে, তার কয়েকটিতে খোঁজ নিয়ে দেখা যায়, বস্তিবাসীরা পেঁয়াজ কেনা প্রায় ছেড়েই দিয়েছেন। বস্তিসংলগ্ন বাজারগুলোর বিক্রেতারাও...
রাস্তা পারাপারে সড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে নির্মাণ করা হয়েছিল পদচারী–সেতু। কিন্তু সেটিই এখন ঝুঁকিতে পড়েছে। ধরা পড়েছে নির্মাণে ত্রুটি। কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। অথচ ত্রুটিপূর্ণ সেতুতেই চলন্ত সিঁড়ি লাগানোর চিন্তাভাবনা করা হচ্ছে। যমুনা ফিউচার পার্কের সামনে প্রগতি সরণিতে নির্মিত আবরার পদচারী–সেতুর এই অবস্থা। নির্মাণ–পরবর্তী মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে নির্মাণে ত্রুটির বিষয়টি। চলতি...
হাতের ইশারা থেকে আধুনিক সিগন্যাল বাতিতে ফিরে আসছে নগরের ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা। নগরের আগ্রাবাদ শেখ মুজিব রোডের ট্রাফিক ব্যবস্থাপনায় সিগন্যাল বাতির ব্যবহার শুরু হয়েছে। পর্যায়ক্রমে পুরো নগরে সিগন্যাল বাতির মাধ্যমে ট্রাফিক কার্যক্রম প্রবর্তন করা হবে। গণপরিবহন বিশেষজ্ঞরা কার্যকরভাবে সিগন্যাল বাতি চালুর পরামর্শ দিয়েছেন। ট্রাফিক পুলিশের এ কার্যক্রমে কিছুটা শৃঙ্খলা আসতে পারে বলে তাঁরা মনে...
ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি মালবাহী ট্রেন ১৯ নভেম্বর বেলা আড়াইটার দিকে ভৈরবের জগন্নাথপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় কারও ছোড়া একটি পাথর এসে আঘাত করে ট্রেনটির পরিচালকের (গার্ড) চোখে। কয়েক মিনিট পর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভৈরব স্টেশনে গিয়ে ট্রেনটি যাত্রাবিরতি দেয়। ট্রেনটির গার্ড হাফিজুর রহমান ততক্ষণে অচেতন হয়ে পড়েছেন। তাঁকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: উয়েফা চ্যাম্পিয়নস লিগ রাত ১১-৫৫ মি. লোকোমোটিভ-লেভারকুসেন সনি টেন ২ গ্যালাতাসারাই-ব্রুগা সনি ইএসপিএন উয়েফা চ্যাম্পিয়নস লিগ রাত ২টা রিয়াল মাদ্রিদ-পিএসজি সনি টেন ১ জুভেন্টাস-অ্যাটলেটিকো সনি টেন ২...
সৌদি আরব অন্তত নয়জন শিক্ষাবিদ, লেখক ও অধিকারকর্মীকে আটক করেছে। আন্দোলনকর্মীরা গতকাল সোমবার এই তথ্য জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, দুই বছর ধরে দেশটিতে বুদ্ধিজীবীদের বিরুদ্ধে চলে আসা দমন-পীড়নের সবশেষ ঘটনা এটি। মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের যুবরাজ হওয়ার পর বিশেষ করে উদারপন্থী ও অধিকারকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন বেড়েছে বলে অভিযোগ আছে। তিনি তাঁর ক্ষমতাকে কণ্টকমুক্ত করতে এই কাজ...
ইজিবাইকসহ তিন চাকার যানবাহনের সামনের কাচে সাঁটানো থাকে স্টিকার। মাস পরিবর্তনের সঙ্গে বদলে যায় এগুলো। টাকার বিনিময়ে এসব স্টিকার সংগ্রহ করতে হয় যানবাহনের চালকদের। এভাবে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া হাইওয়ে থানা-পুলিশের বিরুদ্ধে। পুলিশের নির্ধারিত লোকের কাছ থেকে মাসে ৫০০ টাকা করে ইজিবাইক (ব্যাটারিচালিত তিন চাকার যান) এবং ১ হাজার ৫০০ টাকা করে মাহিন্দ্রের (ডিজেল-চালিত তিন...
