চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আজ রোববার সকালে হাতির হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনই জমিতে কাজ করছিলেন। মৃত ব্যক্তিরা হলেন আবু তাহের (৫৫), জাকির হোসেন (৬০) ও মোহাম্মদ আলী (৬০)। তাঁরা সবাই কৃষক। কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কধুরখীল এলাকার চৌধুরী সুলতান আহমেদ কমপ্লেক্সের সামনে আজ ভোর ছয়টার দিকে হাতি শুঁড় দিয়ে আঁচড়িয়ে আবু তাহেরকে মেরে ফেলে। কধুরখীলের পাশের এলাকায়... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1625977/%E0%A6%AC%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81
চলচ্চিত্রের নন্দিত নায়ক ইলিয়াস কাঞ্চন ১৯৯৩ সাল থেকে নিরাপদ সড়ক আন্দোলন করে আসছেন। ওই বছর ২২ অক্টোবর তাঁর একটি ছবির শুটিং দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান স্ত্রী জাহানারা কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন যেদিন নিরাপদ সড়ক আন্দোলনের ঘোষণা দেন, সেই ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তাঁর গড়ে তোলা ‘নিরাপদ সড়ক চাই’ এখন জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। তাঁর সংগঠনের কর্মকাণ্ড জাতিসংঘে...
খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের লাউডোব খেয়াঘাট এলাকায় পশুর নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে। মৃত ব্যক্তির নাম সুন্দর বিশ্বাস (৫৫)। তিনি দাকোপের বাদামতলা গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা ও দাকোপ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের লাউডোব খেয়াঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ মোংলায় যাতায়াত করে।...
বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (পুরোনো জেএমবি) উত্তরাঞ্চলীয় প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাকুড়তলা এলাকা থেকে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার সহযোগিতায় বগুড়া জেলা পুলিশের জঙ্গি দমন শাখা তাঁদের গ্রেপ্তার করে। বগুড়া জেলা পুলিশের জঙ্গি দমন শাখার এক...
‘তিনি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের অহংকারের নাম, তাঁকে নিয়ে গাইতে পারাটা ভীষণ সৌভাগ্যের।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নতুন একটি গানে কণ্ঠ দিতে পেরে এমনই উচ্ছ্বাস ব্যক্ত করেছেন গায়ক, সুরকার রবি চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় তিনি বাড্ডায় নিজের স্টুডিও রিমঝিমে ‘বাংলার শিরোনাম’ গানটিতে কণ্ঠ দেন। তিনি জানান, চলতি সপ্তাহে বঙ্গবন্ধুকে নিয়ে...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২য় টেস্ট-৩য় দিন গাজী, চ্যানেল নাইন, স্টার স্পোর্টস ১ বাংলাদেশ-ভারত বেলা ১-৩০ মি. ১ম টেস্ট-৪র্থ দিন স্টার স্পোর্টস সিলেক্ট ১ নিউজিল্যান্ড-ইংল্যান্ড ভোর ৪টা ১ম টেস্ট-৪র্থ দিন সনি সিক্স অস্ট্রেলিয়া-পাকিস্তান সকাল ৬টা টি–টেন সনি টেন ৩ ফাইনাল...
বিয়ের পর বাড়িতে নববধূ আসবে। বরের আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীরা নতুন বউকে বরণ করে নেবে। পরদিন হবে বউভাত। আনন্দ–উল্লাসে মাতবে সবাই। এমনটাই হওয়ার কথা ছিল মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামের বটতলা এলাকার রুবেল ব্যাপারীর বাড়িতে। কিন্তু সড়ক দুর্ঘটনা সব স্বপ্ন, আয়োজন যেন তছনছ করে দিয়েছে। নবদম্পতির বদলে বাড়িতে ফিরেছে ১০ লাশ। বিয়েবাড়িতে এখন চলছে মাতম। গতকাল বর রুবেলের বাড়ি গিয়ে দেখা...
বগুড়ায় সৌরবিদ্যুতে পাল্টে গেছে কৃষিচিত্র। সৌরবিদ্যুচ্চালিত শতাধিক পাম্পের মাধ্যমে স্বল্প খরচে জেলার লাখো কৃষক প্রায় ২০ হাজার বিঘা জমিতে ইরি, বোরো, আমন ছাড়াও শাকসবজি ও আলু চাষ করছেন। জেলার সোনাতলা ও শিবগঞ্জ উপজেলায় সৌরবিদ্যুচ্চালিত ৬৫টি সেচপাম্প চালুর মাধ্যমে ১৩ হাজার বিঘা জমিতে সেচসুবিধা দিচ্ছে সালেক সোলার পাওয়ার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকার এবং জার্মান ইনভেস্টমেন্ট...