‘ভারতীয় খাবার ভয়ংকর’—এ কথা লিখে যুক্তরাষ্ট্রের এক শিক্ষকের টুইট করা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। তাঁর এই মন্তব্য সাংস্কৃতিক অসহিষ্ণুতা ও আন্তর্জাতিক রান্নার প্রতি বর্ণবাদী মনোভাব প্রকাশ করেছে বলে পাল্টা মন্তব্য করছেন সমালোচকেরা। ঘটনার শুরু যে মন্তব্য নিয়ে, তা করেছেন যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের শিক্ষক টম নিকোলস। টুইটারে এক ব্যক্তি বিতর্কিত খাদ্য নিয়ে...
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন । আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পূর্ব সদরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে মাদারীপুর থেকে ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন নিহত হন। গুরুতর আহত...
চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব খৈয়াছড়া গ্রামের রেলগেট এলাকাটি স্থায়ী বাজার নয়। প্রতিবছর ক্ষীরার মৌসুম এলেই এ স্থানটি সরগরম হয়ে ওঠে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে। সকাল-বিকেল দুই বেলা ক্ষীরার হাট বসে। ভোরের আলো ফুটতেই চারপাশের খেত থেকে টুকরি ভরা সবুজ-সতেজ ক্ষীরা বিক্রি করতে নিয়ে আসেন কৃষকেরা। অস্থায়ী এই বাজারে ভিড় করেন ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। এবার আগাম চাষ করা ক্ষীরার...
মুষ্টিমেয় হলেও চট্টগ্রামে শিল্পোত্তীর্ণ চলচ্চিত্র বা সুস্থ ধারার ছবির দেখার দর্শক তৈরি হয়েছে। এ কারণে ভালো সিনেমা মুক্তি পেলে এই শহরে এখনো একশ্রেণির দর্শক ছুটে যান প্রেক্ষাগৃহে। কিন্তু গত এক থেকে দেড় দশকে চট্টগ্রামে প্রেক্ষাগৃহের সংখ্যা ১৪-১৫টি থেকে কমতে কমতে ৩–এ এসে ঠেকেছে। একটা সিনেপ্লেক্সের কথা বাদ দিলে বাকি প্রেক্ষাগৃহগুলোর প্রদর্শনের পূর্ণাঙ্গ আয়োজন নেই। সেই অসুবিধা সত্ত্বেও থেমে নেই...
পিচঢালাই উঠে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। সড়ক বিভাজকের দুই পাশে জমেছে বালুর স্তূপ। কোনো যানবাহন এলে বা আচমকা বাতাসে বালু ও ধুলা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ধুলাবালি উড়ে গিয়ে পড়ে আশপাশের দোকানে। হাত দিয়ে নাক-মুখ চেপে চলাচল করতে হয় পথচারী ও স্থানীয় লোকজনের। এ চিত্র ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সেতু থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত। এই ১২ কিলোমিটার সড়ক বেহাল হয়ে আছে। সড়কের বিভিন্ন অংশ খানাখন্দে ভরা। গাড়ি চলে...
লাজুক ও মায়াবী একটা মুখ। যুক্তরাষ্ট্রপ্রবাসী বলতে দীর্ঘদেহী যে ব্যাপারটি চোখের সামনে ভেসে ওঠে, প্রথম দর্শনে তাঁকে দেখে একদমই সে রকম মনে হবে না। মাঝারি আকৃতির শরীরে অনুশীলনের ট্র্যাকে ফাঁকে পুরো সময়ে মজার ছলে সতীর্থদের জমিয়ে রাখছেন। পেছন থেকে এসে কখন কারও পা থেকে বল কেড়ে নিচ্ছেন, কখনো কারও মাথার চুল বিলিয়ে দিচ্ছেন। যেন আপন করে নিতে চাইছেন সবাইকে। শুধু খেলোয়াড় নয়, এই বাংলাদেশটাকেই আপন করে নেওয়ার...
যুক্তরাষ্ট্রের নৌমন্ত্রী রিচার্ড স্পেনসারকে গতকাল রোববার বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নৌপ্রধানের এই পদটি বেসামরিক। উঁচু দরের সামরিক দল নেভি সিলের এক কমান্ডের অসদাচরণ-বিষয়ক মামলা নিয়ে ভূমিকার জেরে স্পেনসারকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। এডওয়ার্ড গ্যালাগার নামের নেভি সিলের ওই সদস্য ইরাকের যুদ্ধক্ষেত্রে অসদাচরণের...
বড়দিনের বাজারে এসে বরফের ভাস্কর্যের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ইউরোপের ছোট্ট দেশ লুক্সেমবার্গে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার বড়দিন উপলক্ষে আয়োজিত ‘ক্রিসমাস বাজারে’ এসে বরফের ভাস্কর্যের নিচে চাপা পড়ে একটি শিশু। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শীতপ্রধান দেশগুলোতে খুবই জনপ্রিয় হলো বরফ দিয়ে ভাস্কর্য তৈরি। খ্রিষ্টান...
বাংলাদেশের কৃষিকাজের সঙ্গে যাঁদের একটু হলেও যোগাযোগ বা পরিচয় আছে, ট্যাফে ট্রাক্টরের নাম নিশ্চয়ই শুনেছেন। ১৯৯৩ সালে কৃষির যান্ত্রিকীকরণও শুরু হয়েছিল এই ট্যাফে ট্রাক্টরের মাধ্যমে। এখন জমি চাষে যন্ত্রের ব্যবহার ব্যাপক জনপ্রিয়। যন্ত্রের ব্যবহার বাড়ছে ফসল কাটা ও রোপণেও। এই ট্যাফে ট্রাক্টর দেশে এনেছিল দ্য মেটাল প্রাইভেট লিমিটেড। ১৯৮৭ সালে কার্যক্রম শুরু করা মেটাল এখন গ্রুপ প্রতিষ্ঠান। কৃষি আধুনিকায়ন...
পরের জায়গা পরের জমিন/ ঘর বানাইয়া আমি রই/ আমি তো এই ঘরের মালিক নই—ঘরের মালিক যে প্রকৃত অর্থে কে, তা নিয়ে এই পৃথিবীতে কম বিপত্তি ঘটেনি। বলা যায়, মানুষে মানুষে সবচেয়ে বেশি দ্বন্দ্ব-বিবাদ হয়েছে জমি বা সম্পত্তির অধিকার নিয়ে। শিল্পী আবদুল আলীমের কণ্ঠে এই লোকগান অনেকেই নিশ্চয়ই শুনেছেন, গানে জমিদারি আমলে কৃষকের দুঃখ-দুর্দশার কথা আছে; জমি যেন কৃষকের মালিকানায় আসে, সেই আকুতিও এখানে আছে।কথাটা...
গান শোনার এক নস্টালজিক যন্ত্রের নাম গ্রামোফোন। বাংলাদেশে আমরা যেটি চিনি কলের গান নামে। এখনো পুরোনো দিনের সিনেমায় দেখা যাওয়া যন্ত্রটি স্মৃতি হিসেবে সংগ্রহে রেখেছেন অনেকেই। কলের গানের তেমনই একজন সংগ্রাহক আমজাদ হোসেন। কুড়িগ্রামের উলিপুর উপজেলার কেবলকৃষ্ণ জুম্মাহাটে তাঁর বাড়ি। আমজাদ হোসেনের সংগ্রহে থাকা গ্রামোফোনগুলো শুধু শোকেসের শোভা বাড়ানোর জন্য নয়, এগুলো এখনো সচল। চাইলে শোনা যায় বিভিন্ন শিল্পীর...