বেশ বিপদে পড়েছেন ওয়ান প্লাসের গ্রাহকেরা। ব্যবহারকারীর নাম, কনটাক্ট নম্বর, ঠিকানাসহ গুরুত্বপূর্ণ স্পর্শকাতর তথ্য ওয়ানপ্লাসের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন হ্যাকাররা। ঘটনাটি স্বীকার করেছে চীনা প্রতিষ্ঠানটি। তারা দাবি করেছে, গ্রাহকের ফরমাশ দেওয়া সংক্রান্ত কিছু তথ্য বেহাত হলেও পেমেন্ট তথ্য, পাসওয়ার্ড ও অ্যাকাউন্ট সুরক্ষিত রয়েছে। ২২ নভেম্বর থেকে হ্যাকড হওয়া অ্যাকাউন্টের তথ্য মেইলের মাধ্যমে জানাতে শুরু...
শালুকগাছের গোড়ায় কতগুলো গুটি একত্র হয়। সেটাই শালুক ফল। কালো আবরণের খোসার ভেতরে থাকে এ সুস্বাদু ফল। গ্রামাঞ্চলে শালুক বেশ জনপ্রিয়। এটি সেদ্ধ করে বা আগুনে পুড়িয়ে ভাতের বিকল্প হিসেবে খাওয়া যায়। বর্ষা থেকে শরতের শেষ পর্যন্ত নদী-নালা, খাল-বিল, জলাশয়ের নিচু জমিতে প্রাকৃতিকভাবে জন্মায় এ শালুক। একেকটি শালুকের ওজন ৪০ থেকে ৭০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। হজমশক্তি বৃদ্ধিকারক এ ফল কাঁচাই খাওয়া যায়। তবে...
হেমন্তের শেষ দিনগুলো কাটছে। প্রকৃতিতে শীতের মৃদু স্পর্শ। আকাশে হয়তো সকাল-সন্ধ্যায় হালকা কুয়াশাও জমছে, তবে এই রাজধানী শহরে তা সেভাবে চোখে পড়ে না। কিন্তু শীতের উৎসবের আমেজ ঠিকই ছড়িয়েছে নাগরিক জীবনে। নানা সাংস্কৃতিক আয়োজন আর সুস্বাদু খাবারের সম্ভারে চারদিকে উৎসবের আবহ। শীতের আগমনীতে প্রতিবছরের মতো এবারও ঢাকা রিজেন্সি হোটেলে শুরু হয়েছে ২৬ দিনব্যাপী কাবাবের উৎসব। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত হোটেলের...
ব্যক্তিগত কাজে গাড়ি নিয়ে বায়তুল মোকাররমের স্বর্ণ মার্কেটে এসেছেন শাহজাহানপুরের বাসিন্দা মোস্তাকিম বিল্লাহ। পার্কিংয়ে গাড়ি রাখতেই তাঁর হাতে ৫০ টাকার টোকেন ধরিয়ে দেন ইজারাদারের কর্মীরা। মোস্তাকিম বিল্লাহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্ধারিত ফি ১০ টাকা দিতে চাইলে তাঁরা তা নিতে অস্বীকৃতি জানান। পরে তিনি ৫০ টাকা দিতে বাধ্য হন। অথচ তিনি গাড়ি পার্কিংয়ে রেখেছেন মাত্র ২০ মিনিট। এভাবে...
গ্রামীণফোনের কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা দাবির প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকার মধ্যে ২ হাজার কোটি টাকা দেওয়া সাপেক্ষে হাইকোর্টের আদেশ বহাল থাকবে। তা না হলে হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাবে। আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। তিন মাসের মধ্যে ২ হাজার কোটি টাকা না দিলে হাইকোর্টের দেওয়া...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের সম্পর্ক খুব ভালো নয়। ট্রাম্প পছন্দ করেন না বেজোসকে। তাই অনেকেই ধারণা করেন, সরকারি অনেক কাজ আমাজনের হাতছাড়া হয়ে যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ১০ বিলিয়ন ডলারের এমনই একটি চুক্তি সম্প্রতি আমাজনের হাতছাড়া হয়ে গেছে। আমাজনের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের সঙ্গে ক্লাউড কম্পিউটিং বিষয়ক ওই...