তৈরি পোশাক রপ্তানিতে সারা বিশ্বে দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকলেও তুলা ব্যবহারে বাংলাদেশের অবস্থান চতুর্থ। প্রথম তিন শীর্ষ অবস্থানে আছে—চীন, ভারত ও পাকিস্তান। ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটির তথ্যানুযায়ী, গত ২০১৭-১৮ অর্থবছরে চীনের পোশাক ও বস্ত্রসহ অন্যান্য খাত ৮৫ লাখ টন তুলা ব্যবহার করেছে। এ ছাড়া ভারত ৫৪ লাখ ২৩ হাজার ও পাকিস্তান ২৩ লাখ ৪৬ হাজার টন তুলা ব্যবহার করেছে। আর বিশ্বে চতুর্থ...
টাটা গ্রুপের বিশাল সাম্রাজ্যের অভিভাবক রতন টাটা। পুনে কলেজের এক অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে বলেছিলেন, ‘ডোন্ট বি সো সিরিয়াস। এনজয় লাইফ অ্যাজ ইট কামস।’টাটা গ্রুপ ভারতের ব্র্যান্ডিংয়ে অনন্য। আর এই ব্র্যান্ডিংয়ে সবচেয়ে বড় অবদান রতন টাটার। অর্ধশত বছর ধরে তিনি নিরলস পরিশ্রম করেছেন টাটা গ্রুপের জন্য, তিলে তিলে বড় করেছেন গ্রুপকে। ১৬০ বছরের পুরোনো এ প্রতিষ্ঠানটি বিশ্বের ১০০টি দেশের সঙ্গে...
বাসাভাড়া, বাজার, ড্রাইভার ও দারোয়ানের বেতন, ক্রেডিট কার্ডের বিল সবই অ্যাপস দিয়ে পরিশোধ করেন ঢাকা ব্যাংকের গ্রাহক কামরুল হাসান। এ জন্য তাঁকে ব্যাংকের শাখায় যেতে হয় না। এমনকি অন্য ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল দিতেও না। টাকা তুলতে এটিএম বুথেও যাওয়া লাগে না। মাঝেমধ্যে কেনাকাটা করতেও ছাড় পান। আবার বিমানভাড়া, হোটেল, রেস্তোরাঁতেও রয়েছে নানা ছাড়। এতসব সুবিধা মিলছে ঢাকা ব্যাংকের গো অ্যাপসে। যাতে ঘরে...
চলতি বছরে তিন দফা বন্ধ ছিল সুন্দরবনের নদ–নদীতে মাছ ও কাঁকড়া আহরণ। ফলে কাজ ছাড়া কয়েক মাস কেটেছে জেলেদের। বন বিভাগ ১৪ নভেম্বর থেকে স্থানীয় জেলেদের ফের মাছ ধরার অনুমতি দিয়েছে। এতে জেলেদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। শ্যামনগর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন জানান, ২০১৭ সালের হিসাব অনুযায়ী শ্যামনগর উপজেলায় সুন্দরবনভিত্তিক নিবন্ধিত জেলের সংখ্যা ২৩ হাজার ১৭৮। প্রায় সারা বছরের...
শারমিন আক্তার। ক্লাসে রোল নম্বর ১০। গণিতে সে ২২ নম্বর পেয়েছে। ২৩ পেলে পাস করত। ১ নম্বর কম পাওয়ায় ৫০০ টাকা জরিমানা করে বিশেষ বিবেচনায় তাকে বিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়েছে। শারমিনের কাছ থেকে ফরম পূরণ বাবদ আড়াই হাজার টাকা আদায়ও করা হয়েছিল। এভাবে পাস নম্বর থেকে ১ থেকে ৩ পর্যন্ত কম পাওয়া ৩২ শিক্ষার্থীর কাছ থেকে প্রতি বিষয়ে অকৃতকার্যের জন্য ৫০০ টাকা হারে জরিমানা আদায় করা হয়।...
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তালুক মৃত্তিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে বিজ্ঞানের ক্লাস চলছে। কোমলমতি শিক্ষার্থীদের মনে যেন উৎসবের আনন্দ লেগেছে। কারণ, ক্লাস নিচ্ছেন খোদ লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) মো. আবু জাফর। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসক ব্যতিক্রমী এই পাঠদানের কাজটি করেছেন। লালমনিরহাটের ডিসির এই পাঠদানের বিষয়টি গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া...
বিশাল গাজনার বিলের উঁচু অংশের পানি অনেকটাই শুকিয়ে গেছে। সেখানে চলছে চাষাবাদ। তবে নিচু খালগুলোতে এখনো পানি আছে। ধরা পড়ছে শোল, বোয়াল, পুঁটি, খলশে, চেলা, ট্যাংরা, টাকি, বাইমসহ নানা প্রজাতির মাছ। ব্যস্ত জেলেরা মাছ ধরার ফাঁকে ফাঁকে আরেকটি কর্মযজ্ঞের তথ্য দিলেন। সে অনুসারে যেতে হলো উপজেলা শহরের চাতালে। সেখানে বিলের মাছ শুকিয়ে শুঁটকি করা হচ্ছে। রপ্তানি করা হবে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও দুবাইয়ের...
শীত মৌসুম এলেই ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শাল বিক্রেতারা ছুটে আসেন কলকাতা শহরে। শুধু কলকাতা নয়, এসব শাল বিক্রেতা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়ও ছড়িয়ে পড়েন। এবার কাশ্মীরের এই ব্যবসায়ীদের জন্য নিরাপত্তা জোরদার করেছে কলকাতা পুলিশ।কোনো শাল বিক্রেতা কলকাতা বা অন্য কোথাও যাতে লাঞ্ছিত না হন, এ জন্য কলকাতা পুলিশ প্রতিটি থানায় নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, প্রত্যেক কাশ্মীরি শাল বিক্রেতার নিরাপত্তা...
রাজধানীর খিলক্ষেত এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে 'গুলিবিনিময়ে' একজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)। র্যাবের দাবি, মিন্টু কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। র্যাবের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়। র্যাব সূত্রে জানা গেছে, খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টি এলাকায়...
বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে বাড়িতে বেঁধে রেখে রোজ ফেরি করে গ্রামে গ্রামে প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে সংসার চালান শেরপুরের নালিতাবাড়ী উপজেলার অসহায় মা মনোয়ারা বেগম (৫৫)। সেই অসহায় মায়ের পাশে দাঁড়ালেন উপজেলার কয়েকজন তরুণ। গতকাল রোববার দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে মনোয়ারাকে প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতে তাঁদের পক্ষ থেকে মুড়ি, চিড়া, গুড়, তেলসহ নানান সামগ্রী দেওয়া হয়েছে। সবুজ শহর গড়তে ১৫ নভেম্বর...
সিলেট স্টেশন থেকে কালনী এক্সপ্রেসের ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় সকাল ৬টা ৪০ মিনিট। ২ ঘণ্টা ৫ মিনিট বিলম্বের পর গতকাল রোববার এই ট্রেন ছেড়েছে সকাল ৮টা ৪৫ মিনিটে। সকাল ৮টা ৪০ মিনিটের জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়েছে বেলা পৌনে ১১টায়। আর পাহাড়িকা এক্সপ্রেস ছেড়েছে ১০ মিনিট বিলম্বে সকাল ১০টা ২৫ মিনিটে। ত্রুটিপূর্ণ রেললাইন, কুয়াশা ও চালকদের বিশ্রামের কারণে ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী ট্রেনের...
গোলাবারুদ ধ্বংসের আওয়াজে কেঁপে কেঁপে উঠছিল পুরো বনাঞ্চল। আশপাশের মানুষের মনে তো ছিলই, আতঙ্কে ছোটাছুটি করছিল বনের পশুরাও। বিকট শব্দে আকাশে উড়ে যাচ্ছিল আশ্রয়হীন নানা রকমের পাখি। গতকাল দুপুরে হবিগঞ্জের সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল একে একে ১৩টি আরপিজি গোলার বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে। গত শনিবার সাতছড়ি উদ্যানের ভেতর থেকে এই গোলা উদ্ধার করা হয়েছিল। হবিগঞ্জ আমলি...