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফলসাটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত...
সারা বিশ্বেই মাদক এক বড় সমস্যা। মাদকের ধরনে ভিন্নতা থাকতে পারে, কিন্তু এর সামাজিক ও স্বাস্থ্যগত ঝুঁকি তৈরিতে কোনো ভিন্নতা নেই। বাংলাদেশে ইয়াবার মতো মাদক যে সংকট তৈরি করছে, সেই একই সংকট যুক্তরাষ্ট্রে হয়তো তৈরি করছে ফেন্টানিল। উদাহরণ হিসেবে এ দুই দেশের কথা বলা হলেও, বিশ্বের প্রায় সব দেশ কম-বেশি এ সংকটে আক্রান্ত। এই মাদক বাণিজ্যের রাশ টেনে ধরতে বিভিন্ন দেশের উদ্যোগেরও খামতি নেই। কিন্তু কিছুতেই যেন...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। আজ শনিবার সকালে এই লাইন ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার দীর্ঘ ছিল। বেলা বাড়লেও অতিরিক্ত গাড়ির চাপে অবস্থার তেমন উন্নতি হয়নি। ঘাট সংশ্লিষ্ট ও পরিবহন চালকেরা জানান, নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহারের আশ্বাসে গতকাল শুক্রবার থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঢাকাগামী গাড়ি আসতে শুরু করে। এতে ঘাটে যানবাহনের চাপ...
সাবেক মার্কিন ফার্স্ট লেডি, আইনজীবী ও লেখক মিশেল ওবামার সর্বশেষ টুইটার পোস্টটি একটি ভিডিওর। ১ মিনিটের সেই ভিডিওতে মিশেল ওবামাকে গান গাইতে দেখা গেছে। সঙ্গী সঞ্চালক, অভিনয়শিল্পী, লেখক ও প্রযোজক এলেন ডিজেনেরেস। তাঁরা দুজনে মিলে মিশেল ওবামার নতুন বই ‘দ্য বিকামিং জার্নাল’ থেকে উক্তি সুর করে গাচ্ছিলেন। এলেন তখন পিয়ানো বাজাচ্ছিলেন। মিশেল ওবামা ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘গতকাল রাতে...
২০১৭ সালে স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তেন সুমি আক্তার। ফরম পূরণের টাকার অভাবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেওয়া হয়নি তাঁর। ওই বছরই পড়ালেখার পাট চুকিয়ে পোশাকশ্রমিক খালা জুলেখা বেগমের সঙ্গে ঢাকায় চলে যান তিনি।গাজীপুরে পোশাকশ্রমিক মামা হাসান আলীর ভাড়াবাড়িতে থেকে সুমি কাজ নেন একটি সোয়েটার কারখানায়। এক মাসের মাথায় ঢাকার আশুলিয়ার চারাবাগের নূরুল ইসলাম নামের এক...
ষোলো বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো আর্ন্তজাতিক গেমসে বাংলাদেশের পতাকা বইবেন শিলা। গত এসএ গেমসে দুটি সোনা জেতেন নৌ বাহিনীর এই সাঁতারু সুসংবাদটা আগেই পেয়েছিলেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা। কিন্তু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) থেকে আজ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এবারের এসএ গেমসে বাংলাদেশ দলের পতাকা থাকবে শিলার হাতে। আগামী ১-১০ ডিসেম্বর নেপালে বসছে এসএ গেমসের তেরোতম আসর। গেমসের...
চেহারা শনাক্তকারী প্রোগ্রাম বা ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যারের অপব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই জানা গেল, ফেস রিকগনিশন অ্যাপ তৈরি করে তা কর্মীদের মধ্যে পরীক্ষা চালিয়েছে ফেসবুক। প্রতিষ্ঠানের কর্মীরা মোবাইলে থাকা অ্যাপ ব্যবহার করে সহকর্মীদের দিকে ধরলে তাঁকে শনাক্ত করতে পারে ওই অ্যাপ।প্রাইভেসি নিয়ে সমালোচনার মুখে থাকা ফেসবুক ফেসিয়াল রিকগনিশন অ্যাপ তৈরির বিষয়টি স্বীকার করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ...
বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামে বিধবা নারী (২৫) ধর্ষণের শিকার হয়েছেন বলে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সোমবার রাতে রাজন খান (৩০) নামের ওই যুবক তাঁর ঘরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে বলা হয়। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে গতকাল শনিবার গৌরনদী মডেল থানায় একটি মামলা করেছেন। ও্ই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে...
স্বাধীনতার ৪৯ বছর পর এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতি রক্ষার বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে জাপান, ভিয়েতনাম ও কম্বোডিয়া সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। জামুকার চেয়ারম্যান মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তাঁর নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের তিনটি দল তিনটি দেশে যাবেন। কতজন যাবেন তা এখনো ঠিক হয়নি। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে...
সরকারের সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুক বলেছেন, অনেক বিদ্যুৎ থাকায় সরকার শীতকালে নেপাল-ভুটানে বিদ্যুৎ রপ্তানি করতে পারবে। তাহলে সুন্দরবনের ক্ষতি করে একটি রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ না করলেও বিদ্যুতের সংকট হওয়ার কথা না। আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘প্রাণ বাঁচালো সুন্দরবন, চাই সুন্দরবনসহ উপকূলের পরিবেশ, কৃষি ও মৎস্য খাতের টেকসই...
টেস্ট ক্রিকেটের নতুন রোমাঞ্চের নাম যে গোলাপি বলে দিবারাত্রির ম্যাচ, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশের বিপক্ষে উপমহাদেশে প্রথম দিবারাত্রির টেস্টটিকে স্মরণীয় করে রাখতে পুরো কলকাতাকেই যেন গোলাপি রঙে মুড়িয়ে দিয়েছে তারা। গোলাপি বলের ভুবনে ভারতকে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। এমন আয়োজনের জন্য বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী আর...
কুয়েতে উৎসবমুখর পরিবেশে ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে সোবহান সেনানিবাসে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট (বিএমসি) সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন দেশটির সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অব স্টাফ...
দিনের শুরুতেই ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোতে অমোঘ ভবিষ্যদ্বাণী, ‘সেঞ্চুরি করবেন বিরাট কোহলি।’ দিনের প্রথম সেশনে রান তোলার কাজটা কঠিন। এ সময় আগের রাতের জড়তা কাটিয়ে একজন ব্যাটসম্যান অনায়াসে আরও ৪১ রান তুলে ফেলবেন, এমন নিশ্চয়তা দেওয়া কঠিন। কিন্তু কোহলিকে নিয়ে এমন ভবিষ্যদ্বাণী করতে একটুও দ্বিধা হলো না কারও। কারণ? একটি নয় দুটি। প্রথম কারণটি ব্যাটসম্যানটি হলো বিরাট কোহলি, দ্বিতীয়...
যুবলীগের সপ্তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সন্ত্রাসী-জঙ্গি-মাদক ব্যবসায়ী যে-ই হোক, কাউকে ছাড় দেব না।’ সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে নিজের দৃঢ় অবস্থান তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘দিনরাত পরিশ্রম করছি দেশের উন্নয়নের জন্য। এটা বাধাগ্রস্ত করতে চাইলে ছাড় দেওয়া হবে না।’ আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের...
গ্রামীণ সমাজতত্ত্ব বিষয়ে শিক্ষা সফরের অংশ হিসেবে ঢাকার ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বেছে নেন আলোর পাঠশালাকে। গত শুক্রবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালা ও ক্ষুদ্র জাতিসত্তার কোলদের গ্রাম বাবুডাইং পরিদর্শন করেছেন তাঁরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ইস্ট-ওয়েস্ট...
প্রায় তিন যুগ ধরে জাপানপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে নিয়মিত বিনোদনের পাশাপাশি দেশীয় সংগীত, নৃত্য ও নাটক ইত্যাদি চর্চার সুযোগ করে দেওয়া হয়েছে। জাপানে বাংলা সাংস্কৃতিক পরিমণ্ডলে খন্দকার ফজলুল হক রতন (রতন খন্দকার) পরিচিত মুখ। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি গত শনিবার (১৭ নভেম্বর) তাঁকে বিশেষভাবে সম্মানিত করেছে এক সংবর্ধনা ও একক সংগীতসন্ধ্যা আয়োজনের মাধ্যমে। রাজধানী টোকিওর কিতা শহরের অজি হক্তোপিয়ার...