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদী, ব্রহ্মপুত্র নদ ও আশপাশের শাখানদে অবৈধভাবে বাঁশ পুঁতে ও গাছের ডালপালা ফেলে মাছ শিকার করা হচ্ছে। এতে মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য ধ্বংস হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরই উপজেলার মেঘনা নদীর নুনেরটেক, আনন্দবাজার, ঝাউচর, চরগোয়ালদী, দুধঘাটা ও মেঘনার শাখানদীর আষাঢ়িয়ারচর, নয়াগাঁও, দড়িগাঁও, চরকিশোরগঞ্জ এবং ব্রহ্মপুত্র...
সংস্কারকাজের জন্য রাজধানীর বাসাবোর একমাত্র খেলার মাঠটি বন্ধ ছিল দেড় বছর ধরে। গতকাল রোববার বিকেলে মাঠটির দ্বার খোলে ক্ষণিকের জন্য। মুহূর্তেই গোটা মাঠ ভরে ওঠে এলাকার শিশু–কিশোর ও বাসিন্দাদের উপস্থিতিতে। যেন বন্দিজীবন থেকে মুক্তির আনন্দ! অগুনতি কণ্ঠের কলরবে মুখর হয়ে ওঠে পরিবেশ। খেলাধুলা, হাঁটাহাঁটি ও আড্ডায় মেতে ওঠেন নানা বয়সী মানুষ। এই ঘিঞ্জি নগরীতে একটি খোলা মাঠের জন্য বাসিন্দাদের কতটা...
আজ সোমবার সকাল আটটা থেকে ১০ ঘণ্টা রাজধানীর গাবতলীসহ আশপাশের এলাকায় গ্যাস থাকবে না। এ ছাড়া মিরপুরসহ কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে। গাবতলী পশুরহাট এলাকায় ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন নির্মাণ ও পুনর্বাসন কাজের জন্য সরবরাহ বন্ধ রাখা হবে। তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। কাজের জন্য সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্যাস থাকবে না। প্রধানত তুরাগ নদের পূর্ব...
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বৈশাখী আক্তার একটি হাসপাতালের ছবি এঁকেছে। এই হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা পাবে সুবিধাবঞ্চিত মানুষ—ঠিক যেমনটি সে চায়। বড় হয়ে বৈশাখী এ হাসপাতালের চিকিৎসক হবে আর সেবা করবে দরিদ্র মানুষের। এমনই তার স্বপ্ন। তার স্বপ্নের পৃথিবীর রূপ দিয়েছে তার আঁকা ছবিতে। সেখানে আরও আছে নিজের একটি বাড়ি, যেখানে থাকবে মাঠ, থাকবে নদীর তীর ও গাছ এবং সূর্যের নির্মল আলো।গতকাল রোববার...
কাজ শেষে বড়সড় পর্দার স্মার্টফোন ভাঁজ করে রেখে দিলেন পকেটে। স্মার্টফোনে ফোল্ডিংই যেন চলতি ধারা। স্যামসাং দেখাল, হুয়াওয়ে দেখাল, রেজর ফিরিয়ে আনল মটোরোলা। ভাঁজ করার ধরনভেদে এগুলোকে ক্ল্যামশেলসহ কী সব খটমটে নামে ডাকা হয়। ভাঁজভুজের মধ্যে না গিয়ে এলজি হাঁটছে ভিন্ন পথে। সম্প্রতি তাদের দাখিল করা এক পেটেন্টের আবেদন ছড়িয়ে পড়েছে। ডাচ সংবাদমাধ্যম লেটস গো ডিজিটালের প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল...
ফিটনেস সমস্যার জন্য রিয়াল মাদ্রিদের হয়ে এর আগে বেশ কিছু ম্যাচ খেলেননি গ্যারেথ বেল। কিন্তু আন্তর্জাতিক বিরতিতে ঠিকই খেলেছেন দেশের হয়ে। ২০২০ ইউরোয় নিশ্চিত করেছেন ওয়েলসের খেলা। মঙ্গলবার হাঙ্গেরিকে হারিয়ে চূড়ান্তপর্বের টিকিট নিশ্চিতের পর একটি ব্যানার নিয়ে উল্লাস করেছেন ওয়েলশের এ তারকা উইঙ্গার। ব্যানারে লেখা ছিল ‘ওয়েলস, গলফ, মাদ্রিদ’। সংবাদমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এ ঘটনা। অনেকেই মনে করেন,...
সাম্প্রতিক ক্যাসিনো-কাণ্ড দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ দেশে আধুনিক ও পূর্ণাঙ্গ ক্যাসিনো গড়ে উঠেছে, তা প্রায় অজানা ছিল। বিশ্বের অনেক দেশে ক্যাসিনো বৈধ, কিন্তু বাংলাদেশে পুরোপুরি অবৈধ। সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রভাবশালী লোকের ছত্রচ্ছায়ায় বিভিন্ন ক্লাবে গড়ে ওঠা ক্যাসিনোগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে। আধুনিক পুঁজিবাদী ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ ক্যাসিনো। আবার...
‘মর্দানি’ ছবির সিক্যুয়েল আসছে। ‘মর্দানি টু’ ছবিতেও রানী মুখার্জিকে দেখা যাবে দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে। তবে এবার একটু ভিন্ন চরিত্র চান রানী। তিনি মনে করেন, ঢের মারধর হয়েছে। এবার মেয়ে আদিরার জন্য একটু হালকা মেজাজের ছবি বানানোর সময় এসে গেছে। আদিরার বয়স এখন চার বছর। মা হওয়ার সময় বিরতি নিয়েছিলেন। এরপর সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত হিচকি ছবি দিয়ে অভিনয়ে ফেরেন রানী।...
চট্টগ্রামের মিরসরাইয়ে মো. ফজলুল হক (৪০) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ফজলুল উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। ২৪ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় মিরসরাইয়ে কলঘর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশের জমি থেকে তাঁর লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। পুলিশ ও পরিবারের লোকজন জানায়, গত শুক্রবার রাত এগারোটায় খৈয়াছড়া ইউনিয়নের তারাঘোনা এলাকায় নিজেদের পারিবারিক...
উড়োজাহাজে উড়িয়ে আনার পরও লাগাম পরানো যায়নি পেঁয়াজের দামে। পাইকারি বাজারে কয়েক দিনে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০-৪০ টাকা এবং চীন, মিসর ও তুরস্কের পেঁয়াজের দাম ১০-১৫ টাকা বেড়েছে। বাজারে গিয়ে রাজধানীর ক্রেতাদের এখন এক কেজি দেশি পেঁয়াজ ২২০ টাকায় কিনতে হচ্ছে। আর যেসব পেঁয়াজ মানুষ পছন্দ করে না বলে ব্যবসায়ীরা আমদানি করতেন না, সেই চীন, মিসর ও তুরস্কের ঝাঁজহীন বড় বড় পেঁয়াজ কিনতে হচ্ছে ১৪০ থেকে ১৫০...
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আজ রোববার সকালে হাতির হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনই জমিতে কাজ করছিলেন। মৃত ব্যক্তিরা হলেন আবু তাহের (৫৫), জাকির হোসেন (৬০) ও মোহাম্মদ আলী (৬০)। তাঁরা সবাই কৃষক। কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কধুরখীল এলাকার চৌধুরী সুলতান আহমেদ কমপ্লেক্সের সামনে আজ ভোর ছয়টার দিকে হাতি শুঁড় দিয়ে আঁচড়িয়ে আবু তাহেরকে মেরে ফেলে। কধুরখীলের পাশের এলাকায়...