অল্ট বালাজির ‘গান্দি বাত’ ওয়েব সিরিজের চতুর্থ এপিসোড ‘হানিমুন অন হুইলস’-এ অভিনয় করে দারুণ আলোচিত হন ছোট পর্দা ও বড় পর্দার অভিনয়শিল্পী গেহানা বশিষ্ঠ। এবার তিনি টানা ৪৮ ঘণ্টা আরেকটি ওয়েব সিরিজের শুটিং করে অসুস্থ হয়ে পড়েন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, মুম্বাইয়ের মধ আইল্যান্ড এলাকায় শুটিংয়ের সময় তিনি হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন। মুহূর্তেই জ্ঞান হারিয়ে...
সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা ভাঁজ করে পকেটে রাখার উপযোগী ছোট্ট রোবট তৈরি করেছেন, যা দেয়াল ও ছাদ পরিষ্কার করতে পারে। প্রতিকূল পরিবেশে চারপাশ পর্যবেক্ষণ করতেও এ রোবট ব্যবহার করা যাবে। এটি হামাগুড়ি দিয়ে দেয়াল বেয়ে ওপরে উঠে যায়। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বিশেষ চামড়া ব্যবহার করে রোবটটি তৈরি করে এর নাম দিয়েছেন ‘ইলেকট্রোস্কিন’। এটি পকেটে করে নিয়ে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দিলে তা...
পাবনার আটঘরিয়া উপজেলায় আশরাফ আলী (৪৫) নামের এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে আজ শনিবার সকালে একদন্ত ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে আশরাফ আলীকে পেটানো হলে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।আশরাফ আলী উপজেলার ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক...
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সীমান্তরেখা পৃথিবীর সবচেয়ে সামরিক উপস্থিতি থাকা সীমান্তগুলোর একটি। এখানে রাতদিন ২৪ ঘণ্টাই দুই দেশের সেনাবাহিনী যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে মোতায়েন থাকে। অসংখ্য স্থলমাইন, সশস্ত্র সীমান্তরক্ষী এবং বৈদ্যুতিক তারের বেড়া দিয়ে কোরিয়ান ডিমিলিটারাইজড্ জোন বা ডিএমজেড (দুই দেশের সীমান্তরেখার মাঝখানের ফাঁকা জায়গা, যেখানে কোনো পক্ষেরই সামরিক উপস্থিতি থাকে না) ঘেরা।...
নাটোরের গুরুদাসপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে আজ শনিবার ছয় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান ওই আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ছয় ব্যবসায়ী হলেন উজ্জ্বল শেখ, মো. আব্দুর রাজ্জাক, শামীম শেখ, মো. এনামুল হক, মো. টুটুল হোসেন ও মো. মোতালেব হোসেন। কয়েকজন পেঁয়াজ ব্যবসায়ী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরসভার চাঁচকৈড়...
নৌকাবাইচ গ্রামবাংলার জনপ্রিয় একটি নৌ প্রতিযোগিতা। তাই প্রতিযোগিতা ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খুলনার আটরার গিলাতলা ভৈরব নদে অনুষ্ঠিত নৌকাবাইচের ছবিগুলো ক্যামেরাবন্দী করেছেন সাদ্দাম হোসেন।
দেশের উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন সফটওয়্যার ও প্রকল্প বিশ্বের অন্যান্য দেশের উদ্যোগের সঙ্গে প্রতিযোগিতা করে স্বীকৃতি পাচ্ছে। গতকাল শুক্রবার রাতে ভিয়েতনামের হা লং বে শহরের ডায়মন্ড প্যালেসে এশিয়ার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের অস্কারখ্যাত এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ডে (অ্যাপিকটা) ৩টি চ্যাম্পিয়ন ও ৫টি মেরিট পুরস্কার পেয়েছে বাংলাদেশের ৫টি উদ্যোগ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার...
সৌদি আরব থেকে আরও ১২৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইনসের এসভি ৮০৪ বিমানযোগে দেশে ফেরেন কর্মীরা। এ নিয়ে নভেম্বর মাসের তিন সপ্তাহে মোট ২ হাজার ৬১৫ বাংলাদেশি দেশে ফিরলেন। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১০ মাসে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২১ হাজার বাংলাদেশি। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে আফজাল (২৬) মাত্র আড়াই মাস... 









